Author: G S Joy
জুলফিকার আলী জুয়েল : গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কড্ডা বাজার এলাকায় অবস্থিত “Own Kim Sweater” কারখানায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বন্ধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারখানা সূত্রে জানা যায়, বন্ধ অবস্থায় থাকা কারখানাটিতে রহস্যজনকভাবে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কারখানার ভেতরে থাকা মূল্যবান যন্ত্রপাতি, তৈরি পোশাক, সুতা, কাপড় ও অন্যান্য মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ। কারখানার মালিক জানান, পরপর দুই দফা অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, “একই কারখানায় বারবার আগুন লাগার…
জুলফিকার আলী জুয়েল : পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গাজীপুরের কোনাবাড়ীর বাইমাইল ব্রিজ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে “বাইমাইল গরু-ছাগলের বিশাল হাট”। আধুনিক প্রযুক্তি, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং ক্রেতা-বিক্রেতাদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করে পরিচালিত হচ্ছে এ হাট। হাটটির উদ্বোধন করেন কোনাবাড়ী থানা বিএনপির সেক্রেটারি মো: বাবুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমান সময়ে একটি পশুর হাটে নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হাটে ক্রেতা-বিক্রেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।” হাট পরিচালনা কমিটি জানায়, পুরো হাট এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। পাশাপাশি জাল টাকা শনাক্ত করার জন্য বিশেষ মেশিনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনো ধরনের প্রতারণার…
দীপক শর্মা ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান মোঃ আব্দুর রউফ “স্টার বাংলা বেস্ট প্রফেশনাল অ্যাওয়ার্ড ২০২৬”-এ মনোনীত হয়েছেন। আগামী ২০ জুন ঢাকার কচিকাঁচা অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে এই সম্মাননা প্রদান করা হবে। মোঃ আব্দুর রউফ একজন চলচ্চিত্র অভিনেতা, লেখক, সাংবাদিক ও শিক্ষানবিশ আইনজীবী। সাহিত্য, সংস্কৃতি ও গণমাধ্যমে দীর্ঘদিনের অবদানের জন্য তিনি বিভিন্ন মহলে প্রশংসিত। এর আগে তিনি “Star Icon Leadership Award” লাভ করেন। এছাড়াও তিনি বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সম্মাননায় মনোনীত হওয়ায় তিনি বালিয়াডাঙ্গীবাসী, শুভাকাঙ্ক্ষী ও সাংস্কৃতিক অঙ্গনের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়দের মতে, তার এই অর্জন নতুন প্রজন্মকে সাহিত্য…
দীপক শর্মা, ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৩ নং ধনতলা ইউনিয়ন পরিষদে সরকারি ডিউটি ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের সহকারী সচিব রেজাউল করিম ডিউটি ফাঁকি দিয়ে আসছেন। এদিকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোলেমান আলী জানান, পরিষদের ডিউটি ফাঁকি দেওয়ায় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন জনসাধারণ। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি, পরিষদের মান ক্ষুন্ন হচ্ছে। ইউনিয়ন পরিষদে সাধারণ মানুষের সেবা নিশ্চিত, ও পরিষদটি সঠিক তদারকি কথা জানিয়েছেন ভুক্তভোগীরা।
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খাল খনন কর্মসূচির আওতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় উদাখালী খাল খনন/পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, স্থানীয় সরকার গাইবান্ধার উপপরিচালক মোঃ মুশফিকুর রহমান এবং সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল কবীর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে অদ্য ২১শে মে ২০২৬ খ্রি. বৃহস্পতিবার সকাল ১০.৩০ পুলিশ লাইন্স ড্রিল সেডে গাইবান্ধা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের নিকট হতে কল্যাণমূলক প্রস্তাব আহবান করা হয়। কারো কোন প্রাতিষ্ঠানিক সমস্যা আছে কিনা এসব বিষয়ে আলোচনা করা হয়। পরিশেষে পুলিশ সুপার মহোদয় কল্যাণ সভায় অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন আপনাদের পেশাদারিত্বের সাথে আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে হবে, সরকারী সম্পত্তির সঠিক রক্ষনাবেক্ষণ করতে হবে, জেলার আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে হবে এবং সেই সাথে নিজের ও পরিবারের প্রতি দায়িত্বশীল হতে হবে। কল্যাণ…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধা জেলা পুলিশের ট্রাফিক বিভাগে কর্মদক্ষতা, শৃঙ্খলা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও জেলার শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে পুরস্কৃত হয়েছেন সার্জেন্ট জাহাঙ্গীর। ২১ মে ২০২৬খ্রি. সকালে গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এপ্রিল/২০২৬ মাসের মাসিক কল্যাণ সভায় এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন গাইবান্ধার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় জনাব জসিম উদ্দীন। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় সার্জেন্ট জাহাঙ্গীর বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি কাজের প্রতি উদ্দীপনা বাড়িয়ে দেয়। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করেছি। এই অর্জন আমার একার নয়, এটি পুরো ট্রাফিক টিমের এবং আমার…
মাসুম বিল্লাহ, খুলনা: সুন্দরবনের গভীর অরণ্যের অন্ধকার জগত ছেড়ে আবারও স্বাভাবিক ও আলোর পথে ফিরে এসেছে কুখ্যাত বনদস্যু “ছোট সুমন” বাহিনীর সদস্যরা। আজ বৃহস্পতিবার (২১ মে) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ তারা আত্মসমর্পণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। এছাড়া খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার জেলা প্রশাসকদের প্রতিনিধি এবং র্যাব, পুলিশ ও বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে আত্মসমর্পণের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করেন। অনুসন্ধানে জানা যায়, ২০১৮ সালে তৎকালীন সরকারের উদ্যোগে সুন্দরবনকে ‘দস্যুমুক্ত’ ঘোষণার প্রক্রিয়ায় ছোট সুমন অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে প্রথমবার আত্মসমর্পণ করেছিলেন। কিন্তু ২০২৪…
মাসুম বিল্লাহ, খুলনা: খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর ব্যবস্থাপনায় নগরীর জোড়াগেট বাজার চত্বরে ঐতিহ্যবাহী ও সর্ববৃহৎ সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হাটের শুভ উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “বিভিন্ন স্থান থেকে আসা পশু মালিক ও ক্রেতাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেসিসি সব ধরনের পদক্ষেপ নিয়েছে। তবে খুলনা শহরে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মাথায় রেখেই আমরা কোরবানির দিন দুপুর থেকে রাত ১০টার মধ্যে সমস্ত বর্জ্য অপসারণের…
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর Pan Pacific Sonargaon Dhaka হোটেলে আজ উন্নয়ন সংস্থা Development Organisation of the Rural Poor (DORP)-এর উদ্যোগে “জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর তামাক কর ও মূল্য বৃদ্ধি” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর হোসেন। সভায় বক্তারা বলেন, তামাকজাত পণ্যের সহজলভ্যতা কমাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর তামাক কর ও মূল্য বৃদ্ধি এখন সময়ের দাবি। বিশেষ করে তরুণ সমাজকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সরকারের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “তামাক শুধু একজন ব্যক্তির স্বাস্থ্য নষ্ট করে না, এটি একটি পরিবার…
মো: বাবুল হোসেন-মুকসুদপুর (গোপালগঞ্জ) সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের উপলক্ষে বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬এ উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আরিফ-উজ-জামান। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবিরুল ইসলাম, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, মোচনা ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়্যদ উদ্দিন আহম্মেদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত পথ হয়ে গেছে। এতে খুলনার সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে রয়েছে। বৃহস্পতিবার ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা সাফদারপুর রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। স্টেশন মাস্টার রিপন আলী বলেন, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৪(চার) টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, সকাল ৭(সাত) টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন কোটচাঁদপুরে পৌঁছায়। দ্রুতই উদ্ধার কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
মোঃ আসাদুজ্জামান আসাদ স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুন্দিপুর বেলেমাঠ পাড়া এলাকায় এক নাবালিকাকে গলায় চাকু ধরে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। ধর্ষণের সেই চিত্র মোবাইল ফোনে ভিডিও ধারণ করেছে অভিযুক্তদের সহযোগীরা। এ ঘটনা এলাকায় জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার মূল হোতা মিরাজ পলাতক থাকলেও ধর্ষণের ভিডিও ধারণকারী ও এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই মাস আগে কুন্দিপুর গ্রামের ৩ বন্ধু মিলে ওই নাবালিকা মেয়েটিকে গলায় চাকু ধরে একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায়। সেখানে হাবিলের ছেলে মিরাজ মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় আব্দুস সামাদের ছেলে পলাশ ধর্ষণের পুরো…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলা সাফদারপুর রেলস্টেশন একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খুলনার সাথে রাজশাহী, উত্তরবঙ্গ ও ঢাকা রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। প্রায় চার ঘন্টা পর উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বৃহস্পতিবার ভোররাতে এই ঘটনাটি ঘটে। স্টেশন মাস্টার গোলাম রসুল নয়ন জানান, খুলনার মোংলা বন্দর থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে ট্রেনটির পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকার রেল চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সকাল ৭টার দিকে খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে…
নিজস্ব প্রতিনিধি : একটি ফুটফুটে ও নিষ্পাপ শিশু রাইসার ওপর নেমে আসা অমানুষিক ও বর্বরোচিত নৃশংসতার ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্র এখন তীব্র ক্ষোভ আর নিন্দার ঝড়। কোনো সুস্থ ও সভ্য সমাজে একটি অবুঝ শিশুর ওপর এমন ভয়াবহ নির্যাতন কীভাবে ঘটতে পারে, তা ভেবে সাধারণ মানুষ শিউরে উঠছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অত্যন্ত পরিকল্পিত ও নিষ্ঠুরভাবে শিশু রাইসার ওপর এই অমানবিক নিপীড়ন চালানো হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন মহলে সোচ্চার আওয়াজ উঠেছে। সচেতন নাগরিক ও মানবাধিকার কর্মীদের মতে, এ ধরনের ঘটনা আমাদের সমাজ ব্যবস্থার…
মোঃ আল-আমিন, অষ্টগ্রাম কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ১৯ তারিখ থেকে শুরু হওয়া বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং ২১ তারিখ সকাল পর্যন্ত অব্যাহত থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। প্রায় ৩৬ ঘণ্টার দীর্ঘ ভোগান্তিতে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও স্বাভাবিক জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কিশোরগঞ্জে যত বড় নেতা, তত বড় গাতা। অথচ অষ্টগ্রামের মানুষের দুর্ভোগ দেখার যেন কেউ নেই। তাদের অভিযোগ, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা পড়াশোনায় ব্যাহত হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত গরমে নবজাতক শিশুরা অসুস্থ হয়ে পড়ছে বলে জানিয়েছেন অনেক অভিভাবক। …
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা ঢাকার মিরপুরের পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার রামিসার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ মে বৃহস্পতিবার দুপুরে শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও মানবাধিকার কর্মীরা। বক্তারা বলেন, মিরপুরের পল্লবীতে রামিসাকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত বর্বরোচিত এবং হৃদয়বিদারক। অপরাধীরা হত্যাকাণ্ড ঘটিয়ে পার পাওয়ার চেষ্টা করছে। কিন্তু দেশের সচেতন সমাজ তা কোনোভাবেই মেনে নেবে না। প্রশাসনকে অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে মূল আসামিদের আইনের আওতায়…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাশীঘাটে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ মানুষের জন্য বরাদ্দ দেওয়া সরকারি ভিজিএফের চালবোঝাই দুটি নৌকা আকস্মিক ঝড়ে ডুবে গেছে। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস সব চালের বস্তা উদ্ধার করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে এ ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে চালগুলো নৌকায় তোলা হয়েছিল এবং ঘাটেই রাখা হয়েছিল। সকালে হঠাৎ দমকা হাওয়া ও ঝড় শুরু হলে নৌকা দুটি ঘাটের কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, নৌকা দুটিতে ৫০ কেজি ওজনের মোট ৪৬৭ বস্তা চাল ছিল। ঈদ উপলক্ষে এসব চাল ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি…
কবির হোসেন রাকিব-লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাদুজ্জামান-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম। সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি-এর কমলনগর উপজেলা শাখার সভাপতি নুরুল হুদা চৌধুরীসহ কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। সভায় বক্তারা কমলনগরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণকে…
শেখ মোহাম্মদ পারভেজ জেলা পাবনা ,আমিনপুর থানা ,মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেই এখন সাংবাদিকদের হতে হচ্ছে নির্যাতনের শিকার। কোথাও সাংবাদিককে মারধর, কোথাও হত্যার হুমকি, আবার সুযোগ পেলেই বাড়িতে হামলা ও লুটপাটের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে। এসব ঘটনার পেছনে মূল শক্তি হিসেবে কাজ করছে মাদক সিন্ডিকেট ও তাদের আশ্রয়দাতা সন্ত্রাসী বাহিনী। বিশেষ করে স্থানীয় পর্যায়ে মাদকের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে গেলেই সাংবাদিকদের ওপর নেমে আসে রাজনৈতিক চাপ। অনেক সময় মাদক ব্যবসায়ী আটক হওয়ার পরপরই বিভিন্ন রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তি ফোন দিয়ে বলেন— “ও অমুক ভাইয়ের লোক”, “তমুক নেতার ছত্রছায়ায় আছে।” ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানও প্রশ্নবিদ্ধ…
মো.আবু সালেক ভূইয়া, ভ্রাম্যমান প্রতিনিধি গাজীপুর সিটি করপোরেশনের ঐতিহ্যবাহী পূবাইল বাজার পশুর হাটকে কেন্দ্র করে এবার নতুন করে শুরু হয়েছে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ। কোমলমতি শিশুদের ব্যবহার করে তথাকথিত মানববন্ধনের নামে একটি “ভূয়া নাটক” সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, পূবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম ব্যবহার করে যেটিকে “স্কুল মাঠে গরুর হাট” হিসেবে প্রচার করা হয়েছে, বাস্তবে সেটি বিদ্যালয়ের নিজস্ব মাঠ নয়। এলাকাবাসীর দাবি, উক্ত স্থানটি সরকারি ভূমি অফিস বা কাছারির জমি, যেখানে দীর্ঘদিন ধরে কাঠের হাট, সামাজিক অনুষ্ঠান শনিবারে…
সুমন খান : রাজধানীর দিয়াবাড়িস্থ উত্তরা মেট্রো-৩ বিআরটিএ অফিসকে ঘিরে আবারও উঠেছে অনিয়ম, দুর্নীতি, দালালচক্র ও ঘুষ বাণিজ্যের বিস্ফোরক অভিযোগ। মোটরসাইকেল মালিকানা বদলি শাখাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সেবাপ্রার্থীরা। তাদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী আবেদন করেও কাঙ্ক্ষিত সেবা পেতে দিনের পর দিন ঘুরতে হচ্ছে সাধারণ মানুষকে। অথচ অতিরিক্ত টাকা দিলেই কয়েক ঘণ্টার মধ্যেই সম্পন্ন হয়ে যাচ্ছে মালিকানা বদলি, ফাইল অনুমোদন ও কাগজ যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোটর যান পরিদর্শক কাউসার আলম। সেবাপ্রার্থীদের ভাষ্য অনুযায়ী, তিনি যোগদানের পর থেকেই অফিসজুড়ে দালালচক্রের দৌরাত্ম্য বেড়েছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার…
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার শরীয়তপুর সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মানববন্ধন করেছেন চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। এসময় চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১ টায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম, সহকারী অধ্যাপক (এনেস্থিসিয়া-ইনসিটু) ডা. আশরাফুল ইসলাম এবং মেডিকেল অফিসার ডা. রাসেল মাহমুদ।বক্তারা বলেন, হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হবে। চিকিৎসকদের…
আল মুজাহিদ-যশোর যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন কোর্সের ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে এ জাঁকজমকপূর্ণ কুচকাওয়াজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে প্রশিক্ষণ সম্পন্নকারী ক্যাডেটদের মধ্যে পদক, সনদপত্র ও ফ্লাইং ব্যাজ বিতরণ করা হয়। বিমান বাহিনীর ৮৭তম বাফা কোর্স, ডিরেক্ট এন্ট্রি এবং এসপিএসএসসি কোর্সের ক্যাডেটরা এ কুচকাওয়াজে অংশ নেন। নারী কর্মকর্তাসহ মোট ৪০ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন বলে জানা গেছে। কুচকাওয়াজ পরিচালনা করেন ক্যাডেট তানজিম উল ইসলাম। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক…
আল মুজাহিদ-যশোর যশোরের ঝিকরগাছায় আবু হুরাইরা মিম (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। তিনি পৌরসদরের কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে। ২১ মে (বৃহস্পতিবার) ভোরে যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন বাড়ির পাশের বাঁশ বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে , তারা ভোরের দিকে ঝিকরগাছা পৌরসভার সীমানা পিলারের নিচে নয়ন ঝিলে মীমের মাথায় ধারালো দা- এর কোপের চিহ্নিত একটি মরদেহ দেখতে পায় ৷ আরো জানা গেছে , মশিয়ার এর দুই ছেলের মধ্যে মীম বড়। তার ২১ দিন বয়সী একটা বাচ্চা সহ ২টি কন্যা সন্তান আছে। মাঝে কিছুদিন ইজিবাইক চালালেও বর্তমানে সে বেকার ছিলো। কারো সাথে…
আল মুজাহিদ-যশোর পবিত্র ঈদুল আজহার আর মাত্র সাত দিন বাকি। ইতোমধ্যে জমে উঠেছে যশোরের পশুর হাটগুলো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতারা জেলার বিভিন্ন পশুর হাটে আসছেন গরু ও ছাগল কিনতে। জেলার এসব পশুর হাটের অধিকাংশের ইজারা বিএনপির প্রভাবশালী নেতাকর্মীরা পেয়েছেন। আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর হাটটির আর বার্ষিক ইজারা হয়নি। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার টেন্ডার আহ্বান করা হলেও সাড়া মেলেনি। বার্ষিক টেন্ডারে কেউ অংশ না নিলেও উন্মুক্ত নিলাম বা দৈনিক ডাকে আগ্রহ দেখিয়েছেন অনেকেই। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হাটটির উন্মুক্ত নিলাম নেন বাবু নামে এক ব্যবসায়ী। সাড়ে সাত কোটি টাকার ইজারামূল্য কমে ১৪৩২ বঙ্গাব্দে তিনি ৩ কোটি ৩১ লাখ টাকায় হাটটি নেন…
জাহাঙ্গীর আলম রাজু সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলনা পিস্তল ব্যবহার করে কনটেন্ট তৈরির ঘটনাকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিহিম মাতব্বর। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষের শত্রুতামূলক অপপ্রচারের কারণে বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। তিহিম মাতব্বর বলেন, তিনি দীর্ঘদিন ধরে টিকটকে বিনোদনমূলক কনটেন্ট তৈরি করছেন। ভিডিওতে ব্যবহৃত পিস্তলটি সম্পূর্ণ খেলনা হলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে সেটিকে আসল অস্ত্র হিসেবে প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর ও মিথ্যা। প্রকাশিত সংবাদগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। তিনি আরও বলেন, মিথ্যা সংবাদের কারণে…
জি. এস. জয় : “বিষয়টা খুবই তাজ্জব আশ্চর্য…”হোমিওপ্যাথি চিকিৎসায় মানুষের জীবনের জটিল রোগ গুলোর মধ্যে অন্যতম রোগ ক্যান্সার, সেই রোগও বিনা অপারেশনে কয়েকমাসের মধ্যেই সুস্থ হয়ে যায়। দৈনিক জন জাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক জি. এস. জয় বলেন, আমার মা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিলো, ডা: খোরশেদ আলম শাকিলের মাত্র ১মাসের চিকিৎসায় ৭০% সুস্থ হয়ে গেছে। অন্যান্য রোগিরা বলেন, ডা: খোরশেদ আলম শাকিলের চিকিৎসায় তারা বর্তমানে পূর্ণ সুস্থ হয়ে গেছে। অনেক রোগি সুস্থ হয়ে প্রবাসে জীবন-যাপন করছেন। ডা: খোরশেদ আলম শাকিল স্বল্প খরচে রোগিদের চিকিৎসা করে থাকেন। যে রোগির আর্থিক সামর্থ নাই, সে ধরণের রোগিকে বিনা খরচে চিকিৎসা ও নিজ খরচে ঔষধ…
রাহীমুল ইসলাম সজীব-কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে বিল বিতরণে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। নিয়মিত বিলের কাগজ না পাওয়া, ভুল রিডিং এবং শিক্ষার্থী দিয়ে বিল বিতরণের কারণে গ্রাহকরা আর্থিক চাপ ও দুর্ভোগে পড়েছেন। স্থানীয় গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা সরাসরি বিলের কাগজ বিতরণ না করে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের দিয়ে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন। এর ফলে অনেক সময় বিল হারিয়ে যাচ্ছে, ভুল বাড়িতে পৌঁছাচ্ছে এবং গ্রাহকরা ঠিকমতো বিল হাতে পাচ্ছেন না। নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের কুটি বাগডাঙ্গা গ্রামের বাসিন্দারা জানান, শিক্ষার্থীরা বিলের কাগজ ঠিকমতো বুঝে না দেওয়ায় নির্ধারিত সময়ে বিল পরিশোধ করা সম্ভব হয় না। পরে…
আল মুজাহিদ-যশোর যশোরের কেশবপুরে এবতেদায়ী মাদ্রাসায় শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, মিড-ডে মিল চালু এবং শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবিতে যশোরের কেশবপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার কেশবপুর উপজেলার গাজীর মোড়ে উপজেলার বিভিন্ন এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দেশের প্রাথমিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এবতেদায়ী মাদ্রাসাগুলো দীর্ঘদিন ধরে শিক্ষাসেবা দিয়ে আসছে। কিন্তু এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা এখনও নানা বৈষম্যের শিকার হচ্ছেন। শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও মিড-ডে মিল চালু হলে ঝরে পড়া রোধের পাশাপাশি শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা মনে করেন। বক্তারা আরও বলেন, শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণ করা হলে তারা আর্থিক নিরাপত্তা…
জন জাগরণ ডেস্ক : মিরপুর প্রেস ক্লাবের সভাপতি বদরুল আলমের শ্রদ্ধেয় মাতা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২০ মে ২০২৬ ইং বুধববার দিবাগত রাত আনুমানিক ৯.১০ মিনিটে ইন্তেকাল করেন। দৈনিক জন জাগরণ পরিবার তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন।
আল মুজাহিদ-যশোর যশোর অঞ্চলের গ্রামবাংলায় এখন চলছে বোরো ধান কাটার ব্যস্ততা। মাঠজুড়ে সোনালি ধান কাটার উৎসব আর গ্রামীণ পথে পথে দেখা মিলছে গরুর গাড়ি বোঝাই ধান। কৃষকের বছরের পরিশ্রম আর স্বপ্ন যেন ধানের আঁটির সঙ্গে ঘরে ফিরছে। যশোর সদর, অভয়নগর, কেশবপুর, ঝিকরগাছা ও চৌগাছাসহ বিভিন্ন উপজেলার মাঠে কৃষকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়লেও অনেক এলাকায় এখনো ঐতিহ্যবাহী গরুর গাড়িতেই ধান পরিবহন করা হচ্ছে। এতে গ্রামীণ জনপদে ফিরে এসেছে চিরচেনা বাংলার দৃশ্য। কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন ভালো হয়েছে। তবে সার, সেচ ও শ্রমিক খরচ বৃদ্ধি পাওয়ায় উৎপাদন…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার (১৯ মে) রাত আনুমানিক ১টা ২০ মিনিটে সদর উপজেলার পুনিয়াউট এলাকার কৃষি বিপণন কার্যালয়ের সামনে কুমিল্লা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেফতারকৃতরা সবাই ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন— ১. মানিক মিয়া (৪০), শহরের উত্তর মোড়াইল এলাকার ফুল মিয়ার ছেলে। ২. বাবু মিয়া (২৯), উত্তর মোড়াইল এলাকার মৃত পিয়ার মিয়ার ছেলে। ৩. নয়ন মিয়া (২৫), উত্তর মোড়াইল…
দীপক শর্মা-ঠাকুরগাঁও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র উপ-ব্যবস্থাপক (ICCD) জনাব মো: জহিরুল ইসলাম ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র প্রধান কার্যালয় এবং মাঠ পর্যায়ে চলমান ক্ষুদ্রঋণ কার্যক্রমের শতভাগ অডিট কার্যক্রম পরিচালনা করছেন। অডিট কার্যক্রমের অংশ হিসেবে তিনি সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান ক্যাপিস্টোন ফেলো এনডিসি স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় চলমান কার্যক্রমের অগ্রগতি, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ইএসডিও’র পক্ষ থেকে জানানো হয়, পিকেএসএফ’র দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও কার্যকর, স্বচ্ছ ও সদস্যবান্ধব করার লক্ষ্যে সংস্থাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মনসুর আলী : সংগ্রামপুর ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবুকে ঘিরে সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা, নানা অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা দেখা যাচ্ছে। এ ঘটনায় চেয়ারম্যানের স্ত্রী ছোট ছেলেকে নিয়ে খা পাড়া স্কুলে ছিলেন সমর্থক ও স্থানীয় একটি অংশের দাবি—ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের আগেই একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং তাকে বিতর্কিতভাবে জড়ানোর চেষ্টা করছে। স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাবু এলাকায় শান্তিপ্রিয় ও আপোষমুখী ব্যক্তি হিসেবেই পরিচিত। বিভিন্ন সামাজিক ও পারিবারিক বিরোধে তিনি সমাধানের উদ্যোগ নিয়ে থাকেন বলেও অনেকে মন্তব্য করেছেন। তাদের দাবি, তিনি সাধারণত কোনো সংঘাত বা সহিংস পরিস্থিতিতে…
মো: আল-মাহফুজ শাওন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী । বুধবার দুপুরে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, আইসিইউ ইউনিট এবং আগুনে ক্ষতিগ্রস্ত অপারেশন থিয়েটার এলাকা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিটের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং দ্রুত চিকিৎসা সেবা স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স ও দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলে আগুন লাগার সময়কার পরিস্থিতির খোঁজখবর নেন। মন্ত্রী বলেন, “হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে এ ধরনের দুর্ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে…
আল মুজাহিদ-যশোর যশোরের শার্শায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র পরিবারের ভিজিএফ চাল ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে ১০নং শার্শা ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে। আজ ২০ মে সকাল ৯টা থেকে চাল বিতরণ শুরু হলে সরজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। ভুক্তভোগীরা জানান, সরকারি নিয়মানুযায়ী প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তাদের দেওয়া হচ্ছে মাত্র ৯ কেজি। এই বিষয়ে শার্শা ইউনিয়ন পরিষদের সচিবকে কার্যালয়ে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দায়সারাভাবে বলেন— “আমি বিষয়টি জানি না, তবে এমনটা হতে পারে।” ঈদের মুখে গরিবের চাল কেটে রাখার এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ভুক্তভোগী পরিবারগুলো। তারা এ বিষয়ে প্রশাসনের দ্রুত…
মো.আবু সালেক ভূইয়া, ভ্রাম্যমান্য প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ বুধবার (২০ মে) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যদের পদচারণায় মুখর হয়ে ওঠে সফিপুরস্থ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রী সমাবেশস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় বাহিনীর সদস্যদের শৃঙ্খলাবদ্ধ পরিবেশনা উপস্থিত অতিথিদের দৃষ্টি কাড়ে। সমাবেশে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা…
নাছিরুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ) দুপুর ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসির ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে নিরাপদ স্বাস্থ্যসেবা পরিবেশ নিশ্চিত, চিকিৎসকদের আইনগত সুরক্ষা প্রদানের দাবি জানান তারা। বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা দিন দিন বেড়ে চলেছে। এতে চিকিৎসাসেবার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে জনগণও কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে বলে তারা উল্লেখ…
আল মুজাহিদ-যশোর বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬” উপলক্ষে যশোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যশোরের যৌথ উদ্যোগে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ অমিত্রাক্ষরে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। তিনি ব্যবসা-বাণিজ্যে সঠিক পরিমাপ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিএসটিআই যশোরের উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান প্রকৌশলী মো. আসলাম শেখ তার বক্তব্যে বিএসটিআই’র সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং সর্বস্তরে সঠিক পরিমাপ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে বিশ্ব মেট্রোলজি দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন।…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধা জেলা তথ্য অফিসের আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক এক প্রচার কার্যক্রম ও কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ মে) উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ চরফমনু গ্রামে ২০২৫-২৬ অর্থবছরের এপ্রিল-জুন/২০২৬ কোয়ার্টারে জিওবি (GOB) খাতের আওতায় এই সভার আয়োজন করা হয়। ”শিশু, কিশোর- কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের অধীনে আয়োজিত এই কমিউনিটি সভায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা তথ্য অফিসের তথ্য অফিসার জনাব ইশতিয়াক আহমাদ আবীর। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনাব মোছাঃ পারছিয়া আক্তার। আলোচনা সভায় নারী…
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুম মিয়া সহ তিন মাদককারবারি আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের কামালপুর পশ্চিম এলাকায় নুর আলমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন— মাঝগেদড়া গ্রামের আতর আলীর ছেলে মাসুম মিয়া (৪০), কামালপুর পশ্চিম গ্রামের বাবুল মিয়ার ছেলে নুর আলম (৩০) এবং কামালপুর দক্ষিণ গ্রামের এ কে এম সরোয়ারের ছেলে তারজিদ জাহান বাবু (৩০)। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নুর আলমের বাড়ি থেকে তাদের আটক…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহে শৈলকূপা উপজেলায় “সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের বর্ণাঢ্য শোভাযাত্রা ২০২৬”বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্যোগে আমাদের একটাই পথ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন ‘এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ শৈলকূপা উপজেলায় সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রুহুল আমিন। এ সময় তাদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে শৈলকুপা ফায়ার স্টেশন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ফায়ার স্টেশনে এসে…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহে একটানা ২৮ (আঠাশ) ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকার প্রতিবাদে বিক্ষোভে ফেটে বলেন এলাকাবাসী। মঙ্গলবার রাত দশটার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঝিনাইদহ ঢাকা মহাসড়ক অবরোধ করেন ক্ষুদ্ধ এলাকাবাসী। এতে ঢাকা, খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং মহাসড়কের তিন দিকে প্রায় ৪ (চার)কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক আটকে পড়ে চরম দুর্ভোগে পড়েন চালক ও যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৮ মে) রাত সাড়ে ৯ (নয়) টার দিকে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির পর ঝিনাইদহ পৌরসভার ধোপাঘাটা, গোবিন্দপুর, ভুটিয়ারগাতি ও…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধা সরকারি কলেজের উদ্যোগে শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে আয়োজিত ‘সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন, পরিশোধন ও মডারেশন এবং বেসিক আইসিটি বিষয়ক ইন-হাউজ প্রশিক্ষণ-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ ২০ মে (বুধবার) দুপুর ১২টায় কলেজের গণিত বিভাগের কম্পিউটার ল্যাবে এই প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইন-হাউজ প্রশিক্ষণ প্রোগ্রাম-২০২৬ এর আহ্বায়ক ড. মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ মাসুদুর রহমান। কলেজ সূত্রে জানা যায়, শিক্ষকদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষাদানে সক্ষম করতে…
সাইমন : রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের পর গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) পল্লবীর ১১ নম্বর সেকশনের বি ব্লকের একটি বহুতল ভবনে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত রামিসা আক্তার স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্রী ছিল।এই পৈশাচিক হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত পাশের ফ্ল্যাটের সাবলেট ভাড়াটিয়া ও রিকশা মেকানিক সোহেল রানাকে (মাদকাসক্ত) প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রামিসা। ধারণা করা হচ্ছে, স্কুল শেষে বা ফ্ল্যাটের ফাঁকা জায়গা থেকে…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা “অগ্নিযোদ্ধা একটাই পন” নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় ফায়ার সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে ফায়ার সার্ভিস ও ডিফেন্সের আয়োজনে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের জেলা কার্যালয় চত্বরে এই ফায়ার সপ্তাহের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ফায়ার সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের উপ-পরিচালক মো. মাহমুদুল হাসান(বিএফএম) এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন,ষ্টেশন কর্মকর্তা রিফাত আল মামুন, সেচ্ছাসেবী সংগঠন রেড ক্রিসেন্ট, রোভার স্কাউটস ও বাংলাদেশ ন্যাশনাল…
কবির হোসেন রাকিব-লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলা শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্ট ‘পুরাতন বাস স্টেশন’। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। তবে অত্যন্ত ব্যস্ততম এই মোড়ে কোনো ফুট ওভার ব্রিজ না থাকায় প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী, বিশেষ করে স্কুল-কলেজের কোমলমতি ছাত্র-ছাত্রীরা। সরেজমিনে দেখা গেছে, পুরাতন বাস স্টেশন এলাকাটিতে সবসময়ই যানবাহনের তীব্র চাপ থাকে। এর আশেপাশেই রয়েছে বেশ কয়েকটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক এবং বাণিজ্যিক কেন্দ্র। প্রতিদিন সকালে ও দুপুরে স্কুল-কলেজ শুরু এবং ছুটির সময়ে শত শত শিক্ষার্থীকে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলন্ত গাড়ির মাঝখান…
আবুসুফিয়ান, সিরাজগঞ্জ সিরাজগঞ্জ শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে আজিমুল ইসলাম আজিম (৪০) নামে এক ব্যবসায়ীকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হাসপাতালে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বুধবার (২০ মে) সকালে শহরের পৌর সুপার মার্কেটের “মেসার্স শীতল ফ্যাশন” নামের দোকান থেকে তাকে উদ্ধার করা হয়। আহত আজিম শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা ও মো. রবিউল আলমের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে আজিম তার দোকান খুললেও তখন মার্কেটের অধিকাংশ দোকান বন্ধ ছিল। সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় ব্যবসায়ীরা দোকানের বন্ধ সাটারের নিচ দিয়ে রক্ত বের হতে দেখে সন্দেহ…
হাসান মাহমুদ জয় কুড়িগ্রামের সীমান্তঘেঁষা ভূরুঙ্গামারী উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও কল্যাণমুখী মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অমৃত দেব নাথ। বুধবার (২০ মে ২০২৬) সকালে উপজেলা প্রশাসন, ভূরুঙ্গামারীর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সভায় উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। জনবান্ধব ও দূরদর্শী প্রশাসনিক নেতৃত্বের আশ্বাস মতবিনিময় সভায় নবাগত ইউএনও জনাব অমৃত দেব নাথ তাঁর সুদূরপ্রসারী চিন্তা, জনকল্যাণমুখী মানসিকতা ও চমৎকার পেশাদারিত্বের স্বাক্ষর রাখেন। সাংবাদিকদের উদ্দেশ্যে অত্যন্ত…
মোঃ সোহেল রানা-রাজশাহী রাজশাহীতে ট্রেনের ধাক্কায় হাসিনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিনা বেগম সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম রজব আলী। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফয়সাল বিন আহসান জানান, হাসিনা বেগমের মেয়ের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায়। নাতনির অসুস্থতার কারণে প্রায় ১৫ দিন আগে তিনি রাজশাহীতে এসেছিলেন। বুধবার সকালে সাতক্ষীরায় ফেরার উদ্দেশ্যে বের হন তিনি। পথে গৌরহাঙ্গা রেলগেট পার হওয়ার সময় অসতর্কতাবশত চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে খুলনাগামী ডাউন লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন হাসিনা বেগম। ঘটনাস্থলেই তার মৃত্যু…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে। আজ ২০ মে বুধবার সকালে পৌর এলাকার ঐতিহ্যবাহী নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সুশৃঙ্খলভাবে এই চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। চলমান ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৬/৭ ওয়ার্ডের তালিকাভুক্ত ৩৫০ জন অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে এই খাদ্যশস্য (চাল) বিতরণ সম্পন্ন হয়েছে। সরকারি নির্দেশনা ও নিয়ম অনুযায়ী, প্রতিটি পরিবারকে ১০ (দশ) কেজি হারে এই ভিজিএফ (VGF) খাদ্যশস্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। ঈদুল আজহার আনন্দ সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের…
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর সারমারা নদীর ওপর নির্মিত একটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন অবহেলিত জনপদের হাজারো মানুষ। স্বাধীনতার দীর্ঘদিন পার হলেও এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ না হওয়ায় চরম ক্ষোভ ও দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ঝুঁকি নিয়ে চলাচল করছে ৩ গ্রামের মানুষ স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর ওপারে অবস্থিত বালুর চর, পেরিরচর ও উত্তর সারমারা—এই তিন গ্রামের মানুষের উপজেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এই নড়বড়ে বাঁশের সাঁকোটি। প্রতিদিন স্কুল কোমলমতি শিক্ষার্থী, বৃদ্ধ, নারী ও মুমূর্ষু রোগীসহ হাজার হাজার মানুষ বাধ্য হয়ে এই সাঁকো…
দীপক শর্মা-ঠাকুরগাঁও আজ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য (ভিসি) শ্রদ্ধেয় অধ্যাপক ড. ইস্রাফীল শাহীন স্যারের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হওয়ার সৌভাগ্য হলো। ঠাকুরগাঁও প্রেসক্লাবে আয়োজিত এই চমৎকার আয়োজনে উনার সাথে কাটানো মুহূর্তগুলো সত্যিই ছিল দারুণ অনুপ্রেরণাদায়ক। প্রথম দেখাতেই উনার অমায়িক ব্যবহার, বিনম্রতা এবং গভীর জ্ঞান যে কাউকেই মুগ্ধ করবে। একজন অত্যন্ত ভালো মানুষ এবং দূরদর্শী শিক্ষাবিদ হিসেবে তিনি আমাদের মাঝে ঠাকুরগাঁওয়ের উচ্চশিক্ষা নিয়ে তাঁর চমৎকার ভাবনার কথা শেয়ার করেছেন। মতবিনিময়কালে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠ হিসেবে গড়ে তোলা হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, উনার মতো একজন যোগ্য ও গুণী মানুষের হাত…
দীপক শর্মা-ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন ঠাকুরগাও- ২ আসনের সংসদ সদস্য ডা.আব্দুস সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভুমি)। আজ সকাল সাড়ে ৯টার সময় বালিয়াডাঙ্গী উপজেলা ভূমি অফিস চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে ভুমি অফিস চত্ত্বরে প্রধান মন্ত্রীর সরাসরি উদ্ধোধনি অনুষ্ঠান প্রদর্শন করা করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা, স্থানীয় সুধীজন, সাংবাদিক, গণমাধ্যম কর্মী ও স্কুলের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন হাট-বাজারে ছাগল কেনাবেচা জমে উঠেছে। তবে এ সময় একটি উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। অনেক ক্রেতার মধ্যে “ব্ল্যাক বেঙ্গল” ছাগল মানেই সম্পূর্ণ কালো রঙের ছাগল—এমন ভুল ধারণাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী সাদা, হলুদ বা অন্যান্য রঙের ছাগলকে কৃত্রিমভাবে কালো রং করে বাজারজাত করছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে, “ব্ল্যাক বেঙ্গল” মূলত একটি জাতের নাম। এই জাতের ছাগল বিভিন্ন রঙের হতে পারে। শুধুমাত্র গায়ের রং দেখে ব্ল্যাক বেঙ্গল নির্ধারণ করা বৈজ্ঞানিক নয়। অথচ সাধারণ মানুষের অজ্ঞতাকে কাজে লাগিয়ে কিছু বিক্রেতা ছাগলের শরীরে কেমিক্যাল বা কলপ ব্যবহার করে কালো রং করছেন, যা প্রাণীর…
নিজস্ব প্রতিনিধি : শরীয়তপুরে জাতীয় সংগীত চলাকালে সিড্ড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি একটি সামাজিক ও সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের সময় উপস্থিত ছিলেন সিড্ড্যা ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় পূর্ব বিরোধের জের ধরে কথাকাটাকাটির একপর্যায়ে চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানস্থলে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হলে উপস্থিত লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অভিযোগ উঠেছে, স্থানীয় বিএনপির এক নেতা ও তার অনুসারীরা চেয়ারম্যানের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং…
মোঃ তরিকুল ইসলাম খান ধর্মীয় কটুক্তি: সমাজে বিভাজন নয়, সম্প্রীতির বার্তা প্রয়োজন মানুষের জীবনে ধর্ম শুধু বিশ্বাসের নাম নয়, এটি নৈতিকতা, মানবতা ও শান্তির পথপ্রদর্শক। পৃথিবীর প্রবতিটি ধর্মই মানুষকে ভালোবাসা, সহনশীলতা ও পরস্পরের প্রতি সম্মান প্রদর্শনের শিক্ষা দেয়। কিন্তু বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে ধর্মীয় কটুক্তি, বিদ্বেষমূলক মন্তব্য ও উসকানিমূলক বক্তব্য উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে সমাজে বিভেদ, সংঘাত এবং অস্থিরতা সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ বহু ধর্ম, বহু সংস্কৃতি ও বহু মতের মানুষের দেশ। এখানে যুগ যুগ ধরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। এ দেশের ইতিহাস সম্প্রীতি ও সহাবস্থানের ইতিহাস। তাই কোনো ধর্মকে অবমাননা…
আল মুজাহিদ-যশোর ১৯ মে (মঙ্গলবার) সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে ঈদুল আযহা উপলক্ষে জেলার পশু হাটের ইজারাদারদের সাথে জেলা পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। সভায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহার পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতার সুবিধা-অসুবিধা ও সার্বিক নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে স পুলিশ সুপার বলেন, আসন্ন ঈদ ও পশুর হাটের জন্য জেলা পুলিশের পক্ষ হতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। পশুর হাটে আগত ক্রেতা ও বিক্রেতার নিরাপত্তার জন্য থাকছে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন থাকছে। তারা পশুর হাট ও এর আশপাশের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। তিনি বলেন,…
মো: হাফিজুল ওয়ারেছ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সখিপুর থানা প্রতিষ্ঠা করেছিলেন। সখিপুর এখন অনেক অগ্রসর গামী। সারা বাংলাদেশে কয়টি উপজেলার মধ্যে সখিপুর অন্যতম। এজন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের মাতা, বাংলাদেশের অভিভাবক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানাই। তিনি বলেন, দেশের অগ্রযাত্রাকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে থামিয়ে দিয়েছিল বিগত ফ্যাসিট সরকার। বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ২০২৪ এ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্র আবার ফেরত এসেছে এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন কিছুদিন পূর্বে কাতারের মন্ত্রী…
আল মুজাহিদ-যশোর : জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় যশোরের ঝিকরগাছায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ। উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আধুনিক ও ডিজিটালাইজড ভূমি সেবার বিভিন্ন দিক তুলে ধরেন এবং জনগণকে হয়রানি মুক্ত সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো:…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিকাশ ব্যবসায়ী আনিছুর রহমান প্রধানের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসি। এসময় তারা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার নাকাইহাট এলাকায় এই কর্মসূচি করে তারা। বিক্ষোভ শেষে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট সড়ক অবরোধ করে রাখে তারা। এসময় সড়কের ওপর টায়ার চালিয়ে তারা বিক্ষোভ করে। প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে রাখে। এসময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে সড়ক অবরোধ তুলে নেয়। কর্মসূচিতে নাকাইহাট এলাকায় স্থানীয় ব্যবসায়ী, নিহতের স্বজনসহ প্রায় দুই শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ…
হাসান মাহমুদ জয়-কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মোজাহিদ বলেছেন, কোনো কোনো মহল প্রচার করার চেষ্টা করছে যে সংসদ সদস্যের বাজেট বরাদ্দ ফেরত যাচ্ছে। এ বিষয়ে আমার স্পষ্ট বক্তব্য হলো, আমি কুড়িগ্রাম ও কুড়িগ্রামের মানুষকে হৃদয়ে ধারণ করে সংসদে কথা বলি এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এলাকার জন্য বরাদ্দ আনার চেষ্টা করি। কিন্তু এখানকার বিভিন্ন দপ্তরে দায়িত্বপ্রাপ্ত, বিশেষ করে সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা পর্যায়ের কিছু কর্মকর্তার আচরণ আমার কাছে জনগণবিরোধী মনে হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে একটি কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে…
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার জামালপুরের বকশীগঞ্জে একটি পুকুর থেকে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া গ্রাম থেকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করেন। মারা যাওয়া যুবকের নাম ইস্তিয়াক হোসেন (৩৬)। তিনি সাতানীপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ইস্তিয়াক দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যা থেকে ইস্তিয়াক নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গ্রামের একটি পুকুরে বাঁশঝাড়ের পাশে ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পানির ভেতর থেকে মরদেহটি…
দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় দুটি ফিলিং ষ্টেশনে পেট্রোল ও ডিজেলে ওজনে কম দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরি মা না করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ অর্থদণ্ডের রায় দেন এবং তাৎক্ষনিক জ রি মা নার টাকা আদায় করেন। দণ্ডপ্রাপ্ত দুটি ফিলিং ষ্টেশনের হলো রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারের মেসার্স ভাই ভাই ফিলিং ষ্টেশন এবং একই উপজেলার গোগর এলাকার আব্দুর রহিম ফিলিং স্টেশন।
তারান্নুম রিয়া মনি : ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শ গ্রামে সরকারি জমির দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, সালেহীন সাঈদ হালিম ও শাকিলের নেতৃত্বে একদল ব্যক্তি হঠাৎ এলাকাবাসীর ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। এতে নারী-পুরুষসহ অন্তত চারজন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়,…
আল মুজাহিদ-যশোর হামে আক্রান্ত হয়ে পাঁচ শতাধিক শিশুর মৃত্যুর অভিযোগ তুলে এর দায় অন্তর্বর্তীকালীন সরকারের ওপর চাপিয়েছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। একইসঙ্গে শিশুমৃত্যুর ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়ে যশোরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে সংগঠনটি। মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় শিশুদের হামসহ ১০টি মারাত্মক রোগের টিকা দেওয়া হয়ে আসছে। এ কর্মসূচির জন্য সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গাভির মতো আন্তর্জাতিক সংস্থা থেকে নিয়মিত টিকা সংগ্রহ করত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার…
আল মুজাহিদ-যশোর ফুলের রাজ্য নামক যশোরের ঝিকরগাছা উপজেলা ও পৌর সদর জুড়ে দিন দিন বেড়েই চলেছে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির দৌরাত্ম্য। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী কয়েকটি চক্র প্রশাসনের নাকের ডগায় থেকে ফসলি জমি, খাল-বিল ও বিভিন্ন সরকারি জায়গা থেকে অবাধে মাটি কেটে বিক্রি করছে। এতে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাও মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাতের আঁধারে ভেকু ও ড্রেজার মেশিন ব্যবহার করে মাটি কাটা হচ্ছে এবং এক হাজার থেকে এক হাজার পাঁচশত টাকা হারে ট্রাক, ট্রলি ও ডাম্পারযোগে বিভিন্ন এলাকায় হাজার হাজার টাকার মাটি…
দীপক শর্মা। ঠাকুরগাঁও জোরপূর্বক ধর্ষণসহ বিবাহের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং নারীর সম্মতি ব্যতীত গর্ভপাত ঘটানোর অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা ভেটনা গ্রামের আবু তাহেরের ছেলে মসিউর রহমান শুভ-এর বিরুদ্ধে। এ ঘটনায় নারী ও শিশু আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।
দীপক শর্মা ঠাকুরগাঁও : আর নয় ঠাকুরগাঁও অথবা কোনো ক্লিনিকে এখন থেকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সে নিয়মিত ভাবে হাসপাতালে সিজার করা হচ্ছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি ঠাকুরগাঁও ২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা আব্দুস সালাম মহোদয় কে।
দীপক শর্মা, ঠাকুরগাঁও : ‘আজকে পুলিশ মেরে দুপুরে ভাত খাবো’ এমন হুমকি দিয়েই ঠাকুরগাঁওয়ে সাদা পোশাকে দায়িত্ব পালনরত এক পুলিশ কনস্টেবলকে অপহরণের পর জিম্মি করে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ১ লাখ ১০ হাজার টাকা চাঁদা দাবি ও জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার পর বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে তাঁর পা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। এই চাঞ্চল্যকর ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় পাঁচ আসামির সবাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার নেপথ্যে কোনো গভীর রহস্য বা আর্থিক লেনদেনের বিরোধ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে আসামিদের রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. সোহেল রানা…
দীপক শর্মা, ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান এস এন নজরুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন তার বাড়ী ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৫ নং দুওসুও ইউনিয়নের সনগাঁও (কুয়াটোল) গ্রামের সন্তান।
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়নে ডেকোরেটর ব্যবসায়ী রুবেল মিয়ার ওপর নিজ পরিবারের সদস্যদের নির্মম নির্যাতনের ঘটনায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দীর্ঘ প্রায় ১৭ বছরের সংসারে তিন মেয়ে ও এক ছেলের জনক রুবেলকে কেবল কাজে সহযোগিতা করতে বলায় স্ত্রী, শাশুড়ি ও ছেলে মিলে পিটিয়ে রক্তাক্ত করেছে। এই ঘটনায় লোকলজ্জা আর ক্ষোভে ভুক্তভোগী ব্যবসায়ী ‘কেড়ির বড়ি’ (কীটনাশক) ও অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যারও চেষ্টা চালান। বর্তমানে উল্টো স্ত্রীর করা মামলার আসামি হয়ে সপরিবারে বিচার চেয়ে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি। প্রায় এক মাস আগে ঘটে যাওয়া এই রোমহর্ষক ঘটনাটি লোকচক্ষুর অন্তরালে থাকলেও,…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আঞ্চলিক মহাসড়কের বিপজ্জনক বাঁক সরলীকরণ ও সড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঝিনাইদহ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। অভিযানকালে অধিগ্রহণকৃত জমির ওপর গড়ে ওঠা কাঁচা-পাকাসহ মোট ২২টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পাঠানপাড়া ও মনোহরপুর এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সওজ সূত্রে জানা গেছে, শৈলকুপা অঞ্চলের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ বাঁকসমূহ সোজা করতে এবং যান চলাচল নিরাপদ ও গতিশীল করতে সরকারিভাবে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর আওতায় পূর্বে অধিগ্রহণ করা জমির ওপর থাকা দোকানপাট, ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা অপসারণে এ অভিযান চালানো হয়।…
নিজস্ব প্রতিবেদক গণতান্ত্রিক আইনজীবী ও মানবাধিকার কর্মী জেড আই খান পান্না মন্তব্য করেছেন, হামে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যুর জন্য দায়ী তৎকালীন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। জেড আই খান পান্না বলেন, হামের মতো সংক্রামক রোগ নিয়ন্ত্রণে সরকারের পূর্বপ্রস্তুতি ও কার্যকর পদক্ষেপের অভাব ছিল। এর ফলেই শিশুমৃত্যুর ঘটনা বেড়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও সময়োপযোগী টিকাদান কর্মসূচি বাস্তবায়ন না হওয়ায় সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা চরম ভোগান্তির শিকার হয়েছে। এ বিষয়ে তৎকালীন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় হাম…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধা সদর উপজেলার ১২নং কামারজানি ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খারজানি গ্রামের ক্ষতিগ্রস্ত ৪২টি পরিবারের প্রত্যেককে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। আজ ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-২ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য ও জননেতা জনাব আব্দুল করিম। ত্রাণ বিতরণ শেষে মাননীয় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত গ্রামটি পরিদর্শন করেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে সরাসরি কথা বলে তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি অসহায় মানুষগুলোর প্রতি গভীর সমবেদনা জানান এবং যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন। সংসদ সদস্য জনাব আব্দুল করিম তাঁর…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী ‘কালনী এক্সপ্রেস’ ট্রেনে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল সোয়া ১১টার দিকে ট্রেনের ছাদ থেকে তল্লাশি চালিয়ে এই ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ ও রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল সোয়া ১১টার দিকে আজমপুর রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে নির্ধারিত যাত্রাবিরতি দেয়। এ সময় আগে থেকে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে রেলওয়ে পুলিশের একটি দল ট্রেনটিতে তল্লাশি চালায়। তল্লাশিকালে ট্রেনের এসি (শীতাতপ নিয়ন্ত্রিত) বগির ছাদের ওপরে থাকা এসি কাভারের ভেতরে…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সহকর্মী সাংবাদিক সালমান জমদ্দারের একটি মোটরসাইকেলে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে রাজনৈতিক একটি মামলায় আদালতে হাজিরা ও খবর সংগ্রহ করতে গিয়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সম্মুখীন হন। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আজ সকালে সাংবাদিক সালমান জমদ্দার তাঁর মোটরসাইকেলটি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালত প্রাঙ্গণে যান। সেখানে রাজনৈতিক মামলার হাজিরা শেষে কাজ শেষ করে চলে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলটি স্টার্ট দেওয়া মাত্রই হঠাৎ করে ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে। আদালত চত্বরের মতো একটি জনাকীর্ণ জায়গায় হঠাৎ বাইকে আগুন…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দাসমরিচ গ্রামে স্থানীয় জামায়াতে ইসলামীর এক কর্মীকে পরকীয়ার অভিযোগে আটক করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হলেন দাসমরিচ গ্রামের বাসিন্দা ও স্থানীয় জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনের বেলায় উধুনিয়া ইউনিয়নের পার্শ্ববর্তী খাড়িয়া গ্রামের একটি বাড়িতে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে দেখতে পান স্থানীয় কয়েকজন বাসিন্দা। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে জড়ো হয় এবং জাহিদুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরেই ওই নারীর সঙ্গে জাহিদুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে এলাকায় গুঞ্জন ছিল। তবে…
আরিয়ান ইসলাম হৃদয় নাটোরের সিংড়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ১৩ বছরের কিশোর আটক। সিংড়া উপজেলার লালোর ইউনিয়নের আতাইকুলা গ্রামে বাড়িতে কেউ না থাকার সুযোগে, এক কন্যা শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ১৪ বছরের এক কিশোরের বিরুদ্ধে। বর্তমানে কন্যা শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পরই স্থানীয় জনতা অভিযুক্ত কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে আতাইকুলা গ্রামের এক শিশু (৫) নিজ বাড়িতে একা ছিল। এই সুযোগে পার্শ্ববর্তী ডাঙ্গাপাড়া গ্রামের কিশোর (১৪) ঘরে ঢুকে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকার শুনে…
মোঃ আল-আমিন-অষ্টগ্রাম : সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে “রাগ করলা?” শিরোনামের একটি মজার ভিডিও। ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে বাসের সামনে কয়েকজন ব্যক্তির কথোপকথনের একটি দৃশ্য, যেখানে “রাগ করলা?” সংলাপটি দর্শকদের মাঝে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছে। ভিডিওটির সাথে ব্যবহার করা হয়েছে “কথা ঠিক না বেঠিক” ক্যাপশন, যা নেটিজেনদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। প্রকাশের পর থেকেই ভিডিওটি ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেছে। ইতোমধ্যে এতে হাজারো প্রতিক্রিয়া, মন্তব্য ও শেয়ার পড়েছে। অনেকেই ভিডিওটিকে সাম্প্রতিক সময়ের অন্যতম ভাইরাল মিম কনটেন্ট হিসেবে উল্লেখ করছেন। সামাজিক মাধ্যমে প্রতিদিনই নানা ধরনের বিনোদনমূলক ভিডিও ভাইরাল হলেও, সাধারণ মানুষের সহজ-সরল উপস্থাপনা ও মজার সংলাপের কারণে…
নিজস্ব প্রতিবেদক দেশব্যাপী আয়োজিত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার যশোরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। তেজগাঁও ভূমি ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। একই সময়ে যশোর টাউনহল মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণকে ভূমি সেবা পেতে আর হয়রানি ও দুর্নীতির শিকার হতে হবে না। প্রযুক্তিনির্ভর আধুনিক ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে এখন নাগরিকরা ঘরে বসেই অনলাইনে জমিজমা সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। তিনি বলেন, প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে…
মো.আবু সালেক ভূইয়া, ভ্রাম্যমান প্রতিনিধি গাজীপুরের সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল অফিসে দ্রুত সময়ে স্বচ্ছতার সাথে সকল ভূমি সেবা পাচ্ছে টঙ্গী রাজস্ব সার্কেলের সাধারণ জনগণ। টঙ্গী রাজস্ব সার্কেলের বর্তমান সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহেরুল হক গত ২০২৫ সনের ২৫ আগষ্ট যোগদানের পর ভূমি সংক্রান্ত সকল সেবা বিনা হয়রানিতে দ্রুত সময়ের মধ্যে স্বচ্ছতার সাথে জনগণের দ্বোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। সহকারী কমিশনার (ভূমি) টঙ্গী রাজস্ব সার্কেল তথ্য ও সূত্র মতে, বিগত দিনে নামজারি ও জমাভাগ গড় নিষ্পতি করা হতো ৯০ দিনে, বর্তমানে তা কমিয়ে ৩০ থেকে ২৮ কার্য দিবসের মধ্যে নাম জারি জমাভাগ সম্পন্ন করা হয় এবং খুব…
মো.আবু সালেক ভূইয়া, ভ্রাম্যমান প্রতিনিধি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল রবিবার নিজ দায়িত্বভার বুঝে নিয়ে দাপ্তরিক কাজ অব্যাহত রেখেছেন। অপরদিকে, ক্যাম্পাসে আন্দোলন অব্যাহত রেখেছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবির। দুইদিন ধরে ডুয়েটের প্রধান ফটক বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল ও কাজ। এ পরিস্থিতিতে সোমবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে শিবির, ছাত্রদল ও শিক্ষক সমিতি। এদিকে রোববারের সংঘর্ষের ঘটনায় সদর মেট্রো থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় সরকারি কাজে বাধা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুলিশ ও সাধারণ শিক্ষার্থীদের আহত করার অভিযোগে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। রোববার দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত…
দিনাজপুর প্রতিনিধি বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে দিনাজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক বিশেষ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে ২০২৬ বুধবার জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস দিনাজপুরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ (কাঞ্চন-১)-এ দিনাজপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান হয়েছে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ঘোষিত সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে দেশব্যাপী নানামুখী জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, কৃষি ঋণ মওকুফ, নারীদের জন্য গাড়ি এবং বৃক্ষরোপণের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিগুলো মাঠপর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যেই গত…
দিনাজপুর প্রতিনিধি দিনাজপুরের বীরগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা’র উদ্বোধন করেন এমপি মঞ্জু। ১৯ মে মঙ্গলবার সকালে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য প্রদান, নামজারি, খাজনা ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কার্যক্রম নিয়ে উপজেলা পরিষদ চত্বরে ভূমি সেবা মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও মেলার উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু। উদ্বোধন শেষে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন এর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) ও বীরগঞ্জ পৌর প্রশাসক দীপংকর বমন স্বাগত বক্তব্য রাখেন। এসময় দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ থানার…
কবির হোসেন রাকিব, (লক্ষ্মীপুর) যে বাবা নিজের রক্ত জল করে, অক্লান্ত পরিশ্রমে সন্তানকে পৃথিবীর আলো দেখালেন, পরম স্নেহে আগলে রেখে বড় করলেন—সেই সন্তানের হাত কীভাবে ওঠে জন্মদাতার গায়ে? পৃথিবী আজ কোন অতলে তলিয়ে যাচ্ছে? কলিযুগের চরম বর্বরতা ও নৃশংসতার এক অবর্ণনীয় ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরের রামগতিতে। পৈতৃক সম্পত্তির লোভে জন্মদাতা পিতাকে অমানুষিক নির্যাতন করে হাত-পা ভেঙে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখার এক পৈশাচিক ঘটনা উন্মোচিত হয়েছে। পাষণ্ড দুই ছেলে ও স্ত্রীর নির্মম পিটুনিতে মুমূর্ষু অবস্থায় ছটফট করা ওই পিতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। আজব এই নিষ্ঠুরতার ঘটনাটি ঘটেছে রামগতি উপজেলার ২ নং চরবাদাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডে। নির্যাতনের শিকার সেই…
কবির হোসেন রাকিব, (লক্ষ্মীপুর) লক্ষ্মীপুরের কমলনগরে আসন্ন ঈদে কুরবানির জন্য শ্বশুরবাড়ি থেকে একটি খাসী ছাগলের দাবিতে এক গৃহবধূকে অমানুষিক নির্যাতন করে মুখোমন্ডল আগুনে পুড়িয়ে দেওয়ার লোমহর্ষক ঘটনা ঘটেছে। স্থানীয়রা ভুক্তভোগী গৃহবধূ সুমি আক্তারকে গুরুতর দগ্ধ ও আহত অবস্থায় উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভুক্তভোগী গৃহবধূর উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেপার্ড করেন। গৃহবধূর আত্মীয় হাসান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার ১৯ মে) সকাল এগারোটার দিকে রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার সুজন গ্রামের ভুক্তভোগীর শ্বশুরবাড়ি কমড়উদ্দিনের বাড়িতে এই পৈশাচিক ঘটনা ঘটে। আহত সুমি আক্তার কমলনগর উপজেলার চর ফলকন…
জাবেদ আহমেদ রিপন-মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা’র নওয়াগাও গ্রাম থেকে জিক্সার মনোটন ১৫০ সিসি নীল রঙের একটা মোটর বাইক আজ ভোর রাত আনুমানিক ৩ টার দিকে ঘরের তালা ভেঙে চোর চক্র চুরি করে নিয়ে যায়, সকালে আনুমানিক ৬ টার সময় সাইকেলের মালিক মুক্তাদির হোসেন ঘুম থেকে উঠে দেখেন তার শখের বাইকটি নেই ঘরের দরজা খুলা, তখনই তিনি ‘জিপিএস’ ট্রেকিং অন করে জানতে পারেন সাইকেলটি নবীগঞ্জে আছে, সাথে সাথে তিনি শ্রীমঙ্গল থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান, শ্রীমঙ্গল থানার ডিউটিরত অফিসার উনাকে সহযোগিতা করতে অপরাগতা প্রকাশ করেন এবং বলেন সকাল ১০ টার পরে এসে “জিডি” করবার জন্য, সাইকেল মালিক তখন বুঝতে…
মুসলিম উদ্দীন, মীরসরাই, চট্টগ্রাম : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ সহকারী শিক্ষক (পুরুষ) ক্যাটাগরিতে মিরসরাই উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কাজিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শেখ ফরিদ। গত ১৪ মে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রধান শিক্ষক (পুরুষ), প্রধান শিক্ষক (মহিলা), সহকারী শিক্ষক (পুরুষ), সহকারী শিক্ষক (মহিলা) এবং কাব শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে ৫ জন শিক্ষক শ্রেষ্ঠত্ব অর্জন করেন। নির্বাচিত শিক্ষকরা পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এ প্রতিযোগিতা পরিচালনার জন্য মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে…
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল সংযোগের মাধ্যমে ঢাকার ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক উদ্বোধন করা ভূমি মেলার কার্যক্রম সরাসরি প্রদর্শন করা হয়। মেলা প্রাঙ্গণে তাৎক্ষণিকভাবে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, জমা খারিজ, মিউটেশনসহ বিভিন্ন ভূমি সেবা ও আইনি পরামর্শ প্রদান করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…
নিজস্ব প্রতিনিধি : দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো “১ম প্যারা স্পোর্টস কার্নিভাল ২০২৬”। ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর ফিজিক্যালি চ্যালেঞ্জড উইংয়ের যৌথ আয়োজনে সারা দেশ থেকে ৫০০-এর বেশি প্যারা অ্যাথলেট ও বিশেষ চাহিদাসম্পন্ন ক্রিকেটার অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক খেলোয়াড়দের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আন্তর্জাতিক আসরে অংশগ্রহণে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, “খেলোয়াড়রা ভালো থাকলে দেশ ভালো থাকবে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির চেয়ারম্যান ও এনপিসি বাংলাদেশের সহ-সভাপতি মোহাম্মদ নাসিরুল ইসলাম। আয়োজকদের লক্ষ্য, এশিয়ান প্যারা গেমস ২০২৬-সহ আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য সেরা খেলোয়াড় বাছাই…
মোঃ শফিকুল আলম-ক্রাইম রিপোর্টার,গাইবান্ধা গাইবান্ধা সদর উপজেলায় একটি মুরগিবাহী মিনি ট্রাক্টর ও যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও অন্তত ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল আনুমানিক ৯টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দারিয়াপুর-সুন্দরগঞ্জ রোডের ‘একতা এনজিও’ কার্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত অটোরিকশা চালক ও অন্য নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রী নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাটি দারিয়াপুর-সুন্দরগঞ্জ সড়ক ধরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মুরগিবাহী মিনি ট্রাক্টরের সাথে অটোরিকশাটির মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধা সচেতন শিক্ষার্থী সমন্বয় পরিষদের সংগঠকদের সঙ্গে ১৮ মে (সোমবার )গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুনের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, সচেতন তরুণ সমাজই পারে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে। এ সময় শিক্ষার্থীরা সমাজ থেকে সকল অনৈতিক কর্মকাণ্ড নির্মূলে পুলিশ প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে গাইবান্ধা সচেতন শিক্ষার্থী সমন্বয় পরিষদের পক্ষ থেকে সদর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুনকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
