Author: G S Joy

নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নের জন্য চারটি মূল স্তম্ভ এবং একটি নতুন উপাদানের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, কারিকুলামের আধুনিকায়ন, শিক্ষকদের মানোন্নয়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো, স্ট্রিমসমূহের এলাইমেন্ট (সমন্বয়), প্রযুক্তির সংযোজনের (এআই ও ফিউচার জবস) ওপর গুরুত্বারোপ করেন। আজ ঢাকায় র‌্যাডিসন ব্লু হোটেলে ‘ক্যামব্রিজ ইন্টারন্যাশরাল এডুকেশন’ আয়োজিত ক্যামব্রিজ প্রেস অ্যান্ড এসেসমেন্ট বাংলাদেশ লিমিটেড, লঞ্চ ইভেন্ট ২০২৬ অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মধ্যেই দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি সুস্পষ্ট ও দীর্ঘমেয়াদি ভিশন নির্ধারণ করেছে বর্তমান সরকার। এই ভিশনের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বমানের নাগরিক তৈরি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আদা, রসুন ও পেঁয়াজসহ বেশ কয়েকটি পণ্যের দাম কমেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে পোলাওয়ের চালের দাম কিছুটা বেড়েছে বলে মত দিয়েছেন ক্রেতারা। মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। ছবি: পিআইডি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে সরবরাহ ও বিপণন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পাশাপাশি বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে সার্বিক মূল্য পরিস্থিতি সম্পর্কেও তাদের মতামত নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বাজার মনিটরিং করছেন উল্লেখ করে শরীফুল আলম বলেন, গতকাল…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, বর্তমানে দেশে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় সকল জেলা ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয় এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ট্রেডে প্রশিক্ষণ প্রদান কর্মসূচি চালু রয়েছে। তিনি আজ সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য আরিফা সুলতানার এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, প্রাতিষ্ঠানিক ট্রেডে রয়েছে ৪১টি ট্রেড যার মেয়াদ ১ থেকে ৬ মাস। এসব ট্রেডের মধ্যে উল্লেখযোগ্য হলো : পোশাক তৈরি, ব্লক বাটিক, মৎস্য চাষ, মডার্ন অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার বেসিক ট্রেনিং, ইলেকট্রিক্যাল এন্ড…

বিস্তারিত পড়ুন

​মোঃ গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার ​বিশ্বের শীর্ষস্থানীয় এবং বাংলাদেশের একমাত্র বহুজাতিক টাইলস ও স্যানিটারিওয়্যার ব্র্যান্ড আরএকে সিরামিকস (RAK Ceramics) আজ আনুষ্ঠানিকভাবে খুলনায় তাদের একটি নতুন ফ্যাক্টরি আউটলেটের শুভ উদ্বোধন করেছে। সোনাডাঙ্গার এম. এ. বারী রোডের ১৪২ নম্বর প্লটে অবস্থিত এই আধুনিক আউটলেটটির জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার এবং আরএকে সিরামিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ। ​অনুষ্ঠানে প্রধান অতিথি মেহেদী হাসান মিরাজ, প্রতিষ্ঠানের চিফ মার্কেটিং অফিসার মো. মিজানুর রহমান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে ফিতা কেটে এই নতুন আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর একটি বিশেষ উদ্বোধনী ক্রেস্ট উন্মোচনের মাধ্যমে এই আনন্দঘন মুহূর্তটিকে…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ বাবুল হোসেন-মুকসুদপুর গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে বহুগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পরিতোষ হাওলাদার, বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বাবু হারান বালা এবং ৮ নং মহারাজপুর ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ রইচ মোল্লা, আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছেন। আজ মঙ্গলবার (১৬ জুন) পৃথক সম্মেলনে ৫ নং বহুগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু পরিতোষ সরকার উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ৮ নং মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ রইচ মোল্লা নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগ করেন। লিখিত বক্তব্যে তারা বলেন “আমরা সাংবাদিকদের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বর্ণিত সুনীল অর্থনীতির সকল কর্মপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ। মন্ত্রী আরো বলেন, এর মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা অর্জন করার লক্ষ্যে সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, সমুদ্রভিত্তিক শিল্প প্রযুক্তির উন্নয়ন, জীববৈচিত্র্য রক্ষা এবং সমুদ্রে পরিবেশ সংরক্ষণ, গবেষণা এবং উদ্ভাবনে গুরুত্বারোপ করা হবে। আজ খুলনা শিপইয়ার্ডে বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) জন্য দেশে নির্মিতব্য প্রথম আন্তর্জাতিক মানের সামুদ্রিক গবেষণা জাহাজের একটি ‘স্মল রিসার্চ ভেসেল’ এর আনুষ্ঠানিক কিল…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গুজব ও অপতথ্য মোকাবিলায় সাংবাদিকদের জোরালো ভুমিকা নিতে হবে। তিনি আরো বলেন, গুজব ও অপতথ্য ভয়াবহ আকার ধারণ করেছে। নির্বাচনের সময় ব্যক্তিগতভাবে আমিও অপতথ্যের শিকার হয়েছি। এখন রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ও অপতথ্য প্রচার করা হচ্ছে। এটি মোকাবিলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখতে হবে। প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে সাংবাদিকদের দক্ষ করে তুলতে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। সমাজে নানান বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের আরও দায়িত্বিশীল ভূমিকা পালন করতে হবে। গতকাল সোমবার বিকালে ময়মনসিংহ জেলার নান্দাইলে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষনের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে। আজ নবনিযুক্ত বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খানের বাণিজ্য মন্ত্রণালয়ে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য সচিবকে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়ে স্বাগত জানান। তিনি নবনিযুক্ত সচিবকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরিচয় করিয়ে দেন। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত পরিচয়পর্বে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব, উপসচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিচয়পর্বে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নবনিযুক্ত সচিবের শক্তিশালী একাডেমিক ও পেশাগত অভিজ্ঞতা এবং বাণিজ্য মন্ত্রণালয়ে পূর্বে কাজ করার অভিজ্ঞতা মন্ত্রণালয়ের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। তিনি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আগামীতে গবেষণা খাতে আরো বেশি বরাদ্দ দেওয়া হবে। গবেষণা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। গবেষণার ক্ষেত্রে সরকার কোনো কার্পণ্য করবে না। তবে প্রকৃত অর্থে গবেষণা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। আজ বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) বাস্তবায়নাধীন ‘মহিষ গবেষণা ও উন্নয়ন (প্রথম সংশোধিত)’-শীর্ষক উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিষ পালনকে জনপ্রিয় করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, উন্নত দেশগুলোতে মহিষের দুধ একটি গুরুত্বপূর্ণ সম্পদ। আমাদের দেশের চরাঞ্চলে তুলনামূলকভাবে কৃষিকাজ কম হয়। সেখানে লবণাক্ত মাটির উপযোগী লবণ-সহিষ্ণু…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : দেশের যুব সমাজকে মোবাইল আসক্তি, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতন করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রতিটি জেলায় জনসচেতনতামূলক কর্মশালা আয়োজন করা হয় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি আজ সংসদে নওগাঁ-৬ আসনের সরকারি দলের সদস্য শেখ মো. রেজাউল ইসলামের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। মো. আমিনুল হক বলেন, যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত যুব সংগঠনের মাধ্যমে যুব ও যুব-নারীদের মোবাইল আসক্তি, মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে সচেতনতা সৃষ্টির জন্য জনসচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়ে থাকে। তিনি জানান, যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদক সেবন হতে দূরে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরের বর্ষা মৌসুমের পর সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। মন্ত্রী আজ সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বাজেটের প্রাপ্যতার ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয়…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : দেশের স্বাস্থ্যসেবা খাতে সুরক্ষা নিশ্চিতে ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা, বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আইন শাখার যুগ্মসচিবগণ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের একজন উপসচিব বা তদূর্ধ্ব পদমর্যাদার প্রতিনিধি। স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (সরকারি স্বাস্থ্য…

বিস্তারিত পড়ুন

​কবির হোসেন রাকিব, প্রতিবেদক (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার ৮ নং বড় খেরী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও বর্তমান ইউপি সদস্য মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ভিত্তিহীন অপপ্রচার ও নানা সমালোচনা ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করার কারণে এবং বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের দুঃশাসনে চরম রাজনৈতিক নির্যাতনের শিকার হওয়া এই নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই একটি মহল উঠেপড়ে লেগেছে। ​রাজনৈতিক প্রতিহিংসার শিকার ​খোঁজ নিয়ে জানা গেছে, দলের প্রতি আনুগত্য এবং জনগণের অধিকার রক্ষায় সোচ্চার থাকায় বিগত সরকারের আমলে প্যানেল চেয়ারম্যান মিজানের বিরুদ্ধে একাধিক রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর খসড়া পরিমার্জনের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সম্প্রতি জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্যমন্ত্রীকে আহ্বায়ক করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী। কমিটির প্রধান দায়িত্ব হবে ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর খসড়া পর্যালোচনা ও প্রয়োজনীয় পরিমার্জন করে সরকারের কাছে সুপারিশ প্রদান করা। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন করবে। এছাড়া কমিটির সকল প্রশাসনিক ও…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষরিত ইরান শান্তি চুক্তির আওতায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে কোনো টোল দিতে হবে না। এছাড়া ইরানকে কোনো অর্থনৈতিক সুবিধা দেওয়ার আগে তেহরানকে চুক্তির সব প্রতিশ্রুতি পূরণ করতে হবে বলেও ওয়াশিংটন স্পষ্ট করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, যুদ্ধবিধ্বস্ত ইরানের পুনর্গঠনের জন্য সম্ভাব্য ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠনের প্রস্তাবও রয়েছে। তবে এই অর্থ ছাড় করা হবে ইরানের চুক্তি বাস্তবায়নের অগ্রগতির ওপর ভিত্তি করে। রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ ইলেকট্রনিকভাবে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেন। নাম…

বিস্তারিত পড়ুন

‎ ‎‎ মোঃ আল-আমিন, নিজস্ব প্রতিনিধি: ‎ ‎চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার নিজ অর্থায়নে জনকল্যাণমূলক কাজ করে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আলোচনায় এসেছেন। ‎ ‎সম্প্রতি তিনি সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে ও ব্যক্তিগত অর্থায়নে উপজেলার জোড়া ব্রিজ থেকে বিজিবি ক্যাম্প হয়ে প্রতাপপুর পর্যন্ত যাতায়াতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু দীর্ঘদিন ধরে বেহাল ও খানাখন্দে ভরা রাস্তাটি ইট ও আদলা দিয়ে চলাচলের উপযোগী করে মেরামত করে দিয়েছেন। ‎ ‎রাস্তাটির এই বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল এবং প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত। সরকারি বরাদ্দের অপেক্ষা না করে জনসাধারণের এই…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : সাভারে বাংলাদেশ ক্রীড়া প্রশিক্ষণ প্রতিষ্ঠান বিকেএসপি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। সেখানে নারী ফুটবলারদের সঙ্গে খেলাতেও অংশ নেন তিনি। গতকাল (সোমবার) জাইমা রহমানের ফুটবল খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেটি দেখে ফুটবলের প্রতি জাইমার অনুরাগের প্রশংসায় ভাসছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করেছেন যে, বিশ্বকাপের এই সময়ে জাইমা রহমানের ভিডিওটিতে ফুটবলের প্রতি বাংলাদেশিদের ভালোবাসা যেনো গভীরভাবে ফুটে উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘বিকেএসপি কর্তৃপক্ষের আমন্ত্রণে প্রতিষ্ঠানটি পরিদর্শনে গেছেন ব্যারিস্টার জাইমা রহমান। ক্রীড়া শিক্ষার্থীদের উৎসাহ দিতেই মূলত তিনি সেখানে যান। পরে প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং…

বিস্তারিত পড়ুন

স্পোর্টস ডেস্ক : দু’বার পিছিয়ে পড়েও চলতি বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সাথে ড্র করল ইরান। আজ ভোরে ‘জি’ গ্রুপের ম্যাচে ২-২ গোলে ড্র হয়েছে নিউজিল্যান্ড ও ইরান ম্যাচটি। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ম্যাচে সপ্তম মিনিটে গোল পেয়ে যায় নিউজিল্যান্ড। সারপ্রিত সিংয়ের পাস থেকে বুক দিয়ে বল নামিয়ে গোল করেন ইলাইজা জাস্ট। ১-০ গোলের লিড নেয় নিউজিল্যান্ড। ৩২ মিনিটে রামিন রেজাইয়ানের গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় ইরান। সমতা নিয়ে ম্যাচের প্রথমভাগ শেষ করে দু’দল। দ্বিতীয়ার্ধে মাঠে বল গড়ানোর নবম মিনিটে আবারও এগিয়ে যায় নিউজিল্যান্ড। বেন ওল্ডের সাথে ওয়ান-টু-ওয়ান খেলে বক্সের ডান প্রান্ত দিয়ে দারুণ শটে গোল করেন প্রথম গোলের…

বিস্তারিত পড়ুন

স্পোর্টস ডেস্ক : পিছিয়ে থেকেও চলতি বিশ^কাপ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের সাথে ড্র করল উরুগুয়ে। আজ ভোরে ‘এইচ’ গ্রুপের ম্যাচে সৌদি আরবের সাথে ১-১ গোলে ড্র করে উরুগুয়ে। ২০২২ সালের বিশ^কাপে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ^কে চমকে দিয়েছিল সৌদি আরব। এবার জয় না পেলেও, উরুগুয়ের সাথে ড্র করে নিজেদের চমক অব্যাহত রেখেছে তারা। মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩০ মিনিটে গোলের বড় সুযোগ পায় উরুগুয়ে। ফেদেরিকো ভিনাসের নেওয়া দারুন হেড দক্ষতার সাথে হাত দিয়ে ক্রসবারের উপর দিয়ে বাইরে পাঠিয়ে দেন সৌদি আরবের গোলরক্ষক আল ওয়াইজ। প্রথমার্ধে খুব বেশি সময় বল দখলে রাখতে না পারলেও ম্যাচের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকার স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সংসদে কুমিল্লা-৯ আসনের সরকারি দলের সদস্য মো. আবুল কালামের টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, রাজধানীর জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক সমস্যা মোকাবিলার পাশাপাশি টেকসই সমাধানের লক্ষ্যে সরকার পর্যায়ক্রমে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করছে। তিনি জানান, স্বল্পমেয়াদি কার্যক্রমের আওতায় রাজধানীর নর্দমা, বক্স-কালভার্ট ও খালসমূহ থেকে নিয়মিত পলি ও বর্জ্য অপসারণ করা হচ্ছে। ভারী বর্ষণের সময় জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলো থেকে পোর্টেবল পাম্পের মাধ্যমে দ্রুত বৃষ্টির…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো আরো আধুনিক ও কার্যকর সেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে, যাতে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে জনসেবা পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আনিসুর রহমান (মাদারীপুর-৩) উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার বিভাগ এবং আইসিটি বিভাগের আওতাধীন অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প দেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে আধুনিক ও আরো কার্যকর সেবা কেন্দ্রে রূপান্তরের জন্য কাজ করছে।’ তিনি জানান, ইতোমধ্যে এসব কেন্দ্রের মাধ্যমে নাগরিকরা বিভিন্ন ধরনের সরকারি সেবা ডিজিটালভাবে গ্রহণ করতে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্তমানে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে দৈনিক মোট পানির চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। যদিও গ্রীষ্ম ও শীত মৌসুমে পানির চাহিদার তারতম্য হয়ে থাকে। তিনি জানান, বর্তমানে ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার। আজ জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্থানীয় সরকার মন্ত্রী আরও জানান, পানি বিশুদ্ধকরণের কাজটি অত্যাধুনিক কেমিক্যাল পিএসি (পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড), এ্যালাম সালফেট ও ক্লোরিনেশন-এর মাধ্যমে পরিশোধন করা হয় এবং ডবলিউএইচও…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : আওয়ামী লীগের স্বৈরাচারী শাসনামলে বৈষম্যের কারণে বেকার হয়ে পড়া সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঐতিহ্যবাহী ‘দৈনিক বাংলা’, ‘বাংলাদেশ টাইমস’ এবং জনপ্রিয় সাপ্তাহিক ‘বিচিত্রা’ পুনরায় চালু করার জোর তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘এই গণমাধ্যমগুলোর একটি ঐতিহাসিক ও ঐতিহ্যগত মূল্য রয়েছে। তাই এগুলোকে পুনর্গঠন করে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।’ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অতীতে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী যুগে রাষ্ট্র গণমাধ্যমের দিকে চোখ রাঙিয়ে কথা বলত। তবে বর্তমান গণতান্ত্রিক সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে। আমরা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সমস্যা সমাধানে প্রকৃত ‘সহযোগী অংশীদার’ হিসেবে কাজ করতে চাই। তিনি বলেন, ‘১৬ জুন সংবাদপত্রের কালো দিবস। গণমাধ্যমের সংকট এবং সাংবাদিকতা পেশার কালো পরিবেশ এখন একাকার হয়ে গেছে। তাই কেবল ৫০ বছর আগের সমস্যার আলাপের মধ্যে নিজেদের আটকে না রেখে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল মাধ্যমের নতুন চেহারা ও চ্যালেঞ্জ অনুধাবন করে তার উদ্ভাবনী সমাধান বের করতে হবে।’ আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর জাতীয়…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : দেশের পোল্ট্রি খাতকে আরো আধুনিক, নিরাপদ, পরিবেশবান্ধব ও টেকসই ভিত্তির ওপর গড়ে তুলতে ‘জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬’ প্রণয়ন করেছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রণীত এ নীতিমালায় উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা, মান নিয়ন্ত্রণ, গবেষণা সম্প্রসারণ এবং রপ্তানিমুখী শিল্প গড়ে তোলার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, জেলা প্রাণিসম্পদ দপ্তরের নিবন্ধন ছাড়া কোনো বাণিজ্যিক খামার স্থাপন করা যাবে না। দীর্ঘ ১৮ বছর পর ২০০৮ সালের নীতিমালার প্রয়োজনীয় সংশোধন ও হালনাগাদ করে গত রোববার নতুন এই নীতিমালা প্রকাশ করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, বর্তমানে দেশের প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস পোল্ট্রি খাত। ডিম ও মাংস…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে অংশগ্রহণের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। নিউইয়র্কে ১৭ থেকে ১৯ জুন তিন দিনব্যাপী এ আয়োজন চলবে। এতে বৈশ্বিক মানবিক চ্যালেঞ্জ এবং মোকাবিলা কৌশল নিয়ে আলোচনার জন্য নীতি-নির্ধারক, কূটনীতিক, মানবিক কর্মী এবং উন্নয়ন সহযোগীদের সমবেত হওয়ার কথা রয়েছে। সফরকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মানবিক বিষয় এবং আন্তর্জাতিক সহযোগিতা সংক্রান্ত বিভিন্ন আলোচনা ও কার্যক্রমে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। আগামী ২০ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। সূত্র : বাসস…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ শাস্তির মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘সরকারের নির্দেশনা ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কেউ পার পাবে না। অনিয়ম ও অবহেলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ আজ সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ-দ্বীন হাসপাতালে নবজাতক ও শিশুদের জন্য নিরাপদ চিকিৎসা পরিবেশ নিশ্চিত করা যায়নি। অক্সিজেন প্রবাহের জন্য ভেন্টিলেশন ব্যবস্থাও ছিলো না হাসপাতালটিতে। নবজাতকদের শ্বাসকষ্ট হলেও, কোনো ডাক্তার তখন দায়িত্বে ছিলেন না। ডেকেও নার্সদের সাড়া মেলেনি। তিনি বলেন,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ (মঙ্গলবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে যে রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও খুলনা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা…

বিস্তারিত পড়ুন

মোঃ তরিকুল ইসলাম খান জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭ হাজার ৩ কোটি টাকা ব্যয়ে মোট ৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১টি, পানি সম্পদ মন্ত্রণালয়ের ৩টি এবং শিক্ষা মন্ত্রণালয়ের ১টি প্রকল্প রয়েছে। অনুমোদিত ৫ প্রকল্প: ১. প্রধানমন্ত্রীর কার্যালয়: ‘Supporting Infrastructure Project for Chinese Economic and Industrial Zone’ প্রকল্পটি অনুমোদন পেয়েছে। চীনা শিল্প অঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। ২. পানি সম্পদ মন্ত্রণালয়: এই মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো হলো: – ফেনীতে বন্যা…

বিস্তারিত পড়ুন

মোঃ পারভেজ-পটিয়া (প্রতিনিধি) পটিয়া উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ১৭টি ইউনিয়ন শহিদ জিয়া স্মৃতি সংসদকে নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের দল নির্ধারণে লটারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন বুধবার বিকেলে পটিয়া বিএনপির পার্টি অফিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নুরুল আবছার, সহ-সভাপতি জাফর, ইকবাল, সিকদার, সুমন, খাইরুল ইসলাম ফারুখী, সোলাইমান, অ্যাডভোকেট তারেক, আজগর আলী, নুর হোসেন, রাসেল, ওহিদুল আলম খোকন মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়…

বিস্তারিত পড়ুন

শাহিনুর ইসলাম তালা (উপজেলা) প্রতিনিধি: চলতি আমের মৌসুমে আমের বাজারে ধস নেমেছে। কাঙ্ক্ষিত দাম না পাওয়া লোকসানে পড়েছে আম চাষী। আম চাষী আব্দুল্লাহ কাগচী বলেন,তার নিজস্ব তিন বিঘা জমিতে আম বাগান আছে। লীস নিয়ে আরও ছয় বিঘা জমিতে আমের চাষ করেন। এবার গাছে বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া বৈরীতার কারণে হিম সাগর সহ অন্যান্য জাতের আম ঝরে পড়েছে। সেই সাথে অতিরিক্ত গরমে আম আগাম পাক ধরে। অন্যদিকে ঈদুল আজহার একটানা ছুটেতে বাজার ক্রেতা শূন্য হয়ে পড়ে। মৌসুমি আম ব্যবসীয় কামরুল ফকির বলেন,আমার কেনা বাগানে এখন আম্রপালি আর ল্যাংড়া আম আছে। যে দামে বাগান কিনেছিলাম,স্থানীয় বাজারে আমের দাম না থাকায়,লোকসানে পড়তে হচ্ছে।…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের ৪৭তম দিনে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার জনাব অঞ্জন কুমার দাস স্যারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ হলো। তিনি আমার এই ভ্রমণকে সাধুবাদ জানিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। বিশেষ করে আমার প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ, মাদকবিরোধী প্রচারণার পাশাপাশি ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির বিষয়টি মানুষের মাঝে আরও বেশি করে তুলে ধরতে উৎসাহিত করেন। আন্তরিক ও প্রেরণাদায়ী এই সাক্ষাৎ আমার ভ্রমণকে আরও অর্থবহ করে তুলেছে। উল্লেখ্য, স্যারের বাড়ি নরসিংদী সদর উপজেলায়। আমার ভ্রমণ ডাইরিতে স্যার যা লিখলেন: “স্নেহের মোবাশ্বের আলী, আপনার জন্য শুভকামনা রইল। আপনার পথ চলা সফল হউক। আপনার ভ্রমণের মাধ্যমে যে অভিজ্ঞতা এবং জ্ঞান…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রিফাত নামের এক যুবক গুলিবিদ্ধ হওয়ার পর দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারীও গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। ঘটনার পর থেকে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠা বিরাজ করছে। ​স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার রাতে সলিমগঞ্জের চিহ্নিত সন্ত্রাসী ‘মনেক ডাকাত’ ও তার সহযোগীরা অতর্কিতে রিফাতের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হওয়ার পর দুর্বৃত্তরা রিফাতকে জোরপূর্বক একটি যানবাহনে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।…

বিস্তারিত পড়ুন

মোঃ হাসান আলী নওগাঁর মান্দা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে ওই যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয়রা। বিশেষ করে বর্ষা মৌসুমে বৈদ্যুতিক তার, মোটর, সুইচবোর্ড বা ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিস্তারিত পড়ুন

মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে দুইটি ফার্মেসিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলার পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের ওষুধ তত্ত্বাবধায়ক রনী চন্দ্র গোপ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী পরিচালিত অভিযানে বিভিন্ন ফার্মেসি পরিদর্শনকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় ফুজি মেডিকেল হল ও মা ড্রাগ হাউস-এর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ=(যশোর) প্রতিনিধি যশোরের শার্শা উপজেলা কলেজ হতে ২৫ জন শিক্ষার্থীকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করায় , আজ ১৫ জুন সোমবার সকাল ১০ ঘটিকার সময় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফজলে ওয়াহিদ, উপজেলা নির্বাহী অফিসার, শার্শা ,যশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জনাব মোঃ খায়রুজ্জামান মধু, প্রতিষ্ঠাতা, শার্শা উপজেলা কলেজ ও প্রধান উপদেষ্টা, শার্শা উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রাশেদ, সমবায় অফিসার, শার্শা,যশোর। সভাপতিত্ব করেন জনাব মোঃ হাসানুজ্জামান, অধ্যক্ষ, শার্শা উপজেলা কলেজ, শার্শা , যশোর। উক্ত অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া ড্রাম ট্রাকের ভেতরে আটকে পড়া এক হেলপারকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ সোমবার (১৫ জুন) রাত ২টার দিকে গাইবান্ধা পৌর এলাকার পুরাতন বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। ​উদ্ধার হওয়া হেলপারের নাম মো. সিয়াম (পিতা মো. জিয়া)। তিনি গাইবান্ধার বাসিন্দা। ​ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত ২টার দিকে গাইবান্ধা থেকে বালাসিগামী ‘জাকিয়া জান্নাত পরিবহন’ নামের একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৮১৪২) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ড্রাম ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং হেলপার সিয়াম ভেতরে আটকা পড়েন। ​খবর পেয়ে গাইবান্ধা…

বিস্তারিত পড়ুন

মোঃ রফিকুল ইসলাম মৃধা (স্টাফ রিপোর্টার) পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় মুক্তিপণের দাবিতে অপহরণ, তিন হোতা গ্রেপ্তার। পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অটোভ্যান চালক রাফি খানকে (১৯) অপহরণের ১২ ঘন্টা পরে পুলিশ উদ্ধার করেছে। গতকাল রবিবার রাত সাড়ে আটটায় চাকামইয়া নিশানবাড়িয়া গ্রাম থেকে কলাপাড়া থানার পুলিশ রাফিকে উদ্ধার করে। ওই রাতেই পুলিশ অভিযুক্ত মূল আসামি জাহিদ প্যাদা (২১), কোয়েল গাজী (২০) ও ইমরান গাজীকে (২২) গ্রেফতার করেছে। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে। ভিকটিম রাফিকে আহতাবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার আসামীদের সকলের বাড়ি চাকামইয়া ইউনিয়নে নিশানবাড়িয়া গ্রামে। অপহৃত রাফি খানের বাবা মো. হাসান…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি জীবনে কোনদিন দেখিনি ধর্ষিতার মুখে হাসি, যাই হোক বিচার শুধু ছেলের না, মেয়েরও হওয়া উচিত! বিস্তারিত তথ্য আমরা জানতে পারলে সবকিছু খোলাসা হয়ে যাবে হয়তো, অপেক্ষা করুন! ঠাকুরগাঁও ধর্ষণ হওয়া তরুণী ধর্ষনের বর্ণনা দিতে গিয়ে নিজেই হেসে উঠলেন। বলতে বলতে বলে উঠলেন, প্রথম প্রেমিক করছে। তারপর তার প্রেমিকের দুই বন্ধু ভয় দেখানোর কারণে তাদেরকেও দিতে হইছে। ধর্ষণের পর এই প্রথম কাউকে হাসতে দেখলাম। আমার মনে হচ্ছে ধর্ষণ হওয়ায় সে সন্তুষ্ট! আমার ছোট জীবনে কোনদিন আমি ধর্ষণকারীর পক্ষে ছিলাম না, তবে এবার কেনো জানি মনে হচ্ছে কাহিনি ভিন্ন! দোষী ছেলে কিংবা মেয়ে হোক- শাস্তি সবার হোক!

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোরের মনিরামপুর উপজেলার জামালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানত আলীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক আমানত আলীর পরিবারের একই শিক্ষা প্রতিষ্ঠানে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত নিজের ভাই,বোন জামাই,বোনের নাতী,নিজের স্ত্রী ও প্রধান শিক্ষক হিসেবে নিজেই বহালে আছেন। এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষানীতি বহির্ভূত এহেন কর্মকান্ড ছাড়াও অভিযোগ উঠেছে নিয়মিত আসেন না বিদ্যালয়ে এমনকি বিগত বছরের তারিখে নতুন করে ৩টি পদে নিয়োগের অভিযোগ উঠেছে আমানতের খেয়ানতকারী শিক্ষক মোঃ আমানত আলীর বিরুদ্ধে। ‎স্থানীয়সূত্রে তথ্য পেয়ে সরেজমিনে গেলে জানা যায়,এর আগেও এ ধরনের নিয়োগ বানিজ্য তিনি করেছেন। এর আগেও অভিযোগ উঠেছে, কিন্তু সাংবাদিকেরা এসে ফুটেজ সংগ্রহ করেই মোটা।অংকের…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জল হসেন সহ অন্যরা। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিক্ষকতা পেষা এখন কুক্ষিগত হয়ে গেছে। সকলে যেন ভালমানের শিক্ষা গ্রহন করতে পারে, সে বিষয়ে সকলকে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল ইসলামকে…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে অবৈধ দখল ও যানবাহনের অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৫ জুন) দুপুর ২টায় কুলাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকা এবং পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচালিত এ অভিযানে কয়েকটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। কুলাউড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কুলাউড়া থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। অভিযান চলাকালে রেলস্টেশন এলাকার ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা কয়েকটি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এছাড়া অবৈধভাবে পার্কিং করার দায়ে একটি মোটরসাইকেল আটক করা হয়।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। সূত্র : বাসস…

বিস্তারিত পড়ুন

​ মোঃ শফিকুল আলম শাকিল-ক্রাইম রিপোর্টার গাইবান্ধা ​গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদ্রাকপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে বাস্তবায়নাধীন একটি রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে নির্মাণের পরপরই রাস্তাটির কার্পেটিং উঠে যাচ্ছে। রাস্তাটি এখন এতটাই নাজুক অবস্থায় রয়েছে যে, খালি হাতেই তুলে ফেলা যাচ্ছে সদ্য বসানো পাথর ও বিটুমিনের আস্তরণ। ​সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নির্মাণাধীন ওই রাস্তার বিভিন্ন স্থানে বিটুমিনের স্তর বসানো হলেও তা মোটেই টেকসই হচ্ছে না। স্থানীয়রা অভিযোগ করছেন, পুরোনো কার্পেটিং না তুলেই তার ওপর দায়সারাভাবে নতুন কাজ চালানো হচ্ছে। এর ফলে…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা) পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং পাবনা অফিসার ইনচার্জ জনাব মোঃ তারিকুল ইসলাম ও ইন্সপেক্টর (অপারেশন) জনাব সঞ্জয় সাহা মহোদয়ের তত্ত্বাবধানে সোমবার (১৫ জুন) ১২ টা দিকে পাবনা থানার বাস টার্মিনাল, অনন্তমোড়, গাছপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধ প্রবণ স্থানে চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধে থানা পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি স্ত্রীর ছলছল করা চোখ দুটোই বলে দিচ্ছে তার বুকের ভেতর কতটা হাহাকার চলছে। আমি শুধু তার ওই অসহায় চাহনিটাই দেখছি। মেয়েটি হয়তো মনে মনে ভাবছে- “কার জন্য এতো কষ্ট করলাম? কাকে এতো অন্ধের মতো বিশ্বাস করলাম? যার জন্য দশ মাস দশ দিন অমানসিক কষ্ট সহ্য করে একটি সন্তান জন্ম দিলাম, সে আজ অন্য কাউকে ভালোবাসে!” ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়তো একাধিক বিয়ে করার বিধান রয়েছে। কিন্তু বিবেক, সময় আর পরিস্থিতি বলেও তো একটা কথা থাকে! একজন মা যখন স/ন্তান জ/ন্ম দেওয়ার পর নিজের শারীরিক কন্ডিশন আর সদ্যোজাত সন্তানকে লালন-পালন নিয়ে সবচেয়ে কঠিন একটা সময় পার করছেন, ঠিক…

বিস্তারিত পড়ুন

শাহিনুর ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জে নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ইয়াসিন আলী নামের এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার নলতা এলাকায় অবস্থিত নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টার-এ অভিযান পরিচালনা করে দণ্ড প্রদান করা হয়। জানা যায়, অভিযুক্ত ইয়াসিন আলী বৈধ চিকিৎসক না হয়েও নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন বলে অভিযোগ ওঠে। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পেলে তাকে কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল…

বিস্তারিত পড়ুন

​কবির হোসেন রাকিব-(লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার অন্যতম ব্যস্ততম লরেন্স-নবীগঞ্জ সড়কটি এখন সাধারণ মানুষের জন্য এক ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির পিচ ও খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্তের। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে ডোবার আকার ধারণ করে, যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ​ভোগান্তির চরম সীমায় হাজারো মানুষ ​স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। সড়কটির আশপাশে গড়ে উঠেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদ্রাসা। ফলে প্রতিদিন শত শত শিক্ষার্থীকে চরম ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে যাতায়াত করতে হয়। ​সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ-(পাবনা) পাবনা চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে ১৪ জুন রবিবার রাতে চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চাটমোহর থানা পুলিশ তিন মাদক সেবিকে আটক করে। পরে তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করা হয়। আদালত তাদের প্রত্যেকজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে। পুলিশের সূত্রে জানা যায় , ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ অলিউর রহমান জানান চাটমোহর থানা পুলিশের মাদক বিরোধী একটি দল উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাদকপল্লী কুবিরদিয়ার এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার আবুল বাশারের ছেলে বাঁধন হোসেন (২৩), বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে পৈলানপুর এলাকার রফিকুল ইসলাম…

বিস্তারিত পড়ুন

মুহাম্মাদ রাকিবুল ইসলাম-ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশের পুকুরে ডুবে নবীর হোসেন (দেড় বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যায় পৌরসভার সাগরপুর মহল্লার দক্ষিণাপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত নবীর হোসেন স্থানীয় ভ্যানচালক মোহাম্মদ আলীর ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিনের কর্মব্যস্ততা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরেন মোহাম্মদ আলী। পরে বাড়ি থেকে অল্প দূরে অবস্থিত একটি পুকুরে পালিত হাঁস আনতে যান তিনি। অজান্তেই বাবার পিছু নেয় ছোট্ট নবীর। পরিবারের কেউ বিষয়টি খেয়াল করতে পারেননি। কিছুক্ষণ পর হাঁস নিয়ে বাড়ি ফিরে এসে ছেলেকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মোহাম্মদ আলী। পরিবারের সদস্যরা আশপাশে…

বিস্তারিত পড়ুন

মোঃ হাসান আলী নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে রোববার (১৪ জুন) বিকেল ৩টায় উপজেলার তেতুলিয়া ইউনিয়নের চক সাবাই (গোয়ালপাড়া) এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মাদক কারবারের অভিযোগে মো. শাহিন(২৬) ও তার স্ত্রী মোছাঃ আয়েশা আক্তার(২১)-কে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পলাতক আসামি মোঃ আলিমুদ্দিন(৫০) ও মোঃ সৈয়দ (৬০)-এর বাড়ি এবং আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে ৪০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়াও দেশীয় মদ তৈরিতে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও সরঞ্জাম জব্দ করে…

বিস্তারিত পড়ুন

মোঃ হাসান আলী উত্তরের সীমান্ত ঘেষা আর সবুজে-শ্যামলে ঘেরা জনপদ নওগাঁ জেলার ধামইরহাট উপজেলা। উপজেলার ১টি ঘটনা সমাজে বিবেকবান মানুষের হৃদয়ে অন্তঘাত করেছে। উপজেলায় ১জন বৃদ্ধা মহিলা তাঁর নিজের সম্পত্তি ২জন সন্তানের নামে লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দেওয়া এবং দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে ধামইরহাট সদর উপজেলা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধামইরহাট থানাধীন খড়মপুর গ্রামের বাসিন্দা চাঁদ সুলতানা (৬৫)-কে তার দুই ছেলে আব্দুল মমিন (৪৫) ও আব্দুল মুকিম (৩৫) দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন। বৃদ্ধা মা তাঁর সম্পত্তি তাদের নামে লিখে দিতে অস্বীকৃতি জানালে তারা বৃদ্ধ মাকে…

বিস্তারিত পড়ুন

সাকিব হাসান নাইম-দিনাজপুর প্রতিদিন ভোর হয়। সূর্যের আলো ছড়িয়ে পড়ে। পাড়ার শিশুরা বইয়ের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলের উদ্দেশে ছুটে যায়। কেউ মাঠে খেলতে নামে, কেউ বন্ধুদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে ওঠে। কিন্তু আট বছর বয়সী আয়াত হোসেনের দিন শুরু হয় একইভাবে, কোনো এক স্বজনের কোলে শুয়ে বা বসে। দিনাজপুরের ঘোড়াঘাট পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের রসুনপুর এলাকার দিনমজুর রাজু মিয়া আর আতিকা খাতুন দম্পতির ছেলে আয়াত। তিন ভাইয়ের মধ্যে আয়াত মেজো। জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছে সে। চিকিৎসার প্রয়োজন থাকলেও পরিবারের সীমিত আয়ে নিয়মিত চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বয়স তার প্রায় আট বছর। অথচ শারীরিক গঠন আর আচরণে মনে…

বিস্তারিত পড়ুন

মোঃ আবু সালেক ভূইয়া ১৪-০৬-২০২৬ ইং রোজ রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১:০০ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্টোপলিটন পুলিশ। এ সময় সার্বিক কল্যাণের লক্ষ্যে সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন। তারা ব্যক্তিগত ও সমষ্টিগত বিভিন্ন আবেদন এবং সমস্যার কথা তুলে ধরেন। তাদের আবেদন পূরণ ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। কল্যাণ সভায় প্রদত্ত বক্তব্যে তিনি জিএমপি তে কর্মরত পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণের আশ্বাস প্রদান করেন এবং ফোর্সের কল্যাণ নিশ্চিতের পাশাপাশি সেবা প্রত্যাশী জনগণকেও…

বিস্তারিত পড়ুন

লুৎফর রহমান টুটুল-টাঙ্গাইল : একসময় সংসারের খরচ চালাতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হতো মতিউর রহমানকে। কিন্তু শখের বশে পরিত্যক্ত জমিতে গড়ে তোলা একটি লটকন বাগান আজ তার পরিবারে ফিরিয়ে এনেছে স্বচ্ছলতা। মৃত্যুর পরও বাবার হাতে লাগানো লটকন গাছই এখন পরিবারের প্রধান আয়ের উৎস হয়ে উঠেছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা গ্রামের বাসিন্দা মতিউর রহমান প্রায় আট বছর আগে নিজের ৩৩ শতাংশ পরিত্যক্ত জমিতে শতাধিক লটকনের চারা রোপণ করেন। প্রায় তিন বছর পর গাছগুলোতে ফল আসতে শুরু করে। সেই বাগানের লটকন বিক্রি করে এখন স্বাবলম্বী হয়েছে তার পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, মতিউর রহমান জীবদ্দশায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও)…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোর শহরের তীব্র যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্যান ও রিকশা চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা আইন-শৃঙ্খলা কমিটি। একইসঙ্গে পৌরসভার অনুমোদনহীন সব ভ্যান-রিকশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (১৪ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১ জুলাই থেকে ড্রাইভিং লাইসেন্স এবং পৌরসভার বৈধ অনুমোদন ছাড়া কোনো ভ্যান বা রিকশা যশোর শহরে চলাচল করতে পারবে না। বর্তমানে পৌরসভার নিবন্ধিত প্রায় ৭ হাজার ৭০০ ভ্যান-রিকশা রয়েছে। এর বাইরে থাকা যানবাহনকে…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ​ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক কিশোরীকে জোরপূর্বক গণধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। গত ১০ জুন উপজেলা শহরের কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী কিশোরী ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ​ভুক্তভোগী কিশোরী কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খাউজি গ্রামের বাসিন্দা এবং তার পরিবার পেশাগত কারণে আশুগঞ্জের কলাবাগান এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে। ​ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, গত ১০ জুন রাত ৮টার দিকে ওই কিশোরী রুটি কিনতে দোকান থেকে বের হলে স্থানীয় যুবক জাকারিয়া ও অনিকসহ তিন যুবক তাকে পথরোধ করে। এসময় তাকে জোরপূর্বক পার্শ্ববর্তী একটি ভবনের পাঁচতলায় নিয়ে হাত-পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করা হয়। ঘটনার পর কাউকে…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি যশোরের চৌগাছা উপজেলার এক কলেজছাত্রীর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত আনিসা খাতুন উপজেলার দুলালপুর গ্রামের আব্বাস আলীর মেয়ে। তিনি যশোর এমএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, উপজেলার পেটভরা গ্রামের আব্দুল মাজিদের ছেলে মেহেদী হাসানের সঙ্গে গত ২৫ মার্চ ২০২৬ তারিখে আনিসার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় কাবিননামা বাবদ চার লাখ টাকা এবং তিন ভরি স্বর্ণালংকার দেওয়ার শর্ত নির্ধারণ করা হয়। এছাড়া বিয়ের আনুষ্ঠানিকতা, স্বর্ণালংকার, শাড়ি, প্রসাধনী ও অন্যান্য খাতে প্রায় ১২ লাখ…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে ফুটবলের প্রতি এক অদম্য ভালোবাসার নজির স্থাপন করেছেন সোহাগ মিয়া নামে এক কাতার প্রবাসী যুবক। ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে তিনি তার নিজ বাড়ির ছাদ সাজিয়েছেন বিভিন্ন দেশের পতাকায়। তার এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ফুটবলপ্রেমীদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। ​সোহাগ মিয়া কুড়িঘর গ্রামের সড়ক পাড় মধ্যপাড়ার বাবুল মিয়ার ছেলে। জানা যায়, তিনি ব্যক্তিগতভাবে ব্রাজিল ফুটবল দলের একজন বড় ভক্ত। তবে ফুটবল খেলার প্রতি গভীর অনুরাগ থেকে তিনি কেবল প্রিয় দলের নয়, বরং বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পতাকা দিয়ে নিজ বাড়ির ছাদ চতুর্দিকে সুনিপুণভাবে সাজিয়েছেন। ​সবুজ ঘেরা মনোরম পরিবেশে অবস্থিত…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ২০২৬-২৭ অর্থবছরের জন্য ঘোষিত প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট বাংলাদেশের অর্থনৈতিক নীতি-আলোচনায় একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। বিএনপি সরকারের প্রথম বাজেট হওয়ায় এর প্রতি সাধারণ মানুষ, ব্যবসায়ী মহল এবং উন্নয়ন অংশীদারদের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি। এই বাজেটকে শুধু আকারে বড় হিসেবে নয়, বরং দেশের অর্থনীতিকে আরও গতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উৎপাদনশীল করার একটি সম্ভাবনাময় রূপরেখা হিসেবে দেখা যেতে পারে। কারণ বাজেটের প্রকৃত সাফল্য কেবল ব্যয়ের পরিমাণে নয়, বরং এর কার্যকর বাস্তবায়নের মধ্যেই নিহিত। বড় বাজেট: সম্ভাবনার সম্প্রসারণ একটি ক্রমবর্ধমান অর্থনীতির জন্য বড় বাজেট অনেক সময়ই সম্ভাবনার নতুন পরিসর তৈরি করে। অবকাঠামো উন্নয়ন,…

বিস্তারিত পড়ুন

হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: সাংবাদিকদের উপর হামলা-মামলা-হুমকির প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব। সাংবাদিক মিজানুর রহমানকে প্রকাশ্যে জীবনাশের হুমকিদাতার গ্রেফতার এবং সাংবাদিক আজিম হোসেনের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। রবিবার ( ১৪ জুন) বেলা ১১ টায় শ্যামনগর বাসস্ট্যান্ড চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শ্যামনগরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। সাংবাদিক আব্দুল আহাদ এর সঞ্চালনায় এ মানবন্ধনে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছামিউল ইমাম আযম মনির এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী। এ সময় আরও বক্তব্য রাখেন ডিবিসি’র সাতক্ষীরা…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও সদর উপজেলায় বেড়ানোর কথা বলে ডেকে নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর প্রেমিকসহ তিন যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার (১৩ জুন) দিবাগত রাতে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকার একটি গুদামে (গোডাউন) এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক ও অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- কালিতলা এলাকার আনারুলের ছেলে মো. তামিম ইসলাম (২২), মিন্টুর ছেলে মো. রনি (২১) এবং মজিদুর রহমানের ছেলে মো. মাসুদ (২২)। পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ…

বিস্তারিত পড়ুন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল-ঢাকা মহাসড়কে বাস চলাচল কমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস মালিকদের নতুন ব্যবস্থাপনা ও ট্রিপ সংখ্যা কমিয়ে দেওয়ার সিদ্ধান্তের ফলে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে ভাড়া বৃদ্ধির অভিযোগও করেছেন যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা যায়, বাউফল-ঢাকা রুটে আগে মুন পরিবহন, অন্তরা পরিবহন, চেয়ারম্যান পরিবহন, ইসলাম পরিবহন, সাকুরা পরিবহন, বাউফল ট্রাভেলস ও কিংস পরিবহনসহ বিভিন্ন ব্যানারে প্রতিদিন প্রায় ৭০ থেকে ৮০টি বাস চলাচল করত। তবে সম্প্রতি পরিবহন মালিকদের নতুন সিদ্ধান্তের পর বাসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যাত্রীদের অভিযোগ, বর্তমানে বাসের সংখ্যা প্রায় অর্ধেকে নেমে আসায় বাউফল ও বগা ফেরিঘাট এলাকায়…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল : মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল জেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে *“Startup, Science Project and Innovation Idea Showcasing Program”* (স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট এবং উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী কর্মসূচি)। আজ ১৪ জুন ২০২৬ তারিখে সকাল ১০টা থেকে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে এই জমকালো প্রদর্শনীর আয়োজন করা হয়। এডুকেশন অ্যাক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেছে গাজীপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৪ জুন) ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে পরিচালিত অভিযানে মাদকসেবন, মাদক ব্যবসা, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানের অংশ হিসেবে পাবনা সদর থানায় ১ জন, ফরিদপুর থানায় ২ জন, সুজানগর থানায় ২ জন, আতাইকুলা থানায় ৩ জন এবং চাটমোহর থানায় ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, আমিনপুর থানা এলাকায় মাদকসেবনের দায়ে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা ও অর্থদণ্ড…

বিস্তারিত পড়ুন

সাকিব হাসান নাইম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় চুরি করতে গিয়ে গণপিটুনিতে হীরা মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার পুটিমারা ইউনিয়নের টঙ্গী শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার টঙ্গী শ্যামপুর গ্রামের অনিল টুডুর বাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করলে হীরা মিয়াকে হাতেনাতে আটক করেন স্থানীয়রা। পরে উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হীরা মিয়া হাকিমপুর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। বর্তমানে তিনি নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের জাটিহার গ্রামে বসবাস করতেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)…

বিস্তারিত পড়ুন

লোকমান হোসেন-শার্শা বেনাপোল প্রতিনিধি : বেনাপোল অবৈধ যানজটের কারণে সাধারণ মানুষের চলাচলের নানাবিদ সমস্যা সম্মখিন হতে হয়। কেউ যেন কারো কথা মানছেইনা। ইসলামী ব্যাংকের সামনে মেইন রোড বেনাপোল বাজারে মোটরসাইকেলের অবৈধ গাড়ী পারকিন। অবৈধ গাড়ি পার্কিং কে কেন্দ্র করে বিভিন্ন সময় দুর্ঘটনার স্বীকার হতে হয় সাধারণ মানুষ থেকে শুরু করে পথচারীদের। দূরপাল্লার পরিবহন বেনাপোল বর্ডার থেকে ছেড়ে আসে। সোহাগ পরিবহন, জিএম পরিবহন, ঈগল পরিবহন, হানিফ পরিবহন, গিরিন লাইন পরিবহন, মামুন পরিবহন, হামদান পরিবহন, এম এম পরিবহন, চাকলাদার পরিবহন, এবং অ্যাম্বুলেন্স সার্ভিস, ফায়ার সার্ভিস, ইমারজেন্সি সেবা দিতে গিয়ে বাধা সম্মুখীন হতে হয়। সব মিলিয়ে এখানে দেখার কোন লোক নেই। অনেক সময়…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি অনেক ইউনিয়নে একটি উদ্বেগজনক সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার প্রথম কিস্তির টাকা প্রকৃত উপকারভোগীর মোবাইল নম্বরে না গিয়ে অন্য নম্বরে চলে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। পরবর্তীতে ইউপি সদস্যদের মাধ্যমে মোবাইল নম্বর সংশোধন করা হলেও প্রশ্ন থেকে যাচ্ছে- এই ভুল নম্বরগুলো কোথা থেকে এলো? কার তথ্যের ভিত্তিতে এগুলো সংযুক্ত করা হয়েছিল? বিষয়টি কি শুধুই অনিচ্ছাকৃত ভুল, নাকি এর পেছনে কোনো প্রতারণামূলক চক্র কাজ করছে? সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ বিতরণে এমন অনিয়ম সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও সন্দেহ সৃষ্টি করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত কারণ…

বিস্তারিত পড়ুন

মোঃ হাসান আলী (রিপোর্টার) মাদক বিরোধী অভিযানের নিয়মিত অভিযান হিসেবে নওগাঁর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায়, সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে ধামইরহাট থানা পুলিশ। অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ জুন ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশ থানার পলাশবাড়ী গ্রামে এই অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানা যায়, পলাশবাড়ী গ্রামের মোঃ আশরাফুল ইসলামের বসতবাড়িতে মাটির তৈরি শয়নঘরের ভেতরে মাদক সেবন করছিল দুই ব্যক্তি। অভিযান চালিয়ে পুলিশ তাদের হাতেনাতে আটক করে এবং আটকের সময় তাদের কাছে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পায়। গ্রেপ্তারকৃতরা হলেন: মো. তামিম (২৬),…

বিস্তারিত পড়ুন

মোঃ হাসান আলী (রিপোর্টার) : সদর উপজেলা নওগাঁর বারোমাসি বিল এলাকা থেকে উদ্ধার হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী শফিকুল ইসলাম(২৮) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে, সংঘটিত চাঞ্চল্যকর এই হত্যার দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ। এ সময় নিহতের ব্যবহৃত দু’টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। মামলার এক আসামি আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ জুন সকালে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাইল ফোনে খবর পান যে, বারোমাসি বিলের কচুরিপানার নিচে একটি লাশ ভাসছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত…

বিস্তারিত পড়ুন

মনজুর আহমেদ : রাজধানীর মিরপুর এলাকায়, মিরপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মোঃ সেলিমুজ্জামান খানের ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী দাবি করেছেন, পূর্ব বিরোধ ও কোরবানির বর্জ্য অপসারণকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়। ঘটনাটি ঘটে গত ২৯ মে ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ৬টায়। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, মিরপুর ১ নম্বর ব্লক, সি-বাড়ি নং ১ ও ৩, রোড নং ৯ এলাকার পার্শ্ববর্তী ভবনের বাসিন্দা জিতু, মিতু ও ফরহাদসহ কয়েকজনের সঙ্গে কোরবানির বর্জ্য ফেলা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। ভুক্তভোগীর অভিযোগ, প্রথমে তাদেরকে বর্জ্য নির্দিষ্ট স্থানে না ফেলে রাস্তার পাশে…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ পাবনা জেলা পুলিশের মাদকবিরোধী ও বিশেষ অভিযানে ঈশ্বরদীর ৬ জনসহ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা পুলিশের তথ্য  জানাযায়, শনিবার (১৩ জুন) রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা  পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসেবন, মাদকদ্রব্য সংরক্ষণ এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটক করা হয়। অভিযানের আটঘরিয়া থানা পুলিশ বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা ও সহায়তার ভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আটঘরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মাহফুজুর রহমান (২৪), তুষার (২৯) এবং সেকেন্দার আলী (২২)। তাদের…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ বাবুল হোসেন-মুকসুদপুর (গোপালগঞ্জ) স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান এবং সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু। খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহিদুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে এবং হাবিবুল্লাহ মুন্সী লিটুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ…

বিস্তারিত পড়ুন

মোঃ বাবুল হোসেন-মুকসুদপুর গোপালগঞ্জ, স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ৮ নং মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ৪ নেতা দলীয় পদ পদবী থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে। আজ বৃহস্পতিবার ( ১৪ জুন) সকালে মহারাজপুরের বনগ্রাম বাজারে নিজেস্ব ব্যাবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করে মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ ফারুক মোল্লা, ও ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোঃ মাসুদ মোল্লা এবং ৮নং মহারাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ আজম খান এবং সদস্য মোঃ খায়ের খান, তাদের নিজ নিজ দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। লিখিত বক্তব্যে…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিবা রানী (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ওমরাডাঙ্গী সড়কের কুয়েত মসজিদ ও স্থানীয় জামায়াত অফিসের পাশের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে কোচিং শেষে বাড়ি ফিরছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, শিবা রানী ওই এলাকার গোবিলাল ও সুমি রানীর একমাত্র সন্তান। স্থানীয়দের দাবি, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সেলোমেশিনচালিত ট্রাক শিবা রানীকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করার চেষ্টা করেন। এ সময় চালক ঘটনাস্থল ত্যাগের চেষ্টা…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জমি পরিমাপ ও চিহ্নিতকরণের নামে হয়রানি ও নাজেহাল করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, প্রকৃত জমির পরিমাণ বা পূর্বের সীমানা বিবেচনা না করেই একতরফাভাবে এই কার্যক্রম চালানো হচ্ছে। বুধবার (১০ জুন) রুহিয়া এলাকায় একটি পরিমাপ কার্যক্রম চলার সময় ভুক্তভোগী নারীরা তীব্র ক্ষোভও অসন্তোষ প্রকাশ করেন। সরেজমিনে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, পূর্বেও এই এলাকায় বালু ভরাট বা সীমানা প্রাচীর নির্মাণের মতো নানা উদ্যোগ নেওয়া হলেও তখন কোনো সুনির্দিষ্ট বা স্থায়ী সমাধান করা হয়নি। আজ হঠাৎ করেই কোনো পূর্ব নোটিশ বা জমির প্রকৃত মালিকদের অনুপস্থিতিতে জমি মাপার কাজ শুরু করা হয়। ভুক্তভোগী নারী ক্ষোভ প্রকাশ…

বিস্তারিত পড়ুন

বাংলা সাহিত্যে প্রতিটি কবির নিজস্ব একটি কাব্যভুবন ও সাহিত্যদর্শন থাকে। সেই সাহিত্যদর্শনের মধ্য দিয়েই একজন কবি তাঁর সময়, সমাজ, মানুষ এবং ব্যক্তিগত অনুভূতির শিল্পিত প্রকাশ ঘটান। সমকালীন বাংলা কবিতার অঙ্গনে বিরহ, প্রেম, মানবিক বোধ ও জীবনযন্ত্রণার সার্থক রূপকার হিসেবে যিনি নিজস্ব স্বাতন্ত্র্যে পরিচিতি লাভ করেছেন, তিনি হলেন বিরহী কবি মাজেদুল হক। বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোণা জেলার সদর উপজেলার পাটলী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম। পিতা এস. এম. কিতাব আলী এবং মাতা বেগম আয়েশা খাতুন। শৈশবের গ্রামীণ জীবন, প্রকৃতির নিবিড় সান্নিধ্য এবং মানুষের সুখ-দুঃখের প্রত্যক্ষ অভিজ্ঞতা তাঁর সাহিত্যচেতনার ভিত নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাহিত্যদর্শনের মূলভিত্তি কবি মাজেদুল হকের সাহিত্যদর্শনের…

বিস্তারিত পড়ুন

অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা : সুন্দরবনে নিষিদ্ধ সময়ে মাছ শিকারের অপরাধে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ২ টি নৌকা, মাছ শিকারের জাল সহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ১৩ জুন শনিবার ভোর ৫ টার দিকে সুন্দরবনের বাইনতলা খাল নামক স্থান হতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। অভিযান পরিচালনা করেন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ মশিউর রহমান ও কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান। আটকৃতরা হলেন কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের গোলখালী গ্রামের তরিকুল ইসলাম সরদার (২১), শরিফুল ইসলাম (২৬), ওসমান সরদার (৬০) ও শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের আঃ…

বিস্তারিত পড়ুন

মো: হাসান আলী : ১৩ জুন শনিবার বজ্রপাতে নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর দক্ষিণ পাড়া গ্রামের সফি উদ্দীনের ছেলে জুয়েল ইসলাম (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়। এলাকা বাসীর সুত্রে জানা জানা যায়, বজ্রপাতের সময় ঐ কৃষক মাঠে কৃষি কাজে নিয়োজিত ছিলেন।  বিকেল সাড়ে ৫টার দিকে ঘোষনগর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে নিহত হন জুয়েল হোসেন। নিহত জুয়েল ইসলামের পিতার সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন ৪৭-নওগাঁ-২ আসনের মাননীয় এমপি ইঞ্জিনিয়ার জনাব এনামুল হক। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। ঘটনার বিস্তারিত: নিহত ব্যক্তি: জুয়েল হোসেন (৩০), পিতা- মৃত শফি মন্ডল,…

বিস্তারিত পড়ুন

হাতিয়া প্রতিনিধি নোয়াখালীর হাতিয়ার ৩নং সুখচর ইউনিয়নের আগামী স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ রাজিব উদ্দিনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে মত প্রকাশ করেছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। স্থানীয়দের দাবি, মোঃ রাজিব উদ্দিন দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হওয়া এবং তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ত করার কারণে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এলাকাবাসীর মতে, নির্বাচিত হলে তিনি ৩নং সুখচর ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তাই আসন্ন নির্বাচনে তাকে চেয়ারম্যান পদে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় ভোটাররা। তবে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বৃহত্তর পুরান লাউড় এলাকায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষার লক্ষ্যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে আস্ সুন্নাহ ইসলামী যুব সমাজকল্যাণ পরিষদ (বৃহত্তর পুরান লাউড়)। শনিবার (১৩ জুন) সকাল ১১টায় পুরান লাউড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় এ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষাবিদ, সমাজসেবক, ধর্মীয় ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক ও অনলাইন জুয়া বর্তমানে সমাজের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্ম এসবের কারণে নৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় (১৩ জুন) ২০২৬ খ্রিস্টাব্দ পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনার অফিসার ইনচার্জ জনাব মোঃ রাশিদুল ইসলাম মহোদয়ের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ স্থানে চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ এবং একটি নিরাপদ ও সুশৃঙ্খল পাবনা গড়ে তোলার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি, মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাইসহ বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করা হয়।জেলা পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধমুক্ত…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল : সরকারি নির্দেশনা তোয়াক্কা না করে রাজকীয় কায়দায় চলছে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (গাউক)। সরকারি বিধিমালা অনুযায়ী বিকেল ৪টার মধ্যে অফিসিয়াল কার্যক্রম শেষ করার স্পষ্ট নির্দেশনা থাকলেও, এখানে নিয়মের কোনো বালাই নেই। প্রতিদিন সন্ধ্যা পেরিয়ে রাত ৭টা-৮টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে অফিস। আর এই অতিরিক্ত ও অবৈধ কর্মঘণ্টাগুলোতেই পর্দার আড়ালে বসছে অনিয়ম, ঘুষ ও দুর্নীতির মেলা—এমনটাই অভিযোগ উঠেছে সংস্থাটির একাংশ ও ভুক্তভোগী সাধারণ মানুষের পক্ষ থেকে। অনুসন্ধানে জানা গেছে, সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দেশের সকল সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এই…

বিস্তারিত পড়ুন

শাহিনুর ইসলাম-ভ্রাম্যমান প্রতিনিধি: কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কলারোয়া প্রেস ক্লাবে নব গঠিত কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মীর রফিকুল ইসলাম ও সদস্য ইঞ্জিনিয়ার শেখ ফরহাদ হোসেন তপুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি এ মতবিনিময় সভায় ক্রীড়াঙ্গনের সংগঠক ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় বক্তারা তরুণ ও যুবসমাজকে ক্রীড়ামুখী করার বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, মাদকের ভয়াল থাবার বিপরীতে একমাত্র ক্রীড়াই ইতিবাচক ভূমিকা রাখতে পারে। উপজেলাজুড়ে ক্রীড়াক্ষেত্রের বিস্তার ঘটানো ও জনপ্রিয় সকল খেলার আয়োজন নিয়মিতভাবে করা গেলে মানুষ ক্রীড়ামুখী হবে। ক্রীড়াই হতে পারে সুস্থ বিনোদনের মাধ্যম। আলোকিত ক্রীড়াঙ্গন গড়তে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত…

বিস্তারিত পড়ুন

মোঃ শফিকুল আলম শাকিল-গাইবান্ধা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামিম কায়সার লিংকন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইরাম খান,উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান আকন্দ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত), পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু এবং উপজেলা জামায়াতে…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহ মহেশপুর উপজেলায় সীমান্তবর্তী ভগবান নগর গ্রামে দেখা মিলবে বিলুপ্তপ্রায় প্রজাতির কালো মুখো হনুমানের। বর্তমানে ৫-৬ টি দলে বিভক্ত হয়ে যায় ২০০ (দুইশত) টির মতো বিপন্ন প্রায় কালো মুখো হনুমান বসবাস করছে গ্রাম টি তে। এসব কালো মুখো হনুমান জন্য এক কঠিন দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন স্থানীয় প্রকৃতি প্রেমী যুবক নাজমুল। প্রতিদিন সকালে নিজের কাজ শেষ করেই ছুটে যান গ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা হনুমানগুলোর খাবারের ব্যবস্থা করতে। বন বিভাগের পক্ষ থেকে সামান্য পরিমাণ পাউরুটি, কলা ও বাদামের ব্যবস্থা করা হয়েছে। তবে এত বেশিসংখ্যক হনুমানের জন্য তা একেবারেই অপ্রতুল। ফলে খাদ্যের অভাবে হনুমানগুলো আশপাশের কৃষিজমিতে ঢুকে…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ​ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক হজযাত্রীর সৌদি আরবে ফেলে আসা লাগেজ উদ্ধার নিয়ে উত্তেজনা থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টার দিকে উপজেলা সদরের কদমতলী এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহপুর গ্রামের এক বৃদ্ধা কসবা হজ কাফেলার মাধ্যমে পবিত্র হজ পালন শেষে দেশে ফেরেন। কিন্তু ফেরার পথে তার একটি লাগেজ সৌদি আরবে থেকে যায়। লাগেজটি ফিরিয়ে আনার বিষয়ে গত বৃহস্পতিবার ভুক্তভোগী পরিবারের সদস্যরা স্থানীয় ওই হজ এজেন্সিতে গিয়ে চাপ…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া (মৌলভীবাজার) মৌলভীবাজারের কুলাউড়ায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন, “কৃষকদের সম্মান করতে হবে। তারাই দেশের খাদ্য নিরাপত্তার মূল শক্তি। কৃষক ফসল উৎপাদন করেন বলেই আমাদের খাদ্যের চাহিদা পূরণ হয়। আমরা প্রতিদিন যে খাবার খাই, তার পেছনে কৃষকদের অবদান সবচেয়ে বেশি।” শনিবার (১৩ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুবেল রানার সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধায় সদর উপজেলায় পারিবারিক ভাবে বিয়ে ঠিক হওয়ার পরেই ধর্ষনের অভিযোগে এক যুবক কে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। সংবাদ বিজ্ঞপ্তিতে এজাহারের বরাত দিয়ে বলা হয়, সদর উপজেলা এক তরুণীর সাথে উজ্জ্বল মিয়া (২৫) নামে যুবকের পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হবার পরে উজ্জ্বল ওই তরুনীকে নানা প্রলোভন দেখিয়ে কৌশলে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে জোর পুর্বক ধর্ষন করে। এরই ধারাবাহিকতায় ২৭ মে বেলা ১০ টার দিকে কৌশলে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা জেলা প্রতিনিধি “মেধা- বিজ্ঞান- উদ্বোধনের দেশ” সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারনা প্রদর্শন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১০ টার দিকে সদর উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে জেলা শহরের সদর উপজেলা মডেল স্কুল এন্ড কলেজের শ্রেনীকক্ষে দিনব্যাপী এই উদ্বোধনী ধারনা প্রদর্শনী কর্মসুচির উদ্বোধন করা হয়। সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.লোকমান হোসেনের সভাপতিত্বে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম(EES) ও এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার আয়োজনে এবং সদর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কর্মসুচিটির উদ্বোধন করেন সদর-২ আসনের সংসদ সদস্য…

বিস্তারিত পড়ুন

রফিকুজ্জামান সিজার “মৌমাছি মৌমাছি , কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণ দাঁড়াবার সময় তা নাই।” মধুকবি নবকৃষ্ণ ভট্টাচার্যের কবিতার এই লাইনর সাথ একেবারে মিলে যায় মোয়ালদের জীবন। এর বাস্তব প্রতিচ্ছবি পাওয়া গেল মৌ চাষী মনিরুল হক নানুর খামারে। ঝিনাইদহ জেলা শহর থেকে প্রায় ২০ কিলামিটার উত্তর শৈলকুপা উপজলা শহর। এই শহরতলীতই কবীরপুর এলাকায় মনিরুল হক নানুর বাস। গ্রামের বাড়ি বিষ্ণুদিয়া। নিজর বাড়ি টিকেই মনিরুল বেছে নিয়েছেন মৌ চাষের জন্য। তিল তিল পরে করে তুলেছেন মৌ খামার। নাম দিয়েছেন মামনি মৌ খামার। এই মামনি খামার থেকেই এবার মনিরুল উৎপাদন করেছেন প্রায় শত…

বিস্তারিত পড়ুন

সুমন খান : রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন অঞ্চল-৪ এর ৯ নম্বর ওয়ার্ডের হরিরামপুর সার্বজনীন শ্মশানঘাটে আধুনিক বৈদ্যুতিক মানবদেহ দাহ চুল্লির উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (১৩ জুন ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ দাহ চুল্লির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্মশানঘাটে আধুনিক ও পরিবেশবান্ধব দাহ ব্যবস্থার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। প্রচলিত কাঠনির্ভর দাহ প্রক্রিয়ায় সময়, ব্যয় এবং পরিবেশগত বিভিন্ন সমস্যার কারণে বৈদ্যুতিক দাহ চুল্লি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ ও বিদ্যুৎ সার্কেলের বাস্তবায়নে প্রকল্পটি সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া উপজেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিকগুলি গ্রামের বাসিন্দা ও একাধিক মামলার আসামি হিসেবে পরিচিত আব্দুল কালাম কুটনের বিরুদ্ধে মাদক ব্যবসা, চোরাচালান এবং স্থানীয়দের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে দাবি করেছেন এলাকাবাসী। অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল কালাম কুটন ও তার সহযোগী রজব আলী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে বিভিন্ন মাদকদ্রব্য এনে এলাকায় সরবরাহ করে আসছেন। তাদের কর্মকাণ্ডের কারণে স্থানীয় যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। এ বিষয়ে স্থানীয় জনগণ মৌলভীবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং র‌্যাব বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা…

বিস্তারিত পড়ুন

মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অন্যান্য অধিকার রক্ষায় গণসচেতনতা বৃদ্ধি এবং তাদের ন্যায্য দাবি তুলে ধরার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে “মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের ‘আলোক কোরে-২’ প্রকল্পের উদ্যোগে শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা এলাকার কম্পেশন প্রকল্প অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীবরদী উপজেলা আদিবাসী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (TWA)-এর চেয়ারম্যান লেবানুস মারাকের সভাপতিত্বে এবং কাপুম দাংগার সঞ্চালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে স্বাগত বক্তব্য দেন ভূমি ব্যবস্থাপনা কমিটির বকশীগঞ্জ শাখার সভাপতি অনন্ত ম্রং। এতে উপস্থিত ছিলেন টিডব্লিউএ-এর ঝিনাইগাতী শাখার চেয়ারম্যান নবেশ খকশি, শ্রীবরদী শাখার এলএমসি সভাপতি ব্রতিন কুমার ম্রং, টিডব্লিউএ-এর বকশীগঞ্জ শাখার ভাইস চেয়ারম্যান…

বিস্তারিত পড়ুন