
মোহাম্মদ বাবুল হোসেন-মুকসুদপুর, গোপালগঞ্জ :
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা-এ ১৩ জন কৃষকের মাঝে ইয়ারফলো (পেঁয়াজ সংরক্ষণ মেশিন) বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মিজানুর রহমান এবং উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ রুহুল কুদ্দুস তালুকদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলার কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক ৩ নং গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বাচ্চু শেখ।
মেশিন পেয়ে কৃষকরা অনেক আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, সরকারের এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকলে কৃষিখাতে আরও উন্নয়ন হবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন। বিশেষ করে পেঁয়াজ সংরক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার কৃষকদের উৎপাদিত ফসল দীর্ঘদিন ভালো রাখতে সহায়তা করবে বলে তারা আশা প্রকাশ করেন।

