Author: G S Joy
নিজস্ব প্রতিনিধি : দেশকে নতুনভাবে গড়ে তুলতে অর্থনৈতিক সুশৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি দেশি-বিদেশি সবার জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা হবে, যেখানে তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারেন এবং নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়ার এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে গড়ে তুলতে হলে অর্থনৈতিক ডিসিপ্লিন ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। এরই অংশ হিসেবে সরকার দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিনিয়োগ…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আবুল কালামের সরকারি শূন্য পদে নিয়োগ সংক্রান্ত এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এই মহান সংসদকে আমি এতটুকু জানাতে চাই যে, সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ খালি আছে; যেগুলো আরো গতিশীল করার জন্য, দেশের মানুষকে আরো সহজে সুবিধাজনকভাবে সেবা পৌঁছে দেওয়ার জন্য কতগুলো নিয়োগ গুরুত্বপূর্ণ। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি পর্যালোচনা করছে।’ তিনি আরো বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা এই পোস্টগুলোতে (শূন্যপদ) নিয়োগ প্রক্রিয়া শুরু…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘১৮০ দিনের মধ্যে ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘১৮০ দিনের কর্মসূচির আওতায় জনগণকে ‘ই-হেলথ কার্ড’ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ১৮০ দিনের মধ্যে ৫টি জেলা যথাক্রমে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীর জনসাধারণকে ই-হেলথ কার্ড সেবা প্রদান কার্যক্রম শুরু করা হবে।’ তিনি বলেন, ‘এই ই-হেলথ কার্ড ইলেক্ট্রনিক রিফারেল সিস্টেম এবং ইলেক্ট্রনিক পেশেন্ট…
আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি যশোর জেলার পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, জলাশয় সংরক্ষণ এবং কৃষি খাতে পানির কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে জেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের ‘কপোতাক্ষ নদ’ হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি এবং কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। সভায় জেলার সার্বিক পানি সম্পদ ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, জলাশয় ও প্রাকৃতিক পানির উৎস সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং কৃষি উৎপাদনে পানির সুষম ও টেকসই ব্যবহার নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি পানি…
আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি যশোরে পুলিশের নিয়মিত তল্লাশি কার্যক্রমে বাধা ও দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডার অভিযোগে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। বুধবার (১০ জুন) পৃথক নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট সংগঠনের জেলা শাখা এই সিদ্ধান্তের কথা জানায়। শোকজপ্রাপ্ত দুই নেতা হলেন— যশোর নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হামিদুর রহমান রাজীব। যশোর জেলা ছাত্রদলের সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, গত ৯ জুন সন্ধ্যায় যশোর শহরের পশ্চিম বারান্দীপাড়া এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদের বিরুদ্ধে। এ ছাড়া তার বিরুদ্ধে সমাজবিরোধী কর্মকাণ্ডে…
মোঃ তরিকুল ইসলাম খান বাংলাদেশ ও ভারতের মধ্যকার সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অননুমোদিত বসবাস এবং অবৈধভাবে কর্মসংস্থানের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষজ্ঞদের মতে, যে কোনো দেশের নাগরিক যদি অন্য দেশে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান করেন বা চাকরি করেন, তাহলে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন ও আন্তর্জাতিক মানবাধিকার নীতিমালা অনুসরণ করে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো উচিত। বিশ্লেষকদের ভাষ্য, অনেক সময় সীমান্তবর্তী এলাকায় অজ্ঞতা, দারিদ্র্য, দালালচক্রের প্ররোচনা বা অনিচ্ছাকৃত কারণে মানুষ সীমান্ত অতিক্রম করে ফেলে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ব্যক্তির নাগরিকত্ব, পরিচয় এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাই সবচেয়ে কার্যকর পথ। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, প্রত্যাবাসন প্রক্রিয়ায় উভয় দেশের…
মোঃ তরিকুল ইসলাম খান : চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। এর মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম সমাপ্ত হয়েছে এবং এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রায়ের অপেক্ষা। বুধবার (১০ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষ হয়। আসামিপক্ষে সরকারি খরচে নিয়োগপ্রাপ্ত আইনজীবী আমির হোসেন যুক্তি উপস্থাপন করেন। পরে তার বক্তব্যের জবাব দেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মামলার…
নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আটিগ্রাম ধাপারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের পথকে ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ে প্রবেশের জন্য কোমলমতি শিক্ষার্থীদের দুই পুকুরের পাড়ঘেঁষা কাদাযুক্ত ও ঝুঁকিপূর্ণ রাস্তা ব্যবহার করতে হচ্ছে, যা বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়ে দেয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিদ্যালয়টিতে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অধ্যয়ন করে এবং তাদের একটি বড় অংশ সাঁতার জানে না। ফলে পিচ্ছিল ও সংকীর্ণ পথ দিয়ে চলাচলের সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে অভিভাবকরা আশঙ্কা প্রকাশ করছেন। এলাকাবাসীর দাবি, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবী নগর উপজেলার কাইতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সড়ক পাড় গোয়ালী এলাকায় সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের মহোৎসব চলছে। মুকসুদ মিয়ার ছেলে প্রভাবশালী হামদু মিয়া সরকারি সড়ক ও খালের জায়গা দখল করে আরসিসি পিলার দিয়ে স্থায়ী দেয়াল ও ঘর নির্মাণ করছেন বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের কর্তাব্যক্তিদের নাম ভাঙিয়ে তিনি এই অবৈধ কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। সরেজমিনে দেখা যায়, ইটের গাঁথুনি ও আরসিসি পিলার দিয়ে দিনের বেলা সহ রাতারাতি গড়ে তোলা হচ্ছে স্থায়ী স্থাপনা। সরকারি রাস্তা ও খাল জনগণের সম্পদ হওয়া সত্ত্বেও প্রভাবশালী হামদু মিয়া তা নিজের দখলে নিয়ে নিয়েছেন। স্থানীয়দের অভিযোগ,…
মোঃ বাবুল হোসেন-মুকসুদপুর (গোপালগঞ্জ) গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালক শহিদুলের মরদেহ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ। বুধবার ( ১০ জুন) বিকালে পার্শ্ববতী রাজৈর উপজেলার পান্থাপাড়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে। শহিদুল কমলাপুর গ্রামের মৃত আব্দুল ছালাম মাতুব্বরের ছেলে। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় হত্যার সাথে জড়িত কমলাপুর গ্রামের আবু শেখের ছেলে নুর হোসেন এবং কাশেম শেখের ছেলে পলাশ শেখকে গ্রেপ্তার করেছে মুকসুদপুর থানা পুলিশ। মুকসুদপুর থানা সুত্রে জানাযায়, থানায় নিখোঁজ ডাইরি হওয়ার পরে দুইজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেয়া তথ্য মতে মরদেহ উদ্ধার করা হয়েছে। শহিদুল মাতুব্বরের ভাই শাহিদুল…
মোঃ আব্দুল্লাহ আল মামুন ভোলার চরফ্যাশন উপজেলায় এক তরুণীকে প্রকাশ্যে জোরপূর্বক চুম্বন করার পর সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে আপলোড করার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যে ওই তরুণীর ইচ্ছার বিরুদ্ধে এমন আচরণ করেন এবং পুরো ঘটনাটি ভিডিও ধারণ করা হয়। পরে ভিডিওটি টিকটকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আক্তার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ জুন) রাতে উপজেলার ভুবন গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নাসিরনগর থানা-পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্যসচিব শাহ আলম পাঠান বাদী হয়ে করা ওই মামলায় ১১৮ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার হওয়া ইউপি চেয়ারম্যান মো. আক্তার মিয়া ওই মামলার অন্যতম এজাহারনামীয় আসামি। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় অটোরিকশার যাত্রীসহ ২ জন ঘটনাস্থলেই মারা গেছেন এবং আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে মাধবপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বালুবাহী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই দুইজন যাত্রী প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং আহত ৪ জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে প্রেরণ করেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গাইবান্ধায় উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। গত কয়েকদিন ধরে গাইবান্ধা জেলায় এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানের অংশ হিসেবে সম্প্রতি গাইবান্ধার দুটি রেল স্টেশনে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। সেখানে প্রথম দিনে ৫১টি এবং দ্বিতীয় দিনে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গাইবান্ধা শহরের একটি স্থানে আজ দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে, যেখানে প্রায় ৩৫টি স্থাপনা এরই মধ্যে উচ্ছেদ করা হয়েছে এবং আজকের দিনে আরও প্রায় ৪০টি স্থাপনা উচ্ছেদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট…
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকদের দাবি, প্রাথমিক যাচাই-বাছাইয়ের দায়িত্বে থাকা কয়েকজন ইউপি সদস্য (মেম্বার) প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাদ দিয়ে নিজেদের স্বজন ও পছন্দের ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করেছেন। ছবি : মোঃ আল-আমিন-অষ্টগ্রাম
হাসান মাহমুদ জয় : ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস পুনরায় চালু ও স্থায়ী গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকালে উপজেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জনস্বার্থে পরিবহন সেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে ভূরুঙ্গামারী-রংপুর রুটে সরকারি বিআরটিসি বাস সার্ভিস চালু, অযৌক্তিক বা একতরফা সিদ্ধান্তে বাস সার্ভিস বন্ধ না করা, মেইল বাস যাত্রার সময় কমিয়ে আনা এবং যাত্রীসেবা তদারকি ও নিয়ন্ত্রণে প্রশাসনিক নজরদারি জোরদার করাসহ পাঁচদফা দাবিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, বৈষম্য বিরোধী…
কবির হোসেন রাকিব-কমলনগর (লক্ষ্মীপুর): “আমার কলিজার টুকরা সন্তানকে বাঁচান। ওর চিকিৎসার পেছনে ভিটেমাটি সব বিক্রি করে আমরা এখন নিঃস্ব। ডাক্তার বলেছে অপারেশনের জন্য আরও ৬ লক্ষ টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাব? দেশের মানুষ ও মাননীয় সংসদ সদস্য যদি একটু নজর দেন, তাহলেই কেবল আমার ছেলেটা নতুন জীবন ফিরে পাবে।” কান্নাজড়িত কণ্ঠে এভাবেই দেশবাসী এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও সংসদের হুইপ আলহাজ্ব আশরাফ উদ্দিন নিজানের কাছে আকুল আবেদন জানিয়েছেন এক অসহায় মা মুর্শিদা বেগম। ভিটেমাটি বিক্রি করেও শেষ রক্ষা হয়নি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৫নং চর ফলকন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হাছান ও মুর্শিদা বেগম দম্পতির…
মৌলভীবাজার প্রতিনিধি : আগামী ১৭ জুন মৌলভীবাজারের দুই উপজেলায় সফরে এসে পৃথকভাবে তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে জেলার শ্রীমঙ্গল ও রাজনগরে সম্ভাব্য অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছে জেলা প্রশাসন ও বিএনপি নেতারা। তৌহিদুজ্জামান পাভেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্ভাব্য ভেন্যুগুলো পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আব্দুল মুক্তিত, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলুন, সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী মাস্টার, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। এসময় জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর উপলক্ষে প্রশাসনের…
মো: সাকিব-চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে রাতের আধারে সরকারী গাছ কাটার সময় ছবি তুলতে গেলে সাংবাদিকের ওপর ন্যক্করজনক হামলার ঘটনায় আরিফ (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার (১০জুন ) দিবাগত রাতে পৌর শহরের মসজিদপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আরিফ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেন ড্যাং গ্রামের হোসেন আলীর ছেলে। মামলা সূত্রে জানা যায়, গত ৪জুন রাতে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে জোতনার বাঁধ হোসেন ড্যাং গ্রামের মাঝামাঝি তে দুর্বৃত্তরা রাতের আধারে রাস্তার সরকারি গাছ কাটার ঘটনার ভিডিও চিত্র ধারণ করতে গেলে দৈনিক আজকের আওয়াজ ও নিখাদ খবর পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাসার মিলন এবং দৈনিক…
দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার মোটরসাইকেল চুরির হোতা আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম আটক ঠাকুরগাঁওয়ের জেলার মোটরসাইকেল চুরির হোতা বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আ.লীগ নেতা আব্দুস সালামকে চুরি হওয়া মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৯ জুন) গভীর রাতে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় স্থানীয় শতাধিক লোকজন ও মোটরসাইকেলের মালিকসহ আ.লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালামকে অবরুদ্ধ করে রাখে। পুলিশকে খবর দিলে সালামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মোটরসাইকেলের মালিক ফরহাদ জানান, আমার বাড়ী থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। পরে মোটরসাইকেল উদ্ধারের জন্য আব্দুস সালাম আমার কাছে ৩০ হাজার নেয়। সে ঠাকুরগাঁও জেলার শত…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনা জেলার (১০ জুম ২০২৬) বুধবার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা ও ক্যাম্পের উদ্যোগে মাদকবিরোধী, ভেজালবিরোধী এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাবনা সদর থানায় অভিযান পরিচালনা করে ০২ (দুই) জন মাদক কারবারি গ্রেফতার। অভিযানের অংশ হিসেবে ফরিদপুর থানা এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ভেজাল ঘি ও বিভিন্ন ক্ষতিকর কেমিক্যালজাতীয় দ্রব্য ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় মোঃ আবু সাঈদকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা এবং মোঃ বাবলু ঘোষকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাদকবিরোধী অভিযানে বিভিন্ন স্থানে…
শাহিনুর ইসলাম-তালা উপজেলা প্রতিনিধি : জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক সাতক্ষীরার তালা উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট একটি এ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত এ্যাডহক কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সদস্য সচিব হিসেবে রয়েছেন তালার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক এম মফিদুল হক লিটু। কমিটির অন্য সদস্যরা হলেন— তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং ক্রীড়া সংগঠক ও শিক্ষক অলিউল ইসলাম। গত ৮ জুন ২০২৬ তারিখে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির অনুমোদন আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
শাহিনুর ইসলাম-তালা (উপজেলা) প্রতিনিধি : সাতক্ষীরা জেলার তালা উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোর উন্নয়নের ধারাবাহিকতায় আজ বুধবার সকাল ৮ টায় তালা বাজার হতে মহিলা মাদ্রাসা রোডের পিঁচ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ বেহাল অবস্থায় থাকায় স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। অবশেষে সড়কটি সরকারের নজরে আশায় উন্নয়নকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক। এ সময় তিনি বলেন, জনসাধারণের চলাচলের সুবিধা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কের মানসম্মত নির্মাণ ও নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে অবস্থিত পৃথিমপাশা পরিবার কল্যাণ কেন্দ্রের পাশেই দীর্ঘদিন ধরে জমে উঠেছে ময়লা-আবর্জনার স্তূপ। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পাশে এমন পরিবেশে রোগী ও স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১০ জুন) সকালে সরেজমিনে দেখা যায়, রবিরবাজারের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ময়লা-আবর্জনা স্বাস্থ্যকেন্দ্রের পাশের খালি জায়গায় ফেলা হচ্ছে। প্লাস্টিক, পলিথিন ও পচা-বাসি খাবারসহ বিভিন্ন ধরনের বর্জ্য জমে সেখানে বিশাল স্তূপ তৈরি হয়েছে। এতে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন রোগী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, দক্ষিণ কুলাউড়ার ছয়টি ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। কিন্তু দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রটির সীমানা…
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের রামরামপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সীমান্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছেন। বুধবার (১০ জুন ২০২৬) সকালে উপজেলার রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় প্রায় ৫৫ বছর বয়সী এক পুরুষ ব্যক্তিকে কাঁটাতারের বেড়া পার করে নো-ম্যানস ল্যান্ডে রেখে যায় বিএসএফ সদস্যরা বলে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে যোগ…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান ও আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে পাবনা সদর থানা কর্তৃক বাস টার্মিনাল এলাকায় সংঘটিত একটি হত্যা মামলার ১ জন আসামিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়। পাবনা আমিনপুর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানের হিরোইনসহ দুই জন গ্রেপ্তার। অন্যদিকে ঈশ্বরদী থানা পুলিশ মাদকসেবনের অপরাধে ২ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান। এছাড়া আটঘরিয়া থানা পুলিশের অভিযানে ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়, যাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। বেড়া থানায় মাদক…
নাছিরুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন। বুধবার (১০ জুন ২০২৬) মাহমুদপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম, নাগরিক সেবা প্রদান ব্যবস্থা এবং চলমান উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় ইউএনও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান মো. ছালাহ উদ্দিন (মাছুম), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাজমুল হুদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত…
আসাদুল্লাহ হাদিস-ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় এক রাতে তিন কৃষকের সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৮ জুন) দিবাগত রাতে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর পূর্বপাড়া এবং মাইজবাগ ইউনিয়নের হারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। গরু চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং খামারিদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। এ ঘটনায় চরহোসেনপুর পূর্বপাড়া গ্রামের কৃষক আব্দুল মালেক (৪৭) গরুগুলো উদ্ধারের দাবিতে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত প্রায় ২টার দিকে গোয়ালঘরে থাকা গরুগুলো দেখে ঘুমাতে যান আব্দুল মালেক। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন গরুগুলো নেই। পরে তার চিৎকারে তার ভাই আব্দুল খালেকও নিজের…
মো: জনি ইসলাম, স্টাফ রিপোর্টার আজ ১০-৬-২০২৬ ইং, রোজ বুধবার, আনুমানিক বিকাল ৩:৫৫ মিনিটে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মির্জাপুর মাস্টার বাড়ির নান্দুয়ান মাদ্রাসার সামনে উত্তরা থেকে ছেড়ে আসা উত্তরা ইউনিভার্সিটির ৩২ নাম্বার বাস, ঢাকা মেট্রো ব-১৫-৪৫৫৭, একটি কলেজ বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যায় , ফলে বাসটিতে ৪০ এর অধিক ছাত্রছাত্রী ছিল তার মধ্যে ২০ এর অধিক ছাত্রছাত্রী আহত এবং গুরুতর তিনজন আহত ,তাদেরকে মাওনা চৌরাস্তা একটি প্রাইভেট হসপিটালে নেওয়া হয়, রাস্তার পাশে বাসটি উল্টে পড়ায় দু’পাশে অনেক যানজটের সৃষ্টি হয়, পরে গাজীপুর মেট্রো থানার পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে চলে আসেন এবং রাস্তার দুই পাশে যানজট মুক্ত করেন।
আবুসুফিয়ান, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১০ জুন) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ পুড়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের একটি দোকানে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ভাতের হোটেল, মিষ্টির দোকান, সেলুন, ইলেকট্রনিকস ও মনোহারি দোকানসহ মোট সাতটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার…
আব্বাস উদ্দিন-সরাইল,(ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা সদরের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ার স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে সংঘর্ষে নিহত কিশোর রায়হানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে তার মায়ের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উত্তরপাড়া থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য দেন নিহত রায়হানের মা হনুফা বেগম, সালা উদ্দিন, ইসমাইল মিয়া ও মাহফুজ মিয়া। বক্তারা বলেন, নিষ্পাপ কিশোর রায়হান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সরাইল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা…
সুমন খান : রাজধানীর দারুস সালাম থানাধীন লালকুঠি এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেলে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর, মারধর ও অর্থ-স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল ম্যানেজার মো. শরিফুল ইসলাম রনি বাদী হয়ে দারুস সালাম থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে লালকুঠি মাজার রোডে অবস্থিত মিরপুর স্পেশালিস্ট হাসপাতালের ৮ম তলায় পরিচালিত ‘হোটেল ঈগল’-এ একদল ব্যক্তি লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা বেআইনিভাবে হোটেলে ঢুকে অতর্কিত হামলা চালায়।বাদীর অভিযোগ, হামলাকারীরা প্রথমে হোটেলের দরজা ও তালা ভাঙচুর করে প্রায় ৫ হাজার টাকার ক্ষতি সাধন করে। পরে…
দীপক শর্মা-ঠাকুরগাঁও অভাব মানুষ’কে চো”র বানায় না, পরিস্থিতি বানায়!! সংসারের চরম অভাবে এক অসহায় না’রী দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন। অনেকেই হয়তো তাকে পুলিশের হাতে তুলে দিতেন, অপমান করতেন। কিন্তু একজন মানবিক দোকানদার তা করেননি। তিনি আগে জানতে চেয়েছেন, কেন এই নারী এমন কাজ করতে বাধ্য হয়েছেন। এরপর উঠে আসে স্বামীহারা এক মায়ের সংগ্রামের গল্প-নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার যুদ্ধ। নারী’র অসহায়ত্ব দেখে তাকে শাস্তি না দিয়ে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন দোকানদার। শুধু তাই নয়, নারী ও তার সন্তানের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং বিয়ের প্রস্তাবও দেন। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়-মানুষ’কে বিচার করার…
সাকিব হাসান নাইম-স্টাফ রিপোর্টার (দিনাজপুর) দিনাজপুরের হিলিতে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ ও উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্পাসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আফজাল হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম,কৃষি সম্পাসারণ কর্মকর্তা মেজবাহুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্ত্যারা বলেন, কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে কৃষি…
সাকিব হাসান নাইম-স্টাফ রিপোর্টার (দিনাজপুর) দিনাজপুরের বিরামপুর উপজেলার এক উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত কর্মকর্তা হলেন বিরামপুর উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী হামিদুল ইসলাম। সোমবার সকাল থেকে তাঁর সঙ্গে ঠিকাদারপক্ষের এক ব্যক্তির কথিত ঘুষ লেনদেনের প্রায় দেড় মিনিটের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ঠিকাদারপক্ষের এক ব্যক্তি হামিদুল ইসলামকে জিজ্ঞাসা করছেন, “কয় টাকা লিবেন?” জবাবে তিনি বলেন, “১০ হাজার টাকা দাও আজকে।” তখন ওই ব্যক্তি বলেন, “বছরে ১০ হাজার লয়, এক হাজার দেই আপনাক।” এ সময় হামিদুল ইসলাম…
মোঃ শফিকুল আলম শাকিল-ক্রাইম রিপোর্টার, গাইবান্ধা গাইবান্ধার পলাশবাড়ীতে বিপুল অর্থ ব্যয়ে মন্দির ও বিশালাকৃতির শিবমূর্তি নির্মাণ করে নতুন করে আলোচনায় এসেছেন আলোচিত প্রতারক শ্রী হরিদাস চন্দ্র তরনীদাস ওরফে তাওহীদ ইসলাম। তবে একজন চিহ্নিত প্রতারকের এভাবে কোটি কোটি টাকা বিনিয়োগ করে ধর্মীয় স্থাপনা নির্মাণের ঘটনাটি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি করেছে। কে এই হরিদাস ওরফে তাওহীদ? অনুসন্ধানে জানা যায়, হরিদাসের জীবনবৃত্তান্ত অত্যন্ত বিতর্কিত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় অবৈধভাবে ভারতে পাড়ি জমান তিনি। সেখানে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে এতিম সার্টিফিকেট নিয়ে ইলেকট্রনিক্সের প্রশিক্ষণ নেন। ২০১০ সালে দেশে ফিরে রাজধানীর উত্তরায় এসি মেকানিক হিসেবে কাজ শুরু…
মোঃ শফিকুল আলম শাকিল-ক্রাইম রিপোর্টার, গাইবান্ধা গাইবান্ধা শহর রক্ষা বাঁধ হিসেবে পরিচিত ঘাঘট নদীর বাঁধটি বর্তমানে অত্যন্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সম্প্রতি অতিবৃষ্টির কারণে বাঁধের প্রায় অর্ধেক অংশ ভেঙে ও ধসে গিয়ে মারাত্মক ঝুঁকির সৃষ্টি করেছে। সামনে বর্ষা মৌসুম ঘনিয়ে আসায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে শহর তলিয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাঁধের অনেক স্থানে বড় বড় ফাটল ধরেছে এবং বৃষ্টির পানিতে মাটি সরে গিয়ে বাঁধটি তার মূল ভিত্তি হারিয়েছে। বিশেষ করে শহরের নিম্নাঞ্চল রক্ষার এই বাঁধটি এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে যেকোনো…
নিজস্ব প্রতিবেদক যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড যুবলীগের সভাপতি আশরাফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) দিবাগত রাত আনুমানিক পৌনে একটার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের যুবলীগের সভাপতি। তিনি উপজেলার চুটারহুদা গ্রামের ফজলুল হকের ছেলে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানিয়েছেন, নাশকতার ঘটনায় ইন্ধন ও সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয়েছে। ২০২৫ সালে চৌগাছাই থানায় দায়ের করা নাশকতা মামলার আসামি। বুধবার তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
নিজস্ব প্রতিবেদক যশোরে ফ্যামিলি কার্ড প্রকল্পের উপকারভোগী বাছাইয়ে গাফিলতি ও অনিয়মের অভিযোগে সমাজসেবা অধিদপ্তরের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে গত ২১ মে তাদের বদলিপূর্বক স্ট্যান্ড রিলিজ করা হয়েছিল। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—সমাজসেবা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক হারুন অর রশীদ, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, সহকারী পরিচালক ইতি দত্ত সেন এবং যশোর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব জানিয়েছেন, দায়িত্ব পালনে অবহেলা ও অভিযোগের প্রেক্ষিতে গত ৭ জুন তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। জানা গেছে, যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের…
আসসালামু আলাইকুম, আপনাদের সবার নিকট এই বাচ্চাটার জন্য তার পরিবার থেকে আপনাদের সবার কাছে সাহায্যের জন্য আবেদন করেছেন আপনারা যে যতটুকু পারেন বাচ্চাটার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন বর্তমান বাচ্চটার প্রতি দিন সব কিছু মিলিয়ে ৩৫০০ টাকা খরচ হচ্ছে। আপনারা একটু বাচ্চাটার জীবন বাঁচানোর জন্য সার্বিক সহযোগিতা করুন… তার বাবা একজন হতদরিদ্র চিকিৎসা করানোর কোন সামর্থ্য নাই আপনাদের সহযোগিতা না পেলে হয়তো বাচ্চাটা চিকিৎসা করাতে পারবে না। তাই বাচ্চাটার দিকে তাকিয়ে যে যতটুকু পারেন একটু সহযোগিতা করুন। বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন গরীব ও অসহায় বাচ্চাটির পাশে আমরা সবাই দাঁড়ায়। বিকাশ পার্সোনাল। ০১৭৬৫৬২০১৩৮
মোঃ তরিকুল ইসলাম খান : মানুষের জীবন ক্ষণস্থায়ী। একদিন সবাই পৃথিবী ছেড়ে চলে যায়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মুখ, চেহারা কিংবা ব্যক্তিগত পরিচয় অনেকটাই স্মৃতির আড়ালে চলে যায়। কিন্তু তার কাজ, চরিত্র, আদর্শ এবং সমাজে রেখে যাওয়া প্রভাব ইতিহাসে থেকে যেতে পারে বহুদিন। বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন ঘটনাপ্রবাহে দেখা গেছে, কিছু ব্যক্তি খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক পরিচিতি লাভ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম, জনসমাবেশ কিংবা রাজনৈতিক ও ধর্মীয় আবেগের কারণে কেউ কেউ দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। তবে জনপ্রিয়তা এবং স্থায়ী সম্মান এক জিনিস নয়। জনপ্রিয়তা মুহূর্তের আবেগে তৈরি হতে পারে, কিন্তু সম্মান অর্জন করতে হয় দীর্ঘদিনের শালীন আচরণ, মানবিকতা এবং ইতিবাচক অবদানের…
মোঃ তরিকুল ইসলাম খান : রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচি-সংক্রান্ত ভিডিও ফুটেজ সংগ্রহের উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। একই সঙ্গে সংশ্লিষ্ট সম্প্রচার বা ধারণকৃত ভিডিওর লাইসেন্সের অনুলিপিও চাওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তদন্তের স্বার্থে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট পক্ষের কাছে ভিডিও ফুটেজ, সংরক্ষিত রেকর্ড এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে। এর মধ্যে লাইসেন্সের অনুলিপি বা সংশ্লিষ্ট অনুমোদনের কপিও অন্তর্ভুক্ত রয়েছে, যাতে তথ্য-উপাত্তের সত্যতা ও উৎস যাচাই করা যায়। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, সংগৃহীত ভিডিও ও নথিপত্র বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সময়কার পরিস্থিতি, উপস্থিতি এবং বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে প্রয়োজনীয় তথ্য যাচাই…
মোঃ পারভেজ-পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পঙ্কজ শীল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিলক শীল (৩৫) নামে আরও একজন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের জৌলুর দিঘীর পশ্চিম পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পঙ্কজ শীল ওই এলাকার মিলন শীলের ছেলে। আহত তিলক শীলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে পঙ্কজ শীল ও তিলক শীল জৌলুর দিঘীর পশ্চিম…
নিজস্ব প্রতিনিধি : ২০২৬ সালের জুন মাসের তথ্য অনুযায়ী, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাংলাদেশে সাধারণ মানুষ ও অর্থনীতির ওপর তীব্র নেতিবাচক প্রভাব ফেলছে। খুচরা ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ার ফলে এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় (অকটেন, পেট্রোল, কেরোসিন লিটার প্রতি ৫ টাকা বৃদ্ধি) বহুমুখী অসুবিধা সৃষ্টি হয়েছে। সরকার যখন বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে, তখন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয় এই যুক্তিতে যে উৎপাদন, সরবরাহ ও সেবাখাত সচল রাখতে খরচ বেড়েছে। কিন্তু একই সঙ্গে যদি সন্ধ্যা ৭টার পর দোকান ও শপিংমল বন্ধ রাখার নির্দেশনা থাকে, তাহলে প্রশ্ন জাগে-বর্ধিত মূল্যের…
নিজস্ব প্রতিনিধি : জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স (স্নাতক সম্মান) কোর্স বন্ধ করার ব্যাপারে সরকার কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই। আজ (মঙ্গলবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ এক বিবৃতিতে মন্ত্রী জানান, সম্প্রচার-সংক্রান্ত এই ব্যবস্থার বিষয়ে শিগগিরই গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে। তিনি বাসসকে বলেন, ‘অত্যন্ত আনন্দের সাথে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সাথে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে।’’ চীনা সরকারের আমন্ত্রণে বর্তমানে সরকারি সফরে চীনে অবস্থানরত মন্ত্রী এ প্রক্রিয়ায় অবদান রাখা গণমাধ্যম প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি সকল গণমাধ্যম প্রতিষ্ঠান, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং আমাদের মন্ত্রণালয়ের…
দীপক শর্মা-ঠাকুরগাঁও : ০৯/০৬/২০২৬ ইং তারিখে হরিপুর উপজেলা পরিদর্শন করা হয়। শুরুতেই উপজেলার কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার নানান সীমাবদ্ধতাসমূহ তুলে ধরা হয় এবং তা থেকে উত্তরণের পন্থা নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে হরিপুর থানা পরিদর্শন করা হয় এবং পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করা হয়। এরপর দেশের মধ্যে নির্বাচিত অন্যতম শ্রেষ্ঠ প্রাথমিকবিদ্যালয় চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি জোর আবেদন রাখা হয়। প্রকৃত শিক্ষাই যে সমাজের সকল সমস্যা সমাধানে অন্যতম প্রধান হাতিয়ার তা তুলে ধরা হয়। পরবর্তীতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স,…
শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা) পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অভিজিৎ স্যারের নেতৃত্বে জেলা পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে অদ্য ০৯ জুন ২০২৬ খ্রিঃ রাত ০৮:৩০ ঘটিকার পর পাবনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানের আওতায় শহরের বিভিন্ন মাদক স্পট, স্টেডিয়াম সংলগ্ন এলাকা, সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, বাস টার্মিনাল এলাকা, রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন কিশোর ও অন্যান্য ব্যক্তিদের পরিচয় যাচাই, জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় তল্লাশি কার্যক্রম সম্পন্ন করা হয়। অভিযানকালে মাদক সেবন ও মাদকদ্রব্য পরিবহনের সঙ্গে জড়িত…
নিজস্ব প্রতিনিধি : উত্তর আমেরিকায় কর্মরত বাংলাদেশি চিকিৎসকদের অন্যতম সংগঠন বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা (বিডিএফএনএ)-এর উদ্যোগে ৬ জুন ২০২৬, শনিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইস্টস নাবান্না পার্টি হলে এক বর্ণাঢ্য “সংবর্ধনা ও মতবিনিময়” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. ফারহাদ হালিম ডোনার, চেয়ারম্যান, বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. হারুন-আল-রশিদ, সভাপতি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মুজিবুর রহমান মজুমদার, চিফ অ্যাডভাইজর, বিডিএফএনএ এবং পালমোনারি ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেসালিস্ট , ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতাল, নিউইয়র্ক। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে…
শাহিনুর ইসলাম-তালা (উপজেলা) প্রতিনিধি : নবনিযুক্ত সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে তালা উপজেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম (দাদু ভাই), সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিএম আবু মুহিত, সদস্য সচিব মোঃ আব্দুল কালাম, সদস্য আব্দুল আলিমসহ তালা উপজেলার ১২টি ইউনিয়নের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও সদস্যবৃন্দ। শুভেচ্ছা বিনিময়কালে হাবিবুল ইসলাম হাবিব উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমার ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর প্রতি আন্তরিক…
নিজস্ব প্রতিনিধি : ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক জনাব শরীফা হক, বিভাগীয় কমিশনার, ঢাকা কর্তৃক স্বাক্ষরিত এক সরকারি পত্রে সম্প্রতি এ ঘোষণা দেওয়া হয়। টাঙ্গাইলে যোগদানের পর থেকেই শরীফা হক সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা টাঙ্গাইলের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। অত্যন্ত সফল ও গ্রহনযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি জেলায় যোগদানের পর থেকেই তিনি প্রাথমিক শিক্ষায় রেখেছেন বিশেষ অবদান। শিশুদের প্রতি তাঁর আন্তরিকতা আর শিক্ষার মানোন্নয়নে নেয়া তাঁর উদ্যোগগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে । তিনি মনে করেন সমৃদ্ধ বাংলাদেশ…
নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ‘গ্রামীণ জনগোষ্ঠীকে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারসেবা দেওয়ার ক্ষেত্রে গ্রাম আদালত একটি সফল উদ্যোগ। এই কার্যক্রম আরও কার্যকর করতে প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন, জনবল বৃদ্ধি এবং সংশ্লিষ্টদের আন্তরিক অংশগ্রহণ।’ গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উচ্চ ও নিম্ন আদালত মিলিয়ে দেশে প্রায় ৫০ লাখ মামলা বিচারাধীন রয়েছে। অনেক মামলা বছরের পর বছর ঝুলে থাকে। স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতে ছোটোখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি করা গেলে আদালতের ওপর চাপ কমবে এবং সাধারণ মানুষ দ্রুত ন্যায়বিচার পাবে। এ ক্ষেত্রে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে। চট্টগ্রাম নগরীর পিটিআই…
নিজস্ব প্রতিনিধি : ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনের জুরিবোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিডিরেন-এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইস্রাফীলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কার্টুনিস্ট অধ্যাপক শিশির ভট্টাচার্য্য, চিত্রশিল্পী অধ্যাপক মো. মাকসুদুর রহমান অংশগ্রহণ করেন। সভায় অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মির্জা ফয়সল আমিন, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান এবং ড. শেখ মেহেদী হাসান প্রমুখ। বিশেষজ্ঞ কমিটি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে নান্দনিক বৈশিষ্ট্য, বিষয়, আঙ্গিক, আকার, রঙ, ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য, বিভিন্ন ফর্ম, মোটিভ, দর্শন…
নিজস্ব প্রতিনিধি : মহানগরীতে বৃক্ষরোপণে কর্মপরিকল্পনা গ্রহণের লক্ষে গঠিত কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসিবে বক্তৃতা করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সভায় প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন এবং পরিচ্ছন্ন শহর গড়তে দায়িত্ব গ্রহণের পর থেকে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। সবুজ নগরী গড়ে তুলতে একইসঙ্গে বৃক্ষরোপণের কার্যক্রমও হাতে নেয়া হয়েছে। কিন্তু বৃক্ষরোপণের চেয়ে বৃক্ষের পরিচর্যা করাই বড় চ্যালেঞ্জ বলে তিনি উল্লেখ করেন। এ চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি নগরীর সরকারি বেসরকারি সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করেন। সভায় প্রশাসক পরিচ্ছন্ন নগরী…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। এরই অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ১০টায় অদম্য বাংলা চত্বরে ফুলের চারা রোপণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এ সময় উপাচার্য বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বৃক্ষের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফুলের চারা রোপণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক ক্যাম্পাস গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর…
নিজস্ব প্রতিনিধি : আগামী দুই কর্মদিবসের মধ্যে শিশু রামিসা হত্যা মামলায় হাইকোর্টের পেপার বুক তৈরির কাজটি সম্পন্ন হবে বলে আসা প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের (ডেথ রেফারেন্স) মৃত্যুদণ্ড অনুমোদনের নথি মঙ্গলবার বিকেলে হাইকোর্টে আশার পর অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের আজ এ কথা বলেন। এখানে উল্লেখ যে, হাইকোর্টে ডেথ রেফারেন্স শুনানি আগে পেপার বুক তৈরি করতে হয়। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আমি আশা করছি, আগামী দুই কর্মদিবসের মধ্যে হয়তো এই মামলায় হাইকোর্টে পেপার বুক তৈরির কাজটি সম্পন্ন হবে। পেপার বুক হয়ে গেলে প্রধান বিচারপতি আগামী রোববার থেকে যে…
নিজস্ব প্রতিনিধি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে তৈরি হওয়া সকল ধূম্রজাল ও সংশয় কেটে গেছে। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি এবং স্বত্বাধিকারী অন্যান্য মাধ্যমে দেশের ফুটবলপ্রেমী মানুষ এবারের বিশ্বকাপ ফুটবল দেখার সুযোগ পাবেন। একই সাথে দর্শকদের সুবিধার্থে ঢাকা ও দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে বড় পর্দায় খেলা দেখানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর…
নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে অসাধারণ সুপ্ত প্রতিভা রয়েছে। গান, নৃত্য, আবৃত্তি, গল্প বলাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের এই সৃজনশীলতা ও দক্ষতাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে সরকার কার্যকর উদ্যোগ নেবে। আগামী বছর থেকে প্রাথমিক শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে জাতীয় পর্যায়ে টেলিভিশনে সম্প্রচার এবং আকর্ষণীয় পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আজ ঢাকার মিরপুরে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) এর ঢাকা বিভাগীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আজ আমাদের ক্ষুদে শিক্ষার্থীরা সীমিত সুযোগ-সুবিধার…
নিজস্ব প্রতিনিধি : জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশনের ফাঁকে নিজ কার্যালয়ে ঋতুপর্ণা চাকমার হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানিয়েছেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অতীতেও ঋতুপর্ণা চাকমা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছিল। ২০২৫ সালে তার ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য…
নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল ১০ জুন, বুধবার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এ মুলতবি ঘোষণা করেন। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, সার্বক্ষণিক সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স স্থাপন করা হবে। আজ সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমার ডাক’ নামক অ্যাপের মাধ্যমে সেবা দান প্ল্যাটর্ফম প্রতিষ্ঠাকরণ ও পর্যায়ক্রমে পুরো ডাক সেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় এনে প্রতিটি ডাক সেবাকে ডিজিটাইজড করা সম্ভব হবে এবং ডাক অধিদপ্তরের জন্য একটি ই-কমার্স প্লাটফর্ম (ডাক কমার্স) মডেল প্রতিষ্ঠা করা হবে। মন্ত্রী জানান, ডাক বিভাগের কার্যক্রম স্বয়ংক্রিয় করার লক্ষ্যে দুটি প্রকল্প চলমান রয়েছে। প্রকল্প দুটি হলো- মেইল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস টেকসই ও…
আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি আজ মঙ্গলবার শার্শা কৃষি অফিসার এর কার্যালয়ে অনুষ্ঠিত হলো আগাম খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন চাষাবাদ নিয়ে বিশেষ আলোচনা এখানে আগাম মুগ ডাল তিল পাট আউশ ধান আবাদ চাষ সংক্রান্ত আলোচনাহয়। শার্শা অঞ্চলের কৃষক যেন নিরবিচ্ছিন্ন ডিজেল পায় সেই সংক্রান্ত আলোচনা হয়। সরকার কৃষকের ব্যাপারে সবসময় সোচ্চার। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা কৃষি অফিসার দীপক কুমার সাহা আরো উপস্থিত ছিলেন এসএপিপিও মোহাম্মদ মমিন নাভারন মিলন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোহাম্মদ মিলন হোসেন ও সময় ক্রপ কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক সুমন ঘোষ এগ্রিকালচার ইনপুট মার্কেটিং এর আরএসএম মোঃ সবুজ হোসেন উপস্থিত ছিলেন। বক্তারা আলোচনায় বলেন কৃষকের মান উন্নয়ন আমাদের সবাইকে একসাথে…
শাহিনুর ইসলাম-তালা (উপজেলা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় সরকারি ও বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্যে সিটিজেন গ্রুপের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে তালা উপজেলার ভূমিজ ফাউন্ডেশনের হলরুমে এই সভার আয়োজন করে দাতা সংস্থা নেট টু রাইটস ও দি সেয়ালোজ ইন ডেনমার্ক। খলিলনগর ইউনিয়ন সিটিজেন গ্রুপের সভাপতি শহীদুল্লাহ গাজীর সভাপতিত্বে এবং সুশীল প্রকল্পের কো-অর্ডিনেটর অঞ্জন কুমার দের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা। স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিকাশ…
নিজস্ব প্রতিনিধি : সরকারের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘স্টার্টআপ বাংলাদেশ’-এর মাধ্যমে এ পর্যন্ত অনুমোদিত ৩৬টি প্রযুক্তিনির্ভর স্টার্টআপে প্রায় ১০৯ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ জাতীয় সংসদে নরসিংদী-৫ আসনের সরকারি দলের সদস্য মো. আশরাফ উদ্দিনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, স্টার্টআপ খাতে নতুন অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বর্তমানে ‘স্টার্টআপ বাংলাদেশ’ একটি সমন্বিত তহবিল কাঠামোর আওতায় কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে প্রস্তাবিত ৪০০ কোটি টাকার ‘ফান্ড অব ফান্ডস’ এবং ৩০০ কোটি টাকার ‘কো-ইনভেস্টমেন্ট ফান্ড’। তিনি বলেন, স্টার্টআপ অর্থায়ন সম্প্রসারণ এবং বেসরকারি ও আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার পর্যায়ক্রমে…
নিজস্ব প্রতিনিধি : দেশের সাইবার নিরাপত্তা কাঠামো আরো শক্তিশালী করতে সরকার ‘সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি (২০২৬-২০৩০)’ প্রণয়নের কাজ করছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। আজ সংসদে গাজীপুর-৫ আসনের সরকারি দলের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা দেশের সাইবার নিরাপত্তা আরো জোরদারের লক্ষ্যে ‘সাইবার সিকিউরিটি স্ট্র্যাটেজি (২০২৬-২০৩০)’ প্রণয়নের কাজ করছে। এর প্রাথমিক খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। অপর এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনকে মন্ত্রী জানান, জনগণের জন্য ইন্টারনেট…
নিজস্ব প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাইবার স্পেসে গুজব, অপতথ্য, মানহানিকর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য হেলেন জেরিন খানের কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে উত্থাপিত জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্ব, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে যে ধরনের কনটেন্ট প্রকাশ ও প্রচার করা হচ্ছে, তা আদৌ মতপ্রকাশের স্বাধীনতার আওতায় পড়ে কি না, সে বিষয়ে নতুন করে সংজ্ঞা…
নিজস্ব প্রতিনিধি : যুব উদ্যোক্তা তৈরি এবং বেকারত্ব মোকাবিলায় সরকার ও বাংলাদেশ ব্যাংক সহজ শর্তে ও স্বল্পসুদে অর্থায়নের বিভিন্ন পুনঃঅর্থায়ন (রিফাইন্যান্স) কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ আব্দুল মালেকের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম- এর সভাপতিত্বে আজ সংসদ অধিবেশন শুরু হয়। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অধীনে তরুণ উদ্যোক্তাদের জন্য কোনো সুদমুক্ত ঋণ কর্মসূচি নেই। তবে সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে বেশ কয়েকটি পুনঃঅর্থায়ন সুবিধা চালু করা হয়েছে। তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে পরিচালিত কুটির,…
নিজস্ব প্রতিনিধি : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন, আগামী অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না। সংসদে আজ প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান। রাশেদা বেগম হীরা জানতে চান, তামাকের উপর সুনির্দিষ্ট হারে কর বৃদ্ধি যেমন বিড়ির খুচরা মূল্যের উপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ১ শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য আরও বৃদ্ধি করে অধিক সম্পূরক শুল্ক এবং সুনির্দিষ্ট কর আরোপ করবেন কিনা? জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটে…
নিজস্ব প্রতিনিধি : দেশীয় মূলধন সংগ্রহ বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করতে প্রাতিষ্ঠানিক ও নিয়ন্ত্রক সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-২ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজারের উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এর কার্যকর অবদান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে।’ আমির খসরু মাহমুদ চৌধুরী স্বীকার করেন যে বর্তমানে দেশের পুঁজিবাজার দুর্বল অবস্থায় রয়েছে। বাজারের বিকাশ ও সম্প্রসারণে সহায়ক বেশ কয়েকটি আর্থিক পণ্য এখনও…
নিজস্ব প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। প্রশ্নে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাংলাদেশ কোনো অর্থনৈতিক বা বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। অর্থমন্ত্রী বলেন, ‘ইরানসহ মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে সরকারের ভর্তুকি ব্যয়ের ওপর…
নিজস্ব প্রতিনিধি : বিভিন্ন অর্থনৈতিক ও কাঠামোগত চ্যালেঞ্জের কারণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় ২০২৪-২৫ অর্থবছরে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। একই প্রবণতা ২০২৫-২৬ অর্থবছরেও অব্যাহত রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য নিলুফার চৌধুরী মনির লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা। এর বিপরীতে প্রকৃত আদায় হয়েছে ৩ লাখ ৭০ হাজার ৮৭৫ কোটি ৪ লাখ টাকা। ফলে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য ঘাটতি তৈরি হয়েছে। তিনি জানান, চলমান ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা…
নিজস্ব প্রতিনিধি : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে আর্থিক শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সরকার কোনো আপস করবে না। তিনি আজ জাতীয় সংসদে বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আর্থিক শৃঙ্খলায় বিশ্বাস করে এবং কোনো অবস্থাতেই এতে আপস করবে না।’ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শেয়ার তাদের কথিত প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের ব্যাংকটির ব্যবস্থাপনায় অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবির প্রেক্ষিতে বিরোধী দলীয় সদস্যদের বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন। জাতীয় সংসদে বিধি ৬৮ অনুযায়ী বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ‘জনগুরুত্বপূর্ণ নোটিশ’ আকারে বিষয়টি উত্থাপন করেন। আলোচনা শুরু করে অর্থমন্ত্রী বলেন, বিএনপি যখনই…
নিজস্ব প্রতিনিধি : দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনমান উন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা গড়ে তুলতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ‘স্টার্ট আপ’ তহবিল, নারী উদ্যোক্তা ও তরুণ উদ্যোক্তা তৈরিতে ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ সংসদে ঢাকা-৪ আসনের বিরোধী দলীয় (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, দেশের নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং অবকাঠামো উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি…
মোঃ আল-আমিন-অষ্টগ্রাম : কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৬৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। সোমবার (৮ জুন) রাত আনুমানিক ১০টার দিকে অষ্টগ্রাম থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আটককৃতরা হলেন পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের শেখেরহাটি এলাকার বাসিন্দা রাহিম ভুইয়া (৪০) এবং তার স্ত্রী রিমা বেগম টুক্কি (৩৬)। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই দম্পতি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের ধরতে অষ্টগ্রাম থানা পুলিশের একটি দল বিশেষ কৌশল অবলম্বন করে অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে কয়েকজন পুলিশ সদস্য…
আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি যশোরের ঝিকরগাছায় এক শিশুপুত্র সহ এক গৃহবধু গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার নাভারন ইউনিয়নের শরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ গৃহবধু রেবেকা খাতুন (৩০) ও শিশুপুত্র সোহরাব হোসেনের লাশ উদ্ধার করেছে । এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী জনি মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত রেবেকা খাতুনের বোন ছাফিয়া বেগম সাথে পৈতৃক সম্পত্তি বিক্রি করা নিয়ে বেশ কিছু দিন ধরে বিরোধ থাকার কারনে এই আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন নিহত রেবেকার শশুর রবিউল ইসলাম। তবে আত্মহত্যার কারন নিয়ে ভিন্ন দাবি করেছেন নিহত রেবেকার বোন ছাফিয়া বেগম।তিনি বলেন রেবেকার…
পটিয়া প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পটিয়া প্রেস ক্লাব প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। হামলায় দৈনিক যুগান্তর ও বাংলা টিভির পটিয়া প্রতিনিধি আবেদুজ্জমান আমেরী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও সাংবাদিক সূত্রে জানা যায়, যুবদল নেতা এস এম রেজা রিপনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল পটিয়া প্রেস ক্লাবে প্রবেশ করে। একপর্যায়ে তারা সেখানে অবস্থানরত সাংবাদিকদের জোরপূর্বক প্রেস ক্লাব থেকে বের করে দেয় এবং তাদের ওপর হামলা চালায়। এ সময় সাংবাদিক আবেদুজ্জমান আমেরীকে মারধর করা হয়। আহত সাংবাদিক আবেদুজ্জমান আমেরী বলেন, “আমরা প্রতিদিনের মতো পটিয়া প্রেস ক্লাবে বসেছিলাম।…
নিজস্ব প্রতিবেদক : বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বিগত সরকারের আমলে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠালে প্রবাসীদের পরিবার সরকারি ২.৫ শতাংশ নগদ প্রণোদনা পেত। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আয়কর সুবিধা ও কর রেয়াতের সুযোগও দেওয়া হতো বলে জানা যায়। বর্তমান সময়েও বৈধ পথে পাঠানো রেমিট্যান্সের ওপর ২.৫ শতাংশ সরকারি নগদ প্রণোদনা কার্যকর রয়েছে। অর্থাৎ বিদেশ থেকে ১ লাখ টাকা সমপরিমাণ অর্থ পাঠালে প্রাপক অতিরিক্ত ২ হাজার ৫০০ টাকা প্রণোদনা পান। সরকার এখনও এই সুবিধা চালু রেখেছে এবং বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করছে। অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দের মাধ্যমে ব্যাংকগুলোর মাধ্যমে এই প্রণোদনা পরিশোধ করা হচ্ছে।…
নিজস্ব প্রতিনিধি : আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ। বিশ্বের সকল শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন। দিবসটি উপলক্ষ্যে আজ মঙ্গলবার এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সাহসী শান্তিরক্ষী আত্মত্যাগ করেছেন তাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী…
নিজস্ব প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বাজেট অধিবেশনের তৃতীয় বৈঠক চলছে। আজ বেলা ৩টায় চলতি অধিবেশন শুরু হয়। সূত্র : বাসস…
ইব্রাহিম কাজী : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকায় ২০ টাকার লটারির প্রতি উদ্বেগজনক আসক্তি লক্ষ্য করা যাচ্ছে। অনেক যুবক প্রতিদিন শতাধিক লটারির টিকিট কিনছেন, আশায় থাকছেন একদিন হয়তো ভাগ্যের চাকা ঘুরে যাবে। কিন্তু বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই তারা হারাচ্ছেন তাদের কষ্টার্জিত অর্থ। এমন একজন যুবক প্রতিদিন প্রায় ১০০টি লটারির টিকিট কিনছেন। পরিবার ও স্বজনদের নানা অনুরোধ-উপদেশও তাকে এই নেশা থেকে ফেরাতে পারছে না। তবে তিনি একা নন, লটারির এই আসক্তিতে জড়িয়ে পড়েছেন শত শত যুবক, দিনমজুর, ভ্যানচালক, কৃষক ও খেটে খাওয়া মানুষ। সামান্য বিনিয়োগে বড় পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখিয়ে লটারি অনেককে আকৃষ্ট করলেও, অধিকাংশ মানুষের জন্য এটি হয়ে উঠছে অর্থনৈতিক ক্ষতির…
আব্বাস উদ্দিন-সরাইল : ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ছামিয়া (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার লোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছামিয়া দেওবাড়িয়া গ্রামের বাহার মিয়ার মেয়ে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছামিয়া কয়েক দিন আগে নানার বাড়ি লোপাড়া গ্রামে বেড়াতে আসে। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় । পরে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় ছামিয়াকে দেখতে পান স্বজনেরা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোঃ মাহাবুল ইসলাম মুন্না-রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড, জার্মানির সহযোগিতায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’র আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রক্ষাগোলা সমন্বয় কমিটি, রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠন এবং বিভিন্ন এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা অংশ নেন। সকালে কাকনহাট পৌরসভা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বীরসা মুন্ডার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় তাঁর সংগ্রামী জীবন, অধিকার আদায়ের আন্দোলন এবং আত্মত্যাগের অবদান স্মরণ করা হয়। পরে সিসিবিভিও…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি কবরস্থান এলাকা মেঘনা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়ায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। নদী ভাঙন থেকে কবরস্থানসহ আশপাশের বসতভিটা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সরেজমিনে দেখা যায়, নদী ভাঙন রোধে বড়িকান্দি এলাকায় জিও ব্যাগ ফেলার কার্যক্রম চলছে। এই উদ্যোগের ফলে এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও নদী ভাঙনের স্থায়ী সমাধান নিয়ে তারা এখনো উদ্বিগ্ন। কাজের তদারকি ও এলাকা পরিদর্শন করতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল মান্নান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এলাকার…
খোরশদ আলম-ক্রাইম রিপোর্টার : গাজীপুরের জয়দেবপুর থানাধীন রুদ্রপুর এলাকায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে নূরুদ্দিন খন্দকার খোকন (৪৬) নামের এক জমির মালিককে নির্মমভাবে পিটিয়ে ও গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার (৮ জুন) সকালে এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা মোঃ সাব্বির ওরফে শামীম (৩৫) নামের প্রধান অভিযুক্তকে আটক করে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় অভিযুক্ত শামীম বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের সাথে জড়িত থেকে এলাকাবাসীর উপর জুলুম নির্যাতন করে আসছিল। পরে অভিযুক্ত শামীম কে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সাফকবলা দলিল নং- ১৩২৭৭, তাং- ২৫/০৯/২০২৩ ইং মোতাবেক অ জয়দেবপুর…
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার “প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ করা হয়েছে। কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আলোক কোরে-২ প্রকল্প। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দিগলকোনা মিশন স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কারিতাস আলোক কোরে-২ প্রকল্পের এলএমসি সভাপতি অনন্ত ম্রংয়ের সভাপতিত্বে এবং কাপুস মারাকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম। অনুষ্ঠানে…
মোঃ তাজুল ইসলাম : চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এলাকায় হামলা, মারধর, বাড়িঘর ভাঙচুর এবং বিভিন্ন ধরনের সহিংস ঘটনা ঘটছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি সরকার গঠনের পর থেকে হারদী ইউনিয়নে রাজনৈতিক সংঘাতের জেরে শতাধিক বিএনপি নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে একাধিক পরিবারের বাড়িঘর ভাঙচুর ও ক্ষতিসাধনের ঘটনাও ঘটেছে বলে দাবি করা হয়েছে। এসব ঘটনার কারণে অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময়ে সংঘটিত এসব ঘটনার…
মোঃ আব্দুল্লাহ আল মামুন ভোলার দক্ষিণাঞ্চলের চরফ্যাশন, দক্ষিণ আইচা ও মনপুরার লাখো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য এসব এলাকার মানুষকে ভোলা সদর, বরিশাল কিংবা ঢাকায় যেতে হয়। এতে সময়, অর্থ ও ভোগান্তি—সবই বেড়ে যায়। স্থানীয়দের মতে, ভোলা-বরিশাল সেতু বাস্তবায়িত হলে ভোলা থেকে বরিশাল যেতে সময় লাগবে মাত্র ৩০ মিনিট। অথচ চরফ্যাশন ও দক্ষিণ আইচা থেকে ভোলা সদর পৌঁছাতেই এখন প্রায় ৩ ঘণ্টা সময় লাগে। ফলে জরুরি চিকিৎসার প্রয়োজনে অনেক রোগীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে জেলে, কৃষক, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের জন্য উন্নত চিকিৎসা পাওয়া এখনো একটি বড় চ্যালেঞ্জ। তাই ভোলা-৩ ও…
দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের মেদদাপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতঘর, আসবাবপত্র ও কৃষিপণ্য পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবার দুটি হলো মেদদাপাড়া গ্রামের চৈতুর ছেলে ইয়াসিন আলী এবং ঘুঘুলাল মেম্বারের ছেলে নুরুজ্জামান। স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন আলীর বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরে থাকা খড়সহ দাহ্য সামগ্রী থাকায় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন পাশের নুরুজ্জামানের বাড়িতেও ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন, তবে আগুনের তীব্রতা বেশি থাকায় তা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে…
কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে পূর্ব শত্রুতা ও পাওনা টাকাকে কেন্দ্র করে এক মুদি ব্যবসায়ীর দোকানে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দোকানের সমস্ত মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যবসায়ী দাবি করেছেন। আজ মঙ্গলবার (০৯ জুন) ভোর রাতে উপজেলার চরসীতা কাজির মাদরাসার দক্ষিণ পার্শ্বে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ নোমান সিদ্দিক বাদী হয়ে চরসীতা এলাকার মৃত গোলাম কুদ্দুসের ছেলে মোঃ মোছলেহ উদ্দিনকে (৫৫) বিবাদী করে রামগতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরসীতা এলাকার হাজী নুরুজ্জামানের ছেলে মোঃ নোমান সিদ্দিক কাজির মাদরাসার দক্ষিণ পার্শ্বে দীর্ঘদিন ধরে…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন—রফিকুল ইসলাম (৪৫), সাইদ মিয়া (৫০), আল আমিন (৪৫), ফারুকুল ইসলাম (৪৫) এবং সাব্বির মিয়া (২৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থলিয়ারা গ্রামে একটি দোকানের জায়গা দখল ও ব্যবসা পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে গত রবিবার (৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে…
আল মুজাহিদ-(যশোর) যশোরের কেশবপুরে গরু চুরি করে সিএনজিযোগে পালিয়ে যাওয়ার সময় আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (৮ জুন) রাতে উপজেলার বুড়ুলি গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— খুলনা জেলার আড়ংঘাটা গ্রামের হাকিম ওরফে হামিদ শেখের ছেলে মনিরুল ইসলাম সুজন শেখ (৪৫), ফুলতলা থানার দামোদার গ্রামের তৈয়ব মোল্যার ছেলে মুকুল মোল্যা (৫২) এবং বাগেরহাট জেলার বারুইখালী গ্রামের জাকির শেখের ছেলে রাসেল (২৪)। পুলিশ জানায়, একটি গরু চুরি করে সিএনজিযোগে নিয়ে পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।…
মুহাম্মাদ রাকিবুল ইসলাম-ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকিপুর ইউনিয়নের হরিপাড়া গ্রামের অসহায় বিধবা শাফিয়া বেগমের দুর্ভোগ যেন থামছেই না। গত ২৪ মে রাতের ভয়াবহ ঝড়ে তার একমাত্র বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার পর থেকে মানবেতর জীবনযাপন করছেন তিনি। এরই মধ্যে গতকালের ঝড় ও বৃষ্টিপাত তার দুর্ভোগকে আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শাফিয়া বেগম তার মাদ্রাসাপড়ুয়া সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে ওই ঘরেই বসবাস করতেন। স্বামীর মৃত্যুর পর চরম আর্থিক সংকটের মধ্যেও তিনি সন্তানকে শিক্ষার আলোয় এগিয়ে নিতে সংগ্রাম করে আসছিলেন। কিন্তু ভয়াবহ ঝড়ে তাদের মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও ধ্বংস হয়ে যায়। সরেজমিনে দেখা গেছে, ঝড়ে বিধ্বস্ত…
নিজস্ব প্রতিবেদক যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর এলাকায় নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের স্মরণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইমামুল হোসেন (৫০) ঝিকরগাছা উপজেলার ফারাসাতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। নিহতের ভাগনে সাদ্দাম হোসেন জানান, ইমামুলের নাতনিকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল ফারাসাতপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে রাব্বি। গত বৃহস্পতিবার তাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া হয়। ইমামুল এ ঘটনার প্রতিবাদ করলে বাপ্পি ও তার পক্ষের লোকজন ইমামুলের ওপর ক্ষুব্ধ হয়। এরই জের ধরে সোমবার রাত ৯টার দিকে রোহিতার স্মরণপুর গ্রামের আব্দুল মতিনের দোকানের…
নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ধোপাখোলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষে প্রাইভেটকার চালক আহত হয়। প্রাইভেটকার চালক মোঃ সাকিল, পিতা মোঃ খায়রুল আলম গ্ৰাম বেজপাড়া,থানা যশোর সদর, যশোর। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, আজ সোমবার (৮ জুন) সকাল ৮,৩০ মিনিটের দিকে যশোর থেকে আসা প্রাইভেটকার অনেক গতিতে চালিয়ে আসছিল ধোপাখোলা এলাকায় পৌঁছালে বেনাপোল বন্দর থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাকের ডান পাশে টায়ারের সাথে লাগিয়ে দেয়। এলাকাবাসী জানায় প্রাইভেটকারের চালক ট্রাকের সাথে এমন ভাবে ধাক্কা লাগে সাথে সাথে প্রাইভেটকারের ডান পাশে দুমড়ে মুচড়ে যায় এবং চাকল আহত হয়। এলাকাবাসী বলেন প্রাইভেটকারের…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
