Author: G S Joy
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকতা, সামাজিক নেতৃত্ব, সংগঠন পরিচালনা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে পরিচিতি লাভ করেছেন দৈনিক জনজাগরণ-এর প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। তিনি বর্তমানে মিরপুর প্রেসক্লাব, ঢাকা-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ সোশ্যাল মিডিয়া প্রেসক্লাবের সভাপতি, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক হিসেবে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও তিনি ডিফেন্স প্রপার্টিজ লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটিতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে পরিচালিত কার্যক্রমে তিনি নেতৃত্ব দিচ্ছেন। মোঃ শিহাব উদ্দিন কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা…
এস.এম. জালাল উদ্দীন : সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২০তম পুলিশ ক্যাডারের একজন কর্মকর্তা। নতুন দায়িত্ব গ্রহণের আগে তিনি বাংলাদেশ পুলিশ সদরদপ্তরে ডিআইজি (লজিস্টিকস) হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ কর্মজীবনে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে তিনি বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমের বাড়ি কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বাজিতপুর উপজেলায়। পেশাগত অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননাগুলোর অন্যতম ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ লাভ করেন। তাঁর এই নিয়োগে সিলেটের আইনশৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং এবং অপরাধ দমনে…
তারা ফকির-কাপাসিয়া প্রতিনিধি, গাজীপুর : কাপাসিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ২১ জুলাই বিকাল ৪ ঘটিকায় কাপাসিয়া উপজেলা পরিষদ সভাকক্ষ্যে নবাগত কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সাংবাদিকেরা মাদক,চুরি, কিশোর গ্যাং, মোটর সাইকেলের বিকট শব্দ, কাপাসিয়া সদরের বর্জ ব্যবস্থাপনা, যানজট ও বাজারের ফুপাতে অবৈধ দোকান স্থাপনের বিষয়গুলি উপস্থাপন করেন। মতবিনিময় সভায় আলোচনায় করেন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, প্রতিষ্ঠা কালীন সদস্য সাইফুল ইসলাম শাহীন, প্রতিষ্ঠা কালীন সদস্য ও বাংলাদেশ প্রেসক্লাব কাপাসিয়া শাখার সভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরী কামাল,কাপাসিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটন,…
গাজীপুর প্রতিনিধি : জাতীয় সম্পদ রক্ষা ও গ্যাস চুরি প্রতিরোধে গাজীপুর মহানগরীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে বেশ কয়েকটি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার দিনব্যাপী গাজীপুর মহানগরীর সালনা মন্ত্রীবাড়ি রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার। অভিযানকালে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায়…
মোঃ জাহিদুর রহিম মোল্লা-রাজবাড়ী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সমাধিনগর ব্র্যাক শাখা অফিসের উদ্যোগে ক্লায়েন্ট প্রোটেকশন কর্মসূচির আওতায় এক সদস্যকে গার্ডেন টিলার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে আয়োজিত অনুষ্ঠানে তারালিয়া গ্রামের ব্র্যাক সদস্য সোনালী মণ্ডল (স্বামী: উজ্জ্বল মণ্ডল)-এর হাতে একটি গার্ডেন টিলার তুলে দেওয়া হয়। ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, দুই হাজার সদস্যের মধ্যে থেকে ক্লায়েন্ট প্রোটেকশন কর্মসূচির আওতায় প্রয়োজন বিবেচনায় এই সহায়তা প্রদান করা হয়েছে। গার্ডেন টিলার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক (দাবি) বালিয়াকান্দি শাখার এরিয়া ম্যানেজার রাশিদা বেগম, সমাধিনগর ব্র্যাক শাখার, শাখা ব্যবস্থাপক কার্ত্তিক চন্দ্র মণ্ডল, ব্র্যাক প্রগতির সিও মোঃ আলমগীর হোসেন, ব্র্যাকের সিডিওসহ…
মো: সাকিব-চাঁপাইনবাবগঞ্জ : সীমান্তের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় আয়োজিত একটি বিশেষ মেডিকেল ক্যাম্পে প্রায় দুই হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) নারায়ণপুর মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বন্যাপ্রবণ ও দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত মানুষ সকাল থেকেই ক্যাম্পে ভিড় করেন। নারী, শিশু ও বয়োবৃদ্ধদের অগ্রাধিকার দিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ক্যাম্পে বিজিবির আট সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেন। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবেই এই…
মোঃ আব্দুল আলীম, বগুড়া : বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানে ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে মানবপ্রাচীর, সমাবেশ ও ঢাকা–বগুড়া মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১০টা থেকে ঢাকা–বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় শাজাহানপুর, গাবতলী, শেরপুর, ধুনট ও নন্দীগ্রামবাসীর উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষাবিদ, ছাত্র প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। কর্মসূচির কারণে সকাল ১০টা থেকে বেলা ১২টা পযন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মানবপ্রাচীরে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান,অধ্যক্ষ আব্দুল হালিম,মাও শহিদুল ইসলাম,তাজুল…
মোঃ আল-আমিন, অষ্টগ্রাম : কিশোরগঞ্জের অষ্টগ্রামে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অষ্টগ্রাম থানা সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ২০২৬ তারিখে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের ইকুরদিয়া ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় আকতার মিয়ার বাড়ির সামনের পাকা সড়ক থেকে পাঁচজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ২৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আকবর হোসেন (৩৫), শ্রী স্বপন চন্দ্র মহন্ত (৩০), মো. শাহীন মিয়া (৩৫), ইমন মিয়া (১৯) ও স্বপন গোয়ালা (২৭)। তাদের বিরুদ্ধে…
নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আশরাফ হোসেন চৌধুরী (অপু)-কে আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে হাতিরঝিল থানা ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হিসেবে দেখতে চান বলে দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী এবং তৃণমূলের বিভিন্ন পর্যায়ের কর্মীরা। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। বিএনপির বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন এবং দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। দলীয় নেতাকর্মীদের মতে, তাঁর সাংগঠনিক দক্ষতা, ত্যাগ এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ তাঁকে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।সালের ৯ এপ্রিল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে হাতিরঝিল…
নিজস্ব প্রতিবেদক গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় অবস্থিত দক্ষিণ বাংলা গেস্ট হাউজে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ নারীসহ ১১ জনকে আটক করা হয়েছে। পরে তাদের বিভিন্ন অঙ্কের জরিমানা এবং জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে গেস্ট হাউজটি সিলগালা করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক অনিরুদ্ধ দেব রায় এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগে পাঁচ নারীসহ ১১ জনকে আটক করা হয়। পরে আদালত তানিয়া আক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড; শীলা আক্তার, শরীফুল ইসলাম, মারিয়া ও মুরসালিন…
সোহাঈদ খান জিয়া : চাঁদপুরের ডাকাতিয়া নদীতে চায়না ( রিং) জালে সয়লাব হয়ে গেছে। প্রশাসন নিরবতা পালন করছেন। জানাযায়, বর্ষা মৌসুম আসার আগে চৈত্র মাসের মাঝামাঝি সময়ে ডাকাতিয়া নদীর তীরবর্তী জেলে ও বিভিন্ন পেশার মানুষ চায়না ( রিং) জাল দিয়ে নদীতে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়ে । একেক জন মাছ শিকারী ৫/৭ টা বা তার চেয়ে বেশি জাল নিয়ে নৌকা যোগে নদীতে নেমে যায় মাছ শিকার করার জন্য। তাদের এসব জালে মাছের ছোট রেনুসহ সকল ধরনের মাছ ধরা পড়ে থাকে । এতে করে নদীতে মাছের আকাল দেখা দিয়েছে।যার ফলে অধিক দামে মাছ ক্রয় করতে হচ্ছে মানুষকে।এসকল মাছ শিকারীরা প্রতিদিন ভোর…
মোঃ আব্দুল আলীম, বগুড়া : বগুড়ার বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় শুধু কৃষকের ফসলই তলিয়ে যায়নি, ভেঙে গেছে তাদের কষ্টার্জিত স্বপ্নও। শীত কিংবা গ্রীষ্মের প্রখর রোদ উপেক্ষা করে কৃষক অনুর্বর জমিতে সোনা ফলান। সেই ফসল বিক্রির টাকায় সন্তানের পড়াশোনা, পরিবারের চিকিৎসা ও সারা বছরের অন্নসংস্থানের স্বপ্ন দেখেন তারা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঝড় ও অতিবৃষ্টি মুহূর্তেই সেই স্বপ্ন ভাসিয়ে নিয়ে যায়। গত কয়েক দিনের অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় বগুড়ার কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। এরই প্রভাব পড়তে শুরু করেছে স্থানীয় কাঁচাবাজারেও। জেলায় চলতি মৌসুমে ৬ হাজার ৭৫১ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির আবাদ হলেও অতিবৃষ্টিতে ৪১৭ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত…
এস. এম. জালাল উদ্দীন, মৌলভীবাজার : সারা দিন সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকার চাকা সচল রাখেন। দিনশেষে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরার বদলে হাতে তুলে নেন দা, কোদাল কিংবা বেলচা। রাস্তার পাশের ঝোপঝাড় পরিষ্কার, ড্রেনের আবর্জনা অপসারণ, মাইলফলক ও দিকনির্দেশক সাইনবোর্ড পরিষ্কার কিংবা ঝড়ে ভেঙে পড়া গাছের ডাল সরিয়ে মানুষের চলাচল নির্বিঘ্ন করাই যেন তাদের নিত্যদিনের স্বেচ্ছাসেবামূলক দায়িত্ব। লিখেছিলাম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান গ্রামের দুই অটোরিকশাচালক খালেদ আলী ও তামিম ইকবালের কথা। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের সহায়তা ছাড়াই দীর্ঘদিন ধরে তারা সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। বিনিময়ে নেই কোনো পারিশ্রমিক বা স্বীকৃতির প্রত্যাশা। মানুষের উপকার করাই তাদের…
শাহিনুর ইসলাম-তালা উপজেলা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার আটারই গ্রামে এক অসহায় মানসিক প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ী সাইদুর রহমানের ওপর হামলা ও তার দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত প্রায় ৯টার দিকে আটারই স্কুলের সামনে নিজের ছোট দোকানে কাঁচামাল বিক্রি করছিলেন সাইদুর রহমান। এ সময় সামান্য কথা কাটাকাটির জেরে একই গ্রামের আনসার, আজগার, মুজাহিদসহ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি তার দোকান ভাঙচুর করে মালামাল ছড়িয়ে-ছিটিয়ে দেয়। এলাকাবাসীর দাবি, সাইদুর রহমান একজন অসহায় ও মানসিক প্রতিবন্ধী ব্যক্তি। জীবিকার তাগিদে ছোট্ট একটি ব্যবসা করে…
সোহাঈদ খান জিয়া : চাঁদপুর সদর উপজেলার বাগাদী গণি উচ্চ বিদ্যালয় হতে ঢালিরঘাট পর্যন্ত দীর্ঘদিন ধরে সড়কের বেহাল দশা বিরাজ করছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের। সড়কে চলাচলকারী যানবাহন গুলো ঝুঁকিপূর্ণ ভাবে চলাচল করছে। প্রতিদিন শত শত মানুষ এ সড়ক দিয়ে চলাচল করলেও দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় জনদুর্ভোগ দিন দিন বৃদ্ধি পেয়ে আসছে । বর্ষা মৌসুমে সড়কের গর্তে পানি জমে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। প্রায় সময় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার উপক্রম হয়। এ সড়ক দিয়ে ইট, বালু, পাথর ও মাটিসহ অন্যান্য…
নিজস্ব প্রতিবেদক : মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে, হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মিরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন এর বক্তব্য: মানবাধিকার সংস্থা হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের (নিক নেম: হিউম্যান এইড ইন্টারন্যাশনাল) প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন, সত্যের জয় হয়েছে। সেহলী পারভীন বলেন, “দেশবাসী জানেন— হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছি ৯ বছর ধরে । গঠনতন্ত্রে সংস্থাটির নিক নেম-…
আবুসুফিয়ান সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) ভোররাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ জুলাই) রাতে কালিঞ্জা গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে মো. ইলিয়াস খান (২৬) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ইলিয়াস উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের…
এম.এ আরিফ চৌধুরী : বগুড়ার নন্দীগ্রাম থানায় কর্মরত তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রাজু কামাল তাঁর পেশাদারিত্ব, সততা এবং নিরপেক্ষ দায়িত্ব পালনের জন্য স্থানীয়ভাবে আলোচনায় রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন অপরাধ দমনে তাঁর সক্রিয় ভূমিকার কারণে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া তৈরি হয়েছে বলে স্থানীয়দের দাবি। স্থানীয়দের ভাষ্যমতে, তদন্ত ওসি রাজু কামাল দল-মত নির্বিশেষে আইনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করেন। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, ছিনতাইকারী, ধর্ষণসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের কারণে অপরাধীদের মধ্যে তাঁর নাম নিয়ে এক ধরনের ভীতি কাজ করে বলেও অনেকে মন্তব্য করেছেন। বাসিন্দারা আরও বলেন, অপরাধ দমনের পাশাপাশি তদন্ত কার্যক্রমেও তিনি…
মুহিবুর রহমান খান-কুড়িগ্রাম : বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার পরাজয় মেনে নিতে না পেরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুই তরুণ মাথা ন্যাড়া করে আর্জেন্টিনা দলের সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন। তারা হলেন উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি এলাকার বাসিন্দা রোমান ও আল আমিন। সোমবার (২০ জুলাই) দুপুরে স্থানীয়দের উপস্থিতিতে প্রকাশ্যে মাথা ন্যাড়া করে তারা ভবিষ্যতে আর কখনও আর্জেন্টিনার সমর্থন করবেন না বলে ঘোষণা দেন। জানা গেছে, রোমান ও আল আমিন দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। বিশ্বকাপ উপলক্ষে তারা নিজেদের বাড়ি ও আশপাশে আর্জেন্টিনার পতাকা টানিয়েছিলেন, জার্সি পরে প্রতিটি ম্যাচে দলকে উৎসাহ দিয়েছেন এবং ফাইনালকে ঘিরে শিরোপা…
Staff Reporter : Md. Shihab Uddin, Publisher and Editor of the daily *Janajagaran* and General Secretary of the Mirpur Press Club, has remarked that the People’s Republic of China could play an even more significant role in the coming days regarding Bangladesh’s economic progress, industrialization, infrastructure development, and the enhancement of technological capabilities. He stated that China is one of the most influential nations in the current global balance of economic power. Today, China ranks among the world’s leading countries in manufacturing, technology, infrastructure development, trade, and international investment. Through long-term development plans, the adoption of modern technology, and immense…
《每日人民觉醒报》(Dainik Jonojagoron)出版人兼总编辑、米尔普尔新闻俱乐部秘书长穆罕默德·希哈布·乌丁表示,未来,中国将在推动孟加拉国经济增长、工业化、基础设施建设以及科技能力提升方面发挥更加重要的作用。 他指出,当前中国已成为全球最具影响力的经济体之一,在制造业、科技创新、基础设施建设、国际贸易和海外投资等领域均处于世界领先地位。凭借长期发展规划、现代科技应用和雄厚的经济实力,中国持续为众多发展中国家的经济发展作出重要贡献。 穆罕默德·希哈布·乌丁表示,在习近平主席的领导下,中国不断推动全球发展、基础设施建设、互联互通以及国际经济合作,开创了新的发展格局。同时,国务院总理李强积极推动中国经济运行、工业发展、外商投资和国际贸易持续扩大,使中国作为世界主要经济强国的地位进一步巩固。 他进一步表示,凭借优越的地理位置、港口资源、区域互联互通优势以及进入南亚市场的重要门户地位,孟加拉国已成为中国的重要合作伙伴。因此,未来中国有望进一步扩大对孟加拉国基础设施、工业、能源、信息技术、医疗卫生、教育、交通运输、铁路、桥梁、港口、电力、农业现代化以及经济特区等领域的投资。 他指出,中国的大型工业企业和科技公司已在世界多个国家进行广泛投资,为工业化、就业创造以及现代城市建设作出了重要贡献。中国在非洲、亚洲、中东及欧洲多个国家的投资有效促进了当地经济增长,孟加拉国同样具备这一发展潜力。 穆罕默德·希哈布·乌丁认为,孟加拉国拥有庞大的年轻人口、不断扩大的国内市场、优越的战略地理位置以及持续发展的经济环境,对外国投资者具有很强吸引力。如果进一步深化与中国的合作,将有助于建设更多工业园区,实现技术转移,培养高技能人才,并创造数百万个就业机会。 他表示,为保持孟加拉国经济持续增长,吸引外国投资至关重要。特别是如果中国进一步加大对制造业、可再生能源、高新技术、人工智能、半导体相关产业、智慧城市、数字基础设施以及现代交通体系等领域的投资,孟加拉国经济将更加充满活力,并进一步提升国际竞争力。 他还表示,孟中两国长期保持着建立在友谊、相互尊重和发展合作基础上的良好关系。未来,应进一步加强政府层面以及经贸、工业和科技等领域的合作,实现互利共赢。 穆罕默德·希哈布·乌丁表示,中国先进的科技水平、雄厚的资金实力和丰富的工业发展经验,将为孟加拉国的发展注入新的动力。双方在基础设施建设、现代工业、交通运输、医疗卫生、教育、科研以及国防能力建设等领域开展更多合作,将为孟加拉国的长期发展发挥积极作用。 最后,他表示,希望未来孟中两国在经济、贸易及战略合作方面不断深化,通过相互信任、透明合作和长期规划,将双边关系提升到新的高度,使中国继续作为孟加拉国重要的发展合作伙伴,为实现可持续经济发展作出更大贡献。
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গণপ্রজাতন্ত্রী চীন আগামী দিনগুলোতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। তিনি বলেন, বর্তমান বিশ্বে অর্থনৈতিক শক্তির ভারসাম্যে চীন অন্যতম প্রভাবশালী রাষ্ট্র। উৎপাদন, প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য এবং আন্তর্জাতিক বিনিয়োগে চীন আজ বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৃহৎ অর্থনৈতিক সক্ষমতার মাধ্যমে দেশটি বিশ্বের বহু উন্নয়নশীল দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মোঃ শিহাব উদ্দিন বলেন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং-এর নেতৃত্বে চীন বৈশ্বিক উন্নয়ন, অবকাঠামো…
মোঃ আব্দুল আলীম-বগুড়া বাংলাশে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির যৌথ সমন্বয় সভা বগুড়া সেফওয়ে মোটেল এন্ড হোটেলে এক যাকজমক পূর্ণ আয়োজনের মধ্যে েিয় অনুষ্ঠিত হয়। উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন মোঃ রবিউল করিম ও মোঃ ওয়াহেদুজ্জামান খাঁন (লোটন)। উক্ত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি ও মিনি ঠিকাদার কল্যান সমিতির সকল নেতৃবৃন্দ সহ রাজশাহী, রংপুর এবং বগুড়াজোনের ঠিকাদারবৃ›। উক্ত সমন্বয় সভার সভাপতিত্ব করেন আলহাজ¦ মোঃ সেকেন্দার আলী। সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মধ্যে েিয়ই সভার কার্য্যক্রম শুরু হয়। উক্ত সমন্বয় সভার বাংলাশে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যান সমিতি’র সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারন…
নিজস্ব প্রতিনিধি : প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ। অর্থাৎ পাবলিক প্লেসে ধুমপান দণ্ডনীয় অপরাধ। সরকারের এমন সিদ্ধান্ত এবং আইন থাকা সত্বেও প্রকাশ্যে চলছে বাধাহীনভাবে ধুমপান। অপরদিকে বিড়ি – সিগারেটের প্যাকেটের গায়ে – ধুমপান স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। পরোক্ষ ধুমপান মৃত্যু ঘটায়। ধুমপান লান্সের ক্ষতি করে এবং মৃত্যুর ঝুকি বাড়ায় ইত্যাদি সতর্কতামূলক কথা লিখা আছে। সরকারের নির্দেশে ঐ সকল সতর্কতামূলক বাক্য লিখা হয়।তারপরও ধুমপান ক্রমাগত হারে বৃদ্ধি পাচ্ছে।অপরদিক আমাদের বাংলাদেশে ইদানিং স্কুল ও কলেজের ছাত্র/ ছাত্রীরা ধুম পানের দিকে ঝুকছে। বেশ কিছুদিন আগে- একটি নারী শিক্ষা প্রতিষ্ঠানে নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছিল। বর্তমানে বিড়ি- সিগারেটের তামাক ফেলে দিযে তাতে গাঁজা,ভাংসহ বিভিন্ন নেশা জাতীয দ্রব্য ভরে পান…
মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের চামরদানী উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন, পিপিএম। আলোচনায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল ও বাধ্য হওয়া, শিক্ষকদের সম্মান করা এবং সুশৃঙ্খল জীবন গড়ে তোলা প্রতিটি শিক্ষার্থীর নৈতিক দায়িত্ব। তিনি মাদকের ভয়াবহ কুফল, ইভটিজিং ও বাল্যবিবাহের সামাজিক ক্ষতি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং এসব অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া সমাজে আইন-শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের দায়িত্ব, সামাজিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও দেশপ্রেম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য…
মোস্তাফিজুর রহমান রুছেল-পীরগঞ্জ (রংপুর) : রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ১৪নং চতরা ইউনিয়নের ইকলিমপুর মৌজাস্থ চতরা বাজারের সরকার মার্কেট এর নুরে আলম’র কাপড়ের দোকানের সামনে অত্র মামলার বাদী এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল হইতে আসামী নুরে আলম সরকার (৪৫) পিতাঃ মৃত আলী আকবর সরকার সাং ইকলিমপুর (আলতাবনগর মসজিদ সংলগ্ন) থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরকে গ্রেফতার পূর্বক একশত দশ পিস হালকা গোলাপী রংয়ের “”মাদকদ্রব্য”” ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১১ গ্রাম যাহার প্রতি পিচ ইয়াবা ট্যাবলেটের অবৈধ বাজার মূল্য ৩০০ টাকা করে মূল্য ৩৩০০০ টাকা, উদ্ধার করিয়া সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক উপরোক্ত আলামত ইং-১৯/০৭/২৬ তারিখ রাত্রি…
জসিম তালুকদার, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালীর ঐতিহ্যবাহী ও দীর্ঘ ৩২ কিলোমিটারের জলকদর খাল আধুনিকায়ন ও পুনঃখনন করা বর্তমানে অত্যন্ত জরুরী। দীর্ঘ ৪৫ বছর পর সম্প্রতি খালটির আংশিক খনন কাজ শুরু হলেও, এর পূর্ণাঙ্গ আধুনিকায়ন অঞ্চলের সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাঁশখালীতে সম্প্রতি ২ হাজার ৪০০ মিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। খানখানাবাদ, বাহারছড়া ও সাধনপুর এলাকায় এই খনন কাজ চলছে। তবে ৩২ কিলোমিটার দীর্ঘ এই খালের মাত্র আড়াই হাজার মিটার (২.৫ কিমি) সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। তাই সমগ্র খালের অবৈধ দখল উচ্ছেদ করে আধুনিকায়ন করা এখন সময়ের দাবি। খালে…
সুধন্য ঘরামী-কোটালীপাড়া : কোটালীপাড়ার শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে চলছে রথযাত্রার ৭ দিনের ধর্মীয় অনুষ্ঠান। গত বৃহস্পতিবার ঘাঘর ইস্কন মন্দির থেকে জগন্নাথ দেবের রথ মাসি বাড়ী রুপী পারকোনা শ্রী শ্রী গণেশ পাগল কেন্দ্রীয় সেবাশ্রমে অবস্থান করছে। এখানে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে গোবিন্দের ভোগ- রাগ, পুঁজার্চনা, সন্ধ্যা – আরতি, ভাগবতীয় আলোচনা ও ভজন সংগীত। এরি ধারাবাহিকতায় চতুর্থ দিনে রাতে “সত্যম্ শিবম্ সুন্দরম্”” থিমে নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। “”হাতে ক্ষরি একাডেমি “” এর ছোট্ট সোনা মনিদের নৃত্যে উপস্থিত ভক্তদের মাঝে নতুন অনুভূতির প্রকাশ ঘটে। এভাবে বুধবার পর্যন্ত বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান দিয়ে গোবিন্দ ভজন চলবে। এছাড়া প্রতিদিন মহা-প্রভুর মহা-প্রসাদ…
মোঃ আব্দুল আলীম, বগুড়া : বগুড়ার তিনটি উপজেলা দিয়ে প্রবাহিত উত্তাল যমুনা নদী। এ নদীর করাল গ্রাসে কারও ভাঙছে বসতবাড়ি, কারও ভাঙছে ভিটামাটি। অনেকেই কৃষিজমি হারিয়ে সর্বস্বান্ত। সব হারিয়ে তারা আশ্রয় নিয়েছেন অন্যের জায়গায়। কেউ পাড়ি জমিয়েছেন শহরতলিতে। অনেকেই নিজ জেলা ছেড়ে অন্য জেলায় বসবাস করছেন। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নদীপাড়ের বহু মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছেন নিজ জেলা থেকে অন্য জেলায়। যমুনার অব্যাহত করালগ্রাসে বাদ পড়েনি শিক্ষাপ্রতিষ্ঠানও। ছয়বার ভাঙনের শিকার হয়েছে ১০৭ বছরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বছর ১৭ মে বিদ্যালয়টি আবার নদীভাঙনের শিকার হয়। ভাঙনের পর থেকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে টিনের চালা দিয়ে গড়ে তোলা অস্থায়ী শ্রেণিকক্ষে…
মনিরা তোমার নামটি উচ্চারণ করলেই মনে হয় ভোরের প্রথম সূর্যের আলো নিঃশব্দে ছুঁয়ে যায় আমার ক্লান্ত হৃদয়। তুমি যেন এক অদেখা কবিতা, যার প্রতিটি শব্দে লুকিয়ে আছে আমার হাজারো না-বলা অনুভূতির গল্প। জানো, মানুষের জীবনে কিছু মানুষ আসে যারা কখনো পুরোপুরি নিজের হয় না, তবুও তাদের জন্যই হৃদয়ের সবচেয়ে সুন্দর জায়গাটি আজীবন খালি রাখা হয়। তুমি আমার সেই মানুষ, যাকে হারানোর ভয়েই কখনো নিজের ভালোবাসার সব কথা বলা হয়নি। তোমার হাসি দেখলে মনে হয় পৃথিবীর সমস্ত দুঃখ যেন এক মুহূর্তে থেমে যায়। তোমার চোখের গভীরতায় আমি খুঁজে পাই অনন্ত আকাশ, যেখানে আমার সমস্ত স্বপ্ন ডানা মেলে উড়তে চায়। যদি কোনোদিন…
সোহাঈদ খান জিয়া : চাঁদপুর শহরের পাল বাজার ব্রিজের গোড়ায় সিএনজি স্কুটার চালকদের কাছ থেকে অবৈধভাবে ২০ টাকা করে চাঁদা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, চাঁদপুর শহরের পালবাজার ব্রিজের নিকট হতে যেসকল গাড়ি হাইমচর, বালিয়া, রঘুনাথপুর,গোয়ালভাওর ও রামপুরসহ দক্ষিণান্চলে যে সকল সিএনজি স্কুটার আসা যাওয়া করে সে সকল গাড়ি থেকে ২০ টাকা করে চাঁদা আদায় করে থাকে। এভাবে প্রতিদিন গাড়ি প্রতি সিরিয়ালের নাম করে টাকা হাতিয়ে নেয় একটি চাঁদাবাজ চক্র। এরা প্রভাবশালী হওয়ায় নিরীহ চালকগণ ভয়ে মুখ খুলে কথা বলতে সাহস পায়নি। সরজমিন গিয়ে দেখা যায়, প্রভাবশালী একটি চক্র গাড়ির সিরিয়াল ও এলোপাতাড়ি গাড়ি নিয়ন্ত্রণ করার নাম করে গাড়ি…
ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ : খুব শীঘ্রই ইউনিয়ন নির্বাচন-সহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে– সরকারের তরফ থেকে এমন ঘোষণার পর সুনামগঞ্জের ছাতক উপজেলার ২নং নোয়ারাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন ছাতক উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ফরিদ আহমদ। তিনি নিজ এলাকার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার লক্ষ্যে নির্বাচনী মাঠে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন,নোয়ারাই ইউনিয়নের বাসিন্দা ফরিদ আহমদ। তিনি একজন শিক্ষানুরাগী,তরুনসমাজসেবী, এলাকার উন্নয়নে নিবেদিত ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। তিনি একটি জনসেবামূলক আধুনিক ও মডেল ইউনিয়ন গড়ার স্বপ্ন নিয়ে কাজ করতে চান।আদর্শিক সেবা: মানবতার শ্রেষ্ঠ আদর্শ হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে উজ্জীবিত হয়ে, কোনো প্রকার স্বজনপ্রীতি বা…
আব্বাস উদ্দিন-(ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার কিশোর জিহাদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ রবিবার (১৯ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, জিহাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা সরাইল উপজেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রকৃত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার আহ্বান জানান। বক্তারা বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংঘটনের সাহস কেউ না পায়। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে…
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের ধারাবাহিক সাঁড়াশি অভিযানের ফলে মাদকবিরোধী কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন, পিপিএম-এর নেতৃত্বে সাম্প্রতিক সময়ে একাধিক অভিযান পরিচালিত হওয়ায় অনেক চিহ্নিত মাদক ব্যবসায়ী এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে বলে স্থানীয়দের দাবি। এতে উপজেলার বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা অনেকটাই কমে এসেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আগে বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ ছিল। তবে পুলিশের নিয়মিত অভিযান, সন্দেহভাজনদের নজরদারি এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে বর্তমানে পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তারা এই অভিযান অব্যাহত রাখার…
মুহিবুর রহমান খান কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় ভারতীয় গরু চোরাচালান চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরুসহ তিন চিহ্নিত চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শালঝোড় ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রথমে আটটি গরুসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন। আটক ব্যক্তিরা হলেন—আশরাফুল আলম (৩৭), আল আমিন (৩০), নুর নবী…
মোঃ আবু জাফর মন্ডল : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সভাপতি ও আসন্ন ৪ নং জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রত্যাশী শফিজল ইসলাম সম্প্রতি একটি দলীয় আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় অনিচ্ছাকৃতভাবে একটি শব্দ উচ্চারণকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের বিষয়ে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। একই সঙ্গে তিনি এ ঘটনায় কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিক দুঃখ প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শফিজল ইসলাম বলেন, দলীয় এক আলোচনা সভায় তিনি বলতে চেয়েছিলেন, “জয় হোক সাদুল্লাপুরবাসীর, জয় হোক জামালপুর বাসীর জয় হোক এনসিপির।” কিন্তু বক্তব্যের ধারাবাহিকতায় অসাবধানতাবশত মুখ ফসকে ভিন্ন একটি শব্দ উচ্চারিত হয়। এটি…
কমলনগরে চায়না দুয়ারী জালে মৎস্য সম্পদ ধ্বংস: মৎস্য কর্মকর্তার নীরবতায় ক্ষোভ, অভিযানের আশ্বাস ইউএনও’র
কবির হোসেন রাকিব , (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জালের অবাধ ব্যবহারে মারাত্মক হুমকির মুখে পড়েছে দেশীয় মৎস্য সম্পদ। নদী-নালা, খাল-বিল ও জলাশয় থেকে ছোট-বড় সব ধরনের পোনামাছ ও ডিম্বোলা মাছ নির্বিচারে নিধন করা হচ্ছে। এতে স্থানীয় মৎস্য সম্পদ পুরোপুরি ধ্বংসের মুখে পড়লেও উপজেলা মৎস্য বিভাগ রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন পয়েন্টে এক শ্রেণির অসাধু মৎস্যজীবী ও ব্যবসায়ী প্রকাশ্যেই নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পেতে রাখছেন। এই জালের বিশেষ গঠনবিন্যাসের কারণে খুব ছোট পোনাসহ যেকোনো জলজ প্রাণী একবার ভেতরে ঢুকলে আর বের হতে পারে না। ফলে প্রাকৃতিকভাবে…
নিজস্ব প্রতিনিধি : ঝিনাইদহের সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পরানপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মানবপাচারকারী ফজলু রহমান সেখের প্রতারণার খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন একাধিক পরিবার। বহু বেকার যুবককে প্রবাসে পাঠানোর নাম করে হাতিয়ে নিয়েছেন লক্ষ,লক্ষ টাকা। ফজলুর নেতৃত্বে ঝিনাইদহের বিভিন্ন গ্রামে গড়ে উঠেছে মানবপাচারের একাধিক শক্তিশালী সিন্ডিকেট। মালয়েশিয়া থেকে ফজলু সরাসরি এসব সিন্ডিকেট তার স্ত্রী ফজেলা খাতুন ও তার বড় ছেলে নাসিম শেখেরর মাধ্যমে নিয়ন্ত্রণ করেন। অনুসন্ধানে জানা যায় ফজলু বিশ্বাস মালয়েশিয়া,লিবিয়া, মিশর,সিঙ্গাপুর, থাইল্যান্ড,ইটালি, সাইপ্রাস, অস্ট্রেলিয়া কুয়েতসহ বিভিন্ন দেশে কাজের ভিসা প্রসেস করে দিতে পারে। এসব কথা বলে সে বিদেশ গমনে ইচ্ছুক ব্যাক্তিদের টার্গেট করে। এরপর শুরু প্রতারণার অভিনব এক কৌশল।…
আবুসুফিয়ান, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঐতিহ্যবাহী সলপের ঘোল ও ঘোল তৈরির দুধে ভেজালের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত প্রধান দুই আসামির নাম বাদ দিয়ে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিলের অভিযোগ উঠেছে। পুলিশের দেওয়া এই অভিযোগপত্রে মামলার প্রধান আসামি ও সলপ ঘোল ঘরের স্বত্বাধিকারী আব্দুল মালেক ও আব্দুল খালেকের নাম বাদ পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী সাংবাদিক আবুল কালাম আজাদ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। ২০২৬ সালের মার্চ মাসে উল্লাপাড়ার সলপ এলাকার ঐতিহ্যবাহী ঘোল কারখানায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঘোলে নিষিদ্ধ ঘন চিনি ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন এবং দুধে ভেজালের প্রমাণ পায়। একই মাসে পরপর…
নাগেশ্বরী প্রতিনিধি : নাগেশ্বরী উপজেলার অনলাইন গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাব’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। প্রেস ক্লাবের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (১৮ জুলাই) প্রেস ক্লাবের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মিলন মিয়াকে সভাপতি, সিয়াম শাহরিয়ার সৃজনকে সাধারণ সম্পাদক ও রাহিমুল ইসলাম সজীব সাংগঠনিক সম্পাদক করে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। ৯ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির মেয়াদ জুলাই ২০২৬ হতে জুলাই ২০২৭ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সিনিয়র সহ-সভাপতি মোঃ মেরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মামুন, সাংগঠনিক সম্পাদক রাহিবুল ইসলাম সজীব,…
আব্দুল্লাহ : ১০নং হাজারীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন সাবেক বিএনপির চেয়ারম্যান মরহুম এমদাদুল হোসেন মনির মিয়ার সুযোগ্য সন্তান, সাবেক শ্রমিক দলের বিপ্লবী সভাপতি এবং সাবেক বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান শাহিন। দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্থানীয় জনসাধারণের মাঝে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে।
মোঃ ফেরদৌস : পেয়ারার রাজ্য ঝালকাঠির ভিমরুলী ভানমান হাটে ঘুড়তে এসে সানি নামের ১৩ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে। শনিবার ১৮ জুলাই সকালে ঝালকাঠি জেলা সদরের পাশের উপজেলা রাজাপু্র থেকে বন্ধুদের সাথে ভিমরুলী পেযারা বাগানে ঘুরতে আসে। দুপুরের দিকে গোসল করার সময় দলবদ্ধ হয়ে আমগাছে উঠে একে একে বন্ধুদের সাথে খালে ঝাঁপ দিলে সানি পানির নিচে তলিয়ে যায়। নিখোঁজ সানি রাজাপুর উপজেলার চর হাইলাকাঠি গ্রামের মো. সোহেল হোসেনের ছেলে। ঘটনাস্থলের আশপাশে যারা ছিলেন তারা জানিয়েছেন ‘সকাল ১১টার দিকে রাজাপুর থেকে ১৫ জনের একদল বন্ধুমহল ভ্রমণের উদ্দেশ্যে ট্রলার যোগে ভিমরুলী এলাকায় আসে। ঘোরাঘুরি শেষে দুপুরে খাবার খেয়ে সোয়া ২টায় তারা…
মো.আবু সালেক ভূইয়া-ভ্রাম্যমান প্রতিনিধি গাজীপুরের পূবাইল–জয়দেবপুর সড়কের দীর্ঘদিনের দুর্ভোগের অবসানে শুরু হলো বহুল প্রতীক্ষিত ৫ কিলোমিটার সড়ক উন্নয়নকাজ। শনিবার (১৮ জুলাই) গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রকল্পটির শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, বিটুমিনাস/আরসিসি দ্বারা উন্নয়ন, নর্দমা ও ফুটপাত নির্মাণের এ প্রকল্প বাস্তবায়িত হলে পূবাইল, পূর্বাচল, কালীগঞ্জ ও ঘোড়াশাল এলাকার কয়েক লাখ মানুষের যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হবে। গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন জোনের প্রধান সংযোগ রাস্তাগুলি প্রশস্তকরণসহ নর্দমা ও ফুটপাত নির্মাণ” শীর্ষক প্রকল্পের আওতায়…
নিজস্ব প্রতিনিধি : মানবাধিকার নিয়ে আলোচনা হলেই আমাদের চোখের সামনে সাধারণত নারী, শিশু, শ্রমিক, সংখ্যালঘু বা প্রান্তিক জনগোষ্ঠীর চিত্র ভেসে ওঠে। কিন্তু এক শ্রেণির মানুষকে আমরা প্রায়ই ভুলে যাই – কারাবন্দি। সমাজে এমন একটি ধারণা প্রচলিত যে, কেউ কারাগারে গেলে সে যেন তার সকল অধিকার হারিয়ে ফেলে। অথচ মানবাধিকারের মৌলিক দর্শন ঠিক তার উল্টো কথাই বলে। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র (UDHR) ঘোষণা করে যে, সকল মানুষ স্বাধীনভাবে এবং সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। এই “সকল মানুষ”-এর মধ্যে বন্দিরাও অন্তর্ভুক্ত। কারাদণ্ড একজন ব্যক্তির চলাফেরার স্বাধীনতা সীমিত করতে পারে, কিন্তু তার মানবিক মর্যাদা, জীবন, স্বাস্থ্য বা ন্যায়বিচারের অধিকার…
নিজস্ব প্রতিবেদক : সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম ও অপরাধ নির্মূলে সকল পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন গ্লোবাল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক মো. শামীম শাহরিয়ার। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য উদঘাটন, জনস্বার্থ রক্ষা এবং সমাজের অসঙ্গতি তুলে ধরতে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাই সাংবাদিকদের হুমকি-ধামকি বা হয়রানি নয়, বরং সম্মান ও সার্বিক সহযোগিতা করা প্রতিটি সচেতন নাগরিকের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে সংঘটিত দুর্নীতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ইভটিজিং, খুন, লুটপাটসহ নানা অপরাধের তথ্য সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে দ্রুত জনগণের সামনে আসে। এসব…
শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি খেলাধুলাকে ও আমাদের সাংস্কৃতিক অঙ্গনে সকল চর্চাকে যেভাবে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। খেলাধুলা কে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী কার্যক্রম শুরু করেছেন। শুক্রবার বিকেলে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এসব কথা বলেন। প্রতিমন্ত্রী এসময় আর বলেন, আমরা শুধু বাংলাদেশে না আমরা আন্তর্জাতিকভাবেও যে লক্ষ্য যে উদ্দেশ্য রয়েছে আমরা সাব গেমস থেকে শুরু করে অলিম্পিকের মত সর্ববৃহৎ আসরে বাংলাদেশের নামটি যাতে আমরা লেখাতে…
মেহেদী হাসান শাওন-আন্তর্জাতিক সংবাদদাতা : ডেমু স্টিল রোপ বাংলাদেশকে সেবা প্রদানে আগ্রহী Junjie Yang CEO FIRMS STEEL WIRE ROPE(Shanghai) Co.,Ltd Firms Steel Rope Co.,Ltd looks forward to serving Bangladesh.
নিজস্ব প্রতিবেদক : ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর প্রেসক্লাবে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমী, সম্মানিত উপদেষ্টা মোঃ সালমান ফারসি এবং সহ-সভাপতি নজরুল ইসলাম টুটুলের জন্মদিন। আয়োজনে মিরপুর এলাকার প্রায় দেড়শ থেকে দুই শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান। বিশেষ করে মিরপুর প্রেসক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা তালুকদার রুমী দীর্ঘদিন ধরে সাংবাদিক সমাজের কল্যাণে তাঁর অবদান, দিকনির্দেশনা এবং নেতৃত্বের জন্য উপস্থিত সাংবাদিকদের ভালোবাসা ও শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সফলতা কামনা করে উপস্থিত সবাই শুভেচ্ছা জানান। একই সঙ্গে মিরপুর প্রেসক্লাবের…
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে প্রতিবছর সড়ক দূর্ঘটনা আশাঙ্খ জনক হারে বাড়ছে কেন ? এর কারণ কি আইনের দূর্বলতা, না জনগণের উদাসীনতা, না যানবাহনের চালকের বেপরোয়া গতি ? প্রতিদিন খবরের কাগজ খুললেই বা সোস্যাল মিডিয়ায় চোখ রাখলেই যে খবরটি আমাদের নিয়মিত চমকে দেয় তা হলো সড়ক দূর্ঘটনা। এটি কোন বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি একটি মরন ফাঁদ। প্রতিদিন নিয়ম করে কারো না কারো বাবা – মা, ভাই – বোন, ছেলে – মেয়ে, স্বামী – স্ত্রী কিংবা আত্নীয় স্বজন সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। কেড়ে নেওয়া হচ্ছে কারো উজ্জ্বল ভবিষ্যৎ, কেউ হারাচ্ছেন কর্মক্ষমতার শেষ সম্ভল। আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই মৃত্যু…
নিজস্ব প্রতিবেদক : ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর প্রেসক্লাবে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে ক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা ও দৈনিক পাঞ্জেরীর সম্পাদক তালুকদার রুমী, সম্মানিত উপদেষ্টা মোঃ সালমান ফারসি এবং সহ-সভাপতি নজরুল ইসলাম টুটুলের জন্মদিন। আয়োজনে মিরপুর এলাকার প্রায় দেড়শ থেকে দুই শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠান। বিশেষ করে মিরপুর প্রেসক্লাবের সম্মানিত প্রধান উপদেষ্টা তালুকদার রুমী দীর্ঘদিন ধরে সাংবাদিক সমাজের কল্যাণে তাঁর অবদান, দিকনির্দেশনা এবং নেতৃত্বের জন্য উপস্থিত সাংবাদিকদের ভালোবাসা ও শ্রদ্ধার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সফলতা কামনা করে উপস্থিত সবাই শুভেচ্ছা জানান। একই সঙ্গে মিরপুর প্রেসক্লাবের…
আব্বাস উদ্দিন-(ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর গ্রামবাসী একত্রিত হয়ে এ মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধনটি জজ মিয়ার সভাপতিত্বে এবং আঙুর মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মজিবুর রহমান, আবির মিয়া, আবুল কালাম, সরদার সৈকত মিয়া, আলফাজ মেম্বার, সমসো মিয়া ও খোকন মিয়া। তাদের নেতৃত্বেই মানববন্ধন কর্মসূচি পরিচালিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার কাঞ্চন মিয়া ও তার ভাই রতন মিয়া সাহিন মিয়া রুবেল মিয়া ইসমাইলের বিরুদ্ধে মাদক ব্যবসা, মাদক সেবনের পরিবেশ সৃষ্টি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড বন্ধের…
শেখ সৈকত রায়হান ইমন ১৫ জুলাই আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগের বিচার এবং সকল হামলাকারী, সহযোগী ও নিপীড়কদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে ‘নমরুদনামা’ শীর্ষক ক্যাম্পাসব্যাপী ব্যানারিং কর্মসূচি আজ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভিপি সাদিক কায়েম। ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, ১৫ জুলাই নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলার সঙ্গে জড়িত প্রত্যেক হামলাকারী, সহযোগী ও নিপীড়কের বিচার নিশ্চিত করতে হবে। হামলাকারী ছাত্রলীগের বহিষ্কারের দাবী জানান তিনি। এ সময় ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপু, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ ফেরদৌস : এ সময় ভবনের নিচতলায় একা থাকা এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ১৭ জুলাই দুপুরের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাটি বাড়ি মালিক টের পেযেছে সন্ধ্যার পর। নিহত চল্লিশোর্ধ নারী মলিনা রায় ভবনটির নিচতলায় ভাড়া থেকে টেইলারিং কাজ করতেন। ভবনটির মালিক তপন হাওলাদার মাঝের তলায় এবং উপরতলায় ভাড়াটিয়ারা বসবাস করেন। জানা গেছে, ঘটনার সময় ভবনের মালিক ও ভাড়াটিয়াসহ সবাই রথযাত্রায় অংশ নিতে বাইরে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা ভবনের তিনটি ফ্লোরেই চুরি চালায়। সন্ধ্যায় বাসায় ফিরে তারা ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। নিচতলায় গিয়ে মলিনা রায়কে মৃত অবস্থায় পড়ে থাকতে…
আসাদুল ইসলাম মিরপুর, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড খয়েরপুর বাজারে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে খয়েরপুর গ্রামবাসীর উদ্যোগে ও আমলা ইউনিয়ন বিএনপির একাত্মতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি খয়েরপুর ফার্ম রোড বাজার থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের কুফল তুলে ধরে এবং মাদকমুক্ত সমাজ গড়ার পক্ষে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন। র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। তিনি…
জসিম তালুকদার, চট্টগ্রাম : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সরকারি প্রাথমিক তথ্যানুযায়ী ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি ও জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, উপকূলীয় এই উপজেলায় অসংখ্য কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং রাস্তাঘাট ও মৎস চিংড়িঘেরসহ অন্যান্য অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এর মধ্যে আরো রয়েছে প্রাণিসম্পদ, শিক্ষা প্রতিষ্ঠান, জমির ফসলের চরম ক্ষয়ক্ষতি, ও প্রাণহানীর মতো ঘটনা। ক্ষতির বিবরণে দেখা যায়, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে প্রাথমিক হিসাবে মৎস্য খাতেই বাঁশখালী উপজেলায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫১ কোটি ৬৩ লাখ ৪৮ হাজার টাকা, যা পুরো জেলার মধ্যে সর্বোচ্চ। এবং ৪,৫১০টি মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত সহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত। এবং প্রায় ৪৪ হাজার ৭৯৩ হেক্টর…
মোঃ নাজমুল ইসলাম সবুজ-শরণখোলা : বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে ঢুকে পড়া ৬ ফুট দৈর্ঘ্যের একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ, যা পরে বগী ফরেস্ট স্টেশন সংলগ্ন সুন্দরবনের গহীনে অবমুক্ত করা হয়েছে। বাগেরহাটের শরণখোলা রেঞ্জের অন্তর্গত বগী ফরেস্ট স্টেশন সংলগ্ন জনবসতিতে একটি অজগরের উপস্থিতি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। ১৭ জুলাই শুক্রবার দুপুরে মঠবাড়ীয়া উপজেলার আমড়াগাছিয়া গ্রাম থেকে প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের এই অজগরটি উদ্ধার করে বন বিভাগের একটি দল। স্থানীয়রা অজগরটিকে লোকালয়ে দেখতে পেয়ে দ্রুত শরণখোলা রেঞ্জ কর্তৃপক্ষকে অবহিত করলে বনরক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে বগী ফরেস্ট স্টেশনে নিয়ে আসেন। বন বিভাগের তথ্যমতে, অজগরটি সম্ভবত খাদ্যের সন্ধানে…
জনি আহম্মেদ-(কুষ্টিয়া) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পশ্চিমা গ্রামে ১৭ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ৬৮ বছরের বৃদ্ধ কর্তৃক ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে| অভিযুক্ত বৃদ্ধ একই গ্রামের মৃত মৃত সাবদার আলী বিশ্বাসের প্রত্র মোঃ সামাদ আলী বিশ্বাস (৬৮)| তাঁর বিরুদ্ধে ভেড়ামারায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে| থানায় দায়েরকৃত অভিযোগের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার(১৬ই জুলাই) দুপুরে উক্ত তরুণী নিজ বাড়িতে ঘরে টিভি দেখছিল| এসময় তার মা-বাবা বাড়িতে ছিলেন না| তখন প্রতিবেশি তরুণীর ঘরে প্রবেশ করে তরুণীকে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে| এসময় প্রতিবেশি এক মহিলা টের পেয়ে এগিয়ে আসলে মোঃ সামাদ আলী বিশ্বাস…
ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ : খুব শীঘ্রই ইউনিয়ন নির্বাচন-সহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে– সরকারের তরফ থেকে এমন ঘোষণার পর সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন রজিবুর রহমান মুহেল। তিনি বর্তমানে লন্ডনের একটি কন্সট্রাকশন কোম্পানি জন এফ হান্টে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত এবং তিনি লন্ডনের বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্টের যেমন লন্ডনের সব থেকে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাজের অভিজ্ঞ । সমাজ সেবক আলহাজ্ব আরশ আলী খান ভাসানীর সুযোগ্য ছেলে ও চাচা উত্তর খুরমা ইউনিয়নের সাবেক তিন বারের চেয়ারম্যান মরহুম আরজক আলী। রজিবুর রহমান মুহেল তিনি নিজ এলাকার মানুষের কল্যাণে…
মোহাম্মদ আলী ভূঁইয়া, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল মরহুম নুরুল ইসলাম মিনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। ১৭ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার দামপাড়া ইউনিয়নের উত্তর দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলার আয়োজন করা হয়। সাজেদা বানু ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়ামোদীদের ঢল নামে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় উত্তর দামপাড়া জুনিয়র টাইগার একাদশ বনাম উত্তর দামপাড়া জুনিয়র লায়ন একাদশ। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর এই খেলাটি মাঠে উপস্থিত দর্শকদের দারুণভাবে উদ্বেলিত করে। অতিথিবৃন্দ ও সভাপতিত্ব মোঃ শামীমের সাবলীল উপস্থাপনায় টুর্নামেন্টে সভাপতিত্ব করেন নুরুল ইসলাম মডেল কলেজের অধ্যক্ষ ও…
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনা এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহ্বানে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে বন্যাকবলিত অসহায় ও ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রাম দক্ষিণ জেলার পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগড়া উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির আওতায় ৪০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের সভাপতি মো. আলম খাঁন এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. সোলাইমান, সহ-সভাপতি…
আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এমপি। প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দীন ফরিদ বলেন, “একটি আদর্শভিত্তিক, দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে জামায়াতের প্রত্যেক কর্মীকে মানুষের কল্যাণে নিবেদিত থেকে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ন্যায়, ইনসাফ ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। দলীয় কর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা, সততা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানাই।” এসময়…
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রে দুই সদস্য গ্রেপ্তার প্রতারণায় ব্যবহৃত সরঞ্জামাদি উদ্ধার, পুলিশ সুপার কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং ঠাকুরগাঁওয়ে প্র_তারক চক্রের দুই সদস্য ভাই-বোন গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণসদৃশ সামগ্রী, পিতলের মত দেখতে ১ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি দস্তার কলস এবং কলসের ভিতরে থাকা স্বর্ণের সাদৃশ্য সোনালী রঙের গোপাল ঠাকুরের ৬টি নকল মূর্তি, এবং ৫টি সাদা রঙের বিদেশি মুদ্রা উদ্ধার করে তারা। আ’সামিরা হলেন জেলার রাণীশংকৈল উ’পজেলার বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে, জা’হাঙ্গীর আ’লম (৩৬) এবং তার ফুপাতো বোন সিমা বেগম (৩২) ওই উপজেলার শনিবুল্লাহ ওরফে সালামের স্ত্রী!! গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের বিশেষ…
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের দস্তমপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশের একটি দল দস্তমপুর গ্রামে অভিযান চালিয়ে মৃত আদিল উদ্দিনের ছেলে লাল মিয়া (৬৫)-কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা জব্দ করে লাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পীরগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।…
সন্দ্বীপ প্রতিনিধি : সন্দ্বীপে বৈদ্যুতিক পিলারের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আবির হোসেন (১৬) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আবির হোসেন উপজেলার মুছাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তহসিলদার তেমাথা এলাকার প্রবাসী জাকির হোসেনের দ্বিতীয় পুত্র। আবির মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) বিকেলে নিজ এলাকায় কাজ করার সময় বৈদ্যুতিক পিলারের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন আবির হোসেন। মুহুর্তেই নিচে পড়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত স্থানীয় একটি মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবিরের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে…
মোঃ মাহফিজুল ইসলাম মাসুম-দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে নুরুজ্জামান (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে| শুক্রবার (১৭ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে| স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শরিফুল ইসলাম তার ছেলে নুরুজ্জামানকে নিয়ে বাড়ির মাটির ঘরের দরজা মেরামতের কাজ করছিলেন| কাজের একপর্যায়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়| একপর্যায়ে উত্তেজিত হয়ে শরিফুল ইসলাম হাতে থাকা শাবল দিয়ে ছেলের মাথায় আঘাত করেন| এতে নুরুজ্জামান গুরুতর আহত হয়| পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়| ঘটনার খবর পেয়ে পার্বতীপুর…
মোঃ হাসান আলী নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদ মাইদুর রহমান-এর বহুল আলোচিত হত্যাকাণ্ড মামলায় দাখিলকৃত চার্জশিট প্রত্যাখ্যান, মামলাটির পুনঃতদন্ত এবং প্রকৃত পরিকল্পনাকারী ও হত্যাকাণ্ডে জড়িত সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে পোরশা উপজেলা পরিষদ চত্বরে পোরশা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নিহত শহীদ মাইদুর রহমানের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ অভিযোগ করেন, দীর্ঘ…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ২০২৪ সালের জুলাই মাসের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা প্রাঙ্গণে নির্মিত হয়েছে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’। আজ নবীনগর থানা প্রাঙ্গণের প্রবেশদ্বারে নির্মিত এই স্মৃতি স্তম্ভের শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান বলেন, “২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নবীনগরের সূর্যসন্তানরা যে অসামান্য আত্মত্যাগ করেছেন, তা আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের এই বীরত্বগাথা নতুন প্রজন্মকে ন্যায়, সত্য এবং গণতন্ত্রের পথে সবসময় অনুপ্রাণিত করবে।” তিনি আরও বলেন, এই স্মৃতি স্তম্ভ কেবল একটি…
মুহাম্মাদ রাকিবুল ইসলাম-ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : গণভোট বাস্তবায়ন, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবিতে দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পদযাত্রা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় ঘোড়াঘাট উপজেলার আজাদ মোড় এলাকায় উপজেলা শাখার উদ্যোগে পদযাত্রা শেষে এক পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা শাখার সমন্বয়ক ও এনসিপি মনোনীত পৌর মেয়র প্রার্থী প্রভাষক আব্দুল মান্নান সভাপতিত্ব করেন। সমাবেশ সঞ্চালনা করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আল মেহরাজ শাহরিয়ার মিথুন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ঢাকা ও চট্টগ্রাম রেলপথের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। প্রতিদিন এই স্টেশন দিয়ে ২৮টি ট্রেন চলাচল করলেও যাত্রীদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে টিকিট সংকট। যাত্রী চাহিদার তুলনায় আসন বরাদ্দের অপ্রতুলতা এবং শক্তিশালী কালোবাজারি চক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ যাত্রীরা। অভিযোগ রয়েছে, চড়া দামে টিকিট কিনেও প্রতারণার শিকার হচ্ছেন তারা। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই স্টেশন দিয়ে প্রতিদিন যে ২৮টি ট্রেন চলাচল করে, তাতে যাত্রী চাহিদার বিপরীতে আসন বরাদ্দ মাত্র ১,১৫০টি। এর মধ্যে ঢাকার জন্য বরাদ্দ মাত্র ৫৫০টি। এই সীমিত টিকিটের ওপর নজর পড়ে একটি প্রভাবশালী কালোবাজারি চক্রের। অনলাইনে টিকিট ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই টিকিট…
মোঃ সানোয়ার হোসেন-পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধি : পূর্বধলা উপজেলা শ্যামগঞ্জের সাবেক ছাত্র রাজনীতির কিংবদন্তি হিসেবে পরিচিত মরহুম ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা সদরের হেলিপ্যাড মাঠ সংলগ্ন দলীয় কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে সভা সকাল ১০:০০ ঘটিকায় মরহুমের কবর জিয়ারত করেন পরিবারের ও দলীয় নেতাকর্মীবৃন্দ। সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক এবং নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহসভাপতি (ভিপি), নেত্রকোণা সরকারি কলেজের সাবেক ভিপি আলহাজ আবু তাহের তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ : ঝিনাইদহে নসিমন (ভুটভুটি) উল্টে আসাদ (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ঝিনাইদহ – চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে কাজ শেষ করে নসিমন (ভুটভুটি) যোগে অন্যদের সাথে বাড়ি ফিরছিলেন নগরবাথান গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে আসাদ মিয়া। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান পশ্চিম পাড়ায় পৌছালে নসিমনটি উলটে যায়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আসাদ। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাহানুর আলী জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের…
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : কখনো কখনো এমনও মনে হয়, কিছু শিক্ষার্থীর আচরণে তারা দেশের সম্পদ না হয়ে বোঝা হয়ে উঠছে। কারণ শিক্ষা শুধু বই পড়া বা পরীক্ষায় পাস করার নাম নয়; শিক্ষা মানুষকে শৃঙ্খলা, দায়িত্ববোধ, সহনশীলতা এবং অন্যের অধিকারকে সম্মান করতে শেখায়। নিজের দাবি জানানো অবশ্যই অধিকার, কিন্তু সেই দাবির কারণে যদি সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে, জনজীবন অচল হয়ে যায় বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে সেটি শিক্ষার মূল চেতনার সঙ্গে যায় না। একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে শিক্ষার্থীদের হাত ধরে। তাই আমাদের প্রত্যাশা-শিক্ষার্থীরা হবে জ্ঞান, যুক্তি ও শৃঙ্খলার প্রতীক; অস্থিরতা বা বিশৃঙ্খলার নয়।
মোঃ মাহফিজুল ইসলাম মাসুম-জেলা প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ১৭ জুলাই দিনাজপুর পুলিশ লাইন্সে Buddha’s Belly Bamboo-এর চারা রোপণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। Buddha’s Belly Bamboo একটি দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব বাঁশের প্রজাতি। এটি দ্রুত বৃদ্ধি পায়, বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে, অধিক অক্সিজেন উৎপাদনে ভূমিকা রাখে, মাটির ক্ষয় রোধ করে এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে কার্যকর অবদান রাখে। পাশাপাশি এর অনন্য আকৃতির কারণে এটি যেকোনো স্থানের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করে। পরিবেশ রক্ষা ও সবুজায়নের এ ধরনের উদ্যোগ একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ…
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও পুলিশের ধরাছোঁয়ার বাইরে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা বেলাল উদ্দীন। বাদীর অভিযোগ, প্রশাসনের সামনেই তিনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু রহস্যজনকভাবে পুলিশের খাতায় তিনি এখনো ‘পলাতক’। আইনের হাত নাকি অনেক লম্বা, তাহলে বেলাল উদ্দীনের ক্ষেত্রে আইন কেন এতো ঠোসা? আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সাথে আসামির এই লুকোচুরি খেলা আর কতদিন চলবে? বালিয়াডাঙ্গী বাসীর সাধারণ মানুষ সঠিক বিচার পাবো না?
মোঃ বাবুল হোসেন-মুকসুদপুর, গোপালগঞ্জ : মাদকমুক্ত, সুস্থ ও মানবিক সমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষক, লেখক, কলামিস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য সাবরিনা বিনতে আহমেদ। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আইকদিয়া মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি মুকসুদপুর আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম কোয়ার্টার ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবরিনা বিনতে আহমেদ বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতাই বৃদ্ধি করে না, বরং শৃঙ্খলা, নেতৃত্ব, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ…
মোঃ মাহফিজুল ইসলাম মাসুম-জেলা প্রতিনিধি : ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ০১জন আসামীসহ ২,৮৪,০০০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট, ইস্কফ সিরাপ এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে। ১৭ জুলাই ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ অচিন্তপুর, মনিপুর, বড়গ্রাম এবং মোহনপুর ব্রীজ বিওপি কর্তৃক *পৃথক পৃথক ০৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ০১জন আসামীসহ ২৭৮৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৫০ পিস ইস্কফ সিরাপ এবং ১৪৩ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ২,৯৬,৭৭০/-( দুই লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশত সত্তর)…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভুয়া সিআইডি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন তিন যুবক। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ঘটনার বিবরণ অনুযায়ী, গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ খবর পায় যে, সাদুল্লাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যানের অফিসে তিন ব্যক্তিকে আটকে রাখা হয়েছে। তারা নিজেদের সিআইডি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করার চেষ্টা করছিল। ডিবির টিম সেখানে পৌঁছে চেয়ারম্যান ও স্থানীয়দের সহায়তায় ওই তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছে পুলিশি সরঞ্জাম হিসেবে ভুয়া কাগজপত্র, ওয়াকিটকি ও মাস্ক পাওয়া যায়। তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি ডলার ব্যবসার কথা বলে স্থানীয় এক ব্যক্তির বাড়ি থেকে…
সাকিব হাসান নাইম : “ফাটল সৃষ্টি করবেন না। তাহলে বেহুলা-লক্ষ্মীন্দরদের মতো ওই ফাটল দিয়ে সাপ ঢুকে সর্বনাশ করতে পারে।” সামাজিক সম্প্রীতি, ঐক্য ও বিভেদ এড়ানোর আহ্বান জানিয়ে এ কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় উপজেলার হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাটের আয়োজনে বৃক্ষরোপণ (৫ বছরে ২৫ কোটি) কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী ডা. জাহিদ বলেন, গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ…
মোঃ আব্দুল আলীম, বগুড়া : টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে সরবরাহ ঘাটতিতে বগুড়ার সবজি বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। কোনো কোনো সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বেগুন, শসা, করলা ও কাঁচা মরিচসহ বেশিরভাগ সবজি ১০০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে হঠাৎ করে সবজিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম। এছাড়া টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় সবজি খেত নষ্ট হয়ে গেছে। এসব কারণে দাম বাড়তি। তবে সরবরাহ সমস্যার কারণে কোনো কোনো অসাধু ব্যবসায়ী সবজির দাম বাড়ানোর সুযোগ হিসেবে নিচ্ছে বলে…
মুহিবুর রহমান খান-নাগেশ্বরী (কুড়িগ্রাম) : ফাইট আনটিল লাইট (FULL) শিক্ষাবৃত্তি পরীক্ষায় কুড়িগ্রাম জেলার মাদরাসাগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পূর্ণ শিক্ষাবৃত্তি অর্জন করে গৌরবময় সাফল্য অর্জন করেছে আল-কাওছার মেরিট মাদরাসা, নাগেশ্বরী। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন সম্মানিত শিক্ষকবৃন্দের আন্তরিক দিকনির্দেশনা, শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার সম্মিলিত ফল। এ সাফল্য শুধু মাদরাসার নয়, বরং সমগ্র নাগেশ্বরীবাসীর জন্য গর্বের বিষয়। এ উপলক্ষে ফাইট আনটিল লাইট (FULL) শিক্ষাবৃত্তির পরিচালক জনাব মোঃ আব্দুল কাদের-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁর শিক্ষাবান্ধব উদ্যোগ, আন্তরিক প্রচেষ্টা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মানসিকতার ফলে অসংখ্য শিক্ষার্থী শিক্ষাবৃত্তি অর্জনের সুযোগ পেয়েছে বলে উল্লেখ…
লোকমান হোসেন-(শার্শা উপজেলা) প্রতিনিধি যশোর শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে প্রায় 2 লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করে। জব্দ কৃত মালের ভিতর ৮পিছ ভারতীয় শাড়ি, ৫কেজি জিরা,১২কেজি ফুসকা,২৭৮পিচ চকলেট,৩০পিচ থ্রি পিস, অনেক গুলি ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করে আটক কৃত মালামালের বাজার মূল্য আনুমানিক প্রায় ২ লক্ষ টাকা। বিজিবি লেফটেল কর্নেল সাইফুল আলম খান জানান, বেনাপোল বর্ডার দিয়ে চুরা কারবারীরা প্রতিনিয়ত মালামাল বাংলাদেশে নিয়ে এসে বিক্রি করে। ১৬ই জুলাই বৃহস্পতিবার বিজিবি গোপনসৃএে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। মালামাল ফেলায় থুয়ে চুরাচালান ব্যবসায়ীরা পালিয়ে যাই বিজিবি মাল তাদের আয়াত্তে নিয়ে আসে। বিজিবি কোয়ার্টারে জমা দেয়।
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জে পুকুরে ডুবে ইছাহাক আলী (১৯ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের টাঙ্গারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইছাহাক ওই গ্রামের মো. রাসেলের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিশু ইছাহাক নানার বাড়ির আঙিনায় খেলছিল। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে চলে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে পুকুরে শিশুটিকে ডুবন্ত অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করা হলেও শিশুটি মৃত ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…
মুহিবুর রহমান খান : কুড়িগ্রামের কৃতী শিক্ষার্থী অনুশ্রী রায় (গুড়িয়া) জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। দেশাত্মবোধক গানে সারা বাংলাদেশে প্রথম স্থান এবং নজরুল গীতিতে তৃতীয় স্থান অর্জন করে সে কুড়িগ্রাম জেলা, রংপুর বিভাগ ও সমগ্র দেশের জন্য গৌরব বয়ে এনেছে। এই অনন্য অর্জনের স্বীকৃতিস্বরূপ আয়োজিত অনুষ্ঠানে অনুশ্রী রায় (গুড়িয়া) মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করে। এর আগে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে অনুশ্রী। গত ১৬ জুন ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশাত্মবোধক গান বিভাগে…
সুধন্য ঘরামী-কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মহসিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানজিলা খানম, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক…
গাজীপুর প্রতিনিধি : দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে গাজীপুর জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেছে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম। মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনের তহবিলের অর্থ বৃহস্পতিবার দুপুরে পে-অর্ডারের মাধ্যমে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া-এর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, দেশের এই দুর্যোগময় সময়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতাই বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি মানবিক এ উদ্যোগ গ্রহণ করায় সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সকলকে…
মোঃ আব্দুল আলীম, বগুড়া : বগুড়ায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ২০২৪-এর জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া কামনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের সাতমাথায় মহানগর বিএনপির পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদ প্রশাসক একে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বগুড়া জেলা পুলিশ প্রশাসন এর পক্ষে পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ,মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি,…
গত ১৫ মে ২০২৬ সন্ধাবেলা নাপিতের দোকানে চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে বের হয় এরপর তার আর বাড়িতে ফিরেনি। অনেক খোজাখোজির পরে ও তাকে খুজে পাওয়া যায়নি। নাম : মোঃ বাবুল মিয়া পিতা : মৃত-আ: গফুর গ্রাম : বহিলাপোতা ডাকঘর : বেদে বাহাদুরপুর উপজেলা : শার্শা জেলা : যশোর সে অনেকদিন যাবত নিখোঁজ। যদি কোন সহোদয় ব্যক্তি তাহার সন্ধান দিতে পারেন কৃতজ্ঞ থাকবো। যোগাযোগ : 01937-024645
আবু সালেক ভূইয়া : গাজীপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে “জুলাই শহিদ দিবস ২০২৬” উদযাপিত হয়েছে এবং এ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) সকালে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। আলোচনা সভার মূল আলোচ্য বিষয় শহিদদের অবদান: বক্তারা ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নতুন বাংলাদেশ গঠন: জুলাই বিপ্লবের শহিদদের রক্ত ও আত্মত্যাগকে বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গঠনের মূল প্রেরণা হিসেবে উল্লেখ করা হয়। শহিদ পরিবারের স্মৃতিচারণ:…
মোঃ নাজমুল ইসলাম সবুজ-শরণখোলা (বাগেরহাট) : চলমান মৎস্য প্রজনন মৌসুমে পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে চোরাশিকারিদের অনুপ্রবেশ ঠেকাতে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ নিয়েছে বন বিভাগ। ১ জুন থেকে শুরু হওয়া তিন মাসের নিষেধাজ্ঞার সুফল নিশ্চিতে বনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০টি ‘ভাড়ানী’ খালের মুখ মজবুত কাঠের বেড়া দিয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে অবৈধ অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে কমার পাশাপাশি মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পাবে। সরেজমিনে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাশের ভাড়ানী খালে গিয়ে দেখা যায়, নৌযান চলাচলের পথ সম্পূর্ণ অবরুদ্ধ। খালের তলদেশ থেকে প্রায় ২০ ফুট উঁচু করে খাড়া ও আড়াআড়িভাবে শক্ত কাঠের খুঁটি পুঁতে লোহার পেরেক দিয়ে…
মাসুম বিল্লাহ : শোক সংবাদ! শোক সংবাদ! শোক সংবাদ! গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক ও এখন টিভির খুলনার ব্যুরো প্রধান জনাব মোঃ তরিকুল ইসলাম এবং কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও বিএনপি নেতা শেখ রবিউল ইসলাম (রবি) ভাইদের মমতাময়ী মা আজ সকাল আনুমানিক ১০টায় নগরীর হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমার জানাজা আজ বাদ আসর পূর্ব বানিয়া খামার কেন্দ্রীয় জামে মসজিদে (বড় মসজিদ) অনুষ্ঠিত হবে। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা সবাই…
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর উত্তরা জসীমউদ্দীন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল আলম রাজু (বিডিআর রাজু) এবং সংবাদ দিগন্ত পত্রিকার রিপোর্টার সাকিবুল হাসান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা যায়, বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে জসীমউদ্দীন এলাকায় একটি বাস/ট্রাক এর সঙ্গে সংঘর্ষে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দৈনিক জন জাগরণ পত্রিকা পরিবার গভীর শোক প্রকাশ করেছে। উত্তরা জসীমউদ্দীন এলাকায় একটি বাস/ট্রাক মোটরসাইকেলটিকে সামনাসামনি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, তারা বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে বাসায়…
নিজস্ব প্রতিনিধি : দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু (বিডিআর রাজু)-এর সড়ক দুর্ঘটনায় ইন্তেকালের সংবাদে দৈনিক জন জাগরণ পত্রিকা পরিবার গভীরভাবে শোকাহত। মরহুমের অকাল প্রয়াণে আমরা সাংবাদিক সমাজের একজন সহকর্মীকে হারালাম। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি দৈনিক জন জাগরণ পত্রিকা পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁদের এই শোক সইবার শক্তি দান করুন। আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়া আফিহি, ওয়া’ফু আনহু। আমীন।
কবির হোসেন রাকিব, (লক্ষ্মীপুর) : ডিউটি শেষে সবাই যখন ঘরে ফেরে, তখন তার জেগে ওঠার পালা। ঝড়-বৃষ্টি কিংবা কনকনে শীত—সব উপেক্ষা করে গত ২০টি বছর ধরে একটি রাষ্ট্রীয় সম্পদ পাহারা দিয়ে যাচ্ছেন তিনি। অথচ মাস শেষে তার কপালে জোটে না একটি টাকাও! শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এমনই এক নির্মম বাস্তবতার মুখোমুখি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৩ নং চর লরেন্স ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুজ্জামান। উপজেলার করইতলা বাজারের উত্তর পাশে অবস্থিত সরকারি খাদ্য গুদামে (খাদ্য গোডাউন) দীর্ঘ ২০ বছর ধরে সম্পূর্ণ বিনা বেতনে প্রহরীর চাকরি করে যাচ্ছেন এই নিরলস মানুষটি। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দুই দশক ধরে এই খাদ্য গুদামের…
মোঃ মাহফিজুল ইসলাম মাসুম-জেলা প্রতিনিধি : ১৫ জুলাই ২০২৬ পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গৃহীত ‘চলমান বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারোল উপজেলার কান্তজিউ মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে বৃক্ষরোপণ করেন দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম এবং দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণ ও বৃক্ষের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হয়ে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
