
দীপক শর্মা-ঠাকুরগাঁও
যৌতুক বিরোধী আন্দোলনের পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক স্যারের সাথে আমাদের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।
জেলা প্রশাসক স্যার উনার ব্যস্ততার মাঝেও অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের কথা শুনেন। যৌতুকের মতো সামাজিক ব্যাধি কমাতে স্যারের সাথে আলোচনা করি এবং জেলা প্রশাসনের সহযোগিতা প্রার্থনা করি। আমাদের আদর্শ স্কুলের কথা আমরা তুলে ধরি, বাবা নেই এমন দুজন মেয়ে তার গ্রামের ক্লাস এইট থেকে ছোট বাচ্চাদের ইংরেজি, বাংলা পড়ান, তাকে ছোট একটি সম্মানি দেই আমরা। স্যার মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তার সাথে কথা বলে আমাদের ব্যাপারটি জানান।
জেলা প্রশাসক স্যার আমাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

