Author: G S Joy

আল মুজাহিদ-যশোর : যশোর সদর উপজেলা ও ঝিকরগাছায় এলপি গ্যাসের ৭টি দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। এময় বিভিন্ন অপরাধে ব্যবসায়ীদের কাছ থেকে ১লাখ আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। যশোর জেলায় অসাধু গ্যাস ব্যবসায়ীদের ক্রসফিলিং (একটি এলপিজি সিলিন্ডার থেকে অবৈধ এবং ঝুঁকিপূর্ণ উপায়ে আরেকটি সিলিন্ডারে গ্যাস স্থানান্তর করার প্রক্রিয়া)সহ অবৈধ কর্মকান্ড প্রতিরোধে যশোর এলপি গ্যাস পরিবেশক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করা হয়। তারই প্রেক্ষিতে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নির্দেশে আজ বেলা ১২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত যশোর জেলার সদর ও ঝিকরগাছা উপজেলায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। যশোর জেলা প্রশাসনের ছয়…

বিস্তারিত পড়ুন

মো.আবু সালেক ভূইয়া, ভ্রাম্যমান প্রতিনিধি গাজীপুরের সিটির পূবাইল থানায় জমি সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, পক্ষপাতমূলক আচরণ ও আদালতে বিচারাধীন বিষয়ে বেআইনি হস্তক্ষেপের গুরুতর অভিযোগ উঠেছে। আদালতে চলমান একটি জমি বিরোধকে থানায় “বিচার” বসিয়ে নিষ্পত্তির চেষ্টা ও পরে বাদীপক্ষের অনুকূলে মামলা রেকর্ড করে গভীর রাতে আসামি গ্রেফতারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পূবাইল থানার মামলা নং-১০, তারিখ ১৫ মে ২০২৬-এ চলতি বছরের ৩ মার্চের একটি বিরোধকে কেন্দ্র করে হঠাৎ করে মামলা রেকর্ড করা হয়। যা মামলা রেকর্ড করার পর তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে এসআই এহতেশামকে। জানা যায়,…

বিস্তারিত পড়ুন

স্টাফ রিপোর্টার রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক ও জনবহুল এলাকা মিরপুর-১০ নম্বরের ফুটপাত ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ওঠা চাঁদাবাজির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছেন স্থানীয় হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। সরেজমিনে এলাকাটি ঘুরে ব্যবসায়ী, পথচারী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে। ব্যবসায়ীরা জানান, বর্তমানে তারা তুলনামূলকভাবে স্বস্তি ও নিরাপত্তার মধ্যে ব্যবসা পরিচালনা করছেন এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাছে জোরপূর্বক অর্থ দিতে হচ্ছে না। দীর্ঘদিন পর তারা একটি স্থিতিশীল পরিবেশে ব্যবসা করতে পারছেন বলেও মন্তব্য করেন। একজন ফল বিক্রেতা বলেন, “আমরা অনেকদিন পর একটু শান্তিতে ব্যবসা করছি। আগে নানা ধরনের ঝামেলা ছিল, এখন সেসব…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া রাজধানীর মুগদার মান্ডা এলাকায় সৌদি আরব প্রবাসী মোকাররম মিয়াকে অত্যন্ত নৃশংসভাবে হত্যার পর মরদেহ আট টুকরো করে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারী হেলেনা বেগম ও তার কিশোরী মেয়েকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। গতকাল রোববার রাত পৌনে ১২টার দিকে মান্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তবে এই হত্যাকাণ্ডের অন্যতম হোতা তাসলিমা আক্তার ওরফে হাসনা এখনো পলাতক রয়েছে। ​র‍্যাব জানায়, মোকাররমকে হত্যার পরদিন ঘাতকেরা স্বাভাবিক জীবনযাপন করে, বাইরে বেড়াতে যায়, হোটেলে বসে বিরিয়ানি খায় এবং রাতে বাড়ির ছাদে জমকালো পার্টিরও আয়োজন করে! ​আজ সোমবার (১৮ মে) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে র‍্যাব-৩ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া নরসিংদীর শিবপুর মডেল থানার আলোচিত শিশু অপহরণ মামলার ৩ বছর বয়সী ভিকটিম উম্মে হানিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব। অপহরণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চালানো এই যৌথ অভিযানে ঘটনার মূল হোতা শরীফা বেগম (৩৫) এবং তাঁর স্বামী মো. নিজাম উদ্দিনকে (৪০) গ্রেফতার করা হয়েছে। ​র‍্যাব-১১ (সিপিএসসি, নরসিংদী) এবং র‍্যাব-০৯ (সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)-এর একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। ​ ​র‍্যাব জানায়, গ্রেফতারকৃত শরীফা বেগম পূর্বে অপহৃত শিশু উম্মে হানির মায়ের সহকর্মী (কলিগ) ছিলেন। সেই সুবাদে ভুক্তভোগী পরিবারের সাথে তাঁর বেশ ঘনিষ্ঠতা গড়ে ওঠে এবং…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-যশোর যশোরের ঝিকরগাছায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সাবেক শিবির নিয়ে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে ( সোমবার ) বিকাল ৪ টায় লাউজানী আল হেলাল- কমপ্লেক্সে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মনিরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, সাবেক শিবিরদের নিয়ে বর্তমান শিবিররা যেন অনুপ্রেরণা পায় তেমন ন্যায় ও ইনসাফ পূর্ণ কাজ করতে হবে এবং মানবিক রাষ্ট্র ও সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ ছাড়া সংগঠনকে অগ্রসর করতে হলে সাবেক শিবিরদের কাছ থেকে সার্বিক পরামর্শ নেওয়ার ও আহবান জানান।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক স্বনামধন্য কুস্টিয়ার দৌলতপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিধি মোতাবেক পিএইচডি ডিগ্রী অর্জন করতে শিক্ষা ছুটি নিয়ে মালয়েশিয়ায় অবস্থান করার সুযোগে উপ অধ্যক্ষ আব্দুস সালামের নেতৃত্বে কলেজটি এখন ধ্বংসের মুখে। এমন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বরাবর একটি তদন্তের আবেদন করা হয়েছে। যার উল্লেখ্য বিষয় কলেজের উপাধ্যক্ষ ও একটি স্বার্থান্বেষী মহলের নানাবিধ অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ এবং প্রশাসনিক দুর্নীতির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন। আবেদনটি করেছিলেন দৌলতপুর কলেজের একজন প্রাক্তন ছাত্র এবং সচেতন নাগরিক হিসেবে, মোঃ নাজমুল হাসান প্রাত্তন ছাত্র, দৌলতপুর কলেজ পিতা: মোঃ আরজত আলী গ্রাম: কলেজ মোড়, ডাকঘর: রিফাইতপুর উপজেলা: দৌলতপুর, জেলা: কুষ্টিয়া। যেখানে উল্লেখিত তদন্ত গুলোর মধ্যে ১. সরকারি…

বিস্তারিত পড়ুন

আবু সুফিয়ান-সিরাজগঞ্জ সিরাজগঞ্জ মেডিকেল কলেজ ছাত্র আরাফাত আমিন তমালের পায়ে গুলি করার ঘটনায় কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এই রায় ঘোষণা করেন। গুলি করা এবং অবৈধভাবে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন নিজ হেফাজতে রাখার অপরাধে অস্ত্র আইনের দুটি ধারায় এই সাজা দেওয়া হয়েছে। পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রফিক সরকার রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, দণ্ডপ্রাপ্ত রায়হান শরীফ একজন উচ্চশিক্ষিত ব্যক্তি এবং মেডিকেল কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু তিনি পেশাগত পবিত্র…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক : দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় টিকা কার্যক্রম অব্যাহত রাখা, সময়মতো টিকা ক্রয় এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে সংশ্লিষ্ট সংস্থা। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, টিকাদান কর্মসূচি শুধু একটি স্বাস্থ্যসেবা নয়, এটি জাতির ভবিষ্যৎ সুরক্ষার অন্যতম প্রধান ভিত্তি। বিশেষজ্ঞরা বলছেন, শিশু ও মায়েদের সুরক্ষায় নিয়মিত টিকাদান কার্যক্রম চালু রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো টিকা সংগ্রহ ও সরবরাহে সামান্য বিঘ্ন ঘটলেও দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। ফলে টিকার ঘাটতি তৈরি হলে হাম, পোলিও, ডিপথেরিয়া কিংবা নিউমোনিয়ার মতো প্রতিরোধযোগ্য রোগ পুনরায় বিস্তার লাভের আশঙ্কা থাকে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সহযোগী সংস্থা ও সরকারের সমন্বিত উদ্যোগে টিকার মজুত, পরিবহন এবং…

বিস্তারিত পড়ুন

আবু সালেক ভূইয়া, ভ্রাম্যমান প্রতিনিধি গাজীপুর সিটির পূবাইল বাজার অস্থায়ী পশুর হাটকে ঘিরে নতুন করে তীব্র বিতর্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রায় ৭ লাখ টাকায় ইজারা নেয়া গাজীপুর সিটি করপোরেশনের বৈধ পশুর হাটের মাত্র ৩২০ মিটার দূরে ১০ হাজার টাকার আরেকটি নতুন হাট বসানোর উদ্যোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের একটি অংশের বিতর্কিত ভূমিকার কারণেই একই এলাকায় দুই পক্ষকে মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দেয়া হয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে। রোববার (১৭ মে) বিকালে এলাকায় তদন্তে গিয়ে গাজীপুর সদর সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস সাংবাদিকদের সামনে বলেন, “পূবাইল বাজারের হাট…

বিস্তারিত পড়ুন

আব্বাস উদ্দিন-সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল টু রাজাপুর সড়কের পাশ থেকে আবেদ আলী (১৭) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করে সরাইল থানা পুলিশ। নিহত আবেদ আলী উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালিশিমুল গ্রামের মৃত মতি মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, আবেদ আলী অরুয়াইল দক্ষিণ বাজারে বাহালুল মিয়ার মরিচের মিলে কাজ করতেন। রোববার সন্ধ্যার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে মিল কর্তৃপক্ষ বিষয়টি পরিবারকে জানালে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা জানতে পারেন, অরুয়াইল টু রাজাপুর সড়কের পাশে একটি মরদেহ পড়ে রয়েছে। পরে…

বিস্তারিত পড়ুন

মোঃ শফিকুল আলম-ক্রাইম রিপোর্টার,গাইবান্ধা গাইবান্ধার তুলশীঘাট বাফার সার গোডাউনকে কেন্দ্র করে দখল, হামলা ও কার্যাদেশ বাতিলের অভিযোগ এনে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন সাহাপাড়া ও বল্লমঝাড় ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ও নির্যাতিত জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। সোমবার গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। অনশনকারীদের অভিযোগ, ১৯৯৫ সালের ন্যায় আবারও কৃত্রিম সার সংকট সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্র চলছে। তারা দাবি করেন, একাধিক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি হয়েও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে টেন্ডারের মাধ্যমে লোড-আনলোড কার্যাদেশ পান। তাদের আরও অভিযোগ, গত ২৪ এপ্রিল ২০২৬ তারিখে সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িযা কোনো রাজকীয় প্রটোকল বা মঞ্চের আনুষ্ঠানিকতা নয়, হঠাৎ করেই বিদ্যালয়ের আঙিনায় এসে ছোট ছোট শিশুদের ভিড়ে মিশে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. আবু সাঈদ। মঞ্চে ওঠার আহ্বান কিংবা বক্তব্য দেওয়ার অনুরোধ একপাশে সরিয়ে রেখে তিনি মেতে উঠলেন শিশুদের সাথে মায়াবী কথোপকথনে। তাদের পড়াশোনার খোঁজ নিলেন, হাসলেন আর পরম মমতায় মেখে নিলেন দুপুরের মুহূর্তটি। আজ সোমবার (১৮ মে) দুপুরে আখাউড়ার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসকের এমন ব্যতিক্রমী উপস্থিতিতে মুহূর্তেই বদলে যায় পুরো পরিবেশ। ​সোমবার দুপুরে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছিল জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা। ঠিক তখনই সেখানে পরিদর্শনে যান জেলা প্রশাসক মো. আবু সাঈদ।…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-যশোর চুড়ামনকাটি এলাকায় অভিযান চালিয়ে ৩২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (১৮ মে) সকালে উপজেলার চুড়ামনকাটি কুঠিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি হলেন কুঠিপাড়া এলাকার গোলাম মোস্তফা ওরফে মোস্তরের ছেলে পলাশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩২০ পিস ট্যাপেন্ডাডল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : মানবতা, ইসলামী মূল্যবোধ ও সমাজকল্যাণে নিরলস পথচলা কাজ করছে “আস্ সুন্নাহ ইসলামী সমাজকল্যাণ পরিষদ বৃহত্তর পুরান লাউড়, তাহিরপুর”। বর্তমান সময়ের সামাজিক অবক্ষয়, নৈতিক সংকট ও মানবিক মূল্যবোধের ক্রমাবনতির প্রেক্ষাপটে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে “আস্ সুন্নাহ ইসলামী সমাজকল্যাণ পরিষদ বৃহত্তর পুরান লাউড়”। এটি একটি অরাজনৈতিক, অলাভজনক, সেবামূলক ও ইসলামী আদর্শভিত্তিক সামাজিক সংগঠন, যার মূল লক্ষ্য কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে একটি সুন্দর, শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন করা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, দ্বীনি…

বিস্তারিত পড়ুন

​মোঃ গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তাজুল ইসলাম (বিপিএম-সেবা) বলেছেন, “মাদক সমাজের জন্য এক ভয়াবহ ক্যান্সার। এই অভিশাপ থেকে সমাজকে রক্ষা করতে হলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও এগিয়ে আসতে হবে। জনগণ সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে রূপসাকে দ্রুত মাদকমুক্ত করা সম্ভব।” তথ্যদাতাদের পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে বলেও তিনি সকলকে আশ্বস্ত করেন। ​তিনি আরও বলেন, “জনগণের সঙ্গে পুলিশের মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে। থানা হবে সাধারণ মানুষের আস্থা ও নিরাপত্তার শেষ আশ্রয়স্থল। কোনো ব্যক্তি থানায় এসে হয়রানির শিকার হলে, কেউ ঘুষ দাবি করলে কিংবা মামলা বাণিজ্যের অপচেষ্টা চালালে তা সরাসরি আমাকে জানান।” এ…

বিস্তারিত পড়ুন

মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, কর্মকর্তা উপজেলা আইসিটি অফিসার খায়রুল বাশার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান মোঃ রেজাউল করিম, উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার নওশেদ আলী, ধানুয়া কামালপুর বিজিবির কোম্পানি কমান্ডার মোঃ হালিম, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু, বগারচর…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ঢাকা ক্যান্টনমেন্ট থানা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় আজ উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব জনাব আব্দুর রহমান সানি। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাত্তার পাটোয়ারী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল হান্নান, ক্যান্টনমেন্ট থানা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর ভাই এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ বাবুল ভাই। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে আব্দুর রহমান সানি বলেন, “বর্তমান প্রজন্মকে শুধু শিক্ষিত হলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা…

বিস্তারিত পড়ুন

মো: আল-মাহফুজ শাওন খুলনার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, সাউন্ড ও লাইট টেকনিশিয়ান বিশ্বজিৎ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সম্প্রতি তার খাদ্যনালীতে কোলন ক্যান্সার ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১৪ মে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে অপারেশনের পরও দীর্ঘমেয়াদি চিকিৎসা, ওষুধ এবং পরবর্তী থেরাপির জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন রয়েছে। বিশ্বজিৎ দীর্ঘদিন ধরে খুলনার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চ আয়োজন ও শিল্পীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। তার অসুস্থতার সংবাদে খুলনার শিল্পী সমাজ, সাংস্কৃতিক কর্মী ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে খুলনার শিল্পী সমাজের ত্রাণ তহবিলে অবশিষ্ট অর্থ সকলের সম্মতিক্রমে বিশ্বজিৎ-এর চিকিৎসার জন্য প্রদান করা…

বিস্তারিত পড়ুন

আরিয়ান ইসলাম হৃদয় : ​ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের শনির আখড়া এবং রায়েরবাগ এলাকায় ফুটপাত দখলের পুরনো সমস্যাটি এখন নতুন রূপ নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে বারবার উচ্ছেদ অভিযান চালানো হলেও, স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত করা যাচ্ছে না। অভিযানের পরপরই আগের মতো পসরা নিয়ে বসছেন বিক্রেতারা, আর এর পেছনে সক্রিয় রয়েছে একটি শক্তিশালী চাঁদাবাজ চক্র। ​উচ্ছেদের পর পুনরায় দখল: নেপথ্যে প্রভাবশালী হাত স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উচ্ছেদের নামে যেন ‘পুলিশ-হকার খেলা’ চলছে। প্রশাসন উচ্ছেদ করার কয়েক ঘণ্টার মধ্যেই হকাররা আবার ফুটপাতে ফিরে আসেন। ফুটপাত স্থায়ীভাবে দখল করে রাখার পেছনে স্থানীয় প্রভাবশালী মহলের আশীর্বাদ রয়েছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।…

বিস্তারিত পড়ুন

মোঃ লিখন ইসলাম (নীলফামারী) প্রতিনিধি ঃ ১৮মে (সোমবার) সকাল হতে পরিষদ চত্বরে ২৬৩৯ জন পরিবারকে চাল বিতরণ করেন। অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন সংবাদকর্মীকে বলেন নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে দুস্থ, অসহায় ও অন্যান্য দুর্যোগাক্রান্ত ক্ষতিগ্রস্ত অতি-দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মোট ২ হাজার ৬৩৯টি পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ট্যাক অফিসার শাহিনুর ইসলাম ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে হতদরিদ্র মানুষের মুখে হাসি…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খনন কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল। ওই সময় খালের পানি ব্যবহার করে কৃষকরা সেচ কাজে ব্যাপক সুবিধা পেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকারের উদ্যোগে খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। সোমবার (১৮ মে) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের বাটিকামারী এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত গাইবান্ধার চরাঞ্চল, মানবিক সহায়তার অপেক্ষায় অসহায় পরিবারগুলো। সোমবার ভোরের ভয়াবহ কালবৈশাখী ঝড় ও ঘূর্ণিবাতাসে লণ্ডভণ্ড হয়ে গেছে গাইবান্ধার বিভিন্ন চরাঞ্চল। ফুলছড়ি উপজেলা-এর ফজলুপুর ইউনিয়নের চৌমোহন ও চর কাউয়াবাঁধা গ্রাম, এরেন্ডাবাড়ি ইউনিয়নের বুলবুলির চর (আংশিক) এবং গাইবান্ধা সদর উপজেলা-এর কামারজানি ইউনিয়নের খারজানি চর এলাকায় বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। হঠাৎ করে আঘাত হানা ঝড়ের তাণ্ডবে অনেক পরিবারের স্বপ্নের বসতঘর মুহূর্তেই তছনছ হয়ে যায়। কেউ হারিয়েছেন ঘরের চালা, কেউ হারিয়েছেন প্রয়োজনীয় আসবাবপত্র। দুর্যোগের পর থেকে অসহায় পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। চরের মানুষের জীবন এমনিতেই নদীভাঙন, দারিদ্র্য আর প্রাকৃতিক…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-যশোর : যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলার প্রধান আসামি শাহ মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি যশোর হয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম। পুলিশ জানায়, রোববার গভীর রাতে অভয়নগর থানা পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিটের যৌথ অভিযানে যশোর শহরের আরএন রোড এলাকার একটি বাসা থেকে শাহ মাহমুদকে আটক করা হয়। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। শাহ মাহমুদ অভয়নগরের নওয়াপাড়া পীরবাড়ি এলাকার শাহ জোনায়েদের ছেলে। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন,…

বিস্তারিত পড়ুন

জাকির হোসেন মোল্লা ; প্রতিদিন সকাল বেলা অফিস টাইম সকাল ৭ টা হতে ১০ টা ও অফিস বন্ধ টাইম বাসায় ফেরার সময় বিকেল ৫-৭ পর্যন্ত দূর্বিষহ যানজটে বছরের পর বছর মানুষ ভোগান্তিতে অতিষ্ঠ। এই সময়টা ইসিবি গোলচক্কর এবং কালশির মোড় এই দুই জায়গায় যানজট সৃষ্টির মূল জায়গা। তাই এই যানজট নিরাশনে ট্রাফিক কন্ট্রোল বিভাগ, সিটি কর্পোরেশন যৌথভাবে কাজ করলে, এই যানজট নিরসন করা সম্ভব।তাই ক্যান্টনমেন্ট ইসিবি হতে মিরপুর ডিএসএস পর্যন্ত যানজট নিরসনে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

বিস্তারিত পড়ুন

মো: বাবুল হোসেন-মুকসুদপুর : “জনবান্ধব অটোমেটেড স্মার্ট ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত ভুমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিবাদ্য বিষয় সামনে রেখে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে সোমবার (১৮মে) বিকাল সাড়ে ৩টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে এবং মুকসুদপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবিরুল ইসলাম, সরকারি মুকসুদপুর কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক মাহবুব হোসেন বাবর, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, সিনিয়র সহ-সভাপতি মো: হাফিজুর রহমান,যুগ্ম সম্পাদক দেলোয়ার…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-যশোর : যশোরের ঝিকরগাছা মৎস্য চাষিদের মাঝে জলবায়ু সহিষ্ণু মাছচাষ প্রযুক্তি প্রদর্শনী মৎস্য চাষের উপকরণ বিতরণ বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসারের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট” সিএসএডব্লিউএমপি এর আওতায় উপজেলার গঙ্গানন্দপুর ও শিমুলিয়া ইউনিয়নের ৮জন প্রদর্শনী মৎস্য চাষির মাঝে ১৭ মে (রবিবার) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাসুমা আখতার, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য অফিসার মোঃ নান্নু রেজা, সমাজসেবা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মো: তোফাজ্জেল হোসেন,সমবায় অফিসার মোঃ নুরোল ইসলাম,পল্লী উন্নয়ন…

বিস্তারিত পড়ুন

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার নদীবিধৌত চরাঞ্চলের প্রান্তিক কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ‘সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সুফলভোগীদের মাঝে বিভিন্ন ধরনের গবাদিপশু ও হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৮ মে, ২০২৬) দুপুরে দোহার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বৃহত্তর ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার চরাঞ্চলের কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও সহায়তার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। কৃষকদের উৎসাহিত করে তিনি তাঁর বক্তব্যে বলেন, “কৃষকদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে।…

বিস্তারিত পড়ুন

মোঃ আলাউদ্দীন মন্ডল-রাজশাহী : রাজশাহীর ছাত্ররাজনীতির মাঠে এক লড়াকু ও রাজপথ কাঁপানো স্লোগান মাস্টার নাম আবুল কালাম আজাদ তপন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে, রাজনৈতিক প্রতিহিংসা ও স্বৈরাচার দমনে যিনি সবসময় ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। বিশেষ করে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানে রাজশাহীর রাজপথে জীবন বাজি রেখে স্বৈরাচার পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের এই সাহসী নেতা। বর্তমানে তিনি রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। ​ ​দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের আমলে তীব্র রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন আবুল কালাম আজাদ তপন। দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে রাজপথে সক্রিয় থাকার কারণে…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা : গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার ‎‎মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গাইবান্ধা সদর থানা পুলিশ সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে গ্রেফতার করেছে। শনিবার (১৭ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে মাদক সেবনের অভিযোগে তাদের আটক করা হয়। ‎পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ‎গ্রেফতারকৃতরা হলেন, খোলাবাড়ী এলাকার মোঃ মিঠু মিয়া (৪২), সোলাবাড়ী এলাকার মোঃ মোজা মিয়া (৩৫), উত্তর ধানঘড়া এলাকার মোঃ বুলু মিয়া (৪৩), দুর্গাপুর কুপতালা এলাকার মোঃ সবুজ মিয়া (২৫) এবং পশ্চিম খোলাবাড়ী এলাকার…

বিস্তারিত পড়ুন

উজ্জ্বল রায়-নড়াইল : নড়াইলের ঘোষবাড়িতে পিকআপ ও লাটার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত, আহত ৪ নড়াইল সদর উপজেলায় মহাসড়কে পিকআপ ও লাটা গাড়ি (শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান) মুখোমুখি সংঘর্ষে মঞ্জুরুল ইসলাম বাবু (৩১) নামে এক পিকআপের হেলপার নিহত হয়েছেন। এছাড়া লাটা গাড়িতে থাকা আরো ৪ জন শ্রমিক আহত হয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১৮ মে) সকাল সোয়া ১০টার দিকে বেনাপোল-নড়াইল-কালনা মহাসড়কের তালতলা ঘোষবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মঞ্জুরুল ইসলাম বাবু সাতক্ষীরা জেলা সদরের হাশেম আলীর ছেলে। এছাড়া…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি( পিআরইউ ) পক্ষ থেকে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা” আধুনিক বাংলাদেশের রূপকার ,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের’ শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিম গাছ এবং বার্ষক গাছ সহ- বিভিন্ন রকমের ঔষধি গাছের চারার বৃক্ষরোপ মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করছেন প্রধান অতিথি ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের, মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি’ । পলিটিকাল রিপোর্টার্স ইউনিটি ‌পিআরইউ’র আহ্বায়ক ও দৈনিক দিনকাল চট্টগ্রামের ব্যারো প্রধান হাসান মুকুল এর সভাপতিত্বে পিআরইউ’র সদস্য সচিব ইমরান এমির পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে মাহাবুল হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার বজরাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহাবুল হোসেন মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া গ্রামের আলী বক্সের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মাহাবুল হোসেন ব্যক্তিগত মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে ঝিনাইদহ আদালতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মহেশপুরের বজরাপুর এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং তীব্র গতিতে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যান। এতে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মহেশপুর…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুতায়িত হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৬ (ছয়) টার দিকে নিজ বাড়িতে ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান ওড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলেন গাগান্না গ্রামের মৃত তেহের আলী খাঁর ছেলে মজিবর খাঁ (৬০) এবং তাঁর স্ত্রী মোমেনা বেগম (৫৫)। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়িতে ধান পরিষ্কারের (ওড়ানোর) কাজ করছিলেন মজিবর খাঁ। তিনি একটি ইলেকট্রিক ফ্যানের সাহায্যে ধান ওড়ানোর চেষ্টা করেন। বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর চালু না হওয়ায় তিনি ফ্যানটি পরীক্ষা করতে যান। একপর্যায়ে বিদ্যুতের তারে স্পর্শ লেগে তিনি বিদ্যুতায়িত হন।…

বিস্তারিত পড়ুন

মোস্তাফিজুর রহমান : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কারেন্টহাট এলাকায় অনুমোদনহীন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপকরণ ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের দায়ে একটি কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দ করা ক্ষতিকর সামগ্রী ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। 📍 অভিযানের স্থান:কারেন্টহাট, চিরিরবন্দর, দিনাজপুর 🕓 সময়:১৭ মে, রবিবার বিকেল সাড়ে ৪টা ⚖️ অভিযানে নেতৃত্ব দেন:চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ 🔎 অভিযানে যা পাওয়া যায়:❌ অনুমোদনহীন ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য❌ অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন❌ মানবদেহের জন্য ঝুঁকিপূর্ণ পানীয় ও উপাদান আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘শাফিন আইসক্রিম কারখানা’-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।…

বিস্তারিত পড়ুন

মোঃ লিখন ইসলাম, ডিমলা (নীলফামারী) : শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিরের ওপর বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার প্রতিবাদে তীব্র ক্ষোভ ও উত্তাল হয়ে উঠেছে নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ সোমবার (১৮ মে) দুপুর ২:০০ ঘটিকায় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ’-এর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধনে সংহতি প্রকাশ করে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার জ্বালানি সংকট কমলেও কমেনি বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারের লাহিড়ী ফিল্ম স্টেশনে। এখনো দীর্ঘ লাইন ধরে তেল নিতে দেখা যায় ক্রেতাদের। ক্রেতারা বলেন, লাহিড়ি বাজারের বেশ কয়েকটি তেল ব্যবসায়ীর দোকানে গিয়ে, বালিয়াডাঙ্গী উপজেলার ব্যবসায়ীদের তেল জব্দ করেন এসিল্যান্ড মহোদয়। জব্দকৃত তেল ১৩৫ টাকা রেটে বিক্রি করে ওই টাকা জমা দেন সরকারি ঘরে। এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ীদের মধ্যে। এই কারণেই সংকট দেখা দিয়েছে জানিয়েছেন, বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারের ক্রেতাদের।

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও তরুণ ছাত্রনেতা খান ইসমাইল হোসেন খুলনা জেলা ছাত্রদল-এর সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় ফরিদগঞ্জসহ পুরো চাঁদপুর জেলায় আনন্দ, উচ্ছ্বাস ও গর্বের আবহ বিরাজ করছে। জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয়ভাবে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন পর্যায়ে নিষ্ঠা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। একজন পরিশ্রমী, মেধাবী ও দায়িত্বশীল নেতা হিসেবে তিনি ইতোমধ্যে সহকর্মীদের আস্থা অর্জন করেছেন। মাঠপর্যায়ে কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক ও সংগঠনের প্রতি অঙ্গীকারবদ্ধ মনোভাবের কারণে তিনি দ্রুত সময়ের মধ্যে নিজেকে একজন উদীয়মান নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবার (১৮ মে) থেকে ১৪৪৭ হিজরির জিলহজ মাস গণনা শুরু হবে। ইসলামিক চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। সে হিসেবে সৌদি আরবে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হবে। আজ সৌদি আরবে চাঁদ দেখার তথ্য ইনসাইড দ্য হারামাইনের ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, সৌদি আরবের আকাশে আজ (রবিবার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ রাতেই বরকতময় জিলহজ মাস শুরু হবে। এছাড়া আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ ছাড়া…

বিস্তারিত পড়ুন

মুহাম্মদ শফিকুল ইসলাম : চিনে রাখুন মিরপুর ১২ থেকে পল্লবী নতুন থানাগামী এই ‘সিরামিক রোড’ যা এখন রাস্তার চেয়ে বাস কোম্পানির ফ্রি গ্যারেজ আর ছিনতাইকারীদের অভয়ারণ্য হিসেবেই বেশি পরিচিত! বয়স ১০ বছরও পার হয় নাই, অথচ শুরুতে ব্যস্ততা কম থাকার সুযোগে বাস কোম্পানিগুলো এটাকে বাপের সম্পত্তি মনে করে স্থায়ী ‘নাইট পার্কিং’ বানিয়ে ফেলেছে; যার ফলে রাস্তাটি এখন চরম ব্যস্ত হওয়া সত্ত্বেও মাত্র এক লেন ব্যবহার করা যায়, আর বাকি পুরোটা জুড়েই থাকে বাসের অবৈধ দখলদারিত্ব। আগের সরকারগুলো রাজনৈতিক দায়বদ্ধতার দোহাই দিয়ে যেমন কোনো ব্যবস্থা নেয়নি, বর্তমান সিস্টেমেও ঠিক একই মগের মুল্লুক চলছে; অথচ আসল বৈষম্যটা এখানেই যে, কোনো সাধারণ মানুষের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফাঁদ মামলায় সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাসকে মোট ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৭ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা সমন্বিত দুদকের সহকারী পরিচালক আমির হোসেন। তিনি জানান, গোদাগাড়ী থানার ফাঁদ মামলা নম্বর-২৬ (তারিখ: ১৪ মে ২০১৯) থেকে উদ্ভূত বিশেষ মামলা নম্বর-০১/২০২০ (রাজ.)-এ আসামি নৃপেন্দ্রনাথ দাসের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে। রায়ে আদালত দণ্ডবিধির ১৬১ ধারায় তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ২…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তজুড়ে দীর্ঘদিন ধরে সোনা চোরাচালান, মাদক ব্যবসা, চাঁদাবাজি, নির্যাতন ও হত্যাকাণ্ডের এক ভয়ঙ্কর সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ উঠেছে যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ ওরফে “গোল্ড শহিদ” ওরফে “ছোট শহিদ”-এর বিরুদ্ধে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক পরিচয়, বিপুল অর্থ ও প্রভাবশালী মহলের আশ্রয়ে তিনি এখন সীমান্ত এলাকার অন্যতম বিতর্কিত ও ভয়ঙ্কর ব্যক্তিতে পরিণত হয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, তার এই অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বললেই শুরু হয় ভয়ভীতি, হুমকি, নির্যাতন, এমনকি গুম ও হত্যার মতো ভয়াবহ ঘটনা। স্থানীয় অনেকেই নিরাপত্তার শঙ্কায় প্রকাশ্যে কথা বলতে চান না। তবে গোপনে তারা জানিয়েছেন, “সীমান্ত এলাকায় এখন শহিদের অনুমতি ছাড়া…

বিস্তারিত পড়ুন

শহীদুল ইসলাম শরীফ : ঢাকার দোহার-নবাবগঞ্জ ও মানিকগঞ্জে ইছামতি নদী ড্রেজিং, পদ্মার বাঁ পাশের তীর সংরক্ষণ এবং নবাবগঞ্জের সোনাবাজু বেড়িবাঁধ প্রকল্প সরজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। আজ রবিবার, ১৭ মে, বিকেলে, পরিদর্শনকালে, পদ্মার ভাঙন রোধে তৈরি ব্লকের গুণগত মান নিয়ে সন্দেহ প্রকাশ করে, তিনটি ব্লকে স্বাক্ষর দিয়ে তা বুয়েটে পরীক্ষার (টেস্ট) নির্দেশ দিয়েছেন তিনি। পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ঢাকা জেলার সিনিয়র সহসভাপতি আবুল হাসেম বেপারী এবং স্থানীয় উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রকল্প এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ…

বিস্তারিত পড়ুন

আবু সুফিয়ান বাবু : বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন আপেল। সংসারের হাল ধরতে ও পরিবারের মুখে হাসি ফোটাতে জীবিকার সন্ধানে গিয়েছিলেন রাজধানী ঢাকায়। কিন্তু সেই আপেল আর জীবিত ফিরে আসেননি। (১৭ মে) রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে পৌঁছায় তার নিথর দেহ। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা বারবার মূর্ছা যাচ্ছেন। প্রতিবেশীরা জানান, আপেল ছিলেন ভদ্র ও পরিশ্রমী একজন যুবক। পরিবারের স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করতেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কিছুদিন আগে ঢাকায় যান আপেল। সেখানে কর্মরত অবস্থায় তার মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়। পরে…

বিস্তারিত পড়ুন

মাসুম বিল্লাহ, খুলনা: খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের গুরুত্বপূর্ণ সাধারণ সভা আজ রোববার (১৭ মে) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ও জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত এবং দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত। সভায় সভাপতিত্বকালে জেলা প্রশাসক হুরে জান্নাত অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে কোনোভাবেই রাস্তার ওপর বা সড়ক ও জনপথের জায়গায় কোরবানির পশুর হাট বসানো যাবে না। তিনি বলেন, হাটে আগত ক্রেতা-বিক্রেতা এবং গবাদিপশুবাহী যানবাহনের কারণে যেন সড়কে কোনো ধরনের কৃত্রিম যানজট বা…

বিস্তারিত পড়ুন

মাসুম বিল্লাহ, খুলনা : ​বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনাকে সহজ ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে আজ রোববার (১৭ মে) খুলনার সার্কিট হাউজের সম্মেলনকক্ষে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁও ভূমিভবন থেকে একযোগে দেশব্যাপী এই মেলার শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া দায়িত্ব কিংবা পদ-পদবির ক্ষমতা যখন পেয়ে বসে, মানুষ তখন তাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করে। আর যখন আঁকড়ে ধরে রাখতে চায়, তখন কালের স্রোতে তাকে ভেসে যেতে হয়, তার অস্তিত্বও থাকে না। তাই ক্ষমতার মোহ নয়, বরং কাজের মাধ্যমে জনগণের হৃদয়ে বেঁচে থাকতে চাই।” ​আজ রবিবার (১৭ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়ায় এক কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাদিয়া পাঠান পাপন। সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর নিজ এলাকায় এসে এক ব্যস্ততম দিন পার করেন তিনি। ​সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাদিয়া পাঠান পাপন জানান, আগামীকাল…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে হাতেনাতে আটক দুই ব্যক্তিকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের নেতৃত্বে এই আদালত পরিচালনা করা হয়। ​সাজাপ্রাপ্তরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়ার বাসিন্দা আব্দুল হাকিম (৪৮) এবং মৌড়াইল এলাকার বাসিন্দা কালু মিয়া (৩৮)। ​পুলিশ ও রেলওয়ে স্টেশন সূত্র জানায়, আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের টিকিট কাউন্টারের সামনে টিকিট কালোবাজারি চক্রের সদস্যরা সক্রিয় ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ঢাকাগামী উপকূল, কালনী ও চট্টলা এক্সপ্রেস ট্রেনের টিকিট চড়া দামে বিক্রির সময় আব্দুল…

বিস্তারিত পড়ুন

রংপুর প্রতিনিধি : রংপুর মহানগরীর চকইসবপুর এলাকায় রাতের আঁধারে রাজু মিয়া নামক এক ব্যাক্তির প্রায় অর্ধশতাধিক ফলন্ত সুপারির গাছ ও বিভিন্ন রকমের গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার (১৪ মে ) ভোর রাতে হাজিরহাট মেট্রো:থানাধীন ১২ নং ওয়ার্ডের চকইসবপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নগরীর ছিট- কেল্লাবন্দ কুটিপাড়া মৃত কফিল উদ্দিনের ছেলে রাজু মিয়া (৩৬) তিনি বিগত ২৯ নভেম্বর-২০২১ ইং তারিখে মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে মহুবার রহমানের কাছ থেকে তফশীল বর্ণিত জমি মৌজা- গোপিনাথপুর জে এল নং- ১০৯, সাবেক খতিয়ান নং- ৬৩৫, হাল খতিয়ান নং- ৬৮৮, সাবেক দাগ নং- ৩ জমির পরিমান- ৬৯ শতাংশের মধ্যে ১৮ শতাংশ জমি বায়নাকৃত…

বিস্তারিত পড়ুন

জীবন চন্দ্র শীল-নাগরপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদর বাজারে প্রবেশের প্রধান সড়ক নাগরপুর-চৌহালী রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। গুরুত্বপূর্ন এ সড়কে খানাখন্দ আর বড় বড় গর্ত থাকায় সদর বাজারে প্রবেশকারী হাজার হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। প্রতিদিন এসব সড়কে ছোট বড় যানবাহন উল্টে দূর্ঘটনার কবলে পড়ে। বিশেষ করে একটু বৃষ্টি হলেই নাগরপুর সোনালী ব্যাংক সড়ক থেকে চৌহালী সড়কে দুয়াজানী দেলু মিয়ার ব্রিজ পর্যন্ত জলাবদ্বতা সৃষ্টি হয়। ফলে সড়কের নাজুক অবস্থা হয়ে পড়ে। দেখে মনে হয় এটা সড়ক তো নয় যেন সরু খাল। জানা য়ায়,নাগরপুর উপজেলায় প্রবেশ ও বের হওয়ার ৪ টি সড়কের মধ্যে নাগরপুর-শাহজানী ভায়া চৌহালী সড়কটি সবচেয়ে…

বিস্তারিত পড়ুন

আবু সুফিয়ান বাবু : ঠাকুরগাঁও সদর উপজেলার পরিচিত মুখ, মাজলুম জননেতা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর অরোরা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, ভক্ত ও সাধারণ মানুষের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও শুভকামনার বার্তা ছড়িয়ে পড়ছে। পরিবার ও ঘনিষ্ঠজনরা দেশবাসীর কাছে তার জন্য আন্তরিক দোয়া কামনা করেছেন। তারা বলেন, আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থভাবে আবার মানুষের সেবায় ফিরিয়ে আনেন। তার সুস্থতা কামনায়…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার অন্যতম উপাদান গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সরকার একটি স্বাধীন, দক্ষ ও শক্তিশালী কমিশন গঠন করতে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘অতীতে সরকারের দৃষ্টিভঙ্গি ছিল কেবল নিয়ন্ত্রণের, কিন্তু বর্তমান নির্বাচিত সরকার নিয়ন্ত্রণের পরিবর্তে অংশীজনদের সাথে নিয়ে একটি স্বাধীন আইনি কাঠামোর আওতায় গণমাধ্যমের সামগ্রিক শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিত করতে বদ্ধপরিকর।’ আজ রোববার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবগঠিত ‘টেলিভিশন সম্পাদক পরিষদ’-এর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন শক্তিশালী হলে যেমন ভোটের স্বচ্ছতা নিশ্চিত হয় এবং রাষ্ট্র উপকৃত হয়, তেমনি…

বিস্তারিত পড়ুন

মোঃ বাবুল হোসেন : গোপালগঞ্জের মুকসুদপুরে গত ৯ মে আঞ্চলিক বাস মিনিবাস মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবীবার (১৭ মে) দুপরে সমিতির অঞ্চলিক কার্যালয় মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে, বরইতলা -মুকসুদপুর – কাশিয়ানী বাস মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কার্যকারী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করাণ গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। মালিক সমিতির উপদেষ্টা ও দিগনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম লিটু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিগনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : চামড়া সংরক্ষণে আলেমদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, অতীতে আমরা দেখেছি দাম না পেয়ে চামড়া মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এমনটি যেন না ঘটে। এই চেষ্টা আপনাদের করতে হবে। এ বিষয়ে সরকারও সোচ্চার ভূমিকা পালন করবে। চামড়ার গুণগত মান যেন ভালো থাকে সেভাবে চামড়া ছাড়ানো ও সংরক্ষণের ব্যবস্থা করার অনুরোধ জানান তিনি। এ ছাড়া, চামড়া সিন্ডিকেট ও দালালের দৌরাত্ম্য বন্ধের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন মন্ত্রী। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে আলেম-ওলামাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা…

বিস্তারিত পড়ুন

এম.এ. গাফ্ফার : চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাজা পরোয়ানামূলে হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর আবেদন শুনানির পর আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শহীদ আবু সাঈদকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৯ এপ্রিল ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর…

বিস্তারিত পড়ুন

মো.আবু সালেক ভূইয়া, ভ্রাম্যমান প্রতিনিধি গাজীপুরের ঐতিহ্যবাহী পূবাইল বাজার পশুর হাটকে কেন্দ্র করে চলমান বিতর্ক এখন নতুন মোড়ে পৌঁছেছে। একের পর এক দৈনিক প্রতিদিনের কাগজে অনুসন্ধানী প্রতিবেদনের পর অবশেষে নড়েচড়ে বসেছে প্রশাসন। বিতর্কিত বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার দূর্নীতিগ্রস্থ আবদুল হাই শিকদারের দেয়া কথিত “মিথ্যা প্রতিবেদন” বাতিল করেছেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। এরই ধারাবাহিকতায় আজ রোববার (১৭ মে) স্বয়ং গাজীপুর সদর ভূম সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মো.মঈন খান এলিস সরেজমিন তদন্তে যাচ্ছেন পূবাইল ভূমি অফিস ও ছোট কয়ের ব্রিজের গোড়ায় প্রস্তাবিত কোরবানির পশুর হাট এলাকায়। অনেকে বলছেন এবার হয়তো পূবাইল বাজারে পাশে ছোট কয়ের ব্রীজের গোড়ায় …

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা। আজ রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানায়। বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা.জাহেদ উর রহমান, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউএজ সম্পাদক নুরুল কবির, সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ এবং…

বিস্তারিত পড়ুন

মনজুর আহামেদ : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং শেষে ২০২৮ সালে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম। আগামী এক বছরের মধ্যে ডিজাইন সম্পন্ন করা হবে। নতুন কারিকুলামে ২০২৭ এবং ২০২৮ সালে শিক্ষকদের প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। আজ রোববার দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ময়মনসিংহ, আয়োজিত প্রাথমিক স্তরের ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং সভায় তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, এখন প্রাথমিক শিক্ষার মাপকাঠি হবে শিক্ষার্থীদের আমরা কতটুকু শিখিয়ে বের করতে পারছি। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শিক্ষা ব্যবস্থার ওপর মূল্যায়িত করা হবে সকল কর্মকর্তাদের। এতে উন্নত ওয়াশরুম এবং শ্রেণিকক্ষের প্রয়োজনীয়তা রয়েছে। তিনি বলেন, ভাষা,…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ (এগারো) নং মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রোববার দুপুরের দিকে মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে একটি জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই বাজেট পেশ করা হয়। আসন্ন অর্থ বছরে সর্বমোট ২(দুই) কোটি ৭৫ (পচাত্তর) লাখ ৪৮ (আটচল্লিশ) হাজার ১৪৬ (একশত ছেচল্লিশ) টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মান্দারবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা সাইফুর রহমান। সভায় বাজেট বিবরণী পাঠ করেন ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর সুমন ইসলাম। বাজেট ঘোষণাকালে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দারবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও : বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের খোচাবারি বাজারে অবস্থিত পল্লী উন্নয়ন কৃষি সমবায় সমিতি যা সাধারণ মানুষের ঋণ দেওয়ার নামে প্রতারণার ফাঁদ তৈরি করছেন যা আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দৈনিক চড়াও সুদে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এদের নির্যাতনের শিকার শত শত পরিবার অভিযোগ উঠেছে। পল্লী ইউনিয়ন কৃষি সমবায় সমিতির প্রতিষ্ঠাতা তৈমুর রহমান গরিব অসহায় দিনমজুর কে টার্গেট করে তাদের সর্বোচ্চ লুটে নিচ্ছেন। পল্লী উন্নয়ন কৃষি সমবায় সমিতির নির্যাতনের শিকার উপজেলার কয়েকটি পরিবার স্থানীয় সূত্রে জানা যায় ঠাকুরগাঁও জেলার দৈনিক কিস্তি ও অতিরিক্ত সুদের প্রবণতা বেড়েই চলছে উপজেলার সহজ সরল ব্যক্তিকে টার্গেট করে ভাকা স্ট্যাম্প ও চেক সংগ্রহ করে…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধায় বিএনপি দলীয় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সাথে গাইবান্ধা প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ মে) রোববার দুপুর ১২ টার দিকে জেলা পরিষদের প্রশাসকের কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি অমিতাভ দাস হিমুন, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, সাধারণ সম্পাদক ও এটিএনবাংলা এবং এটিএন নিউজের জেলা প্রতিনিধি, ইদ্রিসউজ্জামান মোনা,সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিবলু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, উত্তম সরকার, কার্যনির্বাহী সদস্য, রেজাউল হক মিতা, গোলাম রব্বানী মুসা, শামসুজ্জোহা, খায়রুল ইসলাম, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহামুদুন…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহ মহেশপুর উপজেলায় উদ্বোধনের আড়াই বছরেও আলোর মুখ দেখতে পারিনি ভৈরবা ২০ (বিশ) শয্যা হাসপাতাল। স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে সীমান্তবর্তী ৫ টি (পাঁচ) ইউনিয়নের প্রায় ৫০ টি গ্রামের মানুষ। তবে ঝিনাইদহ সিভিল সার্জন বলছে সচিবের সঙ্গে কথা হয়েছে, তিনি আগামী ১০ (দশ) দিনের মধ্যে হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ার আশ্বাস দিয়েছেন। দ্রুত হাসপাতালটি চালু করার দাবি এলাকাবাসীর। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা সাকোর খাল এলাকায় প্রায় ২০ (বিশ) কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতালটি উদ্বোধন করেছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কিন্তু উদ্বোধনের আড়াই বছর পার হলেও হাসপাতালটি এখনো আলোর মুখ দেখেনি। ফলে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন মহেশপুর উপজেলার…

বিস্তারিত পড়ুন

মো.হাসমত উল্লাহ, লালমনিরহাট : লালমনিরহাটের ৫উপজেরায় মাঠজুড়ে এখন পাকা ধানের সোনালি শোভা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার ব্যস্ততা। উত্তরাঞ্চলের লালমনিরহাটে এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, আধু-নিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষি বিভাগের তদারকিতে ফলন ভালো হওয়ায় মৌসুমের শুরুতে আশাবাদী ছিলেন কৃষকরা। তবে সেই আনন্দ এখন অনেকটাই ম্লান। কারণ উৎপাদন ভালো হলেও বাজারে ধানের দাম কম। শ্রমিক সংকট, বাড়তি মজুরি, সেচ ও জ্বালানি খরচ মিলিয়ে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় লোকসানের শঙ্কায় পড়েছেন জেলার হাজারো কৃষক। সরেজমিনে লালমনিরহাট সদর, কালীগঞ্জ, আদিতমারী, হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কৃষকরা পরিবার-পরিজন নিয়ে দিন-রাত মাঠে…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধায় ৩ দিন ব্যাপী ভুমি সেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ মে) রোববার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে এবং ভুমি মন্ত্রনালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক।(রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন, সহকারী কমিশনার(ভুমি)মো. জাহাঙ্গীর আলম বাবুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার তেজগাঁওয়ের ভূমি ভবন থেকে কেন্দ্রীয়ভাবে মেলার ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের সকল বিভাগীয়,…

বিস্তারিত পড়ুন

​ মো: জাকিরুল ইসলাম : ​ঢাকা উত্তর সিটি করপোরেশনের-ডিএনসিসি’র আওতায় খিলক্ষেত থানাধীন কয়েকটি এলাকা নিয়ে নতুন একটি ওয়ার্ড গঠনের জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। যা বর্তমানে আছে ১৭ নাম্বার ওয়ার্ডের অধীনে। নির্বাচন কমিশন সচিবালয়ের সাম্প্রতিক কার্যক্রম ও উচ্চ আদালতের নির্দেশনার পর বিষয়টি এখন চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে জামতলা টানপাড়া, নিকুঞ্জ, খাপাড়া, খিলক্ষেত নামাপাড়া, কুড়াতলী ও লেকসিটি এলাকা নিয়ে ডিএনসিসির নতুন ৯৬ নম্বর ওয়ার্ড গঠিত হতে পারে। দীর্ঘদিনের এই প্রশাসনিক সংস্কারের খবরে খিলক্ষেত অঞ্চলের লাখো মানুষের মধ্যে উৎসবের আমেজ ও নতুন আশার সঞ্চার হয়েছে। ​বর্তমান ওয়ার্ড বিভাজনে ভোটার সংখ্যা ও জনসংখ্যার চরম ভারসাম্যহীনতার বিষয়টি তুলে ধরে এলাকাবাসীর পক্ষে মো.…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল : গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে দুর্গন্ধময় বর্জ্যের স্তূপ; প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের। গাজীপুর মহানগরের প্রাণকেন্দ্র বাসন থানার অন্তর্গত গাজীপুর চৌরাস্তার অদূরে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে গড়ে উঠেছে বিশাল ময়লার স্তুপ। গুরুত্বপূর্ণ এই সড়কের পাশে দিনের পর দিন বর্জ্য ফেলে রাখায় চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, পরিবহনযাত্রী ও স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, এটি এখন যেন “গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লা স্টেশন”-এ পরিণত হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মচারী বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা বর্জ্য এনে এখানে ফেলে রাখছে। পরে সেই ময়লার স্তূপ থেকে প্লাস্টিক, পলিথিন, ভাঙা লোহা-লক্কড় ও পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী সংগ্রহ করে বিক্রি করা হয়। আর এভাবেই গড়ে উঠেছে…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ : ঝিনাইদহ শৈলকূপা উপজেলার একটি মাদ্রাসায় রাতের আঁধারে নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মাদরাসার সুপার, সভাপতি ও মাদরাসার শিক্ষা অধিদফতরের ডিজির প্রতিনিধি পরিচয় দেওয়া এক নারী কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। শুক্রবার রাত সাড়ে ৮টার(আট টা ত্রিশ) দিকে উপজেলার পুটিমারি আউলিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে রাতের আঁধারেওই মাদরাসায় নিয়োগ পরীক্ষা নেওয়া হচ্ছিল। বিষয়টি জানতে পেরে আশপাশের গ্রামের শত শত মানুষ মাদরাসা প্রাঙ্গণে গিয়ে পরীক্ষা নিতে বাধা দেন। সে সময় নিয়োগ পরীক্ষায় জড়িত সংশ্লিষ্টদের অবরুদ্ধ করে রাখেন। মাদরাসা সুপার রুহুল আমিন দাবি করেন, নিয়ম মেনেই পরীক্ষা নেওয়া হচ্ছিল। নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার…

বিস্তারিত পড়ুন

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইল ডিবি পুলিশের অভিযানে দুইশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মোঃ আঃ রাজ্জাক (৪০) ও রাজ গাজী (২৭) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতারকৃত মোঃ আঃ রাজ্জাক (৪০) নড়াইল সদর থানাধীন পৌরসভার দুর্গাপুর গ্রামের মোঃ সাহেব আলীর ছেলে ও রাজ গাজী (২৭) একই থানার মহিষখোলা গ্রামের মোহাব্বত গাজীর ছেলে।উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (১৫ মে) নড়াইল জেলার সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের মালিবাগ মোড় মোঃ সুমন হাসানের মোটর বাইক ওয়াশ দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ…

বিস্তারিত পড়ুন

সাকিব হাসান নাইম-ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের দক্ষিণ নয়াপাড়া এলাকায় আলম মিয়া (৬০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আলম মিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া এলাকার মৃত মোখছেদ শেখের ছেলে। তিনি স্থানীয় একটি করাতকলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আলম মিয়া তাঁর স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। শনিবার রাত আনুমানিক ৩টার দিকে বাড়ির উঠানে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর স্ত্রী। এ সময় তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ও গলা কাটা অবস্থায় দেখতে…

বিস্তারিত পড়ুন

শহীদুল ইসলাম শরীফ : ঢাকার দোহার উপজেলার লটখোলা-মৈনট ঘাট সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া সিমেন্ট বোঝাই ড্রাম ট্রাকটি উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে। দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর আজ রবিবার (১৭ মে, ২০২৬) সকাল থেকে গাড়িটি ওপরে তোলার চেষ্টা চালানো হচ্ছে। ঘটনাস্থল থেকে জানা যায়, দুর্ঘটনাকবলিত ‘ঢাকা মেট্রো-উ, ১১-১৮১১ নম্বরের ভারী ড্রাম ট্রাকটি উদ্ধার করতে কোনো আধুনিক ক্রেন বা ভারী রেকার ব্যবহার করা হচ্ছে না ফলে স্থানীয় উদ্ধারকারীরা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে গাড়িটি তোলার চেষ্টা করছেন। ট্রাকটি টেনে ওপরে তোলার জন্য লোহার চেইন ও কপিকল (পুলি) ব্যবহার করা হচ্ছে। সকালে লটখোলা-মৈনট ঘাট সড়কের জামানচর গ্রামে সিমেন্টবাহী এই ট্রাকটি নিয়ন্ত্রণ…

বিস্তারিত পড়ুন

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বীরগঞ্জ উপজেলার চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয় ও জিন্দাপীর দারুস সালাম দাখিল মাদ্রাসার আয়োজনে সুধী সমাবেশ ও বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু। ১৬ মে শনিবার সকাল ১১ টায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি’র সদস্য বাবু সুভাস দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক…

বিস্তারিত পড়ুন

শহীদুল ইসলাম শরীফ : ঢাকার দোহার উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো- উ, ১১-১৮১১) সড়ক সংলগ্ন খাদে উল্টে পড়েছে। আজ শনিবার (১৬ মে, ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে দোহারের জামালচর গ্রামের লটাখোলা-মৈনটঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটির চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে সিমেন্ট বোঝাই ট্রাকটি মৈনট ঘাট সড়ক দিয়ে কার্তিকপুরের দিকে যাচ্ছিল। লটাখোলা বাঁশঝাড় এলাকা অতিক্রম করার পর স্থানীয় একটি গোডাউনর কাছে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের গভীর খাদে উল্টে যায়। দুর্ঘটনার পর পর-ই বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, একইসঙ্গে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য…

বিস্তারিত পড়ুন

মনজুর আহামেদ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার শাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘আগামী ৮ বছরের মধ্যে বাংলাদেশে কোনো প্রতিবন্ধী ব্যক্তি সরকারি ভাতার বাইরে থাকবে না। তিনি বলেন, এ বছরের জুলাই মাস থেকে প্রতিবন্ধীদের তালিকাভুক্ত করে ভাতার আওতায় আনার কার্যক্রম শুরু হবে। যেসব পরিবারে প্রতিবন্ধী সদস্য রয়েছেন, তাদের নাম তালিকাভুক্ত করে জমা দিতে হবে। সবাইকে ভাতা দেওয়া হবে। তবে এ জন্য কাউকে কোনো টাকা দিতে হবে না। কেউ টাকা চাইলে আমাদের জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। আজ শনিবার বিকেলে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী…

বিস্তারিত পড়ুন

মোঃ মাহাবুল ইসলাম মুন্না : রাজশাহীর দুর্গাপুর উপজেলা-এ চার বছর বয়সী শিশু হুমায়রা জান্নাতের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হাটকানপাড়া বাজার এলাকার বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হুমায়রা ওই এলাকার ফার্মেসি ব্যবসায়ী হাসিবুল হোসেন শান্তর মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয় হুমায়রা। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন রাতভর তল্লাশি চালালেও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকাল ৮টার দিকে শিশুটির বাবা সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে জীবিত উদ্ধার বা সন্ধান দিতে পারলে…

বিস্তারিত পড়ুন

​কবির হোসেন রাকিব-লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী মোল্লারহাট বাজারের পশুর হাটে (গরু বাজার) হাসিল আদায়ে চরম অনিয়ম ও রসিদ জালিয়াতির অভিযোগ উঠেছে। আর এই সিন্ডিকেটের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) আব্দুস সাত্তারের বিরুদ্ধে। গত শনিবার বাজারে এই অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ ও বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের সাথে চরম অপেশাদার ও অসদাচরণ করেছেন অভিযুক্ত ওই কর্মকর্তা। ​স্থানীয় সূত্র ও ভুক্তভোগী ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ, মোল্লারহাট পশুর হাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত হাসিল আদায় করা হচ্ছে। ক্ষেত্রবিশেষে কোনো রসিদ ছাড়াই টাকা নেওয়া হচ্ছে, আবার কোথাও জাল ও ভুয়া রসিদ ব্যবহার করে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়া…

বিস্তারিত পড়ুন

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জ সদর উপজেলার ০৩ নং বহুলী ইউনিয়নের ঐতিজ্যবাহী ডুমুর ইছা গ্রামে আধুনিক “আল-আকসা কেন্দ্রীয় জামে মসজিদ” মসজিদ কমপ্লেক্স এবং আধুনিক মাদ্রাসা ও মাদ্রাসা ময়দান, একটি ঈদগা মাঠ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই সাথে একটি খেলার মাঠ, আধুনিক প্রতিবন্ধী স্কুল ও স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করার পরিকল্পনাও রয়েছে। তবে পর্যায়ক্রমে এগুলো করা হবে জানা গেছে। সিরাজগঞ্জ সদর উপজেলার ০৩ নং বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রামের কৃতি সন্তান কবি, লেখক, সাংবাদিক, শিক্ষক, কলামিস্ট, দক্ষ সফল সংগঠক, যুব সমাজের নেতৃত্ব দানের অধিকারী, বিভিন্ন মানবিক সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, পরোপকারী, মানবিক ব্যক্তিত্ব, মুক্ত চিন্তাশীল, মো ইয়াকুব আলী তালুকদার এর দৃঢ় উদ্যোগে ও আহবানে…

বিস্তারিত পড়ুন

সাদ্দাম হোসাইন-বেলকুচি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচিতে খাদ্য অধিদপ্তরের আয়োজনে “অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকালে বেলকুচি এলএসডি ক্রয় কেন্দ্রে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য জনাব আমিরুল ইসলাম খান আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি আফরিন জাহান। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ​ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার খোসকান্দী রোডে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় উলুকান্দি বড় বাড়ির শুভ আহম্মেদ নামে এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় একই বাড়ির রিফাত মিয়া নামে অপর এক তরুণ গুরুতর আহত হয়েছেন। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া এই আকস্মিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ​নিহত শুভ আহম্মেদ উপজেলার উলুকান্দি বড় বাড়ির মো. হোসেন মিয়ার ছোট ছেলে এবং আহত রিফাত মিয়া একই বাড়ির মরহুম মিন্টু মিয়ার ছেলে। ​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (শনিবার) রাতে শুভ ও রিফাত একটি মোটরসাইকেল নিয়ে খোসকান্দী রোড দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়। এতে দুই তরুণই ছিটকে…

বিস্তারিত পড়ুন

মনজুর আহামেদ : জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন।’ আজ শনিবার বিকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বিএনপির দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের রাজনীতি করে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনীতি মানে খাল খনন, কৃষির উৎপাদন বৃদ্ধি, নতুন মিল কারখানা তৈরি, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা, স্বাস্থ্যের ব্যবস্থা করা, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।’ উপস্থিত জন সাধারণের উদ্দেশ্য প্রধানমন্ত্রী বলেন, ‘রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায় আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ…

বিস্তারিত পড়ুন

মোঃ কামরুজ্জামান বান্টি সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি গো-খামারিদের বাড়ি বাড়ি রক্তমাখা চিঠি দিয়ে হত্যা ও ডাকাতির হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। চিঠিতে খামারিদের ঘরের দরজা খোলা রাখতে বলা হয়েছে। গত পাঁচ দিনে উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামের প্রায় ১৫টি বাড়িতে এমন চিঠি দেওয়ার ঘটনা ঘটে। হুমকিদাতা হিসেবে চিরকুটে ‘রঘু ডাকাত’ নাম লেখা আছে। শুক্রবার (১৫ মে) রাতে এ বিষয়ে স্থানীয় খামারি মোঃ আমজাদ হোসেন বাদি হয়ে শাহজাদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। টেকুয়াপাড়া গ্রামের গো-খামারি হাজি রফিকুল ইসলাম, শাহাদৎ হোসেন, আজাদুল ইসলাম, সানোয়ার হোসেন বলেন, গত ৪/৫ দিনে অন্তত ১৫ জনের বাড়িতে দুর্বৃত্তরা নিজেদের রঘু ডাকাত পরিচয় দিয়ে রক্তমাখা চিঠি পাঠিয়েছে। চিঠিতে লিখেছে,…

বিস্তারিত পড়ুন

মোঃ বাবুল হোসেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ২০২৫—২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংসোধনি) এর আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরন করা হয়েছে। আজ বুধবার (১৬ মে) বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এসব বাছুর বিতরণ করেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম এমপি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বিশ্বাস করেন এ প্রান্তিক জনগোষ্ঠী ভালো থাকলে দেশ ভালো থাকবে, দেশ উন্নতি হবে। মানবিক প্রধানমন্ত্রী ইতি মধ্যেই কৃষক কার্ড, ফ্যামিলি…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা ১৬ মে (শনিবার) গাইবান্ধায় জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাপ্তাহিক অবিরাম পত্রিকার কার্যালয়ে আয়োজিত এ সভা জেলার সাংবাদিক মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার সভাপতি হারুন-অর-রশিদ বাদল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন কাশেম। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারী সচিব মোঃ জিল্লুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ। এছাড়াও সাংবাদিক ফেরদৌস…

বিস্তারিত পড়ুন

মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) চাঁদপুর জেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ১ হাজার ২৯৫ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা…

বিস্তারিত পড়ুন

মো. আবু সালেক ভূইয়া, ভ্রাম্যমান প্রতিনিধি সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা, ন্যায্য বেতন ও ঐক্যের দাবিকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে গাজীপুরের কর্মরত সাংবাদিকদের অন্যতম সংগঠন গাজীপুর সাংবাদিক ইউনিটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (১৬ মে) গাজীপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের মিলনায়তনে ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানজুড়ে উঠে আসে সাংবাদিকদের দীর্ঘদিনের বঞ্চনা, পেশাগত অনিশ্চয়তা ও অধিকার আদায়ের জোরালো দাবি। বক্তারা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ ও সমাজের দর্পণ হিসেবে কাজ করা সাংবাদিকদের অনেকেই আজ ন্যায্য সম্মানী, চাকরির নিরাপত্তা ও সামাজিক মর্যাদা থেকে বঞ্চিত। সত্য প্রকাশের…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ছাত্রের মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটকের ঘটনার পর এবার সংশ্লিষ্ট মাদ্রাসা পরিচালকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী। এ ঘটনায় অভিযুক্ত পরিচালক তোফাজ্জল হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার (১৬ মে) নবীনগর থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ​গ্রেপ্তারকৃত তোফাজ্জল হোসেন উপজেলার জিনোদপুর বাজারে অবস্থিত ‘মারকাজুল তাজবীদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা’র পরিচালক এবং স্থানীয় মেরকুটা গ্রামের বাসিন্দা। ​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই নারী মাদ্রাসায় অধ্যয়নরত নিজের ছেলেকে দেখতে যান। সেখানে তিনি মাদ্রাসার ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। অভিযোগ করা হয়েছে, এ সময়…

বিস্তারিত পড়ুন

আরিয়ান ইসলাম হৃদয় : ​কেরানীগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু: ৪ বছর জেল খেটে ফেরার পথেই প্রেমিকার ‘ফাঁদ’, সিআইডির তদন্তে ধীরগতি ও পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। ঢাকার কেরানীগঞ্জে রবিন আহমেদ রানা নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। নিহতের পরিবারের অভিযোগ, দীর্ঘ ৪ বছর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়ে ঘরে ফেরার মাত্র কয়েকদিনের মাথায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে তথ্য গোপন ও ঘুষ গ্রহণের মাধ্যমে মামলা ভিন্নখাতে নেওয়ার অভিযোগ তুলেছে পরিবার। ​জেল থেকে মুক্তি ও রহস্যজনক অন্তর্ধান ​পারিবারিক সূত্রে জানা যায়, বিগত ২০২১ সাল থেকে ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর পর্যন্ত কেরানীগঞ্জ…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ : ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহের নিজ কার্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের চারু ও কারু বিভাগের সহকারী শিক্ষক মো.ইফতেখার রহমান ইমরান এবং স্বপ্নচারু একাডেমি অব ফাইন আর্টস এর পরিচালক শাহিন চারুদেশ। প্রতিযোগিতায় ৪ (চার) টি ক্যাটাগরিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিচারকগণ বয়সভিত্তিক তিনটি ক্যাটাগরিতে একক ও যৌথ মিলিয়ে ১৩ (তের) জন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ক্যাটাগরিতে ৩(তিন) জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করেন। পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক মো. মুক্তাদির রহমান বলেন, বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে জনসচেতনতা…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক প্রবাসীর বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন করার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ​অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নলগড়িয়া গ্রামের প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী সালমা বেগম তাঁর সন্তানদের নিয়ে বাড়িতে বসবাস করেন। দীর্ঘদিন ধরে প্রতিবেশী হিরন মিয়া সরকার, সেলিম মিয়া, হানিফ মিয়া ও শরুফা বেগম গংদের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ​এরই জেরে…

বিস্তারিত পড়ুন

মোঃ আসাদুজ্জামান আসাদ : স্টাফ রিপোর্টার:-চুয়াডাঙ্গায় ৫০০ গ্রাম গাঁজাসহ সাবিনা খাতুন (৩০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ই মে) দিবাগত রাতে আলমডাঙ্গা উপজেলার নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাবিনা খাতুন একই গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী। চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানাধীন জামজামি পুলিশ ক্যাম্পের আইসি এসআই ফিরোজ আলী সঙ্গীয় অফিসার ফোর্সসহ শুক্রবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে নারায়ণপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ওই গ্রামের আশিরুদ্দিনের বসতবাড়ির পেছনের বাঁশবাগানের উত্তর পাশ হতে সাবিনা খাতুন নামের এক নারীকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৫০০…

বিস্তারিত পড়ুন

মোঃ আসাদুজ্জামান আসাদ স্টাফ রিপোর্টার:-চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় এসআই (নিঃ) মোঃ গোলাম হোসেন, চুয়াডাঙ্গা সদর থানা চুয়াডাঙ্গা জেলা ও সংগীয় অফিসার ফোর্সসহ অত্র থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ১৬ মে ২০২৬ তারিখ রাত ২১:২৫ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়ার চুনুড়ীপাড়া গ্রামস্থ জনৈক মোঃ মিন্টু এর বসতবাড়ীর পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ হেলাল হোসেন সেতু(৩০), পিতা- মোঃ আসাদুল হক মিন্টু, মাতাঃ বকুলী বেগম,সাং- দৌলতদিয়ার চুনুড়ীপাড়া, থানা ও জেলা-চুয়াডাঙ্গাকে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত থেকে ২০ (বিশ) পিচ…

বিস্তারিত পড়ুন

মোঃ মোনাহার মিয়া : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর সলই মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জানকিপুর সলই মন্ডলপাড়ার আব্দুল বারেকের ছেলে আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম (২৫) এবং কক্সবাজার জেলার রামু উপজেলার উত্তর মিঠাছড়ি এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৪২)। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে বকশীগঞ্জ থানা…

বিস্তারিত পড়ুন

ইব্রাহিম কাজী : মানবতার ছোঁয়ায় আজ ১৬ মে মুকসুদপুর উপজেলা হলো আনন্দ আর সহমর্মিতার এক অনন্য উদাহরণ। প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং অসহায় দেশীয় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণের মাধ্যমে নতুন আশার আলো ছড়িয়ে দেওয়া হলো। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ জনাব সলিমুজ্জামান সেলিম। মানুষের পাশে থেকে উন্নয়ন ও সহায়তার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ৫ শত ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‌্যাব। আজ শনিবার(১৬ মে) বেলা ১১ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শনিবার ভোর রাত্রী পনে ২ টার দিকে র‌্যাব -১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী উপজেলায় অভিযান চালায়। অভিযানে উপজেলার ৮ নং ওয়ার্ডের রাইগ্রামের রফিকুল ইসলামের বাড়ির পাশে কাঁচা রাস্তায় মিন্টু মিয়া(৩০) নামে এক যুবকের মোটরসাইকেল তল্লাশি চালিয়ে ৫ শত ৬৫ পিস ইয়াবা জব্দসহ তাকে গ্রেফতার…

বিস্তারিত পড়ুন