
দীপক শর্মা-ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সরকারি সম্পদের ব্যবহার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসান উল হককে ঘিরে সরকারি কাজে বরাদ্দকৃত গাড়ির ব্যবহার নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি দায়িত্ব পালনের জন্য বরাদ্দকৃত গাড়িটি নিয়মিতভাবে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে কর্মকর্তার স্ত্রী, যিনি স্থানীয় সোনালী ব্যাংকে কর্মরত, তাঁর অফিসে যাতায়াতের ক্ষেত্রেও সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ উঠেছে।

