
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) যুগ্ম সচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। রোববার সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের সামনে থেকে তাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। জানা গেছে, ঝিনাইদহে একটি সংবাদ সম্মেলনে অংশ নিতে এসে তিনি গ্রেপ্তার হন।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্রদলের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

