Author: G S Joy

মাসুম বিল্লাহ, খুলনা: খুলনা মহানগরীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে নগরীর শহিদ হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক বলেন, রক্তস্নাত পথ ধরেই দেশে নতুন গণতান্ত্রিক যাত্রার নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইশতেহারে বিএনপি’র পক্ষ থেকে দেশবাসীকে যে সকল প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সরকার গঠনের পর থেকে ধাপে ধাপে তা বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড বিতরণসহ শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা আগামী বাজেটে প্রতিফলিত হয়েছে। এই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হলে দেশে উন্নয়নের…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ দেশজুড়ে পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে পাবনা বেড়া উপজেলার   পৌর ভূমি চত্বরে শনিবার (১৩ জুন) ২০২৬ দুপুরে বৃক্ষরোপণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।  উপজেলার নির্বাহী কর্মকর্তা রোবান্ট চাকমা। এই সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান, বেড়া প্রেসক্লাবের সদস্যবিন্দুসহ ভূমি অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবান্ট চাকমা , বেড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি )নূরেন মায়িশা খান , বেড়া প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ,ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীব উপস্থিত থেকে ঔষধি ও বনজ প্রজাতির ৫ ধরনের গাছের চারা রোপণ করেন । আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।…

বিস্তারিত পড়ুন

​সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মীর ফারুক (৪০) নামের এক রিকশাচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (১৩ জুন) সকালে কালীগঞ্জ শহরের মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ​অভিযুক্ত মীর ফারুক ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা। সে বর্তমানে কালীগঞ্জ শহরের মহিলা কলেজপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল বলে জানা গেছে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে মীর ফারুক তার পাশের রুমের প্রতিবেশী এক ১২ (বারো) বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা করে। শনিবার সকালে ভুক্তভোগী শিশু বিষয়টি তার মাকে জানালে প্রতিবেশীদের মধ্যে তীব্র…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রধান ফটকের আশপাশে মাত্র ৫০০ মিটারের মধ্যে গড়ে উঠেছে ২২টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠানের হালনাগাদ লাইসেন্স নেই বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র। সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের ঘোপ নওয়াপাড়া সড়কে সরকারি হাসপাতালের সামনেই একই ভবনের বিভিন্ন তলায় একাধিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। ইউনিক হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, কমটেক ডায়াগনস্টিক সেন্টার, অর্থোপেডিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও ল্যাবজোন স্পেশালাইজড হসপিটালসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান একই এলাকায় কার্যক্রম চালাচ্ছে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ২২টি প্রতিষ্ঠানের মধ্যে ২০টিরই হালনাগাদ লাইসেন্স নেই। অভিযোগ রয়েছে, প্রয়োজনীয়…

বিস্তারিত পড়ুন

মো: পারভেজ-পটিয়া প্রতিনিধি পটিয়ায় দর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত পঙ্কজ শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পটিয়ার নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এমপি এনামুল হক এনাম পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হককে দ্রুত সময়ের মধ্যে ঘটনায় জড়িত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। তিনি বলেন, অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে। পরিবারের আর্থিক ও সামাজিক পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি নিহত পঙ্কজ শীলের স্ত্রী ও ছোট ভাইয়ের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি ভবিষ্যতে…

বিস্তারিত পড়ুন

শেখ হারুন-তালা উপজেলা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় মাদক, অনলাইন জুয়া ও দেহ ব্যবসার অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আলী মোড়ল ও তার স্ত্রী আয়েশা বেগমের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করলেও এখনো তাদের আটক করা সম্ভব হয়নি। অভিযুক্ত মোহাম্মদ আলী মোড়ল মহান্দী পূর্বপাড়া এলাকার মৃত সাকা মোড়লের ছেলে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি ও তার স্ত্রী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মহান্দী এলাকায় অবৈধ মাদক, অনলাইন জুয়া ও দেহ ব্যবসা পরিচালনা করে আসছেন। নির্জন বাড়িতে এসব কর্মকাণ্ড চলায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, এই দম্পতির কর্মকাণ্ডের কারণে এলাকার যুব সমাজ বিপথগামী…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : গণতন্ত্রের মূল শক্তি হলো জনগণের অংশ গ্রহণ , জবাবদিহিতা এবং ক্ষমতার সুষম বণ্টন। সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূলের সকল নেতাকর্মীদের সুযোগ তৈরি করে দিতে এক নেতার এক পদের বিকল্প নেই। একটি সুস্থ ও কার্যকর রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে “এক নেতা, এক পদ” নীতির বাস্তবায়ন আজ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের অর্থাৎ তৃণমূল নেতাকর্মীদের আওয়াজ অব্যাহত থাকবে প্রতিদিন, প্রতিটি মুহূর্ত। একজন ব্যক্তি যখন একই সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হন, তখন ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণ ঘটে। এর ফলে নতুন নেতৃত্বের বিকাশ বাধাগ্রস্ত হয় এবং রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় ভারসাম্য নষ্ট হতে পারে। “এক নেতা, এক পদ”…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি যশোরের ঝিকরগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণনগর এলাকায় অবস্থিত কৃষ্ণনগর মাক্কীনুর হাফেজী মাদ্রাসায় এক আবাসিক ছাত্রকে নির্মমভাবে প্রহারের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি গত মঙ্গলবার রাতে ঘটলেও ভয়ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার। ভুক্তভোগী আরমান আহমেদ (১৪) কৃষ্ণনগর গ্রামের আলী আহম্মেদের ছেলে। তিনি গত তিন বছর ধরে কৃষ্ণনগর মাক্কীনুর হাফেজী মাদ্রাসার আবাসিক ছাত্র হিসেবে পড়াশোনা করছেন। আরমানের অভিযোগ, গত মঙ্গলবার সন্ধ্যায় কাউকে না জানিয়ে তিনি মাদ্রাসার বাইরে বের হয়েছিলেন। পরে মাদ্রাসার শিক্ষক হাফেজ ইসলামুল হক তাকে বারান্দায় ডেকে এনে বেত দিয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে বেত ভেঙে গেলে…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুর ১২ টা ৩০ মিনিটে মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে startup science innovation showcasing program এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ২ (চৌগাছা -ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চৌগাছা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব,থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ পি পি, চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন চৌগাছা উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা। এ সময় উপস্থিত…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহ দিতে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ নম্বর রামনগর ইউনিয়নের সেক্রেটারি মুন্সি নাজমুলের উদ্যোগে ১ নম্বর ওয়ার্ডের ৫০ জন শিশুর মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (১২ জুন) সকাল ৮টার দিকে শ্রীকান্তনগর গ্রামের গোবিন্দ মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রতিটি শিশুকে একটি করে ব্যাডমিন্টন র‌্যাকেট ও দুটি করে কর্ক উপহার দেওয়া হয়। স্থানীয় ইউনিটের সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সি নাজমুল। এ সময় তবিবুর রহমান, আব্দুল ওয়াদুদ, হাবিবুর রহমান, ইকবাল হোসেন, হাসান আল বান্না, স্থানীয় মসজিদের ইমাম আলমগীর হোসেনসহ…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি বাংলাদেশের সীমান্তে ভারত সরকার কর্তৃক পুশইন, সীমান্ত হত্যা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী অপতৎপরতা বন্ধের দাবিতে ‘১১ দলীয় ঐক্যজোট’ যশোর জেলার উদ্যোগে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জুন বিকাল সাড়ে ৩টায় শার্শা উপজেলার বেনাপোল বল ফিল্ডের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এমপির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, মোঃ নুরুজ্জামান, জেলা এনসিপির…

বিস্তারিত পড়ুন

মোঃ সোহেল রানা রাজশাহী নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার তরফদার ফিলিং স্টেশন এর সামনে মোছাঃ সালমা খাতুন (৩২) পিতা মুখলেসুর রহমান, মোছাঃ আফরোজা খাতুন (২৭) পিতা মোখলেসুর রহমান, ৩০ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট তারিখে নিয়ামতপুর উপজেলার ডিমা গ্রামের বাসিন্দা শরিফ ওরফে শিষ মোহামমাদ এর কাছ থেকে, ২৩ শতক জায়গা ক্রয় করেন, ক্রয় করার পর দীর্ঘদিন সালমা খাতুন ও আফরোজা খাতুন উক্ত জমি ভোগ দখল করে আসছিলেন। কিন্তু কিছুদিন আগে একই এলাকার মিজানুর রহমান,পিতা: নূর নবী, তার কিছু গুন্ডা সন্ত্রাসী বাহিনী নিয়ে জমিটি দখলের চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে আফরোজা খাতুন ও সালমা খাতুন তাদের ক্রয়-কৃত সম্পত্তিতে বাড়ি নির্মাণের জন্য কাজ শুরু করেন।…

বিস্তারিত পড়ুন

​ প্রতিবেদক, (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৫ নং চরফলকন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মাতাব্বর হাট বাজারে দোকান ঘরের মালিকানা ও দখল নিয়ে আপন দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মারজাহান বেগম (৪০) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং দুই পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। ​ভুক্তভোগী ও প্রথম পক্ষের অভিযোগ ​হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রথম পক্ষের মারজাহান বেগম (স্বামী: গিয়াস উদ্দিন) অভিযোগ করে গণমাধ্যমকর্মীদের বলেন, ​”দোকান ঘরের বিরোধকে কেন্দ্র করে আমার ওপর আকস্মিক ঝাঁপিয়ে পড়ে আমার জা বিবি হাজেরা ও…

বিস্তারিত পড়ুন

মো:সাকিব-চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩২০ বোতল ভারতীয় নেশাজাতীয এসকাফ ও চকোপ্লাস সিরাফ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইমন আলী (২৫) ও শ্রী চন্দন সিংহ নামে দুইজন কে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ মো. ওবাইদুল হকের তত্ত্বাবধানে এবং এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে একটি দল শুক্রবার (১২জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সদর মডেল থানার পৌরসভার রেহাইচর এলাকার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা ব্রীজ) টোল ঘরের সামনে অভিযান চালায়। অভিযানের সময় বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর (মহানন্দা ব্রীজ) টোলঘরের সামনে পাকা রাস্তার উপর…

বিস্তারিত পড়ুন

মিরপুর, কুষ্টিয়া : কুষ্টিয়া মিরপুর উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” (Startup, Science Project and Innovation Idea Showcasing Program) অনুষ্ঠিত হয়েছে। মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ জুন ২০২৬ খ্রি. রোজ শুক্রবার সকাল ১০টায় মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা-এর যৌথ আয়োজনে এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল গফুর। তিনি শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট…

বিস্তারিত পড়ুন

আসাদুল্লাহ হাদিস ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদীকে দূষণ ও কচুরিপানামুক্ত করার লক্ষ্যে এক বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ বাস্তবায়নে এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। শুক্রবার (১২ জুন)  ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ১৫৩ ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। উদ্বোধনকালে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কাঁচামাটিয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় কচুরিপানা পরিষ্কার করা অত্যন্ত জরুরি। নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এবং স্থানীয় কৃষকদের সুবিধার্থে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান…

বিস্তারিত পড়ুন

চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা ৬ নম্বর ওয়ার্ডের মিন্টু দুবাই বাড়ির রাস্তার মাথা থেকে আলমঘাট পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর দাবি, চলতি জুলাই মাসের উন্নয়ন প্রকল্পে সড়কটি অন্তর্ভুক্ত করা হলে হাজারো মানুষের যাতায়াত সহজ হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। সড়কটির পাশে বহু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান থাকায় এটি উন্নয়ন করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। তাই মিন্টু দুবাই বাড়ির রাস্তার মাথা থেকে আলমঘাট পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ভোলা-৪ আসনের সংসদ সদস্য জননেতা নুরুল ইসলাম নয়নের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।…

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের সীমান্তে ভারতের পুশ-ইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে দিনাজপুরের বিরামপুরে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় ঐক্য, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৩টায় এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। তিনি সীমান্তে পুশ-ইন ও হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এছাড়াও বক্তব্য রাখেন জামায়াতের…

বিস্তারিত পড়ুন

মুহাম্মাদ রাকিবুল ইসলাম ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও উদ্যোক্তা প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হয়েছে “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং” কর্মসূচি। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণাভিত্তিক কাজ এবং প্রযুক্তিনির্ভর প্রকল্পের প্রদর্শনীতে প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে উপজেলা পরিষদ হলরুম। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যা ৭টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আল-মামুন কাওসার শেখ-এর সভাপতিত্বে এবং ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু…

বিস্তারিত পড়ুন

শাহিনুর ইসলামঃ ভ্রাম্যমান প্রতিনিধি : বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার এইচ.ই. শ্রী দীনেশ ত্রিবেদী শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে সড়কপথে বাংলাদেশে পৌঁছেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল (মিনাল) ত্রিবেদী। শুক্রবার দুপুর প্রায় ১২টার দিকে তিনি বেনাপোল স্থলবন্দরে পৌঁছালে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেনসহ ইমিগ্রেশন, কাস্টমস, বন্দর ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন হাইকমিশনারের আগমনকে কেন্দ্র করে বেনাপোল চেকপোস্ট এবং যশোর-ঢাকা মহাসড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেন এবং তার সফরের জন্য প্রয়োজনীয় প্রটোকল নিশ্চিত করা হয়। সংশ্লিষ্ট…

বিস্তারিত পড়ুন

শাহিনুর ইসলাম-ভ্রাম্যমান প্রতিনিধি: এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে- অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মাগুরার মহম্মদপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদের হলরুমে এই স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী-এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদমান আকিব ও অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী এ্যাড.…

বিস্তারিত পড়ুন

কামরুজ্জামান-কুলাউড়া উপজেলা প্রতিনিধি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ প্রদর্শনীতে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রকল্প ও উদ্ভাবনী ধারণা সবার দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন ‘সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (এসইডিপি)-এর আওতায় ‘পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম’ এবং ‘এডুকেশনাল এক্সেলেন্স সাপোর্ট স্কিম (ইএসএস)’-এর সহযোগিতায় এ কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয়। ‘মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন…

বিস্তারিত পড়ুন

মোঃ পারভেজ : পটিয়া প্রতিনিধি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সার্বিক সহযোগিতায় পটিয়া উপজেলায় ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য বাইক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ শোভাযাত্রায় পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার শত শত ব্রাজিল সমর্থক মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। এতে নেতৃত্ব দেন মিজানুর রহমান, মোহাম্মদ আরমান, ফাহিম, সোহানসহ অন্যান্য সংগঠক ও সমর্থকরা। শোভাযাত্রাটি পটিয়ার ইন্দ্রপুল চত্বর থেকে শুরু হয়ে পোস্ট অফিস মোড়, ছবুর রোড ও আরকান সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে মুন্সীরহাট ও ভাইয়ার দীঘি এলাকায় গিয়ে শেষ হয়। পুরো পথজুড়ে ব্রাজিলের পতাকা, জার্সি ও সমর্থকদের উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বৃষ্টিমুখর…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ইকবাল মিয়া (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (১২ জুন) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, টিয়ারা গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই সাবেক ইউপি চেয়ারম্যান হোসেন আহমেদ এবং প্রবাসী ব্যবসায়ী আতিকুর রহমান শিশু মিয়ার পক্ষের মধ্যে দ্বন্দ্ব ও বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত ২ ও ৩ জুন টিয়ারা বাজারে দুই পক্ষের সশস্ত্র সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।…

বিস্তারিত পড়ুন

মোঃ রফিকুল ইসলাম মৃধা-(স্টাফ রিপোর্টার) পর্যটন নগরী কুয়াকাটা ধংস করে অবৈধ ভাবে বালু উত্তোলনকারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতের লেম্বুরবন স্পট থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে মহিবুল্লাহ (৩৫) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দন্ড কার্যকর করেছে। ইয়াসীন সাদেক জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারায় এই দন্ড দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, সকাল থেকে স্কেভেটর মেশিন লাগিয়ে সৈকতের লেম্বুরচর স্পট থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। ওই বালু আবার ট্রাকযোগে নেয়া হচ্ছিল।…

বিস্তারিত পড়ুন

শাহিনুর ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি, ভারত-বাংলাদেশ সীমান্তে ভারত সরকারের পুশ-ইন কার্যক্রম এবং বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন শুক্রবার বিকেলে ভোমরা স্থলবন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর উপাধক্ষ্য মোঃ শহিদুল ইসলাম -মুকুল এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ- এমপি সাতক্ষীরা -১ (তালা- কলারোয়া), বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান ও সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুক, এছাড়াও বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার জেলা ও…

বিস্তারিত পড়ুন

ইমরান হোসাইন, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে জাতীয় বাজেটকে জনমুখী ও বাস্তবভিত্তিক করতে নাগরিকদের মতামত সংগ্রহে সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। শুক্রবার দুপুরে বাউফল উপজেলা পরিষদের পুরাতন অডিটরিয়াম হলরুমে অনুষ্ঠিত এ নাগরিক সংবাদ সম্মেলনে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “বাউফলের উন্নয়ন ও জনগণের প্রত্যাশার প্রতিফলন জাতীয় বাজেটে দেখতে চাই। এজন্য জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।” তিনি আরও বলেন, “আমি একা এমপি নই, বাউফলের প্রতিটি মানুষই আমার সঙ্গে সংসদে প্রতিনিধিত্ব করছেন। তাই তাদের চাওয়া-পাওয়া সংসদে তুলে ধরাই আমার দায়িত্ব।” সংবাদ…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ বাবুল হোসেন মুকসুদপুর, গোপালগঞ্জ: স্টাফ রিপোর্টার : “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হয়েছে Startup, Science Project and Innovation Idea Showcasing Program। শুক্রবার (১২ জুন ) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানটি তরুণ প্রজন্মের সৃজনশীলতা, বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের এক অনন্য প্ল্যাটফর্মে পরিণত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর বিএনপির সভাপতি আবুল বশার…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রত্যয়কে সামনে রেখে যশোরের মনিরামপুরে অনুষ্ঠিত হয়েছে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচি। তরুণ প্রজন্মের সৃজনশীল চিন্তা, বৈজ্ঞানিক মনন ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠান প্রাণবন্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। শুক্রবার (১২ জুন) মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সম্রাট হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাসুদ হোসেন।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোরে আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন স্বজনেরা। তাদের অভিযোগ, ভুল চিকিৎসায় রোগী ইমরান হোসেনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১২টার দিকে শহরতলীর চাঁচড়ায় অবস্থিত হাসপাতালটিতে এ ঘটনা ঘটে। মৃত ইমরান হোসেন (২৮) শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের গাজীপাড়া এলাকার শওকত হোসেনের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। নিহতের স্বজনদের অভিযোগ, শ্বাসকষ্টজনিত অসুস্থতায় বৃহস্পতিবার বিকেলে ইমরানকে হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে একের পর এক ইনজেকশন দেওয়া হয়। তবে অক্সিজেন দেওয়ার পরিবর্তে ইনজেকশন প্রয়োগের পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। ইমরানের খালাতো ভাই ইসমাইল হোসেন দাবি করেন,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি কী? অস্ত্র, আইন কিংবা প্রশাসনিক ক্ষমতা- এসবের চেয়েও বড় শক্তির নাম মানুষের আস্থা। সেই আস্থার ওপর দাঁড়িয়ে থাকে রাষ্ট্র, তার প্রতিষ্ঠান এবং আইনের শাসন। আর সেই কারণেই পুলিশ বাহিনীকে পৃথিবীর প্রায় সব দেশেই রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। কারণ, একজন সাধারণ নাগরিকের কাছে রাষ্ট্রের প্রথম এবং সবচেয়ে দৃশ্যমান প্রতিনিধি হলো পুলিশ। কিন্তু যখন সেই পুলিশকে ঘিরেই ভয়, আতঙ্ক, হয়রানি কিংবা দুর্নীতির অভিযোগ সামনে আসে, তখন শুধু একটি প্রতিষ্ঠান নয়, প্রশ্নের মুখে পড়ে রাষ্ট্রের নৈতিক ভিত্তিও। সম্প্রতি রাজধানীর মিরপুর এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ীকে ঘিরে ওঠা অভিযোগ নতুন করে সেই পুরোনো…

বিস্তারিত পড়ুন

মোঃ কামরুজ্জামান জুয়েল কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ভোররাতে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর দায়িত্বপূর্ণ কুলাউড়া উপজেলার মুরইছড়া ও দত্তগ্রাম সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিজিবির টহল দল ৩ হাজার ৩৮৪ প্যাকেট অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করতে সক্ষম হয়। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত সিগারেটের আনুমানিক…

বিস্তারিত পড়ুন

নাছিরুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর) দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নে ২,৩১৬ মিটার দৈর্ঘ্যের সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রকল্পটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার। উপজেলা প্রকৌশলী হোসেন আলীসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুধীজন এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। জানা গেছে, বৃহত্তর দিনাজপুর জেলার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে বামনডাঙ্গা (গাইবান্ধা)-শঠিবাড়ী-আফতাবগঞ্জ (দিনাজপুর) (জেড-৫০১৩) জেলা মহাসড়কের ৬৪তম (অংশ), ৬৫তম (অংশ), ৬৬তম (অংশ), ৬৮তম (অংশ), ৬৯তম (অংশ) এবং ৭১তম (অংশ)…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আজ ১২ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ইনিশিয়েটিভের আওতায় আয়োজিত স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার। অনুষ্ঠান উপলক্ষে তিনি গণপ্রজাতন্ত্রী চীনের বাংলাদেশে নিযুক্ত মাননীয় রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক (ডিসি) জনাব মোহাম্মদ রফিকুল হক, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ইএসডিও’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাঝিকাড়া দক্ষিণ-পশ্চিম পাড়া বাইতুল আমান জামে মসজিদে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মসজিদের ৬টি এসি (এয়ার কন্ডিশনার) থেকে মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় স্থানীয় মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। মসজিদ কর্তৃপক্ষ জানায়, দুর্বৃত্তরা সুকৌশলে মসজিদের ৬টি এসির আউটডোর ইউনিট থেকে দামি বৈদ্যুতিক পার্টস ও মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। এই চুরির ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি তীব্র দাবদাহের মধ্যে মুসল্লিদের স্বাভাবিক ধর্মীয় কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনার খবর পেয়ে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা কর্তৃক পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে চাটমোহর থানা এলাকা হতে ০১ কেজি ৮০০ গ্রাম শুকনা গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৬:৩০ ঘটিকায় চাটমোহর থানাধীন নিমাইচরা ইউনিয়নের সমাজ বাজারস্থ মা সুপার মার্কেট সংলগ্ন এলাকায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ হযরত আলী (৬০), পিতা: মৃত মনছের আলী, গ্রাম: সমাজ…

বিস্তারিত পড়ুন

মোঃ শফিকুল আলম শাকিল-ক্রাইম রিপোর্টার, গাইবান্ধা ​ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামে আপন বুদ্ধি-প্রতিবন্ধী ফুফুকে ধর্ষণের অভিযোগে আতিকুর রহমান আতাব আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। ​ঘটনার বিবরণে জানা যায়, অভিযুক্ত আতিকুর রহমান আতাব আলী সম্পর্কে ওই নারীর আপন ভাতিজা। দীর্ঘদিন ধরে ভুক্তভোগী নারীকে বিভিন্নভাবে উত্ত্যক্তসহ ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন তিনি। সর্বশেষ গত কয়েকদিন আগে বুদ্ধি-প্রতিবন্ধী ওই নারীকে নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আতাব আলী। ​এই ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান…

বিস্তারিত পড়ুন

মোঃ বাবুল হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের মুকসুদপুরে পৌর আওয়ামী লীগ এর ৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সদস্য এমদাদুল মাতুব্বর এবং ৮ মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন ফকির এবং কোষাধ্যক্ষ মোঃ মোনির ফকির, মোঃ আসাদ শিকদার সদস্য ৭ নং ওয়ার্ড আওয়ামী, মোঃ আয়নাল খান সদস্য ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ। বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রতুল চন্দ্র ভদ্র, তাদের নিজ নিজ দলীয় পদ পদবী থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে। আজ শুক্রবার (১২ জুন ) সকালে তাদের নিজ বাস ভবন ও ব্যাবসা প্রতিষ্ঠানে পৃথক পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগ এর…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ​ফুটবল বিশ্বকাপের আমেজ গায়ে মেখে নিজের পুরো বাড়ি ব্রাজিলের পতাকার রঙে সাজিয়ে তুলেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া। প্রিয় দলের প্রতি এই অকৃত্রিম ভালোবাসা প্রদর্শনের বিষয়টি এখন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সরেজমিনে দেখা যায়, রুবেল মিয়া তার বাড়ির সীমানা প্রাচীর ও ভবনের মূল অংশকে ব্রাজিলের পতাকার আদলে হলুদ-সবুজ রঙে রাঙিয়ে তুলেছেন। সীমানা প্রাচীরের দেওয়ালে পতাকার পাশাপাশি ব্রাজিল দলের তারকা খেলোয়াড়দের ছবিও অত্যন্ত যত্ন সহকারে ফুটিয়ে তোলা হয়েছে। একই সঙ্গে রুবেল মিয়া তার বাড়িতে বাংলাদেশের জাতীয় পতাকাও অংকন করেছেন, যা স্থানীয়দের কাছে প্রশংসিত হচ্ছে। ছোটবেলা থেকেই ব্রাজিল দলের পাঁড় ভক্ত রুবেল মিয়া। তিনি…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহে ব্রাজিলের সমর্থনে আনন্দ শোভাযাত্রা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০ টায় শহরে ওয়াজির আলী স্কুল মাঠ থেকে র‍্যালিটি বের হয়ে পায়রা চত্বর প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। “ব্রাজিল সমর্থক গোষ্ঠি ঝিনাইদহ” নামের একটি সংগঠন এই আয়োজন করে। র‍্যালিতে বিভিন্ন মুখোরোচক স্লোগান দিয়ে পথচারী ও শহরবাসীদের দৃষ্টি আকর্ষণ করা হয়। র‍্যালি শেষে একটি মোটরসাইকেল শোভাযাত্রাও করেন সমর্থকরা। আয়োজক রাজিব হাসান জানান, গত রাতে বিশ্বকাপের পর্দা উঠেছে। ঝিনাইদহে ব্রাজিলের বিপুল সংখ্যার সমর্থক ও অনুরাগী রয়েছে। আজ সবাই স্বতঃস্ফূর্তভাবে র‍্যালিতে অংশগ্রহণ করেছে। আমরা আমাদের প্রিয় ফুটবল হিসেবে ব্রাজিলকেই এগিয়ে রাখছি। আমাদের প্রত্যাশা এবারের…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এখানে শিক্ষার মান হবে আন্তর্জাতিক পর্যায়ের। শিক্ষক নিয়োগসহ সব কার্যক্রম স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করা হবে বলে মন্তব্য করেছেন বগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইসরাফিল শাহিন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন পরিকল্পিতভাবে করা হবে। এ কাজে সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সবার পরামর্শ ও অংশগ্রহণের মাধ্যমেই একটি মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব। বৃহস্পতিবার রাণীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের কনফারেন্স রুমে সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিস্তারিত পড়ুন

মোঃ গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার ​ঐক্য, সেবা, উন্নয়ন ও সততার মূলমন্ত্র নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ যাত্রা শুরু করেছে ‘আফতাবনগর কল্যাণ পরিষদ’। ১২ জুন ২০২৬, শুক্রবার এক সাধারণ সভায় এই সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। অনুষ্ঠানে আফতাবনগরকে একটি আধুনিক, নিরাপদ এবং পরিবেশবান্ধব আদর্শ উপশহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। ​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ‘আফতাবনগর কল্যাণ পরিষদ’-এর সভাপতি কাজী আলমগীর এলাকার সার্বিক উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও দূরদর্শী পরিকল্পনার কথা তুলে ধরেন। ​নাগরিক সুবিধা ও আধুনিকায়ন ​কাজী আলমগীর তার বক্তব্যে বলেন, আফতাবনগরের প্রতিটি ব্লকে সুস্পষ্ট নেমপ্লেট এবং প্রতিটি রোডের বাড়ি নম্বর সাইনবোর্ড আকারে প্রদর্শন করা হবে,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক ভারতের নবনিযুক্ত হাইকমিশনার এইচ.ই. শ্রী দীনেশ ত্রিবেদী স্থলপথে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আসছেন। এ সময় তাঁর সঙ্গে থাকবেন স্ত্রী মৃণাল ত্রিবেদীও। শুক্রবার (১২ জুন) তিনি সপরিবারে বাংলাদেশে প্রবেশ করবেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে দেশের সীমান্ত অঞ্চল ও যাতায়াতের রুটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সরকার। সংশ্লিষ্ট সরকারি ও কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার অনুবিভাগ থেকে ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেনাপোল স্থানীয় প্রশাসনকে এই ভিআইপি মুভমেন্টের ব্যাপারে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করার জন্য নির্দেশনা পাঠানো হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোরের শার্শা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে গত ১১ জুন এক জরুরি চিঠির মাধ্যমে বেনাপোল…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ জেনেভা, সুইজারল্যান্ড: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলা, অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, শ্রম আইন সংস্কার এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শ্রমব্যবস্থা গড়ে তুলতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের শ্রমিক নেতা অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের টেম্পাস হলে চলমান আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে শ্রমিক প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান। গত ৮ জুন ২০২৬, স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিট) তিনি সম্মেলনে তাঁর বক্তব্য পেশ করেন। জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কাউরী এবং পাবনা-৫ (সদর) আসনের এই সংসদ সদস্য গত ৩০ মে ২০২৬…

বিস্তারিত পড়ুন

মাসুম বিল্লাহ, খুলনা: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জনসেবামূলক নানা কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত সোনাডাঙা থানা স্বেচ্ছাসেবক দল দিনব্যাপী এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে। নগরীর নিরালা সংলগ্ন সরকারি মজিদ মেমোরিয়াল (জিএমএম) সিটি কলেজ ছাত্রাবাস এলাকা ও এর আশপাশে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। কর্মসূচির মধ্যে ছিল— ছাত্রাবাসের রাস্তা সংস্কার, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, এলাকা পরিচ্ছন্নতা অভিযান এবং দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা একটি পুকুরকে জনব্যবহারের উপযোগী করে তোলা। সোনাডাঙা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল হাসান-এর নেতৃত্বে আয়োজিত এই সেবামূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হাসান বাপ্পি। অন্যান্যের মধ্যে…

বিস্তারিত পড়ুন

​শাহিনুর ইসলাম-ভ্রাম্যমান প্রতিনিধি : জনগণের দুর্ভোগ কিংবা নিরাপত্তার কথা চিন্তা না করে, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) তাদের ইচ্ছেমতো যেনতেন ভাবে কাজ করার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। আজ দীর্ঘ ৫ বছর ফকিরবাসা মোড়ের ব্যবসায়ী, বসবাসকারী, পথচারীগন চরম দূর্ভোগের মধ্যে আছে, এক বাঁক সরলীকরণের নামে থমকে দিয়েছে সকলের জীবন যাত্রা। ড্রেনের উপর মাটি ফেলে পানি নিস্কাশন বন্ধ করেছে, রাস্তার পানি এখন লোকালয়ে প্রবেশ করে গোটা এলাকাকে জলমগ্ন করছে, ক্ষতিগ্রস্থ জমির মালিকদের টাকা না দিয়ে উচ্ছেদ করায় একমাত্র অর্থ উপার্জনের সম্বল হারিয়ে কেউ কেঁদে ফিরছে, নুতন সড়কের কাজ সম্পন্ন না পর্যন্ত পুরাতন সড়ক সুষ্ঠ চলাচল উপযোগী রাখতে অবহেলা করছে। যন্ত্রযান গুলো মারাত্বক…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা জেলা প্রতিনিধি ​গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ফেরদৌস মিয়া (৫০) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় শাপলা বেগম (৩০) নামে এক নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। ​বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরঘর এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস মিয়া স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। ​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথিমধ্যে বুড়িরঘর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা ‘অরিন ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস ইজিবাইকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ফেরদৌস…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোরে পারিবারিক কলহের জেরে গৃহবধূ ছামিনা আক্তার ওরফে সাম্মি হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী সুজনের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালত চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আদালত সূত্র জানায়, হাসপাতাল থেকে চিকিৎসা শেষে অভিযুক্ত সুজনকে বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির করা হলে নিহত সাম্মির স্বজন ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা খুনি সুজনের ফাঁসি চাই ছামিনা হত্যার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতার একটি অংশ অভিযুক্ত সুজনকে লক্ষ্য করে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ দ্রুত…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : শিক্ষা জাতির মেরুদন্ড ভুল বর্তমান সমাজে শিক্ষার সার্টিফিকেট থাকলেই মানুষ হওয়া যায় না। যে মেয়ে নিজে স্কুলে গিয়ে অন্য বাচ্চাদের নৈতিকতা আর আদর্শ শেখায়, সে নিজেই আজ টাকার ও ক্ষমতার গরমে অন্ধ হয়ে নিজের জন্মদাতাকে পি/টি/য়ে রাস্তায় ফেলে দিল! দুনিয়ার স্নেহ, মায়া, মমতা আসলেই অনেক ক্ষেত্রে আজ বৃথা আর মিছা হয়ে গেছে। হাটি হাটি পা পা করে যে বাবার হাত ধরে একদিন এই পৃথিবীর আলো-বাতাস চিনেছিল ছোট্ট মেয়েটি, নিজের মাথার ঘাম পায়ে ফেলে যে পিতা রক্ত পানি করে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে আজ স্কুলের ‘শিক্ষিকা’ বানালেন—আজ সেই বাবাই যখন স্ট্রোক করে শারীরিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়লেন, তখন সেই…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : সম্পূর্ণভাবে নারীদের পরিচালনা এবং তাদেরই ব্যবস্থাপনায় পিঙ্ক বাস সার্ভিস’ চালু করা হচ্ছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন প্রস্তাবে আজ (বৃহস্পতিবার) এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, শিশুশ্রম বিশেষ করে জবরদস্তিমূলক শিশুশ্রম বন্ধে আইনি ব্যবস্থা সুদৃঢ় করাসহ তাদের বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিতে সুনির্দিষ্ট সময়ের জন্য জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। এ উদ্দেশ্যে ইতোমধ্যে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ এর খসড়া প্রণয়ন করা হয়েছে। নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ ও বৈষম্যহীন কর্মপরিবেশ নিশ্চিতে বর্তমান সরকারের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। সূত্র : বাসস…

বিস্তারিত পড়ুন

শাহিনুর ইসলাম-ভ্রাম্যমান প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল (পিকেএম) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক অজয় কুমার মণ্ডলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ইব্রাহীম বাহারীর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয় পরে নবগঠিত কমিটির সভাপতি, সদস্য সহ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থীরা। নবগঠিত কমিটিরপরিচিতি শেষে আলোচনা সভায় এডহক কমিটির সভাপতি কাটুনিয়া রাজবাড়ি কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শিক্ষকদের আরও আন্তরিকভাবে পাঠদান এবং অভিভাবকদের…

বিস্তারিত পড়ুন

মোঃ রফিকুল ইসলাম মৃধা (স্টাফ রিপোর্টার) নদী ও সমুদ্রে সরকারের মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা আজ ১১ জুন মধ্যে রাত থেকে শেষ হচ্ছে তাই পটুয়াখালী উপকূলীয় জেলেদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে, পটুয়াখালীর জেলার অর্ধ লক্ষ নিবন্ধিত জেলেরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন উপকূলীয় জেলেরা। এখন জেলেরা অবস্থান করছেন সাগর মোহনায় যাতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার সাথে সাথে মাছ ধরায় নামতে পারেন। পটুয়াখালী আলীপুর মৎস্য বন্দরের জলিল (৪৩) নামের এক জেলে বলেন দীর্ঘ ৫৮ দিন পর সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় তারা খুশি তবে সমুদ্রে অবৈধ ট্রলিং টলারে দৌরাত্মে সাধারণ জেলেদের মাছ ধরায় ব্যাহত ঘটে, তাদের জাল ছিড়ে নিয়ে যায়। এব্যাপারে…

বিস্তারিত পড়ুন

মোঃ শফিকুল আলম শাকিল-ক্রাইম রিপোর্টার, গাইবান্ধা গাইবান্ধা জেলার সামাজিক সম্প্রীতি এবং আইনশৃঙ্খলা রক্ষার্থে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় ভার্চুয়ালী যুক্ত হন, জামায়াত দলীয় সুন্দগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজেদুর রহমান, গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার, সাদুল্লাপুর-পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, বিএনপি দলীয় গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা: ময়নুল হাসান সাদিক। সভাটিতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা…

বিস্তারিত পড়ুন

মুহাম্মাদ রাকিবুল ইসলাম-ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া (আদর্শগ্রাম) এলাকায় পুকুরের পানিতে ডুবে সাব্বির(০৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ঘটে হৃদয়বিদারক এ দুর্ঘটনা। নিহত সাব্বির স্থানীয় মিনহাজুল ইসলামের ছেলে বলে জানা গেছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ফুফাতো বোনকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের একটি জামের গাছের নিচে জাম কুড়াতে ও গোসলের উদ্দেশ্যে যায় সাব্বির । গাছটি একটি গভীর পুকুরের পাড় ঘেঁষে অবস্থান করায় বৃষ্টিতে পিচ্ছিল হয়ে থাকা মাটিতে পা পিছলে তারা দুজনই পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে নেমে…

বিস্তারিত পড়ুন

মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইন ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসা বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মনকে উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বকশীগঞ্জ থানা প্রাঙ্গণে পরিবারের সদস্যদের কাছে তাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের সামনে নো-ম্যানস ল্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। উদ্ধার হওয়া বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। জানা…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ এ ইয়াবা ট্যাবলেট সহ আটক ২ তাদের আটক করে গোয়েন্দা শাখা।।। ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবির) অফিসার ইনচার্জ এটিএম গোলাম রসুল এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঠাকুরগাঁও সদর থানাধীন ১০নং জামালপুর ইউপি এর পারপুকি গ্রামের শিবগঞ্জ চৌরাস্তা বাজারের জনৈক আবুল কাসেম এর পানের দোকানের সামনে থেকে আসামী -১: মোঃ মামুন অর রশিদ (২৯), পিতা-মোঃ ইয়াজত আলী, সাং-সালন্দর (ডেনিস মোড়), থানা ও জেলা-ঠাকুরগাঁও এবং আসামী ২) মো: শামস খান (৩৮), পিতা-মৃত: বেলাল খান, সাং-পারপুগী (১০ নং জামালপুর ইউপি), থানা ও জেলা-ঠাকুরগাঁও। তাদেরকে ইয়াবা সহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।।।

বিস্তারিত পড়ুন

​মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা জেলা প্রতিনিধি ​গাইবান্ধায় কলেজছাত্র ফাহমিদ রুমন হত্যার বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে ১১জুন ২০২৬ খ্রি. বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন। গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী ফাহমিদ রুমনকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। গত ৭ জুন ২০২৬ তারিখে সংঘটিত এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিতে গাইবান্ধা জেলা পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন তারা। ​নিহত ফাহমিদ রুমন গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গত ৭ জুন ২০২৬ তারিখ রাত সাড়ে ৮টার দিকে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি যশোরের বহুল আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আবারও আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি কোতোয়ালি থানা হেফাজতে রয়েছেন। আটকের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক কাজী বাবুল জানান, আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে থানায় আনা হয়েছে। তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি। এর আগে গত বছরের ডিসেম্বরে একটি নাশকতা মামলার অভিযোগে গোয়েন্দা পুলিশ (ডিবি) মহুয়াকে আটক করেছিল। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিন লাভ করে মুক্তি পান। কয়েক মাসের ব্যবধানে আবারও তাকে আটক করায় বিষয়টি…

বিস্তারিত পড়ুন

মোঃ বাবুল হোসেন-মুকসুদপুর গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে মতুয়া সম্প্রদায়ের ৩৭ তম বাৎসরিক মহোৎসবে বিশেষ অতিথির বক্তব্যে গোপালগঞ্জ ১ (মুকসুদপুর /কাশিয়ানী) নির্বাচনী আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এর পত্নী সাবরিনা বিনতে বলেন “আপনাদের প্রিয় নেতা সেলিমুজ্জামান সেলিম কে আপনাদের মূল্যবান ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে আপনাদের কথা রেখেছেন, এখন কথা রাখার পালা আমাদের, আপনাদের যে কোন প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি, পাশেই থাকবো।” আজ বৃহস্পতিবার (১১ জুন) সনাতনী ধর্মাবলম্বী মতুয়া সম্প্রদায়ের ৩৭ তম বাৎসরিক মহোৎসব অনুষ্ঠানের শেষ দিনে গোপালগঞ্জ ১ এর সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা থাকলেও, সংবাদ অধিবেশন চালু থাকায় আসতে নাপারলেও তাঁর…

বিস্তারিত পড়ুন

শাহিনুর ইসলাম-ভ্রাম্যমান প্রতিনিধি : ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের আওতাধীন দেশের সকল শাখার প্রথম প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত সমন্বিত মেধা তালিকায় ইন্টারন্যাশনাল পিস স্কুল এন্ড কলেজ যশোরের ৩২ জন শিক্ষার্থী স্থান লাভ করে অসাধারণ সাফল্যের পরিচয় দিয়েছে। এ অর্জনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, মেধা তালিকায় প্লে শ্রেণি থেকে ৫ জন, নার্সারি থেকে ৫ জন, কেজি থেকে ২ জন, প্রথম শ্রেণি থেকে ৬ জন, দ্বিতীয় শ্রেণি থেকে ১ জন, তৃতীয় শ্রেণি থেকে ৪ জন, চতুর্থ শ্রেণি থেকে ২ জন এবং পঞ্চম শ্রেণি থেকে ৭ জন শিক্ষার্থী মেধা তালিকায় সাফল্য অর্জন করেছে। বিশেষভাবে…

বিস্তারিত পড়ুন

জুয়েল শেখ-জয়পুরহাট জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী হাটখোলা বাজার এলাকার পরিচিত মুখ দীর্ঘদিন তৃণমূল বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আব্দুল আলিম। সরকার দলীয় রাজনীতি করতে গিয়ে পরিবার পরিজন নিয়ে বাড়িতে ভালো থাকলেও বিরোধী দলের সময় মামলা হামলার স্বীকার হতে হয়েছে তাকে। গ্রাম থেকে শহর পর্যন্ত বিএনপির রাজনীতি করতে গিয়ে তাকে অনেক বার জেল হাজতে যেতে হয়েছে। বিরোধী দলের মামলা ও নির্যাতন তাকে বিএনপির রাজনীতি থেকে এক বিন্দুও পিছু হটে যেতে দেখা যায়নি। দীর্ঘদিন এ নেতা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও দলীয় গ্রুপিংয়ের জাঁতাকলে পিষ্ট হয়ে পদ হারা। আলিম দীর্ঘদিন যাবৎ স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করলেও এখন শুধুই কর্মী মাত্র। পদ…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ পাবনায় ক্লাস চলাকালে ফ্যান খুলে মাথায় পড়ে এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে দশটার দিকে পাবনা পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণীতে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী হলো পাবনা পৌর সদরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে তামজিদ (১০)। সে ওই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। স্কুল সুত্রে জানা গেছে, টিফিন শেষে ক্লাস শুরু হয় সকাল ১০টা ২০ মিনিটে। ক্লাস চলা অবস্থায় ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলের দ্বিতীয়তলায় ৪০৩ নাম্বার রুমে পঞ্চম শ্রেণির ফ্যানটি হঠাৎ খুলে শিক্ষার্থী তামজিদের মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে গুরুতর আহত হয়। পরে স্কুলের শিক্ষকরা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গোয়ালী মহেশ রোডে সরকারি জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মুনসুর-এর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ​গতকাল ১০ জুন বুধবার দুপুরে সরকারি সড়ক ও খালের জায়গা দখল করে প্রভাবশালী হামদু মিয়ার স্থায়ী স্থাপনা নির্মাণের বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রশাসনের নজরে আসার পরপরই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। ​সরেজমিনে দেখা যায়, বুলডোজার দিয়ে হামদু মিয়ার নির্মিত আরসিসি পিলার ও ইটের দেয়ালসহ অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। সরকারি জায়গা দখল করে যারা…

বিস্তারিত পড়ুন

​ মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা : ​গাইবান্ধার রামচন্দ্রপুর ইউনিয়নের বড় মহানন্দপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসীদের পরিকল্পিত হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়। ​মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসী অভিযোগ করেন, গত ৬ এপ্রিল রামচন্দ্রপুর ইউনিয়নের বড় মহানন্দপুর গ্রামে স্থানীয় ভূমিদস্যুদের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় ৩ জন গুরুতর আহত হন, যাদের অবস্থা আশঙ্কাজনক। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ​আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, হামলার ঘটনায় জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশি তদন্তে ঢিলেঢালা ভাব পরিলক্ষিত হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো…

বিস্তারিত পড়ুন

নীলফামারিতে সাংবাদিকদের সাথে জামায়াতের মত বিনিময় সভামোঃ লিখন ইসলাম-নীলফামারী  : আজ ১১ জুন ২০২৬ ইং দুপুর ১২.০০ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারী জেলার উদ্যোগে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে জেলা জামায়াত অফিস হলরুমে সাংবাদিকদের সাথে জামায়াতের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের (সহকারী সেক্রেটারী জেনারেল এবংকেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী।) উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ছাদের হোসেন, (জেলা প্রচার ও মিডিয়া বিভাগীয় সেক্রেটারী, নীলফামারী।) উক্ত মত বিনিময় সভায় তিনি সাংবাদিকদের দেশ ও জাতির কল্যানে আরো বেশি বেশি কাজ করার জন্য আহবান করেন।

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : “বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে “সবুজ বিপ্লব” প্রোজেক্টের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সহযোগী সংগঠন ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি ও ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির সহযোগিতায় বৃহস্পতিবার (১১ জুন) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রফেসর মিজানুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের একটি গাছ আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী উপহার দিতে পারে। তাই প্রত্যেক মানুষকে অন্তত একটি হলেও গাছ লাগানোর মানসিকতা গড়ে তুলতে হবে।” এসময় উপস্থিত ছিলেন…

বিস্তারিত পড়ুন

শাহিনুর ইসলাম-তালা, সাতক্ষীরা সাতক্ষীরায় জেলা পর্যায়ে তৃণমূল সুশীল সমাজ সংগঠনের (সিএসও) সদস্যদের নিয়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার ১১ জুন সকালে ভূমিজ ফাউন্ডেশনের হল রুমে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা লিগাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ লিটন দাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুশীল প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর দে অঞ্জন কুমার। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাব (HAB)-এর সভাপতি আনিছ উজ্জামান এবং সাধারণ সম্পাদক শফিকুল…

বিস্তারিত পড়ুন

মোঃ বাবুল হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ এর ১০ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার বাঁশবাড়ীয়া ৬ জন, মহারাজপুর ইউনিয়ন থেকে ১ জন, পশারগাতী ইউনিয়ন থেকে ১ জন ও উজানি ইউনিয়ন থেকে ১ জন করে মোট ১০ জন আওয়ামী লীগের দলীয় নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগ কৃতরা হলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ হাদিউজ্জামান পানা মোল্যা, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলজার হোসেন, বন ও পরিবেশক বিষয়ক সম্পাদক নূরু সরদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়। সকাল ১০টায় বৈঠক শুরু হয়। দুপুর ১টার দিকে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সভাপতিত্বে বাজেট প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।’ অর্থ বিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষরের পর আজ বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন। তারেক রহমান সরকারের এটি সংসদে প্রথম বাজেট। অন্তর্বর্তী সরকারের সময়ে সংসদ না থাকায় উপদেষ্টা পরিষদের…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল : উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী মো: মোফাজ্জল হোসেন। সভায় তিনি স্থানীয় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। আমি আপনাদের সন্তান। কালিয়াকৈর উপজেলাকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। মৌচাক ইউনিয়নসহ পুরো উপজেলার প্রতিটি মানুষের নাগরিক অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে আমি আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।” এসময় উপস্থিত ছিলেন মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো : রফিকুল ইসলাম প্রভাবশালী বিএনপি নেতা আলমগীর সরকার,…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ ফৌজদারি বিচার দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় প্রসঙ্গে এই পুলিশ -ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) বিকাল ৪:৩০ টায় পাবনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাবনার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো: জাহাঙ্গীর হোসেন। সম্মেলনে উপস্থিত ছিলেন, পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম, পাবনার পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ, পুলিশ সুপার P.B.I জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, সহকারী পরিচালক, পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ডা: মো: রফিকুল হাসান, র‍্যাব কোম্পানি কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান, পাবলিক প্রসিকিউটর গোলাম সারোওয়ার খান জুয়েল, পাবনা বার অ্যাসোসিয়েশনের সভাপতি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোরের চাঁচড়া মাগুরপট্টিতে এক ঘরে ঢুকে দুই নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর কোতোয়ালি থানা-পুলিশ রাতেই অভিযুক্ত যুবককে আটক করেছে। আটক রকি চাঁচড়া ডালমিল এলাকার রাজ্জাক হোসেনের ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। রকির বিরুদ্ধে এরআগেও হত্যা মামলা ছিলো। তিনি ওই মামলার সাজাও খেটেছেন। পুলিশ ও ভিকটিম পরিবার সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে ওই ঘরে এক গৃহবধূ ও তার ননদের মেয়ে ঘুমিয়ে ছিলেন। ওই গৃহবধূর স্বামী তখন বাইরে ছিলেন। এই সুযোগে কৌশলে রকি ওই ঘরে ঢুকে পড়ে। অন্ধকারে প্রথমে সে গৃহবধূর কাছে যায়। ওই সময় গৃহবধূ ভেবেছিলেন তার স্বামী এসেছেন। প্রথমে অন্ধকারে তাকে ধর্ষণ করা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাজমিস্ত্রি ইমামুল হোসেন হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। বুধবার রাত ১২টার পর যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার রজনীগন্ধা তেল পাম্প সংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নিহত ইমামুল ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। গ্রেফতারকৃতরা হলেন, মামলার এজাহারভুক্ত একই গ্রামের রাব্বি ও রাকিব। র‍্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান , তারা ঢাকায় আত্মগোপনে ছিলেন। সায়রা পরিবহনের একটি বাসে করে যশোরে ফেরার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। উল্লেখ্য,…

বিস্তারিত পড়ুন

মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের ঘটনায় আলোচনায় আসা বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তার পরিবারে সদস্যরা আসার কথা জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে নো-ম্যানস ল্যান্ড এলাকা থেকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসে। বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা এবং বাংলাদেশের নাগরিক। গত প্রায় ২৪ ঘণ্টা ধরে তিনি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ হোসাইন-টেকনাফ-ককসবাজার : স্থানীয় ও রোহিঙ্গা তরুণ-তরুণীদের যৌথ উদ্যোগে টেকনাফে সবুজায়ন কর্মসূচিতে পরিচালনা করেন SHAD এর প্রতিনিধি আসিফ। টেকনাফ প্রতিনিধি: ইউরোপীয় ইউনিয়নের (EU) অর্থায়নে এবং অ্যাকশনএইড বাংলাদেশের (AAB) কারিগরি সহায়তায় স্থানীয় উন্নয়ন সংস্থা শেড (SHED) বাংলাদেশ ও মিয়ানমারে ‘যুব-নেতৃত্বাধীন শান্তি বিনির্মাণ ও সামাজিক সম্প্রীতি উদ্যোগ’ প্রকল্প বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বুধবার (১০ জুন) টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া এবং রোহিঙ্গা ক্যাম্প-২৪ এলাকায় পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় রোহিঙ্গা ক্যাম্প-২৪ এর লেদা এলাকায়। শেডের প্রতিনিধি আসিফের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং উদ্বোধন ঘোষণা করেন ক্যাম্প ইনচার্জ (CIC) কার্যালয়ের কমিউনিটি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মিরপুর প্রেসক্লাবের সভাপতি এস এম বদরুল আলমের জন্মদিন উপলক্ষে বুধবার এক আন্তরিক, আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দোয়া মাহফিল এবং অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, আপ্যায়ন এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের উপদেষ্টা এবং খবর বাংলাদেশের প্রকাশক ও সম্পাদক মোঃ জাকির হোসেন। তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এস এম বদরুল আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত সাফল্য কামনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, সিনিয়র…

বিস্তারিত পড়ুন

মো. পারভেজ, পটিয়া প্রতিনিধি চট্টগ্রামের পটিয়া উপজেলার জৌলুর দীঘির পশ্চিম পাড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক পঙ্কজ শীল নিহত এবং তিলক শীল গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসাইন। ঘটনার পর তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিলক শীলকে দেখতে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে নিহত পঙ্কজ শীলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে গভীর শোক প্রকাশ করেন এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সর্বোচ্চ আইনি সহযোগিতার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ন্যায়বিচার নিশ্চিত করতে হলে সবচেয়ে ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও আইনের শাসন, যথাযথ বিচারপ্রক্রিয়া এবং অভিযুক্ত ব্যক্তির আইনগত প্রতিনিধিত্বের অধিকার নিশ্চিত করতে হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সেন্টার ফর অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনায় জনপ্রিয়তার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ হলো ন্যায়, যুক্তি ও আইনের আলোকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে মৃত্যুদণ্ড নিষিদ্ধ হলেও বাংলাদেশের বর্তমান সামাজিক বাস্তবতায় মৃত্যুদণ্ড বিলোপের প্রশ্নটি অত্যন্ত জটিল। শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংস অপরাধের ঘটনায়…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : দেশে ও বিদেশে প্রবাসী বাংলাদেশিরা যেসব সমস্যার মুখোমুখি হন, সেগুলোর সমাধানে একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘শ্রম মন্ত্রণালয়ের পর্যালোচনার ভিত্তিতে একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে।’ বুধবার জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের উত্থাপিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টাস্কফোর্সের কাজ ভিন্ন হলেও সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠন করা গেলে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সেখানে আলোচনা করা সম্ভব হবে। এছাড়া বিমানবন্দরসহ সব ক্ষেত্রে প্রবাসীদের সেবা নিশ্চিত করতে স্বরাষ্ট্র,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সার্বিক উন্নয়ন ও কল্যাণে একটি পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। সভায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায় শুধু ভোট দিয়েই নয়, নির্বাচনে বিএনপির পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছে। এজন্য তিনি তাদের ধন্যবাদ জানান। তিনি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, বেহাত হওয়া রাষ্ট্রীয় সম্পত্তি পুনরুদ্ধার ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে আইনি লড়াই জোরদার করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন রিট মামলা, চাকরি সংক্রান্ত মামলা, প্রশাসনিক ট্রাইব্যুনাল মামলা এবং আদালত অবমাননা সংক্রান্ত মামলাসমূহ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আহমেদ আযম খান বলেন, অতীতে বিভিন্ন কারণে সরকারি মামলাগুলোতে রাষ্ট্রের স্বার্থ যথাযথভাবে সংরক্ষিত হয়নি। তবে বর্তমানে পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন ঘটেছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের দক্ষ আইন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা সমন্বিতভাবে রাষ্ট্রের স্বার্থ ও মর্যাদা রক্ষায় নিষ্ঠার সঙ্গে…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি যশোরের ঝিকরগাছায় চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ১০ই জুন (বুধবার) বিকাল ৪ টায় ঝিকরগাছা রেলস্টেশন থেকে অচেতন অবস্থায় শার্শা উপজেলার নারায়নপুর গ্রামের শাজাহান বিশ্বাসের পুত্র ইজিবাইক চালক মোঃ কোমিরুল (৪০) কে উদ্ধার করে স্থানীয়রা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠিয়েছেন বলে জানা গেছে । ঘটনা সূত্রে জানা যায়,চেতনানাশক ব্যবহার করে তার ইজিবাইক ছিনতাই করে নিয়েছে একটি অসাধু চক্র। কোমিরুল এর চাচাতো ভাই মেহেদী হাসান জানান, বেলা ২টার দিকে পুলিশ পরিচয়ে কোমিরুল এর ফোন থেকে আমাদের ফোনে ফোন দিয়ে বলা হয়, কোমিরুল অচেতন অবস্থায় ঝিকরগাছা রেলস্টেশনে পড়ে আছে। খবর পেয়ে আমরা এসে তাকে সেখানেই পাই কিন্তু তার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন। সূত্র : বাসস…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : প্রবাসীদের জন্য ব্যাংকিং সুবিধাসংবলিত ‘প্রবাসী কার্ড’ চালু, ‘প্রবাসী সিটি’ নির্মাণ, বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদেশে শ্রমিক সুরক্ষায় আইনি সহায়তা জোরদারের উদ্যোগ  নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে নরসিংদী-১ আসনের সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা জানান। নুরুল হক বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রত্যাশিত সেবা সবসময় পান না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি জানান, নির্বাচনী ইশতেহারের আলোকে একটি ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদে বসে সরাসরি বাজেট অধিবেশন দেখার সুযোগ পেয়েছেন ঢাকা ও ঢাকার বাইরের দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার সংসদে বাজেট অধিবেশনের চতুর্থ বৈঠকে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন শিক্ষার্থী অধিবেশন দেখার সুযোগ পান। বেলা পৌনে ২টায় শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার হাবিব উল্লাহ ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ৩০ জন শিক্ষার্থী এবং রাজধানীর মিরপুরের চেতনা মডেল একাডেমির বিভিন্ন শ্রেণির ৪০ জন শিক্ষার্থী সংসদ ভবনে আসেন। এ সময় তারা সংসদ ভবনের নির্মাণশৈলী ঘুরে দেখেন এবং পরে সংসদ ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খান। বেলা ৩টায় বাজেট অধিবেশন শুরু হলে তারা সংসদের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন গ্যালারিতে বসে অধিবেশনের দিনের বৈঠক…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে। আজ সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রথমে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি। পরে স্পিকার কার্য উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী বিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রস্তাবগুলো পাস হয়। চিফ হুইপ নূরুল ইসলাম মণির প্রস্তাব অনুযায়ী, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। এই কমিটির…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দেশের সব সরকারি মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য সেবার পরিধি সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সহায়তা নিশ্চিত করতে সারাদেশে কুইক রেসপন্স টিম (কিউআরটি) কার্যক্রম জোরদার করা হচ্ছে। তিনি আজ সংসদে সরকারি দলের (সংরক্ষিত নারী আসন-১১) সদস্য নিপুন রায় চৌধুরীর কার্যপ্রণালী বিধির ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে বলেন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার প্রথম চালু হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে। শুরুতে দেশের আটটি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : হাম-রুবেলা নির্মূলে দেশের ন্যূনতম ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নিয়ে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার জাতীয় সংসদে নরসিংদী-১ আসনের সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে হাম ও রুবেলার প্রাদুর্ভাব দূরীকরণ এবং সম্পূর্ণ নির্মূলের লক্ষ্যে সরকার ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং গ্যাভি’র সহযোগিতায় একটি সুনির্দিষ্ট ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এ পরিকল্পনার মূল লক্ষ্য হলো দেশের অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় এনে শক্তিশালী রোগপ্রতিরোধ বলয় বা ‘হার্ড ইমিউনিটি’ গড়ে তোলা। তিনি জানান,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিশ্চিত করা এবং দেশব্যাপী ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৮ সালের মধ্যে দেশের সব নাগরিককে ই-হেলথ কার্ড প্রদানের পরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন। আজ সংসদে বিরোধীদলীয় (জামায়াতে ইসলামী) সদস্য নুরুন্নেসা সিদ্দিকার লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘কারিগরি সহায়তা প্রকল্পের মাধ্যমে ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’ তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের আলোকে স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে ধীরে ধীরে স্বাস্থ্য খাতে বরাদ্দ দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন। আজ বুধবার সংসদে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকন (নরসিংদী-১) এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে। তিনি আরও জানান, নার্সদের জন্য অনুমোদিত ৪৯ হাজার ৫০১টি পদের মধ্যে ৫ হাজার ৩২টি পদ খালি রয়েছে। এ ছাড়া সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ২৬ হাজার ৫৪৪টি স্বাস্থ্যকর্মীর পদের বিপরীতে ৮ হাজার ৭৮৪টি পদ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় সরকারি দলীয় নারী সংসদ সদস্যদের উন্নয়ন কর্মকা- তদারকির দায়িত্ব কেন দেওয়া হয়েছে, সে ব্যাপারে ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘নারী সংসদ সদস্যদেরও নিজ এলাকার উন্নয়নে কাজ করার হক আছে।’ আজ বুধবার বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই ব্যাখ্যা দেন। সরকারি দলীয় সংরক্ষিত নারী সংসদ সদস্যদেরকে বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন আরমান। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘কয়েকদিন আগে মহিলা সংসদ সদস্যদের নির্বাচিত করা হয়েছে। সংবিধানে বা আইনে নির্দিষ্টভাবে তাদের কোনো…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ঐতিহ্যবাহী ‘গম্ভীরা’ পরিবেশনাকে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে নমিনেশন ফাইল তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি আজ বুধবার সংসদে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. নূরুল ইসলামের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, গম্ভীরা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ লোকজ সাংস্কৃতিক ঐতিহ্য। এ ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে ভবিষ্যতে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য নমিনেশন ফাইল তৈরির পরিকল্পনা রয়েছে। মন্ত্রী আরও জানান, এ উদ্যোগের অংশ হিসেবে গম্ভীরাকে ইতোমধ্যে জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের (আইসিএইচ) ইনভেন্টরিতে তালিকাভুক্ত করা হয়েছে। এ সংক্রান্ত রাজশাহী…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : নৌ পরিবহনমন্ত্রী রবিউল আলম বলেছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৯ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সব কন্টেইনার টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। তখন আমাদের বন্দর কার্যক্রম সিঙ্গাপুর ও কলম্বোর মতো আন্তর্জাতিক মানে উন্নীত হবে। তিনি আজ সংসদে চট্টগ্রাম -১৫ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য শাহজাহান চৌধুরীর এক সম্পূরক প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন। মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে একের পর এক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে সরকার। লালদিয়া কন্টেইনার টার্মিনাল পরিচালনায় ডেনমার্কের একটি বিশ্বখ্যাত কোম্পানি সম্মতি দিয়েছে। অন্যদিকে বে-টার্মিনাল-১ পরিচালনায় সিঙ্গাপুর ভিত্তিক পিএসএ কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। তিনি বলেন, ‘লালদিয়া নিয়ে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শান্তিরক্ষায় ভবিষ্যতে আমাদের মিশনগুলো হতে হবে আরও আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর। এ লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বা আন্তর্জাতিক পরিমণ্ডলে দায়িত্ব পালনের জন্য সরকার সশস্ত্র ও পুলিশ বাহিনীর আধুনিকায়নে পর্যায়ক্রমিকভাবে উদ্যোগ বাস্তবায়ন করছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজ সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে যারা আত্মত্যাগ করেছেন, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সারা বিশ্বের সেই সাহসীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষাবাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ১৯৮৮ সাল থেকে…

বিস্তারিত পড়ুন