
শেখ মোহাম্মদ পারভেজ
দেশজুড়ে পাঁচ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে পাবনা বেড়া উপজেলার পৌর ভূমি চত্বরে শনিবার (১৩ জুন) ২০২৬ দুপুরে বৃক্ষরোপণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উপজেলার নির্বাহী কর্মকর্তা রোবান্ট চাকমা। এই সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান, বেড়া
প্রেসক্লাবের সদস্যবিন্দুসহ ভূমি অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবান্ট চাকমা , বেড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি )নূরেন মায়িশা খান , বেড়া প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ,ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীব
উপস্থিত থেকে ঔষধি ও বনজ প্রজাতির ৫ ধরনের গাছের চারা রোপণ করেন । আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ বিএনপি সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল।
পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ ও বন মন্ত্রণালয় আগামী ৫ বছরে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রথম ধাপে ৪৯ জেলার ১৪৯ উপজেলায় দেড় কোটি চারা রোপণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রোবান্ট চাকমা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের জন গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ আছে । সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।
তারই অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আজ দুপুর ( ১২ ) টার সময় এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সাথে আমরাও এই কর্মসূচি উদ্বোধন করছি।

