
আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি
চৌগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে দুপুর ১২ টা ৩০ মিনিটে মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে startup science innovation showcasing program এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর ২ (চৌগাছা -ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন চৌগাছা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব,থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ পি পি, চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম বজলুর রশিদ,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ।
অনুষ্ঠান পরিচালনা করেন চৌগাছা উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসরিন সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গ শিক্ষক গণ, অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ এবং সাংবাদিক ও গণমান্যব্যক্তিবর্গ।

