Author: G S Joy

মোহাম্মদ বাবুল হোসেন-মুকসুদপুর, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা-এ ১৩ জন কৃষকের মাঝে ইয়ারফলো (পেঁয়াজ সংরক্ষণ মেশিন) বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মিজানুর রহমান এবং উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রুহুল কুদ্দুস তালুকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলার কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাচ্চু শেখ। মেশিন পেয়ে কৃষকরা অনেক আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, সরকারের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে কৃষিখাতে আরও উন্নয়ন হবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। বিশেষ করে পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষকদের উৎপাদিত ফসল দীর্ঘদিন ভালো রাখতে সহায়তা করবে…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) যুগ্ম সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। রোববার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের সামনে থেকে তাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। জানা গেছে, ঝিনাইদহে একটি সংবাদ সম্মেলনে অংশ নিতে এসে তিনি গ্রেপ্তার হন। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রদলের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহ জেলায় স্থায়ী ও অস্থায়ী ২৪টি (চব্বিশ) পশুর হাট রয়েছে। জেলায় ২৪ টি (চব্বিশ) পশু হাটের মধ্যে ১৮ (আঠারো) টির ইজারা হলেও ৬ (ছয়) টি তে কেউ দরপত্রে অংশ নেয়নি। সরকারি ব্যবস্থাপনায় খাজনা আদায়ের সুযোগ নিতে এই কৌশলের অভিযোগ স্থানীয় বি এনপি নেতাদের বিরুদ্ধে। এসব হাটের ইজারা দিতে সম্প্রতি দরপত্র আহ্বান করে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। এর মধ্যে ১৮ (আঠারো) টির ইজারা হলেও কাঙ্ক্ষিত দরপ্রস্তাব না পাওয়ায় ৬ (ছয়) টির ইজারা হয়নি। ফলে কোরবানির পশু বিক্রি থেকে খাস রাজস্ব আদায় করছে উপজেলা প্রশাসন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার (তহসিলদার) মাধ্যমে এই রাজস্ব আদায়ের ব্যবস্থা নেওয়া হলেও হাটগুলো স্থানীয় বিএনপির…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল : স্বপ্ন থেমে গেলে পাশে দাঁড়ায় যে হাত -রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল। জীবনের কঠিন সময়ে একটি পরিবার যখন হারিয়ে ফেলে তার প্রধান অবলম্বন, তখন অনেক স্বপ্নই থমকে যায়। সেই থেমে যাওয়া স্বপ্নকে নতুন করে পথ দেখাতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল। স্বাবলম্বী জীবনের প্রত্যয়ে এক অসহায় নারীকে একটি টেইলারিং শপ স্থাপন করে দেওয়া হয়েছে, যেন তিনি নিজের শক্তিতেই গড়ে তুলতে পারেন নতুন আগামী। এটি শুধু একটি দোকানের উদ্বোধন নয়, বরং একটি পরিবারের আশা ফিরে পাওয়ার গল্প। মানবসেবা ও আত্মমর্যাদার এই প্রয়াসে পাশে আছে রোটারি ক্লাব অব গাজীপুর সেন্ট্রাল। রোববার গাজীপুর মহানগরীর শহীদ…

বিস্তারিত পড়ুন

মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ করা সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কার্ড বিতরণের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতারা চেয়ারম্যানের কাছে চার হাজারের বেশি কার্ড ফেরত দিয়েছেন বলে জানা গেছে।ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে) বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ তাঁর কার্যালয়ে ৪ হাজার ২৪টি ভিজিএফ কার্ড ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের কাছে হস্তান্তর করেন। পরে সেই কার্ড বিতরণের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। কার্ড ফেরতের…

বিস্তারিত পড়ুন

এস এম দৌলত : বগুড়া শহরকে যানজটমুক্ত, দখলমুক্ত ও আধুনিক নগর ব্যবস্থাপনার আওতায় আনতে ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে ফুটপাত থেকে উচ্ছেদ হওয়া হকারদের জন্য সন্তোষজনক পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বগুড়া সিটি কর্পোরেশন হলরুমে এম আর ইসলাম স্বাধীন-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, নবগঠিত বগুড়া সিটির নাগরিকদের দুর্ভোগ কমাতে ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো বিকল্প নেই। নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত…

বিস্তারিত পড়ুন

নাছিরুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত, আম-লিচুর বাগান ও বহু বসতবাড়ি। পুরো উপজেলা কয়েক ঘণ্টা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে আকস্মিকভাবে শুরু হওয়া ঝড় ও দমকা হাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ে। এতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এছাড়া অনেক টিনশেড ঘরের চাল উড়ে যাওয়ার ঘটনাও ঘটে। ঝড়ের পর থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে নবাবগঞ্জ উপজেলা সদরসহ আশপাশের এলাকায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝড়ে অন্তত ১১টি…

বিস্তারিত পড়ুন

সুমন খান : রাজধানীর উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমানকে ঘিরে হঠাৎ করেই সামাজিক, যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে শুরু হয়েছে নানা ধরনের নেতিবাচক প্রচারণা। তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন চিত্র। স্থানীয় একাধিক সূত্র, সচেতন মহল ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, উত্তরখান থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি হাবিবুর রহমান এলাকায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, দখলবাজি ও কিশোর গ্যাং দমনে একের পর এক কঠোর অভিযান পরিচালনা করে আসছেন। আর এতেই ক্ষুব্ধ হয়ে উঠেছে দীর্ঘদিনের সুবিধাভোগী অসাধু চক্র।স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন অপরাধী গোষ্ঠী ও তাদের মদদদাতারা নিজেদের স্বার্থ রক্ষায় এখন পরিকল্পিতভাবে ওসিকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল : গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অনধিকার প্রবেশ করে ব্যাপক ভাঙচুর, কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্টাফদের মারধর এবং হত্যার চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে ডা. শেখ মাহমুদ হাসান বাদী হয়ে আজ ২৪ মে (রবিবার) গাজীপুর বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং-৫ এ মামলাটি দায়ের করেন (সিআর মোকদ্দমা নং- ১৮৩/২৬)। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনাটি সঠিক তদন্ত করে আগামী ৩০ জুনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন। একই সাথে তদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে হাসপাতালের সার্বিক নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেছেন…

বিস্তারিত পড়ুন

আবুসুফিয়ান, সিরাজগঞ্জ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা অব্যাহত থাকলেও আগের দিনের তুলনায় যমুনা সেতুতে কিছুটা কমেছে যানবাহনের চাপ। তবে যানবাহন কমলেও ২৪ ঘণ্টায় সেতুর দুই প্রান্ত মিলিয়ে টোল আদায় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩২ হাজার ৬৪৯টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পূর্ব প্রান্ত দিয়ে চলাচল করেছে ১৬ হাজার ৭৫৩টি যানবাহন। এ প্রান্ত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। অন্যদিকে, পশ্চিম প্রান্ত দিয়ে পারাপার হয়েছে ১৫ হাজার ৮৯৬টি যানবাহন। এ দিক থেকে আদায় হয়েছে…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ পুড়ছে কয়লা জ্বলছে আগুন লোহা টুংটাং শব্দে মুখর কামারপাড়া দোকান গুলোতে। চোখ ধাঁধানো আগুনের ফুলকি, কয়লার আগুনে তীব্র উত্তাপ আর চারপাশে জুড়ে লোহার উপর হাতুড়িপেটা টুংটাং শব্দ। পাবনা, থানা আমিনপুর, নগরবাড়ি জাত সাকিনী ইউনিয়ন কামারপাড়ার দোকানগুলো বর্তমান চিত্র এটি। পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, কামার পাড়ার ব্যস্ততা ততই বাড়ছে কুরবানী পশুর চামড়া ছাড়ানো এবং মাংস কাটার প্রধান হাতিয়ার দা, বটি ছুরি আর চাপাতি তৈরিতে দিন রাত একভাবে কাজ করছে এই শিল্পের কারিগররা। বছরের অন্য দিনগুলোতে কামার দোকান গুলো তো তেমন একটা কাজ না থাকলেও কোরবানির ঈদে তাদের তিন গুণ ব্যস্ততা বেড়ে যায়। কোরবানির…

বিস্তারিত পড়ুন

কবির হোসেন রাকিব, ​(লক্ষ্মীপুর) : আর মাত্র চার দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। দেশজুড়ে যখন উৎসবের আমেজ, তখন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীর তীরের জেলেপল্লীগুলোতে চলছে বুকফাটা হাহাকার। নদীতে মাছ নেই, ঘরে খাবার নেই, আর কপালে জুটেছে শুধু ঋণের বোঝা। উৎসবের এই দিনগুলোতেও কমলনগরের জেলেদের মুখে কোনো হাসি নেই, সবার চোখে কেবলই জল। ​নদীতে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে অনেক জেলে চরম দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, তারা এবার ঈদে বাড়িই ফিরবেন না। উৎসবের আনন্দ যেখানে পরিবার-পরিজনকে নিয়ে কাটানোর কথা, সেখানে শূন্য হাতে বাড়ি ফেরার চেয়ে নদীতেই থেকে যাওয়াকে শ্রেয় মনে করছেন তারা। ​সরকারি সহায়তা থেকেও বঞ্চিত ​জেলেদের সবচেয়ে বড় ক্ষোভ ও…

বিস্তারিত পড়ুন

এসএম দৌলত : ২৩ শে মে রোজ শনিবার বগুড়া শহরে নাজ কমপ্লেক্সের ষষ্ঠ তলায় রুপসী বাংলা টিভি”র বগুড়া জেলা প্রতিনিধি এস এম দৌলতের কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রুপসী বাংলা টিভি’র বগুড়া জেলা প্রতিনিধি এস এম দৌলতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক শেখ মো: তাহা উদ্দিন নাহিম, ধুনট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান আনছারী। অনুষ্ঠান টি পরিচালনা করেন, পল্লী টিভি’র বগুড়া জেলা প্রতিনিধি মো: মাইনুল হাসান মজনু। এ-সময় এস এ টিভির ক্যামেরাপার্সন এনামুল হক, নাগরিক টিভির ক্যামেরাপার্সন সুমন, সাংবাদিক মনিরুল ইসলাম মনির ও টুকু মিয়া উপস্থিত ছিলেন।

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁও-য়ের স্বপ্নদ্রষ্টা হাজার ও বেকার জনগোষ্ঠীর কর্ম-সংস্থান তৈরি করার এক মাত্র কারিগর ইএসডিও নির্বাহী পরিচালক ড, শহিদুজ্জামান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ নাগরিক উন্নয়ন ফোরামের ক.জন আমরা মিলিত হই ইএসডিও নির্বাহী পরিচালকের একান্ত সভাপক্ষে। বিষয়/আলোচনা : ঠাকুরগাঁওয়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য যে মানুষটি দিনরাত নিরলস কাজ করে চলেছেন আমাদের সকলের প্রাণপ্রিয় মা মাটি ও মানুষের নেতা, উত্তর জনপথের স্বপ্নপুরুষ, দেশ গড়ার কারিগর, বিএনপি’র মহাসচিব এলজিআরডি মন্ত্রী মির্জা, ফখরুল ইসলাম আলমগীর স্যার কে কিভাবে এই জেলা থেকে গণ সংবর্ধনা দেওয়া যায়, উল্লেখ্য স্যার, মন্ত্রী হওয়ার গত তিন মাসে ঠাকুরগাঁও জেলা্য যা দিয়েছেন বা দেওয়ার চেস্টায় আছেন তারই…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও : জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হা’মলা’র প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বি’ক্ষো’ভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর শহরের আর্ট গ্যালারি চত্বর থেকে জেলা এনসিপির নেতাকর্মীদের উদ্যোগে একটি বি’ক্ষো’ভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে সমবেত হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী ও প্র’তিবা’দ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব খলিলুর রহমান, গণঅভ্যুত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রায়হান অপু, সদস্য জেমি আক্তার, যুবশক্তি কমিটির জেলা সদস্য সচিব মাহফুজুর রহমান, ছাত্রশক্তি জেলা সদস্য সচিব আব্দুল্লাহ আল ইউসুফ এবং বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রশক্তির আহ্বায়ক…

বিস্তারিত পড়ুন

মাসুম বিল্লাহ, খুলনা : ​খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সুনির্দিষ্ট আশ্বাসের ভিত্তিতে অবশেষে তাদের চলমান অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনরত পাট শ্রমিকরা। আজ রোববার (২৪ মে) দুপুর সাড়ে ১২টায় কেসিসি প্রশাসক দৌলতপুরে আন্দোলনস্থলে গিয়ে শ্রমিক এবং বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে সরাসরি কথা বলেন। এ সময় তিনি জানান, কাঁচা পাট রপ্তানি পুনরায় চালু এবং বন্ধ জুট মিলগুলো খুলে দেওয়ার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী দ্রুতই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন— প্রশাসকের এমন আশ্বাসের পর শ্রমিকরা তাদের কর্মসূচি থেকে সরে দাঁড়ান। এর আগে, কাঁচা পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে গত ১৯ মে থেকে দৌলতপুরে…

বিস্তারিত পড়ুন

মাসুম বিল্লাহ, খুলনা : ​খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকার জয়খালী ব্রিজ সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদের বারান্দা থেকে ডালিম গাজী (৩৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৪ মে) ভোরে নৃশংস এই হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হয়। নিহত ডালিম গাজী খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজীর ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজের জন্য মসজিদের ইমাম ও মুসল্লিরা এসে বারান্দায় ডালিম গাজীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে হরিণটানা থানা পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন টিম দ্রুত…

বিস্তারিত পড়ুন

​আঃ রাজ্জাক : রাজধানীর মহাখালী আমতলী এলাকায় সেতু ভবনের পাশেই দূর-দূরান্ত থেকে আসা কোরবানির পশুবাহী ট্রাক আটকে প্রকাশ্য চাঁদাবাজি, চালক ও ব্যবসায়ীদের মারধর এবং হুমকির অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। ঘটনার বিস্তারিত ভিডিও চিত্র ধারণ করতে গেলে সংবাদকর্মীদেরও এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ​প্রকাশ্যে চাঁদাবাজি ও মারধর ​ভুক্তভোগী ব্যবসায়ী ও চালকদের অভিযোগ, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা অভিমুখে আসা গরুর ট্রাকগুলো মহাখালী আমতলী সেতু ভবনের কাছে পৌঁছালেই গতিরোধ করছে একদল যুবক। তারা নিজেদের ট্রাকে ‘তেজগাঁও গরু’ বা নির্দিষ্ট লোগো লাগিয়ে এই অবৈধ কার্যক্রম প্রকাশ্যেই চালিয়ে যাচ্ছে। ​চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বা দরকষাকষি করলে গরুর বেপারি ও…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহে ইসলামী ব্যাংক পিএলসি এর গ্রাহকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার সকালে শহরের শের-এ বাংলা সড়কে ইসলামী ব্যাংক পিএলসি ঝিনাইদহ শাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যানার-ফেস্টুন নিয়ে ব্যাংকের দুই শতাধিক গ্রাহক অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতা ড. মোস্তাফিজুর রহমান মানিক, আব্দুল কুদ্দুস, জিয়াউল ইসলাম খান, হাদী মোহাম্মদ, আব্দুর রহমান সালাফী, সদস্য সচিব মো. আব্দুল মোমেন, সবুর আহম্মেদসহ অন্যান্যরা। বক্তারা অভিযোগ করে বলেন, সরকার ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন হস্তক্ষেপে দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তের কারণে ইসলামী ব্যাংকের…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহ শৈলকূপা উপজেলা শহরে গুরুত্বপূর্ণ চার রাস্তার মোড় থেকে কবিরপুরের প্রধান সড়কটি যেন অপরিকল্পিত ব্যবসায়ীদের দখলে চলে গেছে । বিশেষ করে সড়কের উপর প্রকাশ্যে মোটরসাইকেলের মেরামত এর কাজ প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ জনগণ, পথচারী,শিক্ষার্থী, সাধারণ যাত্রী ও যানবাহন চালকেরা। সরেজমিনে দেখা যায়, সড়কের একাংশ দখল করে মোটরসাইকেল মেরামতের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও বিকল মোটরসাইকেল ফেলে রাখা হয়েছে। এ ছাড়াও রাস্তার উপর ফলের হাট, ডিম বিক্রেতাদের দোকান এবং গাড়াগঞ্জগামী অটোরিকশা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকায় যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এসব অব্যবস্থাপনাই বর্তমানে জনভোগান্তির মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শনি ও মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিন এ…

বিস্তারিত পড়ুন

মো: জাকিরুল ইসলাম : রাজধানীর খিলক্ষেত এলাকার বহুল আলোচিত চিহ্নিত চাঁদাবাজ মোঃ মামুন (৪৪) কে গ্রেফতার করেছে খিলক্ষেত থানা পুলিশ। বুধবার (২১ মে ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে খিলক্ষেত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, খিলক্ষেত থানার এফআইআর নং-২৭, তারিখ ২৫ এপ্রিল ২০২৬ এবং জি আর নং-৯২ মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলাটি দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/৫০৬ ধারায় দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মামুনের পিতা মৃত ইদ্রিস আলী এবং মাতা মোসাঃ ফিরুজা বেগম। তার স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মাহমুদপুর গ্রামের মরহুম ইদ্রিস আলী মেম্বার বাড়ি। বর্তমানে তিনি…

বিস্তারিত পড়ুন

এসএম দৌলত-বগুড়া ‎‎ ‎দীর্ঘদিন ধরে বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদর্শ ধারণ করে রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন অসংখ্য ত্যাগী নেতাকর্মী। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া-এর নেতৃত্বে এবং বর্তমানে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর দিকনির্দেশনায় তারা বছরের পর বছর মামলা, হামলা, কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু বর্তমানে সেই ত্যাগী নেতাকর্মীদের বড় একটি অংশ নিজেদের অবমূল্যায়িত ও কোণঠাসা মনে করছেন। ‎দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, দলের দুর্দিনে যারা পরিবার-পরিজনের কথা না ভেবে রাজপথে থেকেছেন, আজ তারাই সাংগঠনিক কর্মকাণ্ডে সবচেয়ে বেশি…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। কোনো স্বজন ছাড়াই সম্পূর্ণ অসহায় ও ভবঘুরে এক তরুণী মাহমুদা আক্তার রূপার (২০) পাশে দাঁড়িয়ে গভীর রাতে জরুরি সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ফুটফুটে পুত্রসন্তান প্রসব করিয়েছেন হাসপাতালের চিকিৎসকেরা। বর্তমানে মা ও নবজাতক দু’জনেই সুস্থ আছেন (যার ছবি ওপরের সংযুক্ত ফ্রেমে রয়েছে)। ​গত শুক্রবার (২২ মে) ভোররাত আনুমানিক ৩টার দিকে হাসপাতালের গাইনি বিভাগে এই জরুরি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়। ​হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার বড়ুড়া উপজেলার বাসিন্দা রূপা ছোটবেলা থেকেই রেলের আশ্রয়ে বড় হওয়া এক অসহায় মেয়ে। তিনি দীর্ঘ দিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (পুরুষ) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ​আজ (শনিবার) স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে উপজেলার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করে বাঞ্ছারামপুর থানা পুলিশ। ​স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে পুকুরের পানিতে একটি প্লাস্টিকের বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। কাছাকাছি গিয়ে বস্তা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকায় তারা বিষয়টি তাৎক্ষণিকভাবে বাঞ্ছারামপুর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে বস্তাটি ওপরে তুলে আনে। পরে বস্তাটি…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের এক সফল অভিযানে সিএনজি চালককে মারধর ও হাত-পা বেঁধে ছিনতাই হওয়া একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। একই সাথে এই আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের মূল হোতাসহ সক্রিয় ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ​আজ (২৩ মে) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ প্রশাসন। গ্রেফতারকৃতরা প্রত্যেকেই পেশাদার অপরাধী এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। ​মামলার বিবরণী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর-কাউতলী হাইওয়ে সড়কের ভাদুঘর রামরাইল ব্রিজের পশ্চিম পাশে একদল অজ্ঞাতনামা ছিনতাইকারী হানা দেয়। তারা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : মিরপুরে শিশু রামিসার পরিবারকে সান্ত্বনা দিতে গিয়ে সৃষ্ট পরিকল্পিত বিশৃঙ্খল পরিস্থিতিকে কেন্দ্র করে শফিকুল ইসলাম খান মিল্টনের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপবাদ ছড়ানো হচ্ছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তার অনুসারী ও শুভানুধ্যায়ীরা। প্রতিবাদলিপিতে বলা হয়, শফিকুল ইসলাম খান মিল্টন সেখানে গিয়েছিলেন মূলত সরকারের প্রতিনিধি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে। যেহেতু এটি সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবিক একটি কর্মসূচি ছিল, তাই তিনি দায়িত্বশীল অবস্থান থেকে কোনো ধরনের দলীয় শোডাউন বা স্বদল-বলে উপস্থিত হওয়াকে সমীচীন মনে করেননি। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ঢাকার রাজনৈতিক অঙ্গনে “হ্যামিলনের বাঁশিওয়ালা” খ্যাত শফিকুল ইসলাম…

বিস্তারিত পড়ুন

মোঃ শফিকুল আলম-ক্রাইম রিপোর্টার, গাইবান্ধা গাইবান্ধায় শিশু ও নারী ধর্ষণ, যৌন নির্যাতন এবং হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে শহর। শনিবার সকালে শহরের গণাসাস কার্যালয়ের সামনে স্থানীয় সিএসও হাবের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। “শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা” এবং “আর কত শিশুর লাশ”—এমন প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, দেশে শিশু ও নারী নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে, যা সমাজে ভয়াবহ প্রভাব ফেলছে। তারা দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের জোর দাবি…

বিস্তারিত পড়ুন

‎‎ ‎মোঃ আল-আমিন, অষ্টগ্রাম ‎ ‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ ঘিরে সচেতন মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। জাতীয় পর্যায়ের এ গুরুত্বপূর্ণ আয়োজনে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন না করা, নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু না হওয়া এবং বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও শিক্ষক সমাজের একাংশ। ‎ ‎শনিবার (২৩ মে) অষ্টগ্রাম উপজেলার হাওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। অভিযোগ রয়েছে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জাতীয় পতাকার কোনো উপস্থিতি দেখা যায়নি। এমনকি ক্রীড়া পতাকাও উত্তোলন করা হয়নি বলে জানিয়েছেন উপস্থিত…

বিস্তারিত পড়ুন

মোঃ বাবুল হোসেন, মুকসুদপুর : গোপালগঞ্জের মুকসুদপুরে ৪ আওয়ামী লীগ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে। আজ শনীবার (২৩ মে) বিকালে মহারাজপুর ইউনিয়নে নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করে মোঃ মোতাহার মোল্যা সহ-সভাপতি , গোবিন্দ শিকদার প্রচার সম্পাদক, বিপ্লব দত্ত কৃষি সম্পাদক ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ, মোঃ আতাউর রহমান মোল্যা আইন বিষয়ক সম্পাদক ৮নং মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সকল পদ পদবী থেকে পদত্যাগ করেন লিখিত বক্তব্যে তারা জানান, আজ ২৩/৫/২০২৬ ইং আওয়ামী লীগের সকল প্রকার পদ/পদবী হতে অব্যাহতি নিলাম, আওয়ামী লীগের কোন প্রকার দলীয় কার্য ক্রমের সাথে সম্পর্ক নেই, এবং ভবিষ্যতেও আওয়ামী লীগের সাথে রাজনৈতিক কার্যক্রমের…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা আসন্ন পবিত্র ঈদ-উল আযহাকে কেন্দ্র করে গাইবান্ধা জেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব-১৩ এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প। সাধারণ মানুষ যেন নিরাপদ ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জেলার পশুর হাট, মহাসড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। র‍্যাব জানায়, ঈদকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে মানুষের ব্যাপক সমাগম হওয়ায় চুরি, ছিনতাই, জাল টাকা লেনদেন, মলম পার্টি ও অজ্ঞান পার্টির মতো অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা। জেলার গুরুত্বপূর্ণ পশুর হাটগুলোতে নিয়মিত টহল, সাদা পোশাকে সদস্য মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এছাড়া জাল…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে হামের রোগে আক্রান্ত হয়ে এই প্রথম এক শিশুর মৃ’ত্যু হয়েছে। জেনারেল হাসপাতালে চিকিৎসা চলাকালীন অ’বস্থা’য় তারানুম ৫ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়। সে জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন মনিচগাও গ্রামের আব্দুল হালিমের শিশু কন্যা। শিশুটির পরিবার গেল তিন দিন আগে আমের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করেন। গেল ৭ দিনে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হয়েছে ১৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮, বর্তমান হাসপাতালের ৬ জন ইনফেকশন ওয়ার্ড চিকিৎসাধীন রয়েছে। শিশুর মৃ’ত্যু’র বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও মনজুরুল ইসলাম।

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর ওপর হামলার অভিযোগে ঝিনাইদহ জেলা ছাত্র দলের ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১১০থেকে ১১৫ জনকে আসামী করে মামলা করা ঝিনাইদহ সদর থানায়। শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন জাতীয় নাগরিক পার্টি ( এন সি পি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা। এরপরে জেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঝিনাইদহ সদর থানার সামনে বিক্ষোভ করেন। পরে জেলা বিএনপির সিনিয়র নেতারা বিক্ষুব্ধদের সরিয়ে দেন। এরপর পুলিশের সহযোগিতায় ঝিনাইদহ ত্যাগ করেন নাসীরুউদ্দিন পাটোয়ারী সহ জাতীয় নাগরিক পার্টির ( এন সি…

বিস্তারিত পড়ুন

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় কিশোরীকে তুলে নিয়ে অমানবিক নির্যাতন বিবস্ত্র করে ভিডিও ধারণ। নড়াইলের লোহাগড়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে তুলে নিয়ে বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে। নৃশংস এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে বর্তমানে সে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, বৃহস্পতিবার (২১ মে) বেলা ১২টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মল্লিকপুর মাধ্যমিক বিদ্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলহাটা গ্রামের শাহীনূর আলম খানের মেয়ে, মল্লিকপুর সরকারি ইউনিয়ন মাধ্যমিক…

বিস্তারিত পড়ুন

মো: জাকিরুল ইসলাম : রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় দিন দিন বাড়ছে হকারদের অবৈধ দোকানের সংখ্যা। অভিযোগ রয়েছে, স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা জিআরপি ও আরএনবি পুলিশের কিছু সদস্যের মদদে গড়ে উঠছে এসব দোকান। স্টেশন এলাকায় সরেজমিন দেখা যায়, রেললাইন ও লেভেল ক্রসিং ঘিরে গড়ে উঠেছে শতাধিক দোকান। এসব দোকান চলে স্টেশনের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মাসোহারা দিয়ে। না দিলে শুরু হয় উচ্ছেদ অভিযান। এসব দোকানের কারণে স্টেশন এলাকায় ট্রেনযাত্রীদের জন্য তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। অভিযোগ আছে, রেলওয়ে স্টেশন এলাকায় অস্থায়ীভাবে দোকান পজিশনের জন্য প্রত্যেক হকারের কাছ থেকে নেওয়া হয় ২০ থেকে ২৫ হাজার টাকা। এ ছাড়া স্টেশন এলাকায় ভিক্ষুক, ছিন্নমূল…

বিস্তারিত পড়ুন

মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার জামালপুরের বকশীগঞ্জে একটি স্টিল ওয়ার্কশপের বারান্দায় খেলার সময় জানালার ভারী লোহার গ্রিল মাথায় পড়ে রকিবুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত রকিবুল ইসলাম মধ্য ধাতুয়াকান্দা নতুন বাজার এলাকার মোস্তফা ও আনোয়ারার দম্পতির সন্তান। সে মা-বাবার একমাত্র সন্তান ছিল বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্য ধাতুয়াকান্দা গ্রামের হোসেন মিয়ার মদিনা স্টিল ওয়ার্কশপ নামের একটি দোকানের বারান্দায় ক্রেতাকে দেওয়ার জন্য কিছু লোহার তৈরি জানালার গ্রিল দাঁড় করিয়ে রাখা ছিল। সকাল নয়টার দিকে শিশু রকিবুল ওই ওয়ার্কশপের বারান্দায় রাখা গ্রিলগুলো…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-যশোর যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন সেরেক্স কফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভাটপাড়া গ্রামের মন্তাজ মৃধার ছেলে শামীম রেজা (২৬)। ডিবি সূত্র জানায়, শুক্রবার (২২ মে) রাতে এসআই কামরুজ্জামানের নেতৃত্বে ডিবির একটি টিম যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি আম বটতলা বাজার এলাকায় অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চূড়ামনকাঠি-চৌগাছা সড়কের জগহাটি রুহুল পাড়া এলাকায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে ডিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-যশোর রাজধানীতে রামিসা হত্যার ঘটনার উত্তেজনা শেষ না হতেই এবার যশোরের শার্শায় তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আলম গাজী নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে। শুক্রবার (২২ মে) রাত ১টার দিকে শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে শার্শা থানা পুলিশ আলমকে গ্রেপ্তার করে। আলম শার্শার সরুপদাহ গ্রামের জহুর গাজীর ছেলে। শিশুটির পরিবার জানান, কাঠি ভাজা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে বাড়ির পার্শ্ববর্তী একটি টং ঘরে নিয়ে নির্যাতন ও ধর্ষণচেষ্টা চালায় আলম। পরে শিশুটির চিৎকারে লোকজন এলে অভিযুক্ত আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল : গাজীপুরের কোনাবাড়ী মেট্রো থানার নতুন বাজার মডেল টাউন এলাকায় এক গৃহবধূকে হত্যার পর মরদেহে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যবর্তী সময়ে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ মোছাঃ ফারজানা (২০)। তিনি আইয়ুব আলীর মেয়ে এবং মোঃ বাবু মিয়ার স্ত্রী। তাদের গ্রামের বাড়ি ঢাকার মিরপুর বিহারী পট্টি এলাকায়। বর্তমানে তারা কোনাবাড়ীর নতুন বাজার নিউ মার্কেট মডেল টাউনে রাজুর ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় এক মাস আগে স্বামী-স্ত্রী ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন। ফারজানার স্বামী বাবু মিয়া একটি তাকওয়া গাড়ির চালক হিসেবে কাজ করতেন।…

বিস্তারিত পড়ুন

মোঃ রফিকুল ইসলাম মৃধা : পটুয়াখালীর গলাচিপায় শিশু শিক্ষার্থী রামিসা হত্যার বিচার এবং সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) সকাল সাড়ে ১০টায় গলাচিপা সরকারি কলেজ মাঠের পশ্চিম পাশে গলাচিপা দারুল কুরআন নুরানী মাদরাসার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের গলাচিপা উপজেলা প্রতিনিধি মাও. মো. মাহমুদুল হাসান, গলাচিপা উপজেলা ইমাম পরিষদের দপ্তর সম্পাদক হাফেজ মাও. মো. জাহিদুল ইসলাম। এছাড়াও মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন,…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা ৭ বছরের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী শিশু রামিসা কে ধর্ষন ও নৃশংসভাবে হত্যার ঘটনায় কবিতায় প্রতিবাদ জানিয়ে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ(২৩ মে) রোববার বেলা ১১ টার দিকে জেলা শহরের নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ গাইবান্ধা জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলার সদস্যসহ সচেতন নাগরিকরা অংশ নেন। প্রগতি লেখক সংঘের সদস্য শিরিন আক্তারের সঞ্চালনয় এতে উপস্থিত থেকে মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ প্রগতি লেখক সমিতির জেলার সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, সদস্য গৌতম আশিষ গুহ, গোলাম রব্বানী মুসা, কবি সোহেল রানাসহ অন্যরা। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা শিশু রামিসা কে…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) ধর্ষকদের দ্রুততম সময়ে ফাঁসি কার্যকর, ডিএনএ টেস্টের মাধ্যমে ধর্ষকের পরিচয় নিশ্চিতকরণ এবং ৭ কর্মদিবসের মধ্যে ধর্ষক ও তাদের সহযোগীদের মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে যশোরের ঝিকরগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) বিকাল ৫টায় ঝিকরগাছা উপজেলা মোড়ে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “সেবা”র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেবা সংগঠন ও ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাষ্টার আশরাফুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব, বাঁকড়া প্রেসক্লাব, ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘ, আল বারকাহ ফাউন্ডেশনসহ ঝিকরগাছার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মী এবং অসংখ্য সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতির বক্তব্যে মাষ্টার আশরাফুজ্জামান বাবু বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) যশোর জেলা শাখা। যশোর শহরের কালেক্টরেট ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শিশু ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন এবং শিশু নিখোঁজের মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয় নিয়ে সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে সংগঠনের সদস্যরা পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিশু সুরক্ষায় পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্বের বিষয়টি তুলে ধরা হয়। উপস্থিত অনেকেই এমন উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। ভিবিডি যশোর জেলার পাবলিক রিলেশন অফিসার এ বি…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া তেল পাম্প এলাকায় ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১টার দিকে যশোর সদর উপজেলার চাউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান মহাসড়কের ওই অংশে পৌঁছালে একটি ইজিবাইক ও অপর একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মুহূর্তেই ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান। নিহতরা হলেন— ইজিবাইক চালক মোহাম্মদ আইয়ুব আলী (৪৩), বৃষ্টি সাহা (২৪) এবং আনোর আলী (৭০)। দুর্ঘটনায় আহত…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ঢাকার পল্লবীতে শিশু রামিসার ধর্ষণ ও হত্যার ঘটনা দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম, নাগরিক সমাজ এবং মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ক্ষোভ কি নতুন? দুর্ভাগ্যজনকভাবে উত্তর হলো- না। গত কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় শিশুদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার যেসব ঘটনা গণমাধ্যমে এসেছে, তা উদ্বেগজনক একটি বাস্তবতাকেই সামনে নিয়ে আসে। ঠাকুরগাঁওয়ে চার বছরের শিশু লামিয়া, মুন্সিগঞ্জে দশ বছরের শিশু, পাবনায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী, সিলেটে আরেক চার বছরের শিশু- এ ধরনের ঘটনার তালিকা দীর্ঘ হচ্ছে। কয়েক মাস আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিশুর ওপর নৃশংস নির্যাতনের ঘটনাও দেশকে নাড়া দিয়েছিল। তারও আগে…

বিস্তারিত পড়ুন

মাসুম বিল্লাহ, খুলনা: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২২শে মে শুক্রবার খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা ছাত্রদলের উদ্যোগে সাধারণ খেটে খাওয়া, শ্রমজীবী ও মেহনতী মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা মহানগরের অন্তর্গত সোনাডাঙ্গা থানা ছাত্রদলের দক্ষ ছাত্রনেতা ইমতিয়াজ সেজানের ব্যক্তিগত উদ্যোগে এবং ব্যবস্থাপনায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। উপহার বিতরণ শেষে ইমতিয়াজ সেজান সংবাদমাধ্যমকে বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিল এবং আগামীতেও থাকবে। দেশের চলমান অর্থনৈতিক সংকটের এই সময়ে খেটে খাওয়া মেহনতী মানুষের মুখে ঈদের হাসি ফোটানোর একটি ক্ষুদ্র প্রয়াস থেকেই আমাদের এই উদ্যোগ। আগামীদিনেও যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে থেকে…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল : গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ পুড়িয়ে দেওয়ার এক নৃশংস ঘটনা ঘটেছে। এই নির্মম হত্যাকাণ্ডের অভিযোগে নিহতের স্বামীকে গ্রেফতার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। একই সাথে জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিকের ভাইকে আটক করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রাথমিকভাবে ওই ২০ বছর বয়সী তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করে তার স্বামী। এরপর হত্যাকাণ্ড আড়াল করতে নিহতের শরীরে আগুন ধরিয়ে দিয়ে পুরো মরদেহ পুড়িয়ে ফেলা হয়। পরে ঘাতক স্বামী ঘরের দরজায় তালা লাগিয়ে বাইরে চলে যায়। ঘটনার কিছুক্ষণ পর অভিযুক্ত স্বামী পুনরায় ওই বাসায় ফিরে এলে এলাকাবাসী তাকে…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ জাতীয় নাগরিক পার্টি ( এন সি পি) মুখ্য সংগঠক নাসীরুদ্দিন পাটোয়ারী কতৃক আইনমন্ত্রী সাবেক অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের বিরুদ্ধে ‘মিথ্যা অপবাদ ও ভিত্তিহীন অভিযোগ ‘আনার প্রতিবাদের ঝিনাইদহ শৈলকূপা উপজেলা বি এন পি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শৈলকুপা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সভায় বক্তারা বলেন, ঝিনাইদহে ঘটে যাওয়া ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে আইনমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের নাম…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা : ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,শুক্রবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শারালী এলাকায় ম র্মা ন্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রিপন ইসলাম (২৩) নামের এক যুবক। জানা যায়, মহেন্দ্র ট্রাক্টরে হেলপার হিসেবে কাজ করতেন রিপন। কাজের সময় চলন্ত ট্রাক্টর থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নি হ ত রিপন ইসলাম সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ এলাকার পূর্বপারপুগী গ্রামের নুর আলমের ছেলে। এঘটনায় পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা : ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,আকুতির খবর প্রচার করে UB NEWS। বিষয়টি নজরে আসনে ঠাকুরগাঁও ২ আসনের এমপি ডা. আব্দুস সালামের কন্যা ডা. কাশফিয়া নির্ঝরের। এছাড়াও দেশে ও বিদেশ থেকে তার জন্য বিভিন্ন জনে টাকা পাঠিয়েছেন। সবমিলিয়ে তার জন্য ভালো কিছু করতে পেরেছি আমরা। আগামী ৩ মাস খাবারের জন্য তাকে কারো কাছে যেতে হবে না। তাকে ঈদ উপহার হিসেবে ৩টি শাড়ী, সাথে কাপড়, জায়নামাজ, বিছানার কাপড়, মুরগি, মাংস, চাল ডাল সহ নিত্যপ্রয়োজনীয় সবকিছু পৌছে দেওয়া হয়েছে। তিনি সবকিছু পেয়ে খুব খুশি। এছাড়াও এমপির মেয়ে কন্যা ডা. কাশফিয়া নির্ঝর তার পরবর্তী চিকিৎসার খরচ বহনের আশ্বাস দিয়েছে।

বিস্তারিত পড়ুন

আরিয়ান ইসলাম ব্রাইট স্কুল ও কলেজের পরিচালক লিটনের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে গুরুতর অভিযোগ উঠে এসেছে যেখানে উদ্ভট নিয়ম আর কঠোর শাস্তিমূলক সংস্কৃতির আড়ালে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ প্রয়োগের চিত্র ফুটে উঠেছে। অভিযোগে বলা হয় প্রতিষ্ঠানটিতে ফলাফলকেন্দ্রিক একটি কৃত্রিম সাফল্যের পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সীমিত কিছু বিষয় মুখস্থ করিয়ে পরীক্ষায় অংশ নিতে বাধ্য করা হতো এবং সেই প্রক্রিয়ায় ব্যর্থ হলে তাদের অপমান, ভীতি প্রদর্শন ও মানসিকভাবে চাপে রাখা ছিল নিত্যদিনের ঘটনা। একাধিক অভিভাবক দাবি করেছেন কোচিং বাণিজ্যের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়, নানা অজুহাতে ফি বাড়ানো এবং অর্থের বিনিময়ে প্রশাসনিক প্রভাব খাটানোর সংস্কৃতি এখানে প্রতিষ্ঠিত হয়েছে।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়, “জাকির হোসেন সোহেল” নামে অভিযুক্ত ব্যক্তি পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের কোনো কর্মী নন এবং তার সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। সংগঠনের দাবি অনুযায়ী, তাকে তারা একজন “ধর্ষণকারী ও হত্যাকারী” হিসেবে চেনে এবং তিনি কখনোই স্বেচ্ছাসেবক দলের সঙ্গে জড়িত ছিলেন না। এছাড়া অভিযোগ করা হয়, একটি কুচক্রী মহল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আসিফুল হককে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ও বানোয়াট সংবাদ প্রচার করেছে। প্রতিবাদ লিপিতে এ ধরনের মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এতে স্বাক্ষর করেন: মোঃ মেহেদী হাসান (বাবু), আহ্বায়ক,…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) যশোরের, ঝিকরগাছায় আলোচিত ব্যবসায়ী আবু হুরাইরা মিম হ*ত্যা মা*মলায় পাঁচজনকে আ*টক করেছে পুলিশ। আ*টককৃতদের মধ্যে এজাহার ভুক্তরা হলেন ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের নুর ইসলামের ছেলে আমিনুর ইসলাম, মৃ*ত গোলাম হোসেনের ছেলে ওহিদুল ইসলাম, মল্লিকপুরের আব্দুল মান্নানের ছেলে বুলু হোসেন, কীর্তিপুরের আব্দুল আলিমের ছেলে রাকিবুল ইসলাম শান্ত এবং সন্দেজনক হিসেবে মল্লিকপুরের আমজেদ হোসেনের ছেলে জুয়েল হোসেন। শুক্রবার বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ জানায়, নি*হত আবু হুরাইরা মিম (২৪) ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী ছিলেন। গত ২০ মে রাত সাড়ে ৮টার দিকে তিনি বাড়ি থেকে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বের হন।…

বিস্তারিত পড়ুন

নাছিরুল হক-নবাবগঞ্জ (দিনাজপুর) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা-এ অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ মৌসুমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ১২ টার দিকে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে দাউদপুর এলএসডি ও ভাদুরিয়া এলএসডিতে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সাজিদ উল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। তিনি আনুষ্ঠানিকভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে খাদ্যবান্ধব নীতির আওতায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এতে কৃষকরা লাভবান হবেন এবং খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। এ সময় উপস্থিত…

বিস্তারিত পড়ুন

আফজাল মিয়া বিশ্বনাথে শুক্রবার (২২ মে) বাদ জুমা এমএইচ সেন্টারের হলরুমে মুসলিম হেল্প ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্টি সমাজসেবক আলহাজ্ব আব্দুছ সোবহানের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য বিশিষ্ঠ ইসলামি চিন্তাবীদ হযরত মাওলানা সাইদুর রহমান বরুনা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুসলিম হেল্প ইউকের ট্রাষ্টি, কো-অর্ডিনেটর, ইউরোপ এনটিভির প্রেজেন্টার মো.আখলাকুর রহমান পান্না, প্রবাসী লালাবাজার এডুকেশন ট্রাষ্টের সাবেক সভাপতি ও মেটারনিটি হসপিটালের লাইভ মেম্বার সুরত আলী, মেটারনিটি হসপিটালের লাইফ মেম্বার সাদিকুর রহমান, বিশ্বনাথ মোহাম্মদিয়া মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা নুরুল হক, বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সামছুল ইসলাম, সমাজসেবক…

বিস্তারিত পড়ুন

মো.আবু সালেক ভূইয়া, ভ্রাম্যমান প্রতিনিধি গাজীপুর মহানগরীর ঐতিহ্যবাহী পূবাইল বাজার কোরবানির পশুর হাট এখন পুরোপুরি প্রস্তুত। বহু প্রতীক্ষিত এ হাটে আগামীকাল শনিবার সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে কোরবানির পশু কেনাবেচা। হাটকে ঘিরে ইতোমধ্যে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। ক্রেতা-বিক্রেতা, খামারি ও বেপারীদের পদচারণায় সরগরম হয়ে উঠছে পূবাইল বাজার এলাকা। পূবাইল বেপারি পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এ পশুর হাটে দেশের বিভিন্ন জেলা থেকে উন্নত জাতের গরু, মহিষ ও ছাগল নিয়ে আসছেন খামারি ও ব্যবসায়ীরা। ইতোমধ্যে ট্রাকভর্তি পশু হাটে আসতে যাত্রা শুরু করেছে। ক্রেতাদের জন্য থাকছে পছন্দমতো পশু কেনার সুব্যবস্থা। হাটের ইজারাদার আফজাল হোসেন বলেন, “ক্রেতা ও বিক্রেতাদের সর্বোচ্চ সুবিধা…

বিস্তারিত পড়ুন

এসএম দৌলত-বগুড়া বগুড়া সিটি করপোরেশনের প্রথম প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১০টায় সিটি করপোরেশন হলরুমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পরেই তিনি নগরীর ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দেন। এসময় তিনি বলেন, হকাররা যত বড় ক্ষমতাশালীই হোক। আমরা কাউকে ফুটপাত দখল করতে দেব না। ফুটপাত জনগণের চলাচলের জন্যই ব্যবহার হবে। অন্য কোনো কারণে নয়। ঈদের পর থেকেই শুরু হবে অভিযান। তিনি আরও বলেন, মাস বলছি না, আপনারা আমাকে দুই একটা সপ্তাহ সময় দেন। আল্লাহর রহমতে সবকিছু পরিকল্পিতভাবে সম্পন্ন করা হবে। আর কয়েকটা দিন পরে ঈদ হবে। এজন্য…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মূখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হামলার ঘটনায় মামলা না নেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি থেকে উঠবেন না বলে জানিয়েছেন। শুক্রবার (২২ মে) রাত সাড়ে আটটার দিকে ঝিনাইদহ সদর থানার সামনে অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। তিনি বলেন, মামলা না নেওয়া পর্যন্ত আমি উঠবো না। মামলা যদি আরো এক বছর পরেও নেয় তাহলে সে পর্যন্ত উঠবো না। তিনি আরো বলেন, এখানে আইনমন্ত্রী হস্তক্ষেপ করতেছেন। পুলিশ আছে পিঠ বাঁচানোর ধান্দায়। উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর ঝিনাইদহ পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র মূখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারীর উপর হামলার ঘটনা ঘটে। হামলার…

বিস্তারিত পড়ুন

মোঃ গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার খুলনা ভোটার জাতীয় পরিচয়পত্র (এনআইডি), সেনাবাহিনীর ভুয়া পরিচয় এবং একাধিক ছদ্মনাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় প্রতারণা চালিয়ে আসা মনিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে অবশেষে আটক করেছে র‍্যাব-৬। বৃহস্পতিবার (২১ মে) খুলনা অঞ্চলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম বিভিন্ন সময়ে নিজেকে কখনও সেনাবাহিনীর কর্মকর্তা, কখনও সরকারি চাকরিজীবী পরিচয় দিয়ে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলত। পরে বিয়ের প্রলোভন, চাকরি দেওয়ার আশ্বাস কিংবা ব্যবসায়িক বিনিয়োগের কথা বলে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপন করত। অভিযোগ রয়েছে,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোরে নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে তিন দিনব্যাপী ‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি বইমেলা’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৫টায় যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে বেলুন উড়িয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি। যশোর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে যশোর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোর পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের চাতালের মোড় হতে খুলনা মহাসড়ক পর্যন্ত রাস্তা, ড্রেন ও স্ট্রিট লাইট নির্মাণ এবং ৬ নং ওয়ার্ডের রায়পাড়া তেতুলতলা রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পৌর প্রশাসক রফিকুল ইসলাম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এগুলো আমার নির্বাচনী প্রতিশ্রুতির অংশ ছিল। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে এই দুইটি রাস্তা, ড্রেন ও বিদ্যুতের…

বিস্তারিত পড়ুন

আবু সুফিয়ান বাবু : ঠাকুরগাঁও জেলার লাহিড়ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের সৃজনশীল প্রতিযোগিতা “আর্ট বাংলাদেশ”-এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। বিদ্যালয়ের তিনজন শিক্ষার্থী জেলা পর্যায়ে বিজয়ী হওয়ার পাশাপাশি একজন শিক্ষার্থী বিভাগীয় পর্যায়েও বিজয় অর্জন করে বিশেষ গৌরব বয়ে এনেছে। জেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা হলেন— ১০ম শ্রেণির মোঃ সুয়াব আলী, ১০ম শ্রেণির মোছাঃ আফিয়া মায়মুনা এবং ৬ষ্ঠ শ্রেণির মোছাঃ জেরিন আক্তার। এছাড়াও বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোঃ সোয়াব ইসলাম বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়ে বিদ্যালয়ের জন্য অনন্য সম্মান অর্জন করেছেন। এই সাফল্য উপলক্ষে বিদ্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জিল্লুর…

বিস্তারিত পড়ুন

​মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাইবান্ধা সদরের ১১ নং গিদারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো: ইখলাছুর রহমান পুটু। ​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগ ও আত্মোৎসর্গের বার্তা নিয়ে আসে। ঈদের আনন্দ ও ত্যাগের মহিমা প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।” ​এদিকে ঈদের আমেজের মাঝেই গিদারী ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের সেবা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় সাধারণ মানুষের মাঝে ইখলাছুর রহমান পুটুর জনপ্রিয়তা এখন তুঙ্গে। স্থানীয় ভোটারদের মতে, মানবিক ও সৎ মানুষ হিসেবে…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ভিজিএফের চাল বিতরণ, অসহায়দের পাশে চেয়ারম্যান লিটনের ব্যতিক্রমী উদ্যোগ চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ কম হলেও অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন। ভিজিএফের চাল বিতরণের পাশাপাশি নিজ অর্থায়নে দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন তিনি। শুক্রবার (২২ মে) সকালে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সরকারি বরাদ্দের আওতায় প্রায় সাড়ে তিন হাজার স্লিপের বিপরীতে ভিজিএফের চাল বিতরণ করা হয়। তবে ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের সংখ্যা বেশি হওয়ায় অনেকেই সরকারি সহায়তার তালিকার বাইরে থেকে যান। এ অবস্থায় তালিকাভুক্ত না হওয়া অসহায় পরিবারগুলোর কথা…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কোরবানির পশুর হাট। আজ ২২ মে শুক্রবার সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে এই গরুর বাজার। হাটে প্রচুর পরিমাণ কোরবানির পশু আমদানী হলেও প্রথম দিনে সেই তুলনায় বিক্রি না হওয়ায় ক্রেতা ও বিক্রেতা—উভয় পক্ষের মাঝেই চরম হতাশা দেখা গেছে। তবে এবারের হাটে সাধারণ গরুর চেয়ে তুলনামূলকভাবে মহিষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। ​সরেজমিনে শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠের হাটে গিয়ে দেখা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে স্থানীয় খামারি ও দূর-দূরান্ত থেকে আসা বেপারিরা নান্দনিক সব গরু ও মহিষ নিয়ে হাটে হাজির…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ওপর ডিম নিহ্মেপ ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঝিনাইদহ জেলা ছাত্রদল -যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হলেও বিএনপি’র পক্ষ থেকে হামলায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে। আজ শুক্রবার বেলা ২টার দিকে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদের সামনে এই ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে এনসিপি। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তাঁর সঙ্গে কথা বলতে যান। একপর্যায়ে সাহেদের পেছন দিক থেকে কয়েকজন যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহ মহেশপুর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৬। এই সময় এইসময় দুই ব্যবসায়ীর কাছ থেকে ৫৯৬ (পাঁচশত ছিয়ানব্বই) বোতল স্কাপও ২০ (বিশ) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। শুক্রবার ভোরে উপজেলার মোমিনতলা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১৮ (আঠারো) লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব। ঝিনাইদহ র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইমামীম মুবীন সরকার সুমন জানান, র‍্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহেশপুরের মোমিনতলা বাজার এলাকায় একটি মোটরসাইকেলের গতিরোধ করা হয়। পরে মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির বহন করা বস্তা তল্লাশি…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারীর উপর ডিম ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে ঝিনাইদহ জেলা শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদের সঙ্গে কথা বলে বের হওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জুম্মার নামজের পরপরই মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে। সেখানে কিছু উচ্ছৃঙ্খল যুবক এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করে। এ সময় তাদের হাতে ছিল লোহার রড ও লাঠিসোঁটা এবং হকিস্টিক। সাধারণ মানুষ এ ঘটনায় আতঙ্কিত হয়ে দিগ্বিদিক দৌড়াদৌড়ি করতে থাকে। পরে নাসীরুউদ্দীন পাটওয়ারীসহ জেলার নেতারা ঝিনাইদহ সদর থানায় অবস্থান নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার…

বিস্তারিত পড়ুন

হারানো বিজ্ঞপ্তি এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ১৫/০৫/২০২৬ খ্রিষ্টাব্দে আনুমানিক বিকাল ৫:০০ ঘটিকায় খুলনা সদর থানাএলাকা দিয়ে যাওয়ার পথে আমার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি) পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্টটি হারিয়ে গিয়েছে। হারিয়ে যাওয়া ট্রান্সক্রিপ্টের বিবরণ: নাম: মো: মুস্তাকিন শেখ, রোল নম্বর: ৫১৩২৯৩, রেজিস্ট্রেশন নম্বর: ১৯১৩২২২৩১৭, পাশের সন: ২০২২,শিক্ষা বোর্ড: যশোর শিক্ষা বোর্ড। উক্ত হারানো সংক্রান্ত বিষয়ে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার জিডি নং- ১৩৫৪, তারিখ: ১৭/০৫/২০২৬ খ্রি.। যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত একাডেমিক ট্রান্সক্রিপ্টটি পেয়ে থাকেন, তবে নিম্নোক্ত ঠিকানায় বা মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যোগাযোগ: নাম: মো: মুস্তাকিন…

বিস্তারিত পড়ুন

মোঃ সেকেন্দার আলী-বিশেষ প্রতিনিধি (নওগাঁ) : নেতাদের বাড়ি বাড়ি গিয়েও একটা কার্ড পাইনি। তারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। ভেবেছিলাম চাল পেলে ঈদের দিন সন্তানদের মুখে একটু জমাট ভাত তুলে দেব, তাও হলো না।” চোখের জল মুছতে মুছতে এভাবেই নিজের আকুতি জানাচ্ছিলেন নওগাঁর ধামইরহাট পৌরসভার বেশ কয়েকজন অসহায় বৃদ্ধা।ঈদুল আজহা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সরকারি এম এম ডিগ্রি কলেজ মাঠে পৌরসভার ৯টি ওয়ার্ডের দরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণের কথা থাকলেও ওজনে প্রায় ১ কেজি করে কম দেওয়া হয়েছে। কিন্তু উৎসবের এই দিনেও মুখে হাসি ফোটেনি প্রকৃত দুস্থদের। অভিযোগ উঠেছে, গরিবের মুখের এই আহার চলে গেছে রাজনৈতিক নেতাদের পকেটে।পৌরসভা…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ধ’র্ষ”ণ মা’মলার এক আ’সামিকে গ্রে”ফতার করা হয়েছে। গ্রে”ফতারকৃত আসা’মির নাম মোঃ মিজানুর রহমান গহর (৬৫)। তিনি শার্শা উপজেলার একঝালা গ্রামের মৃ*ত লুৎফার রহমানের ছেলে। মাম”লার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোছাঃ স্মৃতি বেগম (৩৩), স্বামী- মোঃ জুয়েল রানা, সাং- একঝালা, থানা- শার্শা, জেলা- যশোর, শার্শা থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন যে, তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে গত ১৪ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে তার শ্বশুর মোঃ মিজানুর রহমান গহর তাকে বাড়ির পেছনের একটি কলাবাগানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধ*র্ষণ করে। এ “ঘট’নায় শার্শা থানায় একটি মা”মলা রুজু করা হয়। মা”মলা…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) রামিসাসহ সারাদেশে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনার প্রতিবাদে যশোরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে “নিপীড়ন বিরোধী যশোর” ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশেদ খানের সভাপতিত্বে বক্তব্য দেন বাসদ জেলা সদস্য সচিব কমরেড হাসিনুর রহমান, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড তসলিম উর রহমান, গণতান্ত্রিক আইনজীবী সমিতির জেলা সাধারণ সম্পাদক মাহামুদ হাসান বুলু, শিক্ষাবিদ প্রফেসর ইসরারুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিকুল ইসলাম তারু, শিক্ষক সৈয়েদা বানু শিল্পীসহ…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) যশোর পৌর এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়ক, ড্রেন ও স্ট্রিট লাইট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চাতালের মোড় থেকে খুলনা মহাসড়ক পর্যন্ত রাস্তা, ড্রেন ও স্ট্রিট লাইট নির্মাণ এবং ৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়া তেতুলতলা এলাকার রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, পৌর প্রশাসক রফিকুল ইসলাম এবং নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ স্থানীয়…

বিস্তারিত পড়ুন

মোঃ সেকেন্দার আলী-বিশেষ প্রতিনিধি, (নওগাঁ) নওগাঁর ধামইরহাট পৌরসভায় ১০ কেজির পরিবর্তে ওজনে কম চাল দেওয়ার প্রতিবাদ করায় এক সাংবাদিককে হেনস্তা ও দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে,গতকাল বৃহস্পতিবার সকালে আমাইতাড়া সরকারি এম এম ডিগ্রি কলেজ মাঠে ভিজিএফের চাল বিতরণকালে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষে পৌরসভার দরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল দেওয়ার কথা ছিল,তবে বিতরণস্থলে প্রকৃত পরিমাণের চেয়ে ৮ থেকে ৯ কেজি করে চাল দেওয়া হচ্ছিল,অসহায় মানুষের মুখের গ্রাস কেড়ে নেওয়ার এই কারচুপির বিষয়টি হাতেনাতে ধরে তীব্র প্রতিবাদ করেন মুভি বাংলা টেলিভিশনের ধামইরহাট প্রতিনিধি হাবিবুর রহমান।এতে চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন পৌরসভার বৈদ্যুতিক লাইনম্যান মোস্তফা। তিনি…

বিস্তারিত পড়ুন

‎ ‎‎মোঃ আল-আমিন, অষ্টগ্রাম ‎ ‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ৩ নং সদর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গরিব, অসহায়, দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। ‎ ‎এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সচিব অনিক রায়, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, ট্যাগ অফিসার ও গ্রাম পুলিশ সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তারা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। ‎ ‎সদর ইউনিয়ন পরিষদের সচিব অনিক রায় জানান, সরকার নির্ধারিত কার্ডধারীদের…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা ​গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য মো: হাসানুজ্জামান (লিমন)-কে আহ্বায়ক এবং মো: হিরু মিয়া-কে সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ​গাইবান্ধা জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি ও ভারপ্রাপ্ত সদস্য সচিব রাহাত ইবনে শহীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: আবু জাফর সরকার (সাগর)। ​এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকসহ একাধিক সদস্যকে অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমরান নামের এক যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমরান কৌশলে শিশুটিকে একান্ত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে আটক করে। পরে তাকে সাহাপাড়া ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ৬৩টি ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ এর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভা ২০-২১ মে ২০২৬ তারিখে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ক্যান্টনমেন্ট পাবলিক এবং ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ এর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রধান অতিথি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানসমূহের অবদানকে আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান। সভায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা…

বিস্তারিত পড়ুন

মুসলিম উদ্দীন, মীরসরাই, চট্টগ্রাম : এক বছর কারাভোগের পর জামিন পেলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সহ-সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন। বৃহস্পতিবার তিনি মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন। ২০২৫ সালের ২৩ মার্চ আমেরিকা থেকে দেশে এসে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাধিক মা’ম’লায় গ্রে’ফ’তা’র হন তিনি।

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-যশোর যশোর জেলার কেশবপুর থানার ইতিহাসে প্রথম নারী অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রোকসানা খাতুন। দায়িত্ব গ্রহণের পর থেকেই এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এর আগে তিনি যশোর আদালতে কোর্ট ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার কারণে পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে তিনি প্রশংসিত হন। রোকসানা খাতুন খুলনা বিভাগের প্রথম নারী পুলিশ কর্মকর্তা হিসেবে নড়াইল জেলার নড়াগাতি থানার প্রথম নারী ওসি হিসেবেও দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। তার নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনবান্ধব পুলিশিং কার্যক্রম প্রশংসিত হয়েছিল। নতুন দায়িত্ব গ্রহণ করায় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিকসহ বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) যশোরের ঝিকরগাছা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ গোলাম কিবরিয়া। সোমবার (১৮ মে) বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, মোঃ গোলাম কিবরিয়া ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তিনি সুনামগঞ্জ সদরের একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার নিয়োগের খবরে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়দের প্রত্যাশা, নতুন ওসি হিসেবে মোঃ গোলাম কিবরিয়ার নেতৃত্বে ঝিকরগাছা থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষের জন্য একটি জনবান্ধব পুলিশি পরিবেশ নিশ্চিত হবে।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসায় সুফল পেয়ে ফিচারটি লিখেছেন সাংবাদিক জি. এস. জয়। বর্তমান সময়ে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের দ্রুত অগ্রগতির পাশাপাশি বিকল্প চিকিৎসা পদ্ধতি নিয়েও মানুষের আগ্রহ কম নয়। বিশেষ করে দীর্ঘমেয়াদি ও জীবনযাপন-সম্পর্কিত নানা শারীরিক সমস্যার ক্ষেত্রে অনেকেই হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি আস্থা রাখছেন। তবে নানা বিতর্ক, অপচিকিৎসা এবং অযোগ্য ব্যক্তিদের কারণে একসময় এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে সংশয় তৈরি হয়েছিল, তা কাটিয়ে পুনরায় আস্থা ফিরিয়ে আনতে কাজ করছেন ঢাকার মিরপুর ডিওএইচএস-এ অবস্থানরত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার মোঃ খোরশেদ আলম (শাকিল)। রোগীর প্রতি মানবিক আচরণ, মনোযোগ দিয়ে সমস্যার কথা শোনা এবং দীর্ঘ সময় ধরে ফলোআপের মাধ্যমে চিকিৎসাসেবা…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তামিম (৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বুধবার (২০ মে) বিকেলে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামের মসজিদপাড়ায় এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। ​নিহত তামিম ওই এলাকার কুদ্দুস মিয়ার তৃতীয় ছেলে এবং স্থানীয় সোনাতোলা মাদ্রাসার ছাত্র ছিল। ​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে শিশু তামিম। গোসলের একপর্যায়ে সাঁতার না জানায় সে হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা তামিমকে দেখতে না পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ইসলামে কুরবানি শুধু পশু জবাইয়ের নাম নয়; বরং এটি আত্মত্যাগ, তাকওয়া, বিনয় ও মানবতার এক মহান শিক্ষা। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, কুরবানির পশুর গোশত বা রক্ত তাঁর কাছে পৌঁছে না; বরং পৌঁছে মানুষের অন্তরের তাকওয়া ও আন্তরিকতা। “আল্লাহর কাছে পৌঁছে না তাদের গোশত ও রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া।” — (সূরা আল-হাজ্জ: ৩৭) কুরবানির মূল উদ্দেশ্য কুরবানির মাধ্যমে মানুষ নিজের ভেতরের লোভ, অহংকার, কৃপণতা ও আত্মকেন্দ্রিকতাকে দমন করার শিক্ষা পায়। হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাঈল (আ.)-এর ত্যাগের ইতিহাস মুসলমানদের শেখায়—আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিসও ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। কিন্তু বর্তমান সমাজে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলে সার বিতরণ ব্যবস্থাকে কেন্দ্র করে অনিয়ম, কৃত্রিম সংকট সৃষ্টি এবং কালোবাজারির অভিযোগ উঠেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাঠপর্যায়ের সাধারণ কৃষকেরা। কৃষকদের অভিযোগ, সরকারি নির্ধারিত ডিলার পয়েন্টে সার নিতে গেলে অধিকাংশ সময় বলা হয়—“সার আসেনি” বা “স্টক শেষ।” অথচ একই সময়ে বাইরের বাজারে একই সার বস্তাপ্রতি অতিরিক্ত ৬০০ থেকে ৮০০ টাকা বেশি দামে সহজলভ্য হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এতে স্পষ্টভাবে একটি মধ্যস্বত্বভোগী চক্র বা সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। স্থানীয় কৃষকদের আরও অভিযোগ, সরকারি বরাদ্দকৃত সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতার ঘাটতি রয়েছে। প্রভাবশালী ব্যক্তি ও ডিলারদের ঘনিষ্ঠরা ফোনে বা বিশেষ সুবিধায়…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : প্রস্তাবিত পদ্মা ব্যারাজ বাংলাদেশের নদী, পানি ও পরিবেশগত সংকট সমাধানের পরিবর্তে পরিস্থিতিকে আরও জটিল ও গভীর করতে পারে বলে মন্তব্য করেছেন পানি বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার ভূতত্ত্ব ও সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান। তিনি বলেন, পদ্মা নদীর স্বাভাবিক প্রবাহ ও পলি পরিবহন ব্যবস্থায় বড় ধরনের হস্তক্ষেপ করা হলে নদীর নাব্যতা, জীববৈচিত্র্য এবং কৃষি ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলে জলাবদ্ধতা, নদীভাঙন ও পলি জমার সমস্যা আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। ড. খালেকুজ্জামান আরও বলেন, নদীকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রণের পরিবর্তে এর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা করাই হওয়া উচিত…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-যশোর যশোরের কেশবপুর উপজেলার চরভূমি সুফলাকাটি ইউনিয়নের বিল খুকশিয়ায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভেঙে পড়ায় নানা দুর্ভোগে পড়েছেন কচুরিপানা গ্রাসে কৃষক, ঘের মালিক ও সাধারণ মানুষ। খাল ও বিলজুড়ে কচুরিপানার কারণে নিষ্কাশনের অবস্থা একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দুর্ভোগ কিছুটা লাঘবে কচুরিপানা নিধনের জন্য নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী। বুধবার (২০ মে) বিকাল ৫টার দিকে সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিল খুকশিয়া ও কানায়ডাঙ্গা ঘাট এলাকা পরিদর্শন করেন। পরে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম উদ্বোধন এবং কচুরিপানা নিধনে ওষুধ স্প্রে কার্যক্রম পরিচালনা…

বিস্তারিত পড়ুন

মো মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা সরকারি ভিজিএফের অর্ধেক কার্ড দলীয় নেতাকর্মীদের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার(২১ মে) দুপুরে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের নিজ কার্যালয়ে এসব কার্ড বিএনপির নেতাদের কাছে হস্তান্তর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। সরকারি ত্রাণসামগ্রী এভাবে দলীয়ভাবে বিতরণের অভিযোগে স্থানীয় সাধারণ মানুষ ও হতদরিদ্রদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে বগারচর ইউনিয়নে এবার হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের জন্য মোট ৮ হাজার ৪৮টি ভিজিএফ কার্ড বরাদ্দ দিয়েছে সরকার। নিয়ম অনুযায়ী, প্রতিটি কার্ডের বিপরীতে সুবিধাভোগী পরিবার…

বিস্তারিত পড়ুন

মুসলিম উদ্দীন, মীরসরাই, চট্টগ্রাম : মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের” বিগত কয়েক দিনের উদ্ভুত পরিস্থিতিতে স্থিতিশীলতা রক্ষা ও উত্তোরোত্তর উন্নতির জন্য আজ একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। মিরসরাই আসনের মাননীয় এমপি জনাব নুরুল আমিন মহোদয়ের নির্দেশে এবং এস রহমান ট্রাস্ট ও মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজর সভাপতি সাবেদ উর রহমান (সুমু) আমন্ত্রণে উক্ত সভায় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, ৪ নং ধুম ইউনিয়নের সাংগঠনিক অভিভাবক মেজবাউল হক মানিক, ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-যশোর যশোরে শিশু রামিসা হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাব এর সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনা পুরো সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে যেন এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে, সে জন্য কঠোর নজরদারি ও…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহের কালিগন্জ উপজেলা খালকোলা গ্রামের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের কেবিন থেকে মো. রহমান (৫৫) নামের এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে উপজেলার খালকোলা গ্রামের মাঠের মধ্যবর্তী সড়ক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রহমান পার্শ্ববর্তী মাগুরা জেলার আড়পাড়া এলাকার ইব্রাহিমের ছেলে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তিন দিন ধরে একটি ট্রাক খালকোলা গ্রামের মাঠের পাশে রাস্তার ধারে দাড়িয়ে ছিল। প্রথমদিকে বিষয়টি নিয়ে স্থানীয়দের তেমন সন্দেহ না হলেও দুপুরের পর ট্রাকটির কেবিন থেকে দুর্গন্ধ বের হতে থাকে। পরে স্থানীয়রা কাছে গিয়ে বিষয়টি বুঝতে পেরে পুলিশে…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহ শৈলকূপা উপজেলায় বড়দাহ এলাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় ইমরান হোসেন নামে (৪০) এক নছিমন চালক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬ (ছয়)টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে বড়দাহ ব্রিজের পাশে এই ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন শৈলকুপা উপজেলার রাণীনগর গ্রামের মহি উদ্দিনের ছেলে। তিনি একটি কোম্পানির পণ্য পরিবহণের কাজ করতেন। স্থানীয়দের ভাষ্য, বড়দাহ ব্রিজের পাশে রাস্তার পাশে নসিমন থামিয়ে পণ্য পরিবহনের কাজ করছিলেন চালক ইমরান হোসেন। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহন করা একটি বাস ঝিনাইদহের দিকে আসছিল। বাসটি নছিমনে ধাক্কা দিলে গুরুতর আহত হয় ইমরান হোসেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ঝিনাইদহের আরাপপুর…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ​আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৬ নম্বর ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শরীফপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত তিন মাদক কারবারি হলেন— ১. সঞ্জয় দাস, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেজুরা এলাকার সেতু দাসের ছেলে। ২. সেন্টু সরকার, একই উপজেলার দক্ষিণ বেজুরা এলাকার মধু সরকারের ছেলে। ৩. মানিক, বাহুবল উপজেলার খিলবামৈ এলাকার হারুন মিয়ার ছেলে। ​ ​পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িযা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. আবু সাঈদ। আজ বৃহস্পতিবার (২১ মে) আড়াইসিধা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করা হয়। এদিন মোট ১৮টি চেকের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে ৪ কোটি ৫৮ লাখ ২০ হাজার ৮১৩ টাকা প্রদান করা হয়েছে। ​চেক বিতরণ শেষে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় সরকারের স্বচ্ছতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। ​”হয়রানিমুক্ত উপায়ে ন্যায্য অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার” ​মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, ​”দেশের সার্বিক…

বিস্তারিত পড়ুন

মোঃ সেকেন্দার আলী-বিশেষ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ১০ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মমিনুল হক (২৭) নামে এক কওমি মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার ইসবপুর ইউনিয়নের বাদাল চাঁনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মমিনুল বাদাল চাঁনপুর দারুল উলুম আশরাফিয়া কওমি মাদরাসার শিক্ষক।অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৮টার দিকে শিক্ষক মমিনুল হক কৌশলে ওই শিশুকে মাদরাসার একটি কক্ষে নিয়ে বলাৎকার করেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। আজ বৃহস্পতিবার দুপুরে উত্তেজিত জনতা ওই শিক্ষককে আটকে রেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষককে…

বিস্তারিত পড়ুন