Author: G S Joy

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শারমিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ঈশ্বরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। একই সময় ঝড়ে উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা এলাকায় কয়েকটি পরিবারের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। নিহত শারমিন (৯) উপজেলার ঈশ্বরীপুর গ্রামের আব্দুর রউফের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে খেলছিল শারমিন। হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে একটি তালগাছ ভেঙে তার গায়ের ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। এসময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর কয়েকটি স্থানে কোরবানির বর্জ্য অপসারণে দায়িত্বে অবহেলার ঘটনায় ঢাকার দুই সিটি করপোরেশনের আঞ্চলিক কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো প্রকার প্রোটোকল ছাড়াই বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম ঘুরে দেখেন। এসময় কয়েকটি স্থানে বর্জ্য অপসারণ না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি।’ প্রতিমন্ত্রী জানান, এলিফ্যান্ট রোড, গ্রিনরোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকার কিছু স্থানে কোরবানির বর্জ্যসহ আগের জমে থাকা ময়লা-আবর্জনা রাস্তার ওপরেই পড়ে ছিল। এসব দেখে প্রধানমন্ত্রীর নির্দেশে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ রাখা হবে না। যাদের সর্বোচ্চ যোগ্যতা থাকবে তারাই শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন। তিনি বলেন, বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করে এই বিশ্ববিদ্যালয়কে দেশের শিক্ষার সর্বোচ্চ স্থানে নিয়ে যেতে হবে। এজন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। আজ ঠাকুরগাঁও শহরের তাঁতিপাড়া কালিবাড়ী বড় মাঠের পশ্চিম পাশের এলাকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) পরিচালনায় নগরীর জোড়াগেট পশুর হাটে এবার রেকর্ড সংখ্যক কোরবানির পশু বিক্রি হয়েছে। যার সংখ্যা মোট ৬ হাজার ৮৮০টি। এ থেকে কেসিসির হাসিল বাবদ মোট রাজস্ব আদায় হয়েছে ২ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ২৩২ টাকা। হাটে স্থাপিত কেসিসির নিয়ন্ত্রণ কক্ষের চূড়ান্ত তথ্যে এ হিসাব প্রকাশিত হয়েছে। কেসিসির নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, এবারের হাটে বিক্রি হওয়া মোট পশুর মধ্যে গরু ৪ হাজার ৪৩৩টি, ছাগল ২ হাজার ২৭০টি, ভেড়া ১৭৬টি এবং মহিষ বিক্রি হয়েছে ১টি। ৪ শতাংশ হাসিল (খাজনা) হারে এ থেকে কেসিসির তহবিলে জমা হয়েছে ২ কোটি ১৫ লাখ ৪৪ হাজার ২৩২ টাকার রাজস্ব।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বর্জ্য অপসারণ কার্যক্রমকে গতিশীল ও পরিবেশবান্ধব রাখতে ডিএসসিসি’র বিস্তারিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঈদের দ্বিতীয় দিনে ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার সকালে শাহজাহানপুর রেলওয়ে কলোনির অস্থায়ী কোরবানির পশুর হাট পরিদর্শনকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ  তথ্য জানান। তিনি চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত কাজ শেষ করার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। প্রশাসক বলেন, পরিচ্ছন্নকর্মী, পরিবহন কর্মী ও সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের মধ্যেই এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে। ঈদের দিন বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ড ও পশুর হাটের বর্জ্য ক্রমান্বয়ে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : নিজের অধিকার রক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজ (শুক্রবার) দুপুরে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁও প্রেস ক্লাবের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। মির্জা ফখরুল বলেন, সাংবাদিকতা অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং পেশা। এমন কোনো জায়গা নেই যেখানে সাংবাদিকরা নির্যাতনের শিকার হননি। সাগর-রুনি হত্যা মামলার রহস্য আজও উদঘাটন হয়নি। সাংবাদিকতাকে কখনও ছোট…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের অগ্রগতি স্বচক্ষে পর্যবেক্ষণ করতে বিভিন্ন স্পট ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার) বিকেল ৪টা থেকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন রুট ঘুরে দেখেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। তিনি আরও বলেন, ‘রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া যথাযথভাবে হচ্ছে কিনা তা দেখতে বেরিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নিজেই তাঁর গাড়ি চালিয়ে বিভিন্ন রুট ঘুরে দেখেছেন।’ প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে গুলশান এভিনিউর বাসা থেকে বেরিয়ে গুলশান-১ নম্বর সড়ক হয়ে হাতিরঝিল, রামপুরা রোড ও মালিবাগের আবুল হোটেল দিয়ে তালতলা মার্কেট হয়ে বাসাবো যান বলেও জানান জাহিদুল ইসলাম রনি। উপ-প্রেস সচিব আরও বলেন,…

বিস্তারিত পড়ুন

আরিয়ান ইসলাম হৃদয় : জয়দেবপুর-ময়মনসিংহ রেল লাইনের রাজেন্দ্রপুরে আজ ভোরে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক নারী ও তার সন্তান। ঈদ উদযাপন শেষে পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই নারী। দুর্ঘটনার আকস্মিকতায় পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। নিহত স্ত্রীর মরদেহ কাঁধে নিয়ে প্ল্যাটফর্মে আসেন তার স্বামী। এ সময় তার কোলে ছিল আরেকটি ছোট সন্তান এবং পাশে দাঁড়িয়ে থাকা অপর কন্যা শিশুটি অবিরত কেঁদে যাচ্ছিল। তাদের এই করুণ আহাজারিতে উপস্থিত সকলেরই হৃদয় ছুঁয়ে যায়। এদিকে, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি…

বিস্তারিত পড়ুন

সাকিব হাসান নাইম-ঘোড়াঘাট, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে বৈষম্যহীন ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. জাহিদ হোসেন। শুক্রবার (২৯ মে) দুপুর আড়াইটার দিকে ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করতে হবে। একই সঙ্গে আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চান তিনি। ডা. জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় মানুষের পাশে থাকার রাজনীতি করে। মানুষের দুঃসময়ে পাশে…

বিস্তারিত পড়ুন

মো: হাফিজুল ওয়ারেছ-সখীপুর (টাঙ্গাইল) : গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু খেলা টাঙ্গাইল জেলার সখিপুর থানার ছাতিয়া চালা মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে আজ বেলা ৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন বগা প্রতিমা বানাম ছাতিয়াচালা। খেলাটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতা মূলক ভাবে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় সভাপতিত্ব করেন জনাব আলাউদ্দিন মেম্বার সাহেব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা বিএনপি’ র সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান সাজু। এছাড়া যুবদল, ছাত্রদল ও এলাকার বিভিন্ন নেতৃবর্গ উপস্থিত ছিলেন।উক্ত খেলায় প্রধান অতিথির বক্তব্যে এ রকম ঐতিহ্যবাহী খেলা গ্রামে গ্রামে আয়োজন করার জন্য উৎসাহ প্রদান করেন। উক্ত খেলাটি পরিচালনা করেন জনাব রফিকুল তালুকদার বাদল, হুমায়ুন কবির রঞ্জু, রফিক ই…

বিস্তারিত পড়ুন

মার্শাল হাসান-সখীপুর (টাঙ্গাইল ): মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, “আমরা যেন বেকার তৈরির কারখানা তৈরি না করি। শুধু স্কুলের পর স্কুল প্রতিষ্ঠা করলেই হবে না, শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রত্যেকটি ছেলে-মেয়েকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, “আমাদের দেশে প্রচুর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় রয়েছে। সেখান থেকে প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী পাস করে বের হলেও অনেকেই বেকার থেকে যাচ্ছে। আমরা আর বেকার সৃষ্টি করতে চাই না। দক্ষ জনশক্তি তৈরি করতে হলে দেশে আরও বেশি টেকনিক্যাল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।” মন্ত্রী বলেন, “বর্তমানে দক্ষতা ছাড়া বিদেশেও…

বিস্তারিত পড়ুন

আব্বাস উদ্দিন-সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় আজ অপরাহ্নে সরাইল ত্রিতাল সংগীত নিকেতনে, “উল্লাসকর দত্ত কেন্দ্রীয় স্মৃতি পরিষদ’ এর উদ্যোগে বাবু সঞ্জীব কুমার দেবনাথ রচিত ” অগ্নিযুগের বিপ্লবী উল্লাসকর দত্ত” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জনাব জিয়াউল হক মৃধা, প্রধান আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এমরান জাহান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহীনুর ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আইয়ুব খান। এতে অনেক গুণিজন উপস্থিত থেকে আলোচনায়…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক দেশে কোরবানির পশুর চামড়ার বাজারে অস্থিরতা ও কম দামের কারণে এবারও ভারত সীমান্ত দিয়ে চামড়া পাচারের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় যশোরের বেনাপোল সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্ত এলাকায় পুলিশের টহলও জোরদার করা হয়েছে। শুক্রবার (২৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। তিনি জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। কোরবানির পর চামড়া পাচারের ঝুঁকি যতদিন থাকবে, ততদিন এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে। স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার চলতি বছর গরুর লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বাড়ালেও বাস্তবে…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর ) যশোরের ঝিকরগাছা উপজেলা জামায়াতের আয়োজনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে ( শুক্রবার) বিকাল ৪ টায় লাউজানী আল – হেলাল কমপ্লেক্সে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর – ২ ( চৌগাছা – ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা : মোসলেহ উদ্দীন ফরিদ। ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের এর সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম এবং অধ্যাপক জয়নাল আবেদীন। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) যশোরের চৌগাছায়, গভীর রাতে বার্মিজ চা*কুসহ এক যুবককে আ*টক করেছে চৌগাছা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উ*দ্ধার করা হয়েছে। এ ঘটনায় চৌগাছা থানায় মা*মলা হয়েছে। আ*টক শাহিনুর রহমান চৌগাছা উপজেলার কারিকরপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে।

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) যশোরের শার্শা উপজেলার ১ নং ডিহি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল আক্তা”রের ওপর হামলা, মা”রধর ও টাকা-পয়সা ছি”নতাইয়ের অ’ভিযোগ উঠেছে। ঘটনাটি গতকাল সকালে ঈদের দিন ঘটে বলে জানা গেছে।

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে অতিরিক্ত চাঁদা আদায়কে কেন্দ্র করে চাঁদাবাজদের বিরুদ্ধে নৌকা চালককে হয়রানি ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এক নৌকা চালকের পকেটে থাকা টাকা জোরপূর্বক নিয়ে নেয় অভিযুক্তরা। এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ৭১ টিভির ভিডিও জার্নালিস্ট তাজরুল ইসলাম। তিনি মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করতে শুরু করলে কঞ্চিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি পরিচয় দেওয়া জন নামে এক ব্যক্তি তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে মোবাইল ফোনে থাকা ভিডিও ফুটেজ ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ডিলিট করে দেওয়া হয়। এছাড়াও সাংবাদিক তাজরুল ইসলামের সঙ্গে ধাক্কাধাক্কি, অকথ্য ভাষায় গালাগালি…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ​ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজ হওয়ার তিন দিন পর হোসেন মিয়া (৩৭) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে কসবা পৌর শহরের টি. আলী বাড়ি মোড় এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। ​নিহত হোসেন মিয়া পার্শ্ববর্তী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের সালদা গ্রামের ফরিদ মিয়ার ছেলে। ​পুকুরে ভাসছিল মরদেহ ​স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলের দিকে পৌর শহরের টি. আলী বাড়ি মোড়ের একটি পুকুরে স্থানীয় লোকজন কোনো কিছু ভাসতে দেখেন। পরে কাছে গিয়ে সেটি এক ব্যক্তির মরদেহ বলে নিশ্চিত হন তারা। পুকুরে লাশ ভাসার…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল : গাজীপুর মহানগরীর সদর থানার পুলিশের বিশেষ অভিযানে ২টি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ২টি প্রাইভেটকারসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মে ২০২৬ তারিখ রাতে সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় জিএমপি’র সদর থানাধীন ভারইল এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে। অভিযানকালে সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড পিস্তলের গুলি এবং ১টি খালি কার্তুজের খোসা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যে আরও ১টি বিদেশি পিস্তল ও অতিরিক্ত গুলি উদ্ধার করা…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। শুক্রবার (২৯ মে ২০২৬) সকাল ১১টায় মির্জা রহুল আমিন মিলনায়তন-এ আয়োজিত এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। সভায় স্থানীয় উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা, জেলার সার্বিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত সাংবাদিকরা বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং প্রধান অতিথি তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন।

বিস্তারিত পড়ুন

জন জাগরণ ডেস্ক : বাংলাদেশের সুনামধন্য প্রিন্ট ও অনলাইন পত্রিকা দৈনিক জন জাগরণ এর ক্রাইম রিপোর্টার (সিরাজগঞ্জ) ইয়ামিন খন্দকার পত্রিকার নিয়মনীতি-বহির্ভূত ও সাংবাদিকতার নীতি-পরিপস্থী বিরোধী কার্যকলাপে জড়িত থাকার একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে পত্রিকার ক্রাইম রিপোর্টার (সিরাজগঞ্জ) পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। শুক্রবার (২৯ মে ২০২৬) বাংলাদেশের সুনামধন্য প্রিন্ট ও অনলাইন পত্রিকা দৈনিক জন জাগরণ এর সম্পাদক মন্ডলীর দায়িত্বশীল কর্তৃপক্ষ সমূহ অভিযোগের যাচাই-বাছাই শেষে লাকী আহমেদকে স্টাফ রিপোর্টার পদ থেকে সাময়িক ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেন। এ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকে ইয়ামিন খন্দকারদৈনিক জন জাগরণ পত্রিকার কোন প্রতিনিধি বা কোন সাংবাদিক নয়। সে বাংলাদেশর কোথাও উক্ত পত্রিকার পরিচয়…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সেজন্য সবাইকে সচেতন হতে হবে। তিনি আজ শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, ‘শৈলকুপার এই অঙ্গনে একটি অপশক্তি বেহেশতের টিকিট বিক্রির নামে তৎপরতা চালাচ্ছে। এই প্রতিষ্ঠানের সাবেক ছাত্র হিসেবে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা সচেতন হোন। মৌলবাদ ও মাদকের গ্রাস থেকে সমাজকে রক্ষা করতে আপনারাই আমার সারথি।’ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, স্থানীয় বিএনপি নেতা মোজাম্মেল হোসেন তোজাম এবং…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোহাম্মদ শ্রাবনের মরদেহ আজ দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে তার মরদেহ গ্রহণ করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার অকাল মৃত্যুতে গভীর দু:খ প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন। সম্প্রতি বাগদাদে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন প্রবাসী শ্রমিক মোহাম্মদ শ্রাবন। বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে আজ ভোর ৪টা ৪৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে মরদেহ গ্রহণ করেন শামা ওবায়েদ ইসলাম।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : দেশের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী বর্ষণ হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। শুক্রবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’একটি জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের আগেই অপসারণ করে নতুন রেকর্ড গড়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। পবিত্র ঈদুল আযহার দিন দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করে নগরী পরিচ্ছন্ন রাখার এ সফলতায় নগরবাসীর প্রশংসা পেলেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন এবং পূর্বঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নে ঈদের দিনেই মাঠে নামেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। প্রশাসক ঘোষণা দিয়েছিলেন ‘৬ থেকে ৮ ঘণ্টার মধ্যে পরিচ্ছন্ন হবে রাজশাহী নগরী।’ নির্ধারিত সময়ের আগেই সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেয় রাসিক। জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে মহানগরীর ৩০টি ওয়ার্ডে একযোগে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হয়। দুপুরে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন শহর নিশ্চিত করতে টাঙ্গাইলে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। আজ শুক্রবার সকালে টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড এলাকায় প্রধান সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধনের পর বেবিস্ট্যান্ড মাদ্রাসা মাঠ থেকে থানা মোড় ও বাজার এলাকার প্রধান প্রধান সড়কে চলে পরিচ্ছন্নতা কার্যক্রম। জেলা স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক ঝাড়ুসহ বিভিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতার সরঞ্জাম নিয়ে শহরের সড়ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণে অংশ নেন। এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা, স্বেচ্ছাসেবক…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আগামীকাল। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য তাকে হত্যা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ করা হচ্ছে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করছেন। এছাড়া বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। আগামীকাল ৩০…

বিস্তারিত পড়ুন

নাছিরুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৯ মে)বেলা ১১ টার দিকে উপজেলার ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রকৌশলী মাহাবুব আলম ডাবলু এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন। এ-সময় নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ও ভাদুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক নুরু, ভাদুরিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কবিরুল ইসলাম কবির,ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ অনেকেই উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও একটি সংবাদ সবার মাঝে পৌঁছে দেয়ার জন্য কত মানুষকে কাজ করতে হয়। টেলিভিশন, পত্রিকা ও অনলাইনে, বিশেষ দিনে আমাদের কোন ছুটি থাকে না। রোদ, বৃষ্টি, ঝড় কোনটাই থামিয়ে রাখতে পারে না একজন সংবাদ কর্মীকে ছুটে যেতে হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তাই এখন আর কোন কিছুই মনে হয় না। প্রতিটি দিন একই রকম মনে হয়। আমরা যেভাবেই থাকি না কেন? আবার এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের জন্য ঠিকমতো কাজ করতে অনেকেই চান না। সবশেষে একটাই কথা সবার আনন্দ মানেই আমাদের আনন্দ।

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল পূজা রানী। কলেজ বন্ধ থাকায় পূজা বাড়িতে ছিল সে। সম্প্রতি সে মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলায় তা নিয়ে সন্দেহ করে তার পরিবার। এ কারণে পূজার কাছ থেকে তার ফোনটি কে ড়ে নেওয়া হয়। এর পর থেকে নতুন মোবাইল ফোনের জন্য বাবার কাছে জেদ ধরে পূজা। আ র্থি ক সংকটের কারণে তার বাবা পরে ফোন কিনে দেওয়ার কথা জানান। এতে অভিমান করে পূজা। সোমবার দুপুরে উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের মহাব্বতপুর গ্রাম থেকে তাঁর লাশ টিউ দ্ধার করা হয়। পরিবারের দাবি, মোবাইল ফোন কিনে না দেওয়ায় আ ত্মহত্যা করেছে সে।

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল : সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ০৫ নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের দিগজান পূর্বপাড়ায় ঈদের কেনাকাটার জন্য ৫০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্বের জেরে তানভীর আহম্মেদ (২৭) নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত তানভীর আহম্মেদ একই এলাকার বাসিন্দা মোঃ আপোষ মিয়ার বড় ছেলে। স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, গত ২৫ মে ২০২৬ ইং তারিখ রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঈদের কেনাকাটার জন্য তানভীর তার মায়ের কাছে ৫০০ টাকা দাবি করেন। এ সময় বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই মোঃ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন। কোরবানি পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না তা সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে তিনি পরিদর্শনে যান। পরিদর্শনকালে মন্ত্রী কাঁচা চামড়ার ক্রেতা, বিক্রেতা, আড়তদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বাজারের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এসময় মন্ত্রী বলেন, কোরবানির মৌসুমে চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। চামড়া শিল্প দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। মন্ত্রী আরও বলেন, যাতে কোনো ধরনের…

বিস্তারিত পড়ুন

মুসলিম উদ্দীন, চট্টগ্রাম, মীরসরাই : মানুষের সেবাকেই যিনি জীবনের ব্রত হিসেবে নিয়েছেন, তিনি ডা. এস. এ. ফারুক। পেশায় একজন শিশু বিশেষজ্ঞ হলেও মানবিকতা, সমাজসেবা ও ধর্মীয় মূল্যবোধে অনুপ্রাণিত অসংখ্য উদ্যোগের কারণে তিনি আজ মিরসরাই ও ফটিকছড়ির মানুষের কাছে একজন আলোকিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। দীর্ঘ ৪ দশক ধরে তিনি মিরসরাইয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। বিশেষ করে নবজাতক ও শিশুদের চিকিৎসায় অসংখ্য পরিবারের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি। সাধারণ মানুষের মুখে মুখে তিনি পরিচিত “মানবিক ডাক্তার” হিসেবে। শহীদ পরিবারের সন্তান ডা. এস. এ. ফারুকের জীবনের শুরুটাও ছিল বেদনাবিধুর। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ৬ এপ্রিল চট্টগ্রাম শহর থেকে স্বপরিবারে বাড়ি ফেরার পথে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জালনোটসহ জালনোট ব্যবসায়ী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২। বৃহস্পতিবার বিকালে র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুন্ডু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অশোকতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ১ লাখ ৯৭ হাজার ৬শ’ টাকা সমমূল্যের জালনোট উদ্ধার করা হয়। এর মধ্যে ৫শ’ টাকার ২০২টি এবং ২শ’ টাকার ৪৮৩টি জাল নোট ছিল। এ সময় জালনোট ব্যবসায়ী চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়।…

বিস্তারিত পড়ুন

মাসুম বিল্লাহ, খুলনা: যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বৃহস্পতিবার (২৮ মে, ২০২৬) খুলনায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে। ঈদের দিন সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধাসরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উৎসবের আমেজ ছড়িয়ে দিতে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ বাংলা ও আরবী ভাষায় ‘ঈদ মোবারক’ খচিত ব্যানারে সুসজ্জিত করা হয়। খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায় ঐতিহাসিক খুলনা টাউন জামে মসজিদে।একই মসজিদে সকাল ৮টায় দ্বিতীয় ও ৯টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। প্রধান জামাতে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-২ আসনের সংসদ সদস্য ,বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্তে অনুপ্রবেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি দিন-রাত টহল জোরদার করা হয়েছে এবং বিজিবি সদস্যদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ান। বিজিবি সূত্র জানায়, সীমান্তে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের আওতাধীন সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধির পাশাপাশি নিয়মিত টহল আরো জোরদার করা হয়েছে। কাজেই সীমান্ত বরাবর নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে ৩৩ ব্যাটালিয়ান সদর দপ্তরসহ বিওপি গুলোতে দায়িত্বরত সকল বিজিবি সদস্যের কোরবানির ঈদের ছুটি বাতিল করা হয়েছে সীমান্ত সুরক্ষায় বিশেষ করে রাতের বেলায় শক্তিশালী টর্চলাইট…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : খুলনায় কোরবানির পরপরই কাঁচা চামড়া সংগ্রহে নেমেছেন মৌসুমি ব্যবসায়ী ও পাইকাররা। তবে দাম নিয়ে হতাশা যেন এবারও তাদের পিছু ছাড়ছে না। বৃহস্পতিবার কোরবানির পশুর চামড়া সংগ্রহ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খুলনা শহরের শের-ই-বাংলা রোড, শেখপাড়া এলাকা এবং বিভিন্ন মাদ্রাসায় দেখা যায় চামড়া বেচাকেনা ও সংগ্রহের ব্যস্ততা। কোথাও রাস্তার ওপর টুল পেতে বসে পাইকাররা চামড়া কিনছেন। আবার কোথাও মাদ্রাসা প্রাঙ্গণে জমা হচ্ছে কোরবানির চামড়া। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে দর-কষাকষি। তবে মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে কেনাবেচা হলেও বাস্তবে তারা প্রত্যাশিত লাভ পাচ্ছেন না। বরং অনেক ক্ষেত্রে লোকসান গুনতে হচ্ছে। শেখপাড়া এলাকায় সরেজমিনে দেখা যায়, কয়েকজন পাইকারি ব্যবসায়ী রাস্তায়…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর তেজগাঁও সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে তিনি তেজগাঁও সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন। এ সময়ে সমাজকল্যাণ মন্ত্রী শিশুদের খোঁজখবর নিয়ে তাদের খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা ও সার্বিক অবস্থার সঙ্গে পরিচ্ছন্নতা ও খাবারের মান ঠিক রাখতে নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে ঈদের দিনে উন্নতমানের খাবার রান্না ও পরিবেশন করা হচ্ছে কি না, তিনি তা ঘুরে দেখেন। পরিদর্শনকালে মন্ত্রী শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এ সময়ে ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সুবিধাবঞ্চিত…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় রাজধানীসহ সারাদেশে ঈদুল আযহা উদযাপিত হয়েছে। মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম উৎসব হচ্ছে ঈদুল আযহা যা কোরবানির ঈদ হিসেবেও সমাদৃত। যুগ যুগ ধরে এই ঈদ ধর্মপ্রাণ মুসলমানদের ত্যাগের আদর্শে উদ্ভাসিত করে আসছে। আজ (বৃহস্পতিবার) সকালে সারাদেশে মুসল্লিরা নিজ নিজ এলাকার ঈদগাহ বা মসজিদে ঈদুল আযহার নামাজ আদায় করেন। নামাজের আগে খতিবগণ খুতবায় কোরবানির তাৎপর্য তুলে ধরেন। ধনী-গরিব নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেন। ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রধান ঈদ জামাতে রাষ্ট্রপতি মো.…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোরে পারিবারিক কলহের জেরে দুই ব্যক্তিকে লাঠি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ মে) রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের রাজারহাট নামের সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন—রামনগর গ্রামের নুরুল হোসেনের ছেলে রেজাউল ইসলাম (৬০) এবং একই গ্রামের বাবর আলীর ছেলে বিল্লাল হোসেন (৪০)। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে ধরে একই গ্রামের মৃত সবুরের ছেলে রাকিব (২৫), ফারুকের ছেলে মানিক (২০) এবং আকবর আলীর ছেলে মিঠুন (৩০) দেশীয় অস্ত্র, লাঠি ও রড নিয়ে রেজাউল ও বিল্লালের ওপর চড়াও হন। একপর্যায়ে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোরে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে দুই শিশু আহত যশোর শহরতলী ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়া এলাকায় বোমা সদৃশ বস্তু বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেল ৩টার দিকে কামগাজী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলো- রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) এবং ইয়াছিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)। তারা উভয়েই ধর্মতলা খোলাডাঙ্গা গাজীপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, বিকেলে ওই এলাকায় খেলাধুলা করছিল দুই শিশু। এ সময় একটি বোমা সদৃশ বস্তু হঠাৎ বিস্ফোরিত হলে তারা গুরুতর আহত হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহত শিশুদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডে…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ​ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল আজহার দিনে কোরবানির পশুর মাংস কাটতে গিয়ে অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের বেশিরভাগেরই হাত-পায়ের আঙুলসহ শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এসে তারা চিকিৎসা নেন। ​হাসপাতালের জরুরি বিভাগের রেজিস্টার খাতা ও সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। ​খোঁজ নিয়ে জানা গেছে, ঈদের সকাল থেকে শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় কোরবানির পশু জবাই ও মাংস কাটার ধুম পড়ে। তবে অভিজ্ঞতার অভাব এবং অতিরিক্ত তাড়াহুড়ো ও অসাবধানতার কারণে অনেকেই দুর্ঘটনার শিকার হন। বিশেষ করে পেশাদার কসাইয়ের…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও বীর মুক্তিযোদ্ধা, জননন্দিত জননেতা এবং ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সাত বারের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম সাহেবের মৃত্যু সংবাদটি অত্যন্ত বেদনাদায়ক। দেশের রাজনীতি এবং বিশেষ করে ঠাকুরগাঁও অঞ্চলের মানুষের সেবায় উনার অবদান অবিস্মরণীয়। একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং সাত সাত বারের সফল জনপ্রতিনিধি হিসেবে তিনি দীর্ঘ সময় গণমানুষের আস্থার প্রতীক ছিলেন। উনার মৃত্যুতে এলাকার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ এলাকার দীর্ঘদিনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডকে নতুন গতি দিতে অবশেষে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল বাউনিয়াবাদ উন্নয়ন কমিটি। দীর্ঘ ১৩ বছর পর নতুন কমিটি অনুমোদিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাউনিয়াবাদ উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন মরহুম ইসমাইল হোসেন গাজী। তাঁর নেতৃত্বে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হতো। তবে তাঁর মৃত্যুর পর গত ১৩ বছর ধরে নতুন কোনো কমিটি গঠন করা হয়নি। ফলে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে একটি সাংগঠনিক শূন্যতা তৈরি হয়। অবশেষে ২০২৬ সালের ২২ মে তারিখে বাউনিয়াবাদ উন্নয়ন কমিটির নতুন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : সকলের সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘সৈনিকসহ দেশের সাধারণ মানুষ দেশকে যেভাবে কল্পনা করে, সরকার চেষ্টা করছে পর্যায়ক্রমে দেশটাকে সেভাবেই গড়ে তুলতে। আমি বহু বছর দেশে থাকতে পারিনি। কেন পারিনি সে প্রসঙ্গে যাচ্ছি না। কারণ সেসময় দেশে ভালো-মন্দ কী হয়েছে, তা নিয়ে সবারই কমবেশি ধারণা আছে। কিন্তু এখন আমরা দেশকে ভালো জায়গায় নিয়ে যেতে চাই। ’ দেশ গঠনে সবার দায়িত্ব রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সবারই নির্দিষ্ট কর্তব্য আছে। আমরা যদি যার যার অবস্থান থেকে সঠিকভাবে সেগুলো পালন করি, তবে অবশ্যই আমাদের কাঙ্খিত…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহার দিনে রাজধানীর পল্লবীতে নিহত শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গত ১৯ মে পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়। ওই ঘটনায় অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান রিজভী। তিনি বলেন,  প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রামিসার পরিবারের খোঁজ নিতে এসেছি। হত্যাকারী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার ব্যাপারে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন। বড় মেয়ে রাইসার পড়ালেখার দায়িত্বও নিয়েছেন তিনি। আমরা সকলেই রাইসার আত্মীয় হিসেবে তার পরিবারের পাশে থাকবো।’ এসময় রামিসার পিতার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, পবিত্র ঈদুল আযহা আমাদের জন্য ত্যাগের বাণী নিয়ে এসেছে। বর্তমান সরকারের আমলে মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই। জনগণ বাকস্বাধীনতা ভোগ করছে। রাজনৈতিক বিশ্বাসের কারণে কাউকে আর নিগৃহীত হতে হবে না। এটিই গণতন্ত্রের সুফল। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে গণতন্ত্র স্থায়ী রূপ পাবে এবং ভবিষ্যতে কেউ কাউকে নিপীড়ন করতে পারবে না। আজ (বৃহস্পতিবার) সকালে লালমোহন উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আযহার নামাজ শেষে প্রশাসনের কর্মকর্তা, নেতাকর্মী ও মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, দেশের বৃহৎ একটি অংশ অর্থনৈতিক কারণে কষ্টে রয়েছে। স্বচ্ছল ও অস্বচ্ছল সবাই মিলেমিশে যেন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : চালতাবেড়িয়া দারুলসালাম ঈদগাহ মাঠে প্রায় লক্ষ্যধিক মুসলিম সম্প্রদায় মানুষ একত্রে সরকারি আইন শৃঙ্খলার মধ্য দিয়ে ঈদুল আযাহার নামাজ হলো ঈদুল আযাহার নামাজ চালতাবেড়িয়া অঞ্চলে চালতাবেড়িয়া দারুন সালাম ঈদগাহ ময়দানে চালতাবেড়িয়া, বামনগাছি অঞ্চলের সমস্থ মুসলিম সম্প্রদায় মানুষ একত্রে ঈদগায় মাঠে সরকারি আইন শৃঙ্খলা মেনে ঈদের নামাজ আদায় করেন। ইমাম ছিলেন মাওলানা মোজাম্মেল হক কাসেমী সাহেব।ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ঈদুজ্জোহাও বলা হয় এর অর্থ হলো ‘ত্যাগের উৎসব’।এই উৎসবের মূল প্রতিপাদ্য বিষয় হল ত্যাগ করা। এ দিনটিতে মুসলমানেরা ফজরের নামাযের পর ঈদগাহে গিয়ে দুই রাক্বাত ঈদুল আযহার নামাজ আদায় করে ও অব্যবহিত পরে স্ব-স্ব আর্থিক সামর্থ্য অনুযায়ী গরু, ছাগল,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বৃহস্পতিবার দুপুরে তিনি কারাগার পরিদর্শন করে বন্দীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। পরে তিনি পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলা কারাগারের বড়খানা বিতরণ কার্যক্রমের মাধ্যমে বন্দীদের হাতে উন্নত মানের খাবার তুলে দেন। এসময় জেল সুপার শাহ্ রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকসহ জেলা প্রশাসন ও কারাগারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র : বাসস…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ঘটনার পরপরই তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ সকালে নরসিংদীর প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর হলো, গত কালকের আদ-দ্বীন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : সেনা সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (বৃহস্পতিবার) ঢাকা সেনানিবাসে অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদ প্রীতিভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। আরও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান এবং ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো.…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও মূল্যবোধ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঈদুল আযহা উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় আজ (বৃহস্পতিবার) রাষ্ট্রপতি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আসুন, বিভেদ নয় ঐক্য; হিংসা নয় সহমর্মিতা; স্বার্থপরতা নয় ন্যায়পরায়ণতা এবং বৈষম্য নয় সাম্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঈদুল আযহার মহান আদর্শ হৃদয়ে ধারণ করি।’ সকালে বঙ্গভবনে ধারণ করা ভিডিও বার্তায় রাষ্ট্রপতি দেশবাসী ও বিশ্বের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানান। তিনি বলেন, ঈদুল আযহা মানুষের মধ্যে আত্মত্যাগ, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি সুদৃঢ়…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আজ বৃহস্পতিবার ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল থেকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। ঈদের জামাত শেষে তিনি মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বিভেদ ভুলে সাম্যের বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, দেশের দুস্থ, দরিদ্র ও…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ঈদের নামাজ আদায় করেছেন এবং তার মরহুম পিতা-মাতার কবর জিয়ারত করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তিনি নান্দাইলের ঐতিহাসিক মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদ ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে নামাজ আদায় করেন। নামাজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ছবি : বাসস ঈদের নামাজ শেষে প্রতিমন্ত্রী সাহেব বাড়ি সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁর মরহুম পিতা-মাতা এবং পূর্বপুরুষদের কবর জিয়ারত করেন। তিনি তাঁদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও…

বিস্তারিত পড়ুন

​মোঃ রফিকুল ইসলাম মৃধা-(স্টাফ রিপোর্টার) : পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা ১৫ মিনিটে পৌর শহরের গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ​নিহতরা হলো—পৌর শহরের শ্যামলীবাগ ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও প্রেসক্লাব গলাচিপার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজের ছোট ভাই মোহাম্মদ ফয়সাল (১৬) এবং একই এলাকার তামিম ইকবাল (১৬)। ফয়সাল ঢাকার তা’মীরুল মিল্লাত মাদ্রাসার শিক্ষার্থী এবং তামিম গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। ​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে পৌর শহরের গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তামিম ইকবাল…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে শরিক হয়ে নামাজ আদায় করেছেন। সকাল সাড়ে সাতটায় অনুষ্ঠিত এ প্রধান ঈদ জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের মুসল্লিগণ অংশ নেন। ছবি : বাসস ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। নামাজ শেষে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমুখী সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে নয়াদিল্লির অঙ্গিকার পুনর্ব্যক্ত করেন। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের বরাত দিয়ে জানানো হয়, বার্তায় মোদি বাংলাদেশের ‘ভাতৃপ্রতিম জনগণকে’ ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান। বার্তায় নরেন্দ্র মোদি লিখেছেন, এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। ভারতের কোটি কোটি মুসলিম অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সঙ্গে এই উৎসব উদযাপন করছেন। তিনি আরও উল্লেখ করেন, ঈদুল আজহার ত্যাগ, সহানুভূতি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বনানী সামরিক কবরস্থানে যান। ছবি : পিএমও প্রথমে প্রধানমন্ত্রী তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুর, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। ছবি : পিএমও এরপর প্রধানমন্ত্রী ও জুবাইদা রহমান বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর প্রাঙ্গণে যান। সেখানে স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন এবং…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : দেশের সর্ববৃহৎ ও প্রাচীন কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণ পরিবেশে ১৯৯তম পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টির মধ্যেই আজ বৃহস্পতিবার সকাল ৯টায় এ জামাত অনুষ্ঠিত হয়। শোলাকিয়ার দীর্ঘদিনের রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে তিন দফা শটগানের গুলি ফুটিয়ে নামাজের প্রস্তুতির সংকেত দেয়া হয়। এরপর শুরু হয় ঈদের জামাত। জামাতে ইমামতি করেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত ছিলেন হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই। দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত সহজ করতে রেল মন্ত্রণালয়ের উদ্যোগে চলাচল করে শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম আজ বৃহস্পতিবার বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া মনিপুর জামে মসজিদে নিজ নির্বাচনী এলাকার জনগণের সঙ্গে পবিত্র ঈদ উল আযহার নামাজ আদায় করেন। এসময় চিফ হুইপ বলেন, ‘মনের পশুত্ব ত্যাগ করাই হলো প্রকৃত কুরবানি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাবো।’ ছবি : বাসস সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে চিফ হুইপ মুসল্লীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরে মুসলিম উম্মাহসহ সারাবিশ্বের সকল মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ঈদের নামাজে স্থানীয় জনপ্রতিনিধি,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহার নামাজ আদায়ের পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সকাল ৮টা ৩৮ মিনিটে শেরেবাংলা নগরে বাবা-মায়ের সমাধিস্থলে যান প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান। প্রথমে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী একান্তে কবর জিয়ারত করেন। পরে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। ছবি : পিএমও এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাদের নিয়ে বাবা-মায়ের কবরে ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে নেতাদের সঙ্গে নিয়ে কবরে পুষ্পস্তবক অর্পণ করেন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী অংশ নেন। নামাজের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোনাজাতে যোগ দেন। ছবি: পিএমও এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য এবং বাংলাদেশে নিযুক্ত মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা ঈদের নামাজে অংশ নেন। ঈদের নামাজের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। ছবি: পিএমও ঈদের প্রধান জামাতে নারীদের জন্য ছিল…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল : তারিখ- ২৮-০৫-২০২৬ ১। নাম- মো নিরব (১২) বাবা- জামরুল ইসলাম মা- শাহেদা গ্রাম- সরকঘাটা থানা- তারাইল বর্তমান ঠিকানা- আনোয়ার হোসেন এর বাড়ির ভাড়াটিয়া পারিজাত কোনাবাড়ী গাজীপুর। মাদ্রাসার ছাত্র ১২ পাড়া হাফেজ বাবা দিনমজুর মা গৃহিণী ২। মোঃ তালহা (১০) বাবা- মোঃ সোহান মা- কহিনুর গ্রামঃ পারিজাত, কোনাবাড়ী, গাজীপুর মাদ্রাসা ছাত্র দুই পাড়া হাফেজ বাবা- গার্মেন্টস চাকরিজীবী মা- গৃহিণী বর্তমান চিকিৎসাধীন ঢাকা barn ইউনিট হাসপাতাল ৪। মাও: হাবিবুর রহমান (৪৫) পারিজাত গাউসুল আজম মসজিদের খতিব। স্থায়ি ঠিকানা- ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন👇৩। মোঃ রবিউল ইসলাম (১৮) বাবা- মো: সোহেল জেলার সাঁই ঠিকানা বর্তমান ঠিকানা- পারিজাত বাড়ির ভাড়াটিয়া

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : গাইবান্ধায় বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শন ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক সামিউল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় এক ভুক্তভোগীর পক্ষে গাইবান্ধা জজ কোর্টের আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ সূত্রে জানা যায়, রংপুর জেলার পীরগাছা উপজেলার কাশিদহ গ্রামের মোঃ রফিক শেখের ছেলে মোঃ ওয়াহেদুজ্জামানকে সৌদি আরবে মাসিক ১ লাখ ৮০০ টাকা বেতনের চাকরির আশ্বাস দেন সামিউল ইসলাম। এ প্রলোভনে পড়ে ভুক্তভোগীর পরিবার ধাপে ধাপে প্রায় ৫ লাখ টাকা প্রদান করে বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, পরবর্তীতে ভুক্তভোগীকে সৌদি আরব পাঠানো হলেও সেখানে…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা : আবু হায়াত নুরুননবী চাচা, আপনার জন্য শুভকামনা রইল। সহ-সভাপতি, ঠাকুরগাঁও জেলা বিএনপি। সিনি: যুগ্ম আহ্বায়ক, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি। সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি। সাবেক সাধারণ সম্পাদক, বালিয়াডাঙ্গী বিএনপি।

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ স্বামী ও স্ত্রী আটক রাণীশংকৈল থানা পুলিশের কঠোর অভিযান আতঙ্কে রেখেছে মাদক কারবারদের। থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী ও তাঁর নেতৃত্বে এসআই রতন এমন এক নাম হয়ে উঠেছেন যারা মাদকের বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নিয়েছেন। গতকাল (২৬ মে) মঙ্গলবার বিকাল ৬টায় রাণীশংকৈল পৌরসভার মহলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ মৃত তবারক আলীর ছেলে মো. শাহাবুদ্দিন (৪০) এবং তার স্ত্রী মোছা. সম্পা খাতুন (৪২) কে গ্রেফতার করা হয়। মাদকবিরোধী এ ধরনের সফল অভিযানের কারণে রাণীশংকৈলবাসীর প্রশংসায় ভাসছেন এসআই রতন। রাণীশংকৈল থানা পুলিশের প্রতি ধন্যবাদ জানিয়ে স্থানীয়রা। মাদকমুক্ত সমাজ গঠনে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ঈদুল আজহার দিন তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নেবেন।’ ‘সেখানে থেকে প্রধানমন্ত্রী যাবেন শেরে বাংলা নগরে, এখানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং ফাতেহা পাঠ করবেন।’ অতিরিক্ত প্রেস সচিব জানান, শেরে বাংলা নগর থেকে প্রধানমন্ত্রী গুলশানের বাসায় যাবেন। দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ (প্রীতিভোজ) অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সূত্র : বাসস…

বিস্তারিত পড়ুন

আফজাল মিয়া সিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন পৌরসভা নির্বাচনে বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির। এসময় তিনি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিশ্বনাথ পৌরবাসী’সহ দেশ-বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনসাধারণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নির্বাচনে সাংবাদিকবৃন্দ’সহ সর্বমহলের সার্বিক সহযোগিতা কামনা করেন। বুধবার (২৭ মে) সকালে পৌর শহরের পশ্চিম চান্দশীরকাপন গ্রামস্থ ‘বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি, যুক্তরাষ্ট্রের মিশিগান এস্টেইট বিএনপির সাবেক সভাপতি, যুক্তরাষ্ট্র কমিউনিটি নেতা, সমাজসেবক ও শিক্ষানুরাগী মুজিব আহমদ মনির’র নিজ বাড়িতে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বিশ্বনাথ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুজিব আহমদ মনির বলেন, দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা আমাদের প্রিয় নেতা…

বিস্তারিত পড়ুন

মাসুম বিল্লাহ, খুলনা : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুলনাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান মুরাদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ ও কোরবানির মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা নিয়ে আসে। আমি খুলনার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। পবিত্র এই দিনে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনে আমরা যেন আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত করতে পারি, সেই প্রত্যাশা করি।” উল্লেখ্য যে, আসাদুজ্জামান মুরাদ খুলনা সিটি কলেজের সাবেক ভিপি ও জনপ্রিয় ছাত্রনেতা হিসেবে পরিচিত। তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে একাধিক জামাতের আয়োজন করা হয়েছে। জাতীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। আবহাওয়া প্রতিকূল হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতের সময় সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিট। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ঈদের দুটি জামাত হবে সকাল ৭টা ৩০ মিনিট ও ৮টা ৩০ মিনিটে। এছাড়া সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের মুসলিম ধর্মাবলম্বীসহ বিশ্বের মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, ঈদ-উল-আজহা ধর্ম, বর্ণ ও জাতিসহ সকলের মনে ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রাখার শিক্ষা দেয়। আত্মত্যাগের এই মহৎ শিক্ষা আমাদের মনে চেতনাবোধ, সাম্য, সম্প্রীতি, সৌহার্দ্য, দায়িত্ববোধ ও মানবকল্যাণে আত্মনিয়ন্ত্রণের অণুপ্রেরণা  জোগায়। তিনি আরও বলেন, কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাই নয়, বরং আত্মশুদ্ধি ও আত্মত্যাগ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী আরও বলেন, কোরবানি আমাদেরকে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া এবং…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : কোরবানির পশু নির্ধারিত স্থানে জবাই করতে মহানগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন। একইসঙ্গে ঈদের দিন আট ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন নগরী উপহার দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। আজ বুধবার দুপুরে রংপুর কালেক্টরেট ঈদগাহ্ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘোষণা দেন। যত্রতত্র পশু কোরবানি না করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মাহফুজ উন-নবী চৌধুরী ডন বলেন, নগরীর ৩৩টি ওয়ার্ডের নির্ধারিত ৬৬টি স্থানে এবার কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত স্থানগুলো ছাড়া যাতে কেউ উন্মুক্ত স্থান ও সড়কের ওপর পশু জবাই না করেন, এজন্য সচেতনতামূলক প্রচারণা চলছে। তিনি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে এক বাণীতে তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আমি সকলের অবিরাম সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। তিনি আরও বলেন, ঈদুল আজহা মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব এবং এর মূল শিক্ষা ত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন। তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা জানিয়ে বলেন, ঈদুল আজহা সকলের জীবনকে আনন্দময় করে তুলুক। মির্জা ফখরুল বলেন, ঈদুল আজহার তাৎপর্য…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামের মানুষে ঈদুল আযহা উদযাপন করেছেন। আজ বুধবার এসব এলাকার বিভিন্ন পীরের অনুসারী প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সৌদি আরবে ঈদুল আযহা উদযাপন হওয়ায় এর সঙ্গে মিল রেখে জেলার বিভিন্ন এলাকার এসব পরিবারে ঈদ শুরু হয়েছে। জানা গেছে, আজ সকাল ৮টায় জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নপর টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার বাড়ির আঙ্গিনায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তথ্যমতে, শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফের পীরের মুরিদ ও ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত খলিফা মজনু মিয়া প্রায় সময়-ই সেখানে ঈদের জামায়াতের ইমামতি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শরীয়তপুরের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদুল আযহা উদযাপন করা হচ্ছে। জেলার অন্তত ৫০টি গ্রামের প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি এ ঈদ উদযাপনে অংশ নিয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। একই সময়ে পৃথক মাঠে আরও একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী ও মাওলানা মো. জুলহাস উদ্দিন। জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তবে দরবার শরীফের নিয়ম অনুযায়ী কোনো পশু কোরবানি করা হয় না।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। আজ নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনসহ পুরো দেশবাসীকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুমহান শিক্ষা দেয়। একইসঙ্গে ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়। তিনি আরও বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা লাভ করে, যখন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ সেই আনন্দে সমভাবে অংশ নিতে পারে। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে তিনি বিত্তশালী ও সামর্থ্যবানদের প্রতি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাইবোনকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ‘পবিত্র ঈদুল আযহা’ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি কোরবানির আনন্দ দরিদ্র ও বঞ্চিত মানুষ এবং অভাবগ্রস্তদের সঙ্গে যথাযথভাবে ভাগাভাগি করে মানবকল্যাণে এগিয়ে আসতে সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ঈদুল আযহা শুধু মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবই নয় এটি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্বকে কোরবানি করার এক মহিমান্বিত ও সর্বজনীন আহ্বান। মহান আল্লাহ তা’য়ালার প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ, অবিচল আনুগত্য এবং সামাজিক সাম্যের অনুপম মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আযহা আবারও আমাদের সামনে সমাগত বলে উল্লেখ করে তিনি। রাষ্ট্রপতি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘পবিত্র ঈদুল আজহা’ উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আযহা। আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মুবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।’ প্রধানমন্ত্রী বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমান পবিত্র ঈদুল আযহা উদযাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয়, বরং তা স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) ঝিকরগাছার বাঁকড়া বাজারে মেসার্স ঘোষ ব্রাদার্স নামে এক মুদি দোকানে চুরি হওয়া প্রতিষ্ঠান পরিদর্শন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ। যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারে অবস্থিত “মেসার্স ঘোষ ব্রাদার্স” (গোবিন্দর মুদির দোকান)-এ সংঘটিত চুরির ঘটনা পরিদর্শন করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোলেহ উদ্দীন ফরিদ। পরিদর্শনকালে তিনি দোকানের মালিক গোবিন্দ ঘোষের খোঁজখবর নেন এবং চুরির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে সমবেদনা জানান। পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পুরো বিষয়টি তদারকির আশ্বাস দেন। এ সময় বাংলাদেশ জামায়াতে…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ​ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা বিশ্বরোডে ঢাকা-সিলেট মহাসড়ক ফোরলেনে উন্নীতকরণ প্রকল্পের আওতাধীন একটি বক্স কালভার্ট নির্মাণকাজের গভীর খাদের কারণে একটি পেট্রোল পাম্পসহ আশপাশের বেশ কিছু স্থাপনা বিলীন হওয়ার উপক্রম হয়েছে। তীব্র ভাঙনের মুখে পড়ে ইতিমধ্যেই ‘ফাহাদ ফিলিং স্টেশন’ নামক পাম্পটির ডিজেল ডিসপেন্সার (তেল বিক্রির মেশিন) খুলে ফেলা হয়েছে এবং বন্ধ রয়েছে অকটেন ডিসপেন্সারও। ফলে পাম্পটির বড় ধরনের আর্থিক ক্ষতিসহ বিভিন্ন যানবাহনে জ্বালানি তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ​পাম্পের সুপারভাইজার মামুন মোল্লা জানান, পাম্পের সম্মুখভাগে ফোরলেন সড়ক নির্মাণকাজের অংশ হিসেবে পানি নিষ্কাশন ড্রেনের জন্য একটি বড় বক্স কালভার্ট তৈরি করা হচ্ছে। এজন্য প্রায় ২ বছর আগে এখানে গভীর করে মাটি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর বাউনিয়া মৌজার কালশি এলাকায় আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেছা ওয়াকফ স্টেটের জমি পরিকল্পিতভাবে দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ এই জমি নিয়ে একটি অসাধু চক্র রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই ওয়াকফ স্টেটের বেশ কিছু জমি দখল হয়েছিল। বর্তমানে আবারও একটি প্রভাবশালী মহল বিএনপির নাম ভাঙিয়ে জমিগুলো দখলের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, গত ২৫ তারিখ সন্ধ্যায় পরিকল্পিতভাবে আগুন লাগানো হয় এবং প্রায় ৪০ বছর ধরে বসবাসরত বহু পরিবারকে উচ্ছেদ করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : *ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক পবিত্র ঈদুল আজহা* *কোরবানিতে সচেতনতা ও পরিবেশ সুরক্ষায় সকলের সম্মিলিত দায়িত্ব* আগামীকাল মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অনন্য শিক্ষা নিয়ে প্রতি বছর আমাদের মাঝে আসে এই পবিত্র দিন। ঈদুল আজহার অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ পশু কোরবানি। তবে ধর্মীয় এই ইবাদত পালনের সময় সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, কোরবানির সময় অসতর্কতার কারণে প্রতি বছর অনেকেই হাত-পা কেটে যাওয়া, ধারালো অস্ত্রের আঘাত কিংবা পশু নিয়ন্ত্রণ করতে গিয়ে বিভিন্ন দুর্ঘটনার শিকার হন। তাই কোরবানির পূর্বে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ, দক্ষ ব্যক্তির সহায়তা নেওয়া এবং…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে এবারও রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল ৭টায়। এ সব জামাতে ইমামতি ও মুকাব্বিরের দায়িত্ব পালনকারী আলেম ও সংশ্লিষ্টদের তালিকা চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)। এর আগে, ইফার দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে এই তালিকা চূড়ান্ত করা হয়। সকাল ৭টার প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মো. মিযানুর রহমান। এতে মুকাব্বির হিসেবে থাকবেন মসজিদের মুয়াজ্জিন ক্বারি ইসহাক। দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমাম হিসেবে থাকবেন ফাউন্ডেশনের জাকাত ফান্ড বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব)…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশী কূটনীতিকরা জাতীয় ঈদগাহ ময়দানের এই প্রধান জামাতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। প্রশাসক জানান, আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামায়াতকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে ব্যাপক আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা জানান, বায়তুল মোকাররম…

বিস্তারিত পড়ুন

মনজুর আহামেদ : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দু’টি জামাত অনুষ্ঠিত হবে। ঢাবি’র জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় ঈদুল আযহার দু’টি জামাত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম জামাতে ইমামতি করবেন জ্যেষ্ঠ ইমাম খতিব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের জ্যেষ্ঠ মোয়াজ্জিন এম এ জলিল। এছাড়াও, ঈদের দিন বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হল মসজিদে সকাল ৮টায় ঈদুল আযহার…

বিস্তারিত পড়ুন

এম.এ. গাফফার : সারা দেশে আগামীকাল বৃহস্পতিবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগ ও আত্মসমর্পণের মহিমায় প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহা উদযাপনে প্রস্তুত দেশবাসী। দেশে এই উৎসব ‘কোরবানির ঈদ’ নামেও পরিচিত। ঈদের দিন সকালে মুসল্লিরা নিকটস্থ ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খতিবরা খুতবায় কোরবানির তাৎপর্য ও ইসলামের ত্যাগের আদর্শ তুলে ধরবেন। ধনী-গরিব নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দৈনিক জন জাগরণ পরিবারের পক্ষ থেকে দেশবাসীসহ সকল পাঠক, শুভানুধ্যায়ী ও মুসলিম উম্মাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ✨ ঈদ মোবারক ✨ এই পবিত্র ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। ত্যাগের শিক্ষায় উজ্জীবিত হোক মানবতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল করুন। আমিন। 🖋️ মোঃ আল-আমিন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি দৈনিক জন জাগরণ

বিস্তারিত পড়ুন

​কবির হোসেন রাকিব : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রামগতি পৌরসভার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং আগামী রামগতি পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হাজী বিবি ফাতেমা ঝুমুর। ​ঈদের আনন্দ প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ার আশাবাদ ব্যক্ত করে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন: ​”ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ, উৎসর্গ ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা নিয়ে হাজির হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই ঈদের প্রকৃত আনন্দ নিহিত। আমি রামগতি পৌরসভার সর্বস্তরের মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করছি।” ​হাজী বিবি ফাতেমা ঝুমুর আরও বলেন, “ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি সাম্য ও…

বিস্তারিত পড়ুন

​ মোঃ মোনাহার মিয়া-বকশিগঞ্জ জামালপুর পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে জামালপুরের বকশিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও জননেতা জনাব আবদুল হামিদ-এর পক্ষ থেকে এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ​আজ দুপুর ১২টায় তাঁর নিজস্ব কার্যালয়ের সামনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই উপহার সামগ্রী অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য। ​বিতরণকালে জনাব আবদুল হামিদ বলেন— “পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই সামান্য উপহার নিয়ে আমি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। তাদের মুখে হাসি ফোটাতে পেরে আমি সত্যি অত্যন্ত আনন্দিত। একই সাথে আমি সাবেক…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ বাংলাদেশের সবচেয়ে স্বাধীন বলে দাবি করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো: আসাদুজ্জামান। ঝিনাইদহ শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী আসাদুজ্জামান।আজ মঙ্গলবার সকালের ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এ দাবী করে মন্ত্রী বলেন, এদেশের বিচার বিভাগ যতটা স্বাধীন, তা অন্য কোথাও কমই উপভোগ করে। তা না হলে মামলায় রাষ্ট্রপক্ষ এত হেরে যেত না। মন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের বিচারকেরা সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন যে, ট্রান্সফার, পোস্টিং, ডিসিপ্লিন কোনো কিছুই সরকারের হাতে নেই। আমার দেশের জজ সাহেবেরা নিজেদের বিদ্যাবুদ্ধি দিয়ে, নিজেদের প্রজ্ঞা দিয়ে,…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ-পাবনা ঈদুল আযহার শেষ মুহূর্তে জমে উঠেছে পাবনা নগরবাড়ি ঐতিহ্যবাহী পশুর হাট। রাত পোহালেই ঈদ, হাটে ক্রেতা- বিক্রেতাদের উপস্থিত বেড়েছে সকাল গড়াতেই হাটজুড়ে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড় বুধবার (২৭ মে) পাবনা নগরবাড়ি পশুর হাটে গিয়ে দেখা যায় , পছন্দের পশুটি কিনতে অনেকেই এসেছে হাটে, কেউ একা এসেছেন , কেউ এসেছেন দলবেঁধে , যেন তিল ধারণের ঠাঁই ছিল না এ হাটটিতে । ক্রেতা – বিক্রেতাদের এই উপস্থিতি যেন ঈদ উৎসবের অংশ । গরুর হাটে পাবনা কাশিনাথপুর নগরবাড়ি হাটে আমিনপুর থানার ক্রেতা মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, বাজার অনেকটা চড়া মূল্যের তুলনায় অনেক বেশি দাম চাওয়া হচ্ছে অনেক দরকষাকষি…

বিস্তারিত পড়ুন

মোঃ সেকেন্দার আলী-বিশেষ প্রতিনিধি, নওগাঁ নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ শহরের শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন (৩২) ও তার দুই সহযোগী শান্ত রবিদাস (২২) ও সাকিব হোসেন মিমকে (২৬) গ্রেফতার করেছে। ২৬ মে মধ্যরাতে নওগাঁ ঢাকা বাস টার্মিনাল এলাকায় এই অভিযান চালানো হয়। ডিবি পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী সুমন দীর্ঘদিন ধরে নওগাঁর সুইপার কলোনিসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। বিষয়টি পুলিশ সুপার মহোদয়ের নজরে আসলে তিনি ডিবি পুলিশকে কঠোর নির্দেশনা দেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে ঢাকা থেকে আসা ‘শাহ ফতেহ আলী’ পরিবহনের এক বাসে তল্লাশি চালিয়ে…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন কাউন্টারে গিয়ে অতিরিক্ত ভাড়া আদায় এর বিষয়ে যাত্রী ও গাড়ি কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হক সুমন, ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সদর থানার ওসি মোঃ শাহজাহান আলী, বিআরটিএর কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। পরে ঠাকুরগাঁও বন বিভাগ রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে দূরপাল্লার পাঁচটি গাড়িকে ফিটনেস না থাকায় সড়ক পরিবহন আইনে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের ভ্রাম্যমান আদালত।

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না” রামিসার বাবার এই আর্তনাদ শুধু একজন পিতার অসহায়ত্ব নয়, এটি আমাদের সমাজ ও বিচারব্যবস্থার প্রতি মানুষের হারিয়ে যাওয়া আস্থার নির্মম প্রতিচ্ছবি। যখন একজন মানুষ ন্যায়বিচারের আশা ছেড়ে দেন, তখন তা কেবল একটি পরিবারের ব্যর্থতা নয়, বরং পুরো রাষ্ট্র ও সমাজব্যবস্থাও মানবাধিকারের জন্য গভীর লজ্জার বিষয়। একটি সভ্য রাষ্ট্রে মানুষের শেষ ভরসা হওয়া উচিত বিচারব্যবস্থা। কিন্তু যদি মানুষ মনে করে বিচার মিলবে না, তাহলে সেটি আমাদের সকলের জন্য উদ্বেগের বার্তা। রামিসার পরিবারের কান্না যেন আর কোনো পরিবারের ভাগ্যে না আসে সেই প্রত্যাশাই আজ দেশের মানুষের। পরপারে ভাল থেকো মা-মনি।

বিস্তারিত পড়ুন