
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটোয়ারী সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের ওপর ওপর হামলার অভিযোগে ঝিনাইদহ জেলা ছাত্র দলের ৮ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১১০থেকে ১১৫ জনকে আসামী করে মামলা করা ঝিনাইদহ সদর থানায়।
শুক্রবার রাতে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন জাতীয় নাগরিক পার্টি ( এন সি পি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেকুল ইসলাম তারেক রেজা।
এরপরে জেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ঝিনাইদহ সদর থানার সামনে বিক্ষোভ করেন। পরে জেলা বিএনপির সিনিয়র নেতারা বিক্ষুব্ধদের সরিয়ে দেন। এরপর পুলিশের সহযোগিতায় ঝিনাইদহ ত্যাগ করেন নাসীরুউদ্দিন পাটোয়ারী সহ জাতীয় নাগরিক পার্টির ( এন সি পি) অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে বের হলে নাসীরুদ্দিন পাটোয়ারী লক্ষ্য করে ছোড়ার হয় ডিম।

