
মিরপুর, কুষ্টিয়া :
কুষ্টিয়া মিরপুর উপজেলা পর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” (Startup, Science Project and Innovation Idea Showcasing Program) অনুষ্ঠিত হয়েছে।
মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ জুন ২০২৬ খ্রি. রোজ শুক্রবার সকাল ১০টায় মিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা-এর যৌথ আয়োজনে এই ব্যতিক্রমী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আব্দুল গফুর। তিনি শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট ও স্টার্টআপ আইডিয়াগুলো ঘুরে দেখেন এবং তরুণ বিজ্ঞানীদের দেশীয় প্রযুক্তির বিকাশে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আরাফাত আমান আজিজ।
মেলা শেষে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থী ও বিজয়ীদের মাঝে “উদ্ভাবনী বিজ্ঞানী” ও “বিজ্ঞানী পুরষ্কার ২০২৬” এর ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

