
মোঃ রফিকুল ইসলাম মৃধা (স্টাফ রিপোর্টার)
নদী ও সমুদ্রে সরকারের মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা আজ ১১ জুন মধ্যে রাত থেকে শেষ হচ্ছে তাই পটুয়াখালী উপকূলীয় জেলেদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে, পটুয়াখালীর জেলার অর্ধ লক্ষ নিবন্ধিত জেলেরা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন উপকূলীয় জেলেরা। এখন জেলেরা অবস্থান করছেন সাগর মোহনায় যাতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার সাথে সাথে মাছ ধরায় নামতে পারেন। পটুয়াখালী আলীপুর মৎস্য বন্দরের জলিল (৪৩) নামের এক জেলে বলেন দীর্ঘ ৫৮ দিন পর সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় তারা খুশি তবে সমুদ্রে অবৈধ ট্রলিং টলারে দৌরাত্মে সাধারণ জেলেদের মাছ ধরায় ব্যাহত ঘটে, তাদের জাল ছিড়ে নিয়ে যায়। এব্যাপারে বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতির কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন ৫৮ দিনের অবরোধ শেষে জেলেরা জীবীকার তাগিদে সামুদ্রিক ঝড়ের শংকা নিয়ে মাছ ধরতে গেলেও আশানুরূপ মাছ পাবে কিনা সন্দেহ আছে কারন সমুদ্রে প্রশাসনের নাকের ডগায় অবৈধ ট্রলিং ট্রলারে ছোট বড় সবধরনের মাছ ধরা পরে, তাই সাধারন জেলেরা তেমন মাছ পায় না। তাছাড়া ট্রলিং জাল ব্যাবহারে বাংলাদেশের ভবিষ্যতের মাছেও ঘাটতি দেখা দিবে তাই সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা করতে হলে অবৈধ ট্রলিং টলার বন্ধে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান তিনি।

