
মুসলিম উদ্দীন, মীরসরাই, চট্টগ্রাম :
এক বছর কারাভোগের পর জামিন পেলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সহ-সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন। বৃহস্পতিবার তিনি মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসেন। ২০২৫ সালের ২৩ মার্চ আমেরিকা থেকে দেশে এসে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাধিক মা’ম’লায় গ্রে’ফ’তা’র হন তিনি।

