
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য মো: হাসানুজ্জামান (লিমন)-কে আহ্বায়ক এবং মো: হিরু মিয়া-কে সদস্য সচিব করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গাইবান্ধা জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি ও ভারপ্রাপ্ত সদস্য সচিব রাহাত ইবনে শহীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: আবু জাফর সরকার (সাগর)।
এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্য সচিব, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকসহ একাধিক সদস্যকে অন্তর্ভুক্ত করে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।

