Author: G S Joy

নিজস্ব প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনিসেফ বাংলাদেশের সোশ্যাল পলিসি চিফ স্ট্যানলি গুয়াভুইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সংসদ ভবনস্থ কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, আমাদের সবার সন্তান থাকলেও তাদের সুরক্ষা বিষয়ে আমরা যথেষ্ট সচেতন নই। সংসদীয় ককাস গঠনের পূর্ব থেকেই শিশুবান্ধব বাজেট ও নীতি প্রণয়নে ইউনিসেফের প্রচেষ্টাকে তিনি সাধুবাদ জানান। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, যে সকল সংসদ সদস্য শিশুবান্ধব নীতি প্রণয়নের বিষয়ে সংসদে বক্তব্য রাখবেন, তাদের নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজনের মাধ্যমে একটি ফলপ্রসূ আলোচনা করা সম্ভব। ইউনিসেফের প্রতিনিধি বলেন, সংসদ সদস্যদের সঙ্গে অ্যাডভোকেসির…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক বলেছেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের সিন্ডিকেট বা দুর্নীতির সুযোগ থাকবে না। জনশক্তি রপ্তানি খাতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। আজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এসময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক ও সচিব মোখতার হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমি প্রথম দিন থেকেই বলে আসছি, কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না। এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। মন্ত্রী বলেন, প্রবাসী কার্ড হলে এখানে আর বিএমইটি কার্ড থাকবে না। একটা কার্ড দিয়ে প্রবাসীরা যেন, সব ফ্যাসিলিটি এনজয়…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ সেল গঠন করা হয়। সেলের অন্যান্য সদস্যরা হলেন- কল্যাণ অধিশাখার যুগ্মসচিব, আইন শাখার উপসচিব, সেবা ও প্রটোকল শাখার উপসচিব এবং এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব। এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। অফিস আদেশে বলা হয়, সরহরংঃবৎ@ঢ়ৎড়নধংযর.মড়া.নফ এবং সরহরংঃবৎ.বীঢ়ধঃ@মসধরষ.পড়স…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইল। তিন সদস্যের প্রতিনিধি দলের এই সাক্ষাৎ ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং সামরিক  সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রসমূহ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয় পক্ষই দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ়, গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। রিক্রুটিং এজেন্সিগুলো হলো- আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮) এবং জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫)। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা এবং প্রতারণামূলকভাবে বিদেশে পাঠানোর মতো জঘন্য অপরাধের সাথে জড়িত কোনো চক্র, সংস্থা, ব্যক্তি বা গোষ্ঠীকে ছাড় দেওয়া হবে না। কোনো এজেন্সির অসততার কারণে বৈদেশিক কর্মসংস্থান খাত ক্ষতিগ্রস্ত…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খরচ কমাতে বিভিন্ন পরীক্ষায় ৮০ শতাংশ ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদেরকে তিনি এ কথা জানান। ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে বেসরকারি হাসপাতালগুলোকে  বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যয় কমানোর বিষয়ে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু রোগীদের বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ পর্যন্ত ছাড় দিতে হবে। কোনো রোগীর পরীক্ষার খরচ ১০ হাজার টাকা হলে তার মধ্যে ৮…

বিস্তারিত পড়ুন

ইমন মিয়া গাইবান্ধার সাঘাটা উপজেলায় পল্লী বিদ্যুতের সেবার মান নিয়ে দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগ, রাত পোহালেই কোথাও না কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকে, ফলে দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হয় সাধারণ মানুষকে। গ্রাহকদের দাবি, পুরোনো ও ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সামান্য ঝড়-বৃষ্টি কিংবা বাতাসেই তার ছিঁড়ে যাচ্ছে। এতে যেমন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে, তেমনি জননিরাপত্তাও হুমকির মুখে পড়ছে। অনেক সময় রাস্তা, ক্ষেত কিংবা বসতবাড়ির পাশে তার পড়ে থাকলেও দ্রুত মেরামতের উদ্যোগ দেখা যায় না। স্থানীয় বাসিন্দারা জানান, অভিযোগ করার পরও অনেক ক্ষেত্রে বিদ্যুৎ…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ ঝিনাইদহ শৈলকুপা উপজেলার দিকনগর ইউনিয়নের অচিন্ত্যপুর লস্কর পাড়া (পশ্চিম পাড়া) মসজিদ থেকে গ্রামের মাঝখান দিয়ে বটতলা পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। অবস্থায় পড়ে রয়েছে। জনবহুল এই কাঁচা রাস্তাটির দুরবস্থার কারণে চরম ভোগান্তিতে এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটির পাশে একটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। প্রতিদিন তিনটি পাড়ার প্রায় শত শত লোকজন এবং সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করে যাতায়াত করেন। কিন্তু বছরের অধিকাংশ সময় রাস্তাজুড়ে কাদা ও জলাবদ্ধতা থাকায় পথচারীদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ রোগীদের চলাচলে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। এ ছাড়া…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) ফরিদপুরের ভাঙ্গায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝিকরগাছার একই পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই শিশু। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ও হাসপাতালে নেওয়ার পথে পাঁচজনের মৃত্যু হয়। নিহতরা হলেন—যশোরের ঝিকরগাছা উপজেলার কুশলনগর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূরজাহান (৫০), তার দুই ছেলে আরিফ ইসলাম (২৪) ও রাকিব (১৮), এবং একই এলাকার ইলিয়াস হোসেনের স্ত্রী আয়েশা বেগম (২৮)। এছাড়া নিহত হয়েছেন ২৫ বছর বয়সী অজ্ঞাতনামা প্রাইভেটকার চালক। এই দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছে দুই শিশু—আশরাফুল হোসেন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : পল্লবীর আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় বিচার শুরুর পর নতুন করে আলোচনায় এসেছে ‘ডলার’ নামের এক ব্যক্তি। প্রধান আসামি সোহেল রানা আদালতে তার নাম উল্লেখ করে অপরাধের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করলেও তদন্তকারীরা বলছেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য-প্রমাণে ওই ব্যক্তির সম্পৃক্ততার কোনো ভিত্তি পাওয়া যায়নি। মামলা সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগ গঠনের শুনানির সময় সোহেল রানা আদালতে দাবি করে যে হত্যাকাণ্ড ও ধর্ষণের সঙ্গে ডলার নামের একজন জড়িত। এমনকি তাকে অর্থের প্রলোভন দেখানো হয়েছিল বলেও দাবি করে সে। তবে তদন্ত কর্মকর্তাদের মতে, এ বক্তব্যের পক্ষে কোনো বাস্তব প্রমাণ নেই। খোঁজ নিয়ে জানা গেছে, ডলার…

বিস্তারিত পড়ুন

মোঃ গোলাম রব্বানী, স্টাফ রিপোর্টার রূপসা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফ. ম. আইয়ুব আলীর বড় ভাই লিয়াকত আলী ফকির ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ​আজ (মঙ্গলবার) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসর নামাজের পর মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। ​এদিকে রূপসা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে দ্রুত মরহুমের বাসভবনে ছুটে যান ক্লাবের নেতৃবৃন্দ। এ সময় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম রব্বানী…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ পাবনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার এবং পুলিশি সেবার মান বাড়াতে বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেছেন পাবনার পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। তিনি জেলার আমিনপুর থানা বেড়া মডেল থানা, সাঁথিয়া থানা এবং কাশিনাথপুর পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার থানা গুলোর দাপ্তরিক ও সার্বিক কার্যক্রম, ডিউটি রেজিস্টার এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের উপস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। একই সাথে তিনি থানা কম্পাউন্ড ও অফিসের অভ্যন্তরীণ পরিবেশ ঘুরে দেখেন এবং পুলিশের ভাবমূর্তি রক্ষায় ও সেবার পরিবেশ উন্নত করতে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। থানা ও ক্যাম্পের কর্মকর্তাদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোঃ…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ পাবনা সুজানগর উপজেলা দুলাই গ্রামে, ঐতিহাসিক নিদর্শন হলো অতীত সভ্যতা সংস্কৃতি এবং ঐতিহাসিক ঘটনা প্রামাণ্য দলিল, এগুলো আমাদের পূর্বপুরুষের জীবনযাত্রা ও সংস্কৃতিক পরিচয় দেয়। প্রায় ২৫০ শো বৎছর আগে নির্মিত জমিদার বাড়িটির ধ্বংসাবশেষ কালের সাক্ষী হিসাবে দ্ন্ডায়মান। সুজানগর উপজেলা দুলাই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আদিম চৌধুরী জন্ম হয় দোলায় গ্রামে প্রায় ২৫০ বৎছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন একজন মুসলিম। জমিদার আজিম চৌধুরীর নামে জমিদার বাড়িটির নাম হলেও জমিদার বাড়িটির মূল গোড়াপত্তনকারী হচ্ছেন জমিদার আজিম চৌধুরীর পিতার রহিম উদ্দিন চৌধুরী। তিনি এই বংশের প্রতিষ্ঠাতা জমিদার বাড়িটি আজিম চৌধুরীর নামে হওয়ার…

বিস্তারিত পড়ুন

সাইমন : রাজধানীর মিরপুরে এক হৃদয়বিদারক ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এক বৃদ্ধা মা নিঃসঙ্গ অবস্থায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন। অভিযোগ রয়েছে, মৃত্যুর পর প্রায় সাত দিন তাঁর মরদেহ ফ্ল্যাটের ভেতরেই পড়ে ছিল। দীর্ঘ সময় কোনো খোঁজখবর না নেওয়ায় মরদেহে পচন ধরে এবং পরে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি আশপাশের লোকজনের নজরে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারীর সন্তানরা দেশের উচ্চশিক্ষিত ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। একজন যুগ্ম সচিব, অন্যজন বুয়েটের শিক্ষক বলে জানা গেছে। এছাড়া তাঁর মেয়ে ও জামাতাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার সঙ্গে যুক্ত। কিন্তু এত প্রতিষ্ঠিত সন্তান থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের শেষ জীবন কেটেছে চরম একাকীত্ব ও অবহেলার মধ্যে—এমন…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া উপজেলা প্রতিনিধি: মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই। তিনি সোমবার (১ জুন) দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার মিরপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম আব্দুল মতিন দীর্ঘদিন ধরে কুলাউড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করার পর জাতীয় সংসদ সদস্য হিসেবেও জনগণের প্রতিনিধিত্ব করেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন সম্মানিত সমাজসেবক, সৎ…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল-কুলাউড়া উপজেলা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পূর্ব মনসুর এলাকায় দৈনিক ভোরের পাতা কুলাউড়ার প্রতিনিধি সাংবাদিক রুবেল বখস পাভেলের ওপর পূর্বপরিকল্পিতভাবে বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে চিহ্নিত এক অপরাধী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার (৩১ মে) বিকেলে উপজেলার পূর্ব মনসুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত পূর্ব মনসুর গ্রামের বাসিন্দা সুন্দর আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ ৪ মাস প্রবাস জীবন শেষে গত শনিবার (৩১ মে)…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিক আবদুল কাদিরের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফরিদগঞ্জ প্রেসক্লাব। প্রেসক্লাবের সদস্য এবং দৈনিক কালবেলা ও দৈনিক চাঁদপুর প্রতিদিন-এর ফরিদগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আবদুল কাদিরের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার নাম ব্যবহার করে ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানা গেছে। প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, সাংবাদিক আবদুল কাদির দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। বিশেষ করে জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে তার অনুসন্ধানী প্রতিবেদন পাঠকমহলে ব্যাপক আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে। তার এই…

বিস্তারিত পড়ুন

তানজিনা আফরিন পবিত্র হজ্জ পালন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন। গত ২২ মে পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরব গমন করেছিলেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ, নিরাপদ ও কল্যাণের সাথে মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেছেন। দেশবাসী তাঁর এই শুভ প্রত্যাবর্তনে আনন্দ প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর হজ্জ কবুলিয়াত, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণে সফল নেতৃত্ব কামনা করেছেন। হজ্জ পবিত্রতা, ইবাদতের সৌন্দর্য ও আল্লাহর রহমত সঙ্গে নিয়ে তাঁর এই প্রত্যাবর্তন দেশবাসীর জন্য এক আনন্দঘন মুহূর্ত। মহান আল্লাহ তাঁকে সর্বদা নিজের হেফাজতে রাখুন এবং তাঁর জীবনকে রহমত, বরকত ও…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং সিটি কর্পোরেশনের আরও পাঁচ কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হলে- এ পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। ডেপুটি প্রেস সেক্রেটারি জানান,‘মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাবটি আসার পরে প্রধানমন্ত্রী বলেন,  ‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যেকোনো ডোবার পাশে দুই/তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : কামরুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপনে আজ সোমবার এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ (গ্রেড-৬) পদে কামরুল ইসলামকে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। সূত্র : বাসস…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার (বিএসএফ) এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী ৫৭তম সীমান্ত সম্মেলন আগামী ৮ থেকে ১১ জুন অনুষ্ঠিত হবে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম আজ এ তথ্য জানিয়েছেন। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও প্রধান মন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ প্রতিনিধিত্ব করবেন। অপরদিকে, বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও ভারতের…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ মা রা গেছেন। সোমবার (১ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃ ত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। মৃ ত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। গত ২৪ সেপ্টেম্বর তোফায়েল আহমেদ নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আয়োজনে এক আনন্দঘন ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ কফিলউদ্দিন আহমেদ। এ সময় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরস্পরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, ঐক্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে অনুষ্ঠানে ঈদের তাৎপর্য এবং সমাজকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বিস্তারিত পড়ুন

জন জাগরণ ডেস্ক : ক্যান্টনমেন্ট থানা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও ছাত্ররাজনীতির পরিচিত মুখ আরিফুল ইসলাম তুহিনের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দৈনিক জন জাগরণ পরিবার। দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন এক শুভেচ্ছা বার্তায় আরিফুল ইসলাম তুহিনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আরিফুল ইসলাম তুহিন দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ছাত্রসমাজের অধিকার আদায় এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ও সাহসী ভূমিকা প্রশংসার দাবিদার।” তিনি আরও বলেন, “আগামী দিনের রাজনীতিতেও আরিফুল ইসলাম তুহিন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান পূর্ববর্তী সময়সূচি পুনর্বহাল করে মঙ্গলবার থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সকল বিলবোর্ডের বাতি এবং চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনায় বলা হয়, এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা এবং বিলবোর্ডের বাতি ও বিভিন্ন মেলা,…

বিস্তারিত পড়ুন

‎‎ ‎মোঃ আল-আমিন, অষ্টগ্রাম ‎ ‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় সোমবার (১ জুন) অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রায় দুই শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ‘বড় শিন্নী’ (চিড়া শিন্নী) উৎসব। আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন এবং হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর রুহানী ফয়েজ লাভের আশায় উপজেলার ঐতিহ্যবাহী হাবেলি বাড়ি আল-হোসাইনী দরবার শরীফে এ আয়োজন অনুষ্ঠিত হয়। ‎ ‎জানা যায়, ভাটি অঞ্চলের অলী হিসেবে খ্যাত নয় কোষা জমিদারি ত্যাগী সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহ.)-এর বংশধর হযরত সৈয়দ আবদুল করিম আল-হোসাইনী (রহ.) এই শিন্নী উৎসবের প্রচলন করেন। সেই থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে এলাকার ধর্মপ্রাণ মানুষ অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তিভরে এ আয়োজন পালন করে…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে গলায় ফাঁস লাগিয়ে হামিদা আক্তার (২৪) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন। এই ঘটনায় নবীনগর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ​গত ৩১ মে (৩১/০৫/২৬ ইং) এই আত্মহত্যার ঘটনাটি ঘটে। মৃত তরুণীর নাম হামিদা আক্তার। তার বয়স ২৪ বছর। তিনি উপজেলার ১০নং শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর দক্ষিণ পাড়া গ্রামের আবুল খায়েরের মেয়ে। তার মায়ের নাম খালেদা বেগম। ​ জানা যায়, ঘটনার দিন ১০নং শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর দক্ষিণ পাড়া এলাকায় মৃতের পিতা আবুল খায়েরের উত্তর ভিটির বসত ঘরের ভেতরে হামিদা আক্তার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ​পরবর্তীতে এই ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর আইনি…

বিস্তারিত পড়ুন

কবির হোসেন রাকিব-(লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের চেষ্টার শিকার হয়েছে ১১ বছরের এক শিশু। এই ঘটনায় অভিযুক্ত লম্পট মামুনকে তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেফতার করেছে রামগতি থানা পুলিশ। ​আজ (সোমবার) উপজেলার চরবাদাম ইউনিয়নের চর সীতা গ্রামে এই ঘটনা ঘটে। ​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির পৈতৃক বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়। সম্প্রতি সে রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নের চর সীতা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। ঘটনার দিন সুযোগ বুঝে একই এলাকার মামুন নামের এক লম্পট শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ​ঘটনাটি জানাজানি হওয়ার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফের ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছে। আগামী ১৫ থেকে ১৬ জুন পর্যন্ত আগ্রহীরা ফরম পূরণ করতে পারবেন। আজ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরম পূরণ আগামী ১৫ থেকে ১৬ জুন পর্যন্ত বর্ধিত করা হলো এবং ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি পরিশোধের সর্বশেষ তারিখ ১৬ জুন নির্ধারণ করা হলো। এ সময়ের…

বিস্তারিত পড়ুন

​ মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা ​গাইবান্ধা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পলাশবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। একই অভিযানে মাদক সেবনের দায়ে আরও একজনকে আটক করা হয়েছে। ​গাইবান্ধা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে (২০২৬) দিবাগত রাত ১১টা ২৫ মিনিটের দিকে পলাশবাড়ী উপজেলার ৬ নম্বর বেতকাপা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রায়তি নড়াইল গ্রামে অভিযান পরিচালনা করে। ​অভিযানকালে মাদক কারবারি মো. আমিন আকন্দ (৫০)-এর বসতবাড়ির আঙ্গিনায় তল্লাশি চালানো হয়। এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক : যশোরের শার্শা উপজেলায় এক আম ব্যবসায়ীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ ও তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগকারী ব্যবসায়ী দাবি করেছেন, চাঁদা না দেওয়ায় তার আমবোঝাই দুটি লড়ি আটকে রাখা হয় এবং পরে প্রাণনাশের হুমকি দিয়ে টাকা আদায় করা হয়। এমনকি ৯৯৯-এ ফোন করে পুলিশি সহায়তা চেয়েও তিনি কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি বলে অভিযোগ করেছেন। ভুক্তভোগী আম ব্যবসায়ী মনা গাজীর অভিযোগ, সম্প্রতি তিনি একটি আমবাগান ক্রয় করে সেখান থেকে আম সংগ্রহ করেন। পরে দুটি লড়িতে করে মোট ৩৬ ক্যারেট আম বাজারজাত করার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় শার্শা উপজেলার একটি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাকে দেখতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী  সরদার মো. সাখাওয়াত হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজ সোমবার সন্ধ্যায় মন্ত্রী রামিসার বাবা আব্দুল হান্নানকে দেখতে শেরে বাংলা নগরস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল যান। হৃদরোগজনিত সমস্যা সন্দেহে আব্দুল হান্নান মোল্লা কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের অধীনে পর্যবেক্ষণে আছেন। হাসপাতালে ভর্তির খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী সন্ধ্যায় হান্নান মোল্লাকে দেখতে যান। তিনি হাসপাতালে উপস্থিত হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছে তার বর্তমান অবস্থার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে ১২ কেজি ওজনের একটি ভেটকি মাছ ধরা পড়েছে। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার কাপসন্ডা গ্রামের জেলে রবিউল ইসলাম গাজীর জালে মাছটি ধরা পড়ে। মাছটি দেখতে স্থানীয় জনগণ আড়তে ভিড় জমায়। জেলে রবিউল ইসলাম গাজী জানান, চলতি বছর খোলপেটুয়া নদীতে তিনি বেশ কয়েকটি বড় মাছ পেয়েছেন। তবে এবারই তার জালে সর্বোচ্চ ওজনের এ মাছ ধরা পড়েছে। ১২ কেজি ওজনের ভেটকি মাছটি পেয়ে তিনি ও তার পরিবারের সদস্যরা খুবই আনন্দিত। এছাড়াও একই সময়ে তিনি দুই কেজি ওজনের আরও একটি মাছ পেয়েছেন। কাপসন্ডা মৎস্য আড়তের ব্যবসায়ী আমিরুল ইসলাম সরদার জানান, তাদের আড়তে এর আগে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : খুলনা জেলায় আজ দাকোপ, বটিয়াঘাটা, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে খুলনা জেলা পরিষদের উদ্যোগে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে খুলনা জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সাইকেলগুলো তুলে দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি। খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মমিনুর রহমানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. মাসুম রশিদ ও সাধারণ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : জেলায় মাসব্যাপী লোকজ সাংস্কৃতিক উৎসব ও গ্রামীণ পণ্য প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকেল ৪টায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকার মুক্তির সোপান চত্বরে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-২ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। প্রধান অতিথি বলেন, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে এ ধরনের উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লোকজ সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সাংস্কৃতিক কর্মকা-ের বিকল্প নেই। তিনি আরও বলেন, গ্রামীণ উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনের মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ পাবেন। পাশাপাশি…

বিস্তারিত পড়ুন

সজিব-নাগেশ্বরী, কুড়িগ্রাম : কুড়িগ্রামের নাগেশ্বরীতে চলতি ১৯২৬ সালের জন্য সরকারী বিধি মোতাবেক মাদারগঞ্জ হাট বাজারের ইজারদার নিযুক্ত হইয়া সরকারী বিধি অনুযায়ী যাবতীয় করাদী পরিশোধ করে বাজারে ইজারা উঠানো জন্য গেলে বাধা প্রধান করাসহ ইজারাদার মজিবর রহমানকে প্রাননাশের হুমকি প্রদান করে। এমনটি অভিযোগ উঠেছে মৃত ছবির উদ্দিনের ছেলে গোলাপ উদ্দিন,মৃত জেয়াদ হোসেনের ছেলে জাকির হোসেন, মৃত মশিউরের ছেলে কাশেম মিয়া, মৃত দাফালুর ছেলে মজিবর রহমান কশাইয়ের বিরুদ্ধে। বিষয়টি কতৃপক্ষ কতৃক সরেজমিন তদন্ত করে উল্লেখিত হাট বাজারে সরকারী প্রতিনিধির মাধ্যমে খাজনা উত্তোলন করিয়া জমাকৃত টাকা ফেরতের ব্যবস্থা গ্রহনের দাবী করেন বল্লভের খাস ইউনিয়নের মাদারগঞ্জ হাটের ইজারাদার মজিবর রহমান।

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ বাবুল হোসেন-মকসুদপুর, গোপালগঞ্জ : বেজড়া ভাটরা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর মেগা ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাসিয়ানী) আসনের মাটি ও মানুষের নেতা মোঃ সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর বি এন পি সভাপতি মোঃ আঃ ছালাম খান, সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর সভাপতি আবুল বসার, টলটু বিশ্বাস, এবং ব্যবস্থাপক হাবিবুল্লাহ লিটু মুন্সী। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। খেলার ফলাফল কোটালীপাড়া এক কাউনিয়া শূন্য।

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, দেশের গণমাধ্যম এখন সম্পূর্ণ স্বাধীন। এর প্রমাণ টেলিভিশনের স্ক্রিন ও পত্রিকার পাতাগুলো। তবে কিছু অনলাইন মিডিয়ায় মনের মাধুরী মিশিয়ে ফটোকার্ড বানানো হচ্ছে, রিলসের নামে খ-িত বক্তব্য ও ভিডিও প্রচার হচ্ছে। এতে কখনো কখনো ভুল বার্তা যায়। সমাজে বিশৃঙ্খলার সুযোগ তৈরি হয়। ভিউ প্রতিযোগিতার নামে এমন অপসাংবাদিকতা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। ঈদকে ঘিরে প্রধানমন্ত্রীর নেওয়া গণমুখী উদ্যোগ সম্পর্কে অবহিত করতে আজ তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান আতিকুর রহমান রুমন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, দেশে সুশাসন নিশ্চিত করতে সরকার আন্তরিক। মানুষ যাতে শান্তিতে বাস…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখার নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের তথ্য পাঠাতে বলা হয়। আজ সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোর সিসি টিভির ডিজিটাল ভিডিয়ো রেকর্ডার, নেটওয়ার্ক ভিডিয়ো রেকর্ডারের সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখা এবং ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র গ্রহণের সঙ্গে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) উদ্যোগে আজ সোমবার এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংস্থার প্রধান কার্যালয়ের বোর্ডরুমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে দেশবাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৩ লাখ ৯৬ হাজার টাকার সিগারেট জব্দ করা হয়েছে। সোমবার (১ জুন) বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাত সাড়ে ৯টায় তিনজন যাত্রীর ব্যাগেজে ১ হাজার ২ কার্টন এবং একইসময়ে অ্যারাইভাল হলের লাগেজ বেল্টের ওপর থেকে মালিকবিহীন ৬৯৬ কার্টন সিগারেটের চালান উদ্ধার করা হয়। যাত্রীরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জের মো. মোস্তফা কামাল সুমন, হাটহাজারীর মোহাম্মদ আব্দুল্লাহ তালুকদার ও রাঙ্গুনিয়ার মোহাম্মদ নাসির উদ্দীন তালুকদার। তিনি জানান, যাত্রীদের কাছ থেকে পাওয়া সিগারেট ডিপার্টমেন্ট অব মেমোরেন্ডা (ডিএম) মূলে জব্দ করা হয় যা চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে। আটক যাত্রীত্রয়কে বিমানবন্দরের কাস্টমস…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : পবিত্র হজ পালন শেষে রোববার পর্যন্ত সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ১১ হাজার ৬১৩ জন বাংলাদেশী হাজি দেশে ফিরেছেন। এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত ২৬ জুন। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থার মোট ২৮টি ফিরতি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ছয়টি, সাউদিয়া এয়ারলাইন্সের আটটি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪টি ফ্লাইট রয়েছে। হজ অফিস জানায়, ফেরত আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৫৩ জন ও বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ১০ হাজার ৩৬০ জন দেশে এসে পৌঁছেছেন। ওই কর্মকর্তা বলেন, আজ (১ জুন) ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৮ জন হাজী…

বিস্তারিত পড়ুন

হাসান মাহমুদ জয়-ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে বিভাগীয় শহর রংপুরে সরাসরি ‘মেইল বাস সার্ভিস’ বন্ধ করার প্রতিবাদে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। আজ সোমবার (১ জুন) সকাল থেকে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে ‘উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। দুপুর ২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল। আন্দোলনের কারণে সকাল থেকে কুড়িগ্রাম মালিক সমিতির কোনো বাস ভূরুঙ্গামারী থেকে ছেড়ে যায়নি, যার ফলে ঢাকাগামী যাত্রীসহ স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১ জানুয়ারি ভূরুঙ্গামারী থেকে সরাসরি রংপুর মেইল বাস সার্ভিসটি চালু করা হয়েছিল। কিন্তু…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল : সোশ্যাল মিডিয়ার দেওয়ালে তাকে নিয়ে ট্রল কিংবা সমালোচনার ঝড় নিত্যদিনের ব্যাপার। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে যে একটি মানবিক এবং বিশাল হৃদয়ের মানুষ লুকিয়ে আছে, তা আবারও প্রমাণ করলেন চিত্রনায়ক মুন্না খান। সামাজিক যোগাযোগ মাধ্যমের সস্তা জনপ্রিয়তার পেছনে না ছুটে, নীরবে-নিভৃতে এক অসহায় বোনের জীবন বাঁচাতে হাত বাড়িয়ে দিলেন তিনি। দেখালেন সমালোচনা করা সহজ, কিন্তু মানুষের বিপদে পাশে দাঁড়ানো সবার পক্ষে সম্ভব নয়। আহ্ছানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে’ মানবিক উপস্থিতি রাজধানীর মিরপুর ১৩ নম্বরে অবস্থিত আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে বর্তমানে ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন এক অসহায় নারী। ব্যয়বহুল এই চিকিৎসার খরচ চালাতে গিয়ে ওই নারীর পরিবার যখন…

বিস্তারিত পড়ুন

মোঃ রফিকুল ইসলাম মৃধা পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন পর্যটক আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মেরিন ড্রাইভ সড়কের মাঝিবাড়ি-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানা এলাকার আমির হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জিসান, রাব্বি ও আবির নামে তিন বন্ধু শরীয়তপুর থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন। সকাল সাড়ে ১০টার দিকে তারা মেরিন ড্রাইভ সড়ক হয়ে লেবুরবনের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় মাঝিবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা পার হতে যাওয়া মিম (১৮) নামে এক পর্যটককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, মূলধারার গণমাধ্যম কর্মীদের পেশা চর্চার ক্ষেত্রে যেকোনো ধরনের অনৈতিক বাধা বা হস্তক্ষেপ মোকাবিলায় বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবে। গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছ রাখার পরিবেশ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। আজ (সোমবার) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মূলধারার গণমাধ্যমকর্মীদের ওপর নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্নতাকর্মীদের বর্বরোচিত হামলার ঘটনার বিচার ও নিরাপত্তা বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে মন্ত্রী এই প্রতিক্রিয়া জানান। তথ্যমন্ত্রী বলেন, ‘আমি ঘটনাটির বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি। তবে এটি স্পষ্ট যে,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোরের বেনাপোল সীমান্তের সাদীপুর ও রঘুনাথপুর এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশিদের পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১ জুন) গভীর রাতে বেনাপোল সীমান্তের সাদীপুর ও রঘুনাথপুর মাঠ এলাকায় কাঁটাতারের বেড়া খুলে ১০ থেকে ১২ জন বাংলাদেশিকে দেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে সীমান্তে বিজিবির কঠোর অবস্থান ও সতর্ক টহলের কারণে সেই চেষ্টা সফল হয়নি। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রাতের বেলায় সীমান্তের লাইট বন্ধ করে সাদীপুর ও রঘুনাথপুর সীমান্ত দিয়ে প্রায় ১০০ থেকে ১১০ জন বাংলাদেশিকে পুশইনের চেষ্টা করে। বিজিবি সদস্যরা বিষয়টি টের পেয়ে সীমান্তে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের ফলে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন  তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। গত ১৯ মে পল্লবী থানার মিল্লাত ক্যাম্প সংলগ্ন একটি বাসায় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় ২০ মে রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় একটি মামলা দায়ের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল সোয়া ৯টায় সচিবালয়ের অফিসে এসেছেন।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সকাল থেকে বিভিন্ন ধারাবাহিক কর্মসূচি রয়েছে। সেগুলোতে তিনি অংশ নিচ্ছেন।’ ঈদুল আজহা উপলক্ষ্যে গত ২৫ মে সরকারি ছুটি শুরু হয়। সূত্র : বাসস…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ-পাবনা : পাবনা জেলার ১ জুন ২০২৬ সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শফি উল্লাহ মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ হিন্দু জাতীয় মহাজোট। পাবনা জেলা শাখার সভাপতি জনাব আশিক বসাক, এই সময় উপস্থিত ছিলেন সৎসঙ্গ বাংলাদেশ-এর সভাপতি, সহকারি সেক্রেটারি জনাব সুব্রত আদিত্যসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাক্ষাৎকালে পারস্পারিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। সম্মানিত পুলিশ সুপার মহোদয় সকলের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় সমাজ গঠন একযোগে কাজ করার আহ্বান জানান।

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সদর থানার কনস্টেবল মো. আজিজুল ইসলামকে অপহরণ, মারধর ও চাঁদা দাবির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনাটি ডিউটিরত অবস্থায় হামলা নাকি ব্যক্তিগত আর্থিক লেনদেনের জেরে ঘটেছে, তা নিয়ে তৈরি হয়েছে আলোচনা। তবে স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল বন্ধক রেখে ঋণ নেওয়াকে কেন্দ্র করে কনস্টেবল আজিজুল ইসলামের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, গত ১৪ মে শহরের গোয়ালপাড়া এলাকা থেকে সাদা পোশাকে দায়িত্ব পালনকালে তাকে একটি প্রাইভেটকারে তুলে নিয়ে মারধর করা হয়। পরে শহরের একটি মোটরসাইকেলের দোকানে আটকে রেখে ১ লাখ ১০ হাজার টাকা চাঁদা দাবি ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ করেন তিনি।

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে তীব্র গরমে ছাগল ব্যবসায়ীর মৃত্যু, হিট স্ট্রোকের আশঙ্কা উত্তরাঞ্চলজুড়ে চলমান তীব্র গরমের মধ্যে ঠাকুরগাঁওয়ে হযরত আলী নামে এক ছাগল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। তবে মৃত্যুর সঠিক কারণ চিকিৎসা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ বাজারে ছাগল বিক্রির জন্য আসেন হযরত আলী। সকাল থেকেই প্রচণ্ড রোদ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে বাজারের মধ্যেই লুটিয়ে পড়েন।

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও আত্মহত্যাপীরগঞ্জে পাঁচ মাসে ৭৭ জনের বিষ পানে আত্মহ, ত্যার চেষ্টা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় উদ্বেগজনক হারে বাড়ছে বিষৎপানে আত্মহত্যার চেষ্টার ঘটনা। পারিবারিক কলহ, দাম্পত্য সংকট, প্রেমঘটিত বিষয়, অনলাইন জুয়া, মাদকাসক্তি ও আর্থিক অনটনসহ নানা কারণে নারী-পুরুষ উভয়ের মধ্যেই এই প্রবণতা তৈরি হচ্ছে। পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত গত পাঁচ মাসে অন্তত ৭৭ জন বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে ৩৭ জন নারী এবং ৪০ জন পুরুষ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। স্থানীয় বাসিন্দা ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিষ পান করা নারীদের ক্ষেত্রে স্বামীর নির্যাতন, শাশুড়ি-ননদের সঙ্গে…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ৩ নং হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর এলাকার ইউপি সদস্য আব্দুল্লাহর (৫২) স্ত্রী (৩৫) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ওই নারী তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে হরিপুর উপজেলার রাউতনগর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যান। পরে সন্তানদের সেখানে রেখে তিনি স্থানীয় এক মাহাতের বাড়িতে যাওয়ার কথা বলে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে সন্তানদের খোঁজ নিতে গিয়ে তার স্বামী জানতে পারেন, তিনি আর আত্মীয়ের বাড়িতে ফিরে আসেননি। এদিকে একই দিন সকালে হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রামের একটি ভুট্টাক্ষেতে স্থানীয় লোকজন…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও গৃহবধুর পেছনের অংশ পুড়িয়ে দেওয়া হয়েছে। ঠাকুরগাঁওয়ের নাসিমা নামে এক গৃহবধুর স্বামী বলছেন, রবিবার দুই সন্তানসহ বাড়ী থেকে বের হয়ে তিনি কবিরাজের বাড়ী যেতে চেয়েছিলেন। দুই সন্তানকে বাড়ীতে পাঠিয়ে দেন। কিন্তু তিনি ফেরত যাননি। আজ সোমবার সকালে উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্ব পাশে গড় নামক স্থানে ওই গৃহবধুর মর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর দেহ উদ্ধার করে।

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও ভিক্ষুক থেকে ‘জ্বিনের বাদশা’- নানা ছদ্মবেশে প্রতারণা, অবশেষে ঠাকুরগাঁওয়ে আটক ছুটনি কখনও ভিক্ষুক, কখনও নিজেকে ‘জ্বিনের বাদশা’ পরিচয় দিয়ে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন তিনি। মানুষের আস্থা অর্জনের জন্য সংগ্রহ করতেন মোবাইল নম্বর। এরপর গভীর রাতে ফোন করে কোটিপতি বানানোর লোভ দেখিয়ে ফাঁদে ফেলতেন সাধারণ মানুষকে। অবশেষে বহুদিন ধরে আলোচিত সেই প্রতারক ছুটুনিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সূত্রে জানা যায়, ছুটুনি নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী দাবি করে বিভিন্ন ব্যক্তিকে ফোন দিতেন। তিনি বলতেন, তার কাছে ৪০টি স্বর্ণের কলসি, রুপার মুদ্রা ও বিপুল পরিমাণ গুপ্তধন রয়েছে। কিন্তু এগুলো দেওয়ার মতো উপযুক্ত লোক খুঁজে পাচ্ছেন না।

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর এলাকায় মথুরাপুর পাবলিক হাইস্কুলে ওয়াল ভেঙ্গে একটি বাস ভিতরে প্রবেশ করেছে। দু’মড়ে মু’চড়ে গেছে বাসটির সামনে অংশ। তবে কি কারণে এই ঘ’ট’না ঘটেছে সেটা এখনো জানা যায়নি। জানা গেছে পিকনিকের এই বাসটি ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থেকে যাত্রীদের নিয়ে দিনাজপুরের স্বপ্নপুরীতে যাচ্ছিলেন আজ শনিবার সকাল আনুমানিক ৮ টা ৩৫ মিনিটে রহিমানপুর এলাকায় এই দু’র্ঘট’না ঘটে। এই ঘটনা’য় আহত হয়েছে কয়েকজন। তবে বড় ধরনের কোন হতাহতের খবর পাওয়া যায়নি। জেনারেল হাসপাতাল থেকে কয়েকজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন বলে জানা গেছে।

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদের অনুমোদনকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল করিমকে প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। লাঞ্ছিত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর গোটা জেলা জুড়ে তোলপাড় ও ব্যাপক আলোচনার ঝড় বইছে। ​ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী মাহবুবুর রহমান জুতা হাতে নিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দিকে তেড়ে যাচ্ছেন। গত রবিবার (৩১ মে) বিকেল ৪টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিবদমান বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে তীব্র কথা কাটাকাটি এবং পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতির…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোরে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (৩১ মে) রাত ৯টার দিকে মনিরামপুর উপজেলার খেদাপাড়া মানিকতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কাশিমনগর ইউনিয়নের নাঁদড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৭) ও কামরুজ্জামান মিন্টুর ছেলে মেহেদী হাসান জনি (২৩)। নিহত রাকিবের মামা ফারুক হোসেন বলেন, রোববার সন্ধ্যায় নিজের মোটরসাইকেলে বন্ধু জনিকে নিয়ে রাজগঞ্জ ভাসমান সেতু এলাকায় ঘুরতে যান রাকিব। সেখান থেকে ফেরার পথে খেদাপাড়া মানিকতলা মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আমড়াগাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তারা। তিনি আরও বলেন, স্থানীয়রা রাকিব ও জনিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে রাত সাড়ে…

বিস্তারিত পড়ুন

মোঃ কামরুজ্জামান জুয়েল-কুলাউড়া উপজেলা প্রতিনিধি : মৌলভীবাজার জেলার বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এক বর্ণাঢ্য সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এবং তাঁর সহধর্মিণী। পুঞ্জিবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ও তাঁর সহধর্মিণীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা খাসিয়া পুঞ্জির ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির কথা তুলে ধরেন এবং আগামীতেও এ ধরনের সামাজিক আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার আহ্বান জানান…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল-কুলাউড়া উপজেলা প্রতিনিধি: মানবিক কাজ ও সাংবাদিকতার বন্ধনে ঐক্যবদ্ধ একঝাঁক সংবাদকর্মী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবির বাজারস্থ হাংরি পয়েন্টে টিম জার্নালিস্টস কুলাউড়ার উদ্যোগে এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি টিম জার্নালিস্টের উপদেষ্টা মোক্তাদির হোসেনের নেতৃত্বে আয়োজন করা হয়। নবীন ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত টিম জার্নালিস্টসের সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— দৈনিক দেশের কণ্ঠের উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মামুন, দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ মিসবাহউর রহমান, দৈনিক আমাদের পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি সামসু উদ্দিন বাবু, এ-জে চ্যানেল কুলাউড়ার পরিচালক ও দৈনিক কুলাউড়া ২৪-এর সম্পাদক ও পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, এজে চ্যানেল…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল-কুলাউড়া উপজেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিভিন্ন ধরনের মোটরযানের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ৮টি মামলায় মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রোববার (৩১ মে ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোটরযানের ফিটনেস সনদ না থাকা, ভাড়ার চার্ট প্রদর্শন না করা, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না রাখা, মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহার না করা এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর অভিযোগে এসব মামলা দায়ের করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানা আদায়…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ভোক্তা পর্যায়ে জুন মাসের জন্য প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে অকটেন, পেট্রোল ও কেরোসিনের মূল্য সমন্বয় করেছে সরকার। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার পেট্রোল ১৪০ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে বলা হয়, সমন্বয়কৃত নতুন মূল্য আগামী ১ জুন সোমবার থেকে কার্যকর হবে। এর আগে গত ১৯ এপ্রিল জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে সময় প্রতি লিটার ডিজেলের মূল্য ১১৫ টাকা, অকটেন ১৪০…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : ঢাকার ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের মঙ্গলবাড়ি এলাকার বাসিন্দা মোঃ শহীদুল্লাহ কায়সার (৫০) হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৭ মে দিবাগত রাতে পাড়াগ্রাম পশুর হাটে কোরবানির পশু বিক্রি করতে গিয়ে নির্মম হামলার শিকার হন শহীদুল্লাহ কায়সার। তিনি তার ভাই ও ভাগ্নেকে নিয়ে ১৮টি গরু বিক্রির জন্য হাটে যান। এর মধ্যে ১৪টি গরু বিক্রি হলেও বাকি চারটি গরু বিক্রির অপেক্ষায় ছিলেন। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের দাবি, নির্ধারিত স্থানে গরু বাঁধাকে কেন্দ্র করে অন্য এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে হাট কর্তৃপক্ষের নিয়োগকৃত কয়েকজন ব্যক্তি…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বাস্তুচ্যুতি মোকাবিলা এবং টেকসই উন্নয়ন নিশ্চিতে অভিযোজন কৌশল হিসেবে অভিবাসনকে কাজে লাগানোর গুরুত্বের ওপর জোর দিয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত নাহিদা সোবহান জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে আইওএম’র মহাপরিচালক অ্যামি পোপের সঙ্গে এক বৈঠকে জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও টেকসই উন্নয়নের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। আজ (রোববার) ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে রাষ্ট্রদূত নাহিদা সোবহান আন্তর্জাতিক অভিবাসন পর্যালোচনা ফোরাম (আইএমআরএফ) সফলভাবে সম্পন্ন হওয়া এবং ‘ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট ২০২৬’ প্রকাশ উপলক্ষ্যে অ্যামি পোপকে অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, ফোরাম ও প্রতিবেদনটি অভিবাসনকে টেকসই উন্নয়নের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলবো। আপনাদের জন্য প্রয়োজনে আদালতে যেতেও রাজি আছি। আজ রোববার কুমিল্লা সদরে বিজয়পুর মহিলা কলেজ মাঠে কুমিল্লা ইপিজেডের বিষাক্ত বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবেশ মন্ত্রী বলেন, ‘গুনইঙ্গাজুরি খালের পানি দেখলাম, খুব মন খারাপ হলো। পরিবেশ এমন হওয়ার কথা না। আমি স্বচক্ষে দেখলাম। এ সপ্তাহের মধ্যে ইপিজেড কর্তৃপক্ষের সাথে কথা বলবো। তাদের বর্জ্যে মানব পরিবেশ ক্ষতিগ্রস্ত…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : আবেইতে  জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত অবস্থায় প্রাণ হারানো ছয় বাংলাদেশি শান্তিরক্ষীকে মরণোত্তর ‘ড্যাগ হ্যামারশোল্ড পদক’ প্রদান করা হবে। আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এ পদক দেওয়া হবে। জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পদক দেবেন। পদকপ্রাপ্ত বাংলাদেশি ছয় শান্তিরক্ষী হলেন- মো. জাহাঙ্গীর আলম, মো. সবুজ মিয়া, মো. মাসুদ রানা, মো. মোমিনুল ইসলাম, শামীম রেজা ও সান্ত মণ্ডল। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীতে (ইউএনআইএসএফএ) দায়িত্ব পালনকালে এক ড্রোন হামলায় তারা নিহত হন। অনুষ্ঠানে ১৯৪৮ সাল থেকে দায়িত্ব পালনকালে প্রাণ হারানো প্রায়…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা-ঠাকুরগাঁও কখনও ভিক্ষুক, কখনও জ্বিনের বাদশা সেজে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের মোবাইল নম্বর সংগ্রহ করেন। এরপরে রাতে ফোন করে কোটিপতি বানানোর লোভ দেখান। ৪০টি স্বর্ণের কলসি, ২৫০০ রুপার পয়সা তার কাছের আছে। এগুলো দেওয়ার লোকপাচ্ছেন না। তোমাকে দিবো মা, বাবা। তুমি আমার পছন্দের। শুধু ৫ লাখ টাকা কলসি ঢুকিয়ে রাতের আধারে নিয়ে যেতে হবে। এরপরে বাসায় নিয়ে সাতদিন আগর বাতি জ্বালিয়ে রাখতে হবে। ব্যাস। এমন অনেক পরিবার তার ফাদে পা দিয়েছে। এমন প্রতারণার ফাঁদে কয়েকটি পরিবার নিঃস্ব

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : পদ্মা ও যমুনা সেতু পারাপারকারী যানবাহন থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে পারাপার হওয়া ৩ লাখ ১৮ হাজার ৫১৫ টি যানবাহন থেকে এই টোল আদায় হয়েছে। একইভাবে যমুনা সেতুতে ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) যশোরের ঝিকরগাছায় শহীদ জাবির আল- আমিন ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে ( রবিবার) দুপুর ২ টায় লাউজানী আল- হেলাল কমপ্লেক্সে এ আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের সভাপতি মো : জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর – ২ ( চৌগাছা – ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জুলাই আন্দোলনে শহীদ জাবির – আল আমিন তাদের চেতনা ধারণ করে আমাদের আগামীতে সর্বস্থানে দাঁড়াতে হবে। আরো বলেন, জুলাই চেতনা হলো নতুন বাংলাদেশের চেতনা। জুলাই চেতনা তরুণ সমাজকে ধারণ করে সামনের নতুন ভবিষ্যৎতে অগ্রসর হতে হবে।…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকার একটি ভাড়া বাড়ি থেকে উদ্ধার হওয়া পারভীন আক্তার (৫৫) নামে এক নারীর গলিত মরদেহ গ্রহণ করেননি তার সন্তান ও স্বজনরা। অবহেলা আর নির্মমতার শিকার এই মায়ের শেষ বিদায়ের দায়িত্ব নিল সামাজিক সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’। সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে পৌর এলাকার পূর্ব মেড্ডার তিতাস নদীসংলগ্ন বেওয়ারিশ লাশের কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। ​নিহত পারভীন আক্তার কিশোরগঞ্জের ভৈরব উপজেলার প্রয়াত রেজ্জাক মিয়ার মেয়ে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ বছর আগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার সঙ্গে পারভীন আক্তারের বিয়ে হয়েছিল। পরে প্রথম স্বামীকে তালাক…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর, অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন। মন্ত্রী বলেন, তাঁর দূরদর্শী নেতৃত্বে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠিত হয়েছিল। রোববার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিলেট মহানগর বিএনপি আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠানটি নগরের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হয়। মন্ত্রী বলেন, দেশকে স্বৈরাচারমুক্ত ও স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে বিএনপি দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রাম…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ দুপুরে মন্ত্রীর বেইলি রোডস্থ সরকারি বাসভবনে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস ও শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা মন্ত্রীর বাসভবনে এসে মনের আনন্দে উল্লাসে ছুটাছুটি করে। মন্ত্রী শিশুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এ সময়ে তিনি শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের ঈদের গল্প শোনেন। জাহিদ হোসেন সকল শিশুকে আপ্যায়ন করান। শিশুদের জন্য মৌসুমী ফলসহ বিশেষ খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের মেরাতুলি গ্রামে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দুই ডাকাতকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল ৩০ মে (শনিবার) রাতে মেরাতুলি মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতদের হামলায় নাজমা বেগম (৩০) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। আটককৃত আসামিদের আজ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ​আটককৃত ডাকাতরা হলো— উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের রাজাপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে মোঃ মোর্শিদ আলম (২৬) এবং বড়াইল ইউনিয়নের ১নং ওয়ার্ড মেরাতুলি গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে রহমত আলী (৫৭)। ​ ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে মেরাতুলি…

বিস্তারিত পড়ুন

সুমন খান : পবিত্র ঈদুল আযহার দীর্ঘ ছুটি শেষে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষের কর্মস্থলে ফেরার যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত রাখতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, বেপরোয়া ওভারটেকিং প্রতিরোধ এবং যাত্রীসেবার মানোন্নয়নে দেশব্যাপী নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।বিআরটিএ চেয়ারম্যান অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এবং ঢাকা বিভাগের পরিচালক শফিকুজ্জামান ভূঁইয়ার তত্ত্বাবধানে রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, মহাখালীসহ গুরুত্বপূর্ণ আন্তঃজেলা বাস টার্মিনালে বিশেষ নিরাপত্তা ও তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদ-পরবর্তী সময়ে সড়ক দুর্ঘটনার ঝুঁকি তুলনামূলক বেশি থাকায় পরিবহন খাতের সংশ্লিষ্টদের নিয়ে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ২০ লাখ ইউরো সহায়তা দিয়েছে ফিনল্যান্ড। ক্রমবর্ধমান মানবিক চাহিদা ও তহবিল সংকটের মধ্যে জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ ঢাকায় এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অর্থায়নের মাধ্যমে গুরুত্বপূর্ণ তহবিল ঘাটতি মোকাবিলা করা সম্ভব হবে এবং একই সঙ্গে রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির কর্মসূচিও পরিচালিত হবে। নিপীড়ন ও সহিংসতার শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসার এক দশক পর, বর্তমানে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে বসবাস করছে। জীবিকার সুযোগ সীমিত থাকায়, তাদের অধিকাংশ পরিবারই মানবিক…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : জেলায় আজ নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী, অসহায় প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার, সেলাই মেশিন, নলকূপ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুরে জেলা পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ -এর আহ্বায়ক ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং অতিরক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় এ  অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সিনিয়র…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক কর্মীর অবহেলায় চিকিৎসাধীন ১০ মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। শিশুটির নাম নাজমা । সে যশোর শহরের শংকরপুর এলাকার নুর ইসলামের মেয়ে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ মে থেকে শিশুটি হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। শনিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করেন চিকিৎসকরা। অভিযোগ রয়েছে, খুলনায় নেওয়ার প্রস্তুতিকালে হাসপাতালের চতুর্থ তলার শিশু ওয়ার্ড থেকে নিচে নামানোর সময় পরিচ্ছন্নতা কর্মী মোছা. নাজমা বেগম (৫৫) শিশুটির নাকে সংযুক্ত অক্সিজেনের পাইপ খুলে…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ-(যশোর) যশোরের সীমান্তবর্তী আন্দুলিয়া ও বেনাপোল বিওপি এলাকায় অ’ভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা, ৫২টি ভারতীয় তৈরি পোশাক এবং ১,১০৫টি বিভিন্ন ধরনের চকলেট আ*টক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) ৩১ মে রবিবার পরিচালিত এ অ’ভিযানে জব্দকৃত মা’লামালের আনুমানিক মূল্য ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকা।

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের জনগণের সকল প্রত্যাশা পূরণ করতে সরকার বদ্ধপরিকর।’ তিনি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শনে অনুপ্রাণিত হয়ে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনা করছে এবং নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য।’ আজ (রোববার) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এই আলোচনা সভার আয়োজন করে। তারেক রহমান বলেন, সরকারের ইশতেহার এখন কেবল বিএনপির নয়, এটি এখন জনগণের ইশতেহার। যারা এর পক্ষে রায় দিয়েছেন, তাদের সেই আশা-আকাঙ্ক্ষা…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ-পাবনা) পাবনা কাশিনাথপুর মানুষের ঈদ-উল- আযহার দীর্ঘ ছুটির শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ ও নগরবাসী। তবে বিগত বছরগুলো তুলনায় এবার ফিরতি যাত্রায় বাস টার্মিনাল গুলোতে চিরচেনা উপচে পড়া ভিড় কিংবা ভোগান্তির চিত্র দেখা যায়নি। বরং অত্যন্ত স্বস্তিদায়ক, এবং যানজটমুক্ত পরিবেশেই মানুষ কর্মস্থলে ফিরছেন। নাড়ির টানে বাড়ি ফেরা নগরবাসী উৎসবের আমেজ গায়ে মেখে (রবিবারে ৩১ মে) সকাল থেকে ঢাকায় ফিরতে শুরু করেছে পাবনা, কাশিনাথপুর বাস কাউন্টার গুলোতে ঘুরে দেখা গেছে, ফিরতি যাত্রা স্বাভাবিক রয়েছে। কোথাও উপচে পড়া ভিড় নেই আবার পরিবহন সংকটের ও চিত্র দেখা যায়নি বিশেষ করে উত্তরবঙ্গে পাবনা কাশিনাথপুর বিভিন্ন থানার যাত্রীরা কাজিরহাট ঘাটে লঞ্চ…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা ​বাংলাদেশ স্কাউটস, গাইবান্ধা জেলা শাখার অত্যন্ত নিবেদিতপ্রাণ এবং দক্ষ স্কাউটার, এএলটি প্রতিনিধি জনাব কার্তিক চন্দ্র সাহা পরলোক গমন করেছেন। আজ ৩১ মে ২০২৬, দুপুর ১২টা ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ​তাঁর এই আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ স্কাউটস গাইবান্ধা জেলা পরিবার গভীরভাবে শোকাহত। বাংলাদেশ স্কাউটসের একজন যোগ্য এবং দক্ষ স্কাউটারের অকাল প্রয়াণ স্কাউটিং অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে। ​বাংলাদেশ স্কাউটস, গাইবান্ধা জেলার পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

বিস্তারিত পড়ুন

​ মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা গাইবান্ধা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার (৩১ মে) দিবাগত রাতে জেলার পলাশবাড়ী ও সাদুল্লাপুর থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ​গাইবান্ধা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে সাদুল্লাপুর থানাধীন ১১ নম্বর খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে মো. হযরত আলী নামের এক…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক চিকিৎসা পেশাকে মানবসেবার মহান ব্রত হিসেবে গ্রহণ করে দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রোববার (৩১ মে) সকালে যশোরের পিটিআই স্কুল অডিটরিয়ামে যশোর মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ঈদ পুনর্মিলনী, নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়, এটি মানবসেবার এক মহান ব্রত। নবীন চিকিৎসকদের মানবিক ও সহমর্মী হয়ে দেশের সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। যশোর মেডিকেল কলেজের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এ অঞ্চলের স্বাস্থ্যসেবার…

বিস্তারিত পড়ুন

আব্দুর রাজ্জাক : নেছারাবাদ নান্দুহার গ্রামের সমিতির শাহ আলমের বিরুদ্ধে গরিব ও অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি মাসে ১,০০০ টাকা করে জমা দিলে পাঁচ বছর পর জমাকৃত টাকার দ্বিগুণ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই আশ্বাসে এলাকার অনেক মানুষ তার সমিতিতে টাকা জমা করেন। কিন্তু পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পরও অধিকাংশ সদস্য তাদের পাওনা টাকা ফেরত পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। ভুক্তভোগীদের দাবি, বারবার যোগাযোগ করেও তারা কোনো সন্তোষজনক জবাব পাচ্ছেন না। এছাড়া, কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন যে তাদের জমাকৃত টাকা দিয়ে শাহ আলম জুয়া খেলেছেন এবং সেই কারণে এখন টাকা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাতদিনের সরকারি ছুটি শেষে আগামীকাল (সোমবার) খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার। এ বছর ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একটানা সাতদিনের ছুটি উপভোগ করেছেন। দীর্ঘ ছুটি শেষে আগামীকাল থেকে লাখো কর্মজীবী মানুষ নিজ কর্মস্থলে ফিরবেন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারেও শুরু হবে নিয়মিত কার্যক্রম। ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও সোমবার থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন চলবে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোরের চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত হত্যাসহ ২০ মামলার আসামি কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুলকে (৪৭) আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আটক খোঁড়া কামরুল যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ৬ এপ্রিল কোতোয়ালি থানায় দায়ের করা অস্ত্র আইনের একটি মামলায় এর আগে খালিদুর রহমান টিটু ও শেখ মইনুদ্দিন ফেরদৌস নামে দুজনকে আটক করা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। আজ (রোববার) পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত ২৬ জুন। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থা হজের ফিরতি ফ্লাইট কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্সের ৩টি, সাউদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে করে হাজিগণ দেশে ফেরেন। হজ অফিস জানায়, ফেরত আসা হাজিদের মধ্যে ৪১৬ জন সরকারি এবং ৫ হাজার ৭৫৯ জন বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় দেশে এসে পৌঁছেছেন। হজ চলাকালে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেছেন, জিয়াউর রহমানের ঘোষিত ১৯ দফা কর্মসূচি দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোয় নতুন দিগন্তের সূচনা করে। গতকাল শনিবার (৩০ মে) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘স্মরণে শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি)-এর উদ্যোগে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : সুন্দরবনের জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদের প্রজনন সুরক্ষায় আগামীকাল সোমবার (১ জুন) থেকে টানা তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ নিষেধাজ্ঞা আগামী ৩১ আগস্ট পর্যন্ত কার্যকর থাকবে। এ সময় জেলে, বাওয়ালি, মৌয়ালী এবং পর্যটক কেউই সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না। বন বিভাগ জানিয়েছে, জুন থেকে আগস্ট মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময়ে নদী-খালে মাছ ডিম ছাড়ে, বন্যপ্রাণিদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। তাই প্রাকৃতিক পরিবেশ নির্বিঘেœ রাখতে প্রতিবছরের মতো এবারও তিন মাসের জন্য এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকু- উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সরকার একটি নতুন কারাগার স্থাপন করবে। তবে এখান থেকে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, একটি কুচক্রী মহল সাধারণ মানুষের মাঝে উচ্ছেদের গুজব ছড়াচ্ছে। তবে জঙ্গল সলিমপুর ও এর আশপাশের এলাকাকে অবশ্যই সন্ত্রাসমুক্ত করা হবে। এখানে আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য থাকবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। আজ রোববার দুপুরে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিগত ১৭ বছর ধরে আলীনগর-জঙ্গল সলিমপুর এলাকা সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। আমরা পরিকল্পিত ও যৌথ অভিযানের মাধ্যমে এই…

বিস্তারিত পড়ুন

এস এম দৌলত-বগুড়া বগুড়া সদর উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক প্রয়াত আল আমিনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও ৪ নং এরুলিয়া ইউনিয়ন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম সাদিক। বুধবার (২৭ মে ২০২৬) বিকেলে এরুলিয়া ইউনিয়নে মরহুম আল আমিনের বাড়িতে গিয়ে তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রথমে মরহুমের কবর জিয়ারত করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন মাইনুল ইসলাম সাদিক। তিনি বলেন, “আল আমিন ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ…

বিস্তারিত পড়ুন

এস এম দৌলত বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে নতুন করে প্রাণ ফিরছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নতুন পরিচালনা কমিটির সভাপতি হওয়ায় দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে আবারও সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে এই হাসপাতালটি। ২০০৫ সালে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালটি চিকিৎসা সেবায় গুরুত্বাপূর্ণ ভূমিকা রাখবে। রবিবার (৩১ মে) বগুড়া মহানগরের দত্তবাড়ীতে অবস্থিত হাসপাতালের হলরুমে নতুন পরিচালনা কমিটির সভায় বক্তারা এমন কথা বলেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এসময়…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহ রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামেশা কে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতের কাছে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান। রোববার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। ঝিনাইদহ জেলা পরিষদের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৯ মে সকালে পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকায় নিজেদের বাসার পাশের ফ্ল্যাটের একটি কক্ষ থেকে শিশু রামিসার রক্তাক্ত ও খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরদিনই নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা…

বিস্তারিত পড়ুন