
শেখ মোহাম্মদ পারভেজ
পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা কর্তৃক পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে চাটমোহর থানা এলাকা হতে ০১ কেজি ৮০০ গ্রাম শুকনা গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৬:৩০ ঘটিকায় চাটমোহর থানাধীন নিমাইচরা ইউনিয়নের সমাজ বাজারস্থ মা সুপার মার্কেট সংলগ্ন এলাকায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ হযরত আলী (৬০), পিতা: মৃত মনছের আলী, গ্রাম: সমাজ দক্ষিণপাড়া, থানা: চাটমোহর, জেলা: পাবনা। মোঃ সাজেদুল ইসলাম (২৮), পিতা: মোঃ শহিদুল ইসলাম, গ্রাম: সমাজ করতকান্দী, থানা: চাটমোহর, জেলা: পাবনা।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালিয়ে ১নং আসামির হেফাজত হতে ০১ কেজি শুকনা গাঁজা এবং ২নং আসামির হেফাজত হতে ৮০০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রয়লব্ধ ২১,৩৫০/- (একুশ হাজার তিনশত পঞ্চাশ) টাকা জব্দ করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৭২,০০০/- (বাহাত্তর হাজার) টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃত, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় চাটমোহর থানায় মামলা রুজু করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ মাদক নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞ এবং মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

