Author: G S Joy

দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও পুলিশের ধরাছোঁয়ার বাইরে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রতিষ্ঠাতা বেলাল উদ্দীন। বাদীর অভিযোগ, প্রশাসনের সামনেই তিনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু রহস্যজনকভাবে পুলিশের খাতায় তিনি এখনো ‘পলাতক’। আইনের হাত নাকি অনেক লম্বা, তাহলে বেলাল উদ্দীনের ক্ষেত্রে আইন কেন এতো ঠোসা? আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সাথে আসামির এই লুকোচুরি খেলা আর কতদিন চলবে? বালিয়াডাঙ্গী বাসীর সাধারণ মানুষ সঠিক বিচার পাবো না?

বিস্তারিত পড়ুন

মোঃ বাবুল হোসেন-মুকসুদপুর, গোপালগঞ্জ : মাদকমুক্ত, সুস্থ ও মানবিক সমাজ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী, বিশিষ্ট শিক্ষক, লেখক, কলামিস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদান কমিটির সদস্য সাবরিনা বিনতে আহমেদ। শুক্রবার (১৭ জুলাই) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আইকদিয়া মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি মুকসুদপুর আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম কোয়ার্টার ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবরিনা বিনতে আহমেদ বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতাই বৃদ্ধি করে না, বরং শৃঙ্খলা, নেতৃত্ব, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ…

বিস্তারিত পড়ুন

মোঃ মাহফিজুল ইসলাম মাসুম-জেলা প্রতিনিধি : ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ০১জন আসামীসহ ২,৮৪,০০০/- টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবা ট্যাবলেট, ইস্কফ সিরাপ এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে। ১৭ জুলাই ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ অচিন্তপুর, মনিপুর, বড়গ্রাম এবং মোহনপুর ব্রীজ বিওপি কর্তৃক *পৃথক পৃথক ০৪টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ০১জন আসামীসহ ২৭৮৪ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৫০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৫০ পিস ইস্কফ সিরাপ এবং ১৪৩ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ২,৯৬,৭৭০/-( দুই লক্ষ ছিয়ানব্বই হাজার সাতশত সত্তর)…

বিস্তারিত পড়ুন

​মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভুয়া সিআইডি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন তিন যুবক। পরে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ​ঘটনার বিবরণ অনুযায়ী, গাইবান্ধা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ খবর পায় যে, সাদুল্লাপুর উপজেলার ৫নং ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যানের অফিসে তিন ব্যক্তিকে আটকে রাখা হয়েছে। তারা নিজেদের সিআইডি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করার চেষ্টা করছিল। ​ডিবির টিম সেখানে পৌঁছে চেয়ারম্যান ও স্থানীয়দের সহায়তায় ওই তিনজনকে গ্রেপ্তার করে। তাদের কাছে পুলিশি সরঞ্জাম হিসেবে ভুয়া কাগজপত্র, ওয়াকিটকি ও মাস্ক পাওয়া যায়। ​তদন্তে জানা যায়, প্রতারক চক্রটি ডলার ব্যবসার কথা বলে স্থানীয় এক ব্যক্তির বাড়ি থেকে…

বিস্তারিত পড়ুন

সাকিব হাসান নাইম : “ফাটল সৃষ্টি করবেন না। তাহলে বেহুলা-লক্ষ্মীন্দরদের মতো ওই ফাটল দিয়ে সাপ ঢুকে সর্বনাশ করতে পারে।” সামাজিক সম্প্রীতি, ঐক্য ও বিভেদ এড়ানোর আহ্বান জানিয়ে এ কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় উপজেলার হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাটের আয়োজনে বৃক্ষরোপণ (৫ বছরে ২৫ কোটি) কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী ডা. জাহিদ বলেন, গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ…

বিস্তারিত পড়ুন

মোঃ আব্দুল আলীম, বগুড়া : টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে সরবরাহ ঘাটতিতে বগুড়ার সবজি বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। কোনো কোনো সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। বেগুন, শসা, করলা ও কাঁচা মরিচসহ বেশিরভাগ সবজি ১০০ থেকে ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে হঠাৎ করে সবজিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে বাজারে চাহিদার তুলনায় সবজির সরবরাহ কম।  এছাড়া টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় সবজি খেত নষ্ট হয়ে গেছে। এসব কারণে দাম বাড়তি। তবে সরবরাহ সমস্যার কারণে কোনো কোনো অসাধু ব্যবসায়ী সবজির দাম বাড়ানোর সুযোগ হিসেবে নিচ্ছে বলে…

বিস্তারিত পড়ুন

মুহিবুর রহমান খান-নাগেশ্বরী (কুড়িগ্রাম) : ফাইট আনটিল লাইট (FULL) শিক্ষাবৃত্তি পরীক্ষায় কুড়িগ্রাম জেলার মাদরাসাগুলোর মধ্যে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পূর্ণ শিক্ষাবৃত্তি অর্জন করে গৌরবময় সাফল্য অর্জন করেছে আল-কাওছার মেরিট মাদরাসা, নাগেশ্বরী। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন সম্মানিত শিক্ষকবৃন্দের আন্তরিক দিকনির্দেশনা, শিক্ষার্থীদের নিরলস পরিশ্রম এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার সম্মিলিত ফল। এ সাফল্য শুধু মাদরাসার নয়, বরং সমগ্র নাগেশ্বরীবাসীর জন্য গর্বের বিষয়। এ উপলক্ষে ফাইট আনটিল লাইট (FULL) শিক্ষাবৃত্তির পরিচালক জনাব মোঃ আব্দুল কাদের-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁর শিক্ষাবান্ধব উদ্যোগ, আন্তরিক প্রচেষ্টা এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার মানসিকতার ফলে অসংখ্য শিক্ষার্থী শিক্ষাবৃত্তি অর্জনের সুযোগ পেয়েছে বলে উল্লেখ…

বিস্তারিত পড়ুন

লোকমান হোসেন-(শার্শা উপজেলা) প্রতিনিধি যশোর শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে প্রায় 2 লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করে। জব্দ কৃত মালের ভিতর ৮পিছ ভারতীয় শাড়ি, ৫কেজি জিরা,১২কেজি ফুসকা,২৭৮পিচ চকলেট,৩০পিচ থ্রি পিস, অনেক গুলি ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করে আটক কৃত মালামালের বাজার মূল্য আনুমানিক প্রায় ২ লক্ষ টাকা। বিজিবি লেফটেল কর্নেল সাইফুল আলম খান জানান, বেনাপোল বর্ডার দিয়ে চুরা কারবারীরা প্রতিনিয়ত মালামাল বাংলাদেশে নিয়ে এসে বিক্রি করে। ১৬ই জুলাই বৃহস্পতিবার বিজিবি গোপনসৃএে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। মালামাল ফেলায় থুয়ে চুরাচালান ব্যবসায়ীরা পালিয়ে যাই বিজিবি মাল তাদের আয়াত্তে নিয়ে আসে। বিজিবি কোয়ার্টারে জমা দেয়।

বিস্তারিত পড়ুন

মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার : জামালপুরের বকশীগঞ্জে পুকুরে ডুবে ইছাহাক আলী (১৯ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার বগারচর ইউনিয়নের টাঙ্গারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইছাহাক ওই গ্রামের মো. রাসেলের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শিশু ইছাহাক নানার বাড়ির আঙিনায় খেলছিল। পরিবারের সদস্যদের অগোচরে একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে চলে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে পুকুরে শিশুটিকে ডুবন্ত অবস্থায় দেখতে পান তারা। দ্রুত উদ্ধার করা হলেও শিশুটি মৃত ছিল। ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

বিস্তারিত পড়ুন

মুহিবুর রহমান খান : কুড়িগ্রামের কৃতী শিক্ষার্থী অনুশ্রী রায় (গুড়িয়া) জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। দেশাত্মবোধক গানে সারা বাংলাদেশে প্রথম স্থান এবং নজরুল গীতিতে তৃতীয় স্থান অর্জন করে সে কুড়িগ্রাম জেলা, রংপুর বিভাগ ও সমগ্র দেশের জন্য গৌরব বয়ে এনেছে। এই অনন্য অর্জনের স্বীকৃতিস্বরূপ আয়োজিত অনুষ্ঠানে অনুশ্রী রায় (গুড়িয়া) মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত থেকে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করে। এর আগে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করে অনুশ্রী। গত ১৬ জুন ঢাকায় অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশাত্মবোধক গান বিভাগে…

বিস্তারিত পড়ুন

সুধন্য ঘরামী-কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিরাজ হোসেন, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মহসিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানজিলা খানম, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক…

বিস্তারিত পড়ুন

গাজীপুর প্রতিনিধি : দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে গাজীপুর জেলা প্রশাসকের আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করেছে গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরাম। মানবিক দায়িত্ববোধ থেকে সংগঠনের তহবিলের অর্থ বৃহস্পতিবার দুপুরে পে-অর্ডারের মাধ্যমে গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া-এর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক গাজীপুর জেলা রিপোর্টার্স ফোরামের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, দেশের এই দুর্যোগময় সময়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতাই বন্যাদুর্গত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি মানবিক এ উদ্যোগ গ্রহণ করায় সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সকলকে…

বিস্তারিত পড়ুন

মোঃ আব্দুল আলীম, বগুড়া : বগুড়ায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ২০২৪-এর জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া কামনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের সাতমাথায় মহানগর বিএনপির পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদ প্রশাসক একে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বগুড়া জেলা পুলিশ প্রশাসন এর পক্ষে পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ,মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি,…

বিস্তারিত পড়ুন

গত ১৫ মে ২০২৬ সন্ধাবেলা নাপিতের দোকানে চুল কাটানোর কথা বলে বাড়ি থেকে বের হয় এরপর তার আর বাড়িতে ফিরেনি। অনেক খোজাখোজির পরে ও তাকে খুজে পাওয়া যায়নি। নাম : মোঃ বাবুল মিয়া পিতা : মৃত-আ: গফুর গ্রাম : বহিলাপোতা ডাকঘর : বেদে বাহাদুরপুর উপজেলা : শার্শা জেলা : যশোর সে অনেকদিন যাবত নিখোঁজ। যদি কোন সহোদয় ব্যক্তি তাহার সন্ধান দিতে পারেন কৃতজ্ঞ থাকবো। যোগাযোগ : 01937-024645

বিস্তারিত পড়ুন

আবু সালেক ভূইয়া : গাজীপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে “জুলাই শহিদ দিবস ২০২৬” উদযাপিত হয়েছে এবং এ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) সকালে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। আলোচনা সভার মূল আলোচ্য বিষয় শহিদদের অবদান: বক্তারা ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। নতুন বাংলাদেশ গঠন: জুলাই বিপ্লবের শহিদদের রক্ত ও আত্মত্যাগকে বৈষম্যহীন এবং ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গঠনের মূল প্রেরণা হিসেবে উল্লেখ করা হয়। শহিদ পরিবারের স্মৃতিচারণ:…

বিস্তারিত পড়ুন

মোঃ নাজমুল ইসলাম সবুজ-শরণখোলা (বাগেরহাট) : ​চলমান মৎস্য প্রজনন মৌসুমে পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে চোরাশিকারিদের অনুপ্রবেশ ঠেকাতে সময়োপযোগী ও কার্যকর উদ্যোগ নিয়েছে বন বিভাগ। ১ জুন থেকে শুরু হওয়া তিন মাসের নিষেধাজ্ঞার সুফল নিশ্চিতে বনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ১০টি ‘ভাড়ানী’ খালের মুখ মজবুত কাঠের বেড়া দিয়ে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে অবৈধ অনুপ্রবেশ উল্লেখযোগ্য হারে কমার পাশাপাশি মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বৃদ্ধি পাবে। সরেজমিনে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাশের ভাড়ানী খালে গিয়ে দেখা যায়, নৌযান চলাচলের পথ সম্পূর্ণ অবরুদ্ধ। খালের তলদেশ থেকে প্রায় ২০ ফুট উঁচু করে খাড়া ও আড়াআড়িভাবে শক্ত কাঠের খুঁটি পুঁতে লোহার পেরেক দিয়ে…

বিস্তারিত পড়ুন

মাসুম বিল্লাহ : শোক সংবাদ! শোক সংবাদ! শোক সংবাদ! ​গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক ও এখন টিভির খুলনার ব্যুরো প্রধান জনাব মোঃ তরিকুল ইসলাম এবং কমার্স কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও বিএনপি নেতা শেখ রবিউল ইসলাম (রবি) ভাইদের মমতাময়ী মা আজ সকাল আনুমানিক ১০টায় নগরীর হেলথ কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ​মরহুমার জানাজা আজ বাদ আসর পূর্ব বানিয়া খামার কেন্দ্রীয় জামে মসজিদে (বড় মসজিদ) অনুষ্ঠিত হবে। ​আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা সবাই…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর উত্তরা জসীমউদ্দীন এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। নিহতরা হলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার রবিউল আলম রাজু (বিডিআর রাজু) এবং সংবাদ দিগন্ত পত্রিকার রিপোর্টার সাকিবুল হাসান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা যায়, বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে জসীমউদ্দীন এলাকায় একটি বাস/ট্রাক এর সঙ্গে সংঘর্ষে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দৈনিক জন জাগরণ পত্রিকা পরিবার গভীর শোক প্রকাশ করেছে। উত্তরা জসীমউদ্দীন এলাকায় একটি বাস/ট্রাক মোটরসাইকেলটিকে সামনাসামনি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, তারা বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখে বাসায়…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু (বিডিআর রাজু)-এর সড়ক দুর্ঘটনায় ইন্তেকালের সংবাদে দৈনিক জন জাগরণ পত্রিকা পরিবার গভীরভাবে শোকাহত। মরহুমের অকাল প্রয়াণে আমরা সাংবাদিক সমাজের একজন সহকর্মীকে হারালাম। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি দৈনিক জন জাগরণ পত্রিকা পরিবারের পক্ষ থেকে গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁদের এই শোক সইবার শক্তি দান করুন। আল্লাহুম্মাগফির লাহু, ওয়ারহামহু, ওয়া আফিহি, ওয়া’ফু আনহু। আমীন।

বিস্তারিত পড়ুন

​কবির হোসেন রাকিব, (লক্ষ্মীপুর) : ডিউটি শেষে সবাই যখন ঘরে ফেরে, তখন তার জেগে ওঠার পালা। ঝড়-বৃষ্টি কিংবা কনকনে শীত—সব উপেক্ষা করে গত ২০টি বছর ধরে একটি রাষ্ট্রীয় সম্পদ পাহারা দিয়ে যাচ্ছেন তিনি। অথচ মাস শেষে তার কপালে জোটে না একটি টাকাও! শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এমনই এক নির্মম বাস্তবতার মুখোমুখি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৩ নং চর লরেন্স ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা নুরুজ্জামান। ​উপজেলার করইতলা বাজারের উত্তর পাশে অবস্থিত সরকারি খাদ্য গুদামে (খাদ্য গোডাউন) দীর্ঘ ২০ বছর ধরে সম্পূর্ণ বিনা বেতনে প্রহরীর চাকরি করে যাচ্ছেন এই নিরলস মানুষটি। ​স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দুই দশক ধরে এই খাদ্য গুদামের…

বিস্তারিত পড়ুন

মোঃ মাহফিজুল ইসলাম মাসুম-জেলা প্রতিনিধি : ১৫ জুলাই ২০২৬ পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গৃহীত ‘চলমান বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারোল উপজেলার কান্তজিউ মন্দির প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে বৃক্ষরোপণ করেন দিনাজপুরের জেলা প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম এবং দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণ ও বৃক্ষের যথাযথ পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হয়ে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

বিস্তারিত পড়ুন

​বিশ্লেষণ: মো. সোহেল ​ফুটবল মাঠের লড়াই যখন ইতিহাসের পাতায় লেখা রক্তক্ষয়ী স্মৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়, তখন সেই ম্যাচ আর কেবল ৯০ মিনিটের খেলা থাকে না—তা হয়ে ওঠে সম্মানের লড়াই। ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মুখোমুখি হওয়াটা ঠিক তেমনই এক প্রেক্ষাপট। যেখানে একদিকে রয়েছে স্কালোনির অভিজ্ঞ ও ঐক্যবদ্ধ আর্জেন্টিনা, আর অন্যদিকে টমাস টুখেলের অধীনে পুনর্জাগরিত ‘থ্রি লায়ন্স’। ​আর্জেন্টিনার অভিজ্ঞতা বনাম তারুণ্যের চ্যালেঞ্জ ​লিওনেল স্কালোনি অনেকটা গত বিশ্বকাপের জয়ী স্কোয়াড নিয়েই এবার হাজির হয়েছেন। দীর্ঘদিনের বোঝাপড়া এই দলের বড় শক্তি। তবে মুদ্রার উল্টো পিঠও আছে। গতিশীল ফুটবলের বিপরীতে আর্জেন্টিনার রক্ষণভাগে মাঝে মাঝেই ধীরগতির ছাপ স্পষ্ট হয়েছে। বিশেষ করে ক্রিস্তিয়ান…

বিস্তারিত পড়ুন

আল-আমিন মাহমুদ,সন্দ্বীপ : চট্টগ্রামের সন্দ্বীপে জনসেবার মানোন্নয়ন এবং সন্দ্বীপের সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এ গণশুনানিতে বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা তাদের অভিযোগ, মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। তিনি সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিভিন্ন সমস্যার দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন, জনসাধারণের সঙ্গে প্রশাসনের সরাসরি যোগাযোগ বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে প্রতি বুধবার নিয়মিত এ গণশুনানির আয়োজন…

বিস্তারিত পড়ুন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাগেশ্বরী ক্বওমী ওলামা পরিষদ-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন— – সভাপতি: মাওলানা শহিদুল ইসলাম (ক্যাশিয়ার হুজুর) – সেক্রেটারি: মাওলানা রেদওয়ানুল্লাহ – সাংগঠনিক সম্পাদক: মাওলানা মুফতী আব্দুল মান্নান নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা নাগেশ্বরী এলাকার ক্বওমী আলেম-উলামাদের মধ্যে পারস্পরিক ঐক্য, দ্বীনি খেদমত এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাইটভাঙ্গা ও সারিকাইত ইউনিয়নে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকাল ৫টায় আয়োজিত এ অনুষ্ঠানে সন্দ্বীপ উপজেলা আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ-এর সভাপতিত্বে এবং উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলা উদ্দীন সিকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাম্প্রতিক টানা বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো কেবল মানবিক দায়িত্বই নয়, এটি আমাদের ঈমানি ও সামাজিক দায়িত্বও। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ছিল, আছে…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) প্রতিনিধি যশোরের চৌগাছা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৫ জুলাই ২০২৬) রাতব্যাপী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। চৌগাছা থানা সূত্রে জানা যায়, থানার এসআই (নিঃ) মো. মিরাজুল ইসলাম, এসআই (নিঃ) মো. সলিমুল হক, এসআই (নিঃ) জি. এম. ইমরান হোসেন রাজু এবং এসআই (নিঃ) মো. বায়েজীদ মোল্লা সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে জিআর-২৮৯/১৯ মামলার আসামি মো. রফিকুল ইসলাম (৩৫), জিআর-৬৬/১৬ মামলার আসামি মো. মুজিবর রহমান (৫০), মো. ইমান আলী (৪২) ও মো. আবুল কাশেম (২৮), জিআর-২০১/১৬ মামলার আসামি মো. জাহাঙ্গীর আলম মণ্ডল…

বিস্তারিত পড়ুন

সেমি-ফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় আজ ১৪/০৭/২০২৬ ইং বুধবার পাথরঘাটা উপজেলার মুন্সিরহাট হোগলাপাশা কলেজ মাঠে।যে দুটি দল মোকাবেলা করে তারা হলো লুনা টাইগ্রেস(লাল জার্সি) বনাব হাতেম পুর খেলাঘর জুনিয়ার একাডেমি। খেলার প্রথম অর্ধের ২০ মিনিট এর সময় আশিক এর গোলে এগিয়ে যায় লুনা টাইগ্রেস। খেলার ফলাফলঃ লুনা টাইগ্রেস ০১ হাতেমপুর খেলাঘর জুনিয়ার একাডেমি ০০ লুনা টাইগ্রেস ০১ গোল এ বিজয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করে। খেলা পরিচালনায় রেফারির দায়িত্ব পালন করেনঃ মোঃ নাসিরুদ্দিন রনি সহকারী রেফারির দায়িত্ব পালন করেনঃ রাজু ও আশিক।

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একযোগে ১০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভালুকা উপজেলা জামায়াতের আমির সাইফ উল্লাহ পাঠান তাঁর ফেসবুক আইডিতে এই তালিকা প্রকাশ করেন। ঘোষণা অনুযায়ী, উথুরা ইউনিয়নে মো. বাবুল হোসাইন, মেদুয়ারীতে মো. এমরান হোসেন, ধীতপুরে খন্দকার খুররম, বিরুনিয়ায় ডা. জহিরুল ইসলাম, ভালুকা ইউনিয়নে জহিরুল ইসলাম জুয়েল, মল্লিকবাড়ীতে মাওলানা মাহফিজুর রহমান, ডাকাতিয়ায় আসাদুজ্জামান আসাদ, কাচিনায় প্রভাষক সাইফুল ইসলাম, হবিরবাড়ীতে অধ্যক্ষ শাহাব উদ্দিন শেখ এবং রাজৈ ইউনিয়নে প্রভাষক মাওলানা মিজানুর রহমানকে দলীয় প্রার্থী করা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার ৩ লাখ ৫৩ হাজার ৮৯৪ জন। এর মধ্যে পুরুষ…

বিস্তারিত পড়ুন

মো.আবু সালেক ভূইয়া-ভ্রাম্যমান প্রতিনিধি গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি ও একটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাজুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একাধিক চৌকস কর্মকর্তার সমন্বয়ে গঠিত অভিযানে এ সাফল্য আসে। বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অভিযানকালে আসামিদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১০ রাউন্ড পিস্তলের গুলি…

বিস্তারিত পড়ুন

মোঃ ফেরদৌস : ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে থাকা নারিকেল গাছে ধাক্কা দিলে চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজাপুর উপজেলার মেডিকেল মোড় সংলগ্ন একতা ক্লিনিকের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পিরোজপুর থেকে বরিশালগামী ফাতেমা ক্লাসিক পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬৭৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে একতা ক্লিনিকের প্রধান ফটকের পাশের একটি নারিকেল গাছে সজোরে ধাক্কা দেয়। এতে বাসে থাকা কয়েকজন যাত্রী ও কর্মচারী আহত হন। আহতরা হলেন বাসের হেল্পার মো. সাইম (১৮), পিতা শহিদুল ফরাজী, সুপারভাইজার মো. নিজাম (৩০), পিতা মৃত হাকিম শেখ, উভয়ের বাড়ি পিরোজপুর জেলার বাঁশবাড়িয়া এলাকায়। এছাড়া…

বিস্তারিত পড়ুন

মার্শাল হাসান-বিশেষ প্রতিনিধি ঢাকা, ১৫ জুলাই ২০২৬: দক্ষিণ এশিয়ার কারাতে অঙ্গনের সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি শুরু হতে যাচ্ছে বাংলাদেশে। দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় আগামী ১৮ ও ১৯ জুলাই রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১০ম ক্যাডেট, জুনিয়র, অনুর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬ এবং ২য় অনুর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ-২০২৬। প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা থেকে বিভিন্ন বিভাগে মোট ৫৬৫ জন খেলোয়াড় অংশ নেবেন। এবারের আসরে ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে ৬৩টি এবং অনুর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপে ৩০টি, অর্থাৎ সর্বমোট ৯৩টি স্বর্ণপদক জয়ের লড়াইয়ে নামবেন প্রতিযোগীরা।…

বিস্তারিত পড়ুন

লোকমান হোসেন-(শার্শা উপজেলা) প্রতিনিধি যশোর শার্শা উপজেলা ৩০পিচ ভারতীয় স্কাপ সিরাপ সহ আশা নামে এক যুবককে আটক করে শার্শা থানা পুলিশ। শার্শা থানা পুলিশ এর বিশেষ অভিযানে নাভারন দক্ষিণ বুরজবাগান নামক স্থান থেকে ১৫ই জুলায় আশা নামের ব্যক্তিটি নাভারন দক্ষিণ বুরুজ বাগান সড়ক বয়ে যাচ্ছিল। তাকে সন্দেহজনক ভাবে সার্চ করা হয় তাৎক্ষণিক তার কাছে পাওয়া যায় ভারতীয় স্কাপ সিরাপ। আশা নামের ব্যক্তিটিকে শার্শা থানা হস্তান্তর করা হয়। মাদক চুরাচালান এর অপরাধে অভিযুক্ত করে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়।

বিস্তারিত পড়ুন

মোঃ মাহফিজুল ইসলাম মাসুম-জেলা প্রতিনিধি : ১৫ জুলাই ২০২৬ দিনাজপুর পুলিশ হাসপাতালে ইসিজি (ECG) ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরির শুভ উদ্বোধন করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন, পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং দ্রুত স্বাস্থ্যসেবা প্রদান জেলা পুলিশের অন্যতম অঙ্গীকার। এ লক্ষ্যে পুলিশ হাসপাতালে ইসিজি ও বায়োকেমিক্যাল ল্যাবরেটরি চালু করা হয়েছে। এ ল্যাবরেটরির মাধ্যমে দিনাজপুর জেলা পুলিশের সদস্যরা সম্পূর্ণ বিনামূল্যে ইসিজি ও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় রক্ত পরীক্ষা (Blood Test) করাতে পারবেন, যা তাদের স্বাস্থ্যসেবা গ্রহণকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করবে। উদ্বোধন শেষে পুলিশ সুপার মহোদয় নবস্থাপিত ইসিজি ইউনিট ও…

বিস্তারিত পড়ুন

মোঃ হিমেল হোসেন : বর্ষা মৌসুম এলেই নওগাঁর বদলগাছী উপজেলার গাবনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে যাওয়া যেন এক কঠিন সংগ্রামে পরিণত হয়। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ে প্রবেশের একমাত্র সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় প্রতিদিন হাঁটুসমান পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে ১৩২ জন শিক্ষার্থীকে। সম্প্রতি বিদ্যালয় ছুটির পর দেখা যায়, ছোট ছোট শিক্ষার্থীরা কাঁধে স্কুলব্যাগ ও হাতে জুতা নিয়ে পানির মধ্য দিয়েই বাড়ির পথে ফিরছে। অনেকেই বই-খাতা ভিজে যাওয়ার আশঙ্কায় ব্যাগ মাথার ওপর তুলে পথ অতিক্রম করছে। ভেজা পোশাক ও কাদামাখা পথ তাদের নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়টি কোনো দুর্গম এলাকায় নয়। তারপরও বছরের পর বছর ধরে জলাবদ্ধতার…

বিস্তারিত পড়ুন

মোঃ সানোয়ার হোসেন-পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে দেশীয় মৌসুমী ফলের ঐতিহ্য তুলে ধরা, পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণে উৎসাহিত করতে মৌসুমী ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আজকের আরবান-এর প্রকাশক-সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান (মাছুম), উপজেলা বিএনপির সাবেক…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ​‘আর কইয়েন না, সারাডা শহরে গন্ধ আর গন্ধ। নাক চাইপ্পা চলন লাগে।’ কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়া শহরের রিকশাচালক হারুণ মিয়া। পৌর এলাকার মেড্ডায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় তীব্র গন্ধে নাক চেপে ধরেন তিনি। শুধু হারুণ নন, শহরের প্রতিটি মোড়ে মোড়ে ছড়িয়ে পড়া পচা গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরবাসী। সরেজমিনে দেখা যায়, সড়ক, রেলপথ কিংবা নৌপথ—যে পথেই ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রবেশ করা হোক না কেন, পর্যটক ও নগরবাসীকে স্বাগত জানাচ্ছে ময়লার স্তূপ। শহরের কাউতলী এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের অদূরে, রেলস্টেশন এলাকা থেকে শহরমুখী পথে, এমনকি নৌপথের প্রবেশদ্বার গোকর্ণঘাটেও রয়েছে বিশাল ময়লার ভাগাড়। ​শহরের ব্যস্ততম…

বিস্তারিত পড়ুন

মো: বাবুল হোসেন- মুকসুদপুর (গোপালগঞ্জ) : লেনদেন হচ্ছে ক্যাশলেস,এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পূবালী ব্যাংক পিএলসি, মুকসুদপুর ইসলামীক ব্যাংকিং শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের হেড অব ডির্পামেন্টের এডিসি সাগর কুমার পোদ্দার। পূবালী ব্যাংক মুকসুদপুর ইসলামীক ব্যাংকিং শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো: মুসা কালিমুল্লাহ এর সভাপতিত্বে এবং সহকারী ব্যবস্থাপক মো: হাসিবুল হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান,মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারন…

বিস্তারিত পড়ুন

মোঃ বাবুল হোসেন-মুকসুদপুর গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে এক আওয়ামী লীগ নেতা সকল প্রকার দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে। আজ বুধবার (১৫ জুলাই) সন্ধায় রাজকৃষ্ণপুর নিজ বাড়ীতে সংবাদসম্মেলন করে আওয়ামী লীগ নেতা মোঃ সফিকূল ইসলাম (শফিক মোল্লা) আওয়ামী লীগের সকল প্রকার পদ পদবী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। লিখিত বক্তব্য তিনি বলেন, আমি মোঃসফিকূল ইসলাম (শফিক মোল্লা) পিতাঃ মৃত আবুল হোসেন মোল্লা গ্রামঃ রামকৃষ্ণ পুর, সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদসম্মেলনের মাধ্যমে আজ ১৫ জুলাই রোজ বুধবার বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সকল প্রকার পদ পদবী থেকে পদত্যাগ করিলাম। আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আমার কোন সম্পর্ক…

বিস্তারিত পড়ুন

​মোঃ সোহেল : ​শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু এই মেরুদণ্ড আজ এক কঠিন পরীক্ষার মুখে। গতানুগতিক শিক্ষা ব্যবস্থার অচলায়তন ভেঙে গুণগত মান নিশ্চিত করতে শিক্ষা প্রশাসন যখন কঠোর ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছে, তখন কিছু মহল বিভ্রান্তি ছড়াতে তৎপর। কিন্তু প্রশ্ন থেকে যায়—আমরা কি সার্টিফিকেটধারী অলস প্রজন্ম চাই, নাকি প্রকৃত মেধাবী উত্তরসূরি? ​আজকের প্রযুক্তিনির্ভর বিশ্বে স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যম—বিশেষ করে টিকটক, রিলস ও ফেসবুকের মায়াজাল কোমলমতি শিক্ষার্থীদের মেধাকে আচ্ছন্ন করে ফেলেছে। পড়াশোনার চেয়ে বিনোদন আজ তাদের কাছে অধিক আকর্ষণীয়। এই সংকটময় মুহূর্তে শিক্ষা প্রশাসনের গৃহীত কঠোর পদক্ষেপগুলো কেবল নিয়ম রক্ষা নয়, বরং আগামীর বাংলাদেশকে মেধাশূন্য হওয়ার হাত থেকে রক্ষার লড়াই।…

বিস্তারিত পড়ুন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম): “মানুষ মানুষের জন্য – জীবন জীবনের জন্য” এই স্লোগানে মানব সেবায় নিয়মিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে মধ্যপ্রাচ্য-ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি, ওমান সংগঠনটি। সমিতির উদ্যোগে দুইজন অসহায় রোগীর চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মানবিক এই কর্মসূচি মোহাম্মদ নুরুল ইসলাম-এর সভাপতিত্বে ও মোহাম্মদ নুরুন্নবী শাহজাহান-এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত মানবিক উদ্যোগের অংশ হিসেবে একজন ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য মোহাম্মদ আবু সাইদ-এর মাধ্যমে ৬৩ ওমানি রিয়াল (বাংলাদেশি প্রায় ২০,০০০ টাকা) প্রদান করা হয়েছে এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এর মাধ্যমে ৯০ ওমানি রিয়াল (বাংলাদেশি প্রায় ৩০,০০০ টাকা) প্রদান করা হয়েছে।এই মহৎ উদ্যোগ সফল করতে যাঁরা আন্তরিক…

বিস্তারিত পড়ুন

আসাদুল ইসলাম-মিরপুর, কুষ্টিয়া : যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল বিতরণ করা হয়েছে। মিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বিরের ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ১০টি ফুটবল বিতরণ করা হয়। ​প্রবাসী হয়েও দলের ও দেশের তরুণ সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ছাত্রদল নেতা সাব্বির। তারই ধারাবাহিকতায় স্থানীয় যুবসমাজকে মাঠমুখী করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়। ​আমলা ইউনিয়নে আয়োজিত এই ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আমলা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদুল হক এমদাদ। তিনি শিক্ষার্থীদের…

বিস্তারিত পড়ুন

​মরিয়ম সুলতানা-কলামিস্ট : ​বাংলাদেশের বর্ষাকাল মানেই শহর থেকে গ্রাম পর্যন্ত জলমগ্ন জনপদ। বৃষ্টির অঝোর ধারায় জনজীবন যেমন স্থবির হয়ে পড়ে, তেমনি জলাবদ্ধতার কারণে স্বাস্থ্যঝুঁকি পৌঁছায় চরমে। দীর্ঘদিনের জমে থাকা দূষিত পানি, আর্দ্র পরিবেশ এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থার বিপর্যয়ে ঢাকা থেকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে পানিবাহিত ও মশাবাহিত নানাবিধ রোগ। ​স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বন্যা ও জলাবদ্ধতা চলাকালীন সময়ে ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, ডেঙ্গু এবং বিভিন্ন ধরনের চর্মরোগের প্রকোপ ভয়াবহ রূপ নেয়। তবে জনসচেতনতা এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চললে এসব সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। ​জন্ডিস ও পানিবাহিত রোগের ঝুঁকি জলাবদ্ধতার অন্যতম বড় আতঙ্ক হলো হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’-এর মতো পানিবাহিত ভাইরাস। দূষিত…

বিস্তারিত পড়ুন

মুসলিম উদ্দীন, মীরসরাই, চট্টগ্রাম : মীরসরাই উপজেলার মীরসরাই থানার আওতাধীন ১০ নং মিঠানালা ইউনিয়ন এর ০৮ নং ওয়ার্ডের তরব আলী কাজী বাড়ির মরহুম সলিমুল্লাহ কাজীর পুত্র সন্তান, সুফিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, সুফিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি, জনাব কাজী নুরুল মোস্তফা স্যার আজ সন্ধ্যা ০৭.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযার নামাজ আগামীকাল ১৫/০৭/২৬ইং রোজ বুধবার সকাল ১১ টায় উনার নিজ বাড়ির প্রাংগনে অনুষ্ঠিত হবে। আমি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উনার জান্নাত কামনা করছি। আমিন ইয়া রাব্বুল…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে রথযাত্রা-২০২৬ উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ।

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ক্ষমতাকে পুজি করে মাদক ব্যবসা করতেন ইউপি সদস্য রাজকুমার গোস্বামী। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশের চেষ্টায় বিপুল পরিমাণ মাদকসহ তিনি গ্রেফতার হয়েছে। পাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধার ছেলে রাজকুমার গোস্বামীকে ১০১ পিস ইয়াবা, ৮০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ২ পুরিয়া গাঁজাসহ আটকের পর পুলিশ মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে। পুলিশের এই অভিযানে এলাকার মানুষ খুশি। তাদের ধন্যবাদ জানিয়েছেন। সীমান্ত এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।

বিস্তারিত পড়ুন

আব্বাস উদ্দিন-ব্রাহ্মণবাড়িয়া : বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬ইং) পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জি. খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক জনাব সিরাজুল ইসলাম, পুলিশ সুপার জনাব শাহ মোহাম্মদ আব্দুর রউফ, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক জনাব শফিকুল…

বিস্তারিত পড়ুন

ইফতিয়াজ সুমন : খুব শীঘ্রই উপজেলা নির্বাচন-সহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে– সরকারের তরফ থেকে এমন ঘোষণার পর ধর্মপাশা উপজেলা পরিষদের নির্বাচন নিয়ে এখন বিভিন্ন মহলে আলোচনা চলছে। বলা চলে,ধর্মপাশা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ এখন বেশ সরগরম। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, দলের তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা এবং সাধারণ ভোটারদের জল্পনা-কল্পনায় নতুন নতুন নাম যুক্ত হচ্ছে। এই নির্বাচনী উত্তাপের মধ্যে বর্তমানে স্থানীয় রাজনীতি ও জনমনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বহুল পরিচিত সমাজসেবী মশিউর চৌধুরী। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে তৃণমূলের অনেকে তাঁকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চাচ্ছেন। তৃণমূলের নেতাকর্মীদের অনেকে মনে…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান ধ্বংস করা হলো প্রায় এক লাখ টাকার জাল ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর বিল এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ রিং জাল ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা প্রায় এক লাখ টাকা মূল্যের এসব অবৈধ জাল জনসম্মুখে ধ্বংস করা হয়। জলজ সম্পদ রক্ষা ও দেশীয় মাছের প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিস্তারিত পড়ুন

শাফিনুর রহমান-ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা নদীতে গোসল করতে নেমে মোছা. সাওদা উম্মে হাবিবা (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলার শৈল্লারঘাট এলাকার বুড়ি তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। নিহত সাওদা ময়মনসিংহের ফুলপুর উপজেলার দেওখালি এলাকার প্রবাসী মো. সাইফুদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ডিমলা উপজেলার শৈল্লারঘাট এলাকার তাঁর সম্পর্কীয় নানা বিদ্যুৎ মিয়ার বাড়িতে এসেছিলেন। স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার বিকেলে সাওদা তাঁর মা ও কলেজপড়ুয়া বড় বোনকে নিয়ে বুড়ি তিস্তা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার না জানায় তিনি নদীর গভীর পানিতে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ এর উদ্বোধন করেছেন। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে তিনি এ প্ল্যাটফর্মের উদ্বোধন করেন। ‘স্টার্টআপে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতসহ গীতা, ত্রিপিটক ও বাইবেলের বাণী পাঠ করা হয়। তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে জাতীয় উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাবির সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করতে চাহিদা ভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বর্তমান সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার। প্রধানমন্ত্রী বলেন, ‘উৎপাদনশীল, আত্মনির্ভর, বৈষম্যহীন ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার দক্ষতা উন্নয়নকে জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম ভিত্তি হিসেবে গ্রহণ করেছে।’ ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উপলক্ষে মঙ্গলবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবর্তিত বৈশ্বিক অর্থনীতি ও প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। এ প্রেক্ষাপটে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস-২০২৬’ উদযাপনের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’ তিনি বলেন, জাতিসংঘের আহ্বানে ২০১৫ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের সহযোগিতার জন্যে সরকার পাশে রয়েছে। তিনি বলেন, ‘এখন কাজ করার সময়। যারা নতুন উদ্যোক্তা অথবা উদ্যোক্তা হতে চান তাদের জন্য কাজটি অনেক কঠিন। কিন্তু ইচ্ছাশক্তি থাকলে সম্ভব।’ তিনি আরো বলেন, ‘আপনাদের অনেক কষ্টের মধ্যদিয়ে যেতে হবে। তবে সরকার আপনাদের পাশে আছে সহযোগিতা করার জন্য। আপনাদের পথ দেখানোর জন্য। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো।’ ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ছবি: পিএমও আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

বিস্তারিত পড়ুন

মোঃ মাহফিজুল ইসলাম মাসুম-জেলা প্রতিনিধি : দিনাজপুরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন ১৮ নম্বর রেলগেটে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার পর ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা বৈষ*ম্যের অ*ভিযোগ তুলে বি*ক্ষো*ভ ও রেললাইন অ*বরোধ করেন। শিক্ষার্থীদের দাবি, বর্তমান শিক্ষা মন্ত্রণালয়ের দ্বৈত নীতির কারণে তারা বৈ*ষম্যের শিকার হচ্ছেন। এ দাবির প্রতিবাদে তারা রেললাইন অবরোধ করলে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

বিস্তারিত পড়ুন

মোঃ আবু জাফর মন্ডল : ঘাঘট নদীর অব্যাহত ভাঙনে গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়া সংলগ্ন শহররক্ষা বাঁধের একটি অংশ চরম ঝুঁকিতে পড়েছে। নদীর ভাঙনের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের নজরে এলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে যান গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, উপপরিচালক (স্থানীয় সরকার) মো. মুশফিকুর রহমান, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি)…

বিস্তারিত পড়ুন

লোকমান হোসেন-(শার্শা উপজেলা) প্রতিনিধি যশোর, শার্শা উপজেলা ১৩ই জুলাই রবিবার অডিটরিয়াম হল রুমে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ বিজিবি ও বিভিন্ন দলীয় নেতা কর্মীদের ভিতরে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জাহির, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বাংলাদেশ জামাত ইসলাম আমির তবিবুর রহমান। বেনাপোল পর থানার আমির রেজাউল করিম, সহ স্কুল শিক্ষক সাংবাদিকবৃন্দ, পুলিশ,বিজিবি, শার্শা উপজেলা বিভিন্ন শ্রেণীর লোক ইয়াবা ব্যবসা ফেনসিডিল ব্যবসা গাজা সহ ধর্ষণ, শিশু ধর্ষণ নারী নির্যাতন সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হয়। সকল পর্যায়ের মানুষের একটাই দাবি সমস্ত প্রকার অপকর্ম থেকে শার্শা উপজেলাকে রক্ষা করতে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ঢাকা মহানগর উত্তরের ক্যান্টনমেন্ট থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেনের উদ্যোগে ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী ও নামাপাড়া এলাকায় চলমান বন্যায় পানিবন্দী অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সাম্প্রতিক টানা বর্ষণ ও জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় শতাধিক পানিবন্দী পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় এবং তাদের খোঁজখবর নেওয়া হয়। খাবার বিতরণ কার্যক্রমে ক্যান্টনমেন্ট থানা বিএনপি, ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। স্থানীয় বাসিন্দারা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের সময় রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে…

বিস্তারিত পড়ুন

আবুসুফিয়ান সিরাজগঞ্জ : বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আগামী ৮ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য এ নির্বাচনের জন্য ২৯টি পদের বিপরীতে মোট ১৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। সোমবার (১৩ জুলাই) বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নুর কায়েস সবুজ এবং সদস্য অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা ও অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম। নির্ধারিত সময় শেষে মনোনয়নপত্র গ্রহণ কার্যক্রম সমাপ্ত করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, সভাপতি পদে ১টি, পাঁচটি সহ-সভাপতি পদের বিপরীতে ৪টি, সাধারণ সম্পাদক পদে ২টি, দুটি যুগ্ম সাধারণ সম্পাদক পদের বিপরীতে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি,…

বিস্তারিত পড়ুন

জনি আহম্মেদ-ভেড়ামারা কুষ্টিয়া : মাদ্রাসা শিক্ষক হাফেজ রাকিবুলের কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামে এক ভিন্নধর্মী কৃষি উদ্যোগের নজির স্থাপন করেছেন তরুণ উদ্যোক্তা মাদ্রাসা শিক্ষক হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম। মরুভূমির প্রাণী হিসেবে পরিচিত দুম্বা লালন-পালনের মাধ্যমে তিনি ইতোমধ্যেই এলাকায় সৃষ্টি করেছেন ব্যাপক আগ্রহ ও কৌতূহল। ২০২৩ সালে ছোট পরিসরে মাত্র ২টি দুম্বা নিয়ে শুরু হওয়া এই খামারটি বর্তমানে দুম্বার সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৫টি। এখানে শুধু তুর্কি জাতের দুম্বা পালন করা হচ্ছে। চলতি বছরের গত মে-জুন মাসে দুই লাখ, দেড় লাখ ও এক লাখ টাকা দরে ৩টি দুম্বা বিক্রি করেছেন তিনি। দুম্বার ক্রেতাগণ বেশির ভাগ কুষ্টিয়া জেলার বাইরের মানুষ। দুম্বা…

বিস্তারিত পড়ুন

আবরার নুর ফাহিম : নাটোরের লালপুর উপজেলায় ঈশ্বরদী বাইপাস স্টেশন সংলগ্ন এলাকায় পঞ্চগড়গামী আন্তঃনগর ট্রেন ‘একতা এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আপ ও ডাউন উভয় রেললাইন বন্ধ হয়ে যায়। ফলে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে, এতে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রেনটির দুইটি বগি লাইনচ্যুত হওয়ায় রেলপথে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে ঢাকা-উত্তরবঙ্গ রুটে চলাচলকারী একাধিক ট্রেনের সময়সূচি মারাত্মকভাবে বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঈশ্বরদী বাইপাস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল আলিম জানান, দুর্ঘটনাটি ঈশ্বরদী বাইপাস থেকে আজিমনগর রেলস্টেশনের মধ্যবর্তী ডহরশলা এলাকায় ঘটেছে।…

বিস্তারিত পড়ুন

জনি আহম্মেদ-ভেড়ামারা, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অবহেলা ও সংস্কারের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। শতবর্ষের ঐতিহ্যবাহী এই স্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে নিজেই যেন ঝুঁকির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে দেখা যায়, প্রতিদিন সকাল থেকেই শতাধিক রোগীর উপচে পড়া ভিড় থাকে এই স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের আতঙ্কের মধ্যেই অবস্থান করতে হয়। ভবনটি অত্যন্ত পুরোনো ও নাজুক হওয়ায় যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভবনটির চারপাশ দীর্ঘদিন ধরে অরক্ষিত থাকায় সন্ধ্যার পর এটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়। এতে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসীর জোর…

বিস্তারিত পড়ুন

মোঃ আব্দুল আলীম-বগুড়া উজানের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির প্রভাবে বগুড়ায় যমুনা নদীর পানি ক্রমাগত বাড়ছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলার সারিয়াকান্দি, ধুনট ও সোনাতলা উপজেলায় তীব্র নদীভাঙন দেখা দিয়েছে। এতে শত শত একর ফসলি জমি, গাছপালা ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ফলে নদীতীরবর্তী এলাকার মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। সোমবার (১৩ জুলাই) সরেজমিনে দেখা যায়, সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চকরতিনাথ, কামারপাড়া, কাজলা ইউনিয়নের চরঘাগুয়া এবং কামালপুর ইউনিয়নের ইছামারা ও গোদাখালি এলাকায় যমুনার পানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এসব এলাকায় নদীভাঙনের ফলে বসতবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে চলে যাচ্ছে। এ ছাড়া সোনাতলা উপজেলার বালুয়াপাড়া, সুজাতপুর, তোকানিচুকাইনগর, ভিগনেরপাড়া, আমতলী ও আচারেরপাড়া…

বিস্তারিত পড়ুন

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম : টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ভয়াল থাবায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলা আজ এক গভীর মানবিক বিপর্যয়ের মুখোমুখি। উত্তাল নদ-নদীর পানি ও পাহাড়ি ঢলের স্রোতে তলিয়ে গেছে অসংখ্য বসতঘর, রাস্তাঘাট, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিস্তীর্ণ কৃষিজমি। বহু পরিবারের গরু-ছাগলসহ গবাদিপশু মারা গেছে বা ভেসে গেছে। ঘরে ঢুকে পড়া পানিতে নষ্ট হয়ে গেছে ধান, খাদ্যসামগ্রী, আসবাবপত্র, পোশাক ও বহু বছরের কষ্টার্জিত সঞ্চয়। এক নিমিষেই অনেক পরিবারের স্বপ্ন যেন পানির স্রোতে ভেসে গেছে। বন্যার পানিতে আটকা পড়ে হাজার হাজার মানুষ দিনের পর দিন মানবেতর জীবনযাপন করছেন। বিশুদ্ধ পানির সংকট, খাদ্যাভাব, ওষুধের অভাব এবং নিরাপদ আশ্রয়ের অনিশ্চয়তায় প্রতিটি মুহূর্ত তাদের…

বিস্তারিত পড়ুন

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম : “কারবালা কেবল একটি দুঃখগাঁথা বা কান্নার ইতিহাস নয়। কারবালা হলো ইসলামকে পুনর্জীবিত করার এক অনন্য মহাকাব্য।” পবিত্র ‘আন্তর্জাতিক শোহাদায়ে কারবালা মাহফিল ২০২৬’-এ সভাপতির বক্তব্যে নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী এ কথা বলেন। রোববার (১২ জুলাই) রাতে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) এবং ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের যৌথ আয়োজনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই আন্তর্জাতিক মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী কারবালার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “সাইয়্যেদুশ শুহাদা জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হোসাইন (রা.) কারবালার তপ্ত বালুচরে নিজের এবং আহলে বাইতের পবিত্র…

বিস্তারিত পড়ুন

খ,ম, আরিফুল ইসলাম : টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে সুমন শিকদার ও শুভ শিকদার নামে দুই সহোদরকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক দুইজন উপজেলার গড়গোবিন্দপুর ইউনিয়নের ময়দাচালা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৮০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিস্তারিত পড়ুন

মো: মনিরুজ্জামান ঝিনুক : গাজীপুরের শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টেংরা বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে এক যুবক ও এক যুবতীকে আটক করার ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (তারিখ) রাতে ওই ভাড়া বাসায় সন্দেহজনক পরিস্থিতির খবর পেয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা সেখানে যান। পরে তারা ওই যুবক ও যুবতীকে আটক করে বিষয়টি শ্রীপুর মডেল থানা পুলিশকে অবহিত করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই বাসায় বেশ কিছুদিন ধরে তাদের সন্দেহজনক যাতায়াত লক্ষ্য করা হচ্ছিল। ঘটনার পর স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে ভিড় জমে। শ্রীপুর মডেল থানা পুলিশ জানায়, আটক নারীর স্বামী থানায় একটি…

বিস্তারিত পড়ুন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের গ্রাম ও শহরের সকল বাজারজুড়ে জামিল টোব্যাকোর অবৈধ ৫ টাকার ফিফটি, ফিফটি নকল সিগারেট ছয়লাব। চায়ের দোকান থেকে শুরু করে মুদিখানা সব জায়গায় হাত বাড়ালেই মিলছে এসব কমদামি মানহীন সিগারেট। আর এ সকল সিগারেট সরাসরি ঝিনাইদহের ৬ উপজেলায় ডিলারের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে একটি শক্তিশালী চক্র। আর এই ফিফটি ফিফটি সিগারেটের ডিপো গড়ে তুলেছে যশোরের ডালিম মিয়া নামের এক প্রভাবশালী ব্যাক্তি। মূলত খুলনা বিভাগের পুরো অবৈধভাবে উৎপাদিত জামিল টোব্যাকো ফিফটি ও দেশব্লাক সিগারেট ব্যবসা নিয়ন্ত্রণ করেন এই ডালিম মিয়া। যশোর ডিপো থেকে এসব সিগারেট ঝিনাইদহের ডিলারদের নিকট গাড়িতে পৌঁছে দেন। অনুসন্ধানে জানা যায় ঝিনাইদহের বাজার জুড়ে এসব…

বিস্তারিত পড়ুন

জনি আহম্মেদ-ভেড়ামারা প্রতিনিধি: আইনি গবেষণাকে আরও আধুনিক, সহজ ও প্রযুক্তিনির্ভর করতে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির লাইব্রেরিতে অনলাইন লিগ্যাল রুলিং প্ল্যাটফর্ম ‘বিডিলেক্স’-এর পোর্টাল কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, বর্তমান সময়ে আইনি পেশায় প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। তিনি বলেন, বিডিলেক্স ব্যবহারের মাধ্যমে আইনজীবীরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ রায়, নজির ও আইনি তথ্য দ্রুত সংগ্রহ করতে পারবেন। এর ফলে বিচারপ্রার্থীদের আরও কার্যকর ও মানসম্মত আইনি সেবা প্রদান সম্ভব হবে। বিশেষ অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা গভর্নমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট মাহাতাব উদ্দিন বলেন, স্মার্ট…

বিস্তারিত পড়ুন

মোঃ আবু জাফর মন্ডল : আগামী ১৬ জুলাই শহিদ দিবস ও জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ এবং ৫ আগস্ট গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও ব্যাপক জনসম্পৃক্ততার মাধ্যমে পালনের লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবস দুটিকে কেন্দ্র করে স্মরণ, শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের কাছে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে জেলা প্রশাসন বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। সোমবার (১৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। সভায় সরকারি বিভিন্ন দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দলের প্রতিনিধি, বীর জুলাই যোদ্ধা, জুলাই শহিদ পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও…

বিস্তারিত পড়ুন

মোঃ রুবেল সিকদার ফটিকছড়ি শাখায় স্বামী ও স্ত্রীর দ্বন্দের জেরে সুনামধন্য প্রতিষ্ঠান অপকা’র সুনাম ক্ষুন্ন করার জন্য অনুপম শীল এর ভিডিও পোষ্ট। অনুপম শীল অপকা ফটিকছড়ি শাখায় মাসে ৩০০০/- জমার একটি DPS করেন নিজ নামে এবং ফাল্গুনী শীল কে DPS এর নমিনি করেন। স্বামী ও স্ত্রী মধ্যে তুমুল বিরোধ এর কারনে ফাল্গুনী শীল অনুপম শীল এর DPS টাকা উত্তোলন করতে অপকা অফিসে আসেন। যেহেতু অনুপম শীল এর নামে DPS সেহেতু DPS এ টাকা ফাল্গুনী শীল বা অন্য কাওকে প্রদান না করার জন্য ফটিকছড়ি শাখার শাখা ব্যাবস্থাপক মোঃ আজাহরুল ইসলাম কে অডিও বার্তা প্রদান করেন। এর আলোকে শাখা ব্যবস্থাপক ফাল্গুনী শীল…

বিস্তারিত পড়ুন

আবুসুফিয়ান, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার একটি আলোচিত হত্যা মামলায় একই পরিবারের তিন সদস্যসহ পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— রায়গঞ্জ উপজেলার তেবাড়িয়া গ্রামের সুজাত আলী, তার স্ত্রী সেলিনা খাতুন, মেয়ে ফাতেমা খাতুন, সলঙ্গা থানার দেওভোগ গ্রামের হায়দার আলী এবং একই গ্রামের সেলিম সেখের স্ত্রী হোসনে আরা। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শাহান শাহ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় মোট ১০ জন আসামি ছিলেন। সাক্ষ্য-প্রমাণে…

বিস্তারিত পড়ুন

জসিম তালুকদার, চট্টগ্রাম: চট্টগ্রাম বাঁশখালী উপজেলাতে বন্যাদুর্গত এলাকায় এবার ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। বন্যার পানি দীর্ঘস্থায়ী রূপ নেওয়ায় এবং সুপেয় পানির তীব্র সংকটে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ছনুয়া ইউনিয়নে আছবাহার বেগম (৩৫) ও মরিয়ম বেগম (১৮) নামে দুই নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে আছবাহার বেগম ছনুয়া ৭ নম্বর ওয়ার্ডের ফৈয়জানীপাড়ার কামাল উদ্দিনের স্ত্রী। তিনি গত শুক্রবার মারা যান। অন্যদিকে শনিবার মারা যাওয়া মরিয়ম বেগম একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড খাসপাড়ার রিয়াজুদ্দিনের স্ত্রী বলে জানা গেছে। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় স্থানীয় বানভাসি মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাজমা আক্তার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত বান্দরবানের লামা উপজেলার বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গত রবিবার (১২ জুলাই) উপজেলার বিভিন্ন অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। চাল, ডাল, তেলসহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।ছাত্রদল ও অন্যান্য অংগ সংগঠননের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের হাতে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেন। আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন , “দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। মানবিক দায়বদ্ধতা থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও মাননীয়…

বিস্তারিত পড়ুন

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ : খুব শীঘ্রই ইউনিয়ন নির্বাচন-সহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে– সরকারের তরফ থেকে এমন ঘোষণার পর সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন-ছাতক ইডুকেশন ট্রাষ্ঠ ইউ’কে সদস্য এবং সায়েন্স অ্যান্ড লেটার্স গার্লস স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও দেবের গাঁও আল-মুনির জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার ফাউন্ডার মেম্বার সুহেদ আহমদ। তিনি নিজ এলাকার মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার লক্ষ্যে নির্বাচনী মাঠে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছেন, জাউয়া বাজার ইউনিয়নের দেবের গাও গ্রামের বাসিন্দা সুহেদ আহমদ। তিনি একজন শিক্ষানুরাগী, তরুনসমাজসেবী, এলাকার উন্নয়নে নিবেদিত ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। তিনি একটি…

বিস্তারিত পড়ুন

শেখ সৈকত রায়হান ইমন-বাগেরহাট প্রায় ছয় মাসের চিকিৎসা, নিবিড় পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম শেষে একটি আহত রয়েল বেঙ্গল বাঘিনীকে তার প্রাকৃতিক আবাস সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। দীর্ঘ চিকিৎসার পর বাঘিনীটি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিকভাবে চলাফেরা ও শিকার করার সক্ষমতা ফিরে পাওয়ায় বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে তাকে বনে ফিরিয়ে দেওয়া হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারিতে সুন্দরবনের চাঁদপাই রেন্জের শরকীরখাল এলাকায় শিকারিদের পাতা একটি তারের ফাঁদে আটকা পড়ে গুরুতর আহত হয় বাঘিনীটি। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে নিরাপদে উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী পরিচর্যা ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। সেখানে অভিজ্ঞ…

বিস্তারিত পড়ুন

হোসেনপুর (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের হোসেনপুরে গত কয়েকদিনে‌র টানা বৃষ্টিতে সড়কের বড় ধরনের ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এতে স্থানীয় লোকজনের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। পৌর এলাকার দ্বিপেশ্বরের পাঠান বাড়ি সংলগ্ন রাস্তাটি পানি জমে বেহাল অবস্থার সৃষ্টি হয়ে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক দেখার পর পরই সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। এ ব্যাপারে হোসেনপুর উপজেলা নিবার্হী অফিসার ও পৌর প্রশাসক কাজী নাহিদ ইভা জানান, ফেইসবুক একটি পোস্ট দেখে নজরে আসে । তাৎকনিক পৌর এলাকার দ্বিপেশ্বরের ৮ নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা ও বর্ষণে ফলে রাস্তার ভাঙ্গা অংশ গুলো বৃষ্টির মধ্যেই পরিদর্শন করে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করি ।

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন। আজ সোমবার (১৩ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়াস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি পায়ে হেঁটে বিস্তীর্ণ জঙ্গলজুড়ে সেনাসদস্যদের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও যুদ্ধকালীন প্রস্তুতি ঘুরে ঘুরে পরিদর্শন করেন। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গম ও ঘন জঙ্গলের ভেতরে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, চলাচল এবং বাস্তব যুদ্ধ পরিস্থিতির উপযোগী বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তারা তাঁকে মহড়ার বিভিন্ন দিক এবং সেনাসদস্যদের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী এ সময় শত্রুপক্ষের…

বিস্তারিত পড়ুন

এম.এ আরিফ চৌধুরী : বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় লাকী খাতুন (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত লাকী খাতুন উপজেলার ৩ নম্বর ভাটরা ইউনিয়নের ব্রি-কঞ্চি গ্রামের ফারুক হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রের দাবি, প্রতিবেশী ইব্রাহিম নামে এক যুবকের সঙ্গে লাকী খাতুনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এ অভিযোগকে কেন্দ্র করে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই জেরে গত শনিবার (১১ জুলাই) পরিবারের সদস্যদের অজান্তে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার…

বিস্তারিত পড়ুন

জসিম তালুকদার, চট্টগ্রাম : প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাফল্য ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম জেলার ২২৬৯ টি বিদ্যালয়ের মধ্য অন্যতম সেরা সাফল্য অর্জন করেছে বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয় থেকে অংশ নেওয়া ৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ২৫ জন ট্যালেন্টপুল এবং ১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, এটি বিদ্যালয়ের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনের রেকর্ড। প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহর নেতৃত্ব, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতায় এ সাফল্য অর্জিত হয়েছে। প্রতি বছর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত প্রাথমিক বৃত্তি…

বিস্তারিত পড়ুন

মোঃ আবু সালেক ভূইয়া-ভ্রাম্যমাণ প্রতিনিধি : ১২-০৭-২০২৬ ইং রোজ রবিবার দুপুর ১৩:০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি)-এর কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে এক দিক নির্দেশনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি গোয়েন্দা কার্যক্রমকে আরও জোরদার করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, মহানগর এলাকায় জুয়া, মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ (পর্নোগ্রাফি সহ অন্যান্য) , অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরদের অঙ্গহানী করে ভিক্ষাবৃত্তিতে জড়ানো, হানি ট্র্যাপ, বিভিন্ন ধরনের জালজালিয়াতি…

বিস্তারিত পড়ুন

মো: সেকেন্দার আলী শেখ নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা শাহরীন রোল নং ০১, গ শাখা, প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্ট পুলে বৃত্তি অর্জন করেছে। হুমায়রা শাহরীন, সাবেক চেয়ারম্যান ১০ নং বলিহার ইউনিয়ন পরিষদ বীর মুক্তিযোদ্ধা মরহুম রিয়াজ উদ্দীনের নাতনী। সে  এস এম হোসেন আলী, প্রভাষক ইংরেজি,তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজ এবং মোছা: নীলিমা আফরোজ তথ্য সেবা সহকারী এর কন্যা। তাদের গ্রামের বাড়ি কিসমত কসবা, বলিহার, নওগাঁ। তার এই কৃতিত্বে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শিক্ষকবৃন্দ এবং এলাকাবাসী আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা হুমায়রা শাহরীনের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও জীবনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ আলী ভূঁইয়া, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ​কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়ন থেকে ১৬৭ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবাসহ এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ​আজ (১২ জুলাই) উপজেলার সিংপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটককৃতদের মধ্যে অন্যতম মূল হোতা ও মাদক চক্রের লিডার হিসেবে পরিচিত বিজয় (২২)। সে উপজেলার বড়বাড়ি গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। আটক অপর দুজন হলেন— গুরাদিঘা গ্রাম থেকে আসা ২৩ বছর বয়সী এক তরুণ এবং আছমা (২৮) নামের এক নারী। আছমা একই এলাকার চান মিয়ার ছেলে দীন ইসলামের স্ত্রী বলে জানা গেছে। ​যেভাবে আটক হলো মাদক চক্রটি ​স্থানীয় ও…

বিস্তারিত পড়ুন

লোকমান হোসেন-(শার্শা উপজেলা) প্রতিনিধি যশোর শার্শা উপজেলার বেনাপোল পাঁচ ভূলোট সীমান্তে বিজিবি বিশেষ অভিযানে ৪৭ বোতল নেশা দ্রব্য সিরাপ উদ্ধার করে খুলনা ২১ ব্যাটেলিয়ান বিজিবি সদস্যরা। পাঁচ ভুলোট সীমান্ত দিয়ে প্রতিনিয়ত চোরাচালান মাদকদ্রব্য স্বর্ণ পাচার সহ বিভিন্ন চোরাচালানের মালামাল এ বর্ডার দিয়ে পারাবার হয়। বিজিবি সদস্যরা জানাই পাঁচ ভুলোট সীমান্ত দিয়ে অনেক বড় বড় চালান এ সীমান্ত দিয়ে পার হয় যেটা সম্পূর্ণ প্রশাসনের আয়াত্তের বাইরে। বিজিবি চেষ্টা করছে যত সম্ভব মাদ মুক্ত দেশ গড়ার। এতে জনসাধারণের সহযোগিতা চায় বলে জানান।

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক : যশোর জেলায় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এ ১ হাজার ৫৪৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তারমধ্যে ৬২২ জন ট্যালেন্টপুল ও ৯২৩ জন সাধারণ গ্রেড পেয়েছে। জেলায় এবারের বৃত্তি পরীক্ষার্থী ছিলো ৮ হাজার ৬৯৭ জন । রোববার (১২ জুলাই) দুপুরে প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলমগীর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, যশোর জেলায় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিলো ৮ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী। তারমধ্যে বৃত্তি পেয়েছে ১ হাজার ৫৪৫ জন। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তির সংখ্যা ৬২২ জন। যারমধ্যে সরকারি স্কুলের ৫১৪ জন ও বেসরকারি স্কুলের ১০৮ জন রয়েছে। আর সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তির…

বিস্তারিত পড়ুন

মোঃ মাহফিজুল ইসলাম মাসুম-দিনাজপুর প্রতিনিধি : ১২ জুলাই ২০২৬ খ্রি. ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুর পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি বায়ুর গুণগত মান উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটিক্ষয় প্রতিরোধ, ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও বৃক্ষের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কর্মসূচির অংশ হিসেবে পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়ের নির্দেশনায় জেলা পুলিশের সকল থানা, পুলিশ ফাঁড়ি ও…

বিস্তারিত পড়ুন

মাসুম বিল্লাহ-খুলনা : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ রবিবার সকালে নগরীর মাথাভাঙ্গায় অবস্থিত আলুতলা স্লুইচ গেট (দশগেট) পরিদর্শন করেন। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকা এই স্লুইচ গেটটি দিয়ে সম্প্রতি জোয়ারের পানি প্রবেশ করায় জরুরি ভিত্তিতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। পরিদর্শনকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জানান, গত তিন দিনের অবিরাম বর্ষণে নগরীর বিভিন্ন স্থানে সৃষ্ট জলাবদ্ধতার পানি ইতোমধ্যে নামতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুনরায় ভারী বর্ষণের আশঙ্কায় নগরবাসীকে সুরক্ষায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, “নগরীতে জলাবদ্ধতা রোধে তিনটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ড্রেন ও খালগুলোতে থাকা প্রতিবন্ধকতা অপসারণের মাধ্যমে পানির প্রবাহ…

বিস্তারিত পড়ুন

মোঃ রুবেল সিকদার ১২ জুলাই রবিবার সন্ধ্যায় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বড় মসজিদ মোড় থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিস্তারিত পড়ুন

মোঃ হিমেল হোসেন : নওগাঁর বদলগাছী উপজেলার বদলগাছী-আক্কেলপুর মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় আহতদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়। রোববার (১২ জুলাই) বিকেল আনুমানিক ৫টা ৩৫ মিনিটে মহাসড়কের একটি অংশে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত মোটরসাইকেল চালক আলম (৪০) উপজেলার সেনপাড়া গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম কাইমান। অপরদিকে আহত সিএনজি চালক বিশু (৫০) উপজেলার জগন্নাথপুর গ্রামের জব্বারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আক্কেলপুর দিক থেকে আসা একটি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক : টানা দুই দিনের ভারী বর্ষণের ফলে রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন জেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি। এতে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক এলাকায় বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধের সংকট দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শিশু, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন। এক বিবৃতিতে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও জরুরি সহায়তা কার্যক্রম…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ (পাবনা) ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। রোববার (১২জুলাই)সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল এর সভাপতিত্বে এবং এফপিআই চঞ্চল মাহমুদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল বাতেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক আনিসুর রহমান,উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মেহেদী হাসান,গৌরীগ্রাম…

বিস্তারিত পড়ুন

মোঃ রুবেল সিকদার প্রকাশিত বৃত্তি পরিক্ষার ফলালের প্রাপ্ত তথ্য অনুসারে মঠবাড়িয়া উপজেলায় ১৪২ শিক্ষার্থী। যার মধ্যে ট্যালেন্টপুল এ ৪৯ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ বেসরকারি ০৩ জন শিক্ষার্থী। সাধারণ বৃত্তি প্রাপ্ত ৯০ জন যার মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ৮৮ জন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী ০২ জন।

বিস্তারিত পড়ুন

স্টাফ রিপোর্টার : জননন্দিত জননেতা, আব্বাস আলী ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং দৈনিক জনজাগরণ পত্রিকার সহ-সম্পাদক মোঃ আব্বাস আলীকে জড়িয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আব্বাস আলী ফাউন্ডেশন এবং দৈনিক জনজাগরণ পরিবার। এক যৌথ বিবৃতিতে বলা হয়, মোঃ আব্বাস আলী দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি একজন কর্মীবান্ধব ও মানবিক ব্যক্তি হিসেবে সমাজে সুপরিচিত। তাঁর প্রতিষ্ঠিত আব্বাস আলী ফাউন্ডেশনের মাধ্যমে নিয়মিত প্রায় এক হাজার অসহায় পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, গত দুই দিন আগে প্রকাশিত একটি ভিডিওতে কে…

বিস্তারিত পড়ুন

মোঃ আব্দুল আলীম, বগুড়া: একসময় দেশের কৃষকের জীবিকার অবলম্বন ছিল পাট। সোনালি আঁশ নামে পরিচিত এই ফসলের গৌরবময় অতীত থাকলেও ন্যায্য মূল্যের সংকট, পাটকল বন্ধ হয়ে যাওয়া এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে দীর্ঘদিন ধরে পাট চাষে আগ্রহ হারিয়েছিলেন কৃষকরা। তবে সময়ের পরিবর্তনে আবারও বদলাতে শুরু করেছে সেই চিত্র। পরিবেশবান্ধব পণ্যের বৈশ্বিক চাহিদা বৃদ্ধি, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের ব্যবহার সম্প্রসারণ এবং বাজারে তুলনামূলক ভালো দামের কারণে কৃষকদের মধ্যে আবারও পাট চাষে আগ্রহ বাড়ছে। ফলে বগুড়ায় সেই সোনালি দিনগুলো ফিরতে শুরু করেছে। চলতি মৌসুমে বগুড়া জেলায় সরকারি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। মাঠজুড়ে সবুজ পাটগাছের সারি এখন কৃষকের নতুন স্বপ্নের…

বিস্তারিত পড়ুন

জসিম তালুকদার, বাঁশখালী : সাম্প্রতিক গত ৬ দিন ধরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলাতে এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। বাঁশখালীর বাহারছড়া, সরল ইউনিয়নে পানির প্রবল স্রোতে ভেসে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন শিশু ও ১ জন কিশোরী। মো. আশিক (১১) বাহারছড়া ইউনিয়ন দক্ষিণ ইলশা গ্রামের প্রবাসী কামাল উদ্দিনের ছেলে, সে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে গিয়ে তার মৃত্যু হয়, মো. মিরাজ (৬) বাহারছড়া ইউনিয়ন এলাকার পশ্চিম রত্নপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। সেও বন্যার পানিতে ভেসে মৃত্যু হয়, মোছাম্মৎ তাহিন নুর (১২) সরল ইউনিয়নের পশ্চিম জালিয়াঘাটা গ্রামের (৭ নম্বর ওয়ার্ড)…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক টানা রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ও বিরূপ আবহাওয়ার কারণে যশোর জেলার ৮টি উপজেলা এখন ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়েছে। বিশেষ করে অভয়নগর, মণিরামপুর, কেশবপুর ও অভিশপ্ত ভবদহ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকের ধানের বীজতলা, সবজিক্ষেত এবং শত শত মাছের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে করে জেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে তীব্র মানবিক সংকটের মুখে পড়েছেন। এই চরম উদ্ভূত পরিস্থিতিতে রবিবার (১২ জুলাই) সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভায় জেলা প্রশাসক জানান, জলবায়ুর পরিবর্তনের প্রভাবে গত দুই দিনে…

বিস্তারিত পড়ুন