Author: G S Joy
স্টাফ রিপোর্টার : রাজধানীতে টানা ভারী বৃষ্টির ফলে গুলশান ও বনানী এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সৃষ্ট জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রকৌশলী ও পরিচ্ছন্নতা বিভাগের কর্মীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুততম সময়ের মধ্যে জমে থাকা পানি অপসারণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করে ভবিষ্যতে যাতে একই ধরনের জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণেরও নির্দেশ দেন। ডিএনসিসি প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খান বলেন, নগরবাসীর দুর্ভোগ লাঘব করাই সিটি করপোরেশনের প্রধান অগ্রাধিকার। ভারী বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা দ্রুত নিরসনে…
মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার : অদ্য ১২ জুলাই ২০২৬ তারিখে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কোনাপাড়া গ্রামে বসবাসরত স্থানীয় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় উক্ত ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, পিবিজিএম, বিজিবিএমএস, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রামু। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, হোয়াইক্যং ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহজালাল ইসলাম, ১নং ওয়ার্ড মেম্বার সিরাজুল মোস্তফা লালু, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি…
হাফিজুর রহমান-(ধনবাড়ী) টাঙ্গাইল টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। এলাকাসূত্রে জানা যায়,ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ধোকেরকুল গ্রামের মো:সুরুজ আলীর মেয়ে বর্তমান ধনবাড়ী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী চার বোনের মধ্যে তিনি তিন নম্বর মেয়ে পরিবারের অভিযোগ ধনবাড়ী পৌর শহরে বন্দ-টাকুরিয়া গ্রামের ডুবাই প্রবাসি মন্জু মিয়ার ছেলে মো: মারুফ হোসেন শান্তর সাথে প্রেমের সম্পর্ক ছিল গত ১১ জুলাই মেয়েটিকে সকালে ফোন করে দেখা করতে বলে ছেলেটি মেয়েটিকে সাথে নিয়ে যায় এবং সারাদিন অজ্ঞাত স্থানে দিন কাটায় এই ঘটনা ছেলের পরিবার জানতে পেরে স্থানীয় নেতাকর্মীর মাধ্যমে রাতে মেয়েটির বড় বোনের জামাই কাবেল এর বাড়িতে রেখে যায়, পরের দিন ১২…
মো: রুহুল আমিন হাওলাদার : আজকের (১২ জুলাই ২০২৬) প্রবল ও টানা অতিবৃষ্টির কারণে ঢাকার শনির আখড়াসহ বিভিন্ন নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং সড়কগুলো পানিতে ডুবে গেছে। শনির আখড়া থেকে শ্যামপুর ব্রিজ রোড এবং এর আশেপাশের সংযোগ সড়কগুলোতে হাঁটু থেকে কোমর সমান পানি জমে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই এলাকার বর্তমান পরিস্থিতি এবং দুর্ভোগের চিত্র নিচে দেওয়া হলো: ⚠️ বর্তমান পরিস্থিতি ও যাতায়াত ব্যবস্থা তীব্র যানজট: মূল সড়ক ও সংলগ্ন এলাকাগুলো পানিতে প্লাবিত হওয়ায় যানবাহন অত্যন্ত ধীরগতিতে চলছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গণপরিবহন সংকট: রাস্তায় পানি জমে যাওয়ায় গণপরিবহনের সংখ্যা অনেক কমে গেছে, যার ফলে…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহ শৈলকূপা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য সংঘাত ঠেকাতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লার নির্দেশনায় শনিবার রাতে উপজেলার বগুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন স্থান থেকে ঢাল, সড়কি, ফলা, টেঁটা, রামদা ও দেশীয় কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। শৈলকূপা থানার ওসি থানার হুমায়ুন কবির মোল্লা বলেন,এলাকায় শান্তি রহ্মার স্বার্থে দেশীয় অস্ত্র উদ্ধার সহ এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। কোন ভাবেই…
মো.আবু সালেক ভূইয়া-ভ্রাম্যমান প্রতিনিধি বাংলাদেশ সোস্যাল হিউম্যান রাইটস কমিশন (BSHRC)-এর গাজীপুর মহানগর কমিটির পরিচিতি সভা, শপথ গ্রহণ, আইডি কার্ড বিতরণ এবং ২০২৬-২৭ সালের এক বছর মেয়াদি ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেলে গাজীপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় সভাপতি গাজী আনিসুর রহমান ইউনুস (ইমরান)। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সংগঠনের মহানগর কমিটির প্রধান উপদেষ্টা মো. শওকত হোসেন সরকার। তিনি বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় সামাজিক দায়বদ্ধতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রধান…
হোসেনপুর (কিশোরগঞ্জ): তারুণ্যের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬। উপজেলা পরিবার পরিকল্পনার আয়োজনে রবিবার (১২জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভার অনুপস্থিতিতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনজুমান ইসলাম। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানভীর হাসান জিকু। বিশেষ অতিথি হিসাবে উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রেমাশীষ ভৌমিক, মেডিকেল অফিসার ডাঃ মাহমিমা ইসরাম শিখা, হোসেনপুর উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি এবিএম চঞ্চল আহম্মেদ, হোসেনপুর মডেল পাইলট স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ…
স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে একাধিক মাদক মামলার আসামি এবং একটি মামলায় ৩০ বছরের সাজাপ্রাপ্ত এক ব্যক্তির প্রকাশ্যে চলাফেরা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। তাদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের পরও তিনি এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী সাগরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল কালাম আজাদ (৫০)। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিনি সীমান্তকেন্দ্রিক মাদক কারবারের সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় সূত্রের দাবি, সীমান্ত এলাকায় একসময় ভারতীয় চিনি বহনের কাজ করতেন আব্দুল কালাম আজাদ। পরে তিনি মাদক পরিবহনের সঙ্গে জড়িয়ে পড়েন এবং ধীরে ধীরে নিজেই একটি মাদক চক্র নিয়ন্ত্রণ…
সুরঞ্জন তালুকদার-মধ্যনগর : প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার রামদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী চারজন শিক্ষার্থীই বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ৩ জন ট্যালেন্টপুল এবং ১ জন সাধারণ বৃত্তি অর্জন করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— সুপালী সরকার (রোল: ৬৩০১১৫০), মৌ সরকার (রোল: ৬৩০১১৫১) এবং স্নিগ্ধ বিশ্বাস কংক (রোল: ৬৩০১১৪৯)। এছাড়া সাধারণ বৃত্তি অর্জন করেছে বিচিত্র অধিকারী (রোল: ৬৩০১১৪৮)। চারজন শিক্ষার্থীই মধ্যনগর উপজেলার রামদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল তালুকদার বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই সাফল্য অত্যন্ত আনন্দের ও…
নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সাঙ্গু ও ডলু নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে বাঁশখালীসহ দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা ভয়াবহ প্লাবিত অবস্থায় রয়েছে। পানিবন্দি লাখো মানুষের মাঝে বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বন্যায় বিশুদ্ধ পানির অভাব, পয়োনিষ্কাশন ব্যবস্থার বিপর্যয় এবং জমে থাকা দূষিত পানির কারণে ডায়রিয়া, কলেরা, আমাশয়, চর্মরোগ ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগের চরম আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জরুরিভিত্তিতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং নিরাপদ খাবার পানি সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বন্যায় এলাকায় সব ধরনের সুপেয় পানির উৎস তলিয়ে যাওয়াতে দূষিত হয়ে পড়েছে পানি। এই দূষিত পানি রান্নায় ব্যবহার বা…
সুধন্য ঘরামী-কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে আমার দেশ পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে আদালতে মিথ্যা ও ভিত্তিহীনভাবে মামলা করেছেন এক ঠিকাদার। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। এদিকে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে এর প্রত্যাহারের দাবি জানিয়েছেন, একই সাথে তাদের আইনজীবী দ্বারা মামলা পরিচালনার দায়িত্ব নিয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে গোপালগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ডামি ঠিকাদার মো. ইয়াসিন হোসেন মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক রাইফা সরকার মামলাটি আমলে নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে সমন জারি করেন। মামলার অভিযোগে বলা…
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন কাফরুল থানার ১৬ নং ওয়ার্ড এর সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে আব্বাস আলী ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা ও ওষধ বিতরণ। বাংলাদেশ জাতীয়তাবাদী চিকিৎসক দলের ডক্টর নিবিড়ের নেতৃত্বে একদল চিকিৎসক ১৬ নং ওয়ার্ডের উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসক দল সকাল ৯ টা থেকে বিকাল তিনটা পর্যন্ত প্রায় ১০০০ এর মত রোগী দেখেন এবং ফ্রি ওষুধ বিতরণ করেন সেই সাথে আব্বাস আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য পানি বিস্কুট শরবত খাবার স্যালাইন দিয়ে সেবা করতে দেখা যায়।সমাজের সাধারণ মানুষের মাঝে আব্বাস আলী ফাউন্ডেশনের…
নিজস্ব প্রতিবেদক : ২২ বছর গৃহকর্মী হিসেবে আটকে রেখে অমানবিক নির্যাতন, শারীরিক ও মানসিক অত্যাচার এবং পরবর্তীতে ধর্ষণের অভিযোগ তুলে প্রশাসনের কাছে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন কুমু বেগম (২৭) নামে এক নারী। একই সঙ্গে অভিযুক্ত মো. জাহাঙ্গীর লতিফের বিরুদ্ধে গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও উত্থাপিত হয়েছে। ঢাকার মিরপুর-১০ নম্বর সেনপাড়া পর্বতার ৬ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িতে অবস্থিত মিরপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী। সংবাদ সম্মেলনে কুমু বেগম বলেন, পরিবারহীন হয়ে পড়ার পর ২০০৫ সালের দিকে মাত্র সাত বছর বয়সে তাকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুর এলাকার…
মোঃ রুবেল সিকদার : বরিশালের অলিম্পিক সিমেন্ট কারখানার বকেয়া বেতন ও ওভার টাইম এর টাকা পরিশেষে না করে।কোন নোটিশ ও শ্রমিক ইউনিয়ন এর সাথে আলোচনা না করে গত ১১ জুন ২০২৬ তারিখে মালিক পক্ষ হঠাৎ করে সিমেন্ট কারখানা বন্ধ ঘোষণা করে। যার ফলে শ্রমিকেরা গত ১১ জুন থেকে কারখানার সামনে লাগাতার আন্দোলন করে আসছে।কিছু দিন পূর্বে মালিক পক্ষ থেকে ঘোষণা করা হয় জুলাই মাসের ১৫ তারিখে সকল শ্রমিকের যাবতীয় পাও নাদি বুঝিয়ে দিবে।কিন্তু গতকাল নতুন করে বলে যে শুধু মাত্র বেতন দিবে। তাই আজ শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান গ্রহন করে সংক্ষিপ্ত জনসভা করে। জনসভা বক্তৃতা করে বাসদ এর বরিশাল জেলার…
নিজস্ব প্রতিবেদন চট্টগ্রাম নগরীর বিবিরহাট কাঁচা বাজারের ২ নম্বর গলিতে দৈনিক নববাণী পত্রিকার চট্টগ্রাম ব্যুরোচীফ, বিজয় টিভির হাটহাজারী প্রতিনিধি ও চট্টগ্রাম রিপোর্টারস ফোরামের সদস্য এবং রাউজান প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জুয়েল বড়ুয়ার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলা হয়। অভিযুক্ত একই এলাকার মৃত রহমান ড্রাইভারের ছেলে মো. পিন্টু। থানায় দায়ের করা লিখিত অভিযোগে বলা হয়, রাস্তায় ফুটবল খেলতে নিষেধ করাকে কেন্দ্র করে পিন্টু অতর্কিতভাবে জুয়েল বড়ুয়ার ওপর হামলা চালায়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। একপর্যায়ে তিনি মুমূর্ষু অবস্থায় পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। ঘটনার রাতেই…
নিজস্ব প্রতিনিধি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনি জটিলতা মোকাবেলা এবং সদস্যদের সার্বিক আইনগত সহায়তা নিশ্চিত করতে দেশব্যাপী ‘সাওপ আইনজীবী পরিষদ’ গঠনের উদ্যোগ নিয়েছে সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)। সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি জেলা থেকে ৩ থেকে একাধিক আইনজীবীকে নিয়ে এ পরিষদ গঠন করা হবে। সাওপ সূত্রে জানা গেছে, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং পেশাগত কাজে বাধা সৃষ্টির ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এসব পরিস্থিতিতে সদস্য সাংবাদিকদের দ্রুত ও কার্যকর আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে একটি সমন্বিত আইনজীবী নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা জানান, জেলা পর্যায়ে মনোনীত আইনজীবীরা সাংবাদিকদের আইনি পরামর্শ প্রদান, মামলা সংক্রান্ত দিকনির্দেশনা,…
শেখ সৈকত রায়হান ইমন-বাগেরহাট : “বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬”—রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে বন ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এই সংসদীয় আসনের জনগণের নির্বাচিত প্রতিনিধি, এমপি মনজুরুল হক রাহাদ-কে আমন্ত্রণই জানানো হয়নি। কারণ তিনি জামায়াতের মনোনীত প্রার্থী। এটি গণতান্ত্রিক শিষ্টাচার ও জনগণের রায়কে অবজ্ঞা করার শামিল। একজন এমপির পরিচয় তাঁর দল নয়, তিনি তাঁর এলাকার লাখো মানুষের প্রতিনিধি। রাজনৈতিক ভিন্নমতের কারণে নির্বাচিত জনপ্রতিনিধিকে উপেক্ষা করার সংস্কৃতি চলতে থাকলে, “বৈষম্যহীন বাংলাদেশ”-এর স্লোগান কেবল মুখের কথাই থেকে যাবে। আজ যদি দলীয় পরিচয়ের কারণে একজন এমপিকে বাদ দেওয়া হয়, তাহলে আগামীকাল সাধারণ মানুষও একই বৈষম্যের শিকার হবে। এ…
মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার : টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘরবাড়ি প্লাবিত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা সড়ক। নলকূপ ও স্যানিটেশন ব্যবস্থা পানির নিচে তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে নিরাপদ পানীয় পানির তীব্র সংকট। এমন পরিস্থিতিতে স্থানীয় যুব নেতৃত্বাধীন সংগঠন SHAY (Support for Humanitarian Aid Youth Society), JYDA Bangladesh ও Youth Peacebuilders, ActionAid Bangladesh-এর সহায়তায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে। সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগের শুরু থেকেই যুব স্বেচ্ছাসেবকেরা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, কমিউনিটি নেতা এবং অন্যান্য মানবিক অংশীজনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত…
নিজস্ব প্রতিনিধি : সড়ক যেমন মানুষের যাতায়াত ও যোগাযোগের জন্য অপরিহার্য, ঠিক তেমনি খাল ও জলাশয় খনন পানির স্বাভাবিক প্রবাহ ও নিষ্কাশনের জন্য অত্যন্ত অপরিহার্য। মানব সভ্যতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় পানির চলাচলের পথ উন্মুক্ত রাখার গুরুত্ব আরো অপরিসীম। জলাবদ্ধতা ও বন্যা হওয়ার প্রধান কারণ হচ্ছে খাল- বিলের ছড়া ভরাট হয়ে যাওয়াতেই বর্ষার অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশিত হতে পারছেনা , যার ফলে শহর ও গ্রামে স্থায়ী জলাবদ্ধতা ও বন্যার সৃষ্টি হচ্ছে। খাল খনন করে পানি প্রবাহ স্বাভাবিক রাখলেই জলাবদ্ধতা দূর হবে বলে মনে করি। পানি নিষ্কাশন ও খাল খননে সরকার এবং বিভিন্ন সংস্থা একযোগে কাজ করা জরুরী । বর্তমান বাস্তবতায়…
জন জাগরণ ডেস্ক : শুভ জন্মদিন! দৈনিক জন জাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক জি. এস. জয়ের একমাত্র ছেলের জন্মদিনে দৈনিক জন জাগরণ পত্রিকা পরিবারের পক্ষ থেকে রইল একরাশ উঞ্চ শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন!দৈনিক জন জাগরণ পত্রিকার নির্বাহী সম্পাদক, আমাদের সকলের প্রিয় জি. এস. জয় ভাইয়ের একমাত্র আদরের সন্তানের শুভ জন্মদিনে ‘দৈনিক জন জাগরণ পত্রিকা পরিবার’-এর পক্ষ থেকে জানাই একরাশ লাল গোলাপ শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা! এই বিশেষ দিনে ছোট্ট সোনামণির জন্য রইল অবিরাম দোয়া ও শুভকামনা। সে যেন সুন্দর স্বাস্থ্যে, হাসিখুশিতে এবং বাবা-মায়ের কোল আলো করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। মহান আল্লাহর কাছে তার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য…
জন জাগরণ ডেস্ক : শুভ জন্মদিন! দৈনিক জনজাগরণ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. সালমান ফারসী ভাইয়ের জন্মদিনে দৈনিক জন জাগরণ পত্রিকা পরিবারের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় সালমান ফারসী ভাই, দৈনিক জন জাগরণ পত্রিকার সফল ব্যবস্থাপনা সম্পাদক, আমাদের সকলের প্রিয় মো. সালমান ফারসী ভাইয়ের জন্মদিনে দৈনিক জন জাগরণ পত্রিকা পরিবারের পক্ষ থেকে জানাই একরাশ লাল গোলাপ শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন!আপনার বলিষ্ঠ নেতৃত্ব, সততা এবং কর্মদক্ষতা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। আপনার হাত ধরে আমাদের প্রিয় পত্রিকা আরও বহু দূর এগিয়ে যাবে—এই আমাদের প্রত্যাশা।মহান আল্লাহর দরবারে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি। আপনার আগামী দিনগুলো হোক আনন্দময় ও…
মোঃ পারভেজ-পটিয়া প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামের নির্দেশনায় চট্টগ্রামের পটিয়া উপজেলার বন্যাকবলিত বড়লিয়া ও জঙ্গলখাইন ইউনিয়নের বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন দলের নেতৃবৃন্দ। শুক্রবার এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এবং তাঁর তত্ত্বাবধানে গঠিত পটিয়া ইমার্জেন্সি রেসপন্স টিম (PERT) বন্যাদুর্গত বিভিন্ন এলাকা ঘুরে দেখে। এ সময় তারা পানিবন্দি মানুষের খোঁজখবর নেন, ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছ থেকে বন্যার কারণে সৃষ্ট দুর্ভোগ, জরুরি প্রয়োজন, বসতবাড়ি ও কৃষিজমির ক্ষয়ক্ষতি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় মানবিক সহায়তার বিষয়েও তাদের মতামত নেওয়া হয়। এনসিপি…
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাদক নিয়ন্ত্রণের প্রথম ও প্রধান শর্ত হলো সরকারের আন্তরিকতা, কার্যকর ও ধারাবাহিক উদ্যোগ। বাস্তবতা হলো, অধিকাংশ মাদক আমাদের দেশে উৎপাদিত হয় না, সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করে। তাহলে প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ মাদক কীভাবে দেশের ভেতরে প্রবেশ করছে? সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করা, সংশ্লিষ্ট বাহিনীর জবাবদিহিতা নিশ্চিত করা, আধুনিক সরঞ্জাম ও পর্যাপ্ত জনবল বৃদ্ধি-এসব কি এখন সময়ের দাবি নয়? একইভাবে ঘুমন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আরও কার্যকর, আধুনিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। অনেকের কাছেই সংস্থাটির কার্যক্রম দৃশ্যমান নয়। একটি জাতীয় সংকট মোকাবিলায় দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কখনো নিষ্ক্রিয় থাকার কোন সুযোগ নেই। আরও উদ্বেগের বিষয়, মাদক…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ১১ জন নারীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— সেলিনা বেগম (৩৫), সাফিয়া বেগম (৩০), সুলেমা বেগম (৬২), আবুনী বেগম (৬৫), শাহানা বেগম (৩৫), লাকি আক্তার (৩০), শাহানা বেগম (৪৫), সাথি আক্তার (২৩), আঁখি আক্তার (২৩), রাহালা বেগম (৫০) ও সুজনা আক্তার (৩৫)। তারা সকলেই ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে…
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওএর বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকের আনাগোনা ও ব্যবহার দিন দিন বৃদ্ধি পাওয়ায় সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও স্থানীয়দের সচেতনতা জরুরি বলে মনে করছেন সচেতন মহল। এলাকাবাসীর দাবি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হোক।
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলের কৃষকদের প্রকাশিত সরকারি তালিকায় আপত্তি জানানোকে কেন্দ্র করে এক স্থানীয় সাংবাদিককে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. শিহাব মিয়া জাতীয় দৈনিক এদিন-এর মধ্যনগর উপজেলা প্রতিনিধি। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ জুন মধ্যনগর উপজেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে ক্ষতিগ্রস্ত ১ হাজার ৮৯০ জন কৃষকের একটি সরকারি তালিকা প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় সচেতন মহলে বেশ কয়েকটি নাম নিয়ে ব্যাপক সমালোচনা ও আপত্তি ওঠে। পরবর্তীতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের প্রকৃত কৃষক, স্থানীয় বাসিন্দা এবং সাংবাদিক মো. শিহাব মিয়া নিজ নিজ ওয়ার্ডের তালিকায়…
মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার পানিবন্দি ও বন্যাকবলিত পরিবারের খোঁজখবর নিতে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। শুক্রবার তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন। পরবর্তীতে হ্নীলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, হ্নীলা ইউনিয়ন পরিষদের…
মোঃআবু সাঈদ ইসলাম-কচাকাটা (নাগেশ্বরী) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে কচাকাটা থানা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় কচাকাটা বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জনগণের ন্যায্য অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, সুশাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি আসন্ন রংপুর বিভাগীয় সমাবেশকে সফল করতে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন কচাকাটা থানা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. এনামুল…
ইমন মিয়া : একসময় মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল চিঠি। আর সেই চিঠি আদান-প্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলো ডাকবাক্স। সময়ের পরিবর্তন এবং আধুনিক প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে আজ ডাকবাক্সের ব্যবহার প্রায় বিলুপ্তির পথে। গ্রামবাংলার বিভিন্ন এলাকায় এখনও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বহু পুরোনো ডাকবাক্স। অবহেলা আর অযত্নে সেগুলো এখন কেবল অতীতের স্মৃতি বহন করছে। সম্প্রতি একটি মরিচাধরা পুরোনো ডাকবাক্স স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে এর গায়ে জমেছে মরিচা, ধুলাবালি ও মাকড়সার জাল। অথচ একসময় এই ডাকবাক্সেই মানুষ প্রিয়জনের খোঁজখবর, সুখ-দুঃখের সংবাদ, সরকারি চিঠিপত্র এবং বিভিন্ন প্রয়োজনীয় নথি পাঠাতেন। স্থানীয় প্রবীণদের ভাষ্য, মোবাইল ফোন ও ইন্টারনেটের যুগের আগে ডাকঘর ও ডাকবাক্সই…
ভ্রাম্যমাণ প্রতিনিধি : নাটোর জেলার লালপুর উপজেলায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল এর বিশেষ বরাদ্দের উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতি রোধে বিশেষ উদ্যোগ গ্রহন করেন। তিনি নিজ নিজ এলাকার কাজ বুঝে নেওয়ার জন্য প্রকল্পের শুরু থেকেই জনসাধারণকে আহবান জানান। পাশাপাশি বিশেষ প্রকল্প মনিটরিং কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন। পরে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি ছাড়াও বেসরকারী ব্যক্তিদের নিয়ে বিশেষ প্রকল্প মনিটরিং কমিটি গঠন করা হয়। জানাগেছে ২০২৫-২০২৬ অর্থ বছরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বিশেষ বরাদ্দ কাজের বিনিময়ে টাকা (কাবিটা), কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও টিআর কর্মসূচির মাধ্যমে গৃহিত উন্নয়ন প্রকল্প এবং এডিপিতে উন্নয়ন সহায়তা থোক বরাদ্দ কর্মসূচির অধীনে ১৭৯ টি প্রকল্পের মাধ্যমে শিক্ষা প্রতিষ্টান,…
আবরার নুর ফাহিম : ভ্রাম্যমাণ প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় নির্মিত ‘গ্রিন ভ্যালি বৃদ্ধাশ্রম ও এতিমখানা’ উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সমাজের অসহায়, দুস্থ ও আশ্রয়হীন প্রবীণ ব্যক্তি এবং এতিম শিশুদের নিরাপদ আশ্রয় ও মানবিক সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে এক একর জমির ওপর নির্মিত তিনতলা ভবনটিতে প্রাথমিকভাবে ২০ জন এতিম শিশু ও ১০ জন প্রবীণকে নিয়ে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। পূর্ণাঙ্গভাবে চালু হলে এখানে একসঙ্গে ২০০ জনের আবাসনের ব্যবস্থা থাকবে, যার মধ্যে ১৫০ জন এতিম শিশু এবং ৫০ জন প্রবীণ থাকবেন। প্রতিষ্ঠানটিতে আধুনিক আবাসন, স্বাস্থ্যসেবা, পাঠাগার, বিনোদন কক্ষ, পরিচ্ছন্ন…
নিজস্ব প্রতিনিধি : নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: হাফেজ মুহিবুর রহমান খান একজন তরুণ আলেম, শিক্ষক ও উদ্যোক্তা। তাঁর জন্ম কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে। ২০১৭ সালে তিনি মাদ্রাসার খেদমত শুরু করেন এবং বর্তমানে নাগেশ্বরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সুনামধন্য আল কাওছার মেরিট মাদ্রাসায় সহকারী আরবি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। মাদ্রাসার দায়িত্ব পালনের পাশাপাশি অনলাইনভিত্তিক ব্যবসায় আগ্রহী হয়ে ওঠেন তিনি। এ ক্ষেত্রে নাগেশ্বরীর সুপরিচিত আলেম মুফতি আব্দুল্লাহ আমীর-এর উৎসাহ ও পরামর্শ তাঁর উদ্যোক্তা জীবনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর পরামর্শে ২০২২ সালে বিভিন্ন পণ্যের অনলাইন ব্যবসা শুরু করেন হাফেজ মুহিবুর রহমান খান। অল্প সময়ের মধ্যেই তাঁর ব্যবসা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে যায়।…
নিজস্ব প্রতিনিধি : রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ আকারে মধ্য উত্তরপ্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ আরো বেশী দূর্বল হতে পারে।…
মোঃ মাহফিজুল ইসলাম মাসুম-দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যসামগ্রী প্রস্তুত ও বিক্রির অভিযোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি হোটেল ও একটি বেকারিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আদালত নির্দেশ দিয়েছেন, নির্ধারিত জরিমানার অর্থ অনাদায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সন্ধ্যায় পার্বতীপুর শহরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও বেকারিতে আকস্মিক এ অভিযান পরিচালনা করেন দিনাজপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আমলী আদালত-৫-এর বিচারক মো. সোহাগ হোসেন। অভিযানে জরিমানার আওতায় আসে শাহ হোটেল, মুক্তিযোদ্ধা হোটেল, মামা-ভাগিনা হোটেল এবং তাজ বেকারি। আদালত তিনটি হোটেলকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা সদর উপজেলার ধানঘড়া বিসিক শিল্পনগরী এলাকায় একটি কয়েল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টা ৪১ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দীর্ঘ ১ ঘণ্টা ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ফ্যাক্টরিটি। গাইবান্ধা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৩টা ৪১ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পৌঁছানোর পর ফায়ার সার্ভিস কর্মীরা দেখতে পান যে, একটি ২০ ফুট বাই ৩৫ ফুটের টিনশেড পাকা ঘরের ভেতরে কয়েল শুকানোর ড্রায়ার রুমে আগুন লেগেছে এবং চারদিকে প্রচুর ধোঁয়া…
নিজস্ব প্রতিনিধি : দেশে গবেষণায় অর্থায়ন বৃদ্ধির পাশাপাশি একটি সমন্বিত ও কার্যকর গবেষণা ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ উদ্যোগের অংশ হিসেবে গবেষণার তথ্য ও ফলাফল সংরক্ষণ, সমন্বয় এবং ব্যবহারের জন্য জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় গবেষণা রিপোজিটরি প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন(ইউজিসি)-র চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, মানসম্মত ও দেশের উন্নয়ন-চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর গবেষণার জন্য অর্থায়নের সংকট থাকবে না। তবে গবেষণায় বরাদ্দ করা অর্থের যথাযথ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। ইউজিসি অডিটোরিয়ামে ‘ইউজিসি পিএইচডি স্কলারশিপ ২০২৫-২০২৬’-এর আওতায় নির্বাচিত গবেষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।…
নিজস্ব প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন, অন্যান্য নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের সঙ্গে সমন্বয় করে উদ্ধার, ত্রাণ সহায়তা, নিরাপদ স্থানে স্থানান্তর এবং যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দুর্যোগের কারণে পার্বত্য অঞ্চলের বিভিন্ন স্থানে পাহাড়ধস ও জলাবদ্ধতার ফলে সড়ক যোগাযোগ বিঘ্নিত হলে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা প্রয়োজনীয় প্রকৌশল সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতির সহায়তায় মাটি ও ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে কাজ করছেন। একই সঙ্গে ভূমিধসের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকা থেকে প্রায় ২২১ টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর…
নিজস্ব প্রতিনিধি : রাষ্ট্র পরিচালনার ব্যস্ততা, একের পর এক সরকারি কর্মসূচি, সংসদ অধিবেশন ও মন্ত্রিপরিষদের দীর্ঘ বৈঠক শেষেও ক্লান্তি যেন ছুঁতে পারেনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তাই শত ব্যস্ততার পরও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ রাতে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে প্রধানমন্ত্রী জাতীয় সংসদ ভবনে কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করেন। হঠাৎ করেই প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ানোর সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে প্রত্যন্ত অঞ্চল থেকে আসা কোমলমতি শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, সংসদ অধিবেশন সরাসরি দেখা তো দূরের কথা, দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এভাবে দেখা করার সুযোগ তারা কখনো কল্পনাও করেনি। তাই তাদের কাছে এটি জীবনের…
শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে। আওয়ামী লীগের পতন হয়েছে এবং দেশের মানুষকে বাংলাদেশপন্থী রাজনৈতিক শক্তিকে বেছে নিতে হবে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ঐতিহাসিক বালুচর মাঠে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম এসব কথা বলেন। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দালালতন্ত্র, চাঁদাবাজি, টেন্ডার বাজি, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সাধারণ মানুষকে বিভিন্ন সেবা পেতে রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষা খাতের সমালোচনা করে সারজিস আলম বলেন, শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ…
মোঃ রুবেল সিকদার ইনসেপ্টা কোম্পানির পিরোজপুরের প্রতিনিধি মহাদেব বিশ্বাস-এর মৃত্যুর ঘটনা ঘটে গত ২৫ জুন ২০২৬ পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তায় মোটরসাইকেল দুর্ঘটনায়। উক্ত মটর সাইকেল দূরর্ঘটনা অভিযুক্ত পলাতক আসামি মোঃ সিয়াম খন্দকার মারুফ (২০)-কে আটক করেছে র্যাব। আটককৃত সিয়াম খন্দকার মারুফ রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। বৃহস্পতিবার বরিশাল থেকে তাকে আটক করে র্যাব সদস্যরা কাউখালী থানায় হস্তান্তর করেন। আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
মোঃ রুবেল সিকদার পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে পুখুরিয়া গ্রামের কলবাড়ী সংলগ্ন খালে ইউনিয়ন পরিষদের প্রায় এক লক্ষ একচল্লিশ হাজার টাকা অর্থায়নে নির্মান করা হচ্ছে আয়রন ব্রিজ। যা স্থানীদের নানা অভিযোগ এর কারনে বর্তমানে নির্মান কাজ বন্ধ আছে। স্থানীরা অভিযোগ করে বলেন স্লাপ মধ্য ৫ টি লোহার রড ব্যাবহার করার কথা থাকলেও ঠিকাদার ব্যবহার করছে ৪ টি রড।আর নতুন ভীম এর পরিবর্তে ব্যাবহার করা হচ্ছে পুরাতন ভীম সহ নানা অভিযোগ। স্থানীয়রা আর দাবী করেন যেন স্টিমেট মেনে আয়রন ব্রিজ এর কাজ সম্পন্ন করা হয়।তাতে জনগনের ভোগান্তি কমবে বলে তারা আশা ব্যাক্ত করে।
শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা) লাইফস্টাইল ডেস্ক: অনেকেই মনে করেন, শুধু অ্যালকোহল পান করলেই লিভারের ক্ষতি হয়। তবে চিকিৎসকদের মতে, বাস্তবতা ভিন্ন। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত চিনি গ্রহণ এবং কিছু জনপ্রিয় পানীয়ও লিভারের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বর্তমানে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এ আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে, যার অন্যতম কারণ অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত পানীয় গ্রহণ। প্রতিদিনের জীবনে স্বস্তি বা সতেজতা পেতে যে পানীয়গুলো অনেকেই নিয়মিত পান করেন, সেগুলোর কয়েকটিই লিভারের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর হতে পারে। তাই সুস্থ লিভার বজায় রাখতে নিচের পানীয়গুলো যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। চিনি মেশানো সফট ড্রিংকস: গরমে তৃষ্ণা…
মোঃ হিমেল হোসেন : টানা ভারী বর্ষণের কারণে নওগাঁ শহরের বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড় এবং অলিগলিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় হাঁটুপানি জমে যাওয়ায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। অফিসগামী, শিক্ষার্থী, ব্যবসায়ী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করতে দেখা গেছে। স্থানীয়দের ভাষ্য, শহরের ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর না থাকায় বৃষ্টির পানি দ্রুত সরতে পারেনি। ফলে অল্প সময়ের মধ্যেই প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে যায়। নিচু এলাকার অনেক দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতেও পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন বাসিন্দারা। সরেজমিনে দেখা গেছে, জলাবদ্ধতার কারণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। পানিতে মোটরসাইকেল, অটোরিকশা ও…
সাকিব হাসান নাইম-দিনাজপুর দিনাজপুরের বিরামপুর উপজেলায় একটি বাড়ির আঙিনা থেকে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে বেলে পাথরের তৈরি একটি প্রাচীন দরজার কাঠামোর অংশবিশেষ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত ৮ জুলাই বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বিরামপুর উপজেলার মুকুন্দপুর পোস্টাধীন পার ভবানীপুর এলাকার একটি বাড়ির আঙিনায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় বেলে পাথরের তৈরি একটি ডোর ফ্রেম বা দরজার কাঠামোর অংশবিশেষ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাথরটির দৈর্ঘ্য ৪৭ ইঞ্চি, প্রস্থ ১২ দশমিক ৫ ইঞ্চি এবং ওজন প্রায় ২২৫ কেজি। পাথরটির গায়ে লতাপাতার নান্দনিক নকশা খোদাই করা রয়েছে, যা এর…
নার্গিস : অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি১-এর নতুন গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক ড. খন্দকার মাজহারুল আনোয়ার সাজাহান। আজ (শুক্রবার) দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন ক্লাবের সদস্য ও লায়ন নেতৃবৃন্দ নবনিযুক্ত গভর্নরকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ বরণ ওয়ান দেন। পুরো অনুষ্ঠানজুড়ে লায়ন সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারই ধারাবাহিকতায় নবনির্বাচিত গভর্নরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির একঝাঁক শীর্ষনেতা। আন্তর্জাতিক প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু এবং ভাইস-চেয়ারম্যান মোর্তজা আলম বুলবুল-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নতুন গভর্নরকে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়…
নাসির উদ্দিন খোকন : ঢাকা-১৭ আসনের ১৫ নম্বর ওয়ার্ডের মাটিকাটা বাজার সংলগ্ন এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। অল্প সময়ের বৃষ্টিতেই পুরো সড়ক পানির নিচে তলিয়ে যায়, ফলে প্রতিদিন শত শত মানুষকে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, বৃদ্ধ, নারী ও শিশুরা। জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এলাকাবাসীর মতে, এটি শুধু জনদুর্ভোগের বিষয় নয়; বরং জনস্বাস্থ্যের জন্যও বড় ধরনের হুমকি। নোংরা ও দুর্গন্ধযুক্ত পানিতে চলাচলের কারণে বিভিন্ন পানিবাহিত…
মোহাম্মদ আলী ভূঁইয়া-নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের নিকলীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর ধনু নদী থেকে শান্তনা (৭) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিংপুর ইউনিয়নের ধনু নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শান্তনা উপজেলার সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া গ্রামের শাহজাহানের কন্যা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শিশু শান্তনা নিজ ঘর থেকে হঠাৎ নিখোঁজ হয়। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে পরবর্তীতে নিকলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর প্রায় ২৪ ঘণ্টা…
নিজস্ব প্রতিবেদক যশোরের মণিরামপুর উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ে জালিয়াতির মাধ্যমে তিন কর্মচারী নিয়োগ দিয়ে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জালালপুর গ্রামের বাসিন্দা ও জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মুনছুরুর রহমান যশোর আদালতে এ মামলা করেন। মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানত আলী, বিদ্যালয়ের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পবিত্র কুমার দত্ত। মামলার…
মো. আবু সালেক ভূইয়া, ভ্রাম্যমান প্রতিনিধি গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূঁইয়া যুগ্ম সচিব পদে পদোন্নতি লাভ করেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে উপসচিব পদমর্যাদার ১৭২ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। সিনিয়র সহকারী সচিব জ্যোতিপ্রিয় স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতির খবর প্রকাশের পরপরই গাজীপুর জেলা প্রশাসনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত হয়ে নবপদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ…
নিজস্ব প্রতিনিধি : খুলনা জেলার পাইকগাছা উপজেলার ১০ নং গড়ইখালী ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের প্রধান সড়কটির এখন বেহাল দশা। রাস্তার ইটের সলিং সম্পূর্ণ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে এই এলাকার হাজারো মানুষের নিত্যদিনের যাতায়াত এখন চরম ভোগান্তিতে রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মনে। সরেজমিনে দেখা গেছে, ৭ নং ওয়ার্ডের এই গুরুত্বপূর্ণ সড়কটির অধিকাংশ জায়গার ইট উঠে গিয়ে মাটি বের হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে পড়ে এবং গর্তগুলোতে পানি জমে ডোবায় পরিণত হয়। এই রাস্তা দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ শত শত মানুষ যাতায়াত করেন। বর্তমানে রাস্তাটির…
মোহাম্মদ আলী ভূঁইয়া-নিকলী (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের নিকলী থানা হাজতের ভেতরে রুবেল হাওলাদার (২১) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ওই যুবক হাজতখানার ভেতরে নিজের শার্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার কারপাশা ইউনিয়নের সহরমুল গ্রামের (৩ নম্বর ওয়ার্ড) রাজা হাওলাদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ, মাদকাসক্তি এবং বাবা রাজা হাওলাদারকে মারধরের অভিযোগে গতকাল সকাল পৌনে ১০টার দিকে রুবেলকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সহকারী উপপরিদর্শক (এএসআই) আমজাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে থানায় নিয়ে আসে। এর আগেও বাবার দায়ের…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে একজন বাংলাদেশি যাত্রী প্রথম ভ্রমণ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন। যাত্রী পারাপারের নতুন চিত্র সরেজমিনে দেখা যায়, বন্দর দিয়ে ভারতীয় যাত্রীদের আগমন তুলনামূলক বেশি। তবে বাংলাদেশি যাত্রীদের ক্ষেত্রে এখন পর্যন্ত চিকিৎসা ভিসার প্রাধান্যই বেশি দেখা যাচ্ছে। তবে ভ্রমণ ভিসা চালু হওয়ায় এখন থেকে বাংলাদেশি যাত্রী পারাপার আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ভ্রমণ ভিসায় প্রথম ভারতে যাওয়া যাত্রী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ২৮ জুন আবেদন করে ৮…
মোঃ হাসান আলী : দুর্যোগ ঝুঁকি হ্রাস, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সমন্বিত করার লক্ষ্যে নওগাঁর পোরশায় উপজেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার (এসওডি) বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ জুলাই ২০২৬) সকাল ১১টায় পোরশা উপজেলা পরিষদ হলরুমে হেকস ইপার (HEKS/EPER)-এর সহযোগিতায় এবং ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত প্রাইড (PRIDE) প্রকল্পের অধীনে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাঃ নাবিলা ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি), মোঃ মামুনুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা,…
আব্বাস উদ্দিন-ব্রাহ্মণবাড়িয়া : গত ২৪ ঘণ্টার অভিযানে এক সাজাপ্রাপ্ত ও পাঁচ পরোয়ানাভুক্ত আসামিকে আইনের আওতায় আনল পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় আদালতের সাজাপ্রাপ্ত একজন এবং বিভিন্ন মামলার পাঁচজন পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) সরাইল থানা পুলিশ সূত্রে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, আদালতের পরোয়ানা কার্যকর এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সাজাপ্রাপ্ত আসামি হলেন সরাইল উপজেলার সৈয়দটুলা গ্রামের মহন আলীর ছেলে…
নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ২নং বানিহালা ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম ও ঐতিহ্যবাহী বিএনপি রাজনৈতিক পরিবারের সন্তান নাজমুল সরকার। স্থানীয়ভাবে ‘বিএনপির দুর্গ’ হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী সরকার বাড়ীর সন্তান তিনি। পিতা আবুল হাসেম সরকারের আদর্শে অনুপ্রাণিত হয়ে শৈশব থেকেই নাজমুল সরকারের ধমনীতে মিশে আছে জাতীয়তাবাদী আদর্শ। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে তাকে বহু নির্যাতন ও প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু আদর্শ থেকে তিনি বিচ্যুত হননি এক চুলও। নাজমুল সরকারের রাজনৈতিক জীবনের সূচনা এক ঐতিহাসিক মুহূর্তের মধ্য দিয়ে। ২০১১ সালের ২৭ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে চারদলীয় জোটের রোড মার্চ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে এসেছিলেন…
চিরঞ্জিৎ মল্লিক-বটিয়াঘাটা : বটিয়াঘাটা উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান, প্রাণীসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজা, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব, সমবায় কর্মকর্তা…
মোঃ এনামুল হক বিপ্লব-স্টাফ রিপোর্টার কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে নিহত এক প্রতিবন্ধী যুবকের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন। বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমলও ঝাঁ গ্রামে গিয়ে নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। জানা গেছে, ওই গ্রামের মৃত খয়বর আলীর ছেলে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী আরিফুল ইসলাম (২৮) গত ৬ জুলাই চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে নিহত হন। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে দূরবর্তী স্থান থেকে মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসার খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব হয়নি। পরে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় মঙ্গলবার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়…
মিলন বৈদ্য শুভ-রাউজান (চট্টগ্রাম) : লোকসংস্কৃতি শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতির ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের ধারক। সেই ঐতিহ্যকে আপন কণ্ঠে ধারণ করে দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে ছড়িয়ে দিচ্ছেন চট্টগ্রামের রাউজানের কৃতী লোকশিল্পী, কবিয়াল ও বুদ্ধ কীর্তনশিল্পী রবিশংকর দে রুবেল (রুবেল কান্তি দে)। কবিগান, পাল্টা কীর্তন, বুদ্ধ কীর্তন ও গুরু নিধি কীর্তনের অঙ্গনে তাঁর নাম আজ দুই বাংলার সংস্কৃতিপ্রেমীদের কাছে সুপরিচিত। দীর্ঘদিন চিকিৎসার জন্য ভারতে অবস্থান করলেও সংগীতচর্চা থেকে নিজেকে বিচ্ছিন্ন করেননি এই গুণী শিল্পী। বরং চিকিৎসার পাশাপাশি ভারতজুড়ে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা করে বাংলাদেশের লোকসংস্কৃতিকে তুলে ধরেছেন আন্তর্জাতিক পরিমণ্ডলে। চিকিৎসা শেষে তাঁর সুস্থ হয়ে দেশে ফেরার খবরে…
সেলিম রেজা : বীরগঞ্জ সাংবাদিক সংস্থার জয়েন্ট সেক্রেটারি ও এশিয়ান টেলিভিশনের বীরগঞ্জ প্রতিনিধি তানভীর আহমেদ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে দেশ ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তার দুর্ঘটনার খবরে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা গ্রহণ করছেন বলে জানা গেছে। সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের কাছে তানভীর আহমেদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করে আবারও কর্মজীবনে ফিরিয়ে আনেন—এমন প্রত্যাশা সবার। জন জাগরন থেকেও তানভীর আহমেদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন। আমিন।
সোহাঈদ খান জিয়া-চাঁদপুর : জেলা পরিষদের একজন সার্ভেয়ার হয়ে নামে বেনামে গড়েছেন অবৈধ সম্পদের পাহাড়। নির্মাণ করেন আলিশান বাড়ি। জানা যায়, নাছির নামে এই সার্ভেয়ার একই কর্মস্থলে এক যুগেরও উপরে রয়েছেন। যার ফলে মানুষের সাথে দিন দিন তার সম্পর্ক গভীর হয়ে ওঠে। এ সুযোগে তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা হাতিয়ে নেন।পিতার ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে সার্ভেয়ারের চাকরি নেন। এমনকি এলাকায় আওয়ামী লীগের দলীয় প্রভাব বিস্তার করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করতেন। তার ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে সাহস পেতো না। ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের সরখাল গ্রামের মজিবুর রহমানের ছেলে নাছির। নাছিরের পিতার জন্ম একই ইউনিয়নের পার্শ্ববর্তী…
নিজস্ব প্রতিনিধি : মিরপুর প্রেসক্লাব ঢাকার সহ-সভাপতি ও কাফরুল থানা বিএনপির অন্যতম সদস্য নজরুল ইসলাম টুটুল-এর জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। শুভেচ্ছা বার্তায় মোঃ শিহাব উদ্দিন বলেন, “নজরুল ইসলাম টুটুল দীর্ঘদিন ধরে রাজনীতির মাঠে নিষ্ঠা, সততা ও জনসম্পৃক্ততার মাধ্যমে নিজেকে একজন পরিচিত রাজনৈতিক কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে তিনি সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করেছেন। দল ও জনগণের প্রতি তাঁর আন্তরিকতা এবং রাজনৈতিক অঙ্গনে তাঁর অবদান প্রশংসার দাবিদার।” তিনি আরও বলেন, “জন্মদিন একজন মানুষের জীবনে নতুন প্রত্যয়, নতুন…
লোকমান হোসেন-শার্শা উপজেলা প্রতিনিধি যশোর শার্শা উপজেলা কাইবা ইউনিয়নের চন্দনপুর কলেজ মোড় থেকে ২জন ইউপি সদস্য সহ ৪জনকে আটক করে বিজিবি। বুধবার ৮ই জুলাই চন্দনপুর এলাকায় বিজিবি গোপন সূত্রে খবর পেয়ে চন্দনপুর কলেজ মোড়ে অবস্থান নাই। অবস্থান নেয়া কালে সন্দেহজনক প্রত্যেককে দেহ তল্লাশি করা হয়। এমন সময় ৪জনকে সন্দেহজনক ভাবে আটকানো হয়। সন্দেহজনক ৪জনকে তল্লাশি করা হয়। তল্লাশি করে তাদের কাছে ৪৬ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫টি মোবাইল ফোন পাওয়া যায়। আটককারীরা হলেন কলারোয়া উপজেলা চান্দুরিয়া গ্রামের মৃত ঈমানুর হোসেনের ছেলে, মোস্তফা কবির (৪৭),একই গ্রামের মোহাম্মদ আলী ছেলে আব্দুস সালাম (৪৩)কাতপুর গ্রামের রবিউল ইসলাম এর ছেলে ইউপি সদস্য নিজামুদ্দিন (৩৮)…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলার সদর থানা বার্ষিক পরিদর্শন করেছেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জসিম উদ্দীন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থা, দাপ্তরিক রেজিস্টার, মামলা সংক্রান্ত নথি ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় থানায় কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে জনগণের সাথে সদাচরণ ও দ্রুত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব শেখ মুত্তাজুল…
এম.এ আরিফ চৌধুরী : ভালোবাসার টানে পরিবারের অমতে ঢাকা থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করে রাজবাড়ীর পাংশায় চলে আসে পঞ্চম ও দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া দুই শিশু। তাদের সঙ্গে ছিল প্রথম শ্রেণিতে পড়ুয়া আরেক বন্ধু। গভীর রাতে অ্যাম্বুলেন্সে এত অল্পবয়সী শিশুদের দেখে পুলিশের সন্দেহ হলে তাদের উদ্ধার করে থানায় নেওয়া হয়। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুদের নিরাপদে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার মিরপুর এলাকার একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাহুল স্থানীয় একটি হোটেলে খণ্ডকালীন কাজ করত। সেখানে দ্বিতীয় শ্রেণির ছাত্রী মাহির সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে সখ্য গড়ে ওঠে, যা পরে শিশুতোষ…
শেখ সৈকত রায়হান ইমন বাগেরহাট : বুধবার জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা-এর সম্মেলন কক্ষে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজ্ হুরে জান্নাত, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা। অনুষ্ঠানে ৮২ জন কৃতী সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ৩৪টি সাংস্কৃতিক প্রতিষ্ঠান-কে সরকারি অনুদানের চেক প্রদান করা হয়। এই অনুদান খুলনার সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও প্রাণবন্ত করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আবু সুফিয়ান-সিরাজগঞ্জ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং সিরাজগঞ্জ পৌর ওলামা দলের আহ্বায়ক মাওলানা টি. এম. শরিফউদ্দিন জামিল-এর অসুস্থতার সংবাদ পেয়ে সিরাজগঞ্জ শহরের দরগা রোডস্থ হাসান মঞ্জিলে তাঁর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও শারীরিক খোঁজখবর নেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং স্থানীয়ভাবে পরিচিত জনতার মেয়র ছাইদুর রহমান বাচ্চু। সাক্ষাৎকালে তিনি মাওলানা টি. এম. শরিফউদ্দিন জামিলের শারীরিক অবস্থার খোঁজখবর নেন, তাঁর দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন। তিনি বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব এবং অসুস্থ মানুষের পাশে থাকা মানবিকতার অন্যতম প্রকাশ। এ…
রুবেল সিকদার-পাথরঘাটা, বরগুনা : কোয়াটার ফাইনালের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয় আজ ০৮/০৭/২০২৬ ইং বুধবার পাথরঘাটা উপজেলার মুন্সিরহাট হোগলাপাশা কলেজ মাঠে।যে দুটি দল মোকাবেলা করে তারা হলো লুনা টাইগ্রেস(লাল জার্সি) বনাব রুহিতা একাদশ(আকাশি জার্সি)। খেলার ফলাফলঃ লুনা টাইগ্রেস ০২ রুহিতা একাদশ ০১ লুনা টাইগ্রেস ০১ গোল এ ব্যাবধানে সেমিফাইনাল নিশ্চিত করে। খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেনঃ মোঃ নাসিরুদ্দিন রনি সহকারী রেফারির দায়িত্ব পালন করেনঃ সুমন ও আশিক।
শেখ সৈকত রায়হান ইমন-বাগেরহাট : বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল হত্যার প্রতিবাদে, আজ বাগেরহাট জেলার বারুইপাড়া ইউনিয়নে জামাতে ইসলামীর সমাবেশ দেখে, বিএনপি সমাবেশের আয়োজন করেছিল সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্র কমিটির দপ্তর সম্পাদক, শফিকুর রহমান শফিক ,সবাবেশে সভাপতি ছিলেন বাগেরহাট জেলার আব্বাক জুয়েল, এবং আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার নেতৃবৃন্দ,, কিন্তু শেষ পর্যন্ত মোট জনসমাগম হয়েছে মাত্র ৫০ জন
কবির হোসেন রাকিব , লহ্মীপুর প্রতিনিধি, দীর্ঘদিন ধরে এলাকার পরিচিত মুখ ও বিশিষ্ট ব্যক্তিত্ব হাজি বাড়ির আক্তার হোসেন মিলন মিয়া হঠাৎ করেই বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তার এই আকস্মিক রাজনৈতিক দলবদলকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য ও সমালোচনার ঝড় উঠেছে। দলীয় সূত্রে জানা গেছে, গতকাল স্থানীয় জামায়াত কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আক্তার হোসেন মিলন আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ সময় স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে দলে স্বাগত জানান। এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনা মিলন মিয়ার এই আকস্মিক সিদ্ধান্তের পর থেকেই পুরো এলাকায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। চায়ের দোকান থেকে শুরু…
শেখ সৈকত রায়হান ইমন-বাগেরহাট : মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরণে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম, এম পি বাগেরহাট ৩, বাগেরহাট বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স ১০১শয্যায় উন্নতি উন্নতিকরণ,করেন, যেসব উপজেলাই চিতলমারী, মোংলা, ফকিরহাট, মোল্লারহাট, মোড়লগঞ্জ, রামপাল, শরণখোলা
মোঃ আব্দুল আলীম, বগুড়া বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে। বুধবার ঝাউতলা চেম্বার ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দায়িত্বভার হস্তান্তর করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আছিয়া খাতুন, সদস্য আতাউর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জিল্লুর রহমান, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত সভাপতি এস এম আতিকুর রহমান বাদল, সহ-সভাপতি এ্যাডভোকেট মো: হামিদুল হক চৌধুরী হিরু, সহ-সভাপতি মামদুদুর রহমান শিপন এবং পরিচালনা পর্ষদের সদস্য খন্দকার মেজবাহুল হক রন্টু, পরিমল চন্দ্র দাস, আজিজার রহমান…
মো রাজু আহমেদ-রাজশাহী : রাজশাহীর তানোরে দুই দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ ডাক বিভাগের তানোর শাখার ডাকঘরের কর্মীরা বুধবার (৯জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে তানোর উপজেলা সদরের কুঠিপাড়াস্থ প্রধান পোস্ট অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি থানা মোড় জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক কার্যালয়ের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। পরে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খানের কাছে স্মারকলিপি দেন। কর্মসূচিতে তানোর উপজেলার ২২টি শাখা ও উপশাখা ডাকঘরের প্রায় ৬০ জন কর্মচারী অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন মতিউর রহমান এবং সঞ্চালনা করেন দেলোয়ার হোসেন মানববন্ধনে বক্তারা বলেন, দেশের…
ইছামতি নদী উদ্ধার আন্দোলন, পাবনার নেতৃবৃন্দের মতবিনিময় সভা এবং জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান
শেখ মোহাম্মদ পারভেজ পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সঙ্গে ইছামতি নদী উদ্ধার আন্দোলন, পাবনার নেতৃবৃন্দের মতবিনিময় সভা এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় পাবনা শহর অংশে ইছামতি নদী পুনরুদ্ধার, খননকাজের অগ্রগতি এবং বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় ইছামতি নদী উদ্ধার আন্দোলনের নেতৃবৃন্দ জানান, পাবনা শহরের প্রায় ৫ কিলোমিটার ইছামতি নদী খননকাজ নিম্ন আদালতে বিচারাধীন ১৪১টি মামলার কারণে দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে। এছাড়া শহরের ১৩টি সেতু নির্মাণসংক্রান্ত জটিলতা এবং পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রমের কারণে নদী খননকাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এসব সমস্যা দ্রুত সমাধানে জেলা…
হুমায়ুন কবির বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (৮ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের প্রতিনিধিরা বাংলাদেশ ও ইতালির মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকের মূল আলোচ্য বিষয়সমূহ:- ১/ প্রতিরক্ষা ও সামরিক প্রশিক্ষণ:- বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা এবং সামরিক প্রশিক্ষণের আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে…
নিজস্ব প্রতিনিধি : আজ ৮ জুলাই বুধবার বিমানবন্দরের ক্যানোপির সামনে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। যাত্রীসেবার মান উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর নিশ্চিত করতেই বেবিচকের অর্থায়নে এই সম্পূর্ণ বিনামূল্যের শাটল সার্ভিস চালু করা হলো।” বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের অর্থায়নে পরিচালিত এই শাটল চলবে তিনটি রুটে। বিমানবন্দর থেকে বিমানবন্দর বাসস্ট্যান্ড, জসিমউদ্দিন মোড় থেকে বিমানবন্দর রেলস্টেশন এবং কাওলা থেকে বিমানবন্দর। বেবিচক জানায়, বিশেষ করে প্রবীণ নাগরিক, নারী, শিশু, শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত এবং ভারী লাগেজ বহনকারী যাত্রীরা এর মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হবেন। একইসঙ্গে কমবে ব্যক্তিগত গাড়ির চাপ, হ্রাস পাবে…
সুমন খান: রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় প্রকাশ্যে গুলিবর্ষণের ঘটনায় বিদেশি পিস্তল, ব্যবহৃত ও তাজা গুলিসহ এক যুবককে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে পূর্বপরিকল্পিতভাবে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে এবং সুযোগ বুঝে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে,গ্রেফতারকৃতের নাম মো. কাওছার ভুইয়া ওরফে শান্ত ওরফে এসবি (২৪)।মিরপুর মডেল থানা সূত্র জানায়, মঙ্গলবার (৭ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে মিরপুর-১০ গোলচত্বরে নিয়মিত টহলরত পুলিশ সদস্যরা মেট্রোরেলের পিলার নম্বর ২৫২ ও ২৫৩-এর মধ্যবর্তী চৌরঙ্গী মার্কেটের দক্ষিণ পাশ…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৪৮ ( আটচল্লিশ) কোটি ( ছিয়াশি) লহ্ম ৯৫ (পঁচানব্বই) হাজার ১২৬ (একশত ছাব্বিশ) টাকা ৭৭ (সাতাত্তর) পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে পৌরভবনের সম্মেলন কহ্মে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও পৌর প্রশাশক দীপা রানী সরকার আনুষ্ঠানিক ভাবে এ ব্যাজেট ঘোষণা করেন। বাজেট বক্তব্যে পৌর প্রশাসক বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পৌরবাসীর জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি রাজস্ব আয় বৃদ্ধি এবং সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পৌরসভাকে…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোবিন্দগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ মো. জাহিদ (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নাকাইহাট থেকে বুড়ির ভিটাগামী বাজুনিয়া পাড়া গ্রামস্থ এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মো. জাহিদ ওই এলাকার পাথুরিয়া পাড়া গ্রামের মনতাজ মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধা-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জের বাজুনিয়া পাড়া এলাকায় অবস্থান নেয়। সেখানে…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ : ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় চাচড়া গ্রামে আর্জেন্টিনা ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষে মামুন হোসেন নামে (২২) এক যুবক আহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২ (দুই) টার দিকেএ ঘটনা ঘটে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা- মিশর খেলার শেষ হওয়ার আগে আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকরা হাতিহাতিতে জড়িয়ে পড়েন। পরে তা সংঘর্ষে রুপ নেয়। সংঘর্ষের ঘটনায় কয়েকজন আহত হলে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় ও গুরুতর আহত মামুন হোসেনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কালিগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া…
মোঃ মাহাবুল ইসলাম মুন্না-রাজশাহী : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) ক্যাম্পাস এলাকায় বিভিন্ন প্রজাতির প্রায় ৮ হাজার গাছ খুঁজে পাওয়া যাচ্ছে না। কাগজে-কলমে গাছ থাকলেও বাস্তবে তা নেই। রামেবির একটি প্রভাবশালী চক্র গাছগুলো হজম করে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানতে পেরেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনও। মঙ্গলবার সকালে তিনি বিষয়টি নিয়ে রামেবির উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. জাওয়াদুল হকের সঙ্গে কথা বলেছেন। পরে সকালেই ক্যাম্পাস এলাকা পরিদর্শন করেছেন ভিসি। দুপুরের মধ্যেই তিনি স্বাস্থ্যমন্ত্রীকে বিক্রি করা গাছের হিসাব দিয়েছেন। তিনি জানিয়েছেন, তিনদফায় তিনি ২ হাজার ৬৪২টি গাছ নিলামের মাধ্যমে ২৬ লাখ ১২ হাজার ৫৭০ টাকায় বিক্রি করেছেন। এসব গাছ কাটা হয়েছে।…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের নতুনবাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন যৌথ মহড়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার দুপুর ১২ (বার) টার দিকে সেনাবাহিনীর হেলিকপ্টারে মহড়াস্থলে পৌঁছান তিনি। সেখানে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের অংশগ্রহণে পরিচালিত রণকৌশল, সমন্বিত অভিযান পরিচালনার সক্ষমতা এবং অপারেশনাল প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে সেনাপ্রধান উপস্থিত সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় যেকোনো সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে দায়িত্ব পালনে সেনাসদস্যদের নির্দেশনা দেন। মহড়া পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ…
আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের চারটি পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। স্বর্ণের বারগুলোর মোট ওজন ৫৮৩ দশমিক ১৯ গ্রাম। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক রিপন মৃধা নড়াইল জেলার টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, তাদের কাছে খবর আসে ঢাকা থেকে সোনার একটি বড় চালান আসছে। এর ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালানো হয়।…
তানজিনা প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি চলমান প্রশিক্ষণ ও মহড়া পর্যবেক্ষণ করেন, সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও চা পান করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং এবং সরকারি সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যদের প্রস্তুতি ও পেশাদারিত্ব সম্পর্কে খোঁজখবর নেন। প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন। তাঁর সার্বিক তত্ত্বাবধানে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। এ প্রশিক্ষণের লক্ষ্য সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি, সমন্বয় এবং পেশাগত দক্ষতা আরও…
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে টানা ভারী বর্ষণের জেরে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে মাটির নিচে চাপা পড়ে একটি মাদরাসার অন্তত দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। স্থানীয়দের আশঙ্কা, ধসে পড়া মাটির নিচে এখনও অর্ধশতাধিক শিশু ও শিক্ষার্থী আটকা পড়ে থাকতে পারে। বুধবার (৮ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাব-ব্লক ‘এ-৩’ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকেই উখিয়াসহ কক্সবাজারের সীমান্ত এলাকায় তীব্র ও ভারী বৃষ্টিপাত শুরু হয়। বিকেল ৩টার দিকে বৃষ্টির তীব্রতা বাড়লে ক্যাম্প-৫ এর একটি সুউচ্চ পাহাড়ের বিশাল…
পারভেজ : রাজধানীর রূপনগর থানাধীন দুয়ারীপাড়া ভোলা বস্তি এলাকায় রাস্তার পাশের অবৈধ ফুটপাত ও দখল উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে রূপনগর থানা পুলিশ। বুধবার (আজ) বিকেল ৪টার দিকে রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রাস্তার পাশের অবৈধ দখল অপসারণের পাশাপাশি এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। অভিযান শেষে ওসি নোমান হোসেন বলেন, “রাস্তার পাশে কোনো অবৈধ ফুটপাত বা দখল থাকতে দেওয়া হবে না। জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা হবে। ভবিষ্যতে কেউ অবৈধভাবে দখল বা কোনো ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”…
মোঃ হিমেল হোসেন-নওগাঁ : আসন্ন রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এতে জেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সভায় পুলিশ সুপার বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের জানমাল ও ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা বাংলাদেশ পুলিশের অন্যতম সাংবিধানিক দায়িত্ব। তিনি জানান, রথযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে আয়োজিত শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ…
স্টাফ রিপোর্টার : রাজধানীর দোয়ারীপাড়ায় অবস্থিত ঐতিহ্যবাহী আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফা স্টেট-এর দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণকারী হিসেবে পরিচিত মোঃ মোবারক হোসেন মেম্বার। স্থানীয়দের মতে, তিনি চার দশকেরও বেশি সময় ধরে ওয়াকফা স্টেটের সম্পদ সংরক্ষণ, দেখভাল ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছেন। মোবারক হোসেন মেম্বারের দাবি, এই দীর্ঘ পথচলায় তিনি নানা প্রতিকূলতা, মামলা-মোকদ্দমা ও চাপের মুখোমুখি হয়েছেন। তবুও ওয়াকফা স্টেটের সম্পদ রক্ষার দায়িত্ব থেকে কখনো সরে দাঁড়াননি। জীবনের একটি বড় অংশ তিনি এই প্রতিষ্ঠানের সেবায় ব্যয় করেছেন। তিনি বলেন, অতীতে ওয়াকফা স্টেটের সম্পত্তি দখলের একাধিক চেষ্টা হয়েছে। এসব ঘটনার সময় তিনি আইনি লড়াই করেছেন এবং ব্যক্তিগতভাবেও নানা ভোগান্তির শিকার হয়েছেন। তবে সব…
এম.এ আরিফ চৌধুরী : বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা বিচারাধীন থাকা অবস্থায় বনানী ফাঁড়ির এসআই কলিম উদ্দিনের বিরুদ্ধে ইউথ টেলিভিশনের সাংবাদিক আলমাস তালুকদার সাগর ও তার স্ত্রীকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, বিবাদী অর্ণের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তুলে নেওয়ার জন্য এসআই কলিম উদ্দিন সাংবাদিক আলমাস তালুকদার সাগর ও তার স্ত্রীকে নানাভাবে চাপ প্রয়োগ করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে এসআই কলিম উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর কোনো…
মোঃ হিমেল হোসেন-নওগাঁ : নওগাঁ শহরের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে জেলা পুলিশের উদ্যোগে “Artificial Intelligence Connected Digital Security Plan for Noagaon Town” প্রকল্পের বাস্তবায়ন কাজ এগিয়ে চলছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর পরিকল্পনা ও তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনবহুল এলাকায় সংযোগ অবকাঠামো স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সম্প্রতি প্রকল্পের জন্য প্রয়োজনীয় আধুনিক স্মার্ট সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তিগত সরঞ্জাম নওগাঁয় পৌঁছেছে। খুব শিগগিরই এসব সরঞ্জাম স্থাপনের কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর স্মার্ট সিসিটিভি নেটওয়ার্কের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ…
মোঃ আব্দুল আলীম-বগুড়া : বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ০৭ জুলাই মঙ্গলবার সকালে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন প্রদান এবং তাদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের দন্তস্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সহজলভ্য, মানসম্মত ও সাশ্রয়ী দন্তস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত ডেন্টাল ডিপ্লোমাধারীদের যথাযথভাবে কাজে লাগানোর কোনো বিকল্প নেই। দীর্ঘদিন ধরে সরকারি প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠলেও লপেশাগত নিবন্ধনের অভাব এবং…
মো: সাকিব-চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে পৃথক দুটি অভিযান চালিয়ে ২৭০ বোতল ভারতীয় ‘Eskuf’ নামের নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধার করা সিরাপগুলো মালিকবিহীন অবস্থায় পরিত্যক্ত ছিল বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের দুটি টহল দল পৃথক স্থানে অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে সোনামসজিদ বিওপির একটি দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি পাকা সড়কে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২০০ বোতল ‘Eskuf’ সিরাপ উদ্ধার করে। অপরদিকে চৌকা বিওপির আরেকটি টহল দল সীমান্ত…
মো.আবু সালেক ভূইয়া-ভ্রাম্যমান প্রতিনিধি : গাজীপুর মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করে যাচ্ছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ নির্মূলে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন জিএমপির পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। সোমবার (৭ জুলাই ২০২৬) সমসাময়িক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পুলিশ কমিশনার বলেন, জনগণের জানমাল রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ নগর গড়ে তুলতে জিএমপি নিরলসভাবে দায়িত্ব পালন করছে। গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং…
মোঃ হাসান আলী : পত্নীতলায় মহেশপুর নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পুড়ে গেছে স্কুলের গুরুত্বপূর্ণ নথিপত্র, বলছে স্কুল কর্তৃপক্ষ। নওগাঁর পত্নীতলা উপজেলার মহেশপুর নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ের অফিস কক্ষে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ৬জুলাই সোমবার আনুমানিক ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। সোস্যাল মিডিয়া ও স্থানীয় সূত্রে বিদ্যালয় কর্তৃপক্ষ(প্রধান শিক্ষক) জানায়, আগুনে অফিস কক্ষের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার, বিভিন্ন যন্ত্রপাতি, প্রয়োজনীয় আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী পুড়ে যায় এবং ঘটনার সময় বিদ্যালয়ের সিসি ক্যামেরাও চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়। ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এটি পরিকল্পিত নাশকতা কিনা,…
কবির হোসেন রাকিব, (লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার প্রধান বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজিরহাট বাজার এখন চরম জনদুর্ভোগের শিকার। বাজারে সুনির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন বা ময়লা ফেলার নির্দিষ্ট ভাগাড় না থাকায় চারপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। তার ওপর চলতি গরম মৌসুমের বৃষ্টিতে বাজারের জারিদোনা শাখা খালটি ভরাট হয়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খালের পচা পানি আর ময়লা-আবর্জনার দুর্গন্ধে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, পথচারী এবং স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীদের চলাচল এখন দুর্বিষহ হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাজিরহাট বাজারের উত্তর মাথা, দক্ষিণ মাথা এবং পশ্চিম বাজার এলাকায় প্রতিদিনের জবাই করা পশুর বর্জ্য, পচা শাকসবজি এবং প্লাস্টিকসহ টন টন বর্জ্য যেখানে-সেখানে ফেলে রাখা হচ্ছে। কোনো…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
