
মুসলিম উদ্দীন, মীরসরাই, চট্টগ্রাম :
মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের” বিগত কয়েক দিনের উদ্ভুত পরিস্থিতিতে স্থিতিশীলতা রক্ষা ও উত্তোরোত্তর উন্নতির জন্য আজ একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
মিরসরাই আসনের মাননীয় এমপি জনাব নুরুল আমিন মহোদয়ের নির্দেশে এবং এস রহমান ট্রাস্ট ও মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজর সভাপতি সাবেদ উর রহমান (সুমু) আমন্ত্রণে উক্ত সভায় উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, ৪ নং ধুম ইউনিয়নের সাংগঠনিক অভিভাবক মেজবাউল হক মানিক, ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের সাবেক সদস্য সচিব মাসুকুল আলম সোহান, ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের সাবেক যুগ্ন আহবায়ক গোলাম জাকারিয়া, মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন রুবেল ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য নুরুল আফসার , এস রহমান পরিবারের অন্যতম সদস্য মোসাদ্দেক হোসেন নয়ন, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ সোহরাব হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আজমল হোসেন, সহকারী প্রধান শিক্ষক লাল বাহাদুর শর্মা, প্রভাষক সুব্রাজ বণিক, প্রভাষক মোহাম্মদ আব্দুল বাতেন আবিদ, প্রভাষক নোমান মো: নিজাম উদ্দিন।
মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ মিরসরাই তথা উত্তর চট্টগ্রামের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের উদ্ভুত পরিস্থিতিতে কোন ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। উক্ত প্রতিষ্ঠানে পূর্বেও কখনো রাজনৈতিক কোন কার্যক্রম ছিলো না, বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও কোন রাজনৈতিক কর্মকান্ড হওয়ার সুযোগ নেই বলে নেতৃবৃন্দ মতামত প্রদান করেন। উক্ত প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রেখে শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার সুষ্ঠ পরিবেশ রক্ষায় আজকের সভায় মিরসরাই আসনের নেতৃবৃন্দ গঠনমূলক পরামর্শ প্রদান করেন।
এসময় মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ এবং এস রহমান ট্রাস্টের সভাপতি সাবেদ উর রহমান (সুমু) কলেজের অস্থিতিশীল পরিবেশ দূরীকরণে অগ্রনী ভূমিকা পালনের জন্য মিরসরাই আসনের এমপি, নুরুল আমিনকে ধন্যবাদ জানিয়ে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগত নেতৃবৃন্দ মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের সার্বিক শৃঙ্খলা রক্ষায় ও লেখাপড়ার মানোন্নয়নে সর্বদা প্রতিষ্ঠানের পাশে থাকার আশ্বাস প্রদান করে সভার সমাপ্তি ঘোষনা করেন।

