
দীপক শর্মা-ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ে ভিজিএফের চাল বিতরণ, অসহায়দের পাশে চেয়ারম্যান লিটনের ব্যতিক্রমী উদ্যোগ চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ কম হলেও অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন। ভিজিএফের চাল বিতরণের পাশাপাশি নিজ অর্থায়নে দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন তিনি।
শুক্রবার (২২ মে) সকালে জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সরকারি বরাদ্দের আওতায় প্রায় সাড়ে তিন হাজার স্লিপের বিপরীতে ভিজিএফের চাল বিতরণ করা হয়। তবে ইউনিয়নে দরিদ্র ও অসহায় মানুষের সংখ্যা বেশি হওয়ায় অনেকেই সরকারি সহায়তার তালিকার বাইরে থেকে যান।
এ অবস্থায় তালিকাভুক্ত না হওয়া অসহায় পরিবারগুলোর কথা বিবেচনা করে নিজ উদ্যোগে প্রত্যেককে ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান লিটন। তার এই মানবিক উদ্যোগ ইউনিয়নজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

