
আল মুজাহিদ-(যশোর)
যশোরের ঝিকরগাছা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোঃ গোলাম কিবরিয়া। সোমবার (১৮ মে) বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, মোঃ গোলাম কিবরিয়া ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।
তিনি সুনামগঞ্জ সদরের একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার নিয়োগের খবরে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন ওসি হিসেবে মোঃ গোলাম কিবরিয়ার নেতৃত্বে ঝিকরগাছা থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ মানুষের জন্য একটি জনবান্ধব পুলিশি পরিবেশ নিশ্চিত হবে। পাশাপাশি অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও আইনের সুশাসন প্রতিষ্ঠায় তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

