
শেখ মোহাম্মদ পারভেজ
পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ভাঙ্গুড়া থানার পুলিশ রাত্রীকালীন টহল ডিউটি পালনকালে অষ্টমনিষা ইউনিয়নের সিংগাড়ি গ্রামের মোড়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় তল্লাশি পরিচালনা করে তার হেফাজত হতে ০২ (দুই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি , মোঃ বিপুল হোসেন (২৫), পিতা- মোঃ ইমাম আলী, সাং- উত্তর মেন্দা, থানা- ভাঙ্গুড়া, জেলা- পাবনা বলে পরিচয় প্রদান করেন।
ঘটনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসি, ল্যান্ড) মহোদয়কে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ৯০ (নব্বই) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
পরবর্তীতে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে প্রেরণের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে পাবনা জেলা পুলিশ দৃঢ় অঙ্গীকারবদ্ধ। জননিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

