
নিজস্ব প্রতিনিধি :
প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়, “জাকির হোসেন সোহেল” নামে অভিযুক্ত ব্যক্তি পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের কোনো কর্মী নন এবং তার সঙ্গে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। সংগঠনের দাবি অনুযায়ী, তাকে তারা একজন “ধর্ষণকারী ও হত্যাকারী” হিসেবে চেনে এবং তিনি কখনোই স্বেচ্ছাসেবক দলের সঙ্গে জড়িত ছিলেন না।
এছাড়া অভিযোগ করা হয়, একটি কুচক্রী মহল যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আসিফুল হককে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ও বানোয়াট সংবাদ প্রচার করেছে।
প্রতিবাদ লিপিতে এ ধরনের মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এতে স্বাক্ষর করেন:
মোঃ মেহেদী হাসান (বাবু), আহ্বায়ক, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল
মোঃ রবিউল করিম (বাবু), সদস্য সচিব, পল্লবী থানা স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তর।

