
নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ আদালতে এক নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারকের বদলির আদেশ।
গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে পেপার ওয়েট ছুড়ে মেরে শিক্ষানবিশ আইনজীবী সাবিহাকে আহত করার ঘটনায় অভিযুক্ত বিচারক মো. সুজন মিয়াকে বদলি করা হয়েছে।
তাকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (সিভিল জজ) হিসেবে বদলি করা হয়েছে। এর আগে সকালে নারী আইনজীবীর মাথা ফা’টা’নোর বিরুদ্ধে বিক্ষোভ করে আইনজীবীরা।
আইনজীবীরা আদালতের সামনের সড়কে ও আদালত চত্বরে বিক্ষোভ করেন। এ সময় আইনজীবীরা ঘু’ষ’খো’রের ঠিকানা গোপালগঞ্জে আর হবে না সহ বিভিন্ন স্লোগান দেয় এবং বিচারকের অপসারন দাবী করেন।
উল্লেখ্য: গতকাল দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম চলছিল।
এসময় শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত সানিহা সুলতানা সেখানে উপস্থিত ছিলেন। এসময় সানিহা সুলতানা কথা বলার কারনে বিচারক মোঃ সুজন মিয়া এজলাশ থেকে তাকে উদ্দেশ্য করে নিজের টেবিলে থাকা কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন।
পেপার ওয়েটটি সরাসরি সানিহা সুলতানার কপালের ডান পাশে লেগে কপাল ফে’টে যাওয়ায় সে র’ক্তা’ক্ত হয়ে এজলাসেই পড়ে যায়।
পরে আদালতে উপস্থিত অন্য আইনজীবী ও মোহরীরা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন বর্তমান তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

