
এম এ গাফফার :
৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব জনাব খায়রুল কবির খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তফা কামাল মজুমদার। বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রেজাবুদ্দৌলা চৌধুরী সংস্কৃতি ও ব্যক্তিত্ব। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হুমায়ুন কবির বেপারী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের মানুষ গত ১৭ বছর ধরে নির্বাচনের জন্য মুখিয়ে আছে । মানুষ তার ভোট প্রয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। তাই বাংলাদেশের মানুষ এখন ভোট চায় এবং তার পছন্দের প্রার্থীকেই ভোট দিতে চায়।
তাই আমরা মনে করি নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারে যারা ষড়যন্ত্রে লিপ্ত আছেন আমি মনে করি তাদের যেন শুভবুদ্ধির উদয় হয় এবং নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য উদ্বুদ্ধ করে।
উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট।

