
মোঃ জনি ইসলাম :
বরাবর,
মাননীয় সংসদ সদস্য মহোদয়
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসন
অনুলিপি: ১। মাননীয় জেলা প্রশাসক, জামালপুর
২। মাননীয় উপজেলা নির্বাহী অফিসার,মেলান্দহ
৩।উপজেলা প্রকৌশলী,এলজিইডি,জামালপুর।
৪। প্রশাসক মহোদয়, ৩নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ
বিষয়: আগপয়লা (ঠেংগেপাডা)– সড়ক (ওয়ার্ড নং ১), ঠেংগে পাডা গ্রামের একমাত্র চলাচলযোগ্য রাস্তা দ্রুত পাকা নির্মাণের আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমরা মেলান্দহ উপজেলার ৩নং মাহমুদপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ ঠেংগেপাডা গ্রামের সাধারণ জনগণ। ডাক্রার উমির উদ্দিন বাডির হতে রাজা মন্ডল বাজার পর্যন্ত– সড়কটি আমাদের গ্রামের একমাত্র প্রধান চলাচলের রাস্তা। দীর্ঘদিন ধরে রাস্তাটি অত্যন্ত জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে।
বিশেষ করে বর্ষা মৌসুমে পুরো রাস্তা কাদায় পরিণত হয়। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, গর্ভবতী নারী, অসুস্থ ব্যক্তি ও বয়স্ক মানুষ চরম দুর্ভোগের শিকার হন। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতেও ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়।
আমরা জানতে পারি যে বিভিন্ন সময়ে উন্নয়ন বরাদ্দ ও টেন্ডার কার্যক্রম পরিচালিত হলেও আজ পর্যন্ত রাস্তাটির দৃশ্যমান উন্নয়ন হয়নি। ফলে গ্রামের হাজারো মানুষ বছরের পর বছর কষ্ট ভোগ করে আসছে।
অতএব, মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন, অনুগ্রহপূর্বক সরেজমিনে পরিদর্শন করে আগ পয়লা-ঠেংগে পাডা সড়কটি দ্রুত পাকা নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এলাকার জনগণকে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্ত করার ব্যবস্থা গ্রহণ করবেন।
বিনীত নিবেদক,
সর্বস্তরের জনগণ
গ্রাম:আগ পয়লা ঠেংগেপাডা
ওয়ার্ড নং: ১
ইউনিয়ন: ৩নং মাহমুদপুর ইউনিয়ন
উপজেলা:মেলান্দহ
জেলা: জামালপুর

