
মো: সেকেন্দার আলী শেখ :
৫জুন ২০২৬ ইং শুক্রবার বিকেল সাড়ে ৩ টার সময় নওগাঁ জেলা মহাদেবপুর থানার চেরাগপুর ইউনিয়ন পদ্মপুকুর গ্রামে জমি নিয়ে গন্ডগোলে দুই পক্ষের সংঘর্ষ। এক পক্ষের অবস্থা খুবই খারাপ ১২ জন আহত একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে বর্তমানে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
মোঃ দুলাল বাদী হয়ে, অন্য পক্ষের জলিল সহ কয়েকজনের নামে মহাদেবপুর থানায় মামলা করেছে।
বাদী পক্ষের বক্তব্য, আসামি জলিল মাদকের ব্যবসার সাথে জড়িত, সে কিছু বহিরাগত লোকসহ ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমন করে। এ ঘটনায় মোঃ দুলালের পরিবারের ১২ জন আহত একজনের অবস্থা খুব খারাপ রাজশাহী মেডিকেলে বর্তমানে ভর্তি আছে।
মহাদেবপুর থানার ওসি বলেছেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

