
এসএম দৌলত :
২৩ শে মে রোজ শনিবার বগুড়া শহরে নাজ কমপ্লেক্সের ষষ্ঠ তলায় রুপসী বাংলা টিভি”র বগুড়া জেলা প্রতিনিধি এস এম দৌলতের কার্যালয়ে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রুপসী বাংলা টিভি’র বগুড়া জেলা প্রতিনিধি এস এম দৌলতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়
বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক শেখ মো: তাহা উদ্দিন নাহিম, ধুনট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান আনছারী।
অনুষ্ঠান টি পরিচালনা করেন, পল্লী টিভি’র বগুড়া জেলা প্রতিনিধি মো: মাইনুল হাসান মজনু।
এ-সময় এস এ টিভির ক্যামেরাপার্সন এনামুল হক, নাগরিক টিভির ক্যামেরাপার্সন সুমন, সাংবাদিক মনিরুল ইসলাম মনির ও টুকু মিয়া উপস্থিত ছিলেন।

