Author: G S Joy
লোকমান হোসেন-শার্শা উপজেলা প্রতিনিধি যশোর শার্শা থানার ৭ নম্বর কাইবা ইউনিয়ন রুদ্রপুর উত্তর পাড়া থেকে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বাপ, ছেলে, দুজনকে আটক করে ডিবি পুলিশ। আটককারীরা হলেন মফিজুল ইসলাম। ছেলে মোঃ সোহেল রানা। ১৮জুন বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে সোহেল রানার বাড়ি তল্লাশি করা হয়। টিনের বসতবাড়ি বালিশের নিচে কালো পলি ব্যাগে মোড়ানো ২টি দেশি পিস্তল ও ৪টি ম্যাগজিন, ১টি ভিভো মোবাইল ফোন পাওয়া যায়। সোহেল রানার নির্জনবন্দিতে এগুলো সন্ধান মিলে। তাদেরকে ডিবি হেপাজতে রেখে কোটে চালান করা হয়।
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের বর্তমান সরকার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় বাজেট উপস্থাপন করেছে। মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এ বাজেটকে সরকার একটি গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি বিনির্মাণের রূপরেখা হিসেবে তুলে ধরেছে। বাজেটের মূল লক্ষ্য হলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা। সরকার আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে ৬.৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭.৫ শতাংশের মধ্যে রাখার পরিকল্পনা গ্রহণ করেছে। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং সামগ্রিক বাজেট ঘাটতি নির্ধারণ করা হয়েছে ২ লাখ…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : পিএমও প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান। সভায় মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এ কথা জানান। ছবি : পিএমও তিনি জানান, বৈঠকের শুরুতে চীনের রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৬-২০২৭ সেশনের সভাপতি পদে ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান। শাহাদাৎ হোসেন স্বাধীন বলেন, বৈঠকে চীন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, কারিগরি শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং…
কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ক্রয়কৃত জমি পরিমাপ করতে গিয়ে হামলার শিকার ও প্রাণনাশের হুমকির সম্মুখীন হয়েছেন মোহাম্মদ সফিকুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধ। গতকাল বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধ বাদী হয়ে কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, চর জাঙ্গালিয়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে মোহাম্মদ সফিকুল ইসলাম বিগত ২০০৫ সালের ২ মার্চ একই এলাকার মমিন উল্যাহ ও তরিক উল্যাহর কাছ থেকে সাফ কবলা দলিল মূলে ৪ শতক জমি ক্রয় করেন। জমি রেজিস্ট্রির পর বিবাদীরা…
কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর প্রতিনিধি) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় গভীর রাতে গৃহবধুর ঘরে ঢুকে স্ত্রীকে শ্লীলতাহানি ও দুই শিশুকে ছুরি ঠেকিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও মূল আসামি ডাকাত খলিল কে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলা দায়েরের পর দীর্ঘ সময় অতিবাহিত হলেও অপরাধীরা কেউই গ্রেফতার হয় নি। নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবারটি। প্রশাসনের এই ধীরগতিতে স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। মামলার বিবরণী থেকে জানা যায়, উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা খলিল ডাকাত ওরপে খল্লা ডাকাত (৪০) ও মোঃ রাজু ডাকাত(২৮)-কে আসামি করে গত ১০ মে কমলনগর থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০৮)…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসার ওপর আমার সবচেয়ে বেশি নির্ভরতা। তাই নিরাপত্তার ঘেরাটোপ যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, উন্নত বাহিনী হিসেবে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য ‘এসএসএফ’ প্রতি আহ্বান জানাই। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে এসএসএফ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন। তবে দায়িত্ব পালন করতে গিয়ে জনগণ যাতে দুর্ব্যবহারের শিকার না হয় সে দিকেও বিশেষভাবে সতর্ক থাকতে হবে। প্রতিষ্ঠাকালীন এসএসএফ আর বর্তমান সময়ের এসএসএফ এর মধ্যে অনেক…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ হোসেন স্বাধীন এ কথা জানিয়েছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি জানান, বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা ব্যক্ত করেন। বৈঠকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়, যা দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। ছবি : পিএমও শাহাদাৎ হোসেন স্বাধীন…
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মো. আবু রায়হান নামের এক স্থানীয় সাংবাদিকের ওপর হামলা, মারধর, মুঠোফোন ভাঙচুর এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। গত ১২ জুন (শুক্রবার) সন্ধ্যায় উপজেলা পরিষদ সংলগ্ন মদিনা চক্ষু অ্যান্ড জেনারেল হাসপাতাল ভবনে সাংবাদিকের নিজস্ব কার্যালয়ে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক হোমনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী সাংবাদিক মো. আবু রায়হান দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে সম্পৃক্ত। তিনি হোমনা উপজেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, হোমনা প্রেসক্লাবের প্রতিষ্ঠালগ্নের প্রচার সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হোমনা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন বিভিন্ন সাংবাদিক সংগঠনের…
নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদকে জানিয়েছেন, সরকারের আসন্ন পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কৌশলপত্রে বিদেশি দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় বাস্তবায়নযোগ্য বেশ কয়েকটি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ অন্তর্ভুক্ত করা হবে। আজ সংসদে রংপুর-৪ আসনের এনসিপি দলীয় সদস্য আখতার হোসেনের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ‘স্ট্র্যাটেজিক রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক (জুলাই ২০২৬ুজুন ২০৩১)’ শীর্ষক একটি নতুন অর্থনৈতিক কৌশলপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘শিগগিরই প্রকাশিত হতে যাওয়া এই অর্থনৈতিক কৌশলপত্রে বিদেশি দাতা সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সহায়তায় কর্মসংস্থান সৃষ্টির জন্য…
নিজস্ব প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম. এহছানুল হক মিলন বলেছেন, বিভিন্ন মামলা জটিলতার কারণে দেশের হাজার হাজার শিক্ষক নিয়োগ, পদোন্নতি এবং শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ কার্যক্রম দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। আজ জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। এর আগে সরকারি দলের সদস্য জয়নাল আবেদীন ফারুক সংসদে বিষয়টি উত্থাপন করেছেন উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, ৩২ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া ছাড়াও আরো ২ হাজার ৬০০ এবং ১৭ হাজার শিক্ষক নিয়োগের কার্যক্রমও মামলার কারণে ঝুলে রয়েছে। মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এসব জটিলতা নিরসনে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘দায়িত্ব…
নিজস্ব প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মেগা প্রকল্পের পরিবর্তে জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন সংসদ সদস্যরা। আজ জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আইনপ্রণেতারা বলেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের কল্যাণ ও সামাজিক নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে, মেগা প্রকল্প বাস্তবায়নের ওপর অতিরিক্ত জোর দেওয়া হয়নি। গত ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেন। এতে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫ শতাংশ, যা চলতি অর্থবছরের সাময়িক ৪.১৪ শতাংশ প্রবৃদ্ধি থেকে পুনরুদ্ধারের লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এম আবদুল মান্নান প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে…
নিজস্ব প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) কার্যক্রম পুনরায় সচল ও গতিশীল করতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সমন্বিত ও বহুমাত্রিক অ্যাকশন প্ল্যান প্রস্তুতের পরিকল্পনা করছে। আজ সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য ফরিদা ইয়াসমিনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রী ও প্রতিমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনা এবং বৈঠকগুলোতে সার্কের পুনর্জাগরণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল এজেন্ডা হিসেবে উত্থাপন করা হচ্ছে। তিনি জানান, সার্কের মহাসচিবের সাম্প্রতিক বাংলাদেশ সফরকালে সংস্থাটির স্থবিরতা কাটিয়ে এটিকে পুনরুজ্জীবিত করতে আরো সক্রিয়, দৃশ্যমান ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের জন্য পরামর্শ ও তাগিদ দেওয়া…
নিজস্ব প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতীয় সংসদে বলেছেন, বিদেশে অবস্থানরত অনিয়মিত (অবৈধ কাগজপত্রধারী) বাংলাদেশি অভিবাসীদের বৈধতার সুযোগ বৃদ্ধিতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, বিষয়টি শেষ পর্যন্ত সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন ও নীতির ওপর নির্ভরশীল। সরকারদলীয় সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়ার (মাদারীপুর-৩) টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিরা জাতীয় উন্নয়নে অসামান্য অবদান রাখছেন এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হিসেবে কাজ করছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। মন্ত্রী বলেন, ‘বিদেশে বসবাসরত আমাদের বাংলাদেশি ভাই-বোনেরা জাতীয় উন্নয়নে অনন্য অবদান রাখছেন। তারা…
খ ম জুলফিকার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল উপজেলায় আজ ১৭ জুন ২০২৬ (বুধবার) তৃতীয় পর্যায়ের ফ্যামেলি কার্ডের পাইলটিং কর্মসূচির উদ্বোধন করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।আজ বুধবার দুপুর ১টার দিকে শ্রীমঙ্গল পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর। এর আগে সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী সিলেট পৌঁছান। পরে সেখান থেকে সড়কপথে তিনি শ্রীমঙ্গলের উদ্দ্যেশে রওনা হন। দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে ফ্যামেলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের…
শাহিনুর ইসলাম-ভ্রাম্যমান প্রতিনিধি : একটি সুখী ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে বাল্যবিয়ে চিরতরে নির্মূল করা এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখেই হরিঢালীতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মেলবন্ধনে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী মতবিনিময় সভা। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ওয়ার্ল্ড ভিশন’-এর পাইকগাছা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর উদ্যোগে মঙ্গলবার (১৬ জুন) সকালে হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনন্য সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া তার বক্তব্যে বাল্যবিবাহের আইনি পরিণতি এবং এর ভয়াবহ সামাজিক ও স্বাস্থ্যগত ক্ষতির দিকগুলো সবার মাঝে তুলে ধরেন। তিনি আরো বলেন, বাল্যবিয়ে একটি অপরাধ।…
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি প্রায় ৩০ ঘণ্টা পর লা’শ উদ্ধার, ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে সারুপ নামের তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্র মঙ্গলবার দুপুরে নি’খোঁজ হয়। বুধবার সকাল থেকে শিশুটিকে উ’দ্ধা’রে কাজ করে ফায়ার সার্ভিসের ডুবুরী দল পরে বিকেলে শিশুটিকে মৃ’ত অবস্থায় নদী থেকে উ’দ্ধার করা হয়। সারুপ ১২ সে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক। তিনি বলেন প্রায় আট ঘন্টা নদীতে ডুবুরি দল অভিযান পরিচালনা করেন এরপর শিশুর লা’শ পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মৃ’ত্যু’তে এলাকায়…
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ১৭/০৬/২০২৬ ইং তারিখে বিআরটিএ, ঠাকুরগাঁও এর সহযোগীতায় সকাল ১০ টায় ঠাকুরগাঁও জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ০৭ টি পরিবারের অনুকূলে মঞ্জুরীকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়। পরবর্তীতে ইএসডিও ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর আয়োজনে Recovery and Advancement of Informal Sector Development (RAISE) জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীনদের ক্যারিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে বিকেল ৪.০০টায় ঠাকুরগাঁও জেলা ভলিবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। দিনের শেষ ভাগে ঠাকুরগাঁও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল বিতর্কের বিষয় ছিলো “দুর্নীতি রোধে স্বচ্ছতা ও জবাবদিহিতাই প্রধান…
নিজস্ব প্রতিনিধি : স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমান সরকারের দিকনির্দেশনায় দেশের জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ প্রযুক্তিনির্ভর বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং নানামুখী কার্যক্রমের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করছে। তিনি আজ সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্যসহ সব ধরনের অবৈধ সামগ্রী উদ্ধার এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে পুলিশের দৃশ্যমান টহল কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সালাহউদ্দিন আহমদ…
নিজস্ব প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে। তিনি বলেন, কর্মপরিকল্পনা অনুযায়ী ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রথম ৬০ দিনে অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সারাদেশে ৩০ হাজার ৭৪৪টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯ হাজার ২৫১টি মামলা দায়ের করে ৯ হাজার ৬৮৫জন মাদক চোরাকারবারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। আজ সংসদে সরকারি দলের সদস্য খায়রুল কবির খোকনের (নরসিংদী-১) টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী এসব তথ্য জানান। তিনি জানান, মাদকের বিস্তাররোধে মাদক ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে বর্তমান গণতান্ত্রিক সরকারের কঠোর…
নিজস্ব প্রতিনিধি : স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকার মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে বদ্ধপরিকর। আজ জাতীয় সংসদে ঢাকা-১৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. আব্দুল বাতেনের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রী জানান, মাদক নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং, চুরি, ছিনতাই ও রাহাজানি থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং উঠান বৈঠকের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি সচেতনতামূলক নিয়মিত কাউন্সেলিং, বিশেষ অভিযান এবং মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। সালাহউদ্দিন আহমদ আরও জানান, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিয়মিত গ্রেফতার করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা ও…
নিজস্ব প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ বন্দি আটক রয়েছে। তিনি আজ সংসদে কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো. আবুল হাসনাতের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘৭ জুন পর্যন্ত প্রাপ্তি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে সর্বমোট অনুমোদিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৩৬ (পুরুষ ৪৩ হাজার ১০৭ + মহিলা ২ হাজার ২৯) জনের বিপরীতে বর্তমানে ৭৭ হাজার ৪০ জন (পুরুষ ৭৪ হাজার ৩৬ + মহিলা ২ হাজার ৭৭) জন বন্দি আটক আছে, যা ধারণক্ষমতার ১ দশমিক ৭ গুণ। তিনি বলেন, ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি আটক থাকায় কিছু…
নিজস্ব প্রতিনিধি : এইচএসসি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের জন্য কেন্দ্রে সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং হাতঘড়ি ব্যবহারের নির্দেশনা ও তালিকা প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীরা কেন্দ্রে নির্দিষ্ট কিছু মডেলের নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর এবং সাধারণ কাঁটাযুক্ত হাতঘড়ি ব্যবহার করতে পারবে। আজ বুধবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ের এক আদেশে এ কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে কেবলমাত্র নিম্নবর্ণিত সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটরগুলো ব্যবহার করতে পারবে। এর মধ্যে রয়েছে—এফএক্স-৮২এমএস, এফএক্স-১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফএক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএস প্লাস, এফএক্স-৯৯১সিডব্লিউ, বোর্ডের আদেশে আরও বলা হয়, এই সায়েন্টিফিক মডেলগুলো ছাড়াও শিক্ষার্থীরা চাইলে যেকোনো সাধারণ (নরমাল) ক্যালকুলেটরও পরীক্ষায় ব্যবহার করতে পারবে। এছাড়া, পরীক্ষার্থীরা কাঁটাযুক্ত (নন-প্রোগ্রামেবল) হাতঘড়ি ব্যবহার…
নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করে অব্যবস্থাপনা, অনিয়ম ও সেবার মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। আজ বুধবার দুপুরে ঢাকা থেকে সরাসরি হাসপাতালে পৌঁছে তিনি বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও শৌচাগার পরিদর্শন করেন। এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের সার্বিক সেবা, পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ নেন। পরিদর্শনের সময় ৩৩৫ জন চিকিৎসক, নার্স ও স্টাফের মধ্যে অর্ধশতাধিকের বেশি কর্মীকে অনুপস্থিত দেখতে পান প্রতিমন্ত্রী। দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. কামরুল কিবরিয়াকে তাৎক্ষণিকভাবে শোকজের নির্দেশ দেন।…
নিজস্ব প্রতিনিধি : ভৌগোলিক অবস্থান, ঘনবসতি, বিস্তৃত নদ-নদী ব্যবস্থা এবং উপকূলীয় বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় পানি সম্পদ খাতে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা ও কার্যক্রম গ্রহন করেছে। আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে টাঙ্গাইল-৬ আসনের সরকারি দলের সদস্য মো. রবিউল আওয়াল-এর তারকা চিহ্নিত এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, আকস্মিক বন্যা, নদীভাঙন, খরা, অতিবৃষ্টি, বজ্রপাত, তাপপ্রবাহ ও লবণাক্ততার মতো দুর্যোগের প্রকোপ ও তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। এসব দুর্যোগ মানুষের জীবন-জীবিকা, কৃষি, অবকাঠামো, পরিবেশ…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, হজ পালনের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হবে। এটি আমাদের নির্বাচনী ইশতেহারে রয়েছে। যেখানে বলা হয়েছে- ধর্মপ্রাণ নাগরিকদের জন্য একটি সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। আজ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, হজ একটি দ্বি-রাষ্ট্রীয় ব্যবস্থাপনা, যা রাজকীয় সৌদি সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌথ ব্যবস্থাপনায় কার্যক্রম সম্পন্ন করা হয়। হজ ব্যবস্থাপনায় ব্যয় দুটি অংশে নির্ধারিত হয়। প্রায় তিন চতুর্থাংশ খরচ সৌদি পর্বের, যা…
মোঃ হাসান আলী : নওগাঁ জেলার বৃহত্তর ও অন্যতম উপজেলা হলো পত্নীতলা। উপজেলার ১নং পত্নীতলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও প্রতিবন্ধী দম্পত্তির পাশে দাড়ায়নি কোন বিত্তবান ব্যক্তি, রাজনৈতিক নেতা-কর্মী কিংবা সামাজিক, সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন। ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মহেশপুর বাজার ফুটবল মাঠের দক্ষিণ-পশ্চিম কর্নারে অন্যের জায়গায় গড়ে তোলা ঝুপড়ি ঘরে এই প্রতিবন্ধী বৃদ্ধ দম্পতির বসবাস। মোহাম্মদ শামসুল মিয়া(৭২) এবং তার স্ত্রী তারা বানু(৬৫) নামের বৃদ্ধ ও প্রতিবন্ধী এই দম্পতির কোন সন্তান নাই। অসহায়, হতদরিদ্র এবং ছিন্নমূল এই দম্পতির স্ত্রী তারা বানু ডান চোখে দেখে না কোনকিছু। স্থানীয় এলাকাবাসীর সুত্রে জানা যায় যে, শামসুল মিয়া আগে সেলুনের…
আসাদুল ইসলাম-কুষ্টিয়া : কুষ্টিয়া পৌরসভার ১৮ নং ওয়ার্ডের পূর্ব মজমপুর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক খবরওয়ালা পত্রিকার দুই সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় এক সাংবাদিক গুরুতর আহত হয়ে বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত ক্যামেরা, মোবাইল ফোনসহ নগদ ৯৯৩২ টাকা ছিনিয়ে নিয়েছে। সর্বমোট ১ লক্ষ ৮৪ হাজার ৯৩২ টাকার মালামাল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৭ জুন) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে মফিজ উদ্দিন বিশ্বাস লেনের ‘তেঁতুল তলা’ নামক স্থানে এই হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিকরা হলেন দৈনিক খবরওয়ালা পত্রিকার ভিডিও সাংবাদিক মোঃ ইমরান হোসেন…
মো: সাকিব-চাঁপাইনবাবগঞ্জ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকার প্রাচীন গৌড় নগরীর প্রত্নতাত্ত্বিক স্থাপনা ঘুরে দেখেছেন। বুধবার (১৭ জুন) সকালে শিবগঞ্জের ঐতিহাসিক ছোট সোনামসজিদসহ আশেপাশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা পরিদর্শন করেন। একই সময়ে রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর এবং ইমিগ্রেশন কার্যক্রমও পর্যবেক্ষণ করেন। এদিন সকালে রাজশাহী থেকে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সরাসরি পৌঁছান ভারত-বাংলাদেশ সীমান্তের সোনামসজিদ স্থলবন্দর এলাকায়। পরে সুলতানি আমলের ঐতিহাসিক সোনামসজিদসহ আশেপাশের অন্যান্য ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখেন। এছাড়া সোনামসজিদ সীমান্তের দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কেও খোঁজখবর নেন। বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার সময় তিনি নিজেই ছবি ধারণ করেন এবং এলাকার সমৃদ্ধ…
মোঃ পারভেজ-পটিয়া প্রতিনিধি চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকায় ৫ বছর বয়সী শিশু মো. জায়হান নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এদিকে, বাসায় একটি চিরকুট পাওয়া গেছে বলে দাবি করেছে পরিবার। ওই চিরকুটে শিশুটিকে ফিরিয়ে দেওয়ার বিনিময়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে শিশুটির স্বজনরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। সন্তানকে ফিরে পাওয়ার আশায় তারা প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা…
মোঃ হাসান আলী নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা রেলস্টেশন সংলগ্ন শিমুলিয়া এলাকায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাসির (নেয়ামুল বাশার) নামে এক কলেজ প্রভাষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত নেয়ামুল বাসির রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি শিমুলিয়া মহিলা কলেজের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সহঃ সাধারণ সম্পাদক এবং একটি হজ এজেন্সির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন। পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার নিজ ইউনিয়নের কার্যালয়ে দাপ্তরিক কাজ শেষ করে সন্ধ্যা ৭টার দিকে তিনি আত্রাই রেলস্টেশন এলাকা থেকে স্ত্রীকে মোবাইল ফোনে জানান যে তিনি নওগাঁ গিয়ে…
জিমু-গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বিএসসি ও বিবিএ কোর্সের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ১৬/০৬/২০২৬ তারিখে এবং বিএ ও বিএসএস কোর্সের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ১৭/০৬/২০২৬ তারিখে পুরাতন বিজ্ঞান ভবনের ১৬ নং কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুর রশিদ। স্নাতক প্রথম বর্ষ ভর্তি কমিটির আহবায়ক জনাব মো: মাসুদুর রহমানের সভাপতিত্বে এই ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিনিধি : জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলে যারা হুমকি দিচ্ছে, তারা নিজেদের স্বার্থে কথা বলছে। তাদের বিষয়ে সতর্ক থাকুন।’ তিনি আরো বলেন, ‘জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে, বিএনপি আগামী পাঁচ বছর পর্যন্ত দেশ পরিচালনা করবে। জনগণ সিদ্ধান্ত নিয়েছে, তাদের দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে কাজ করবে। জনগণ বিএনপিকে টাইম দিয়েছে পাঁচ বছর।’ ‘যারা বলে বিএনপি-কে সময় দেওয়া যাবে না, তারা জনগণের স্বার্থে কথা বলছে না, তারা নিজের স্বার্থে কথা বলছে। তাদের বিরুদ্ধে কী করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।’ আজ বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধানমন্ত্রী এ…
নিজস্ব প্রতিনিধি : দেশের প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর জন্য ডায়ালাইসিসের ব্যাবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বিকেলে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে কিডনি রোগীর ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ডায়ালাইসিস সেবা পেতে পারেন। তিনি বলেন, আমরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যে বাজেট ব্যবস্থা দিয়েছেন, আমরা আশা করি প্রত্যেক জেলা-উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস ব্যবস্থা করতে সক্ষম হবো, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ কম টাকায় ডায়ালাইসিস করাতে…
নিজস্ব প্রতিনিধি : ফ্যামিলি কার্ড প্রতিটি অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম। আজ বুধবার কেরানীগঞ্জের রুহিতপুর উপজেলা পরিষদ মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম দূরদর্শী অঙ্গীকার হলো ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।’ এই দর্শনকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক বলেন, এর মাধ্যমে সমাজের প্রকৃত দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় নিয়ে আসা হচ্ছে। মিজ ফরিদা খানম বলেন, আজকের এই তৃতীয় পর্যায়ে কেরানীগঞ্জ উপজেলার ২টি ইউনিয়নের মোট ১,২৭৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ…
নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদসহ দেশের সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি আজ তাঁর কার্যালয়ে জাতিসংঘের সহযোগী সংগঠন ইউএন উইমেন-এর বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিংহ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন। সাক্ষাৎকালে স্পিকার বলেন, বাংলাদেশের গার্মেন্টস সেক্টরসহ সকল ক্ষেত্রে নারীদের অবদান অনস্বীকার্য। জাতীয় সংসদে ৫০ জন সংরক্ষিত আসনে মনোনীত নারী সদস্যের মধ্যে ৪৯ জন বাজেট অধিবেশন থেকে অংশগ্রহণ শুরু করেছেন। ডাক্তার, অর্থনীতিবিদ, প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশার নারী সংসদ সদস্যরা বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন। নারী ও শিশুদের প্রতি যেকোনো সহিংসতা বর্তমান সরকার সর্বোচ্চ সংবেদনশীলতার সাথে দেখছে।…
নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে আজ তাঁর সংসদ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় স্পিকার জাপানকে দীর্ঘদিনের পরীক্ষিত, অকৃত্রিম বন্ধু দেশ হিসেবে উল্লেখ করে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি রপ্তানির জন্য রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। স্পিকার বাংলাদেশের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের শর্তহীন বিনিয়োগের জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পর বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দিকের শিল্পোন্নত দেশগুলোর মধ্যে জাপান অন্যতম, তিনি এই স্বীকৃতির বিষয়টি শ্রদ্ধার সাথে স্বরণ করেন। জাপানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ-জাপানের…
মনিরা আক্তার : নবগঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। আবেদন শুরুর মাত্র দুই দিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়টিতে ১৩ হাজার ৬৭৫টি আবেদন জমা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১০ জুন থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ জুন পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন কার্যক্রম শুরুর পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা আগ্রহের সঙ্গে আবেদন করছেন। উচ্চশিক্ষায় নতুন অধ্যায়ের সূচনা করতে যাত্রা শুরু করা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ইতোমধ্যেই ভর্তিচ্ছুদের আলোচনার কেন্দ্রে চলে এসেছে। বিশেষ করে রাজধানীর সরকারি কলেজগুলোর সমন্বয়ে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘কৃষিখাতে সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষি মন্ত্রণালয়ের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।’ আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য মো. সেলিম রেজার তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উচ্চ ফলনশীল ও প্রতিকূলতা সহিষ্ণু জাত উদ্ভাবনের পাশাপাশি স্মার্ট কৃষি ও প্রিসিশন এগ্রিকালচার-এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর সরকারের নির্বাচনী স্লোগান ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির আওতাধীন পদক্ষেপগুলোও তুলে ধরেন। তারেক রহমান বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত…
নিজস্ব প্রতিনিধি : জেলার বিসিক শিল্প নগরীতে কোয়ালিটি জুট ইয়ার্ন মিলস লি. এ শিশু শ্রমিককে কাজে নিযুক্ত করায় মিল কর্তৃপক্ষকে সতর্ক করেছে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শন টিম। আজ দুপুরে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক প্রকৌশলী শরিফ আহম্মেদ আজাদের নেতৃত্বে একটি টিম এ মিলটি পরিদর্শন করে। প্রকৌশলী শরিফ আহম্মেদ আজাদ জানান, নিয়মিত কাজের অংশ হিসাবে বিসিক শিল্প নগরীতে অবস্থিত কোয়ালিটি জুট মিলস পরিদর্শনে গিয়ে দেখা গেছে, এখানে শিশু শ্রমিক কাজে নিয়োজিত রয়েছে। তিনি বলেন, শিশুশ্রম বন্ধে সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, পরিদর্শন করে শিশু শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখতে অনুরোধ করা হয়েছে। এতে বেশ কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যে…
নিজস্ব প্রতিনিধি : দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ (জাতীয় কর্মপরিকল্পনা) তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ মন্ত্রণালয়ে তথ্যমন্ত্রীর অফিস কক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে, রাষ্ট্রদূতকে তিনি এ বিষয়ে জানান। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন। বৈঠকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, গণমাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা…
নিজস্ব প্রতিনিধি : জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারে (ইউএনএইচসিআর) প্রথমবারের মতো নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। দেশের বহুপক্ষীয় কূটনীতির ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। আজ এখানে পাওয়া এক বার্তায় জানানো হয়, জেনেভায় জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চার সদস্যবিশিষ্ট এক্সকম ব্যুরোর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫৯ সালে ইউএনএইচসিআর-এর নির্বাহী কমিটির কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ কখনও ব্যুরোতে দায়িত্ব পালন করেনি। এশিয়া-প্যাসিফিক গ্রুপের সর্বসম্মত প্রার্থী হিসেবে বাংলাদেশ মনোনীত হয়। পরে ভিন্ন দুটি আঞ্চলিক গ্রুপের প্রতিনিধিত্বকারী আলজেরিয়া ও অস্ট্রিয়া আনুষ্ঠানিকভাবে এ মনোনয়নে সমর্থন দেয়। পরবর্তীকালে নির্বাহী কমিটির ১১০…
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর পাইকারি ও খুচরা চালের বাজার পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী বলেছেন, বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে। সরকারের হাতে চাল ও গমের সন্তোষজনক মজুদ রয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজারের খুচরা বাজার পরিদর্শন শেষে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান। বাণিজ্যমন্ত্রী বলেন, একটি সংবাদপত্রে চালের বাজারে মূল্য বৃদ্ধির খবর প্রকাশিত হওয়ার পর পরিস্থিতির সত্যতা যাচাই করতে তিনি ও খাদ্য প্রতিমন্ত্রী সরেজমিনে বাজার পরিদর্শনে যান। ছবি : সংগৃহীত বিভিন্ন…
নিজস্ব প্রতিনিধি : দেশকে এগিয়ে নিতে সত্যিকার অর্থে মৌলিক গবেষণায় বিজ্ঞানীদের আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, গবেষকদের প্রমাণ করতে হবে যে তাদের গবেষণা বিদ্যমান বৈশ্বিক গবেষণা থেকে স্বতন্ত্র, নতুনত্বপূর্ণ এবং বাস্তব সমস্যার কার্যকর সমাধান দিতে সক্ষম। আজ (বুধবার) মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের অডিটরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ‘মিঠাপানির মাছের মড়ক প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবন’ প্রকল্পের ইনসেপশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশের মৎস্যখাতে বিপুল সম্ভাবনা ও সুযোগ রয়েছে। এ খাতের উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনের কোনো বিকল্প নেই। গবেষণার মাধ্যমে যারা উল্লেখযোগ্য অবদান রাখবেন,…
নিজস্ব প্রতিনিধি : দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সৃজনশীল অর্থনীতির অবদান ১.৫ শতাংশে উন্নীত করা এবং ৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী ‘ক্রিয়েটিভ হাব’বা সৃজনশীল কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে ‘ওয়ান-ভিলেজ, ওয়ান-প্রোডাক্ট’ বা ‘এক গ্রাম, এক পণ্য’ উদ্যোগের আওতায় অঞ্চলভিত্তিক সৃজনশীল অর্থনৈতিক পণ্যের প্রসারের পরিকল্পনাও নেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই উদ্যোগের কথা জানানো হয়েছে। এতে সৃজনশীল অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাত থেকে আরও ৫০০ কোটি টাকা সংগ্রহ করা হবে বলে আশা করা হচ্ছে। গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট…
নিজস্ব প্রতিনিধি : অনলাইনে (জুম প্ল্যাটফর্ম) আয়োজিত সেমিনার ও কর্মশালার বিভিন্ন খাতের সম্মানির হার পুনঃনির্ধারণ করেছে সরকার। এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। গতকাল (মঙ্গলবার) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি শাখা-২ থেকে জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়। অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম পরিপত্রে স্বাক্ষর করেন। এতে বলা হয়, সরকার পরিচালন বাজেটের আওতায় অনলাইনে (জুম প্ল্যাটফর্ম) আয়োজিত সেমিনার বা কর্মশালার জন্য সম্মানির নতুন হার নির্ধারণ করেছে। জারির তারিখ থেকেই এ পরিপত্র কার্যকর হবে। নতুন নির্দেশনা অনুযায়ী, সেমিনার বা কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপকের সম্মানি নির্ধারণ করা হয়েছে সাড়ে ৪ হাজার টাকা। সেমিনার বা কর্মশালার…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গতকাল (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১-এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী আফরোজা আব্বাসকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজনবোধে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে তিনি সরকারের…
স্পোর্টস ডেস্ক : আর্লিং হালান্ডের জোড়া গোলে ইরাকের বিপক্ষে ৪-১ গোলের বড় জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নরওয়ে। ক্যারিয়ারে এটাই হালান্ডের প্রথম বিশ^কাপ গোল। এর মাধ্যমে ২৬ বছর পর কোনো বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়া নরওয়ে দুর্দান্ত সূচনা করেছে। বস্টনে অনুষ্ঠিত ম্যাচের ২৯তম মিনিটে পোস্টের কাছ থেকে বল জালে জড়িয়ে নরওয়েকে এগিয়ে দেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। তবে আয়মেন হুসেইনের শক্তিশালী হেডে ইরাক সমতায় ফেরে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে ইরাকের রক্ষণভাগের একটি ভুলের সুযোগ নিয়ে আবারও গোল করেন হালান্ড। এর ফলে আন্তর্জাতিক ফুটবলে তার গোলসংখ্যা দাঁড়ালো ৫১ ম্যাচে ৫৭টি। বেঞ্চ থেকে নামার কিছুক্ষণ পরই লিও অস্টিগার্ড হেড করে…
স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পের দুই গোলে সেনেগালকে ৩-১ গোলে পরাজিত করে বিশ্বকাপে শুভ সূচনা করেছে ফেবারিট ফ্রান্স। এর মাধ্যমে বিশ্বকাপে রিয়াল মাদ্রিদ তারকা এমবাপ্পে গোলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪। ব্র্যাডলি বারকোলা বাকি গোলটি করেছেন। এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপ-আই’র মিশন শুরু করলো দিদিয়ের দেশ্যমের দল। প্রথমার্ধ গোলশুন্য থাকার পর ৬৬ মিনিটে মাইকেল ওলিসের দুর্দান্ত এক পাসে ডেডলক ভাঙ্গেন এমবাপ্পে। বিরতির আগে যেখানে ফ্রান্স মোটেই ছন্দ খুঁজে পায়নি, দ্বিতীয়ার্ধে তার থেকে বেরিয়ে এসে নিজেদের এগিয়ে নিয়ে গেছে। পিএসজি তারকা বারােলা দ্বিতীয়ার্ধের শেষ ভাগে বদলী বেঞ্চ থেকে উঠে এসে একটি গোল করেছেন। স্টপেজ টাইমে বারকোলার ক্লাব সতীর্থ ইব্রাহিম এমবায়ে একটি…
স্পোর্টস ডেস্ক : রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নেমে প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকার হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করে বিশ^কাপে দুর্দান্ত সূচনা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাস সিটির ৬৯,০৪৫ ধারণক্ষমতা সম্পন্ন এ্যারোহেড স্টেডিয়ামে মেসি দুর্দান্ত একক নৈপুণ্য প্রদর্শন করে আর্জেন্টিনাকে পরপর তিন গোল উপহার দিয়েছেন। এর মাধ্যমে জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার সাথে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন মেসি। বিশ্বকাপে এটাই মেসির প্রথম হ্যাটট্রিক। ৩৮ বছর বয়সী মেসির এটি ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারে ২০০তম ম্যাচ। একইসাথে প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলার কৃতিত্বও তিনি অর্জণ করেছেন। মেসি যাদুতে গ্রুপ-জে’র ম্যাচটি…
নিজস্ব প্রতিনিধি : বৃষ্টি উপেক্ষা করে সড়কে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন সিলেটের সর্বস্তরের জনগণ। এরমধ্যে ব্যতিক্রম ছিল চা শ্রমিকদের উদ্যোগ। সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন চা শ্রমিকরা তাদের প্রিয় নেতাকে স্বাগত জানানোর জন্য। তাদের বেশিরভাগই নারী। প্রায় সকলের হাতেই ফুল। কারো হাতে গাদা ফুলের মালা ও কারো হাতে ফুলের পাপড়ি ভর্তি ডালা। বুধবার সকালে সিলেট নগরের চৌকিদেখি এলাকায় এমন দৃশ্য দেখা গেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে যোগ দিতে বুধবার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগে সফর করছেন তিনি। সকাল সাড়ে ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর…
নিজস্ব প্রতিনিধি : কোনো সমাজের সভ্যতা, নৈতিকতা ও মানবিকতার প্রকৃত পরিমাপ নির্ভর করে সেই সমাজ তার শিশুদের জন্য কতটা নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পেরেছে, তার ওপর। শিশুদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার কথা নিরাপদ আশ্রয়, আস্থা এবং ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্র। বিশেষ করে ধর্মীয় শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে সন্তানকে মাদ্রাসায় পাঠানোর সময় অভিভাবকরা শুধু লেখাপড়ার দায়িত্বই নয়, সন্তানের নিরাপত্তা ও ভবিষ্যতের স্বপ্নটুকুও সেই প্রতিষ্ঠানের হাতে তুলে দেন। কিন্তু যখন সেই প্রতিষ্ঠানেই যৌন নির্যাতন কিংবা বলাৎকারের মতো জঘন্য অপরাধ সংঘটিত হয়, তখন তা শুধু একটি ফৌজদারি অপরাধ নয়; বরং রাষ্ট্র, সমাজ এবং শিক্ষা ব্যবস্থার জন্য এক গভীর সতর্কবার্তা। সাম্প্রতিক বছরগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে মাদ্রাসাকেন্দ্রিক শিশু…
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের বহুল আলোচিত শিশু আলিনা ইসলাম আয়াত হত্যা মামলাা প্রধান আসামি ও প্রতিবেশি আবীর আলীকে আজ মৃত্যুদণ্ড দিয়েছেন জেলার একটি আদালত। বুধবার চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন। অপহরণের পর পাঁচ বছর বয়সী আয়াতকে হত্যা করে মরদেহ ৬ টুকরো করে সাগরে ভাসিয়ে দেয়ার ঘটনায় এ রায় ঘোষণা করা হয়। এরআগে গত শনিবার মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। মামলায় মোট ৩৩ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণ ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালত এ রায় প্রদান করেন। মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৪…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না; বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে।’ তিনি বলেছেন, ‘অনেকেই নানা কথা ও বিভ্রান্ত ছড়াতে চায়। এরা বলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের টাকা কোথা থেকে আসবে? আপনাদের সবাইকে সাক্ষী রেখে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বিগত এক যুগ ধরে জনগণের অর্থ এই দেশ থেকে পাচার হয়ে গিয়েছিল। আমরা জনগণের টাকা আর পাচার হতে দেব না।’ প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের টাকা দিয়ে জনগণের জন্য কাজ করা হবে। জনগণের অর্থ দিয়ে দেশের জন্য কাজ করা হবে, দেশের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করা হবে। কাজেই ইনশাআল্লাহ…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক সাধন সাহা জয় ও তমা রানী সাহা দম্পতির ছোট ছেলে জগন্নাথ সাহা ঈশানের আজ প্রথম জন্মদিন। ঘটা করে নিজের প্রথম জন্মদিন পালন করছে ছোট্ট ঈশান। ঈশানের জন্মদিনে তাকে ঘিরে পরিবারে বইছে আনন্দের বন্যা। পরিবারের অন্য সদস্যদের সাথে আনন্দে মেতেছে ঈশানের বড় ভাই নৃসিংহদেব সাহা সান। এছাড়া ঠাকুরমা হেলন রানী সাহাসহ পরিবারের অন্যান্য সদস্যরা নাতির এই বিশেষ দিনটিতে অত্যন্ত আনন্দিত। সন্তানের প্রথম জন্মদিন উপলক্ষে আবেগাপ্লুত বাবা সাংবাদিক সাধন সাহা জয় বলেন, “ঈশান আমাদের জীবনের পরম পাওয়া। আজকের এই দিনে আমাদের পরিবারের পক্ষ থেকে আমি সকলের কাছে আমার ছেলের…
আবুসুফিয়ান-সিরাজগঞ্জ সিরাজগঞ্জ শহরের দরগা রোডে নির্মিত এলিট টাওয়ারকে কেন্দ্র করে দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সিরাজগঞ্জ এসপি অফিসের সাবেক স্টেনোটাইপিস্ট খাদেমুল ইসলাম ও হিসাবরক্ষক হেদায়েত উল্লাহ গং ৬ তলার অনুমোদন নিয়ে পৌর ইমারত নির্মাণ আইন অমান্য করে ৮ তলা ভবন নির্মাণ করেন এবং এবং ঢাকা ফায়ার সার্ভিসে নকশা অনুমোদনের জন্য অনেক টাকা ঘুষ দিয়েছেন মর্মে ভবন মালিক রজব আলীর স্বীকারোক্তিমুলক বক্তব্যের অডিও রেকর্ড রহিয়াছে যা তদন্তপূর্বক যাচাই করা প্রয়োজন। এই নেক্কার জনক কাজে অভিযোগকারী প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। অভিযোগ পৌর সভার মেয়র,নির্বাহী কর্মকর্তা, পৌর নগর পরিকল্পনা বিদ, পৌর প্রশাসক,উপ-পরিচালক স্হানীয় সরকার শাখা…
কবির হোসেন রাকিব, (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা ভূমি অফিসে মিসকেস আদালত চলাকালে মিথ্যা ও জাল দলিল দাখিল করে নামজারি খতিয়ান তৈরি করার অপরাধে দুই ভাই-বোনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত)। আজ বুধবার (১৭ জুন) কমলনগর উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হলেন—কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর ঠিকা এলাকার নূরনবীর সন্তান নয়ন বেগম ও তার ভাই ইকবাল হোসেন। আদালত সূত্রে জানা যায়, আজ দুপুরে উপজেলা ভূমি অফিসে মিসকেস মামলার শুনানি চলছিল। এ সময় নয়ন বেগম ও ইকবাল হোসেন আদালতকে বিভ্রান্ত করতে এবং অবৈধ সুবিধা নেওয়ার উদ্দেশ্যে একটি সম্পূর্ণ মিথ্যা ও জাল দলিল দাখিল করেন।…
কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী ভুলুয়া নদী এবং এর সঙ্গে সংযুক্ত শত শত শাখা খাল এখন অবৈধ দখলদার ও প্রভাবশালীদের কবলে। নদী ও খালের বুক জুড়ে বসানো হয়েছে মাছ শিকারের অবৈধ জাল ও খুঁটি। ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। এতে করে সামান্য বৃষ্টিতেই বিস্তীর্ণ এলাকায় দেখা দিচ্ছে তীব্র জলাবদ্ধতা। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত এই নদী ও খালগুলো দখলমুক্ত এবং খনন করা না হলে, বিগত বছরগুলোর মতো এবারও বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকতে হবে হাজার হাজার পরিবারকে। থমকে গেছে পানি নিষ্কাশন, দুর্ভোগে লাখো মানুষ স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, একসময়ের…
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা : খুলনার কয়রা সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থায়ী কমিটির সদস্যদের অংশগ্রহণে ইউনিয়ন পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ১৭ জুন মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। সিএনআরএসের বিফরআরএল (BeFoReL) প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের ১৩টি স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যসহ মোট ৩০ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন কয়রা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিএনআরএসের বিফরআরএল প্রকল্পের সাইট অফিসার মো. নুরুজ্জামান, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, আবু হুরাইরা খোকন, শেখ আবুল কালাম, হরেন্দ্রনাথ…
মোঃ আল-আমিন, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) : পবিত্র মহররম ও ঐতিহাসিক আশুরা উপলক্ষে অষ্টগ্রাম ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু এক শোকবার্তায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তিনি কারবালার মর্মন্তুদ ঘটনার স্মরণে ইমাম হোসাইন (আ.) এবং তাঁর পরিবার-পরিজন ও সাহাবিদের মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, কারবালার প্রান্তরে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়িয়ে ইমাম হোসাইন (আ.) যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা যুগে যুগে নির্যাতিত ও বঞ্চিত মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বলেন, মহররম কেবল শোকের মাস নয়; এটি অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন । তিনি আজ দুপুর ১টা ৩ মিনিটে শ্রীমঙ্গল এসে পৌঁছান । প্রধানমন্ত্রী এর আগে সকাল ৯ টা ৩৮ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেন। আকাশপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১০টা ২০ মিনিটে এসে পৌঁছানোর পর সিলেট বিভাগের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিলেটের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী এরপর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদ্দেশে সড়কপথে যাত্রা করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সিলেট থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌঁছে দুপুর একটায় ভিক্টোরিয়া কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তাঁর কর্মসূচি শুরু করবেন। শ্রীমঙ্গলের…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার মৌলভীবাজার সফর করবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রীর মূল কর্মসূচি ফ্যামিলি কার্ড বিতরণ। নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। এরপর মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় শ্রীমঙ্গল পৌঁছে ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজনগর…
তালা উপজেলা প্রতিনিধি : তালা সদর ইউনিয়নের সংরক্ষিত (৪,৫,৬) নং ওয়ার্ডের সদস্য ও জামায়াতে ইসলামীর মহিলা রোকন সাহিদা বেগমের বিরুদ্ধে বীমার নামে ১শত ৮ জনের ২৫ লক্ষ টাকার আত্নসাৎতের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ভুক্তোভোগী পরিবার| এসময় ভুক্তোভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানা পুলিশ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন| মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৪টায় উপজেলার ডাঙ্গা নলতা মাঝারপাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে ডাঙ্গা নলতা, জাতপুর, আটরাই, খানপুর, জেয়ালা ও আশপাশের এলাকার শতাধিক ভুক্তভোগী অংশগ্রহণ করেন| পপুলার হেলথ এন্ড এডুকেশন সঞ্চয় ও ঋণদান কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে সাধারণ মানুষের কাছ থেকে সংগৃহীত প্রায় ২৫ লাখ টাকা…
নিজস্ব প্রতিনিধি : দেশের মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা দ্রুততম সময়ে নিরসনের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। ‘মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট’ প্রকল্পের আওতায় নতুন করে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) কার্যক্রম অন্তর্ভুক্ত করায় খুব শিগগিরই এই সমস্যার স্থায়ী সমাধান হবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ জাতীয় সংসদের অধিবেশনে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমীন মাদ্রাসা শিক্ষকদের বেতন প্রাপ্তিতে বিলম্বের বিষয়টি তুলে ধরে বলেন, ‘জুন মাসের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষককে বেতন দেওয়া হয়নি। একজন শিক্ষক টাকার অভাবে মায়ের চিকিৎসা করতে পারছেন না।’ বিষয়টি অত্যন্ত দুঃখজনক…
নিজস্ব প্রতিনিধি : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে এতদাঞ্চলে পরিবেশগত যে পরিবর্তন ঘটেছে তা থেকে পরিত্রাণ পেতে হলে দেশকে সবুজায়ন করতে হবে। এ অঞ্চলে যে উষ্ণতা বেড়েছে এবং ক্রমান্বয়ে বাড়ছে এর থেকে রক্ষা পেতে হলে বাতাসে অক্সিজেন সরবরাহ বাড়াতে হবে। আর অক্সিজেন সরবরাহ বাড়ানোর একমাত্র উপায় হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন ঘটানো। প্রধানমন্ত্রী তারেক রহমান এ কারণেই পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। আজ মঙ্গলবার সকালে নগরীর ২২ওয়ার্ড এলাকার রূপসা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় ম্যাটেরিয়াল রিকভারি এমআরএফ সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বর্জ্য থেকে সার ও গ্যাস উৎপাদনের…
নিজস্ব প্রতিনিধি : চলতি জুন মাসে সরকার আরও চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে, যাতে মোট গ্যাসের পরিমাণ প্রায় ১ কোটি ২৮ লাখ এমএমবিটিইউ। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক এ কে এম মিজানুর রহমান আজ বাসসকে জানান, ‘গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে স্পট মার্কেট ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ১ কোটি ৬০ লাখ এমএমবিটিইউ গ্যাসবাহী পাঁচটি এলএনজি কার্গো ইতোমধ্যে দেশে পৌঁছেছে।’ তিনি আরও বলেন, জুন মাসের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার মোট নয় কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা নিয়েছে, যার মধ্যে গতকাল ১৫ জুন পর্যন্ত পাঁচ কার্গো দেশে পৌঁছেছে। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, জুন মাসের জন্য ক্রয়কৃত নয়…
নিজস্ব প্রতিনিধি : এ বছর পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে সোমবার পর্যন্ত মোট ৫৭ হাজার ৪২২ জন হাজি দেশে ফিরেছেন। মঙ্গলবার ঢাকা হজ অফিসের পরিচালক জানান, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে মোট ১৩৮টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৭টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। হজ অফিস জানিয়েছে, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫৩ হাজার ১০৯ জন হাজি ১৩৮টি ফ্লাইটে দেশে ফিরেছেন। এয়ারলাইন্স-ভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৭টি ফ্লাইটে ২৪ হাজার ৪৯৯ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৫০টি ফ্লাইটে ১৯ হাজার ৮২৭…
নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল দৈনিক জন জাগরণ পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে প্রেস আইডি কার্ড গ্রহণ করেছেন। আজ ১৫ জুন সোমবার রাত ৯ ঘটিকায় টিম জার্নালিস্টস কুলাউড়ার অফিসে, বাংলাদেশ সাংবাদিক সমিতির কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি টিম জার্নালিস্টসের প্রধান উপদেষ্টা, দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি – এম মুক্তাদির হোসেন তার হাতে দৈনিক জন জাগরণ পত্রিকার প্রেস আইডি কার্ড তুলে দেন। এ সময় স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি সামসু উদ্দিন বাবু, দৈনিক প্রতিদিনের সময় কুলাউড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলাম, দৈনিক লাখো…
নিজস্ব প্রতিনিধি : শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হরিণী অমরাসুরিয়া আজ বলেছেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে চায়। শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বিদায়ী সাক্ষাৎ করতে গেলে দেশটির প্রধানমন্ত্রী এ কথা বলেন। শ্রীলঙ্কায় বাংলাদেশ মিশনের এক বিবৃতিতে বলা হয়, হাইকমিশনারের মেয়াদকালে নেওয়া উদ্যোগগুলো-বিশেষ করে বাণিজ্য ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অগ্রগতি অব্যাহত থাকবে এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে সহায়তা করবে বলে অমরাসুরিয়া আশা প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দক্ষিণ এশীয় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে হাইকমিশনার ইলিয়াসের ঐকান্তিক প্রচেষ্টার প্রশংসা করেন। শক্তিশালী অর্থনৈতিক সহযোগিতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং…
নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) বাংলাদেশস্থ রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর জন ফ্লুহার্টি। স্পিকারের কার্যালয়ে আজ অনুষ্ঠিত এই সাক্ষাতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ, কর্মশালা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধিতে আইআরআই’র সহযোগিতার প্রস্তাব দেন। বাংলাদেশের গণতান্ত্রিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক এ প্রতিষ্ঠানের বাংলাদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের কথা স্পিকারকে তিনি অবহিত করেন। বাংলাদেশ থেকে ২৮ লাখ কোটি টাকা শেখ হাসিনার আমলে বিদেশে পাচারের প্রসঙ্গে স্পিকার এ অর্থ দেশে ফিরিয়ে আনতে মার্কিন সহযোগিতা কামনা করেন। শেখ হাসিনার দীর্ঘ দেড়…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে। সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন আমাদের নিজের চিন্তা কিছুটা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ আমার সাথে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাব না। তাই প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আমরা দেশের জন্য কী করতে পারি সেই চেষ্টা করতে পারি। সাকসেসফুল হওয়া পরের ব্যাপার, অন্তত দেশের জন্য কাজ করার মাইন্ডসেট নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার বারবার প্রমাণ করেছে গণমাধ্যমের সঙ্গে তাদের শত্রুতা নেই। আর তাই বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায়। সরকারের ভুল হতে পারে, গঠনমূলক আলোচনা হোক।’ আজ বিকালে…
নিজস্ব প্রতিনিধি : সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রেল ব্যাবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপুল এ কথা জানিয়েছেন। হাসান শিপুল বলেন, ‘এই বৈঠকে রেলওয়ের মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত মিটার গেজ লাইনসমূহ পর্যায়ক্রমে ব্রডগেজ করা, রেলওয়ের সিগনালিং ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন পরিকল্পনা নেয়া হয়েছে।’ এই পরিকল্পনা বাস্তবায়ন কীভাবে অর্থায়ন হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান উপপ্রেস সচিব। সভায় রেল ও সেতু মন্ত্রী শেখ…
নিজস্ব প্রতিনিধি : তাজিয়া মিছিলে দা, ছুরি, কাস্তে, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। আজ ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ঢাকা মহানগর এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন। আগামী ২৬ জুন পবিত্র আশুরা উদযাপন ও তাজিয়া বা শোক মিছিলের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএমপি কমিশনার বলেন, পবিত্র আশুরার সকল কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কেউ যেন বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি করতে না…
নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষার্থীদের বহুমাত্রিক মেধা বিকাশে সরকার নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে। মেধা বিকাশের এই উদ্যোগের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা নেতিবাচক প্রচারণা গ্রহণ করা হবে না। আগামী প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। আজ রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ সাংস্কৃতিক, কাবিং ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এবারের প্রতিযোগিতায় প্রায় ২ কোটি ১০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে…
নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল ১৭ জুন, বুধবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার ডেপুটি স্পিকার ব্যারিষ্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেন। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : সরকারের নেওয়া কৃচ্ছ্রসাধন নীতির কারণে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন কোনোভাবেই কঠিন হবে না বলে উল্লেখ করেছেন সংসদ সদস্যরা। জাতীয় সংসদে আজ ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, বাজেট বাস্তবায়ন কঠিন হবে না এবং এটি জনগণের প্রত্যাশাও পূরণ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ১১ জুন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করেন, যেখানে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৫ শতাংশ। চলতি অর্থবছরে প্রাথমিকভাবে ৪.১৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, সেই তুলনায় অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজেট বাস্তবায়ন প্রসঙ্গে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী…
নিজস্ব প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় সংসদে বলেছেন, সরকার জন্ম ও মৃত্যু নিবন্ধন সফটওয়্যারের একটি নতুন সংস্করণ উন্নয়নের উদ্যোগ নিয়েছে, যেখানে অনলাইন পেমেন্ট সুবিধা এবং ব্লকচেইনভিত্তিক রেকর্ড ট্র্যাকিংসহ উন্নত ডিজিটাল ফিচার থাকবে। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরকারি দলের সদস্য নিপুন রায় চৌধুরীর (নারী আসন-১১) জন্ম ও মৃত্যু নিবন্ধন, উত্তরাধিকার সনদসহ স্থানীয় সরকার সেবাগুলোতে হয়রানি এবং দালাল চক্রের ভূমিকা দূরীকরণ বিষয়ে এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী আজ এ তথ্য জানান। ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন সফটওয়্যার ভার্সন-২ উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই সিস্টেমে অনলাইন পেমেন্ট সুবিধা…
মোঃ বাবুল হোসেন-মুকসুদপুর গোপালগঞ্জ : মুকসুদপুর পৌর আওয়ামী লীগের ৪ নেতার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে। আজ মঙ্গলবার (১৬ জুন) বিকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বাবুল মোল্লা, মুকসুদপুর পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ ৎশামীম মোল্লা, সদস্য হায়দার রহমান ফটু, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ লিয়াকত শেখ স্বেচ্ছায় ও স্বজ্ঞানে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছে। লিখিত বক্তব্যে তারা বলেন “আমরা সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় নিজ নিজ দলীয় পদ থেকে আজ মঙ্গলবার ১৬/৬/২০২৬ পদত্যাগ করিলাম, আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আমার/ আমাদের কোন…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতি ও উৎসাহ প্রদানের লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাব, গাইবান্ধা জেলা শাখার পক্ষ থেকে নতুন দুই সাংবাদিককে আইডি কার্ড প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে দৈনিক জন জাগরণ পত্রিকার ক্রাইম রিপোর্টার হিসেবে জনাব কাজল রেখা পিংকি এবং রিপোর্টার হিসেবে জনাব হাসান আলীকে আনুষ্ঠানিকভাবে আইডি কার্ড পড়িয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সাংবাদিকদের হাতে আইডি কার্ড তুলে দেন বাংলাদেশ প্রেসক্লাব, গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক। এ সময় দৈনিক জন জাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি জনাব…
আসাদুল ইসলাম-কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার পোড়াদহ এলাকার চিথলিয়া বাবুপাড়া, সুইপার কলোনি ও পোড়াদহসহ বিভিন্ন মাদক হটস্পটে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শরিফুল ইসলাম (২৮), তাজ আহমেদ (২৬), শাহিনুর ইসলাম (৪৫) ও রনি আহমেদ (২৮)। মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের পরিমাণ তদন্তাধীন রয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে থানা পুলিশ নিরলসভাবে কাজ করছে। পোড়াদহ এলাকায় অভিযান চালিয়ে চারজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে…
মো: সাকিব-চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিরুদ্ধে। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এ ঘটনায় পুশ-ইনে সহায়তার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায় এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্রে জানা গেছে, রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২২৫/৩-আর-এর বিপরীতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা স্থানীয় এক মাঝির সহায়তায় নৌকাযোগে ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহল…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি নরসিংদীর করিমপুর এলাকা থেকে উদ্ধার হওয়া একটি অজ্ঞাতপরিচয় লাশকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকায় তীব্র চাঞ্চল্য ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া এই লাশটি নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়া থেকে অপহৃত হওয়া থোল্লাকান্দি গ্রামের যুবক রিফাতের হতে পারে। মঙ্গলবার বিকেলে নরসিংদীর করিমপুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই রিফাতের পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে। রিফাতের পরিবারের সদস্যরা দাবি করছেন, গত সোমবার রাতে গোলাগুলির ঘটনার পর থেকেই রিফাত নিখোঁজ ছিলেন। নরসিংদীতে লাশ পাওয়ার খবর শুনে তারা এখন চরম আতঙ্কে রয়েছেন। স্থানীয় সূত্র জানায়, গত ১৪ জুন রাতে নবীনগরের…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ভালোবাসার কোনো সীমানা নেই—এই প্রবাদটি আবারও সত্য প্রমাণিত হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। প্রেমের টানে সুদূর চীন দেশ থেকে ছুটে এসেছেন এক চীনা যুবক। তিনি নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামের এক তরুণীর সঙ্গে দেখা করতে তার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে যেমন কৌতূহল সৃষ্টি হয়েছে, তেমনি এ ধরনের সম্পর্কের ক্ষেত্রে সামাজিক সচেতনতার বার্তাও বড় হয়ে দেখা দিয়েছে। জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমের সুবাদে ওই তরুণীর সাথে চীনা যুবকের পরিচয় হয়। সেই পরিচয় থেকে গভীর প্রেম এবং শেষ পর্যন্ত যুবকটির সুদূর চীন থেকে নবীনগরে চলে আসা। বিদেশি নাগরিকের এমন আগমন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম…
শাহিনুর ইসলাম-তালা (উপজেলা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকালে মাগুরা ইউনিয়নের বালিয়াদহ কানাইকুড়ি বিলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বালিয়াদহ, চাঁদকাটি, রঘুনাথপুর ও বাগমারা সম্মিলিত কমিটির উদ্যোগে এবং বালিয়াদহ গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। শাহনেওয়াজ বিশ্বাসের সভাপতিত্বে এবং মাস্টার ওলিয়ার রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম ও মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আমিনুল ইসলাম প্রমুখ।…
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সোমবার গভীর রাতে প্রতিদিনের মতোই ঘুমিয়ে পড়েছিলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মজিবুর রহমান। গভীর রাতে যখন গবাদি পশুর আত্মচিৎকার আর প্রতিবেশীদের ডাকাডাকিতে ঘুম ভাঙলো, ততক্ষণে আগুনে পুড়ে সব শেষ। বালিয়াডাঙ্গী উপজেলার তিন নং ধনতলা ইউনিয়নের তেগাছিয়া গ্রামে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে, পুড়ে গেছে সাতটি পরিবারের বেঁচে থাকার স্বপ্ন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনরায় পূর্ণবাসনের সহায়তার আশা ব্যক্ত করেছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী। এ ঘটনায় স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে কয়েল কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই আগুনের সূত্রপাত হয়। এ সময় ঘরে থাকা ভুট্টা গম মরিচ ও নগদ টাকা সহ, সকল প্রকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে…
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আজ রংপুর রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয় শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মন্দিরের সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেন এবং অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি মন্দির কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং মন্দিরের সার্বিক নিরাপত্তা ও কল্যাণে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মাননীয় ডিআইজি স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হোক।
শেখ মোহাম্মদ পারভেজ পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের কঠবাড়িয়া থেকে গোপালপুর পর্যন্ত দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ২০২৬ খৃষ্টাব্দ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় দেড় কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের সূচনা হয়। উপজেলার খানমরিচ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন। এ সময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা রোস্তম আলী। উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় মাওলানা মহির উদ্দিন বলেন, জনগণের…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডা. বর্ণালী দাশ। তাঁর যোগদানের মধ্য দিয়ে উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। দায়িত্ব গ্রহণের পর তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হাসপাতালের চলমান কার্যক্রম, রোগীদের সেবার মান এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন। নতুন দায়িত্ব গ্রহণের পর ডা. বর্ণালী দাশ বলেন, কুলাউড়ার জনগণের জন্য মানসম্মত ও সময়োপযোগী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। হাসপাতালের সেবার মান উন্নয়ন, রোগীদের ভোগান্তি…
জুলফিকার আলী জুয়েল : শিক্ষার আলো ছড়ানোর আড়ালে গাজীপুরে কোমলমতি শিশুদের ওপর পৈশাচিক নির্যাতন চালানো সেই ‘দারুস সালাম মাদরাসা’র থলের বেড়াল এবার বেরিয়ে আসতে শুরু করেছে। গত ১৩ মে ৭ বছরের শিশু শিক্ষার্থী আরিয়ান ইসলাম রিয়ানকে লোহার স্কেল দিয়ে পিটিয়ে এবং লাথি মেরে ফ্লোরে ফেলে জখম করার ঘটনায় ইতিমধ্যেই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় ‘শিশু আইন, ২০১৩’ অনুযায়ী নিয়মিত মামলা (মামলা নং- ৪২/অনুসন্ধানে আরও দেখা যায়, রাজনৈতিক সুবিধা হাসিল ও প্রশাসনের চোখ ফাঁকি দিতে নিজেকে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের গাজীপুর মহানগর শাখার “আহবায়ক কমিটির সদস্য” হিসেবে জাহির করতেন এই অলিউল্লাহ। নিজের প্রভাব টিকিয়ে রাখতে ওলামা লীগের প্যাডে…
মোঃ শফিকুল আলম শাকিল-ক্রাইম রিপোর্টার, গাইবান্ধা গাইবান্ধার সাঘাটা উপজেলায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ জুয়েল মন্ডল(৪৫) নামে এক মাদক ব্যবসায়ী ও মতিয়ার রহমান (৫২) নামে এক খরিদ্দার কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সেই সাথে খরিদ্দার মতিয়ার রহমানের কাছে থাকা মাদক কেনার নগদ তিন হাজার টাকা জব্দ করা হয়। সাঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহবুব আলম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার রাতে সাঘাটা থানা পুলিশের মোবাইল টিম উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাট গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গ্রামের জুয়েল মন্ডলের বসতবাড়ীর ভেতরে মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় চলছে। পরে তাৎক্ষণিকভাবে…
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সূর্যনগর পূর্বপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪২) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ধান মাড়াইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোপন মিয়া সূর্যনগর পূর্বপাড়া এলাকার হযরত আলীর ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে বৈদ্যুতিক ফ্যান ব্যবহার করে ধান উড়ানোর কাজ করছিলেন রোপন মিয়া। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক সংযোগের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে…
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে সবুজ ও টেকসই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু এবং নবায়নযোগ্য জ্বালানির বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় পরিবেশগত সমস্যা সমাধান এবং প্রকল্পের নকশায় টেকসই জ্বালানি সমাধান অন্তর্ভুক্ত করার শর্তে ‘চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প’ অনুমোদন করা হয়। সভা শেষে রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এ তথ্য জানান। মন্ত্রিপরিষদ বিভাগে একনেকের এ সভা অনুষ্ঠিত হয়। শিল্পায়নের গতি…
নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপ ফুটবলে নিজের পছন্দের দলের নাম সরাসরি না জানালেও ইংল্যান্ডের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদের এক প্রশ্নের জবাবে তিনি এমন ইঙ্গিত দেন। প্রধানমন্ত্রীর কাছে সুমন মাহমুদের প্রশ্ন ছিল- বিশ্বকাপ ফুটবল চলছে, এই বিশ্বকাপের জোয়ারে বাংলাদেশও ভাসছে। আপনি কোন দেশকে সমর্থন করেন? উত্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি জবাব না দিয়ে বলেন, ‘আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই তো পারছেন।’ পরে সুমন মাহমুদকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলেন, ‘আপনি আপনার উত্তর পেয়েছেন তো?’ ২০০৮ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
