
মাসুম বিল্লাহ, খুলনা:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জনসেবামূলক নানা কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত সোনাডাঙা থানা স্বেচ্ছাসেবক দল দিনব্যাপী এক ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে।
নগরীর নিরালা সংলগ্ন সরকারি মজিদ মেমোরিয়াল (জিএমএম) সিটি কলেজ ছাত্রাবাস এলাকা ও এর আশপাশে এই কর্মসূচি বাস্তবায়িত হয়। কর্মসূচির মধ্যে ছিল— ছাত্রাবাসের রাস্তা সংস্কার, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, এলাকা পরিচ্ছন্নতা অভিযান এবং দীর্ঘদিন ধরে পরিত্যক্ত থাকা একটি পুকুরকে জনব্যবহারের উপযোগী করে তোলা।
সোনাডাঙা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিবুল হাসান-এর নেতৃত্বে আয়োজিত এই সেবামূলক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাডাঙা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হাসান বাপ্পি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব এবং সাংগঠনিক সম্পাদক ডা: শাহিনুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিরাজ শাহীন শুভ, মনজুর শাহীন রুবেল, সিফাত আহমেদ রিকি; সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হাসান ,ইয়াসিন শেখ, মাসুম বিল্লাহ, হাসান মুন্সি,ফজলু মোল্লা বাবু, মেহেদী হাসান শুভ, ইয়াসিন আরাফাত ডালিম, ফয়সাল গাজী ফয়েজ, কামরুল ইসলাম, সোহেল শেখ, মিঠুন গাজী, সুমন খান, রাকিব হাসান রিপন, মাসুদ রানা, মাজহারুল ইসলাম আরমান, সজিব শিকদার, রবিউল ইসলাম, মিরাজুর রহমান, মো. সাহেল, মো. রাসেল, মো. রাকিব হাসান রুবেল, মো. রবিউল ইসলাম, মো: বাবু, মুরাদ, মো. হান্নান, জাহিদুর, মো. রাতুল, মো. বিল্লাল, মো. সোহরাব হোসেন, মো. মাসুম, ইমন, হৃদয়, জাহিদ হাসানসহ থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
কর্মসূচি শেষে নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের সাধারণ মানুষের কল্যাণে এবং সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবক দল সর্বদা কাজ করে যাবে। নগরীর সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

