
শেখ মোহাম্মদ পারভেজ
পুড়ছে কয়লা জ্বলছে আগুন লোহা টুংটাং শব্দে মুখর কামারপাড়া দোকান গুলোতে। চোখ ধাঁধানো আগুনের ফুলকি, কয়লার আগুনে তীব্র উত্তাপ আর চারপাশে জুড়ে লোহার উপর হাতুড়িপেটা টুংটাং শব্দ। পাবনা, থানা আমিনপুর, নগরবাড়ি জাত সাকিনী ইউনিয়ন কামারপাড়ার দোকানগুলো বর্তমান চিত্র এটি। পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে, কামার পাড়ার ব্যস্ততা ততই বাড়ছে কুরবানী পশুর চামড়া ছাড়ানো এবং মাংস কাটার প্রধান হাতিয়ার দা, বটি ছুরি আর চাপাতি তৈরিতে দিন রাত একভাবে কাজ করছে এই শিল্পের কারিগররা। বছরের অন্য দিনগুলোতে কামার দোকান গুলো তো তেমন একটা কাজ না থাকলেও কোরবানির ঈদে তাদের তিন গুণ ব্যস্ততা বেড়ে যায়। কোরবানির ঈদে তাদের ব্যবসার মূল মৌসুম। কামার দোকান গুলোতে পুড়ছে কয়লা জ্বলছে আগুন। জ্বলছে লাল সবুজ কয়লার আগুন। সেই আগুনে পুড়িয়ে লাল করা হচ্ছে কাচা লোহা হাপরের টানে বাতাস দিয়ে ভারী হাতুড়ি নিখুঁত-পিটুনিতে লোহা গুলিয়ে তৈরি করা হচ্ছে দা বটি আর চাপাতি ধারালো সব কোরবানীতে ব্যবহৃত অস্ত্র।
কামারশালার এক কারিগর সবুজ কর্মকার কপালের জমে থাকা ঘাম মুছতে মুছতে বলেন ঈদের আর মাত্র কয়টা দিন বাকি এখন আমাদের দম ফেলার সময় নেই ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কয়লা আগুনে সামনে বসে থাকতে হয় শরীর পুড়লেও এই সময় একটু বাড়তি আয়ের আশায় সব কষ্ট ভুলে যায়।
একই বাজারে আকবর কাকা (৫৫) কর্মকার জানান স্প্রিং ও কাঁচা লোহার ব্যবহার করে এসব উপকরণ তৈরি করা হয় স্প্রিং লোহার তৈরি উপকরণের মান ভালো দামও বেশি লোহার মান ভেদ উপকরণের দাম নির্ভর করে। প্রতিবছর কোরবানির জন্য নতুন নতুন সামগ্রিক ক্রয় অথবা মেরামত করে থাকে একদল আসছেন দা, বটি চাপাতি বা ছুরি কিনতে, আর অন্য দল আসছেন ঘরে থাকা পুরো জং ধরা হাতিয়ার গুলো শান দিয়ে ধারালো করে নিতে । বাজার ঘুরে দেখা যায় লোহার প্রকারভেদ দা, বটি, ছুরি ও চাপাতি ১৫০ থেকে ১৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
আধুনিক যান্ত্রিক সভ্যতার যুগে এবং বাজারে বিদেশি তৈরি সস্তায় স্টিলের যন্ত্রের ভিড়ে কামারদের তৈরি এই দেশীয় ঐতিহ্যবাহী ও শিল্পটি নানা সংকটের মুখোমুখি। কয়লা লোহা ও হাপড়ের দাম দিন দিন বেড়ে যাওয়ায় এই কাজের উৎপাদন খরচ বেড়ে গেছে। ফলে বছরে বাকি সময়টা অনেক কারিগর কে অনাহারে অর্ধহারে দিন কাটাতে হয়।
অনেকেই বাধ্য হয়ে পূর্বপুরুষের এই পেশা ছেড়ে দিচ্ছেন।
এত কষ্টের মাঝেও কোরবানীর ঈদের একটা মাস কামারপাড়ায় যেন নতুন প্রাণের সঞ্চয় হয় কয়লা আগুন আর লোহার টুংটাং শব্দ মনে করিয়ে দেয় গ্রামীণ ইতিহাস ও সাংস্কৃতিক এখনো কতটা জীবন্ত।

