Author: G S Joy
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া উপজেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রুমেল উপজেলার রাতগাঁও ইউনিয়নের কৌলা গ্রামের মিসির আলীর ছেলে। তিনি বিস্ফোরকদ্রব্য আইনে দায়েরকৃত মামলার ৩৯ নম্বর আসামি বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৪ – ৬ – ২০২৬ ইং রাত আনুমানিক ১০ ঘটিকার সময় ছাত্র-জনতা তাকে আটক করে কুলাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। এ বিষয়ে কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত বিস্ফোরকদ্রব্য আইনের মামলার আসামি রুমেলকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল তাকে…
নিজস্ব প্রতিনিধি : দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে দিন দিন বাড়ছে হতাশা ও ক্ষোভ। দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে অংশ নেওয়া বহু নেতাকর্মী এখন নিজেদের অবমূল্যায়িত মনে করছেন। তাদের দাবি, রাজনৈতিক দুঃসময়ে রাজপথে থেকে মামলা-হামলা, নির্যাতন ও আর্থিক ক্ষতির বোঝা বহন করলেও বর্তমানে তারা কাঙ্ক্ষিত মূল্যায়ন পাচ্ছেন না। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুধু রাজধানী ঢাকাই নয়, দেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়েও একই ধরনের চিত্র লক্ষ্য করা যাচ্ছে। একসময় যারা দলের কর্মসূচির সামনের সারিতে ছিলেন, তাদের অনেকেই এখন রাজনীতি থেকে ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে পড়ছেন। লেখক ও গণমাধ্যমকর্মী মোঃ শিহাব উদ্দিন বলেন, দীর্ঘদিন দেশের বাইরে…
নিজস্ব প্রতিবেদক সম্প্রতি বাগেরহাটে ঐতিহাসিক খান জাহান আলীর মাজারসংলগ্ন দীঘিতে এক মর্মান্তিক ঘটনায় ৭ বছর বয়সী ফাতেমা নামে একটি শিশুর মৃত্যু দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়ভাবে প্রচলিত তথ্যমতে, দীঘিতে থাকা একটি কুমির শিশুটিকে পানিতে টেনে নিয়ে যায়। ঘটনাটি জনমনে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। ফাতেমার পারিবারিক অবস্থা নিয়েও আলোচনা দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, শিশুটির মা মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে প্রকৃতির হওয়ায় তার পরিবারের পক্ষে আইনি বা সামাজিকভাবে ন্যায়বিচারের দাবি জোরালোভাবে তুলে ধরা কঠিন হতে পারে। তবে মানবাধিকারকর্মীদের মতে, কোনো নাগরিকের সামাজিক বা অর্থনৈতিক অবস্থান বিচার পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে না। ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছে দেশের কয়েকটি…
আল আমিন খান সানি-বারহাট্টা উপজেলা প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টা উপজেলার ৪নং আসমা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে বইছে নির্বাচনী হাওয়া। এই ওয়ার্ডে সাধারণ মানুষের মুখে মুখে এখন একটিই নাম— বিশিষ্ট সমাজসেবক ও জননন্দিত ব্যক্তিত্ব মোঃ আবুল কালাম। এবারের নির্বাচনে তিনি মেম্বার পদপ্রার্থী হিসেবে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন ও ভালোবাসায় দিন দিন জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাচ্ছেন। স্থানীয় সুধীজন ও সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, মোঃ আবুল কালাম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোয় ইতিমধ্যেই তিনি এলাকায় একজন ‘মানবিক নেতা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।…
দীপক শর্মা-ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাপেন্টাডল ট্যাবলেট সেবনের দায়ে তারেক জিয়া ও সাগর হোসেন নামে দুই যুবককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের সর্দারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার। দণ্ডপ্রাপ্তদের মধ্যে তারেক জিয়া একই এলাকার শরিফুল ইসলামের ছেলে এবং সাগর হোসেন আব্দুল কাদেরের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
নিজস্ব প্রতিনিধি : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আজ বিকেলে রাজধানীর রমনা পার্ক আকস্মিকভাবে পরিদর্শন করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী রমনা পার্কের চলাচলের রাস্তা, ওয়াকওয়ে, লেক এবং ওয়াশ ব্লক ঘুরে দেখেন। তিনি পার্কের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী দ্রুত রমনা পার্কের পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি, লেকের উন্নয়ন, প্রয়োজনীয় সড়ক বাতি স্থাপন এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধির জন্য গণপূর্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মো. সারোয়ার আলম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী, উপসচিব মোহাম্মদ শের মাহবুব মুরাদ ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ।…
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর মিরপুরে এক বৃদ্ধা মায়ের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বুধবার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম-সচিব) এ কে এম আনিসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই কর্মকর্তা আগামীকাল বৃহস্পতিবার বিকেলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান না করলে তিনি তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন। গত রোববার (৩১ মে) মিরপুর-১১ এলাকার একটি বাসা থেকে বৃদ্ধা নুরুজাহান বেগমের পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ।…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) এ কথা জানান। তিনি বলেন, বৈঠকে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বাঁধ এলাকার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ডিএনডি বাঁধ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এখনও অনেকাংশে রয়ে গেছে। ২০১৬ সালে এ সংক্রান্ত একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, সেটি ২০২৪ সালে শেষ হয়। কিন্তু দুর্ভাগ্যবশত প্রকল্পের সুফল এখন পর্যন্ত সাধারণ মানুষ খুব একটা পায়নি। পানিসম্পদ মন্ত্রণালয়ের…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে সাইপ্রাস যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন। আজ (বুধবার) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে। প্রেস উইং আরও জানায়, লে. জেনারেল মিনহাজুল আলম আগামী শুক্রবার (৫ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সেখানে দাপ্তরিক কার্যক্রম শেষ করে সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী (ইউএনএফআইসিওয়াইপি)-এর ২৩তম ফোর্স…
নিজস্ব প্রতিনিধি : ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে দাখিল ৯ম শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে। অনলাইনে জরিমানাসহ এই কার্যক্রম চলবে আগামী ৪ থেকে ২৮ জুন পর্যন্ত এবং তথ্য এন্ট্রি করা যাবে ৩০ জুন পর্যন্ত। আজ (বুধবার) মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ডের অধিভুক্ত সকল মাদরাসা প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের দাখিল ৯ম শ্রেণির (পরীক্ষা-২০২৭) রেজিস্ট্রেশন হতে বাদ পড়া শিক্ষার্থীদের মাদরাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ এবং তথ্য ফরম পূরণের সময়সীমা বিশেষ বিবেচনায় বাড়ানো হল। অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা (বিলম্বসহ)…
কবির হোসেন রাকিব-(লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরবসু এলাকায় নোয়াখালীর সুধারাম থানা এলাকার একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে দফায় দফায় হামলা, মারধর, বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট এবং নারী শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। গত ১ ও ২ জুন রাতে উপজেলার ৮নং চর কাদিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরবসু গ্রামের এক বসতবাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী গৃহকর্তা মোঃ দেলোয়ার বাদী হয়ে নোয়াখালীর সুধারাম থানার আন্ডারচর এলাকার মোঃ রুবেল (২৫), মোঃ তারেক (২২), মোঃ ইব্রাহিম (৩৫) সহ ১২ জনের নাম উল্লেখ করে কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদীরা নোয়াখালী সদর থানার আনন্দ বাজার ও আন্ডারচর এলাকার বাসিন্দা…
মোঃ তরিকুল ইসলাম খান : মা নুরজাহান বেগম। সন্তানদের মানুষ করতে জীবনের সেরা সময়, শ্রম আর ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন। সেই সন্তানদের একজন সরকারের সচিব, একজন বুয়েটের অধ্যাপক, আরেকজন কানাডা প্রবাসী। জীবনের হিসেবে তারা সবাই প্রতিষ্ঠিত ও সফল। কিন্তু এই সাফল্যের ভিড়ে মায়ের জন্য কতটুকু জায়গা ছিল—সে প্রশ্ন এখন জনমনে। রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাটের স্টোররুমের পাশের পরিত্যক্ত কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে নুরজাহান বেগমের মরদেহ। ধারণা করা হচ্ছে, প্রায় ৮ দিন ধরে সেখানে পড়ে ছিল তাঁর নিথর দেহ। দরজায় কেউ কড়া নাড়েনি, কেউ খোঁজ নেয়নি—”মা, আপনি কেমন আছেন?” স্থানীয় সূত্রে জানা গেছে, নুরজাহান বেগম দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একা বসবাস…
জুলফিকার আলী জুয়েল : জিএমপি বাসন থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া দেশীয় অস্ত্রসহ চার জন আসামীকে গ্রেফতার, তাদের হেফাজত হতে একটি ছুরি,একটি চাপাতি ও দুই টি চাকু উদ্ধার। ২ জুন রোজ মঙ্গলবার রাত ১১ ঘটিকার সময় জিএমপি, গাজীপুর এর বাসন থানায় কর্মরত এসআই (নিরস্ত্র)ইদ্রিস আলী (বিপি-৮৮০৭১১০২৪২)সঙ্গীয় এসআই (নিরস্ত্র) মোঃ মোখলেছুর রহমান, বিপি-৮৪০২০৭৭৫৫৯,এসআই (নিরস্ত্র) কাজী সামছুজ্জামান, বিপি-৮২০২০০০০৮৬,এএস আই (নি:) মো: সজিব হাসান, বিপি-৮৭০৬১০৩৩৫০,কং/১৩৬৭ মো:আরিফুল ইসলাম বিপি-৯৬১৫১৮১১৪৮,কং/৯৩ মো: আরিফুল ইসলাম বিপি-৯৫১৫১৮৬৭৫০ গোপন সূত্রের ভিত্তিতে জিএমপি বাসন থানাধীন দিঘিরচালা এলাকায় কতিপয় দুর্ধর্ষ অস্ত্রধারী অবৈধ অস্ত্রসহ নিয়ে অবস্থান করা কালে আসামী ১.মো: আহাদ জয়(২০) পিতা মো: জয়নাল আবেদীন মাতা জোসনা বেগম, সাং-নাইমুড়ী,…
নিজস্ব প্রতিনিধি : বিদ্যুৎ উৎপাদনে সরকারের ভর্তুকির চাপ কমাতে খুচরা ও পাইকারি উভয় পর্যায়ে বিদ্যুতের মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ (বুধবার) রমনায় বিইআরসি’র সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিদ্যুতের মূল্য সমন্বয়ের ঘোষণা দেন কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সমন্বয়কৃত বিল জুন মাস থেকেই কার্যকর হবে। ঘোষণা অনুযায়ী, খুচরা বিদ্যুৎ মূল্যহার (ভারিত গড়) প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সায় সমন্বয় করা হয়েছে। অপরদিকে সমন্বয় হিসেবে পাইকারি মূল্যহার (ভারিত গড়) প্রতি কিলোওয়াট ঘণ্টায় ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বাড়িয়ে ৮ টাকা…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের শ্রীঘর বাজারে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ও ককটেল বিস্ফোরণের ঘটনায় চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। সর্বশেষ গতকাল ০২ জুন (মঙ্গলবার) রাতে বাজারে হঠাৎ কয়েক রাউন্ড গুলির শব্দে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে বাজারের ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে যে যার মতো নিরাপদ স্থানে চলে যান। আজ ০৩ জুন (বুধবার) সরেজমিনে এলাকায় গিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে গভীর আতঙ্ক ও চাপা ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে। বারবার ঘটে যাওয়া এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন…
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়া জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং জনগণের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে নতুন প্রকল্প গ্রহণের দাবি জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের নিকট আবেদন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া জেলা শাখা। সম্প্রতি প্রেরিত এক আবেদনে বিএনপি কুষ্টিয়া জেলা শাখার নেতারা উল্লেখ করেন, কুষ্টিয়া-৩ সংসদীয় এলাকার অন্তর্ভুক্ত কুষ্টিয়া সদর, খোকসা, চৌড়হাস ও মেহেরপুর সংলগ্ন বিভিন্ন অঞ্চলে এখনও বহু গ্রামীণ সড়ক কাঁচা অবস্থায় রয়েছে। বর্ষা মৌসুমে এসব সড়কে পানি জমে যাওয়ায় সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। বিশেষ করে রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। আবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট এলাকায় মোট…
কবির হোসেন রাকিব-লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামে বাড়ির চলাচলের পথ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিরোধের জেরে পথ বন্ধ করে দেওয়া এবং মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আমিনুল হক (৭০) বাদী হয়ে কমলনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ মে ২০২৬ ইং তারিখ সকাল আনুমানিক ৭:০০ ঘটিকায় চর জাঙ্গালিয়া গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আমিনুল হকের পরিবারের চলাচলের পথে বড়ই গাছের কাঁটা ও বাঁশের কঞ্চি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে প্রতিবেশী তোফায়েল আহম্মেদ গং। এতে বাধা দিলে আমিনুল হকের স্ত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ ও লাঞ্ছিত করার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে আমিনুল…
মাসুম বিল্লাহ, খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে গেছে। এতে সাইদুর রহমান সাইদ (২৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭-৮ জন যাত্রী। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান পাইকগাছার বাসিন্দা আছাবুর সরদারের ছেলে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ। তিনি জানান, পাইকগাছা থেকে যাত্রী নিয়ে বাসটি খুলনার দিকে আসছিল। পথে গুটুদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার…
জুলফিকার আলী জুয়েল : গাজীপুর কালিয়াকৈর উপজেলায় অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার ও ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ৩ জুন রোজ বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ঢাকা মেট্রো-গ-১৭-৪৭৯৬ নম্বরের প্রাইভেটকারটি গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রতনপুর এলাকার আবুল হোসেনের ছেলে মো. সামিন হোসেন (৩৪), রাখালিয়াচালা এলাকার শওকত মিস্ত্রীর ছেলে মো. তুহিন আলম (২৫) এবং পূর্ব মৌচাক রহমতের ১ নম্বর গেইট এলাকার মৃত সিদ্দিকের ছেলে (পালক পিতা ব্যদেন) কাজী সাব্বির হোসেন (২৬)। তিনি বর্তমানে রাখালিয়াচালা এলাকার সায়েদ…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রতিবছর পাঁচ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বিদ্যালয় প্রাঙ্গণের বোর্ডিং মাঠে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত প্রতিবছর পাঁচ কোটি বৃক্ষ রোপণের এই লক্ষ্যমাত্রা দেশের…
মোঃ মোনাহার মিয়া-স্টাফ রিপোর্টার জামালপুরের বকশীগঞ্জে বজ্রপাতে মোতালেব (৬০) ও তাঁর ছেলে মনি (৩৬) গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের রাস্তার ধারে বাবা-ছেলে মিলে খড়ের স্তূপ তৈরির কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে মনির অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। অপরদিকে, মোতালেব বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ…
শেখ মোহাম্মদ পারভেজ : ঘটনার সংবাদ পাওয়ার পর পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক নির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। ভিকটিম রিয়া খাতুন (১৫), পিতা- মোঃ আজিজুল প্রামানিক, মাতা- মমতা খাতুন, সাং- পূর্ব রাঘবপুর, ইউনিয়ন- ভাঁড়ারা, থানা- পাবনা সদর, জেলা- পাবনা। তিনি স্থানীয় মাওলানা কাসিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। প্রাথমিক অনুসন্ধান, তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন তথ্যের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত প্রধান সন্দেহভাজন মোঃ নাঈমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সহযোগী মোঃ তুহিন প্রামানিক ও মোঃ ইয়াসিন শেখকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের…
মোহাম্মদ বাবুল হোসেন-মুকসুদপুর (গোপালগঞ্জ) : গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা-এর ননিক্ষীর ইউনিয়নের মহেশতালী গ্রামে হরি ঠাকুরের মতুয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও মতুয়া সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভক্ত ও অনুসারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মতুয়া ধর্মীয় আদর্শ, সামাজিক সম্প্রীতি এবং মানবকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা হরি ঠাকুরের আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার আহ্বান জানান। সম্মেলনে উপস্থিত ছিলেন ননিক্ষীর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আব্দুল সামাদ সর্দার, জাকির সিকদার, জাকারিয়া শেখ, বিবেক রায় ও দীনেশ বালা। তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করে আয়োজকদের ধন্যবাদ জানান এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও…
নিজস্ব প্রতিনিধি : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’-এর জাতীয় পর্যায়ের খেলা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এদিন সকাল ১০টায় রাজধানীর মিরপুরস্থ ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। মন্ত্রণালয় জানায়, এ বছরের…
নিজস্ব প্রতিনিধি : এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই সরকার প্রত্যেকটা নির্বাচনী প্রতিশ্রুতি পালনের পদক্ষেপ গ্রহণ করেছে। আজ (বুধবার) দুপুরে জেলার রুহিয়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এক জনাকীর্ণ গণসংবর্ধনায় তিনি একথা বলেন। উল্লেখ্য, গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (এনআইসিএআর)-এর ১২০তম সভায় সরকার ‘রুহিয়া’কে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গঠনের অনুমোদন দেয়ায় আজ এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। গণসংবর্ধনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাস হলেও এ স্বল্প সময়ের মধ্যেই সরকারের দেওয়া নানা অঙ্গীকারের বাস্তবায়ন দৃশ্যমান হয়েছে। ইতোমধ্যেই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং…
এম.এ. গাফফার : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের সকল শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার একটি সমন্বিত ও জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে কাজ করছে। এই লক্ষ্যে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনা হচ্ছে।’ ‘শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এবং জাতীয় স্বার্থের বিষয়গুলো সুনিশ্চিত করতেই সব ইংলিশ মিডিয়াম স্কুলকে অভিন্ন নীতিমালার আওতায় আনার এই উদ্যোগ নেওয়া হয়েছে।’ বুধবার রাজধানীর ‘দ্য আগা খান একাডেমি ঢাকা’ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। শিক্ষার বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার এমন একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়তে চায়, যেখানে বাংলা মাধ্যম,…
নিজস্ব প্রতিনিধি : খুলনা জেলায় আজ বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের ১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগীয় প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে বুধবার বেলা ১১টায় বিভাগীয় কমিশনারের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। বিভাগীয় কমিশনার বলেন, শিশুশ্রম থেকে শিশুদের দূরে রাখা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সমাধানে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কেবল তাৎক্ষণিক সমাধান না খুঁজে শিশুশ্রম প্রতিরোধে স্থায়ী সমাধানের পথ বের করতে হবে। সরকার শিশুশ্রমকে নিরুৎসাহিত করেছে। শিশুশ্রমরোধে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি। খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অংশ নেন শ্রম দপ্তরের…
মনজুর আহামেদ : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে (৮) নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য বৃহস্পতিবার (৪ জুন) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হবে। বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ দিন ধার্য করেন। এদিন ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের আত্মপক্ষ সমর্থনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির আগে তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আত্মপক্ষ সমর্থনের শুনানিতে সোহেল রানা বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা করেন। তবে তার স্ত্রী স্বপ্না আক্তার নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে ন্যায়বিচার…
নিজস্ব প্রতিনিধি : বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দীঘিতে থাকা কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। মাজারে আগত দেশি-বিদেশি দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল মঙ্গলবার গভীর রাতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার রাত ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বন বিভাগসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, সাম্প্রতিক মর্মান্তিক ঘটনার পর মাজার এলাকায় আগত দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। পরিস্থিতি…
নিজস্ব প্রতিনিধি : পূর্ববিরোধের জের ধরে বিএনপি কর্মী রানা মিয়া (৩৩) হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াত নেতার পুত্রসহ ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন আজ দুপুরে বাসসকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ববিরোধে কথা কাটাকাটির জের ধরে আসামিদের সংঘবদ্ধ হামলায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে রাজনৈতিক কোন সম্পৃক্ততা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার তদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল রহস্য জানানো যাবে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মফিদুল ইসলাম ওরফে মফিদুল মাস্টারের পুত্র মাহমুদুল ইসলাম মাহিন…
নিজস্ব প্রতিনিধি : আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত অপরাধী কোন ছাড়া পাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ময়নাতদন্ত ছাড়া মামলা হলে আসামিপক্ষ সুবিধা পায়। কিন্তু আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় তারা এ ক্ষেত্রে কোনো সুবিধা নিতে পারবে না। এ অপরাধে কোনো ছাড় দেয়া হবে না। স্বাস্থ্যমন্ত্রী আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, আগামী ৬ মাসের মধ্যে ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগে ও কুমিল্লায় নির্মাণ করা হচ্ছে। যার প্রতিটিতে একটি করে থাকবে আইসিইউ। তিনি বলেন,…
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এতে করে বিসিবি নির্বাচনে আর বাধা নেই। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানির পর উত্থাপিত হয়নি মর্মে রিটটি খারিজ করে আজ আদেশ দেন। এই আদেশের ফলে আগামী ৭ জুন অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনে বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী। আদালতে রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন, এডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।…
নিজস্ব প্রতিনিধি : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের নবনির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা পুনর্গঠন, ঐক্য তৈরি ও জাতিসংঘের অভ্যন্তরে সংস্কার এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছেন। এ বিশ্ব সংস্থাটি’র আগামী অধিবেশনের জন্য একটি সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি এই প্রতিশ্রুতি দেন। গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সভাপতি নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণ পরিষদের আগামী ৮১তম অধিবেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই অধিবেশনে সাধারণ পরিষদকে জাতিসংঘ সংস্কার, পরবর্তী প্রজন্মের বৈশ্বিক উন্নয়ন এজেন্ডার প্রস্তুতি ও পরবর্তী মহাসচিব নির্বাচনের মাধ্যমে জাতিসংঘের নেতৃত্বে পরিবর্তনের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের মুখোমুখি হতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচনের…
নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল। আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। মিতসুই বৈশ্বিক পর্যায়ে লজিস্টিকস, অবকাঠামো, ধাতু, জ্বালানি ও খাদ্য বাণিজ্যসহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় সরকার প্রতিনিধিদলকে জানায়, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবা…
সাকিব হাসান নাইম-ঘোড়াঘাট (দিনাজপুর) উত্তরবঙ্গের ঐতিহাসিক জনপদ ঘোড়াঘাট একসময় ছিল প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। মোগল আমলে জেলা সদর হিসেবে পরিচিত এই অঞ্চল ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক সমৃদ্ধ অধ্যায়ের সাক্ষী। কিন্তু সময়ের পরিক্রমায় সেই গৌরবময় ঘোড়াঘাট আজ নানা সমস্যা ও অবহেলার কারণে পিছিয়ে পড়া একটি উপজেলায় পরিণত হয়েছে। ইতিহাস থেকে জানা যায়, মোগল শাসনামলে ঘোড়াঘাট ছিল প্রশাসনিক কার্যক্রম, রাজস্ব আদায় এবং সামরিক নিয়ন্ত্রণের অন্যতম কেন্দ্র। সে সময় এখানে গড়ে উঠেছিল গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্থাপনা, দুর্গ ও ধর্মীয় প্রতিষ্ঠান। আজও উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রাচীন দুর্গ, মসজিদ, রাজবাড়ি ও অন্যান্য স্থাপনার ধ্বংসাবশেষ সেই অতীত ঐতিহ্যের স্মারক হয়ে…
দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার নবগঠিত রুহিয়া উপজেলার অস্থায়ী উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার (UNO) মোঃ খাইরুল ইসলাম এবং রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মজহারুল ইসলাম বাদল। এছাড়াও উপস্থিত ছিলেন ১ নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ৬ নং সেনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবগঠিত এই উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করতে এবং জনসেবা নিশ্চিত করতে জেলা প্রশাসক মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
শেখ মোহাম্মদ পারভেজ পাবনা কাশিনাথপুরে গত কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে ও লোডশেডিং এ অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। শহর ও গ্রামের খেটে খাওয়া মানুষের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ভ্যানচালক, রিক্সা চালক থেকে শুরু করে বিভিন্ন পেশার শ্রমজীবী ও দিনমজুররা সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। গ্রামের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গরম সহ্য করতে না পেরে ছিন্নমূল মানুষ গাছের তলায় বিশ্রাম নিচ্ছে। অসহ্য রোদের তাপে ঠিক মতো কাজ করতে পারছে না চাষাবাদে গরমে অতিষ্ঠ হয়ে ফুটপাত থেকে আখের রস, লেবুর শরবত ইত্যাদি খেয়ে তৃষ্ণা মেটাতে দেখা যায় অনেককে। কাশিনাথপুর আমিনপুর থানার নয়া বাড়ির ভ্যান চালক শান্ত মিয়া জানান, ৩ রা জুন…
এস এম দৌলত-বগুড়া বগুড়া শহরের দীর্ঘদিনের ভয়াবহ যানজট নিরসন, নিরাপদ রেল যোগাযোগ নিশ্চিতকরণ এবং আধুনিক নগর পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে শহরকে বাইপাস করে নতুন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের রাণীরহাট জংশন থেকে বগুড়া শহরে প্রবেশের পরিকল্পনা বাদ দিয়ে সরাসরি গাবতলী পর্যন্ত নতুন রেল সংযোগ স্থাপন করা হবে। এ লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রেলপথ মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি আধা-সরকারি (ডিও) পত্র পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। প্রতিমন্ত্রীর এ উদ্যোগ ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলে ব্যাপক গুরুত্ব পেয়েছে। পত্রে উল্লেখ করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী কাহালু থেকে বগুড়া শহর হয়ে গাবতলী…
এস এম দৌলত-বগুড়া বগুড়া-৭(শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টনকে শাজাহানপুরের গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়৷ গতকাল মঙ্গলবার বিকেলে গোহাইল কলেজ মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রতিষ্ঠানের গভনিং বডির সভাপতি আব্দুল আলিম শিমুলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবধিত অতিথি মোর্শেদ মিল্টন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুলের সার্বিক ব্যবস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, আবু শাহীন সানি, গোহাইল ইউনিয়ন বিএনপির সভাপতি…
দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারসহ ,আশেপাশের, বেশ কয়েকটি, ইউনিয়ন, চলছে ইয়াবা খাওয়া ও বিক্রয়, এতে ধ্বংস হচ্ছে যুবসমাজ। লাহিড়ীতে ইয়াবা ট্যাবলেটের ছড়াছড়ি। এক ভয়ংকর থাবায় জর্জরিত লাহিড়ী সহ আশপাশের ইউনিয়নের গ্রামগুলো। যুবসমাজ ইয়াবার ছায়াতলে তলিয়ে যাচ্ছে, দেখারও কেউ নাই বলারো কেউ নাই,, অতিশীঘ্রই অপরাধের এক অভয়ারণ্যে তৈরী হচ্ছে এই লাহিড়ীতে। আদৌও কি মাদক লাহিড়ী থেকে নির্মূল করা সম্ভব নয়। লাহিড়ীর অভিভাবক বলতে কি কেউ আছে ? সাধারণ জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এদের দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ জানিয়েছে।
আল মুজাহিদ-(যশোর) যশোরের বেনাপোল বাজার এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলা হয় বলে জানা গেছে। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যরা নিরাপদ আছেন। ঘটনার পর বুধবার দুপুর ১টা ৫৮ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি বিস্তারিত জানান। তিনি লেখেন, ‘সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে।’ নাসীরুদ্দিন লেখেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি।…
জুলফিকার আলী জুয়েল : দেশজুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহে জনজীবন যখন অতিষ্ঠ,তখন স্বস্তির খোঁজে পর্যটন কেন্দ্র পার্ক ও বিনোদন গাজীপুর কালিয়াকৈর উপজেলায় পর্যটন কেন্দ্র,পার্ক ও বিনোদন রিসোর্টের ওয়াটারফ্রন্ট-পুলগুলোতে হাজারো মানুষের ঢল নেমেছে। ২জুন রোজ মঙ্গলবার তীব্র রোদ ও অস্বস্তিকর গরম থেকে রক্ষা পেতে শিশু-কিশোর থেকে শুরু করে তরুণ-বৃদ্ধ সবাই ভিড় করছেন এসব জায়গায়। কালিয়াকৈর চন্দ্রা, মৌচাক, মধ্যপাড়া ও সফিপুর এলাকার কয়েকটি বিনোদন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকে। একটি রিসোর্টের কৃত্রিম পুলে গাদাগাদি করে গোসল করছেন শত শত মানুষ। পুলের চারপাশের ছাউনির নিচে বসার কোন জায়গা নেই। অনেকেই পাম গাছের ছায়ায় দাঁড়িয়ে পানিতে নামার জন্য…
শেখ মোহাম্মদ পারভেজ মঙ্গলবার (২ জুন ) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে। পাবনায় ইসলামিক ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন ফেসিস্ট সহযোগী ও এস আলম – এর দোসর ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান খোরশীদ আলমের নিয়োগ বাতিল করতে হবে। রাজনৈতিক বিবেচনায় নয় , দক্ষতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিতে হবে তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন মানববন্ধনে বক্তব্য দেন, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম পাবনা জেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমান, ব্যবসায়ী নুর ইসলাম উজ্জল, কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি মাহফুজুর রহমান, সাংবাদিক আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহ , অধ্যাপক রফিকুল ইসলাম, একরামুল হক, ব্যবসায়ী…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুফি উল্লাহ মহোদয়ের দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ কার্যক্রম), পাবনা জনাব মোহাম্মদ রেজিনুর রহমান মহোদয়ের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। পাবনা জেলার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান অংশ হিসেবে চাটমোহর থানার ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে। ধারায় প্রসিকিউশন দাখিল করা হয়েছে। আটক মোঃ সজীব হোসেন দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গি ডানপাশে কোচের বিশেষ কায়দায় রাখা প্যাকেট থেকে মোট ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী, মোঃ সজিব হোসেন (২৪) পিতা: মোঃ…
জন জাগরণ ডেস্ক : ক্যান্টনমেন্ট থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর হোসেনের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দৈনিক জনজাগরণ পরিবার। দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন এক শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট আলমগীর হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তিনি বলেন, ছাত্র রাজনীতি থেকে শুরু করে বর্তমান অবস্থানে পৌঁছাতে অ্যাডভোকেট আলমগীর হোসেনকে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের পথ অতিক্রম করতে হয়েছে। রাজনৈতিক জীবনে তিনি বহুবার মামলা-হামলার শিকার হলেও আদর্শিক অবস্থান থেকে কখনো বিচ্যুত হননি। শুভেচ্ছা বার্তায় আরও উল্লেখ করা হয়, গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং দলের…
নিজস্ব প্রতিনিধি : হাওর অঞ্চলে সাম্প্রতিক আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও সহায়সম্বলহীন পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাসিন্দা, দিনমজুর গাজী মিয়াকে এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গাজী মিয়ার বসতবাড়িটি সম্পূর্ণ পানিতে তলিয়ে যায় এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে মঙ্গলবার বিকেল ৪টায় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ তার কার্যালয়ে গাজী মিয়ার হাতে নগদ এক লাখ টাকার এককালীন আর্থিক অনুদানের চেক তুলে দেন। চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক বলেন, হাওর অঞ্চলের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জেলা প্রশাসন বদ্ধপরিকর। গাজী মিয়ার মতো প্রকৃত ক্ষতিগ্রস্ত ও…
নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সরকারি রূপসা কলেজে বৃক্ষরোপনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু। খুলনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু জাফরের সভাপতিত্বে সদস্য সচিব খান ইসমাঈল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. মাকসুদ আলম, ইমতিয়াজ আলী সুজন, মাহামুদুল হাসান, সোহান মোল্ল্যা, কাজী জাকারিয়া, বিএনপি নেতা জিএম হারুন অর রশীদ, রূপসা (উ) থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রনি জম্মাদার, যুগ্ম-আহ্বায়ক ইউসুফ মল্লিক…
নিজস্ব প্রতিনিধি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। তিনি বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে কর্মক্ষম করে গড়ে তুলতে তাদের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দিয়ে পুনর্বাসিত করা সরকারের দায়িত্ব ও কর্তব্য। এ লক্ষ্যে বিভিন্ন দক্ষতার পাশাপাশি ভাষা শিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে। যাতে তারা নিজেদেরকে সমাজে কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে পারে। আজ রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা কার্যালয়ের সভাকক্ষে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রমের বিকাশে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা…
নিজস্ব প্রতিনিধি : বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে একটি সত্যিকার অর্থে কার্যকর, দক্ষ ও জনমুখী মন্ত্রণালয়ে পরিণত করতে ৪টি অগ্রাধিকার ভিত্তিক খাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাণিজ্য মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর-সংস্থার কার্যক্রম পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খন্দকার মুক্তাদির বলেন, বাজার ব্যবস্থাপনায় স্থিতিশীলতা নিশ্চিতকরণ, চা শিল্পের পুনরুজ্জীবন, এলডিসি-পরবর্তী বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণই হবে মন্ত্রণালয়ের প্রধান কর্মসূচি। বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশের অনেক সংবেদনশীল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের…
নিজস্ব প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার আইনি সংস্কার ও সীমান্ত নিরাপত্তা জোরদার করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করা, অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা এবং ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধনে সরকার সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে কাজ করছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার যেকোনো ধরনের অবৈধ ‘পুশ-ইন’ বা ‘পুশ-ব্যাক’ এর নীতিগত বিরোধী। সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মন্ত্রী জানান, রামিসা হত্যা মামলার বিচার কাজ অত্যন্ত দ্রুততার সাথে চলমান রয়েছে। আজ আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষ্য গ্রহণের…
নিজস্ব প্রতিনিধি : জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ-১) মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন। এ বিজয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি। উল্লেখ্য, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ…
নিজস্ব প্রতিনিধি : জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনেক অনেক অভিনন্দন।’ তিনি বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। আমরা বিশ্বাস করি, তিনি গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা তার এই নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। প্রসঙ্গত, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিংসঘের সদরদপ্তরে অনুষ্ঠিত এই নির্বাচনে জয়লাভ করেন ড.…
আবুসুফিয়ান-সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ পৌরসভার দরগাহ রোড আরশী নগরে স্থানীয় মুরুব্বি ও যুবকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯০’র গণঅভ্যুত্থানের সংগ্রামী ছাত্রনেতা, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু। সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব শামসুল হুদা বড়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব টি. এম. শরিফ উদ্দিন জামিল। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় এক তুখোড় ছাত্রনেতা হিসেবে পরিচিতি পাওয়া সাইদুর রহমান…
ঠাকুরগাঁও ২ আসনের দবিরুল ইসলাম মারা যাওয়ার ৪ দিনের মাথায় বিদায় নিলেন সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ
দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি দবিরুল ইসলামের বিদায়ের ৪ দিন পর চলে গেলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদও। আজ (সোমবার) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ছিলেন। ৬৯-এর গণ-অভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশজুড়ে পরিচিতি পান তিনি। ১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ৯ বার সংসদ সদস্য…
আল আমিন খান সানি-বারহাট্টা উপজেলা প্রতিনিধি : ০২/০৬/২৬ তারিখ বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের কলাভাঙ্গা বিলে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন বারহাট্টা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জনাব সাজেদুল ইসলাম। এ সময় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুসারে অবৈধ চায়নাদুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক দৈর্ঘ্য ৫৫০ মিটার এবং মূল্য ১,২০,০০০/-, অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, বারহাট্টা। জব্দকৃত জাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এছাড়া একজন ব্যক্তিকে ঘরের পাশে কারেন্ট জাল তৈরির সময় হাতেনাতে ধরায় ৩০ মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয় এবং ২০০০/- জরিমানা আদায় করা হয়।
নিজস্ব প্রতিনিধি : ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বোর্ড পরিবর্তন (বিটিসি) প্রক্রিয়ার মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনলাইন ফরম বা ই-সিফ পূরণের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ মঙ্গলবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিটিসি’র মাধ্যমে নতুন কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আগামী ৩ জুন থেকে ৮ জুন পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের ছবিসহ ‘ইলেক্ট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম’ বা ই-সিফ পূরণ করতে হবে। এতে আরও বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সমতুল্য সনদের (ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট) মাধ্যমে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছে, তাদের রেজিস্ট্রেশনের লক্ষ্যে ছবিসহ প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র…
মো: সেকেন্দার আলী শেখ-নওগাঁ : আলহামদুলিল্লাহ্! আল্লাহর অশেষ রহমতে “আলো ফাউন্ডেশন” এর উদ্যোগে ‘ঈদ আবাহন অনুষ্ঠান’ আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে খুবই সফলভাবে সম্পন্ন হয়েছে।আমাদের আজকের অতিথিবৃন্দের অনুপ্রেরণা আমাদের কার্যক্রমকে আরো বেগবান করবে বলে আমরা আশাবাদী। আমাদের আজকের (২৭.০৫.২০২৬) অনুষ্ঠানের বিশেষ কর্মসূচিগুলো নিম্নরূপঃ ★২০২৫ সালে বলিহার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত মেধাবী ০৬ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান। ★০৬ টি দরিদ্র ও অসহায় পরিবারকে ঈদ সামগ্রী উপহার প্রদান। ★ফাউন্ডেশন এর পক্ষ থেকে চলমান শিক্ষাবৃত্তি প্রাপ্ত ০২ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান। ★০৩ জন অসহায় অসুস্থ ব্যক্তিকে এককালীন চিকিৎসা সহায়তা প্রদান। ★ফলজ বৃক্ষরোপন কর্মসূচি (পবিত্র ঈদ-উল-আজহা এর ১/২…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া উপজেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা এলাকায় ২ মাসের শিশু সন্তানকে রেখে এক গৃহবধুকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ভুক্তভোগী রুমা বেগমের ভাই নজিব আলী এ ঘটনায় বাদী হয়ে ২ জুন সকালে কুলাউড়া থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, রুমা বেগমের স্বামী খালেদ মিয়া ও শাশুড়ি বিয়ের পর থেকেই বিভিন্নভাবে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২ জুন তাকে মারধর করে ২ মাসের শিশু সন্তানকে নিজেদের কাছে রেখে তার বাবার বাড়ির পাশের এলাকায় ফেলে রেখে যায় বলে অভিযোগ করা…
হাসান মাহমুদ জয়-কুড়িগ্রাম : কুড়িগ্রামের মন্ডলের হাট আঠারো পাইকা এলাকায় বজ্রপাতে মোঃ রানা (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহত রানা ওই এলাকার বাসিন্দা মোঃ আফজন হোসেনের তৃতীয় পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ বৈরী আবহাওয়ার মধ্যে বজ্রপাত হলে রানা গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। একই ঘটনায় আহত অপর একজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। রানার আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী…
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে বিবদমান দুই পক্ষের মধ্যে এক ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২ জুন) সকাল ৭টা থেকে শুরু করে দুপুর ১২টা পর্যন্ত টানা প্রায় ৫ ঘণ্টাব্যাপী চলা এই সংঘাত ও রণক্ষেত্রে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালীন সময়ে টিয়ারা বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আহতদের মধ্যে ২ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকায় প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় গ্রাম্য আধিপত্য ও কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে…
নিজস্ব প্রতিনিধি : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সবুজ জ্বালানি রূপান্তর এবং পরিবেশ সংরক্ষণে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে গ্রীন ক্লাইমেট ফান্ড, জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, কার্বন ক্রেডিট, সার্কুলার ইকোনোমি, সবুজ জ্বালানি রূপান্তর এবং আসন্ন কপ ৩১-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বর্তমান সরকার বৃক্ষরোপণ, কার্বন ক্রেডিট ব্যবস্থার উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, অভিযোজন সক্ষমতা জোরদার, ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার এবং বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্ব…
নিজস্ব প্রতিনিধি : দেশের মাদ্রাসা পর্যায়ের ২০২৪, ২০২৫ এবং ২০২৬ সালের ৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত রেজিস্ট্রেশন থেকে বাদপড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন (ই-সিফ) পদ্ধতিতে ফি জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। আজ (মঙ্গলবার) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া কোন কারণে বাদ পড়েছে, তাদের শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখা এবং পরবর্তী শ্রেণিতে রেজিস্ট্রেশনের বিড়ম্বনা এড়াতে ভবিষ্যৎ ও মানবিক দিক বিবেচনা করে এই সময়সীমা বাড়ানো হল। এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট মাদ্রাসার মাধ্যমে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ের সাহায্যে বিলম্ব ফি পরিশোধ এবং ই-সিফ পূরণ করা যাবে। নতুন সময়সূচি অনুযায়ী, বিলম্ব ফিসহ অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া…
মো: সেকেন্দার আলী শেখ-নওগাঁ : নওগাঁ জেলায় ক্ষমতাসীন এবং প্রভাবশালী এডভোকেট নজমুল ইসলাম কবিরাজ, নওগাঁ যুগ্ন জেলা ও দায়রা জজ প্রথম আদালতের এপিপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নওগাঁ শাখার সদস্য এর দ্বায়ের করা একাধিক মিথ্যা মামলার চাপে এক ভুক্তভোগী নারী দীর্ঘ ৬বছর যাবত বেকারত্বে দিন কাটাচ্ছেন। ভুক্তভোগী নারী আফিয়াতুন নাওশিন (৩৩) ২০২১ সালের পূর্বে ঢাকায় স্বনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টেরিয়র ডিজাইনার পদে কর্মরত ছিলেন। ২০১৯ সালে তার কর্মস্থলের সুবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা হল এর ইন্টেরিওরের রেনোভেশন প্রজেক্ট এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের ইন্টেরিয়র প্রজেক্টের কাজে নিযুক্ত ছিলেন। ভুক্তভোগী নারী কঠোর পরিশ্রমের মাধ্যমে এবং সফলতার সাথে তার ক্যারিয়ার গড়ে তুলছিলেন।…
দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর আদিবাসী গ্রামে শান্ত (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ডায়াবেটিস মোড়ের পশ্চিম পাশে অবস্থিত সুন্দরপুর আদিবাসী গ্রামে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে শান্তকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাদের চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন।
নিজস্ব প্রতিনিধি : জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করার অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করেছে। সিডিপির চেয়ারম্যান অধ্যাপক হোসে আন্তোনিও ওকাম্পো বাংলাদেশ সরকারকে এ বিষয়ে অবহিত করে জানিয়েছেন, কমিটির মূল্যায়ন অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বৃদ্ধি করা যথাযথ হবে। তবে সিডিপি বলেছে, বর্ধিত প্রস্তুতিকালকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশকে বিদ্যমান কাঠামোগত দুর্বলতা দূর করতে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে হবে। কমিটির মতে, প্রস্তুতিকাল বৃদ্ধি কোনোভাবেই সংস্কার বিলম্বিত করার সুযোগ নয়; বরং এটি সংস্কার কার্যক্রম আরও দ্রুত বাস্তবায়নের অনুঘটক হিসেবে কাজ করা…
নিজস্ব প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আওতাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। সভায় তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের আওতাধীন প্রকল্প বাস্তবায়নে কাজের শতভাগ মান নিশ্চিত করে সব প্রকল্প যথাসময়ে শেষ করতে হবে। একই সঙ্গে তিনি বরাদ্দকৃত সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেন। সভায় আরএডিপিভুক্ত চলমান…
মো: মাহাবুল ইসলাম মুন্না রাজশাহীর গোদাগাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার রাজাবাড়িহাট এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা এলাকার দুলাল শেখ (৩৬) ও সানজিদা আক্তার শিমু (১৮)। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের কানসাট সীমান্ত এলাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে আগ্নেয়াস্ত্রের একটি চালান বহন করা হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তথ্য পাওয়ার পর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা রাজাবাড়িহাট এলাকায় অবস্থান…
নিজস্ব প্রতিনিধি : মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২০ জনকে আটক করেছে নৌবাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দেশের বিস্তীর্ণ সমুদ্রসীমায় সার্বভৌমত্ব সুরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় টহল পরিচালনাকালে আজ মঙ্গলবার সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ১ হাজার ৭০০ বস্তা সিমেন্টসহ দুইটি ইঞ্জিন চালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ টহল কার্যে নিয়োজিত থাকাকালীন সেন্টমার্টিন লাইট হাউস থেকে ১৯ মাইল দূরে সন্দেহজনক দুইটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট দেখতে পায়। ফিশিং বোট দুটির গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলরত নৌবাহিনী জাহাজ ধাওয়া করে…
আল মুজাহিদ (যশোর) যশোরের বেনাপোল সাদিপুর সীমান্তে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের নিয়ে দ্বিতীয় দিনেও বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের আজ সকাল থেকে সীমান্ত এলাকায় প্রকাশ্যে দেখা যায়নি। তবে বিজিবির ধারণা, তারা সীমান্তসংলগ্ন খড় বাগান অবস্থান করছে। জানা গেছে, ওই ব্যক্তিদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। মানবিক এই পরিস্থিতি নিয়ে সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির ওপর বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় বিজিবি বদ্ধ পরিকর। এবং অবৈধ পুশইন রোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিনিধি : ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে কলেজ পরিবর্তন (ইটিসি) ও বোর্ড পরিবর্তন (বিটিসি)-সহ বিভিন্ন সংশোধনের সময়সীমা বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ (মঙ্গলবার) বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মুনসী হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশেষ বিবেচনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে (ইটিসি) কলেজ পরিবর্তন, বোর্ড পরিবর্তন (বিটিসি), বিষয়, গ্রুপ, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম আগামী ৩ জুন থেকে ১০ জুন পর্যন্ত চলবে। বোর্ড জানায়, বিশেষ বিবেচনায় বর্ধিত এই মেয়াদের পর আর কোনো অবস্থাতেই সময় বাড়ানো হবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন সংশোধনীর নির্ধারিত ফি হিসেবে অনলাইন…
নিজস্ব প্রতিবেদক যশোরের ডিবি পুলিশের অভিযানে গাঁজার গাছসহ এক চাষী ডাবলু হোসেন গ্রেফতার। ১৬ টি গাঁজার গাছসহ এক চাষীকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ। গ্রেফতার ডাবলু হোসেন যশোর সদরের ডহর সিংগা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সোমবার ডহর সিংহা বিলচাচীর নার্সারি থেকে এই গাঁজা গাছ উদ্ধার করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, এসআই রকি মন্ডলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল যশোর সদরের উত্তর ডহর সিংহা বিলচাচীর রফিকুল ইসলামের নার্সারিতে অভিযান চালান। এ সময় তার ছেলে ডাবলু হোসেনকে আটক ও নার্সারিতে রোপন করা ১৬ টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার ডাবলু হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি থানায়…
নিজস্ব প্রতিনিধি : রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মামলাটির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। নির্ধারিত ১২ জন সাক্ষীর মধ্যে ইতোমধ্যে ১১ জন সাক্ষ্য প্রদান করেছেন। সাক্ষীদের মধ্যে চিকিৎসা ও ফরেনসিক বিশেষজ্ঞরাও রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সকলের প্রত্যাশা অল্প সময়ের মধ্যে মামলার বিচারকাজ শেষ হবে। আমরাও সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’ তিনি বলেন, সরকার বিচারাধীন মামলার নির্দিষ্ট বিষয়ে মন্তব্য করতে না পারলেও, প্রতিটি শুনানিতে তদন্ত…
নিজস্ব প্রতিনিধি : গবেষণার উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে ১ কোটি টাকার একটি এনডাউমেন্ট ফান্ড গঠন করা হয়েছে। প্রয়াত প্রাক্তন শিক্ষার্থী মীর ময়নুল হক এবং তাঁর এমএস গবেষণার তত্ত্বাবধায়ক ড. জন আলফ্রেড ট্যালেন্ট-এর স্মৃতি সংরক্ষণে ‘মীর ময়নুল হক এন্ড জন ট্যালেন্ট মেমোরিয়াল এনডাউমেন্ট ফান্ড’ প্রতিষ্ঠা করা হয়েছে। আজ মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রয়াত মীর ময়নুল হকের ছোট ভাই ড. মীর মুবিনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম-এর কাছে ১ কোটি টাকার একটি চেক হস্তান্তর করেন। ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক এম এ লতিফ মিলনায়তনে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড.…
নিজস্ব প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল সেন্টার ফর ওশান গভারন্যান্স (আইসিওজি-ডিইউ) এবং চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফি (এফআইও)-এর যৌথ উদ্যোগে আজ দেশের উপকূলীয় জলসীমায় আধুনিক সমুদ্র পর্যবেক্ষণ ও পরিবেশগত মডেলিং কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হীট এটিএফ সাব- প্রজেক্ট ১৩০২৫-এর আওতায় আয়োজিত এ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এসময় আরও বক্তৃতা করেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, হীট প্রকল্পের আন্তর্জাতিক বিশেষজ্ঞ ড. টোনিয়া অ্যাস্ট্রিড ক্যাপুয়ানো, এফআইও – এর বিজ্ঞানী ড. শুমিন জিয়াং। স্বাগত বক্তব্য দেন আইসিওজি – এর…
নিজস্ব প্রতিনিধি : চলতি মৌসুমে বগুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) বিকেল ৩টায় বগুড়া আবহাওয়া অফিসে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গত রোববার জেলায় ৩৬ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়। বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া বাসসকে বলেন, মঙ্গলবার বেলা তিনটায় বগুড়ায় সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়। এটিই জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। গত দুই দিন ধরে জেলায় গরমের মাত্রা বেড়েছে। সূত্র : বাসস…
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম। ইতোপূর্বে তিনি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য নিরাপত্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কিশোরগঞ্জ ও রাজবাড়ী জেলাসহ অন্যান্য জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মুহিদুল ইসলাম জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের বিশ্ব নৌ বিশ্ববিদ্যালয় থেকে মেরিটাইম অ্যাফেয়ার্স বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। সূত্র : বাসস…
মোঃ বাবুল হোসেন, মুকসুদপুর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সদরে আধুনিক বাজার ব্যাবস্থা, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কসাইখানা নির্মাণের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসিক কবির। সোমবার (২ জুন) সকাল ১১টায় তিনি সদর বাজার এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং কসাইখানা নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুকসুদপুর পৌরসভাকে আরও আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে নির্ধারিত স্থানে পশু জবাই নিশ্চিত করতে একটি স্বাস্থ্যসম্মত ও নিরাপদ কসাইখানা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে যত্রতত্র পশু জবাই বন্ধ হবে এবং পরিবেশ দূষণ রোধের পাশাপাশি বাজারের সার্বিক পরিচ্ছন্নতা বজায়…
এম.এ. গাফফার : সড়ক ও মহাসড়ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. জিন্নাত রেহানাকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে প্রেষণে এ নিয়োগ দিয়ে সোমবার (১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে। সূত্র : বাসস…
মনজুর আহামেদ : বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধানের ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান। গতকাল ১ জুন পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। সিআইডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদানকারী আলি আকবর খান ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের এই চৌকস কর্মকর্তা তার দীর্ঘ কর্মজীবনে রেঞ্জ পুলিশ, বাংলাদেশ পুলিশ অধিদপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নিষ্ঠা, দক্ষতা ও অকৃত্রিম সততার সঙ্গে কর্মসম্পাদন করে সর্বমহলে প্রশংসা অর্জন করেছেন। পেশাগত উৎকর্ষ সাধনের লক্ষ্যে…
নিজস্ব প্রতিনিধি : খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জাতিকে সঠিক পথের দিশা দেখিয়েছেন। তাঁর আদর্শ ও দর্শন অনুসরণ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আজ সকালে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম আক্রমণে…
নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সাথে আজ মঙ্গলবার তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার সম্পর্কের অগ্রযাত্রা সূচিত হয়। মহান মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্রের কূটনীতিক আর্চার কেন্ট ব্লাড বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি বলেন, বাংলাদেশ ও আমেরিকার সরকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি মাইলফলক অতিক্রম করছে। স্পিকার আরো বলেন, বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের জনগণ সবসময় স্বৈরাচারীর বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ কেবল গণতন্ত্রের মাধ্যমেই…
নিজস্ব প্রতিনিধি : স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে তিনি এই সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সাথে স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার ও বন্ধুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি গন্তব্য। তিনি বলেন, স্পেন সরকার বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। স্পিকার বলেন, বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের বিভিন্ন দেশ নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠিয়ে এই নির্বাচনকে গ্রহণযোগ্য করে গণতন্ত্র…
নিজস্ব প্রতিনিধি : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থনীতির গণতন্ত্রীকরণ এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় নিয়ে আসা। তিনি বলেন, ‘বাংলাদেশের বাজেটে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছে নিম্ন আয়ের মানুষ। তাই আমরা বাজেটে প্রথমেই দরিদ্র, নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং গৃহিণীদের অগ্রাধিকার দিয়েছি।’ মঙ্গলবার রাজধানীতে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাজেট ২০২৬-২৭: প্রত্যাশা ও বাস্তবতা’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ মন্ত্রী এসব কথা বলেন। অর্থ মন্ত্রী বলেন, বর্তমান সরকারের জন্য স্বল্প সময়ে বাজেট প্রণয়ন একটি কঠিন চ্যালেঞ্জ। বিগত দুটি সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও জনগণের প্রত্যাশা…
নিজস্ব প্রতিনিধি : দেশের জ্বালানি নিরাপত্তা, এলএনজি আমদানি, ভোলা থেকে গ্যাস পরিবহন, এফএসআরইউ এবং ল্যান্ড-বেইজড এলএনজি টার্মিনাল স্থাপনসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় দ্রুত পর্যালোচনা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সরকার একটি উচ্চপর্যায়ের মন্ত্রিপরিষদ উপ-কমিটি গঠন করেছে। গতকাল (সোমবার) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, জ্বালানি বিষয়ক মন্ত্রিপরিষদ উপ-কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা)…
নিজস্ব প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ রোহিঙ্গা নাগরিকদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই উপায়ে নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে নরওয়ে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সহযোগিতা আরও জোরদারের ওপরও গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকোন আরাল্ড গুলব্র্যান্ডসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এ অনুরোধ জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক বাণিজ্য, নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং রোহিঙ্গা সংকট নিয়ে…
নিজস্ব প্রতিনিধি : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একদিনেই সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়েছে। মামলায় চার্জশিটভুক্ত ১৮ সাক্ষীর মধ্যে ১৬ জন সাক্ষ্য দিয়েছেন ট্রাইব্যুনাল। সাক্ষ্য শেষে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য বুধবার (৩ জুন) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে মামলার বাদী ও ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মাধ্যমে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর ভিকটিমের মা পারভীন আক্তার, বড় বোন রাইসা আক্তার, ফুপু মাহমুদা আক্তার, চাচা মিজানুর রহমান লিটন, চতুর্থ তলার বাসিন্দা মনির হোসেন, প্রতিবেশী জাকিরুল ইসলাম…
নিজস্ব প্রতিনিধি : সৌদি আরবের কোম্পানী আরামকো নির্ধারিত নতুন মূল্য সমন্বয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ বুধবার বিইআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে দাম কমানোর ঘোষণা দিয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে। ঘোষণা অনুযায়ী, সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা করা হয়েছে। অপরদিকে অটো গ্যাসের দাম ৮৯ টাকা ৫২ পয়সা থেকে ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা করেছে বিইআরসি। তবে সরকারি এলপিজির দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা…
আবুসুফিয়ান-সিরাজগঞ্জ অনলাইনে স্বল্প সময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল হামিদ (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রাহকদের ভয়ভীতি দেখাতে তিনি নিজেকে “জিনের বাদশা” পরিচয় দিতেন বলেও জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে সিরাজগঞ্জ সদর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ। পুলিশ জানায়, আব্দুল হামিদ অনলাইনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে স্বল্প সময়ে বেশি লাভের লোভনীয় অফার দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করতেন। টাকা নেওয়ার পর সংশ্লিষ্ট অ্যাপস বন্ধ বা ডিজেবল করে দিতেন। প্রতারিত গ্রাহকরা যোগাযোগ করলে তিনি নতুন অ্যাপসে বিনিয়োগের প্রস্তাব দিতেন…
নিজস্ব প্রতিনিধি : চলতি পাট আবাদ মৌসুমে জেলায় ৩ হাজার ৩৬৪ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। গত মৌসুমের চেয়ে এবার পাট আবাদি জমির পরিমাণ ৫১ হেক্টর বেশি। পাটের ন্যায্যমূল্য পাওয়ায় কৃষকেরা পাট চাষে আগ্রহী হচ্ছেন। মুন্সীগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি পাট আবাদ মৌসুমে জেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৩১৩ হেক্টর জমি। পাটের বাজার মূল্য ভালো থাকায় এ মৌসুমে জেলায় ৩ হাজার ৩৬৪ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে । এর মধ্যে মুন্সীগঞ্জ সদরে ৫৬১ হেক্টর , টংগিবাড়ীতে ৭৭৪ হেক্টর , শ্রীনগরে ২৩০ হেক্টর , সিরাজদিখানে ১ হাজার ১২৭ হেক্টর, লৌহজংয়ে ৫২০ হেক্টর এবং গজারিয়ায়…
নিজস্ব প্রতিনিধি : মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এর ‘টিম মঙ্গল বারোতা’ মর্যাদাপূর্ণ ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬-এ বিশ্বব্যাপী ১১তম স্থান অর্জন করে একটি অসাধারণ সাফল্যের স্বাক্ষর রেখেছে। চলতি বছরের ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিবছর যুক্তরাষ্ট্রভিত্তিক মার্স সোসাইটি আয়োজিত এই প্রতিযোগিতা ইউনিভার্সিটি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিশ্বের অন্যতম শীর্ষ ও মর্যাদাপূর্ণ রোবোটিক্স প্রতিযোগিতা হিসেবে স্বীকৃত। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গলগ্রহ অনুসন্ধানকারী রোভার নকশা ও নির্মাণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, যা একদিন মঙ্গল গ্রহের জন্য কর্মরত নভোচারীদের সহায়তা করতে সক্ষম হবে। বিশ্বের শতাধিক খ্যাতনামা…
নিজস্ব প্রতিনিধি : নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে কাজ করছে সরকার। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের মাসিক সম্মানী ভাতা চালু করেছে। আজ জেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের দিনব্যাপী সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত ১৭ বছর ধরে দেশের ইমামবৃন্দ অত্যাচার-নির্যাতন করেছে। ইসলাম বিরোধী এই শক্তি আজ নিশ্চিহ্ন হয়ে গেছে। দেশে আর কোনদিন যেন ইসলাম বিরোধী শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে…
নিজস্ব প্রতিনিধি : চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল। ১৫ সদস্যের এই প্রতিনিধি দলটি আজ মঙ্গলবার বেলা ২টায় চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, চীন সরকার ও ঢাকায় চীনা দূতাবাসের সহযোগিতায় এক প্রশিক্ষণে অংশ নিতে প্রতিনিধি দলটি এই সফরে গিয়েছেন। তিনি জানান, এই প্রশিক্ষণ হবে চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে এবং তা চলবে ৮ জুন পর্যন্ত। প্রতিনিধি দলে রয়েছেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ মামুন শিবলী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২…
নিজস্ব প্রতিনিধি : মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে এ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সম্প্রতি পাহাং রাজ্যের বেন্তংয়ে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করেন সংগঠনের সদস্যরা। নবগঠিত আহ্বায়ক কমিটিতে বিডিনিউজ২৪-এর মালয়েশিয়া প্রতিনিধি রফিক আহমদ খানকে আহ্বায়ক, একাত্তর টিভির প্রতিনিধি মোস্তফা ইমরান রাজুকে সদস্য সচিব এবং এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নানকে সদস্য করা হয়েছে। পরে বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায়…
নিজস্ব প্রতিবেদক ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে আবারও আন্দোলনে নেমেছেন ব্যাংকটির গ্রাহকরা। মঙ্গলবার (২ জুন) সকাল ৯টা থেকে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। গ্রাহকদের এই কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আন্দোলনকারীরা দাবি করছেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সাম্প্রতিক পরিবর্তন এবং নতুন চেয়ারম্যানের নিয়োগ নিয়ে তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণে তারা নিয়োগ বাতিল, ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত এবং সাবেক এমডিকে পুনর্বহালের দাবি জানিয়ে কর্মসূচি পালন করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
