
শাহিনুর ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি,
ভারত-বাংলাদেশ সীমান্তে ভারত সরকারের পুশ-ইন কার্যক্রম এবং বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন শুক্রবার বিকেলে ভোমরা স্থলবন্দরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর উপাধক্ষ্য মোঃ শহিদুল ইসলাম -মুকুল এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ হাবিবুর রহমানের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইজ্জত উল্লাহ- এমপি সাতক্ষীরা -১ (তালা- কলারোয়া), বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান ও সহকারী সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুক, এছাড়াও বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার জেলা ও উপজেলার বিভিন্ন দায়িত্বশীলগণ উপজেলা জামায়াতের আমির মাওঃ মোশাররফ হোসেন, এ্যডঃ আজিজুল ইসলাম সহ প্রমুখ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং সাতক্ষীরা জেলার এনসিপি প্রতিনিধি মোঃ আহসানুল্লাহ ও ১১ দলীয় ঐক্যের নেতা কর্মীরা।
মিছিলে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা সীমান্তে নিরীহ বাংলাদেশিদের ওপর গুলি চালানো ও পুশ-ইন নীতির তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এসব কার্যক্রম বন্ধের দাবি জানান। সমাবেশে বক্তব্য কালে
বক্তারা বলেন, সীমান্তে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা উল্লেখ করেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন হচ্ছে এসব ঘটনা। বক্তারা আরও বলেন, বাংলাদেশ সরকারকে এ বিষয়ে কূটনৈতিকভাবে আরও শক্ত অবস্থান নিতে হবে এবং সীমান্তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন— “সীমান্ত হত্যা বন্ধ করো”, “পুশ-ইন বন্ধ করো”, “মানবাধিকার রক্ষা করো” ইত্যাদি।
সমাবেশ শেষে আয়োজকরা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

