Author: G S Joy
নিজস্ব প্রতিনিধি : ঈদুল আযহার পশুর বর্জ্য আট ঘণ্টার মধ্যে অপসারণের সময় নির্ধারণ করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এজন্য প্রায় ১৩ হাজার ৪৫৩ জন জনবল প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে নিজস্ব জনবল ৬ হাজার ৫৫৩ জন, পিসিএসপি’র ৪ হাজার ৭০০ জন এবং ১১টি হাটে অতিরিক্ত ২ হাজার ২০০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করবেন। কোরবানির দিন বেলা ১২টা থেকে বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শুরু হবে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বাসস’কে বলেন, ‘পরবর্তী ৮ ঘণ্টার মধ্যে প্রথম দিনের কোরবানির বর্জ্য সম্পূর্ণ অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’ এই লক্ষ্য অর্জনে তিনি নগরবাসীর পূর্ণ সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সকলকে সতর্ক…
দীপক শর্মা-ঠাকুরগাঁও দুজনেই ঠাকুরগাঁও মহিলা সরকারি কলেজের ছাত্রী ছিলেন। মঙ্গলবার ঠাকুরগাঁও পৌর শহরের আর্টগ্যালারী এলাকায় একটি মহিলা ম্যাচ থেকে সুমাইয়া আক্তার ঝিলিক নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ী আউলিয়াপুর এলাকায়। কি কারণে ঐ কলেজছাত্রী এই পথ বেছে নিয়েছেন কারণ জানা যায়নি। এর আগে গতকাল ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী পূজা রানীর ঝুল ন্ত মরদেহ উদ্ধার করে পরিবার। সম্প্রতি পূজা রাণী মোবাইল ফোনে অতিরিক্ত কথা বলায় তা নিয়ে সন্দেহ করে তার পরিবার। এ কারণে পূজার কাছ থেকে তার ফোনটি কে ড়ে নেওয়া হয়। এর পর থেকে নতুন মোবাইল ফোনের জন্য বাবার কাছে বায়না ধরে পূজা। আ…
নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বাসসকে জানিয়েছেন, ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সে আলোকে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পুরো বিষয়টি মন্ত্রণালয় থেকে সরাসরি মনিটরিং করা হচ্ছে। ঈদের টানা সাত দিনের সরকারি ছুটিতে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগ বিশেষ তদারকি ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা যায়।…
নিজস্ব প্রতিনিধি : এশিয়ার সর্ববৃহৎ ঈদগা মাঠ দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল আযহার জামাত বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম ঈদগা ময়দানের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে একথা জানান। দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ঈদের নামাজ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য আজ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সাথে নিয়ে ঈদগা ময়দান পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, প্রতিবারের মতো এবারও দিনাজপুরের প্রথম জামাত গোর-এ শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে। ঈদের জামাত শান্তিপূর্ণ ও মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত করার…
নিজস্ব প্রতিনিধি : পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতায় মঙ্গলবার আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন লাখ লাখ হজ পালনকারী। প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই তারা ইবাদত ও প্রার্থনায় দিনটি কাটাচ্ছেন। সৌদি আরব থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। জিলহজ মাসের নবম দিন ফজরের নামাজের পর থেকেই হাজিরা আরাফাতের ময়দানে আসতে শুরু করেন। সকাল থেকে হাজিরা মহান আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও আত্মসমর্পণের এক আবহে তালবিয়া ও তাকবির পাঠ করছেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন। সূর্যাস্ত পর্যন্ত এই পবিত্র স্থানের নির্ধারিত সীমানার মধ্যে থেকে তারা পুরো দিনটি ইবাদত, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং দোয়ার মধ্য দিয়ে কাটাবেন। এই আরাফাতের ময়দানেই মহানবী…
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সশস্ত্র আক্রমণ করে যৌথবাহিনীর ক্যাম্প গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা করেছে পুলিশ। দুর্গম ওই পাহাড়ি এলাকার নিয়ন্ত্রক শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনকে প্রধান করে মোট ২৪২জনকে মামলায় আসামী করা হয়েছে। সীতাকুন্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক সোহেল রানা সোমবার (২৫ মে) রাতে মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন সীতাকু- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার পাঁচজন এবং সন্ত্রাসী ইয়াসিনসহ মোট ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। পুলিশের ওপর সংঘবদ্ধ সশস্ত্র হামলা, সরকারি কাজে বাধা, সরকারি সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগ এবং বিস্ফোরক…
নিজস্ব প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী কোরবানির পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে, নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাস্তায় যেন দুর্গন্ধ বা পরিবেশের কোনো ক্ষতি না হয়, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং নিজ নিজ এলাকায় এই বার্তা পৌঁছে দিতে হবে। আজ দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৪ হাজার ৭৩৭টি হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে একটি পরিবারে ঈদ উদযাপনের জন্য প্রয়োজনীয় সব ধরণের সামগ্রী বিতরণ করা হয়। ময়মনসিংহ সিটি…
মোঃ রাহিমুল ইসলাম সজিব-নাগেশ্বরী : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৭ নম্বর নেওয়াশী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাংগালটারী পূর্ব গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে দুই পক্ষের বিরোধে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। মৃত নিরগিন শেখের স্ত্রী মৃত শহরভান বেগমের ওয়ারিশ মোঃ মনছুর আলী গং অভিযোগ করেছেন, প্রায় ৫০ বছর আগে একটি প্রভাবশালী চক্র কৌশলে তাদের মায়ের নাম পরিবর্তন করে পৈতৃক সম্পত্তি বিক্রি করে দেয়। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন পর বিষয়টি তাদের নজরে এলে তারা জমির প্রকৃত মালিকানা ফিরে পেতে উদ্যোগ নেন। গত এক বছর ধরে প্রায় ৬২ শতাংশ জমিতে গাছ লাগানো এবং ধান চাষের মাধ্যমে তারা ভোগদখলে আছেন বলে জানান। অন্যদিকে, অপর পক্ষ ক্রয়সূত্রে জমির…
নিজস্ব প্রতিবেদক যশোরের সমালোচিত বহিস্কৃত যুবদল নেতা সাবেক প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে রাজধানীর তেজগাঁও এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেফতার হওয়ার পর তাকে যশোরে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে। এ উদ্দেশ্যে যশোর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। মঙ্গলবার বিকেলে পুলিশের একাধিক সূত্র জনির আটকের বিষয়টি নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার পরিপ্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।…
নিজস্ব প্রতিবেদক পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যশোর ও নড়াইল জেলায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা । কোরবানির পশুর হাট, ঈদের জামায়াত, চামড়া বেচাকেনা কেন্দ্র, রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। মঙ্গলবার (২৬ মে) যশোরের রাজারহাট পশুর হাটে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স। তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে যশোর ও নড়াইল জেলার পশুর হাটগুলোতে যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে র্যাব সদস্যরা নিয়মিত টহল পরিচালনা করছেন । এরই অংশ হিসেবে রাজারহাট ও বকচর পশুর হাটে বিশেষ পর্যবেক্ষণ কার্যক্রম চালানো হয়েছে। একই সঙ্গে…
মোঃ আল-আমিন, অষ্টগ্রাম : কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা-এ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ ২৬ মে ৩ নং অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মজনু মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমদ, ৩ নং…
নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহার দিন কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণের প্রস্তুতি নিয়েছে ফেনী পৌরসভা। ৭ ঘন্টার মধ্যেই পৌরসভার ১৮ টি ওয়ার্ডের বর্জ্য অপসারণে ১৪টি টিম গঠন করা হয়েছে। পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. কৃষ্ণপদ সাহা জানান, পৌরসভার ১৮টি ওয়ার্ডে ১৪টি টিম বর্জ্য অপসারণে কাজ করবে। প্রতিটি টিমে ১জন সুপার ভাইজারের অধীন কয়েকজন সদস্য থাকবেন। দুপুর ১২টা থেকে তারা বর্জ্য অপসারণের কাজ শুরু করবে। সন্ধ্যা ৭টার মধ্যে শহর পরিচ্ছন্ন করার পরিকল্পনা রয়েছে। তিনি জানান, পৌর এলাকায় ৯ হাজার থেকে ১২ হাজার পশু কোরবানি হতে পারে। এরই মধ্যে পৌরসভার বাসিন্দাদের কোরবানীর বর্জ্য সংরক্ষণের জন্য ১০হাজার ব্যাগ সরবরাহ…
নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সরকারি দল বাজেট দেবে, বিরোধীদল সামালোচনা করবে। বিরোধীদলের এই গঠনমূলক সমালোচনা অমরা স্বাগত জানাবো। তিনি বলেন, আমি দেখব, সংসদে বিরোধীদল যাতে তাদের দায়িত্ব পালন করার জন্য পর্যাপ্ত সময় পায়। সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে সহযোগিতার মনোভাব আমি আগের সংসদ অধিবেশনে লক্ষ্য করেছি। এখনও আশা করি তাদের মধ্যে কো-অপারেশন থাকবে। সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে। যাতে করে জনজীবনে স্বস্তি নেমে আসে। আজ মঙ্গলবার ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এসব কথা বলেন। স্পিকার আশা প্রকাশ করে…
হাসান মাহমুদ জয় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শেষ মুহূর্তের পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই উপজেলার ঐতিহ্যবাহী এই পশুর হাটে বিভিন্ন এলাকা থেকে আসা খামারি, পাইকার ও প্রান্তিক কৃষকদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে পুরো হাট। তবে হাটে মানুষের উপস্থিতি ব্যাপক থাকলেও কেনাবেচা প্রত্যাশা অনুযায়ী হচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। একই হাটে গরু ও ছাগল দুই ধরনের পশুর ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতিতে তিল ধারণের ঠাঁই ছিল না। সকালে সরেজমিনে দেখা যায়, হাটজুড়ে দেশি জাতের গরুর আধিক্য। বড় আকারের গরুর দাম হাঁকা হচ্ছে ৮০ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকা পর্যন্ত। আর…
মাসুম বিল্লাহ, খুলনা: আসন্ন ঈদুল আজহায় নগরবাসীর সুবিধার্থে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) পক্ষ থেকে ১৪০টি নির্দিষ্ট স্থানে পশু কোরবানির ব্যবস্থা করা হয়েছে। একই সাথে এবারই প্রথম খুলনা সার্কিট হাউজ ময়দানে মহিলাদের পর্দা সহকারে ঈদের প্রধান জামাতে নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা করা হচ্ছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে সার্কিট হাউজ মাঠে আসন্ন ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। পরিদর্শন শেষে কেসিসি প্রশাসক বলেন, “কোরবানির বর্জ্য ও রক্ত যাতে ড্রেনে না ফেলা হয়, সে বিষয়ে নগরবাসীকে সচেতন থাকতে হবে। নির্দিষ্ট স্থানে রাখা বর্জ্য ঈদের দিন দুপুর ২টা থেকে রাত ১০টার মধ্যে অপসারণের…
নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদ-উল-আযহার প্রধান জামাত আয়োজনের জন্য খুলনা সার্কিট হাউজ মাঠের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারই প্রথম মহিলারা পর্দা সহকারে খুলনা সার্কিট হাউজ ময়দানে ঈদের জামাতে নামাজ আদায় করতে পারবেন। ঈদের নামাজ আদায় নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) কর্তৃপক্ষ। মাঠের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মাঠ পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে প্রস্তুতি বিষয়ে কেসিসি প্রশাসক গণমাধ্যমকর্মীদের বলেন, ‘খুলনা সার্কিট হাউজ মাঠে ঈদ-উল-আযহার জামাত আদায়ের জন্য সার্বিক প্রস্তুতি সফল করতে সব সংস্থা দায়িত্ব নিয়ে কাজ করছে। আশা করি, নগরবাসী স্বাচ্ছন্দ্যে ও নিরাপত্তার সাথে ঈদের জামাতে অংশগ্রহণ এবং পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন…
নিজস্ব প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে চট্টগ্রাম মহানগর ও জেলা জুড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখতে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিশ্চিদ্র ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও চট্টগ্রাম জেলা পুলিশ। ঈদের ছুটিতে নগরের অধিকাংশ মানুষ সপরিবারে তাদের গ্রামের বাড়িতে চলে যাওয়ায়, ফাঁকা বাসা-বাড়িতে চুরি বা ডাকাতির আশঙ্কা অনেকাংশে বেড়ে যায়। এই বাস্তবতাকে সামনে রেখে নগরীর আবাসিক এলাকা, গুরুত্বপূর্ণ সড়ক, পশুর হাট, বিপণি বিতান ও প্রধান জনসমাগমস্থলগুলোতে পুলিশি টহল ও নজরদারি বহুগুণ বৃদ্ধি করা হয়েছে। সিএমপি সূত্র জানিয়েছে, ঈদ উৎসবকে কেন্দ্র করে ইতোমধ্যেই নগরের বিভিন্ন প্রবেশমুখ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী…
নিজস্ব প্রতিনিধি : সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া ও আশপাশের অন্তত ৬০টি গ্রামের মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন বুধবার। এ উপলক্ষে সংশ্লিষ্ট দরবার শরীফ ও গ্রামগুলোতে প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরীফ (সাতকানিয়া) ও জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফ (চন্দনাইশ)-এর অনুসারীরা সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে ঈদসহ ইসলামি সব ধর্মীয় অনুশাসন পালন করে আসছেন। এরই ধারার প্রবর্তক ছিলেন সুফি সাধক মাওলানা মোখলেসুর রহমান (রহ.), যিনি প্রায় ২০০ বছর আগে এ রীতির প্রচলন করেন। সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফ সূত্রে জানা গেছে, তাদের অনুসারীরা হানাফি মাযহাব অনুসরণ করেন এবং আরব বিশ্বের সঙ্গে…
নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ঈদের দিনসহ এর আগের সাত দিন ও পরের পাঁচ দিন অর্থাৎ ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক চালু থাকবে। ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও যাত্রীদের যাতায়াত সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র : বাসস…
মোঃ জাহিদুর রহিম মোল্লা-রাজবাড়ী সব ফেরি সচল থাকায় ঈদযাত্রার প্রথম দিনেই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে নির্বিঘ্নে পারাপার হচ্ছে যাত্রী ও যানবাহন। যাত্রী ও ছোট গাড়ির চাপ বাড়লেও ঘাট এলাকায় দেখা যায়নি দীর্ঘ যানজট বা ভোগান্তি। ফলে স্বস্তিতে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ছুটছেন ঘরমুখো মানুষ। মংগলবার ( ২৬মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা যায়, ঈদযাত্রার প্রথম দিনে পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রত্যেকটি ফেরি যাত্রী ও যানবাহন বোঝায় করে দৌলতদিয়া ঘাটে এসে ভিড়ছে। প্রত্যেকটি ফেরিতে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও যাত্রীবাহী পরিবহনের চাপ রয়েছে। ঘাট এলাকায় বাড়তি ভিড় থাকলেও দীর্ঘ অপেক্ষা বা দুর্ভোগে…
জুলফিকার আলী জুয়েল : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ‘অন্যায়ের সাথে আপোষ নয়’ ‘আমরা আছি আপনার পাশে’ এই প্রত্যয় নিয়ে ২৬//৬/২০২৬ ইং সোমবার বিকেল চারটায় টঙ্গীতে অসহায় ও দরিদ্র সাধারণ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী ও পরাজনৈতিক সংগঠন ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’। গাজীপুরা পশ্চিমপাড়া, সাতাইশ রোডে এস.পি.এম ডিজাইনস লিঃ এর অপরদিকে) বাহার প্লাজার দ্বিতীয় তলায় অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সকল সদস্যবৃন্দের সার্বিক আয়োজনে ও সহযোগিতায় এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। সংস্থার সভাপতি জনাব মো: আবুল হোসেন-এর উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা জিএমপি-এর…
নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে এবারও খোলা থাকবে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। ঈদকেন্দ্রিক এ ঘোরাঘুরিকে লক্ষ্য রেখে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে রাখা হয়েছে বিশেষ আয়োজন। এবারের ঈদুল আজহায় টানা সাতদিনের ছুটিতে এসব বিনোদন কেন্দ্রে ব্যাপক লোকসমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, বিনোদন কেন্দ্রগুলোতে প্রতি বছরের মতোই থাকবে বিনোদনপিপাসু মানুষের ব্যাপক বিচরণ। সরকারি-বেসরকারি বিনোদন কেন্দ্র ছাড়াও উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিস্তীর্ণ এলাকা ও হাতিরঝিলসহ সারা ঢাকায় ঈদ আনন্দে ঘুরে বেড়ানোর হিড়িক পড়বে। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঈদকে সামনে রেখে বিনোদন কেন্দ্রগুলোতে বিশেষ প্রস্তুতি গ্রহণ চলছে। দর্শনার্থীদের বরণ করে নিতে পরিষ্কার-পরিচ্ছন্নসহ নানাভাবে সাজিয়ে তোলা…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঈদযাত্রায় নারী যাত্রীদের জন্য ট্রেনে বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। ঈদ উপলক্ষে ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ননস্টপ চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীদের জন্য এ বিশেষ কোচ সার্ভিস চালু করা হয়। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে জানানো হয়, ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে সংযুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের বিদায় জানানোর মাধ্যমে গতকাল এ সার্ভিসের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন। এ সময় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. নাজমুল হাসান এবং মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) উপস্থিত ছিলেন। তারা যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় চলতি মৌসুমে রসালো ফল লিচুর বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা এবং বড় ধরনের ঝড়-বৃষ্টি না হওয়ায় এবার উৎপাদন ও বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, এবার জেলায় মোট ৫৫৫ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে, যা থেকে প্রায় ২৯ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই স্থানীয় বাজারে সুস্বাদু ও রসালো এই ফল আসতে শুরু করেছে। বাজারে প্রতি শত লিচু আকার ও মানভেদে ২০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভালো ফলন ও কাঙ্ক্ষিত দাম পাওয়ায় লিচু চাষিদের মুখে এখন তৃপ্তির হাসি। কৃষি অফিস সূত্রে জানা গেছে, জেলার সীমান্তবর্তী…
এম.এ. গাফফার : আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। পবিত্র ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে নামাজের জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজনে ছাতা অন্য কোনো ব্যাগ বা বস্তু সাথে না আনার জন্যও অনুরোধ জানানোা হয়েছে। সূত্র : বাসস…
মনজুর আহামেদ : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই। তিনি আরও বলেন, ঈদকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ (মঙ্গলবার) জাতীয় ঈদগাহ প্রাঙ্গন পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এ বছরও র্যাব ফোর্সেস অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে। আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। র্যাবের সব সদস্য ঈদের দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে এবং সব ব্যাটালিয়ন তাদের নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। তিনি…
নিজস্ব প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে সরকার যেকোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখবে। আজ (মঙ্গলবার) সকালে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের ‘ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার’ পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী মনিটরিং কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অতীত সরকারের দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা ও দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে দেশের শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের সেন্ট্রাল মনিটরিং সেল সবসময় কার্যকর থাকলেও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের সাতদিন আগে…
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দানে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে নির্মিত বিশাল প্যান্ডেলে অনুষ্ঠিত হবে নগরের কেন্দ্রীয় ঈদ জামাত। মঙ্গলবার ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এ তথ্য জানান । মেয়র বলেন, ঈদুল আজহাকে সামনে রেখে মুসল্লিদের নির্বিঘন্ন নামাজ আদায়ের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্ভাব্য বৃষ্টিপাতের কথা বিবেচনায় রেখে প্যান্ডেলের ওপর টারপলিন টানানো হয়েছে। পুরো ময়দানে কার্পেট বিছানো হয়েছে, যাতে প্রতিকূল আবহাওয়াতেও জামাতে কোনো বিঘন্ন না ঘটে। চসিক সূত্র জানায়, ময়দানে ১৪০টি সিলিং ফ্যান ও ৬০টি স্ট্যান্ড…
নিজস্ব প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশু পালন এখন প্রান্তিক কৃষক ও খামারিদের বছরের অন্যতম বড় আয়ের উৎসে পরিণত হয়েছে। আজ মঙ্গলবার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নেউরা পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, কোরবানির পশু পালন ও বিক্রির মাধ্যমে দেশের লাখো পরিবার আর্থিকভাবে উপকৃত হচ্ছে। ধীরে ধীরে এই খাত শিল্পভিত্তিক অর্থনৈতিক কর্মকা-ে রূপ নিচ্ছে, যা জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, বাংলাদেশে প্রতিবছর বিপুলসংখ্যক গবাদিপশু কোরবানি হয়, যা বিশ্বের অন্যতম বৃহৎ কোরবানির আয়োজন। এই ঈদকে সামনে রেখে…
শহীদুল ইসলাম শরীফ একসময় দুহাতে রিনিঝিনি চুড়ি নিয়ে গ্রামের পর গ্রাম, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতেন তিনি। তার ডাক শুনে চঞ্চল হয়ে উঠত গ্রামের বধূ আর কিশোরীরা। কিন্তু কালের বিবর্তনে সেই সুর আজ স্তব্ধ। জীবনের পেষণে আজ নিজেই এক কঙ্কালসার দেহ নিয়ে বেঁচে আছেন ঢাকার দোহার উপজেলার করিমগঞ্জ এলাকার সত্তর বছর বয়সি বৃদ্ধা হাফেজা। আসন্ন কোরবানি ঈদের এই উৎসবের আবহে যেখানে চারদিকে আনন্দের বন্যা, সেখানে করিমগঞ্জের হাফেজার ছোট্ট জীর্ণ টিনের ঘরে চলছে নীরব হাহাকার। করিমগঞ্জ এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সত্তর ছুঁইছুঁই হাফেজার বর্তমান সম্বল বলতে কেবল হাতের একটি লাঠি, যার ওপর ভর দিয়ে কোনোমতে নিজের জীর্ণ শরীরটাকে টেনে নিয়ে চলেন…
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জের গোপালপুর উত্তর বেপারীপাড়া এলাকায় গরিব, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ১১:০০ ঘটিকায় মোশারফ হোসেন বেপারীর নিজস্ব উদ্যোগে এ চাউল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার মোট ৮৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। উক্ত চাউল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নিজাম উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম মোঃ সাইদুর রহমান, আলহাজ্ব সাদা মোল্লা, মোহাম্মদ মনির ব্যাপারী (মাস্টার) মোঃ সোবহান বেপারী, প্রধান উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক…
বিনোদন ডেস্ক : ঈদ উপলক্ষে ইউটিউবে মুক্তি পেয়েছে সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার গান “গোধূলি লগন” গানটি প্রকাশ পেয়েছে সৈয়দা হেমার ইউটিউব ও ফেসবুক পেইজে। গানটি লিখেছেন সৈয়দা হেমা সুর ও সংগীত হৃদয় হাসিন। গানটির নেপথ্যের গল্প বাংলা গানের জগতে দীর্ঘদিন ধরে নিভৃতে কাজ করে যাওয়া গীতিকার ও সুরকার সৈয়দা হেমা আবারও হাজির হচ্ছেন নতুন চমক নিয়ে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে তাঁর লেখা নতুন গান ‘গোধূলি লগন’। গানটিতে সুর ও সংগীত পরিচালনা করেছেন হৃদয় হাসিন এবং কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি প্রবল আগ্রহ ছিল সৈয়দা হেমার। শখের বসে ডায়েরির পাতায় জমতে থাকে একের…
নিজস্ব প্রতিবেদক যশোর শহরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই ব্যক্তি আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৫ মে) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার খালধার রোডের নিকেরীপাড়া এলাকায় রকির দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন খালধার রোড কদমতলা এলাকার মুরাদের ছেলে রাব্বী (১৮) এবং পশ্চিম বারান্দীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে আব্দুল কুদ্দুস (৩০)। পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের একজন করে মোট দুইজন আহত হন। পরে তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহতরা…
এস এম দৌলত-বগুড়া ২৪ মে ( রোববার) বগুড়া প্রেসক্লাবে আইন বার্তা পত্রিকার ৯ম বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দৈনিক আইন বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি জে এস সাহাদত হোসেন শাহীন এর আয়োজনে দৈনিক বগুড়া পএিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ ও বগুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষ, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম এর…
মোঃ বাবুল হোসেন, মুকসুদপুর : গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার পৌর আওয়ামী লীগ নেতা মোঃ হাসমত আলী দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে। আজ মঙ্গলবার (২৬ মে) মুকসুদপুর পৌরসভার নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করে মুকসুদপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ সহ দলীয় সকল প্রকার পদপদবী থেকে পদত্যাগ করে। লিখিত বক্তব্যে হাসমত আলী বলেন ” আমি মোঃ হাসমত আলী, পিঃ ছিরু ফকির, গ্রামঃ কমলাপুর, আমি পৌর আওয়ামী লীগের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে আজ ২৬/৫/২০২৬ রোজ মঙ্গলবার হইতে আওয়ামী লীগের দলীয় সকল প্রকার পদ পদবী হতে পদত্যাগ করিলাম। আজ থেকে আওয়ামী লীগের…
শেখ মোহাম্মদ পারভেজ-পাবনা : পাবনা (আমিনপুর) কাশিনাথপুর অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী ফসলের হাট বসে সপ্তাহে একদিন বৃহস্পতিবার হাটে পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ফসলের ব্যাপক আমদানি লক্ষ্য করা গেছে। তবে আমদানির তারতম্য এবং ক্রেতা-বিক্রেতার ওপর ভিত্তি করে বিভিন্ন ফসলের দামে কিছুটা ওঠানামা দেখা গেছে। আজকের হাটের প্রধান কৃষি পণ্যের বাজারদর নিচে তুলে ধরা হলো: ১. পেঁয়াজ ও রসুনের বাজারদর বাঁধাই বা রাকি পেঁয়াজ: প্রতি মণ ১০৫০ থেকে ১১৫০ টাকা। মোকামের বা চালানি পেঁয়াজ: প্রতি মণ ৯০০ থেকে ১০৫০ টাকা। সুখ সাগর পেঁয়াজ: প্রতি মণ ৭০০ থেকে ৮৫০ টাকা। রসুন (সব জাত): মানভেদে প্রতি মণ ১৪০০ থেকে ৩২০০ টাকা। ২. ধান ও…
দীপক শর্মা-ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ভােট পাড়া গ্রামের কোন পাড়ায় চড়কপুরে টিভি ব্রিজ ইলেকট্রনিক সামগ্রী ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি, ঘটনাটি ঘটে রাত ২:৩০ মিনিটে নরদেব চন্দ্র সিংহের বাসায়। ঘটনা স্থল পরিদর্শন করেন সাবেক চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জী সহ আরো অনন্য ব্যক্তিবর্গ।
নাছিরুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর) ঈদুল আজহার আর মাত্র একদিন বাকি। আর এর মধ্যে জমে উঠেছে উঠেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা-এর ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ পশুর হাট। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হাটে বেড়েছে ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি। সকাল গড়াতেই হাটজুড়ে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড়। মঙ্গলবার (২৬ মে) উপজেলার আফতাবগন্জ পশুর হাটে গিয়ে দেখা যায়, পছন্দের পশুটি কিনতে অনেকেই এসেছেন হাটে, কেউ একা এসেছেন, কেউ এসেছেন দলবেঁধে। যেন তিল ধারণের ঠাঁই ছিল না এ হাটটিতে। ক্রেতা-বিক্রেতাদের এই উপস্থিতি যেন ঈদ উৎসবেরই অংশ। শুধু এই গরুর হাটে নয় উপজেলার প্রতিটি হাটেই পছন্দের কোরবানির পশু কিনতে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। দাম যাই হোক শেষ পর্যন্ত পছন্দের…
মোঃ গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩ নং নৈহাটি ইউনিয়নসহ রূপসা উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো: দিদারুল ইসলাম (দিদার)। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগ ও উৎসর্গের শিক্ষা দেয়। এই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। আমি রূপসা উপজেলার ৩ নং নৈহাটি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।” মাদক ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় শুভেচ্ছা বার্তার পাশাপাশি ৩ নং নৈহাটি ইউনিয়ন নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ব্যক্ত করেছেন তৃণমূল থেকে উঠে আসা এই হেভিওয়েট প্রার্থী। ছাত্রজীবন…
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করে রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে মিরপুরের কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে একে একে ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে সুপ্রিম কোর্টের পরামর্শে আদালত খোলা রাখা হবে। ঈদের ছুটির পর আগামী ১ জুন থেকে শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু হচ্ছে। তিনি বলেন, ‘শিশু রামিসা হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসামির জবানবন্দি গ্রহণ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছে। আমরা বিচার প্রক্রিয়ায় অনেক দূর এগিয়ে গেছি।’ আজ সোমবার চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কবির স্মৃতিবিজড়িত আটচালা ঘর সংলগ্ন মিশনারি…
আরিয়ান ইসলাম হৃদয়-ঢাকা : রাজধানীর রায়েরবাগ এলাকার একটি হোটেলে স্বাস্থ্যঝুঁকি ও অব্যবস্থাপনার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে, হোটেলটির রান্নাঘরে তেলাপোকা ও ইঁদুরের অবাধ বিচরণ রয়েছে, এবং খাবার সংরক্ষণের জন্য পচা বাসি সামগ্রী ব্যবহার করা হয়। হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলেও, তারা বিষয়টি নিয়ে কোনো প্রকার সমাধানের আলোচনা না করে এরিয়ে যায়। তাদের কথা, সকলে যেভাবে হোটেল চালাচ্ছে আমরাও সেভাবেই চালাচ্ছি। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং হোটেলটির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন।
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া বিদ্রোহী ও সাম্যের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ উদ্যোগে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ (২৫ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দসহ স্থানীয় সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি-সাহিত্যিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা জাতীয় কবির বর্ণাঢ্য জীবন, সাহিত্যকর্ম এবং সমাজ গঠনে তাঁর বৈপ্লবিক ভূমিকার ওপর আলোকপাত করেন। তারা বলেন, “কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনা ও সাম্যের কবি। শোষিত ও বঞ্চিত মানুষের…
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৩ নং নৈহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। ১ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সমাজকে বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বিশিষ্ট সমাজসেবক ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর মোঃ গোলাম রব্বানী। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তিনি। সেই সাথে এলাকার সামগ্রিক উন্নয়ন ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তরুণ এই সমাজসেবক। অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ও গরিবের বন্ধু এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোঃ গোলাম রব্বানী দীর্ঘদিন ধরে নিজ এলাকার সাধারণ…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ এনসিপির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের পথে হাটতে শুরু করেছে। তারা পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে। স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে। জেলা আদালতগুলোতে কি রায় হবে, কি বিচার হবে, কে জামিন পাবে সব কিছু রিমোর্ট কন্ট্রোলের মতো ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। সোমবার বিকাল ৬ (ছয়) টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে স্থানীয় এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত ২২ মে শুক্রবার ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপি ও…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া সরকার কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টির মান বাড়াতে সরবরাহ করা বিশেষ বনরুটি পাওয়া গেছে ডাস্টবিনে ও ময়লার স্তূপে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিল সংবলিত এবং “প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং-এর বনরুটি” লেখা বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী এভাবে ডাস্টবিনে পচতে দেখে স্থানীয় জনগণের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে। ময়লার স্তূপে ফেলে রাখা সেই বনরুটিগুলো এখন পচে পিঁপড়ে ও পোকা-মাকড়ে ছেয়ে গেছে। সরকারের দেওয়া এই খাবার এভাবে ডাস্টবিনে কেন—তা নিয়ে এখন সাধারণ মানুষের মুখে মুখে প্রশ্ন চাঙ্গা হয়ে উঠেছে। স্থানীয়…
আল মুজাহিদ-যশোর যশোরের চৌগাছায় থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে ৪১ বোতল উইনসিরেক্স কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৫ মে) রাত ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ইন্দ্রপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ইন্দ্রপুর গ্রামে ধৃত আসামি মোঃ শাহিন আলম (৩১) এর বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৪১ বোতল উইনসিরেক্স কাফ সিরাপ এবং মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা…
নিজস্ব প্রতিনিধি : আজ হজের প্রথমদিন। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত। তাঁবুতে চলছে হজের মাসআলা-মাসায়েলসহ বিভিন্ন ধর্মীয় আলোচনা। বিভিন্ন তাঁবুতে গিয়ে বাংলাদেশি হজযাত্রীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। গতকাল রাত ১০ টার পর থেকেই মিনার উদ্দেশে রওয়ানা হন হাজিরা। শরিয়তের বিধানমতে হাজিরা আজ মিনায় অবস্থান করে ফজর হতে এশা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন। মিনায় রাত্রিযাপন শেষে আগামীকাল আরাফাতের উদ্দেশে রওনা হবেন তাঁরা। সেখানে খুতবার পর হাজিরা একসঙ্গে যোহর ও আসরের নামাজ আদায় করবেন। এ বছর হজের খুতবা দেবেন মসজিদে নববীর প্রধান ইমাম ও…
মোঃ জনি ইসলাম : জনাব সালাহউদ্দিন আইউবী মাননীয় এমপি মহোদয় সাহেব (গাজীপুর- ৪) এর দৃষ্টি আকর্ষণ করে কাপাসিয়া উপজেলার সাধারণ জনগণ বলেন, আপনাকে কাপাসিয়ার জনগণ ভোট দিয়ে এমপি বানাইছে, কোথায় পানিতে ধান কাটা যায়, কোন বাগানে লিচু হার্ভিস্ট হবে, কোথায় ফুটবল খেলা যায় এইগুলোর জন্য??? গত ৩মাসে কাপাসিয়ায় বাস্তবিক অর্থে আপনার অবদান কি? একজন নির্বাচিত এমপি হয়ে কি করেছেন?? মাদক নিয়ন্ত্রণ করতে পারছেন? চুরি কমাইতে পারছেন? চাদাবাজি বন্ধ করতে পারছেন? এলাকার কোন উন্নয়ন আপনার মাধ্যমে হইছে?? জনগণ গত ৩মাসের হিসাব চাইলে জবাব দিতে পারবেন?? কাপাসিয়ায় অনেক ভোটার নিজের পরিবারকে হুমকির মুখে রেখেও আপনাকে ভোট দিছে। আর আপনি ফেসবুকে এমপি…
আল মুজাহিদ-(যশোর) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের ঝিকরগাছায় দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবিরা নাজমুল মুন্নী এমপি। সোমবার (২৫ মে) বিকালে ঝিকরগাছা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় সাবিরা নাজমুল মুন্নী এমপি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বিএনপি সবসময় মানুষের পাশে রয়েছে। অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। তিনি আরও…
নিজস্ব প্রতিনিধি : স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের ২ কোটির বেশি শিশুকে টিকার আওতায় আনা হয়েছে। হামের টিকাদান কর্মসূচির এ অর্জনের হার ১২২ শতাংশে পৌঁছেছে। আজ দুপুরে কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, প্রথম ধাপে দেশের ১৮টি উপজেলায় হামের টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। সেসব স্থানে সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। শিশুদের সুরক্ষায় সরকারের প্রধান লক্ষ্য হলো দ্রুত সময়ের মধ্যে শতভাগ টিকাদান নিশ্চিত করা। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লা সদর জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। ঈদুল আযহাকে সামনে রেখে হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা, রোগী ব্যবস্থাপনা ও ওষুধ…
নিজস্ব প্রতিবেদক যশোরে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে সোমবার (২৫ মে) যশোর রেল স্টেশন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান। এ সময় বাজারের বিভিন্ন মুদি দোকান, মুরগির দোকান, কাঁচাবাজার, ফলের দোকান ও মসলার দোকানে তদারকি করা হয়। ভ্রাম্যমাণ আদালত চলাকালে ব্যবসায়ীদের কাছে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হয়েছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়। পাশাপাশি দোকানে থাকা বিভিন্ন মসলার ক্রয় মেমো ও কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট দোকানে…
দীপক শর্মা-ঠাকুরগাঁও অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং সিনিয়র সাংবাদিক বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সহকর্মী মোঃ আল মামুন জীবন ভাইকে মোবাইলে অকথিত ভাষায় গালিগালাজ সহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একজন কলম সৈনিকের ওপর এমন ন্যাক্কারজনক হামলা শুধু ব্যক্তির ওপর নয়, বরং পুরো সাংবাদিক সমাজের ওপর আঘাত। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের দাবি: ১. অনতিবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে। ২. ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং জীবন ভাইয়ের পাশে দাঁড়াতে আমরা সকলে ঐক্যবদ্ধ। আশা করছি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে…
দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার হাজারো অসুস্থ শিশু ও তার পরিবারের ভরসার চিকিৎসক ডাক্তার শাহজাহান নেওয়াজ। এই মানুষটি তার চিকিৎসা জীবনে স্বচ্ছলদের রোগীদের কাছে ভিজিট নিলেও শত শত গরিব শিশুর বাবা-মায়ের কাছ থেকে এক টাকাও নেননি। শুনেছি, তিনি রোগীর বাবা-মায়ের কাছে জানতে চাইতেন, বাড়ি কোথায়, কি করেন, কিভাবে এসেছেন, ভ্যানভাড়া কত? সব কিছু শুনে পরিবারটির অবস্থা বুঝে ভিজিটের টাকা না নিয়ে বরং ওষুধ কেনার জন্য কিছু টাকা হাতে ধরিয়ে দিতেন। আর বলতেন, ভিজিটের টাকা থেকে ভ্যান ভাড়াটা দিয়েন। তিনিও আপনাদের মতো গরিব মানুষ। এসব কারণে তিনি ঠাকুরগাঁওয়ে গরিবের ডাক্তার হিসেবে পরিচিত। সব সময় হাসি খুশি থাকা এই মানুষটির জন্য শুভ…
দীপক শর্মা-ঠাকুরগাঁও ,বিএনপির দেওয়া ইশতেহার সফলতার দিকে, দীর্ঘ ৫ বছর পর বালিয়াডাঙ্গী হাসপাতালে পুনরায় সিজার কার্যক্রম চালু আলহামদুলিল্লাহ্। দীর্ঘ ৫ বছর বন্ধ থাকার পর আজ সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের জন্য পুনরায় সিজার (অপারেশনের মাধ্যমে সন্তান প্রসব) কার্যক্রম চালু হয়েছে। এতে করে উপজেলার সাধারণ মানুষ, বিশেষ করে গর্ভবতী মায়েরা এখন স্থানীয়ভাবেই জরুরি মাতৃসেবা গ্রহণের সুযোগ পাবেন। এতদিন সিজার সেবা বন্ধ থাকায় রোগীদের ঠাকুরগাঁও সদর হাসপাতাল কিংবা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে যেতে হতো। ফলে সময় ও অতিরিক্ত অর্থ ব্যয়ের পাশাপাশি ভোগান্তিতেও পড়তে হতো সাধারণ মানুষকে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অপারেশন থিয়েটারের প্রস্তুতি সম্পন্ন হওয়ায় পুনরায় এই…
নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়াকে বিভাগ ঘোষণার দাবি এখন আর শুধুমাত্র একটি আবেগের বিষয় নয়, বরং এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ন্যায্য অধিকার ও টেকসই উন্নয়নের যৌক্তিক দাবি হিসেবে সামনে এসেছে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, অর্থনৈতিক অগ্রগতি, উন্নত স্বাস্থ্যসেবা এবং সহজ নাগরিক সুবিধা নিশ্চিত করতে কুষ্টিয়াকে বিভাগ ঘোষণার দাবি দিন দিন জোরালো হচ্ছে। ভৌগোলিক অবস্থান ও কৌশলগত গুরুত্বের দিক থেকে কুষ্টিয়া দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে সুপরিচিত। কুষ্টিয়াকে কেন্দ্র করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার অবস্থান হওয়ায় এ অঞ্চলের লাখো মানুষকে প্রশাসনিক কাজের জন্য খুলনা বা ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থ দুটোরই অপচয় ঘটে। কুষ্টিয়া বিভাগ হলে মানুষের দীর্ঘদিনের এই ভোগান্তি অনেকাংশে লাঘব হবে।…
নিজস্ব প্রতিনিধি : প্রতিবছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়। দিবসটির মূল লক্ষ্য হলো তামাকের ভয়াবহ ক্ষতি সম্পর্কে মানুষকে সচেতন করা এবং তামাক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণে বিশ্ববাসীকে উদ্বুদ্ধ করা। বিশ্ব তামাকমুক্ত দিবস সামনে এলেই আমরা তামাকের ক্ষতি নিয়ে আলোচনা করি। পরিসংখ্যান তুলে ধরি, সচেতনতার কথা বলি, নানা কর্মসূচি পালন করি। কিন্তু বাস্তবতা হলো, বাংলাদেশে তামাকের বিস্তার এখনো উদ্বেগজনক হারে বাড়ছে। একদিকে মানুষ তামাকজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, অন্যদিকে দেশের উর্বর কৃষিজমি ও পরিবেশও ধ্বংস হচ্ছে তামাক চাষের কারণে। জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির জন্য তামাক এখন বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। তামাক আসক্তির কারণে পৃথিবীব্যাপী প্রতি ৪ সেকেন্ডে…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার মেঘনা নদীতে সংঘটিত চাঞ্চল্যকর নৌ-ডাকাতির ঘটনার মূলহোতা ও শীর্ষ ডাকাত দ্বীন ইসলাম ওরফে ধীরাকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৪ মে) সকালে আশুগঞ্জ বাজার এলাকা থেকে কিশোরগঞ্জের ভৈরব নৌ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত দ্বীন ইসলাম ওরফে ধীরা আশুগঞ্জ উপজেলার চরচারতলা পূর্বপাড়া এলাকার বাসিন্দা। ভৈরব নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের সময় ধীরার হেফাজত থেকে ডাকাতি হওয়া লুটের মালের অংশ হিসেবে নগদ ১ লাখ ৭০ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়েছে। নৌ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মে ভোর সোয়া ৫টার…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ‘পুশইন’ এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধে সর্বসাধারণের মাঝে জনসচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রবিবার (২৪ মে) থেকে বিজিবির ৬০ ব্যাটালিয়নের (সুলতানপুর) উদ্যোগে সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে এই সতর্কতামূলক মাইকিং কার্যক্রম শুরু করা হয়েছে। একই সাথে সীমান্ত সুরক্ষায় বিজিবির নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের ভারত থেকে অবৈধ পুশইন, মানবপাচার ও দালালের মাধ্যমে অবৈধ উপায়ে সীমান্ত পারাপারের মারাত্মক ঝুঁকি ও আইনি প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন করতেই বিজিবির এই মাইকিং কার্যক্রম। বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম.…
নিজস্ব প্রতিনিধি : পাকিস্তানের কোয়েটায় ভয়াবহ বোমা হামলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তাঁর সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক এবং আন্তরিক সমবেদনা জানান। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংসতার তীব্র নিন্দা জানান এবং এই কঠিন সময়ে পাকিস্তানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন। আজ রোববার পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি রওনা হওয়ার কিছুক্ষণের…
এস এম দৌলত বগুড়ার গাবতলীতে গলা কেটে রিতা মজুমদার (৫০) নামের এক নারীকে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি হাসুয়া, রক্তমাখা কাপড়, মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- গাবতলী উপজেলার মমিনহাটা পূর্বপাড়া গ্রামের মোকলেছ এর ছেলে আনোয়ার হোসেন (৩৫) ও মমিনহাটা গ্রামের ফরিদ এর ছেলে শাওন মিয়া (২০)। সোমবার (২৫ মে) বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এ তথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত ২০ মে রাতে রিতা…
মুহাম্মদ শফিকুল ইসলাম : আজ ২৪ মে ২০২৬ খ্রি. চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা (ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় বোর্ডের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। শারীরিক সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ শেষে চূড়ান্ত ফলাফলে ১৪৩ জন প্রার্থী মেধাতালিকায় স্থান লাভ করেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান পুলিশ সুপার মহোদয়। তিনি নবনিযুক্তদের জনগণের সেবায়…
নিজস্ব প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ রাজধানীর আগারগাঁওয়ে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের নির্মাণাধীন নতুন ভবন পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি, নিরাপত্তা, অবকাঠামো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। উল্লেখ্য, নতুন ভবনটি চালু হলে সিটিটিসির কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাইবার অপরাধ, জঙ্গিবাদ ও আন্তর্জাতিক অপরাধ দমনে সক্ষমতা বৃদ্ধি পাবে। পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, ডিএমপি কমিশনার, ও সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহার প্রাক্কালে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঈদের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন হাটে বেড়েছে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরুর হাঁকডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। রাজধানীর দুই সিটি কর্পোরেশনের আওতায় এবার মোট ২৭টি পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৬টি হাট পরিচালিত হচ্ছে। এর মধ্যে রাজধানীর সবচেয়ে বড় ও পরিচিত গাবতলী পশুর হাট অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সোমবার ভোর থেকেই রাজধানীর পশুর হাটগুলোতে দেখা গেছে ব্যাপক কোলাহল। দেশের…
মুহাম্মদ শফিকুল ইসলাম : গতকাল রোববার গভীর রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে নবগঠিত র্যাব ও পুলিশ ক্যাম্প লক্ষ্য করে একযোগে ভয়াবহ সশস্ত্র হামলা চালিয়েছে কুখ্যাত ‘ইয়াসিন বাহিনী’র সন্ত্রাসীরা। পুরো এলাকা নিয়ন্ত্রণে নিতে তারা যে পরিকল্পিত ছক কষেছিল, তা অত্যন্ত ভয়াবহ এবং উদ্বেগজনক! রাত ১টার দিকে হঠাৎ ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এসে সন্ত্রাসীরা নবগঠিত র্যাব ক্যাম্পের দেওয়াল বুলডোজার গুঁড়িয়ে দেয় এবং চারদিক থেকে মুহুর্মুহু গুলিবর্ষণ শুরু করে। অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। হামলার পর শহর থেকে যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বাড়তি বা অতিরিক্ত ফোর্স বা ব্যাকআপ টিম এসে পৌঁছাতে না পারে, সেজন্য সন্ত্রাসীরা জঙ্গল সলিমপুরের ভেতরের প্রধান সড়কের ৩টি…
নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ২৮ মে বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সারওয়ার আলম আজ বাসস-কে জানান, ঈদের দিন সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনের দরবার হলে এ সংবর্ধনার আয়োজন করা হবে। তিনি আরো বলেন, রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া রাষ্ট্রপতি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানাবেন। সংবর্ধনায় বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিক, বিচারপতি, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, কূটনীতিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন। অনুষ্ঠানে কয়েকশ…
নিজস্ব প্রতিনিধি : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণে প্রায় ১৬ হাজার কর্মী প্রস্তুত রাখা হয়েছে, যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়াও থাকছে কেন্দ্রীয় ও জোনভিত্তিক সমন্বয় বা তদারক সেল। ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নগরবাসীর সুষ্ঠু, স্বাস্থ্যকর ও নির্বিঘ্ন উৎসব নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবহন, প্রকৌশল ও সম্পত্তি বিভাগসহ সংশ্লিষ্ট সব খাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গত বছরের অভিজ্ঞতার আলোকে এবারও কোরবানির প্রতিটি ধাপকে সমন্বিতভাবে পরিচালনা করতে একাধিক পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ডিএনসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানায়, গত বছর ঈদুল আজহায়…
নিজস্ব প্রতিনিধি : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)-র ব্যবস্থাপনায় পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশী কূটনীতিকরা জাতীয় ঈদগাহ ময়দানের এই প্রধান জামাতে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। আজ এক ব্রিফিংয়ে প্রশাসক জানান, আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামায়াতকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে ব্যাপক আয়োজন করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের মোট ক্ষেত্রফল প্রায় ৩০ হাজার…
এম.এ. গাফ্ফার : আলোচিত রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী (স্টেট ডিফেন্স) নিয়োগ দিয়েছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-জিপি শাখা) থেকে আজ এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশ অনুযায়ী, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রামিসা হত্যা মামলায় আসামিপক্ষকে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মুসা কালিমুল্লাহকে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সূত্র : বাসস…
মনজুর আহামেদ : দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ থেকে ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানি কারক এসোয়েশনের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শিল্পী সোমবার সকাল ১০টায় এই তথ্য বাসস’কে নিশ্চিত করেন। তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার হিলি স্থলবন্দরে আজ থেকে টানা ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এ সময় হিলি স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। গতকাল রোববার বিকেলে জেলার হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতো কান্দার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল। আজ (সোমবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। ছবি: পিএমও তিনি আরও জানান, সাক্ষাৎকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। সূত্র : বাসস…
উজ্জ্বল রায়, নড়াইল : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নড়াইল জেলা শাখার আহবায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে কৃষিবিদ মুন্সী জাহিদুল ইসলামকে আহবায়ক ও ইঞ্জিনিয়ার মাহমুদা সুলতানা রিমিকে সদস্য সচিব করা হয়েছে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন’র যৌথ স্বাক্ষরিত এই কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে। একই সাথে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। গত ২৪ মে রাতে অনুমোদন দেয়া এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম সাইফুজ্জামান, যুগ্ম আহবায়ক মো: ইয়াসিন আরাফাত,…
উজ্জ্বল রায়-নড়াইল : নড়াইলে ইয়াবাসহ বাবা-ছেলে গ্রেফতার মধ্যরাতে নড়াইল সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকা থেকে ইয়াবাসহ ১১টি মাদক মামলার দুই আসামি শরিফুল ইসলাম (৫৫) ও তার ছেলে বাপ্পি সাহারিয়ারকে (৩৫) গ্রেফতার করেছে সদর পুলিশ ফাঁড়ি। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৩ মে) বিকেলে নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার (২২ মে) মধ্যরাতে সদর উপজেলার ভাদুলিডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, সদর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকারসহ সঙ্গিয় ফোর্স শুক্রবার দিবাগত মধ্যরাতে সদর উপজেলার ভাদুলিডাঙ্গা গ্রামের যশোর-নড়াইল মহাসড়কের পাশের নার্সারির সামনে থেকে শরিফুল ইসলাম ও…
এস এম দৌলত-বগুড়া : ২০এপ্রিল ২০২৬ তারিখ রাত্রী অনুঃ ১১.০৯ মিঃ ঘটিকার সময়ে ভিক্টিম রিতা মজুমদার (৫০) ও তাঁর স্বামী বিধান মজুমদার রাতের খাওয়া দাওয়া করে তাদের আলাদা রুমে শুয়ে পরে। রাত্রী অনুঃ ১২.১৫ মিঃ একটি শব্দ হয়। ভিক্টিমের স্বামী ঘুম থেকে উঠে খাটের উপরে বসে বোঝার চেষ্টা করে। ০৫ মিঃ পর বিধান মজুমদার এর স্ত্রীর রুম থেকে চিৎকার এর শব্দ শুনতে পায়। তখন ভিক্টিমের স্বামী তাঁর রুম থেকে লাঠি নিয়ে বের হয়। লাঠি নিয়ে বের হয়ে ভিক্টিমের স্বামী তার স্ত্রীর রুমের দিকে যায়। ইং ২১-০৫-২০২৬ তারিখ রাত্রী অনুঃ ০০.২০ মিঃ ঘটিকার সময় গাবতলী থানার সুখানপুকুর ইউনিয়নের মমিনহাটা গ্রামে…
আল মুজাহিদ-(যশোর) যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরীব অসহায় ও দু: স্থ মানুষের মাঝে নগদ অর্থ ( মানবিক সহায়তা) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ মে (সোমবার) সকাল ১১ টায় উপজেলায় পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর – ২ ( চৌগাছা – ঝিকরগাছা)আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এ কুরবানী আমাদের জন্য ত্যাগের শিক্ষা। এই ত্যাগ শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নয় বরং সকল মানুষের জন্য ত্যাগ স্বাকীর করতে হবে। কুরবানি করার মাধ্যমে…
আল মুজাহিদ-(যশোর) অদ্য ২৪ মে ২০২৬ তারিখে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর, হিজলী, বেনাপোল বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০৫ কেজি গাঁজা, ৭৪ বোতল ESCUF SYRUP(নে*শা জাতীয়) ০১টি মোটর সাইকেল, ১১২টি কোটের টাই, ৪০ প্যাকেট ফুসকা, ১৮২৩টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী, ১৩টি শাল চাদর, ১৪৫টি শাড়ী, ২১৬টি খাদ্য সামগ্রী ৩৪৩৬টি বিভিন্ন প্রকার চকলেট, ১৭.৫ কেজি কিসমিস ৬কেজি জিরা * আটক করে। আ*টককৃত মা”লামালের মূল্য ২৬,১৫,৮৮০/- (ছাব্বিশ লক্ষ পনের হাজার আটশত আশি) টাকা।
দীপক শর্মা-ঠাকুরগাঁও মাদকের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করায় সাংবাদকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকির প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে বালিয়াডাঙ্গী প্রেসক্লাব এর আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনতিবিলম্বে হুমকিদাতাকে গ্রেফতার সহ সর্বোচ্চ শাস্তির দাবী জানানো হয়। শাস্তি নিশ্চিত না হলে পবিত্র ঈদ উল আজহার পর কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
মোঃ লিখন ইসলাম-নীলফামারী : ডোমার ডিমলার উন্নয়ন এমপি আব্দুস সাত্তারের প্রধান লক্ষ্য তারই ধারাবাহিকতায় আজ ২৫ মে ২০২৬ ইং, ৫নং গয়াবাড়ী ইউনিয়ন এর ১নং ওয়ার্ড আমুদ্দির মোড় হইতে পশ্চিম খড়িবাড়ী দেওয়ানজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত কাঁচা রাস্তা মেরামত কাজের উদ্বোধন হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুস সাত্তার, মাননীয় জাতীয় সংসদ সদস্য, নীলফামারী-১, (ডোমার-ডিমলা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা, নীলফামারী, অধ্যাপক কাজী মাওলানা হাবিবুর রহমান, উপজেলা নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা, নীলফামারী, মাওলানা কাজী রুকনুজ্জামান বকুল, উপজেলা সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ডিমলা,…
মোঃ লিখন ইসলাম (নীলফামারী : স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশে জামায়াতে ইসলামী এর পূর্ব প্রস্তুতি কার্যক্রমের অন্যতম অংশ হিসেবে গতকাল ২৪ মে রবিবার ২০২৬ ইং ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচন করা। সেই লক্ষ্যে আজ নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এক কর্মী সমাবেশের মাধ্যমে অধ্যাপক মাওলানা জাহিদুল ইসলামকে তাদের দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন। উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথ অধ্যক্ষ মাও: আব্দুস সাত্তার মাননীয় জাতীয় সংসদ সদস্য নীলফামারী-১ (ডোমার-ডিমলা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাও: কাজী হাবিবুর রহমান, উপজেলা নায়বে আমীর, ডিমলা আরো উপস্থিত ছিলেন মাও : কাজী রোকনুজ্জামান বকুল, উপজেলা সেক্রেটারী, ডিমলা।…
নিজস্ব প্রতিনিধি : কেরানীগঞ্জ মডেল থানার এসআই দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আসামীকে থানা হাজতে আটক রেখে আসামী পক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করার অভিযোগ উঠেছে। এর আগেও এসআই দেলোয়ারের বিরুদ্ধে অভিযোগ কারীর কাছ থেকে বিবাদীর সাথে মীমাংসা করে দিবে বলে ঘুষ নেয়ার অভিযোগ ও মাদক সহ মাদক কারবারীকে আটক করে টাকার বিনিময়ে থানায় না নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে। জানা যায়, ২২ মে কেরানীগঞ্জ মডেল থানাধীন মান্দাইল বাজার এলাকা হতে (২) দুই পিস ইয়াবা ট্যাবলেট সহ আবির (২১) পিতা: আলমগীর, মাতা: রিনা বেগম ও সাব্বির (২৫) পিতা: স্বাধীন, মাতা: সাহিদা বেগম নামের দুই জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া…
এস এম দৌলত-বগুড়া বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাইপাস এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাবা ও তাঁর চার বছরের শিশু কন্যা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার (২৫ মে) সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা হলেন পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের মোঃ এরশাদ আলীর ছেলে আনিসুর রহমান (৩৫) এবং তাঁর ৪ বছর বয়সী কন্যাসন্তান আয়েশা খাতুন। এই ঘটনায় আনিসুর রহমানের স্ত্রী মোছাম্মত পুষ্পা আক্তার গুরুতর আহত হয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আনিসুর রহমান…
নিজস্ব প্রতিনিধি : আলহামদুলিল্লাহ মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা-বাংলাদেশ জামালপুর জেলার মেলান্দহ উপজেলা ১০৫ সংখ্যা বিশিষ্ট কমিটির ১ নং সহ-সভাপতি হিসেবে মো: ইয়াসিন ইসলাম (জনি) ভাই কে আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়, দায়িত্ব পেয়ে মো: ইয়াসিন ইসলাম (জনি)ভাই যথাযথ দায়িত্ব পালনের আশ্বাস দেন উক্ত কমিটির সকল মানবিক ভাইদের তিনি আরো বলেন এই দায়িত্বের মাধ্যমে দেশ ও সমাজের সর্বোপরি দেশের অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন। এই সংগঠন শুধু একটি নাম নয়, এটি মানবতা, আদর্শ ও সমাজ পরিবর্তনের একটি অঙ্গীকার। তিনি আরো বলেন আমাকে এই গুরুত্বপূর্ণ…
মোঃ মাহাবুল ইসলাম মুন্না-রাজশাহী : বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী জেলা রাজশাহী দীর্ঘদিন ধরেই মাদক চোরাচালান, হুন্ডি ও সোনা পাচারের অন্যতম আন্তর্জাতিক রুট হিসেবে পরিচিত। বিশেষ করে গোদাগাড়ী ও আশপাশের সীমান্ত এলাকা এখন অপরাধ সিন্ডিকেটের নিরাপদ করিডোরে পরিণত হয়েছে বলে অভিযোগ রয়েছে। বছরের পর বছর মাদকের গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থেকে বিলাসবহুল জীবনযাপন করলেও এবার সেই চিত্র বদলে দিতে মাঠে নেমেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সাধারণত সিআইডি কিংবা দুদকের বহুল ব্যবহৃত ২০১২ সালের ‘মানি লন্ডারিং প্রতিরোধ আইন’ এবার নিজেদের অন্যতম প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করেছে ডিএনসি। মাদকের টাকায় গড়া কোটি কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ ও রাষ্ট্রের অনুকূলে নেওয়ার এই নজিরবিহীন অভিযানে সীমান্ত…
দীপক শর্মা-ঠাকুরগাঁও শিশু রামিসা আক্তার কে নৃশংস’ভা’বে হ’ত্যা করা হয়। তারই প্রতিবাদে হ’ত্যাকারী’র প্রকাশ্যে ফাঁ’সি’র দা’বি’তে ঠাকুরগাঁও সদর শহর চৌরাস্তায় মা’নববন্ধ’ন কর্মসূচি পালন করা হয়। শনিবার দুপুরে পৌর শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের জন মানুষ ও প্রথম আলো বন্ধুসভা ২ টি ব্যানারে ঘন্টা ব্যাপী এই মা’নববন্ধ’ন পালন করা হয়েছে। এছাড়াও একই স্থানে গু’ম খু’নের প্র’তিবা’দে অধিকার সংগঠনের আয়োজনে মান’বব’ন্ধন অনুষ্ঠিত হয়। এ সময়ের বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র, জু’লাই যো’দ্ধা, শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্যরা।
মোঃ রফিকুল ইসলাম মৃধা : পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অবস্থিত ১৩২০ মেগাওয়াটের পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র ও আরপিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে স্থানীয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ভূমি অধিগ্রহণের শুরুতে এলাকায় ব্যাপক উন্নয়ন, কর্মসংস্থান ও ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হলেও দীর্ঘ ৮ বছরেও ক্ষতিগ্রস্ত এলাকায় দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্তদের দাবি, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণকৃত দাশের হাওলা, মরিচবুনিয়া ও মধুপাড়া গ্রামের অধিকাংশ রাস্তা এখনো কাঁচা এবং চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে রয়েছে। অথচ বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের যাতায়াতের মূল সড়কগুলো কংক্রিট ঢালাই দিয়ে ৬ লেনে উন্নীত করা হয়েছে। একইভাবে আরপিসিএল বিদ্যুৎ কেন্দ্রের গিলাতলী,…
দীপক শর্মা-ঠাকুরগাঁও আগামীকাল বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে বসছে বিশাল গরু, মহিষ ও ছাগলের হাট! আসন্ন কোরবানিকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরা সব পশুর সমাগম ঘটবে এই হাটে। আপনি যদি আপনার পছন্দের সুস্থ ও সবল কোরবানির পশুটি সুলভ মূল্যে কিনতে চান, তবে আগামীকাল চলে আসুন লাহিড়ী বাজারে। পশুর ধরন: উন্নত জাতের গরু, বিশালাকার মহিষ এবং দেশি ছাগল। স্থান: লাহিড়ী বাজার, বালিয়াডাঙ্গী। সময়: আগামীকাল (সারাদিন)। নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে কেনাবেচা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। সৌজন্যে: হাট ইজারাদার লাহিড়ী বাজার, বালিয়াডাঙ্গী
দীপক শর্মা-ঠাকুরগাঁও ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দে জেলা পুলিশ ঠাকুরগাঁও এর আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ এর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয় এবং প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এ উপলক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন। তিনি বলেন, সম্পূর্ণ স্বচ্ছতা, শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পুলিশ সুপার মহোদয় নবনির্বাচিতদের উদ্দেশ্যে আরও বলেন, সততা, দেশপ্রেম, শৃঙ্খলা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।…
আবুসুফিয়ান, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় দায়িত্ব পালনকালে এক মোটরসাইকেলচালকের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগে হাইওয়ে পুলিশের ৫ সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ক্লোজড করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন— হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেন, এএসআই সোহেল রানা, পিকআপ ভ্যানচালক লিটন, কনস্টেবল আব্দুর রউফ ও কনস্টেবল ফজলু। রোববার (২৪ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মে হাটিকুমরুল মোড়ে দায়িত্ব পালনের সময় ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে এক মোটরসাইকেলচালকের কাছ থেকে ৫০০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক বিষয়টি দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে অভিযোগটি…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাবার কাছে টাকা না পেয়ে অভিমান করে শাহীন মিয়া (২৩) নামে এক যুবক কীটনাশক ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার (২৩ মে) রাত ৮টার দিকে উপজেলার চান্দুরা ইউনিয়নের ইব্রাহিমপুর ডাকবাংলো বাসস্ট্যান্ড এলাকায় তাঁদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘তৌহিদ স্টোর’-এ এই ঘটনা ঘটে। নিহত শাহীন মিয়া ইব্রাহিমপুর এলাকার রুপ মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যক্তিগত প্রয়োজনের জন্য বাবার কাছে কিছু টাকা চেয়েছিলেন শাহীন। টাকা দেওয়া নিয়ে একপর্যায়ে বাবা ও ছেলের মধ্যে কথাকাটাকাটি ও সামান্য বাগবিতণ্ডা হয়। এতে বাবার ওপর অভিমান করে পরিবারের অলক্ষ্যে দোকানের ভেতরেই ঘরে থাকা ফসলের কীটনাশক ট্যাবলেট সেবন করেন তিনি। কিছুক্ষণ পর…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মাসুম মিয়া (৪৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আজ রবিবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম মিয়া দরুইন গ্রামের মো. শাহজাহান মিয়ার ছেলে। পেশায় তিনি একজন অটোরিকশাচালক ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সারাদিন কাজ শেষে বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন মাসুম মিয়া। পথে দরুইন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম রেলপথের একটি দ্রুতগামী আন্তঃনগর ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া নবীনগর-রাধিকা সড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। আজ (রবিবার) নবীনগর-রাধিকা সড়কের নারুই বার আউলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন— উপজেলার সাহারপাড় গ্রামের বাসিন্দা মো. মজিবুর রহমান এবং তাঁর মেয়ে রিয়া মনি। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় নারুই বার আউলিয়া মাদ্রাসা নামক স্থানে দ্রুতগামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ভেতরে থাকা মজিবুর রহমান ও তাঁর মেয়ে রিয়া মনি গুরুতর আহত হন। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশেপাশের লোকজন…
মোঃ লিখন ইসলাম-নীলফামারী : স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশে জামায়াতে ইসলামী এর পূর্ব প্রস্তুতি কার্যক্রমের অন্যতম অংশ হিসেবে আজ ২৪ মে রবিবার ২০২৬ ইং ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচন করা। সেই লক্ষ্যে আজ নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের নির্বাচনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী এক কর্মী সমাবেশের মাধ্যমে অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমানকে তাদের দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন। উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথ অধ্যক্ষ মাও: আব্দুস সাত্তার মাননীয় জাতীয় সংসদ সদস্য নীলফামারী-১ (ডোমার-ডিমলা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাও: কাজী হাবিবুর রহমান, উপজেলা নায়বে আমীর, ডিমলা আরো উপস্থিত ছিলেন মাও : কাজী রোকনুজ্জামান বকুল, উপজেলা সেক্রেটারী, ডিমলা।…
নিজস্ব প্রতিবেদক যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ৫২ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। মাত্র ১২০ টাকা ফি দিয়ে নিজেদের মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে তারা বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন। রবিবার (২৪ মে) সকাল ৯টায় যশোর পুলিশ লাইন্স ড্রিল শেডে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। পরে উত্তীর্ণদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয় এবং বিকাল ৪টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। পুলিশ সুপার বলেন, পুরো নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছতা, শৃঙ্খলা ও নিরপেক্ষতার মাধ্যমে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের তদবির, অনিয়ম বা আর্থিক লেনদেনের…
আল মুজাহিদ-(যশোর) যশোরে নতুন প্রজন্মের মাঝে পাঠ্য অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করে যশোরের জেলা প্রশাসন। ২২ মে শুরু হয়ে ২৪ মে রবিবার শেষ হয় বইমেলা প্রতিদিন প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে হাজারো মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। বই মেলায় স্টল এর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ও করা হয়। সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক খান মাসুম বিল্লাহ বলেন স্বল্প সময়ে হাজারো মানুষের উপস্থিতিতে বইমেলা সম্পূর্ণ হয়েছে তিনি আরো বলেন আগামীতে সকলের সহযোগিতায় আরো বড় পরিসরে ৫ দিন সাত দিন ১০ দিন ১৫ দিন এমনকি একমাস ব্যাপী বইমেলার আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেনো নতুন প্রজন্মের মাঝে পাঠ্য…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
