Author: G S Joy
দীপক শর্মা-ঠাকুরগাঁও শুক্রবার (৫ জুন) দুপুর ১২টার দিকে ৫নং শুখানপুকুরী ইউনিয়নের বাং রোড সুইসগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- হলেন- মোঃ মানিক হোসেন (৪৩), মোঃ হাবিবুর রহমান ওরফে হবি (৪৫), মোঃ আশরাফুল ইসলাম (৪৭), মোঃ মনোয়ার হোসেন (৪০) এবং মোঃ মোখলেছ (৪৮)। তাদের মধ্যে হাবিবুর রহমান শুখানপুকুরী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের নামে প্রতারণার উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী হিসেবে রয়েছেন, সৈয়দপুর ক্যান্টনমেন্ট শাখার অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার মোঃ জুবায়েত জাহিদ (৪৪), একই শাখার পিয়ন মোঃ…
রিয়া মনি : রাজধানীর উত্তরখান থানার দুবাদিয়া করাইটেক এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৬ জুন) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তরখান থানাধীন দুবাদিয়া করাইটেক এলাকার বাসিন্দা আলী হোসেনের বাড়ির ভেতরে তিতাস গ্যাসের লাইনে লিকেজ হওয়ায় রাতভর গ্যাস জমে ছিল। সকালে বাড়ির গৃহিণী হাসনা হেনা রান্নার জন্য চুলায় আগুন জ্বালালে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো ঘর দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এ সময় আগুনে ঘরের আসবাবপত্র, ল্যাপটপ, তোষক, বালিশসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী পুড়ে যায়। অগ্নিকাণ্ডে বাড়ির মালিক আলী হোসেন (৫৫), তার স্ত্রী…
মুহাম্মাদ রাকিবুল ইসলাম-ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল মিয়া (৩০) নামে এক ওষুধ কোম্পানির কর্মী নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সকাল ৬টার দিকে উপজেলার পুটিমারা ইউনিয়নের দলার দরগা এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল মিয়া পার্বতীপুর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের টেংরাগঞ্জ সরদারপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি একটি স্বনামধন্য ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরগামী একটি ট্রাকের সামনের চাকা হঠাৎ বিস্ফোরিত (ব্লাস্ট) হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা গোবিন্দগঞ্জগামী একটি মোটরসাইকেলকে ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলসহ রুবেল মিয়া সড়কের পাশের…
আল মুজাহিদ-যশোর ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ, পরিচ্ছন্নতা বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পথচারী, দোকানদার ও সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়সমূহ তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন জমে থাকা পানি না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।…
মোঃ তরিকুল ইসলাম খান : কুষ্টিয়া-মেহেরপুর সীমান্ত এলাকায় ভারত থেকে সম্ভাব্য পুশইনের একাধিক চেষ্টা স্থানীয় জনসাধারণ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সতর্ক অবস্থানের কারণে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও রাতভর পাহারায় অংশ নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সীমান্তে সন্দেহজনক চলাচল ও অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর আশঙ্কা দেখা দিলে বিজিবি টহল জোরদার করে। একই সঙ্গে সীমান্তসংলগ্ন গ্রামের বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে পাহারায় অংশ নিয়ে প্রশাসনকে সহযোগিতা করছেন। গ্রামবাসীরা জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তার স্বার্থে তারা সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয়রা বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। এ বিষয়ে…
কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী দলের কিছু নেতাকর্মীর ভূমিকায় ক্ষোভ ও অভিমান প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “যারা বেঈমানী করেছে, দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা পরবর্তীতে কোনো কমিটিতে থাকতে পারবে না।” গতকাল এক দলীয় মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী অভিযোগ করে বলেন, স্থানীয় নির্বাচনে বিএনপির কিছু নেতাকর্মী বুকে ধানের শীষ প্রতীক নিয়েও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়েছেন। যা দলের জন্য লজ্জাজনক ও দুঃখজনক। তিনি আরও বলেন, “ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরাই দলের প্রাণ। কিন্তু যারা নিজের স্বার্থে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজ করে, তাদের চিহ্নিত করতে হবে। দলের…
কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজ এলাকা থেকে সেনা ক্যাম্প সরিয়ে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সরকারি জায়গা দখলের মহোৎসব শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে দখল প্রক্রিয়ায় বিএনপির একাংশের নেতাকর্মীর নাম আসায় দলটি জেলায় তীব্র ইমেজ সংকটে পড়েছে বলে মন্তব্য করেছে সচেতন মহল। সরেজমিনে দেখা গেছে, মেডিকেল কলেজের সামনের সরকারি জায়গায় বাঁশ ও রশি দিয়ে প্লট আকারে ভাগ করে দখলের চিহ্ন দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, সেনা ক্যাম্প স্থানান্তরের পরপরই স্থানীয় কিছু নেতা এসে যার যার অংশ চিহ্নিত করে যান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, দখলবাজি, টেন্ডারবাজি ও অবৈধ বালু উত্তোলনসহ নানা অপকর্মে জেলার একাংশের নেতাকর্মী জড়িয়ে পড়েছে। জেলা নেতাদের…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় হাতেনাতে তিন জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আরও ৮ থেকে ৯ জন জুয়াড়ি। গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল গত ৫ জুন রাত সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর থানাধীন ৯ নং বনগ্রাম ইউনিয়নের উত্তর মনদুয়ার (টুনিরচর) গ্রামে এই অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন— মধ্যম কুমেদপুর এলাকার মো. ইসমাইল হোসেন (৫৫), কাজল ঢোপ গ্রামের মো. লাল মিয়া (৫২) এবং দূর্গাপুর গ্রামের শাহদাৎ হোসেন শাহে (২৯)। অভিযান পরিচালনাকারী পুলিশ…
মোহাম্মদ বাবুল হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জঃ মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মুকসুদপুর পৌরসভার বাস্তবায়নে, “দেশব্যাপি ডেঙ্গু রোগের বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি ও সমন্বিত প্রতিরোধ মূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে” মুকসুদপুরে সচেতনতা মূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকাল ১০ ঘটিকায় মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে “ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে” র্যালিটি মুকসুদপুর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক কবির, সহকারী ভূলি আবিরুল ইসলাম, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) দ্বীপ সাহা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, পৌর…
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে মালামাল রাখার একটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আজ শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এদিন রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। প্রথম ইউনিট রাত ১১টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তিনি আরও জানান, রাত ১১টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৫ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গত ৫ জুন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভাংগা ডিপবাজার গোরস্থান পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। স্থানীয় আঃ মালেক নামক ব্যক্তির বাড়ির দক্ষিণ পাশে আঃ হালিমের পতিত জমিতে কতিপয় ব্যক্তি টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হাতেনাতে আটক করে। আটককৃতরা হলেন:…
নিজস্ব প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশ, গণমাধ্যম থাকবে স্বাধীন, চলবে নিজ গতিতে। একটি স্বাধীন সার্বভৌম দেশে গণমাধ্যম তাদের নিজের ইচ্ছেমতো লিখবেন। তবে, আমরা আহ্বান জানাবো বস্তুনিষ্ঠ সংবাদ যেন আপনারা পরিবেশন করেন। না হলে আপনাদের ওপর যেমন মানুষের আস্থার ঘাটতি হতে পারে, আমাদের ওপরও আস্থার ঘাটতি হতে পারে- বলেন তিনি। শুক্রবার (৫ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) চট্টগ্রাম প্রেসক্লাবস্থ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে সিএমইউজে’র সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ভূমি ও…
নিজস্ব প্রতিনিধি : আগামী রবিবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এ উপলক্ষে আজ শনিবার থেকে রাজধানীর শেরেবাংলানগর ও আশপাশের বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, বিক্ষোভসহ নানা কার্যক্রম নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আজ রাত ১২টা থেকে জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় সকল প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় বস্তু বহন নিষিদ্ধ থাকবে। এছাড়া এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় কোনো ধরনের সমাবেশ, মিছিল,…
নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামে এক বৃদ্ধসহ চারজনের ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় আহতদের মারাত্মক জখম করা হয়েছে বলে দাবি করেছেন স্বজনরা। একই সঙ্গে তাদের মোটরসাইকেল ভাঙচুর এবং নগদ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন ২০২৬) সন্ধ্যা প্রায় ৬টার দিকে কেশবপুর গ্রামের মৃত মহাজ মণ্ডলের ছেলে মোঃ নজরুল ইসলাম (৭০), কোরবান আলী, শহিদুল ও জয়নাল মোটরসাইকেলে করে যাওয়ার সময় লক্ষ্মীপুর ও কেশবপুর গ্রামের মধ্যবর্তী মাঠের ঈদগাহ সংলগ্ন এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত রাস্তার ওপর বাঁশ ফেলে তাদের গতিরোধ করে। ভুক্তভোগীদের অভিযোগ, এরপর একই গ্রামের চেঙ্গিস…
মোঃ রফিকুল ইসলাম মৃধা (স্টাফ রিপোর্টার) পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতের শিকার হয়ে দুই কৃষকের করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার আমখোলা ও চরকাজল ইউনিয়নে এই পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামে বজ্রাঘাতে রিয়াজ হাওলাদার (৩০) নামের এক যুবক নিহত হন। তিনি ওই গ্রামের খলিল হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় রিয়াজ নিজের বাড়ির উঠানে কাজ করছিলেন। এদিকে প্রায় একই সময়ে, চরকাজল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরকাজল এলাকার বাসিন্দা আলতাফ হোসেন সরদার (৫০) বজ্রপাতে প্রাণ হারান। তিনিও পেশায় একজন কৃষক ছিলেন এবং…
মো: সেকেন্দার আলী শেখ : ৫জুন ২০২৬ ইং শুক্রবার বিকেল সাড়ে ৩ টার সময় নওগাঁ জেলা মহাদেবপুর থানার চেরাগপুর ইউনিয়ন পদ্মপুকুর গ্রামে জমি নিয়ে গন্ডগোলে দুই পক্ষের সংঘর্ষ। এক পক্ষের অবস্থা খুবই খারাপ ১২ জন আহত একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে বর্তমানে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। মোঃ দুলাল বাদী হয়ে, অন্য পক্ষের জলিল সহ কয়েকজনের নামে মহাদেবপুর থানায় মামলা করেছে। বাদী পক্ষের বক্তব্য, আসামি জলিল মাদকের ব্যবসার সাথে জড়িত, সে কিছু বহিরাগত লোকসহ ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমন করে। এ ঘটনায় মোঃ দুলালের পরিবারের ১২ জন আহত একজনের অবস্থা খুব খারাপ রাজশাহী মেডিকেলে বর্তমানে ভর্তি আছে। মহাদেবপুর থানার ওসি…
আল মুজাহিদ-(যশোর) যশোরের শার্শায় এক পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টুসহ ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। আহত পুলিশ সদস্য মামুন হাসান ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় নায়েক পদে কর্মরত। মামলাটি করেছেন তার ছোট ভাই মেহেদী হাসান রয়েল। গত ৪ জুন শার্শা থানায় দায়ের করা এ মামলায় আসামি করা হয়েছে মিন্টুর দুই ভাই লাল্টু হোসেন ও পিন্টু হোসেন, আব্দুস সালামের দুই ছেলে সুজন হোসেন ও সবুজ হোসেন, এবং মৃত আলাউদ্দীনের ছেলে টিটন হোসেন। তবে মিন্টু বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে বিএনপির একটি পক্ষ তাকে ফাঁসানোর চেষ্টা চালাচ্ছে। মামলার…
কুষ্টিয়া প্রতিনিধি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কুষ্টিয়া জেলা ছাত্রদল শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে৷ আজ রাত ৮টার দিকে শহরের প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়। জেলা ছাত্রদলের ব্যানারে আয়োজিত মিছিলটি শহরের এনএস রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বড়বাজার, থানামোড় প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরও ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা গোপনে শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। নিষিদ্ধ সংগঠনের এসব কর্মকাণ্ড বন্ধ এবং ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি…
শেখ মোহাম্মাদ পারভেজ : এস এম আলম। লিচু উৎসব ও কৃষি বানিজ্য মেলায় পাবনায় এসে আকস্মিক ভাবে বিসিক শিল্পনগরী পরিদর্শন করেছেন বানিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পরিদর্শন শেষে তিনি দেশের সর্ব বৃহৎ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের (বিসিকে অবস্থিত) কারখানা “স্কয়ার লাইফ সাইন্সেস লিমিটেডে’র” অডিটোরিয়ামে বিসিকের কর্মকর্তা ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মার মহাব্যবস্থাপক মো: খায় রুল আলম, এইচ আরডি বিভাগের উপমহাব্যবস্থাপক রাজিব আমিন ও সহকারি মহাব্যবস্থাপক তানজিরুল ইসলাম সহ উর্ধ্বত্বন কর্মকর্তারা। পরে লাইফ সাইন্স লিমিটেডের অডিটরিয়ামে স্থানীয় বিসিকের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান…
হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরে খালের দখল নিয়ে আ’লীগ, বিএনপি ও জামায়াতের মধ্যে ত্রি-মুখী সংঘর্ষে নারী পুরুষসহ ১২ জন আহত হয়েছে। শুক্রবার( ৫ জুন) সকালে উপজেলার খুঁটিকাটা-কাঠালবাড়িয়া গ্রামের সংক্রান্তির খাল এলাকায় ঘটনাটি ঘটে। এঘটনায় আটজন আহত হয়েছে বলে জানা গেছে । তারা সকলে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । আহতরা হলেন, স্থা্নীয় আ’লীগ নেতা আজহারুল ইসলাম(৩৩)সহ বিএনপি নেতা আশরাফ হোসেন(৬০) বিএনপি কর্মী কবির হোসেন(২৬), শিবির কর্মী আব্দুল্লাহ মামুন সাদ(৩২) ও শিবির কর্মী আরাফাত হোসেন(২৭), আক্তার হোসেন(২৬), নাজমা খাতুন(২২), মোমিন মোড়ল(৬৫), লায়লা বেগম(৬৫) । প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার সকালে জামায়াত নেতা শাহিন হোসেনের নেতৃত্বে…
আল মুজাহিদ-(যশোর) যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৩১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল, মাসিলা ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ভারতীয় ৭৮ বোতল উইনসেরেক্স কফ সিরাপ, ১৫১টি শাড়ি, একটি থ্রি-পিস, তিনটি কম্বল, ১০১ প্যাকেট ফুসকা, ১০ কেজি কিসমিস, তিন কেজি জিরা, ৯৬টি ইনজেকশন, ১৩২টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ১৩ প্যাকেট সন পাপড়ি, ১ হাজার ১৯৫টি বিভিন্ন ধরনের চকলেট…
নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে কৌশলগত সহযোগিতা জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা যাচাইয়ে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। আজ রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে এ সফর অনুষ্ঠিত হচ্ছে। এটি কৌশলগত স্তরে দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে এবং সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে উভয় দেশের যৌথ অঙ্গীকারের বহিঃপ্রকাশ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে ড. খলিলুর রহমান বলেন,…
আবুসুফিয়ান, সিরাজগঞ্জ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে উপজেলার মেঘমল্লা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, এনায়েতপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস মেঘমল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন আরও একজন। দুর্ঘটনার খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে…
মোঃ জাহিদুর রহিম মোল্লা-রাজবাড়ী রাজবাড়ীতে আঞ্চলিক মহাসড়কের উপর বাস রেখে যানজট সৃষ্টির প্রতিবাদ করায় দৈনিক রাজবাড়ী কণ্ঠ পত্রিকার অফিস সহায়ক মোঃ ইসলামের ওপর রাবেয়া পরিবহনের বাসের চালক মিলন সহ অজ্ঞাতনামা ৩-৪ জন সহকারীদের কাপুরুষোচিত ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৯ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার ‘মুরগির ফার্ম’ বাস স্ট্যান্ড এলাকায় এ নৃশংস হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত অবস্থায় ইসলামকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯ টার দিকে মুরগির ফার্ম বাস স্ট্যান্ড এলাকায় আঞ্চলিক মহাসড়কের উপর রাবেয়া পরিবহনের বাস সড়কের মাঝখানে রাখে। এতে…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িযা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের নির্মম ধাক্কায় মা-ছেলে ও চালকসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও দুজন গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের জোসনা বেগম (৪০), তার ৫ বছর বয়সী শিশুপুত্র আশরাফুল এবং অটোরিকশা চালক মাহবুব (৪৫)। এ ঘটনায় জোসনা বেগমের স্বামী কাউসার (৫০) ও চার বছরের কন্যাসন্তান আদিবা গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,…
মোঃ তরিকুল ইসলাম খান আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। “প্লাস্টিক দূষণ বন্ধ করি, টেকসই ভবিষ্যৎ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। ১৯৭২ সালে জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলনের মাধ্যমে দিবসটির সূচনা হয়। এরপর ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ৫ জুন বিশ্বব্যাপী পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, দিবসটি উপলক্ষে রাজধানীসহ দেশের সব জেলা-উপজেলায় র্যালি, বৃক্ষরোপণ, সেমিনার ও সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সকালে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শাহবাগ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হবে। এতে পরিবেশকর্মী, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।…
আল মুজাহিদ-(যশোর) যশোরের বেনাপোলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিলের চেষ্টা ভেস্তে গেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ঢাকা কলেজ ছাত্রদলের নেতা রেজাউর রহমান ভুট্টোর উপস্থিতিতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। শুক্রবার জুম্মার নামাজের আগে বেনাপোল পৌর গেট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জন যুবক ছাত্রলীগের ব্যানার হাতে মিছিল শুরু করার চেষ্টা করেন। এ সময় ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টো ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে সরে যান। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে…
আল মুজাহিদ-(যশোর) যশোরের শার্শা উপজেলার ২নং লক্ষণপুর ইউনিয়নে একাধিক ব্যক্তিকে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের স্বজনদের দাবি, গতকাল রাত আনুমানিক ১০টার দিকে কয়েকজনকে তাদের নিজ নিজ অবস্থান থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে তাদের রক্তাক্ত ও আহত অবস্থায় ফেলে রেখে যাওয়া হয়। অভিযোগ অনুযায়ী, নির্যাতনের শিকারদের মধ্যে রয়েছেন শার্শা উত্তর এলাকার সাবেক শিবির সভাপতি আবুজর হোসেন, জামায়াতের রোকন আবু দাউদ, স্থানীয় জামায়াত কর্মী বিল্লাল হোসেন, আয়ুব হোসেন, ইয়ারিং আলী, শিবির কর্মী শুভ এবং আরও কয়েকজন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সাদ্দাম হোসেনকেও তার নিজ বাসা থেকে তুলে নিয়ে…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধার সাঘাটা উপজেলার ফুটানীর বাজার জামিয়া কারমিয়া দারুল উলুম মাদ্রাসার অফিস কক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ সময় ধরে ওই তরুণকে জোরাজুরি করছিলেন। একপর্যায়ে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে হাতেনাতে আটক করেন। তারা জানান, রবিউল ইসলাম প্রায় এক মাস আগে মাদ্রাসাটিতে চাকরিতে যোগ দেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি গ্রামের নুরুল ইসলামের ছেলে। মাদ্রাসাটি সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের রেলওয়ে বানমারি মাঠ সংলগ্ন এলাকায় অবস্থিত। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার রতন মিয়া জানান, ঘটনাটি…
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কয়েকদিন ধরে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনে ও রাতে বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, রোগী এবং কর্মজীবী মানুষ।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, কোনো পূর্বঘোষণা ছাড়াই দিনের বিভিন্ন সময় ও গভীর রাতেও বিদ্যুৎ চলে যাচ্ছে। কখনো ১৫ থেকে ২০ মিনিট, আবার কখনো দুই থেকে তিন ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। ফলে প্রচণ্ড গরমে ঘরে অবস্থান করাও কষ্টকর হয়ে উঠেছে।উপজেলা পৌর এলাকা সহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা জানান, ঘনঘন বিদ্যুৎ যাওয়া-আসার কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনেকের…
মোঃ কামরুজ্জামান বান্টি-শাহজাদপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও মাদ্রাসা সুপারসহ অন্তত ১০ জন শিক্ষক এবং গাড়িচালক খুলনার রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, শিক্ষা-সংশ্লিষ্ট একটি সফরে যাওয়ার সময় খুলনা জেলার রামপাল এলাকায় তাদের বহনকারী গাড়িটি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা সকল যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের মধ্যে রয়েছেন তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. পারভেজ আক্তার, পোতাজিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামিম হোসেন, জুগ্নীদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ভাঙ্গুড়া থানার পুলিশ রাত্রীকালীন টহল ডিউটি পালনকালে অষ্টমনিষা ইউনিয়নের সিংগাড়ি গ্রামের মোড়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় তল্লাশি পরিচালনা করে তার হেফাজত হতে ০২ (দুই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তি , মোঃ বিপুল হোসেন (২৫), পিতা- মোঃ ইমাম আলী, সাং- উত্তর মেন্দা, থানা- ভাঙ্গুড়া, জেলা- পাবনা বলে পরিচয় প্রদান করেন। ঘটনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসি, ল্যান্ড) মহোদয়কে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা…
দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সরকারি সম্পদের ব্যবহার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসান উল হককে ঘিরে সরকারি কাজে বরাদ্দকৃত গাড়ির ব্যবহার নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি দায়িত্ব পালনের জন্য বরাদ্দকৃত গাড়িটি নিয়মিতভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে কর্মকর্তার স্ত্রী, যিনি স্থানীয় সোনালী ব্যাংকে কর্মরত, তাঁর অফিসে যাতায়াতের ক্ষেত্রেও সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ উঠেছে।
দীপক শর্মা-ঠাকুরগাঁও যৌতুক বিরোধী আন্দোলনের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক স্যারের সাথে আমাদের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক স্যার উনার ব্যস্ততার মাঝেও অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের কথা শুনেন। যৌতুকের মতো সামাজিক ব্যাধি কমাতে স্যারের সাথে আলোচনা করি এবং জেলা প্রশাসনের সহযোগিতা প্রার্থনা করি। আমাদের আদর্শ স্কুলের কথা আমরা তুলে ধরি, বাবা নেই এমন দুজন মেয়ে তার গ্রামের ক্লাস এইট থেকে ছোট বাচ্চাদের ইংরেজি, বাংলা পড়ান, তাকে ছোট একটি সম্মানি দেই আমরা। স্যার মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তার সাথে কথা বলে আমাদের ব্যাপারটি জানান। জেলা প্রশাসক স্যার আমাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সাকিব হাসান নাইম-ঘোড়াঘাট (দিনাজপুর) : দিনাজপুরের ঘোড়াঘাটে একটি মা ও শিশু স্বাস্থ্যকল্যাণ কেন্দ্রে সংঘটিত চুরির ঘটনায় জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিভিন্ন মূল্যবান চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ১ নম্বর বুলাকিপুর ইউনিয়নের বুলাকিপুর মডেল মা ও শিশু স্বাস্থ্যকল্যাণ কেন্দ্রে গত ১০ মে ২০২৬ তারিখ রাতে দুর্বৃত্তরা অফিসের তিনটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বিপুল পরিমাণ মালামাল চুরি করে নিয়ে যায়। পরদিন ১১ মে সকালে কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে তিনটি কক্ষের তালা ভাঙা এবং জানালা খোলা দেখতে পান। পরে তারা অফিসের ভেতরে থাকা বিভিন্ন সরঞ্জাম ও চিকিৎসা…
মোঃ জনি ইসলাম : বরাবর, মাননীয় সংসদ সদস্য মহোদয় জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন অনুলিপি: ১। মাননীয় জেলা প্রশাসক, জামালপুর ২। মাননীয় উপজেলা নির্বাহী অফিসার,মেলান্দহ ৩।উপজেলা প্রকৌশলী,এলজিইডি,জামালপুর। ৪। প্রশাসক মহোদয়, ৩নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ বিষয়: আগপয়লা (ঠেংগেপাডা)– সড়ক (ওয়ার্ড নং ১), ঠেংগে পাডা গ্রামের একমাত্র চলাচলযোগ্য রাস্তা দ্রুত পাকা নির্মাণের আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা মেলান্দহ উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ ঠেংগেপাডা গ্রামের সাধারণ জনগণ। ডাক্রার উমির উদ্দিন বাডির হতে রাজা মন্ডল বাজার পর্যন্ত– সড়কটি আমাদের গ্রামের একমাত্র প্রধান চলাচলের রাস্তা। দীর্ঘদিন ধরে রাস্তাটি অত্যন্ত জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পুরো রাস্তা…
আল আমিন খান সানি-বারহাট্টা উপজেলা প্রতিনিধি পবিত্র ঈদ উল-আযহার আনন্দ শেষে কর্মস্থলে ফেরা সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বারহাট্টা উপজেলায় কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। আজ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাস, সিএনজি ও অটোরিকশা চালকদের সতর্ক করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই জনবান্ধব অভিযানে নেতৃত্ব দেন বারহাট্টা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার। অভিযানে পরিবহন সংশ্লিষ্টদের সরকারি নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয় এবং অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযানের সময় ইউএনও সেলিনা আক্তারকে সরাসরি বাস কাউন্টার ও পরিবহন শ্রমিকদের সাথে কথা বলতে দেখা…
আল আমিন খান সানি-বারহাট্টা উপজেলা প্রতিনিধি নেত্রকোনার কৃতি সন্তান ও তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা এজমল হোসেন পাইলট যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। তার এই নতুন দায়িত্ব প্রাপ্তিতে পুরো জেলাজুড়ে নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। অনেকেই তাকে ‘নেত্রকোনার গর্ব’ হিসেবে অভিহিত করে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন। দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এজমল হোসেন পাইলট বলেন, “দলের শীর্ষ নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি তার মর্যাদা রক্ষায় কাজ করে যাব। নেত্রকোনা তথা সারা দেশের যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আমি প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকব।” স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এজমল…
নিজস্ব প্রতিবেদক রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ৭ নম্বর ফেরিঘাটে নদীতে পড়ে যায় বাসটি, পরে বাসটি টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ হামজা। বাসটিতে ৩৭ জন যাত্রীসহ মোট ৪০ জনের মতো ছিলেন। যাত্রীরা আগেই নেমে গিয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসে থাকা চালক ও তাঁর সহকারীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। দুর্ঘটনার পর উদ্ধারকারী জাহাজ হামজা বাসটি উদ্ধারে কাজ শুরু করে।…
মোঃ তরিকুল ইসলাম খান : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে শুক্রবার (৫ জুন) সকালে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। দুর্ঘটনার শিকার বাসটি কুষ্টিয়া থেকে ঢাকাগামী এস বি পরিবহন-এর বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে বাসটি ফেরিতে ওঠার জন্য ৭ নম্বর পন্টুন এলাকায় অবস্থান করছিল। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল, নৌ-পুলিশ ও স্থানীয় উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। দুর্ঘটনার খবর পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে ছুটে যান। বিআইডব্লিউটিসি সূত্র জানিয়েছে, বাসটি কুষ্টিয়া থেকে…
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম সৈয়দ মেহেদী রুমি সেতুতে দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি আবারও টোল আদায় শুরু হয়েছে। তবে আগের তুলনায় অধিক হারে টোল নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন পরিবহনের চালকরা। বিশেষ করে কোরবানির ঈদের আগের সপ্তাহ থেকে হঠাৎ করেই টোল আদায় শুরু হওয়ায় স্থানীয় পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। সেতু ব্যবহারকারী কয়েকজন বাস ও ট্রাকচালকের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে স্লিপের মাধ্যমে টোল পরিশোধ করলে বাসপ্রতি ১২০ টাকা এবং স্লিপ ছাড়া ৯০ টাকা আদায় করা হচ্ছে। চালকদের দাবি, পূর্বে যে হারে টোল নেওয়া হতো, বর্তমানে তার চেয়ে অনেক বেশি টাকা আদায় করা…
মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা: খুলনা মহানগরীতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ১১টি মোটরসাইকেল ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। কেএমপি সূত্রে জানা গেছে, বুধবার (৪ জুন) কেএমপির উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্যোগে মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় একযোগে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন থানা পুলিশ, ডিবি পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযান চলাকালে মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড, পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত সন্দেহে মোট ৬৩ জনকে গ্রেফতার করা হয়।…
নিজস্ব প্রতিনিধি : কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ৬ মাস মেয়াদি ‘সার্টিফিকেট ইন মেডিকেল আলট্রাসাউন্ড (সিএমইউ)’ শিক্ষাক্রমের জানুয়ারি-জুন, ২০২৬ সেশনের চূড়ান্ত পরীক্ষা আগামী ২৮ জুন শুরু হবে। আজ বৃহস্পতিবার কারিগরি বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ জুন রোববার থেকে বোর্ড কর্তৃক নির্বাচিত পরীক্ষা কেন্দ্রগুলোতে এই চূড়ান্ত পরীক্ষা একযোগে শুরু হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও কেন্দ্র তালিকা যথাসময়ে বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে (www.bteb.gov.bd) প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ডই পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। বিজ্ঞপ্তিতে কেন্দ্র সচিবদের প্রতি নির্দেশনায় হয়েছে, তাত্ত্বিক পরীক্ষা সমাপ্তির পর পরীক্ষার উত্তরপত্র, লিথু টপ পার্ট ও শিরোনামপত্র পরীক্ষার দিনই স্থানীয়…
নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ দিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় দেশের ১৪৭টি ডিপ্লোমা প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আজ বৃহস্পতিবার বোর্ডের পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) ও সচিব মো. আল মাসুদ করিম স্বাক্ষরিত এক চিঠিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল এবং ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রমে যে সকল প্রতিষ্ঠানে দীর্ঘ দিন যাবৎ কোনো শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে না, সেগুলোকে আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম স্থগিত করাসহ প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার…
নিজস্ব প্রতিনিধি : দেশের কলেজ পর্যায়ের শিক্ষক-শিক্ষিকাদের জন্য ৩ দিনব্যাপী ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স ২০২৬ (ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল)’ আয়োজনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ৯ জুন থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। আজ বৃহস্পতিবার মাউশির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের প্রশিক্ষণ কোর্সটি ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের মোট তিনটি ব্যাচে অনুষ্ঠিত হবে। প্রতি ব্যাচে ৩৫ জন করে সর্বমোট ১০৫ জন প্রশিক্ষণার্থী এই কোর্সে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ম ব্যাচের প্রশিক্ষণ ঢাকা সরকারি শারীরিক শিক্ষা কলেজে আগামী ৯-১১ জুন এবং ২য় ব্যাচের প্রশিক্ষণ ১৩-১৫ জুন অনুষ্ঠিত হবে। এছাড়া, ৩য়…
দীপক শর্মা-ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার ঠুমনিয়া (কঞ্চিপীর-মনাভিটা) গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যার আগে আকস্মিক বজ্রপাতে একটি গরু মারা গেছে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে আকাশে মেঘ জমলেও তখনও বৃষ্টি শুরু হয়নি। এমন সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে সবার চোখের সামনেই গরুটি মারা যায়। গরুটির কাছাকাছি আরেকটি গরু বাঁধা থাকলেও সেটির কোনো ক্ষতি হয়নি। ঘটনার সময় আশপাশের জমিতে কৃষক ও শ্রমিকরা কাজ করছিলেন। কেউ ঘাস কাটছিলেন, কেউ মরিচ তুলছিলেন। বজ্রপাতের স্থান থেকে অল্প দূরত্বে মানুষ অবস্থান করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বজ্রপাতের পরও এলাকায় বৃষ্টিপাত হয়নি। বৃষ্টি শুরুর আগেই আকস্মিক এ বজ্রপাতের ঘটনায় গ্রামজুড়ে…
স্টাফ রিপোর্টার : ৩জুন ২০২৬, বুধবার সন্ধ্যা ৭টার দিকে, গাজীপুরের কালিয়াকৈরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর জেলা জজ কোর্টের এপিপি (অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিকসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে নারীসহ তিনজনকে মারধর, স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া, মোবাইল ফোন ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মর্জিনা বেগম। অভিযোগে বলা হয়, প্রায় দুই বছর আগে কলাবাঁধা এলাকার একটি ফ্যাক্টরি ক্রয়ের সময় মর্জিনা বেগম ও তার জা পারভীন বেগমকে ১৪ লাখ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে এখনও মর্জিনা বেগমের ৬ লাখ ৬০ হাজার টাকা ও…
মোঃ কামরুজ্জামান জুয়েল-কুলাউড়া উপজেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া গ্রামের ক্যান্সার আক্রান্ত সুতি মালাকারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে কানাডা প্রবাসী সমাজসেবক ও রফিক আহমেদ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান আহমদ রিপনের পক্ষ থেকে এ আর্থিক অনুদান তুলে দেন টিম জার্নালিস্ট’স কুলাউড়া-এর সদস্যরা। জানা যায়, সুতি মালাকার দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগের সঙ্গে সংগ্রাম করে আসছেন। তার চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তার পাশে দাঁড়িয়েছে রফিক আহমেদ ফাউন্ডেশন। সহায়তা প্রদানকালে টিম জার্নালিস্ট’স কুলাউড়ার সদস্যরা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তারা ক্যান্সার আক্রান্ত সূতি মালাকারের…
নিজস্ব প্রতিনিধি : আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলাজনিত কারণে আদ-দ্বীন হাসপাতালে ছয়জন নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি বলেন, হাসপাতালে ওই সময় দায়িত্বরত চিকিৎসক না থাকা এবং নার্স, স্টাফ ও হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব পালনে অবহেলাজনিত কারণে আদ-দ্বীন হাসপাতালে ছয়জন নবজাতকের মৃত্যু হয়েছে। আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে…
খুলনা সিটি কর্পোরেশনে ডেঙ্গু প্রতিরোধে জরুরি মতবিনিময় সভা মাসুম বিল্লাহ, খুলনা : খুলনা মহানগরীর ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং প্রতিরোধ কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর স্বাস্থ্য বিভাগ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি তাঁর বক্তব্যে ডেঙ্গু সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তৃতায় নজরুল ইসলাম মঞ্জু বলেন, “পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী হাম-রুবেলা ক্যাম্পেইন এবং ঈদ-পরবর্তী পরিচ্ছন্নতা কার্যক্রমের সফলতার জন্য আমাদের ধন্যবাদ জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধেও…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনার ঈশ্বরদীতে তীব্র খরা ও কড়া রোদের কারণে লিচুর চামড়া পুড়ে কালচে হয়ে যাচ্ছে। চামড়া পোড়া বিবর্ণ লিচু নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। কম দামে এ লিচু বিক্রি করে ক্ষতির মুখে পড়ছেন তারা। লিচুর জন্য বিখ্যাত ঈশ্বরদী উপজেলায় এখন চলছে রসালো বোম্বাই লিচু সংগ্রহ ও বাজারজাতকরণের কাজ। লিচু চাষি, বাগান মালিক, ব্যবসায়ী, আড়তদার সবাই এখন লিচু বাজারজাতকরণে ব্যস্ত। এর মধ্যেই প্রচণ্ড রোদে লিচুর চামড়া কালচে হওয়ায় সবার চোখেমুখে বিষণ্নতার ছাপ। চামড়া পুড়ে যাওয়া লিচু অর্ধেকের কম দামে বিক্রি করতে হচ্ছে। এবার ভালো ফলনে চাষিরা যে লাভের আশা করেছিলেন, শেষ মুহূর্তে খরায় লিচুর চামড়া পুড়ে যাওয়ায় তাদের লাভ অনেকটাই…
নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেছেন, সংসদীয় বিতর্ক ও আলোচনার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং সমস্যা-সম্ভাবনার প্রতিফলন ঘটাতে হবে। তিনি বলেন, সংবিধান ও সংসদের কার্যপ্রণালী-বিধি সম্পর্কে সংসদ সদস্যগণের গভীর ও সম্যক জ্ঞান সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী, কার্যকর ও জবাবদিহিমূলক করে তুলবে। জনগণের প্রত্যাশা পূরণ, আইন প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ এবং নির্বাহী বিভাগের কার্যক্রমের ওপর কার্যকর নজরদারি নিশ্চিত করতে সংসদ সদস্যদের সাংবিধানিক ও সংসদীয় বিধিব্যবস্থা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা অপরিহার্য। আজ বৃহস্পতিবার ডেপুটি স্পিকার কায়সার কামাল জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য আয়োজিত ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন। ডেপুটি স্পিকার…
নিজস্ব প্রতিনিধি : ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকা ও অন্যান্য জেলা থেকে হারিয়ে যাওয়া ৯১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ উদ্যোগে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া মোবাইল ব্যাংকিং (এমএফএস) গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ৩৫ হাজার টাকাও উদ্ধার করেছে পুলিশের বিশেষ এই ইউনিট। আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দেয়া হয়। এসময় ঝিনাইদহের পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল এ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন। পুলিশ সুপার বলেন, সাইবার অপরাধ মোকাবিলা…
নিজস্ব প্রতিনিধি : ‘হাওরে মাছ ধরা নিষিদ্ধকরণ বিষয়ে অংশীজনের সভা’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার তাহিরপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক সভায় সভাপতিত্ব করেন। জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আল মিনান নুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা ভূমি কর্মকর্তা শাহরুখ আলম শান্তুনু, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা কে.এম. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা…
নিজস্ব প্রতিনিধি : সরকারি ক্রয় প্রক্রিয়ায় কোনো দরপত্রদাতা, আবেদনকারী বা পরামর্শককে অযোগ্য ঘোষণার মাধ্যমে ক্রয়কার্যে অংশগ্রহণে বিরত রাখার (ডিবারমেন্ট) সিদ্ধান্ত পর্যালোচনার জন্য সরকার সম্প্রতি চারটি ‘ডিবারমেন্ট রিভিউ বোর্ড’ গঠন করেছে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০২৫-এর বিধানবলীতে উল্লেখিত সুনির্দিষ্ট কিছু কারণ বা ভিত্তির ওপর নির্ভর করে ক্রয়কারী প্রতিষ্ঠানসমূহ (পিই) কোনো দরদাতা, সরবরাহকারী, সেবাদাতা বা পরামর্শককে সরকারি ক্রয় কার্যক্রমে অংশগ্রহণে অযোগ্য ঘোষণা বা ‘কালো তালিকাভুক্ত’ করতে পারে। পিপিআর, ২০২৫ এর ১৪৯(১১) বিধি অনুযায়ী, ক্রয়কারী প্রতিষ্ঠানের এই ডিবারমেন্ট আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ যেকোনো দরদাতা, সরবরাহকারী, সেবাদাতা বা পরামর্শক ডিবারমেন্ট রিভিউ বোর্ডের কাছে আপিল দায়ের করতে পারেন। রিভিউ বোর্ড আপিল পর্যালোচনা এবং এ সম্পর্কে সিদ্ধান্ত…
নিজস্ব প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার শিলখুরি ইউনিয়নের উত্তর ঢলডাঙ্গা ও কাজিয়ার চর এলাকায় কালজানি নদীর তীব্র ভাঙনে তিনদিনে অন্তত ৭০টি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও অর্ধশতাধিক পরিবার। ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমি রক্ষার শেষ চেষ্টা হিসেবে অনেক পরিবার এখন বসতঘর সরিয়ে নেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছে। স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে কালজানি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে বেড়েছে নদীর তীর ভাঙন। সীমান্তঘেঁষা উত্তর ঢলডাঙ্গা ও কাজিয়ার চর এলাকায় নদীর স্রোত সরাসরি আঘাত হানায় কয়েকটি স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। শিলখুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান…
নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নওগাঁর মান্দা উপজেলার নিহত ও আহতদের পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মান্দা উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নিহত ১০ জনের পরিবার ও আহত ৫ জনের পরিবারকে এ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের সকল সড়ক আজও নিরাপদ না। সড়কে অব্যবস্থাপনায় নিরাপদে বাড়ি ফেরা বা গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে। প্রতি বছর ঈদে বাড়ি ফেরা মানুষ ফেরে লাশ হয়ে। আর এই দুর্ঘটনার শিকার হয় সব থেকে বেশি শ্রমিকরা। তিনি বর্তমান…
নিজস্ব প্রতিনিধি : কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে সিলেটে তিন দিনব্যাপী কৃষি উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান আজ বৃহস্পতিবার নগরীর জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, কৃষি ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের বাঁচতে হলে প্রথমে প্রয়োজন খাদ্যের যা কৃষিখাত থেকে কৃষকের মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে। উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, যারা সফল উদ্যোক্তা হিসেবে এগোতে চান তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করবেন। পরিকল্পনা না থাকলে সফলতা আসে না। তাই নিজেকে সঠিক লক্ষের দিকে এগিয়ে নিয়ে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। কৃষি বিপণন…
নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের প্রায় ১ কোটি ৭ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য ধাপে ধাপে ড্রেস (ইউনির্ফম) ও জুতা সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সরকারের ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য মানসম্মত পোশাক ও জুতা বিতরণের কার্যকারিতা যাচাই করা হবে। তিনি বলেন, চলতি বছরের আগস্ট মাসের মধ্যেই পাইলট কর্মসূচির দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে উপস্থাপন করতে চায় সরকার। বিশেষ করে সরকারের প্রথম ছয় মাস পূর্তির আগেই এই উদ্যোগ বাস্তবায়ন শুরু করার লক্ষ্য রয়েছে। আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় জুতার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি প্রাথমিক…
নিজস্ব প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করে এই ঐতিহাসিক বিজয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘অটল ও নিঃশর্ত’ সমর্থন বলে উল্লেখ করেছেন। নিউইয়র্ক থেকে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এই বিজয় বাংলাদেশের। এই বিজয় প্রধানমন্ত্রীর। তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ় সমর্থন না দিতেন, তাহলে ১০ বছরের যাত্রা আমরা ১০ সপ্তাহে সম্পন্ন করতে পারতাম না।’ তিনি বলেন, ‘আমরা এই বিজয় বাংলাদেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করছি।’ মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত ড. খালিলুর রহমান ইঙ্গিত দেন যে তিনি ঐতিহাসিক নজির এবং আধুনিক…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ বয়সের ভারে ন্যুব্জ, চলাফেরার জন্য ভরসা একমাত্র লাঠি। জীবনের ৯১ (একানব্বই) বছর পার করেও সরকারি কোন ভাতার সুবিধা পাননি ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের রুদ্রপুর বিশ্বাস করার বাসিন্দা লতিফুন নেসা। স্বামী হারিয়েছেন প্রায় তিন দশক আগে। বর্তমানে তিনি পহ্মাঘাত ও অসুস্থ। অথচ বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী সহায়তা একাধিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসার যোগ্যতা থাকা সত্ত্বেও তার ভাগ্যে জোটেনে একটি ভাতার কার্ডও। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, লতিফুন নেসার স্বামী আবুল বিশ্বাস প্রায় ৩০ (ত্রিশ) বছর আগে ৬০ (ষাট) বছর বয়সে মারা যান। এরপর থেকেই তিনি ছেলেদের ওপর নির্ভর করে…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঝড়ে উপড়ে পড়া এবং ডালপালা কেটে ফেলা একটি মৃতপ্রায় গাছ অলৌকিকভাবে পুনরায় আগের জায়গায় সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়ার ঘটনায় পুরো এলাকায় তোলপাড় ও হৈচৈ পড়ে গেছে। অলৌকিক এই গাছটি একনজর দেখতে মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে প্রতিদিন দূরদূরান্ত থেকে শত শত উৎসুক মানুষ এসে ভিড় জমাচ্ছেন। কেউ কেউ গাছের শিকড় ও ছাল অলৌকিক ঔষধি বা রোগমুক্তির আশায় সংগ্রহ করছেন, আবার অনেকেই সেখানে এসে মানত ও মোমবাতি-আগরবাতি জ্বালাচ্ছেন। আজ বৃহস্পতিবার (৪ জুন, ২০২৬) দুপুরে বচিয়ারা গ্রামের মুন্সীবাড়ির একটি পুকুরপাড়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, ডালপালাহীন গাছের একটি অংশ প্রায় ১৫ ফুট উচ্চতা নিয়ে ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে…
হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর,সাতক্ষীরা প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে বড় চমক। সাতক্ষীরা জেলার কৃতি সন্তান, রাজপথের লড়াকু সৈনিক ও ত্যাগী ছাত্রনেতা আমিনুর রহমান আমিন-কে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। দলের এই দূরদর্শী ও যুগোপযোগী সিদ্ধান্তে দেশনায়ক, বিএনপির চেয়ারম্যান ও যুব সমাজের অহংকার তারেক রহমান-কে সাতক্ষীরা জেলাসহ দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ। যোগ্যতার মূল্যায়ন ও রাজপথের সেনানি তৃণমূলের নেতাকর্মীদের মতে, আমিনুর রহমান আমিন দীর্ঘদিন ধরে দলের প্রতিটি ক্রান্তিকালে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দলের পক্ষে যেকোনো লড়াকু…
নিজস্ব প্রতিনিধি : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের সভায় এ অভিনন্দন জানানো হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ সন্ধ্যা ৭টায় মন্ত্রিপরিষদের সভা শুরু হয়। এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে বলা হয়, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান গৌরব, কূটনৈতিক সক্ষমতা এবং বহুপাক্ষিক সম্পর্কের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। সভায় মন্ত্রিসভার সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : চলতি অর্থবছরে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩ জুন পর্যন্ত প্রবাসীরা মোট ৩৩.২৪ বিলিয়ন (৩ হাজার ৩২৪ কোটি) মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। এ পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৮.২৫ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ২৮.১১ বিলিয়ন (২ হাজার ৮১১ কোটি) ডলার। ৩ জুন একদিনেই প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ১১ কোটি ৬৩ লাখ ডলার পাঠিয়েছেন। চলতি জুনের প্রথম তিন দিনে মোট রেমিট্যান্স এসেছে ৪৮ কোটি ৩০ লাখ ডলার, যদিও গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৬০ কোটি ৩৫…
নিজস্ব প্রতিনিধি : দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের প্রতি বৈষম্য দূর, তাদের নিরাপত্তা নিশ্চিত, ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ক্রীড়ানুরাগী পাঁচজন বিশিষ্ট নারীর সমন্বয়ে একটি কমিটি গঠন করেছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুকে। অন্য সদস্যরা হলেন- জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ (শুক্লা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের অধ্যাপক নাসরিন সুলতানা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত। মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী, কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে ক্রীড়াঙ্গনে নারী প্রতিভার…
নিজস্ব প্রতিনিধি : আবাসিক গ্রাহকশ্রেণির লাইফ লাইন (০-৫০ ইউনিট) ও প্রথম ধাপের (০-৭৫ ইউনিট) বিদ্যুতের বর্ধিত মূল্যহার কার্যকর না করে আগের মূল্যহার বহাল রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বৃহস্পতিবার বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) প্রস্তাবের ওপর গণশুনানি শেষে কমিশন গতকাল বিদ্যুতের খুচরা মূল্যহার পুন:নির্ধারণ করে। পরে আবাসিক লাইফ লাইন ও প্রথম ধাপের পুন:নির্ধারিত মূল্যহার পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিতরণ…
নিজস্ব প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার জন্য প্রযুক্তি একদিকে যেমন আশীর্বাদ, অন্যদিকে এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ও অপতথ্য প্রচারের বিষয়টি এখন একটি বড় জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল সৌজন্য সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এসব কথা বলেন। সাক্ষাৎকালে মন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সাধারণ মানুষের কল্যাণে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন জনমুখী কার্যক্রম এবং এর অর্থনৈতিক গুরুত্বের বিষয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনারকে বিস্তারিত অবহিত করেন। জহির…
নিজস্ব প্রতিনিধি : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকার বিশেষ অগ্রাধিকার দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খননের মাধ্যমে জলাধার সৃষ্টি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ নগরায়ণ, পরিবেশবান্ধব শিল্পায়ন ও দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।’ আগামীকাল ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৬’ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। দিবসের এ বছরের মূল প্রতিপাদ্য- ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’। মো. সাহাবুদ্দিন বলেন, ‘জলবায়ু পরিবর্তন আজ বৈশ্বিক বাস্তবতা। এর বিরূপ প্রভাবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের মতো ঘনঘন…
নিজস্ব প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জনগণের প্রতি ভালো আচরণ প্রদর্শনের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। আজ ঢাকার নৌ পুলিশ সদরদপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। আইজিপি নৌ পুলিশ সদরদপ্তরে পৌঁছালে তাকে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম শুভেচ্ছা জানান। পরে তিনি শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় তিনি বিগত ঈদুল আযহায় নৌপথে চলাচলরত যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশের সরব উপস্থিতি ও দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও দেশের নদীপথের সার্বিক নিরাপত্তা, জলজ-সম্পদ রক্ষা, ইলিশ ও অন্যান্য মৎস্য সম্পদ সংরক্ষণ এবং জলদস্যুতা দমনে নৌ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তিনি প্রযুক্তির ব্যবহারের…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ ও সম্প্রসারণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। তিনি বলেন, ‘জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষিকে টেকসই, আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু ভিত্তিতে পুনর্গঠনের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে।’ আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তারেক রহমান বলেন, ‘বর্তমানে জলবায়ু সংকট সমগ্র মানবজাতির জন্য অন্যতম বড় বৈশ্বিক চ্যালেঞ্জ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, দাবদাহ, অনিয়মিত বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা, খরা এবং জীববৈচিত্র্েযর অবক্ষয় বিশ্বজুড়ে পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ বৈশ্বিক গ্রিন হাউস গ্যাস নিঃসরণে খুবই সামান্য…
নিজস্ব প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার প্রতীক। তিনি বলেন, ‘জিয়াউর রহমান অতি অল্প সময়ের মধ্যে এই ভূখণ্ডের মানুষকে একটি অনন্য জাতীয় পরিচিতি (আইডেন্টিটি) তৈরি করে দিয়েছিলেন।’ আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে পিআইবি ও তথ্য ও সম্প্রচার…
দীপক শর্মা-ঠাকুরগাঁও : গতকাল সকালটা আর দশটা দিনের মতোই শুরু হয়েছিল। দুই মেয়েকে (৯ বছরের আরাধা বিশ্বাস ও দেড় বছরের অনুরাধা বিশ্বাসকে) নিয়ে এসেছিলেন জেলা পরিষদের ডাক বাংলোয় নিজের কাজ করতে। কিন্তু বিকেল ৪ টার দিকে ডাকবাংলোর পরিচ্ছন্নকর্মীরা পাশাপাশি দুটি কক্ষে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত না হলেন বরগুনা শহরের কালিবাড়ী এলাকার দুলাল রায়ের স্ত্রী, যার নাম স্মৃতি রানী বিশ্বাস। তিনি জেলা পরিষদ ডাকবাংলোতে পার্টটাইম (খণ্ডকালীন) ঝাড়ুদার হিসেবে কর্মরত ছিলেন। আজ যদি সরকারি জায়গায় সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা না থাকে, তবে আমরা যাব কোথায়? এখনো নাকি কোনো ক্লু পাওয়া যায়নি! ঘটনাস্থলে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের ভিড়।…
দীপক শর্মা-ঠাকুরগাঁও : সৃষ্টিকর্তার আশীর্বাদে রুহিয়াবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ‘রুহিয়া উপজেলা’-র চূড়ান্ত অনুমোদন হলো আজ ঐতিহাসিক সংবর্ধনার মাধ্যমে। এই ঐতিহাসিক অর্জনের মহানায়ক, আমাদের অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রুহিয়া ও ভুল্লি হিসেবে স্বীকৃতি পাওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রশাসনিক উন্নয়নের পাশাপাশি নিজস্ব সংস্কৃতি, যোগ্য নেতৃত্ব এবং সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে পারলে রুহিয়া একটি আদর্শ উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।রুহিয়া ও ভুল্লি হিসেবে স্বীকৃতি পাওয়ায় এ অঞ্চলের মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে লন্ডভন্ড হয়ে গেছে, সেখান থেকে বর্তমান সরকার জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর ব্যবসায় প্রশাসন বিভাগ ‘বাংলাদেশ স্বাস্থ্য বাজেট সংলাপ: অগ্রাধিকার, ঘাটতি ও করণীয়’ শীর্ষক এক প্যানেল আলোচনার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ (বিওটি) কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ আলোচনার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিতুমীর বলেন, একই সঙ্গে আমরা ধারাবাহিকভাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পাঁচ শতাংশ স্বাস্থ্যখাতে বরাদ্দ দেওয়া হবে। আগামী বাজেটে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রীর…
নিজস্ব প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশীয় ও বৈশ্বিক বাস্তবতায় কোনো শত্রু তৈরি না করে সর্বত্র মিত্র তৈরি করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত সরকারের কাছে শহীদ জিয়ার সার্কের নীতি এবং বহুপক্ষীয় স্বার্থের ভিত্তিতে এগিয়ে চলার নির্জোট রাজনীতিই প্রধান পররাষ্ট্রনীতি। আজ বৃহস্পতিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে পিআইবি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। অনুষ্ঠানে প্রধান…
নিজস্ব প্রতিনিধি : ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত আট জন বাংলাদেশির মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় এখন পর্যন্ত ২১ জন ও ২৮ জন আহত হয়েছেন। আজ নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, আহত আট বাংলাদেশিকে ভারতের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। হাইকমিশন জানায়, তারা আহত বাংলাদেশিদের শারীরিক অবস্থার ব্যাপারে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও হাসপাতালগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। সাম্প্রতিক বছরগুলোতে ওই এলাকায় ঘটে যাওয়া অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর একটি এটি। এই ঘটনায় যারা মারা গেছে, তাদের মধ্যে নয় জন ভারতীয় নাগরিক ছাড়াও মোজাম্বিক, লাইবেরিয়া, নাইজেরিয়া ও…
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের জাতীয় জীবনের শ্রেষ্ঠ অর্জনগুলোর সঙ্গে জিয়াউর রহমান এবং তাঁর পরিবারের অবদান ওতপ্রোতভাবে জড়িত। আইনমন্ত্রী বলেন, ১৯৭১ সালের স্বাধীনতার ক্রান্তিলগ্নে জিয়াউর রহমান যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন, তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি জিয়াউর রহমানকে ‘বাংলার…
নিজস্ব প্রতিনিধি : বন্ধ ও অলাভজনক সরকারি কারখানাগুলোতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শিগগিরই রোড শো’র আয়োজন করবে সরকার। এ লক্ষ্যে চলতি মাসের মধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কারখানা চালু ও ব্যবস্থাপনা’ বিষয়ক এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু এ কথা জানিয়েছেন। তিনি জানান, সভায় শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্ধ ও অলাভজনক কারখানাগুলোর বর্তমান অবস্থা, সমস্যা, সম্ভাবনা এবং করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। ডেপুটি প্রেস সেক্রেটারি আরও জানান, সভায় প্রধানমন্ত্রী তারেক…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচ মাদকসেবীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ঘোড়া ফজলুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১ টা পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পাঁচজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, বালুদিয়ার সাহাপুর এলাকার মৃত আলী আশরাফের ছেলে…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মধ্যরাতে পুলিশি অভিযানে ১টি সচল দেশীয় এলজি বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজসহ সিদ্দিকুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অপরাধে ব্যবহৃত ১টি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ। গতকাল বুধবার (৩ জুন, ২০২৬) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে বাঞ্ছারামপুর থানার তেজখালী ইউনিয়নের আকানগর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে আকানগর এলাকায় একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিল। রাত সোয়া ২টার দিকে একটি মোটরসাইকেলে তিন আরোহীকে আসতে দেখে পুলিশ তাদের থামানোর সংকেত দেয়। পুলিশি তৎপরতা টের পেয়ে মোটরসাইকেলটি থামার পূর্বেই দুই আরোহী…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রখ্যাত শিক্ষাবিদ, জাতীয় শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার প্রাপ্ত ও নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম মাস্টার আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার (৪ জুন, ২০২৬) সকাল ৯টা ১৫ মিনিটে আলীয়াবাদস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি আলীয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও সহস্রাধিক শিক্ষার্থী রেখে গেছেন। তাঁর এই মহাপ্রয়াণে নবীনগরের শিক্ষা অঙ্গনসহ পুরো উপজেলায় গভীর শোকের ছায়া নেমে…
আল মুজাহিদ-(যশোর) : ৪ জুন : যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে শুঁটকি মাছের টোপলার ভেতর লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি হযরত আলী (৪০)। তিনি বেনাপোলের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে। ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন ডিবির এসআই কামরুজ্জামান ও এসআই কামাল হোসেনের নেতৃত্বাধীন একটি দল। এ সময় নড়াইল থেকে যশোরগামী ‘অথৈয় সোহান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসের যাত্রী হযরত আলীর কাছে থাকা শুঁটকি মাছের একটি ব্যাগ সন্দেহজনক মনে হলে সেটি পরীক্ষা করা হয়। পরে ব্যাগের…
এসএম দৌলত-বগুড়া : বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা ও বাসি দই সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে শেরপুর দই ঘর নামের একটি দইয়ের শোরুমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে মহানগরের সাতমাথা এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। জানা গেছে, বৃহস্পতিবার মহানগরের সাতমাথা খান্দার রোডস্থ শেরপুর দই ঘরে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা ও বাসি দই সংরক্ষণ এবং বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের প্রতিষ্ঠানের ম্যানেজার মোঃ আনিসুর রহমানকে ৫০ হাজার…
আবুসুফিয়ান-সিরাজগঞ্জ সিরাজগঞ্জ শহরের দরগা রোড এলাকায় প্রভাবশালীদের দাপটে পৌর ইমারত নির্মাণ আইন লঙ্ঘনের এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। আওয়ামী শাসনামলে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের প্রভাব খাটিয়ে অনুমোদনের সীমা অতিক্রম করে এলিট টাওয়ার বহুতল ভবন নির্মাণ করা হলেও, দীর্ঘ পাঁচ বছর ধরে অভিযোগের পরও কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। ২১ এপ্রিল ২০২৬ তারিখে সিরাজগঞ্জ পৌর প্রশাসক বরাবর দেওয়া সর্বশেষ লিখিত অভিযোগে বলা হয়, সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সাবেক স্টেনোটাইপিস্ট খাদেমুল ইসলাম ও কর্মরত হিসাবরক্ষক হেদায়েত উল্লাহ গং দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে এসপি অফিস ও পুলিশ বাহিনীর প্রভাব দেখিয়ে ৬ তলার অনুমোদন নিয়ে অবৈধভাবে ৮…
মোঃ মাহাবুল ইসলাম মুন্না রাজশাহী : রাজশাহীর কৃতি সন্তান ও বাংলাদেশ বিমান বাহিনীর শহীদ পাইলট মো. তৌকির ইসলাম-এর স্মৃতি সংরক্ষণে তাঁর নামে বিমানবন্দর, সড়ক অথবা গুরুত্বপূর্ণ কোনো চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন-এর প্রশাসকের নিকট এ স্মারকলিপি জমা দেন মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা শহীদ পাইলটের পিতা মো. তোহরুল ইসলাম এবং তাঁর মামা মোহাম্মদ আলী। স্মারকলিপিতে বলা হয়, দেশের জন্য আত্মোৎসর্গকারী এই বীর বিমানসেনার স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার অনন্য দৃষ্টান্ত তুলে ধরতে তাঁর নামে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ করা প্রয়োজন। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম ১৯৯৭ সালের ৯…
কবির হোসেন রাকিব, (লক্ষ্মীপুর) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় একটি পুকুর থেকে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) সকাল ১০টার দিকে তোরাবগঞ্জ বাজার সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। নিহত আরিফ হোসেন হাজিরহাট হামেদিয়া মাদরাসার শিক্ষক ও তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা মো. আক্তার হোসেনের ছেলে। নিহতের মামা মো. সুলতান আহমেদ টিপু জানান, আরিফ ছোট বেলা থেকে মায়ের সাথে নানার বাড়িতে থাকে। সে দীর্ঘদিন ধরে মৃগীরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তার মরদেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তবে কীভাবে সে পানিতে পড়েছেন,…
কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে একটি হেফজখানা ও ধর্মীয় শিক্ষা কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু করতে গিয়ে স্থানীয় ভূমিদস্যু ও সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন জমির মালিকের পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। হামলায় বীর মুক্তিযোদ্ধা হাজী জামাল উদ্দীনের পুত্র সুমনসহ বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন। আজ সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার চর আলগী ইউনিয়নের রবরোড়স্থ মালেক কোম্পানি মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চর আলগী ইউনিয়নের রবরোড়স্থ মালেক কোম্পানি মসজিদ সংলগ্ন এলাকায় হেফজখানা ও ধর্মীয় শিক্ষা কমপ্লেক্স প্রতিষ্ঠার জন্য ৬৩ শতক জমি ক্রয় করেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা হাজী জামাল উদ্দীন। কিন্তু দীর্ঘদিন ধরে স্থানীয় সোলাইমান চৌকিদার…
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ : ঝিনাইদহে শৈলকূপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে পূর্ব শত্রুতা জের ধরে ইউপি সদস্য কফিল মেম্বার ও সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬০ ( ষাট) জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে শৈলকূপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এসময় দুই পক্ষই দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬০ (ষাট) জন আহত…
আল মুজাহিদ-(যশোর) : যশোর শহরের আরবপুর এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের কাজের বকেয়া বিল পরিশোধ না হওয়াকে কেন্দ্র করে ঠিকাদার ও শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। পাওনা অর্থ আদায় এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বৃহস্পতিবার যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, আরবপুর বিমানবন্দর সড়ক এলাকায় অবস্থিত ‘ডিলাইট সরদার প্যালেস’ নামের ১৩ তলা ভবনের নির্মাণকাজে নিয়োজিত বিভিন্ন ঠিকাদার প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য বিলের অর্থ পাচ্ছেন না। এতে সংশ্লিষ্ট প্রায় ৩০০ শ্রমিক আর্থিক সংকটে পড়েছেন বলে দাবি করা হয়। ভুক্তভোগী সূত্রে জানা যায়, ভবনটির নির্মাণকাজ শুরু করেছিলেন জমির মালিক ও ব্যবসায়ী মরহুম আব্দুস সালাম সরদার। গত…
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধায় পৈত্রিক জমি দখল করতে ব্যর্থ হয়ে গৃহবধূকে মারধর, গুরুতর জখম ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত ৩ জুন ২০২৬ তারিখ বিকেলে গাইবান্ধা সদর থানায় এই ঘটনায় একটি এজাহার দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী মো. জাহাঙ্গীর আলম চিশতী। এজাহারের বিবরণ অনুযায়ী, দীর্ঘদিন ধরে মো. শাইদুল ইসলাম (৪৫), মো. মজিবুর রহমান (৫০), মো. আনোয়ার হোসেন (৩৫) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী জাহাঙ্গীর আলমের পৈত্রিক জমি দখলের পাঁয়তারা চালিয়ে আসছিল। গত ৩ জুন বিকেল ৩টার দিকে আসামীরা লাঠি, লোহার রড, ধারালো ছোরা ও কোদাল নিয়ে জোরপূর্বক উক্ত জমিতে প্রবেশ করে মাটি ভরাটের কাজ শুরু করে। এসময় জাহাঙ্গীর আলমের স্ত্রী…
জুলফিকার আলী জুয়েল : সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের প্রলোভনে ঘর ছেড়ে নিখোঁজ হওয়া গাজীপুরের শ্রীপুর উপজেলার দুই কিশোরীকে প্রশাসনের তৎপরতায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিশেষ ব্যবস্থাপনায় তাদের নিজ নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়। নিখোঁজ দুই বোন হলো শ্রীপুর উপজেলার পূর্ব নিজ মাওনা গ্রামের সোহেল রানার মেয়ে সানজিদা (১৪) ও আতিয়া (১৩)। পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার অভিমানের জেরে তারা বাড়ি থেকে বের হয়ে যায়। পরে টিকটকের মাধ্যমে পরিচিত এক ব্যক্তির প্রলোভনে তারা বাড়ি ছেড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘর থেকে বের হওয়ার পর পথ হারিয়ে তারা জামালপুর জেলায় পৌঁছে যায়।…
নাছিরুল, নবাবগঞ্জ (দিনাজপুর) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলআমিন (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার ছোট বোন সুমনা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ৬টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং আহত সুমনাও একই বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা উপজেলার ভাদুরিয়া বাজারের (উবারেরপাড়) এলাকার বাসিন্দা মো.শামিমের সন্তান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে দুই ভাই-বোন প্রাইভেট পড়তে যাওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে আলামিন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত…
নিজস্ব প্রতিবেদক প্রেসক্লাব যশোরের সদস্য ও দৈনিক লোকসমাজের সিটি এডিটর শেখ আব্দুল্লাহ হুসাইনের ছোট ভাই আহসান হাবিব মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা ও দাফন আজ রাতেই সম্পন্ন হবে। আহসান হাবিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সাপ্তাহিক জাগ্রত জনতা, দৈনিক জন জাগরণ এবং জাতীয় দৈনিক গোমতীর বার্তা পত্রিকার এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় তারা বলেন, আহসান হাবিবের মৃত্যুতে পরিবার ও স্বজনদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। তারা মহান আল্লাহর কাছে…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
