
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমরান নামের এক যুবককে আটক করেছে স্থানীয় এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমরান কৌশলে শিশুটিকে একান্ত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে আটক করে। পরে তাকে সাহাপাড়া ইউনিয়ন পরিষদের জিম্মায় দেওয়া হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

