Author: Sadiya Haque

কান্ট্রি এডিটর, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী প্রতাবপুর এলাকায় আওয়ামী লীগের এক নেতাকে আটকের পর অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনাটি জানাজানির পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। এদিকে ছাড়া পাওয়ার পর ওই আওয়ামী লীগ নেতা ও তার পরিবারের সদস্যরা স্থানীয় এক মুদি দোকানীকে হুমকি দিচ্ছে। অভিযুক্ত ওই পুলিশ সদস্য হলেন, গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান। এলাকাবাসী সূত্র জানা গেছে, গত ২২ জুন রাত সাড়ে ১১ টার দিকে এসআই কামরুলসহ ৩-৪ জন পুলিশ সদস্য কোনাবাড়ী থানাধীন প্রতাবপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে গিয়ে ১১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মতিন মিয়াকে আটক করে। এসময় কৃষক লীগ নেতা…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল, গাজীপুর মহানগরের গাছা থানাধীন কলমেশ্বর এলাকায় আপন ছোট ভাই ও তার স্ত্রীর বিরুদ্ধে হামলা, হত্যাচেষ্টা, নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ শাহ আলম শেখ (৫৩)। অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ শাহ আলম শেখ (বয়স: ৫৩ বছর, জন্ম তারিখ: ০৪/০২/১৯৭৩, জাতীয় পরিচয়পত্র নং- ৬৮৬২৪২৯২০৩), পিতা- মোঃ সামছুল শেখ, মাতা- মৃত ভানু বেগম, সাং- কলমেশ্বর, আলী হোসেন মসজিদ রোড, ওয়ার্ড নং- ৩৫, থানা- গাছা, গাজীপুর মহানগর, গাজীপুর গত ০৩/০৭/২০২৬ তারিখে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদী ১। মোঃ শহিদ আলম শেখ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, হামে মেয়ের মৃত্যুর অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন সিরাজুল ইসলাম। রবিবার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেন তিনি। বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করে জানান, “আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।” মামলার আবেদনপত্র সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলামের ৯ মাস বয়সী মেয়ে সাউদা নুসকান হামে মারা গেছে। তিনি মামলার আবেদনে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনেছেন। মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডসহ সব ধরনের প্রচারসামগ্রীতে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। পাশাপাশি এসব প্রচারসামগ্রীতে অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও জনসচেতনতামূলক বার্তাকে প্রাধান্য দিয়ে স্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে। রবিবার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। ব্যানার, ফেস্টুন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আজ রবিবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈঠকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু গণমাধ্যমকে এ তথ্য জানান। সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। এর পাশাপাশি তিনি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণেরও নির্দেশ দেন। এ সময় তারেক রহমান কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। গতকাল শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শিক্ষার্থীদের আন্দোলনের সময় গুলির নির্দেশ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকায় নাসির উদ্দিন সারোয়ারের নাম রয়েছে। এর আগে, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বাংলাদেশ ও আমেরিকা আক্ষরিক অর্থেই একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে। তিনি বলেন, আমাদের সংসদ ভবনের নকশা করেছেন বিখ্যাত মার্কিন স্থপতি লুই কান। ঠিক তেমনি আমেরিকার স্থাপত্য নির্মাণে অনন্য অবদান রেখেছেন বিশিষ্ট বাংলাদেশি-আমেরিকান স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ফজলুর রহমান খান। এই পারস্পরিক অবদান প্রমাণ করে যে বাংলাদেশ ও আমেরিকা আক্ষরিক অর্থেই একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে। আমেরিকান দূতাবাস কর্তৃক জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আজ এসব কথা বলেন। ডেপুটি স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জাতীয় সংবাদ সংস্থা বাসস-এর সাবেক বার্তা সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খণ্ডকালীন শিক্ষক শাহেদ কামাল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর। খ্যাতনামা কবি সুফিয়া কামালের পুত্র শাহেদ কামাল আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। আত্মীয়, বন্ধু-বান্ধবদের শেষ শ্রদ্ধা জানানোর লক্ষ্যে আজ রাতে ধানমন্ডি ৩২ নম্বরের সাঁঝের মায়ায় তার মরদেহ রাখা হবে। বর্তমানে বিদেশে অবস্থানরত তার বোন মানবাধিকার কর্মী সুলতানা কামাল জানিয়েছেন, আগামীকাল জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সাধারণ পড়ালেখার পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়ে (হাইস্কুল) কারিগরি শিক্ষায় সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বিদ্যালয়টির একটি নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন। শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, শিক্ষার্থীদের ফলাফল ভালো করার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া প্রয়োজন। সে লক্ষ্যে সরকার পাইলট প্রোগ্রাম হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করেছে। হাইস্কুলে সরকার কারিগরি শিক্ষার দিকে নজর দিয়েছে। সাধারণ পড়ালেখার পাশাপাশি সরকার কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে। তিনি আরও বলেন, নোয়াখালী-লক্ষ্মীপুর…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাদকের বিরুদ্ধে আমাদের সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আজ শনিবার জেলা শহরের এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট, আমাদের অঙ্গীকার’ শীর্ষক নবজাগরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মাদকের আগ্রাসনে আমাদের সমাজ পরাভূত হচ্ছে। আমাদের যুব সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাদকের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গত ১৫-১৬ বছরে আমাদের অসংখ্য নেতাকর্মী মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই প্রাণ দিয়েছেন। কিন্তু…

বিস্তারিত পড়ুন

মোঃ রফিকুল ইসলাম মৃধা বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং, নিষিদ্ধ জালের ব্যবহার এবং আধুনিক প্রযুক্তির অপব্যবহারের কারণে সামুদ্রিক মৎস্যসম্পদ দ্রুত হ্রাস পাচ্ছে বলে অভিযোগ করেছেন আলীপুর মৎস্য বন্দর এলাকার জেলে ও ট্রলার মালিকরা। একই সঙ্গে মাছের উৎপাদন কমে যাওয়ায় উপকূলীয় জেলেদের জীবন-জীবিকা চরম সংকটে পড়েছে বলেও দাবি করেন তারা। রবিবার (৫ জুলাই) সকালে মহিপুর প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরে অবৈধ ট্রলিং বন্ধে সরকারের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে জেলেদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কলাপাড়া ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি রফিকুল ইসলাম মৃধা এবং কামাল মাঝি। তারা বলেন, দীর্ঘদিন ধরে গভীর সমুদ্রে অবৈধ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ‘ইউএন-কপস’ এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরকালে মন্ত্রী আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিতব্য ‘ইউএন-কপস’ সম্মেলনের উদ্বোধনী পর্বসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন। এবারের সম্মেলনে ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’ শীর্ষক তিনটি গুরুত্বপূর্ণ প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। এছাড়া সম্মেলনের সাইডলাইন ইভেন্ট হিসেবে আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও তিনি অংশ নেবেন। নিউইয়র্কে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া, পলিটিক্যাল…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর কখনো ফিরতে দেওয়া হবে না এবং রাজনৈতিক দল হিসেবে শিগগিরই তাদের বিচার হবে। আজ আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য ইতোমধ্যেই আইনি বিধান সংশোধন করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছি এবং তদন্ত শুরু হয়েছে, দলটিকে বিচারের আওতায় আনা হবে।’ সাংবিধানিক ও আইনি সংশোধনীর কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ৪৭ অনুচ্ছেদ, সন্ত্রাসবিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) কাঠামো এখন রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে মামলা করার আইনি ভিত্তি এনে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন । তিনি আজ সকালে ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান। তিনি বলেন, ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিটের পাশাপাশি একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটাকার্ডও প্রকাশ করা হয়েছে। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি,রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। আজ(রোববার) ঢাকার সেনানিবাসে প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে এবং দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক, দক্ষ ও শক্তিশালী হবে। তিনি বলেন, পিজিআর বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত, সুশৃঙ্খল ও পেশাদার ইউনিট। রাষ্ট্রপতি, সরকারপ্রধান, বিদেশি অতিথি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, এখন থেকে সরকারি যে-কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে সরকার। আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এক পরিপত্রে জানায়, প্রচারণা সামগ্রী তৈরির ক্ষেত্রেও অনুষ্ঠানের বিষয়বস্তু, উদ্দেশ্য ও বার্তাকে প্রাধান্য দিয়ে তা সুস্পষ্টভাবে উপস্থাপন করতে হবে। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। পরিপত্রে বলা হয়, সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি (থ্রিডি বা অন্য যে-কোনো আঙ্গিকে) ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। এতে আরও বলা হয়, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড প্রস্তুতের ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জেলার ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, বিভিন্ন গাছের চারা, সার এবং অসহায় মানুষের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল শনিবার বিকেলে এ অনুদান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রতিমন্ত্রী বলেন, জেলা ‎কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এই কর্মসূচি আমাদের প্রান্তিক কৃষক ভাই-বোনদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের কৃষি ও কৃষকের কল্যাণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে। ‘কৃষিই সমৃদ্ধি’ এ স্লোগানকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ অনুদান দেওয়া হয়। এ…

বিস্তারিত পড়ুন

আফতাবুল ইসলাম মেহরাব পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ফারুক-ই-আজম (রা.) আদর্শ দাখিল মাদ্রাসায় “জলবায়ু পরিবর্তন ও সচেতনতা ২০২৬” উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার সুপার, সহকারী সুপার, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেই গাছের যথাযথ…

বিস্তারিত পড়ুন

আফতাবুল ইসলাম মেহরাব চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন পাইকারি মাছ বাজারে প্রায় ৩ কেজি (২ কেজি ৯৯০ গ্রাম) ওজনের একটি বড় আকারের ইলিশ মাছ বিক্রি হয়েছে ২২ হাজার ৭৯৮ টাকায়। মৌসুমের শুরুতেই এত উচ্চমূল্যে একটি ইলিশ বিক্রি হওয়ায় মাছ ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) রাতে নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে জেলে সুজনের জালে ধরা পড়ে বিশাল আকৃতির এই ইলিশ। পরে বেশি দামের আশায় মাছটি চাঁদপুরের সরকারি বড়স্টেশন মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকারি বাজারে আনা হয়। শনিবার (৪ জুলাই) দুপুরে মাছটি নিলামে তোলা হলে রাজধানীর অনিক নামে এক ব্যবসায়ী এটি ২২ হাজার ৭৯৮ টাকায়…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, দেশের ফুটবলপ্রেমীদের ‘ফিফা বিশ্বকাপ-২০২৬’ উপভোগের সুযোগ করে দিতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-কে ট রাজস্ব ছাড় দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বিটিভি কর্তৃক এই বিশ্বকাপের প্রচারস্বত্ব ক্রয়ের বিপরীতে প্রযোজ্য মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) অব্যাহতি দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, এই ভ্যাট অব্যাহতি সুবিধা শুধুমাত্র বিটিভি’র প্রচারস্বত্ব ক্রয়ের ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে কোনো সাব-লাইসেন্সি (ওটিটি প্ল্যাটফর্ম) প্রতিষ্ঠান এই সুবিধা পাবে না। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অর্থ পরিশোধের ১০ দিনের মধ্যে যাবতীয় হিসাব বিবরণী সংশ্লিষ্ট মূসক কমিশনারেটকে জানাতে হবে। শর্ত ভঙ্গ হলে ভ্যাট আইনানুগভাবে আদায় করা হবে।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, দেশে রোগীদের সঠিক রোগ নির্ণয় এবং প্রান্তিক পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের ক্ষেত্রে যেটুকু ঘাটতি রয়েছে তা পূরণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ (রোববার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে স্বাস্থ্যসেবার জন্য উপযুক্ত প্রযুক্তি’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, বাইবিট লিমিটেড এবং রিলেভেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি সোসাইটি যৌথভাবে এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে রোগ নির্ণয়ের…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল সংগীত প্রতিযোগিতা উপলক্ষে তিন দিনব্যাপী নাচ, গান, কবিতা, আবৃতি রচনা, বিতর্ক, প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম ফেরদৌস, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির, জেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কল্প বর্ধনসহ অন্যান্যরা। এই উৎসব উপলক্ষে এর আগে গত বৃহস্পতিবার সকালে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিন প্রতিযোগিতা শেষে জেলা শিল্পকলা একাডেমিতে ছয়টি বিভাগের ৪৬ জন বিজয়ীদের মাঝে বই ও পরিবেশবান্ধব গাছ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এতে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, কর নথি (ফাইল) অডিটের নামে প্রতারণার চেষ্টা থেকে সতর্ক থাকতে করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে অডিট থেকে অব্যাহতির আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে অর্থ দাবি করা প্রতারকদের বিষয়েও সচেতন থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। আজ (রোববার) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, সম্প্রতি একটি প্রতারক চক্র কর নথি অডিটে পড়েছে বলে দাবি করে করদাতাদের সঙ্গে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করছে। তারা অডিট থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে অথবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে। আরও বলা হয়েছে যে কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা এবং এ বিষয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন বিষয়ক বৈঠকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেনপ্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু এ কথা জানান। সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করেন। এর পাশাপাশি তিনি আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণেরও নির্দেশ দেন। এ সময় তারেক রহমান কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নির্ভরযোগ্য তথ্যভাণ্ডার গড়ে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জেলায় কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দুই দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প আজ শুরু হয়েছে। পাবনা প্রেসক্লাবের উদ্যোগে এবং ভিশন স্প্রিং-এর সহযোগিতায় এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস আজ সকালে ফিতা কেটে ও নিজের চোখ পরীক্ষার মাধ্যমে এই চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জেলার নন্দীগ্রাম উপজেলায় আজ ভটভটি (শ্যালো ইঞ্জিন চালিত যান) উল্টে আকতারুল ইসলাম (৪০) ও শফিকুল ইসলাম (৭০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার বিকালে নন্দীগ্রাম উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকতারুল ইসলাম নাটোরের সিংড়া উপজেলার লিংগাইন নতুনপাড়া এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। অন্যদিকে নিহত শফিকুল ইসলাম বগুড়া জেলার কাহালু উপজেলার পুরসর মধ্যপাড়া এলাকার মৃত এজামউদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকালে সাতজন গরুর বেপারী জয়পুরহাট থেকে ভটভটিযোগে গরু নিয়ে নাটোরের সিংড়ার দিকে পাচ্ছিলেন। পথিমধ্যে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা ভগবানবাজার স্ট্যান্ডে পৌঁছালে ভটভটি গাড়িটি (শ্যালো ইঞ্জিন চালিত যান) নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উল্টে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, নিজ আঙিনা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন নগর গড়ি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১০টি অঞ্চলে একযোগে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালিত হয়েছে। নগর পরিচ্ছন্নতা কার্যক্রমে নাগরিকদের সরাসরি সম্পৃক্ত করার লক্ষ্যে আজ শনিবার এ কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানীর শান্তিনগর এলাকায় অঞ্চল-১ ও ২-এর যৌথ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। উল্লেখ্য, প্রধানমন্ত্রী ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা দিবসকে ফলপ্রসূ করতে ডিএসসিসি এলাকায় প্রতি মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ হিসেবে পালন করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, শপিং কমপ্লেক্স ও নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ির আঙিনা ও আশপাশের পরিবেশ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের দাবি করেছেন, দেশে বর্তমানে গণমাধ্যমের স্বাধীনতা কার্যত অনুপস্থিত। সত্য প্রকাশের পরিবেশ না থাকায় গণমাধ্যম প্রকৃত বাস্তবতা জনগণের সামনে তুলে ধরতে পারছে না। একই সঙ্গে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক সহনশীলতা এবং বর্তমান সামগ্রিক পরিস্থিতি নিয়ে নানা অভিযোগ ও উদ্বেগ প্রকাশ করেছেন। আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইনস্টিটিউটে জাতীয় আইনজীবী ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, দেশে আইনের শাসনের ঘাটতির কারণেই গণমাধ্যম স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছে না। কোনো গণমাধ্যম প্রকৃত সত্য প্রকাশের চেষ্টা করলেই একদল…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন জনগণকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং আপনার মহান দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের গুরুত্বপূর্ণ মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আশাবাদী যে, আপনার বাস্তববাদী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও মহানতার পথে এগিয়ে চলেছে। তারেক রহমান বলেন, স্বাধীনতার পর থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক ও উন্নয়নমূলক যাত্রায় এক মূল্যবান বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পাশে রয়েছে। বিগত ৫ দশকে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে ঢাকার আদাবরে বিএনপি নেতা আবুল বাশার বাদশাহকে (৪৫) কুপিয়ে হত্যা মামলায় পাঁচ আসামি আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর অপর আসামি মিজান কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া আসামিরা হলেন, নিরব, রিপন, সুমন মিয়া, মজনু মিয়া ও শহীদ। মামলার তদন্তকারী কর্মকর্তা, আদাবর থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান আসামিদের আদালতে হাজির করেন। আসামি মিজান বাদে পাঁচ আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়। আসামি মিজান সম্মত না হওয়ায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান পাঁচ আসামির জবানবন্দি রেকর্ড করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।…

বিস্তারিত পড়ুন

মোঃ পারভেজ চট্টগ্রামের পটিয়া উপজেলার মহিরা গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, মহিরা ঐক্য পরিষদের সহ-সভাপতি, মহিরা ক্ষেত্রপাল মন্দির পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য এবং মহিরা ব্রজেশ্বরী প্রগতি সংঘের উপদেষ্টা প্রয়াত শ্রীযুক্ত বাবু দুলাল কান্তি মল্লিকের বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় অনুষ্ঠিত এ আয়োজনে মহিরা ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি শ্রীযুক্ত বাবু রনজিত কুমার চৌধুরীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রয়াতের পুত্র বাবু অনুপম মল্লিক (রুবেল) উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিরা ক্ষেত্রপাল মন্দির পরিচালনা পরিষদের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু সুজিত গুপ্ত (নান্টু), পরিচালনা পরিষদের সম্মানিত…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ , জুলাই গণঅভ্যুত্থান স্মরণ এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবিতে যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় ঝিকরগাছা বাজারে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। কর্মসূচিকে ঘিরে বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদ, দুঃশাসন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ।…

বিস্তারিত পড়ুন

অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভুঁইয়া বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান মূলতঃ বৈষম্যহীন ন্যায়, ইনসাফপূর্ণ দেশ গঠনের লক্ষ্যে ছাত্র জনতার এক বৈপ্লবিক জাগরণ। আওয়ামী ফ্যাসিবাদ পতন হলেও দেশকে বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ দেশ গঠনে সম্ভব হয়নি। এ আন্দোলনে বিএনপি শরীক দল হলেও সরকার গঠনের পর তারা নতুন করে ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছে। গণভোটের রায়কে তারা আমলে নিচ্ছে না। মূলতঃ জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি গণবিচ্ছিন্ন দলে পরিণত হচ্ছে। জনগণ আজ বা কাল হোক, জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়বে, ইনশাআল্লাহ। গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে…

বিস্তারিত পড়ুন

স্টাফ রিপোর্টার, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তে বিভিন্ন পৌরসভায় প্রশাসক নিয়োগ দেওয়া হলে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার দায়িত্ব পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. আব্দুল-আল-মামুন কাওসার শেখ। দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন, আর্থিক ব্যবস্থাপনা এবং ভূমি প্রশাসনে নানা উদ্যোগের মাধ্যমে তিনি স্থানীয়ভাবে আলোচনায় এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা ২০২৪ সালের ১১ জুলাই ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। পরবর্তীতে পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে উন্নয়ন ও সেবামূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেন। পৌরসভা সূত্রে জানা যায়, তাঁর…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হতে আসা কিংবা আবাসন পরিবর্তন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যা উপযুক্ত মেস বা বাসা খুঁজে পাওয়া। এই ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ( বেরোবি) পরিসংখ্যান বিভাগের ১৪তম আবর্তনের (২১-২২ সেশনের) শিক্ষার্থী আবু পলাশ। তিনি শিক্ষার্থীদের জন্য ‘ঘর বাড়ি’ নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছেন। অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই বিভিন্ন মেস, বাসা ও হোটেলের খালি সিটের তথ্য জানতে পারবেন। একই সঙ্গে মেস মালিক বা মেস মনিটররা নিজেদের মেসের ফাঁকা সিটের তথ্য অ্যাপে যুক্ত করতে পারবেন। ফলে আবাসন খুঁজতে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর প্রয়োজন অনেকটাই…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণ এবং নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ শনিবার টাঙ্গাইলের মধুপুর উপজেলায় জটাবাড়ী ফাযিল (ডিগ্রি) মাদরাসার নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফকির মাহবুব আনাম বলেন, শিক্ষা খাতে শৃঙ্খলা ও গুণগত মান নিশ্চিত করতে সরকার নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা পরিচালনা করছে, যাতে প্রকৃত মেধাবীরা তাদের প্রাপ্য মূল্যায়ন পায়। এরপর মন্ত্রী পর্যায়ক্রমে গাংগাইর নজমুল ইসলাম ফাযিল মাদরাসা, মধুপুর আদর্শ ইসলামিয়া কামিল মাদরাসা এবং শালিখা ফাজিল মাদরাসার নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, চব্বিশের জুলাই ছাত্র-জনতার আন্দোলনের ফলে এ দেশে গণতন্ত্র ফিরে এসেছে। আজ মুক্ত পরিবেশে নাগরিক সমাবেশ করতে পারছি। অনেক লড়াই-সংগ্রামের পর ছাত্র-জনতার অভূতপূর্ব আন্দোলনে স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে, আমরা আজ এ অবস্থায় এসেছি। তিনি বলেন, আপনারা জানেন যতোবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, দেশে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়েছে। সবসময়ই উন্নয়নের জোয়ার এসেছে। এবারও তার ব্যতিক্রম হবে না। আজ বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন- সরকার গঠনের পর প্রথম অধিবেশনেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস হয়েছে। কুমিল্লার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বিশেষ করে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শনিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ‘নরসিংদী ডায়াবেটিক সমিতির’ ৩১তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত; ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সাথে। দুর্নীতি-ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এগুলো আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না।’ প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। তিনি বলেন,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জেলায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা নিশ্চিতের লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। তিনি ভার্চুয়ালি (জুম প্ল্যাটফর্মের মাধ্যমে) প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত হন। এ কর্মশালায় বক্তব্য দেন, তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা হাছিনা আক্তার, উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। বক্তারা বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নের অগ্রগতি জনগণের কাছে সঠিক ও নিরপেক্ষভাবে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জেলার কাশিয়ানী উপজেলায় আজ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দুস্থ ও অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় কাশিয়ানী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা। কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবিএম সৌরভ রেজা শিহাব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনোয়ার মাহমুদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১৯ জন দুস্থ ও অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির মধ্যে আর্থিক সহায়তার…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ‘গেমচেঞ্জার’ হতে পারে বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, এ সফরের মাধ্যমে উন্নয়ন সহযোগিতা, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। আজ শনিবার রাজধানীর এফডিসিতে ‘বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে এবারের বাজেট’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। আবু আহমেদ বলেন, বর্তমান সরকার মানবসম্পদ উন্নয়নকেন্দ্রিক প্রকল্পকে অগ্রাধিকার দিচ্ছে। বড় বাজেট দেওয়ায় সমস্যা নেই, তবে তা বাস্তবায়নের সক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, বিনিয়োগ বাড়াতে হলে করপোরেট করের হার প্রতিযোগী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে সরকার ১ লাখ কর্মী নিয়োগ দিচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা কার্যকর হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ দেশের বড় হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। আজ দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু বাজেট বরাদ্দ বা বিনিয়োগ বাড়ালেই স্বাস্থ্যসেবার কাক্সিক্ষত উন্নয়ন হবে না। পুরো স্বাস্থ্যব্যবস্থাকে নতুনভাবে সাজিয়ে গুণগত পরিবর্তন আনতে হবে। চিকিৎসক, শিক্ষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের নিজ নিজ দায়িত্ব ও পেশাদারিত্বের জায়গা থেকে পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।…

বিস্তারিত পড়ুন

মোঃ গোলাম রব্বানী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার পাশাপাশি খেলাধুলাকে একটি সম্মানজনক ও টেকসই পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে যুগোপযোগী নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ক্রীড়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে হবে। সরকার প্রতিটি এলাকায় ক্রীড়াচর্চার পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি উপজেলা ও ইউনিয়নে খেলাধুলার উপযোগী পরিবেশ গড়ে তোলা হবে, তাতে গ্রামের খেলোয়াড়রাও নিজেদের মেধা বিকাশের সুযোগ পাবে। শনিবার (৪…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, দুই দেশের পারস্পরিক বোঝাপড়া আরো গভীর করতে তারা আমেরিকার ইতিহাস ও মূল্যবোধ আরও বেশি করে তুলে ধরতে চান। আজ শনিবার গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রিস্টেনসেন বলেন, আমেরিকার ইতিহাস বাংলাদেশের মানুষসহ বিশ্বজুড়ে সবাইকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ইতিহাসের কথা আরো বেশি করে জানাতে চাই। এর মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরিতে সহযোগিতা করতে চাই।’ যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর (ফ্রিডম ২৫০) পূর্তি উৎসবের অংশ হিসেবে আয়োজিত ‘আমেরিকান ফেয়ার’ বা মার্কিন মেলা…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেছেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকার সমান সুযোগ নিশ্চিত, নীতিগত স্থিতিশীলতা বজায় রাখা এবং ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। শনিবার ঢাকায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস আয়োজিত যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহদী আমিন বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে সরকার বেসরকারি খাতকে গুরুত্ব দেয়। বিনিয়োগ সহজ করতে প্রয়োজনীয় সব ধরনের নীতিগত সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহি, সুশাসন ও আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি কৃষক কার্ড চালুর ফলে মধ্যস্বত্বভোগীরা আর সুবিধা নিতে পারবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের একটি ডেটাবেস তৈরি হবে। ফলে কোন অঞ্চলে কী ফসল উৎপাদন হয় তা আমরা জানতে পারবো। যেসব এলাকায় আলুর ফলন বেশি তাদেরকে চাহিদার পরিমাণ আগেই জানিয়ে দিতে পারবো। তখন কৃষকেরা সে অনুযায়ী উৎপাদন করতে পারবে। এভাবে যোগান ও চাহিদার সামঞ্জস্য থাকলে মধ্যস্বত্বভোগীরা সুবিধা আর নিতে পারবে না। আজ (শনিবার) চট্টগ্রাম সার্কিট হাউসে কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় কৃষি বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তিনি বলেন,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে, তাতে ১ ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ। তিনি বলেন, বিদেশি বিনিয়োগ, সরাসরি বিনিয়োগ, ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ এবং ফান্ড ম্যানেজারদের বিনিয়োগ- সবই বাংলাদেশে আসছে। বাজেট প্রথমত বাংলাদেশের জন্য। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে, সেটিকে মাথায় রেখে বাজেট করা হয়েছে এবং সেই সম্ভাবনাগুলো কীভাবে কাজে লাগানো যায়, সেটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে চট্টগ্রাম সফরে এসে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রামকে লজিস্টিক্যাল হাব গড়তে বড় পরিকল্পনা রয়েছে, এজন্য…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সরকারি কাজে কোনোরকম দুর্নীতি এবং অনিয়ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। দেশের সার্বিক অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আজ শনিবার নান্দাইল উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত নীতি ‘সবার আগে বাংলাদেশ’-কে প্রাধান্য দিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। তিনি আরও বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে মানসম্মতভাবে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দুর্নীতির জন্য কাউকে ক্ষমা করা হবে না এবং বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের কেউ যাতে দুর্নীতিতে জড়িত না থাকে, তা নিশ্চিত করা হচ্ছে। কারণ দিনশেষে জনপ্রতিনিধি এবং সরকারকে জনগণ ও সংসদের কাছে জবাবদিহি করতে হয়।’ শনিবার নগরীর জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রতিটি পরিবার একটি ফ্যামিলি কার্ড পাবে। তিনি বলেন, ‘এজন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন ও তথ্য সংগ্রহের পর আগামী ১০ থেকে ১২ সপ্তাহের মধ্যে রংপুর নগরীসহ সারাদেশের…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশনে চলন্ত ট্রেনে এক নারীর গলা থেকে স্বর্ণের চেইন ও লকেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে সিলেট থেকে ছেড়ে আসা জয়ন্তিকা ট্রেনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি সিলেট থেকে ভানুগাছের উদ্দেশ্যে জয়ন্তিকা ট্রেনে যাত্রা করছিলেন। ট্রেনটি কুলাউড়া রেলস্টেশনে পৌঁছালে এক ব্যক্তি হঠাৎ তার গলায় থাকা স্বর্ণের চেইন ও লকেট টান দিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি জানান, ঘটনাটি এত দ্রুত ঘটে যে ছিনতাইকারীকে ধরতে বা শনাক্ত করতে পারেননি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়ে তিনি জনসাধারণের সহযোগিতা কামনা করেন। ভুক্তভোগী বলেন, “যদি কেউ ছিনতাই হওয়া চেইনটি…

বিস্তারিত পড়ুন

মাসুম বিল্লাহ-খুলনা : প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের বর্তমান কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোঃ নাসিমুল গনি। শনিবার (৪ জুলাই) সরকারি ছুটির দিনে তিনি বিশেষ সফরে খুলনায় পৌঁছান। পরিদর্শনকালে মন্ত্রিপরিষদ সচিব প্রকল্পের প্রধান সড়ক, চারটি সুইচগেট, প্রকল্প এলাকার ম্যাপ এবং রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন ব্রিজের কাজ পর্যবেক্ষণ করেন। এছাড়াও তিনি প্রকল্প সংশ্লিষ্ট এলাকাবাসী ও ভুক্তভোগীদের সাথে কথা বলে তাদের ভোগান্তির কথা শোনেন। গত ৯ জুন অনুষ্ঠিত একনেক সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন না দিয়ে তা ফেরত পাঠান। দীর্ঘ ১৩ বছর ধরে ঝুলে…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোরে ২ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। মানববন্ধন থেকে দাবি পূরণ না হলে আগামী ৬ জুলাই সোমবার থেকে দেশের সব শাখা ডাকঘরে অনির্দিষ্টকালের পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। শনিবার (৪ জুলাই) যশোরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, শাখা ডাকঘরের কর্মচারীরা দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাকসেবা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তারা নানা সমস্যা ও বৈষম্যের শিকার। ন্যায্য দাবি বাস্তবায়ন হলে কর্মচারীদের স্বার্থ সংরক্ষণের পাশাপাশি ডাকসেবার মানও আরও উন্নত হবে। বক্তারা জানান,…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলায় ওয়েস্টার্ন ইকোনমিক করিডোর অ্যান্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট (WeCARE) প্রকল্পের আওতায় নবনির্মিত সড়কের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় সড়ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, WeCARE প্রকল্পের আওতাধীন ‘CW-01’ প্যাকেজের অধীনে সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। নবনির্মিত সড়কটি চুড়ামনকাটি জিসি (গ্রোথ সেন্টার) থেকে শুরু হয়ে বাগডাঙ্গা, ঝাউদিয়া বাজার ও চান্দুটিয়া হয়ে কায়েমখোলা জিসি পর্যন্ত বিস্তৃত। সড়কটির মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৩৭৪ কিলোমিটার। সড়কটির ফলক উন্মোচন ও বৃক্ষরোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গ্রামীণ অবকাঠামোর টেকসই উন্নয়ন এবং…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তরের সম্মানিত প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন রাজনীতিতে গৌরবময় ৪২ বছরে পদার্পণ করেছেন। এই বিশেষ উপলক্ষে দৈনিক জনজাগরণ পত্রিকা পরিবার তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা শফিকুল ইসলাম খান মিল্টনকে অনেকেই একজন দক্ষ সংগঠক, ত্যাগী নেতা এবং কর্মীবান্ধব ব্যক্তিত্ব হিসেবে মূল্যায়ন করেন। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তিনি ঢাকা মহানগর উত্তরসহ দেশের বিভিন্ন স্থানে তৃণমূল পর্যায়ে কর্মী সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি সাবেক ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন…

বিস্তারিত পড়ুন

সৌভিক পোদ্দার, ঝিনাইদহে বিষধর সাপ কাপড়ে পর হাসপাতালে না নিয়ে প্রায় ৩ (তিন) ঘন্টা ঝাড়ফুঁকের ওপর নির্ভরতা, শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিলো ৫ (পাঁচ) বছরের এক শিশুর। মর্মান্তিক এই ঘটনা টি ঘটেছে ঝিনাইদহ শৈলকূপা উপজেলার ত্রিবেণী ইউনিয়নে মদনডাঙ্গা গ্রামে। নিহত রহিত (৫) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার রেলস্টেশন এলাকার সজল বেদের ছেলে। পরিবারের সদস্যরা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে মদনডাঙ্গা বাজার এলাকায় একটি ফার্নিচারের দোকানের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল রহিত। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে দংশন করে। শিশুটির চিৎকার শুনে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে স্থানীয় কানাপুকুরিয়া গ্রামের ওঝা শিমুল ও ওমরের কাছে নিয়ে…

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ শনিবার (০৪ জুলাই) ভোররাত ০২:২০ ঘটিকায় গাইবান্ধা সদর থানাধীন ০৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর ধানঘড়া চারমাথা বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন— মোঃ শরীফ মিয়া (২৭), পিতাঃ মোঃ আব্দুর রউফ এবং মোঃ ফিরোজ (৩০), পিতাঃ মৃত নয়া মিয়া। তারা উভয়ই উত্তর ধানঘড়া এলাকার বাসিন্দা। অভিযানের সময় মোঃ শরীফ মিয়ার মুদি দোকানের…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ পাবনার ভাঙ্গুড়ায় নাশকতার ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক হওয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার পার-ভাঙ্গুড়া শনিবার (৪ জুলাই) ২০২৬ খ্রিষ্টাব্দ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড (পাটুলিপাড়া) যুবলীগের সভাপতি রিপন সরকারকে নিজ গ্রাম থেকে আটক করে ভাঙ্গুড়া থানায় নিয়ে যায় পুলিশ। রিপন সরকার ওই গ্রামের হাবিবুর সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিপন সরকারকে আটকের পর রাত সাড়ে ৮টার দিকে প্রায় ২০০ গ্রামবাসী তার মুক্তির দাবিতে থানা চত্বরে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

বিস্তারিত পড়ুন

মোঃ মোনাহার মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেলের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার প্যানেলের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম এ রশিদুজ্জামান মিল্লাত। এ সময় উপস্থিত ছিলেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুর হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ডের আলমনগর এলাকায় বেপরোয়া গতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে আলমনগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া অটোরিকশা শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে…

বিস্তারিত পড়ুন

শাহিনুর ইসলাম: প্রেসক্লাবের মাসিক সভা শনিবার (৪ জুলাই) সকালে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার। সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন জোয়ার্দ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি আসাদুজ্জামান রাজু, মো. খলিলুর রহমান লিথু, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক আজমল হোসেন জুয়েল। এছাড়া দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফি, প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু, সাহিত্য সম্পাদক অর্জুন বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিয়াদ হোসেন, কার্যনির্বাহী সদস্য মীর ইমরান মাহমুদ, শিরিনা সুলতানা, ইমরান হোসেন, আজিজুল ইসলাম, তাপস সরকার, ফারুক সাগর, কামাল হোসেন, মো. রফিকুল ইসলাম…

বিস্তারিত পড়ুন

মোঃ পারভেজ চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাগজীপাড়া হাজী আমজু মিয়া সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় খরনা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাবেক সহ-সভাপতি আবদুল মালেক মেম্বার, পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুর রহমান তারেক, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুর রহিম সওদাগর, খরনা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির কোম্পানি এবং খরনা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ লোকমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ লোকমানের উদ্যোগ, নেতৃত্ব ও সার্বিক…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মিয়ার তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের প্রতিষ্ঠান ‘চিশতিয়া টেইলার্স এন্ড ফেব্রিক্স’। গত ২ জুন রাতের এই ঘটনায় কেবল একটি দোকানই নয়, বরং একটি পরিবারের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সেই ভয়াবহ স্মৃতি ও অপূরণীয় ক্ষয়ক্ষতির খবর পেয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা অ্যাডভোকেট এম এ মান্নান। আজ ৪ জুন শনিবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হোসেন মিয়ার পাশে দাঁড়াতে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য এম এ মান্নান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মিয়ার সাথে…

বিস্তারিত পড়ুন

মাসুম বিল্লাহ খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হলে কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে হবে। এছাড়া সহজ শর্তে ঋণ নিশ্চিত করা এবং সরকারি কৃষি সহায়তা প্রকৃত কৃষকের হাতে পৌঁছে দেওয়া জরুরি। কৃষকদের বাদ দিয়ে দেশের উন্নয়ন কল্পনা করা যায় না। মাঠের কৃষক ভালো থাকলে দেশের অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড়াবে। শুক্রবার (৩ জুলাই) বিকালে রূপসা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রূপসা আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যও ইরান যাচ্ছেন। এনসিপি সূত্র জানিয়েছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ইতোমধ্যে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেছেন। তবে এখনো ভিসা না পাওয়ায় তিনি বিমানের টিকিট কাটতে পারেননি। ফলে কবে এবং কোন ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন, তা এখনো চূড়ান্ত হয়নি। সূত্র আরও জানায়, ইরানের সর্বোচ্চ নেতার জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের সুপেয় পানির সংকট নিরসনে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সুপেয় পানির সংকট দূর করার চেষ্টা করছি। সরকার আন্তরিকভাবে কাজ করছে। নিরাপদ পানি, স্বাস্থ্য ও স্যানিটেশন নিশ্চিত করার মাধ্যমে উপকূলের মানুষের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম অগ্রাধিকার। গতকাল শুক্রবার দুপুরে বাগেরহাটের রামপাল উপজেলার ডাকরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রামপাল এডিপি’র উদ্যোগে ২১৫টি বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংকি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপি’র সিনিয়র ম্যানেজার ফুলি বেগমের সভাপতিত্বে প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকায় লবণাক্ততার কারণে নিরাপদ সুপেয় পানির…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিনিধি, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তেহরানের গ্রান্ড মাসাল্লায় আয়োজিত ভাবগাম্ভীর্যপূর্ণ এ অনুষ্ঠানে নিহত আলী খামেনির বিদেহী আত্মার জন্য দোয়া করার পাশাপাশি স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ও শোকবার্তা পৌঁছে দেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সেখানে রাখা শোক বইতে স্বাক্ষর করেন। এর আগে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। ইরানের প্রয়াত…

বিস্তারিত পড়ুন

বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘পুলিশ সুপার কাপ’ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। শুক্রবার (৩ জুলাই) সাতক্ষীরা পুলিশ লাইন্স প্লে-গ্রাউন্ডে অনুষ্ঠিত রোমাঞ্চকর এ ফাইনাল ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জার্মানি সমর্থক দল। ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশের পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। খেলা শেষে পুলিশ সুপার বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় তিনি খেলোয়াড়দের আন্তরিক প্রচেষ্টা, শৃঙ্খলা, দলগত চেতনা ও ক্রীড়াসুলভ মনোভাবের প্রশংসা করেন। পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য, মানসিক উৎকর্ষ এবং পেশাগত দক্ষতা বিকাশে এ ধরনের ক্রীড়া আয়োজনের…

বিস্তারিত পড়ুন

তাওহীদুল ইসলাম, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে বাউফলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দেশে ভবিষ্যতে কোনো নতুন ফ্যাসিস্ট শক্তির উত্থান ঘটলে তার বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলা হবে। শুক্রবার (৩ জুলাই) বিকেলে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল পৌর জামায়াতের আমির মাওলানা সেলিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে সাধারণ মানুষের পাশাপাশি মহান আল্লাহর সাহায্য ছিল বলে অনেকের বিশ্বাস। তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে তৎকালীন সরকারের পতন ঘটে এবং জনগণের…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলার ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন মুন্সী নাজমুল হোসেন। ১১ নং রামনগর ইউনিয়ন বাসীর জনপ্রিয় ব্যক্তিত্ব সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক ও জামায়াত নেতা, মুন্সী নাজমুল হোসেন, সামাজিক, সাংস্কৃতিক, গরীব অসহায়, মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়নের রূপান্তরিত করার লক্ষ্যে কাজ করে চলেছেন। বর্তমান সময়ের যুবসমাজের আইকন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বিভিন্ন সময়ে এলাকার গরীব অসহায় ও হতদরিদ্র পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে আসছেন তিনি বলেন আমার এই ইউনিয়ন থেকে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে চাই, তিনি বলেন আমি এই ইউনিয়নের সামাজিক কার্যক্রম শিশুদের লেখাপড়ার পাশাপাশি লেখাধুলায় মনোযোগী…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক: কর্ণফুলী নদীতে ‘এফ ভি দেশ’ ফিশিং জাহাজের ইঞ্জিন রুমে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের ন্যায্য বিচার, ক্ষতিপূরণ এবং উন্নত চিকিৎসার দাবিতে শুক্রবার (৩ জুলাই) বিকেলে বিক্ষোভ মিছিল ও শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টায় চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি নিউ মার্কেট মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়। কর্মসূচিতে নিহতদের স্বজন, সহকর্মী, জাহাজ শ্রমিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পুরো কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে নিহত গ্রিজার মো. রুবেল ও শাহ আলমের পরিবারের জন্য মালিকপক্ষকে প্রতি পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে আহতদের সম্পূর্ণ চিকিৎসার…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নাঈম হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে দিকে বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম পাবনা শহরের মধ্য শালগাড়িয়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে শহরের আরএম একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নাঈম বাসা থেকে শহরের অদূরে কালিকো কটন মিল এলাকায় মোটরসাইকেলের হাটে মোটরসাইকেল বিক্রি করতে যাচ্ছিলো। পাবনা-ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার চেতনের মোড়ে পৌঁছালে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নাঈমের মৃত্যু হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, মরদেহ…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলার ১১ নং রামনগর ইউনিয়নের দক্ষিণ ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মাঝ দিয়ে বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে শুক্রবার (৩ জুলাই) এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত দক্ষিণ ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ভাটপাড়া গ্রামের মৃত হাজারী লাল সরকারের দুই ছেলে—মৃত রবীন্দ্রনাথ সরকার ও নারায়ণ চন্দ্র সরকার—মোট ৩৩ শতাংশ জমি দান করেন। তাদের মধ্যে একজন ১৭ শতাংশ এবং অপরজন ১৬ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করেন। অভিযোগ রয়েছে, ভাটপাড়া মৌজার ৯৮১ ও ৯৮২ দাগের ৩৩ শতাংশ জমি বিদ্যালয়ের নামে দান করা হলেও বিদ্যালয়ের ভবন নির্মাণ…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা প্রেসক্লাবের ২য় হলরুমে এনটিভির স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মিঠু ও এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনটিভি দর্শক ফোরামের সভাপতি আহমেদুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের সংগ্রামে এনটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এনটিভি সবসময় তাদের সক্রিয়তা বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছে। পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানও দেশের মানুষ ও জাতির জন্য ইতিবাচক ও কল্যাণমূলক ভূমিকা রেখেছে।

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক যশোর উপশহরের সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উদ্বোধন করেন জ্বালানি প্রতিমন্ত্রী অমিত। পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগানোই নয়, প্রয়োজন সঠিক পরিচর্যা-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দেশের প্রতিটি নাগরিককে বেশি বেশি ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সাথে তিনি শুধু চারা রোপণের মধ্যেই সীমাবদ্ধ না থেকে, লাগানো প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। আজ শুক্রবার (৩ জুলাই) সকালে যশোর উপশহরে সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব জমিতে আয়োজিত এক হাজার বৃক্ষরোপণ…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪ বছরে পদার্পন উপলক্ষে যশোরে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখসহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলার টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে যশোর প্রেসক্লাব প্রাঙ্গণ এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। শুক্রবার (৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কেক কাটা ও মিষ্টিমুখের মধ্য দিয়ে এনটিভির দীর্ঘ ২৪ বছরের পথচলার আনন্দ ভাগাভাগি করেন অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। প্রধান বক্তা ছিলেন যশোর…

বিস্তারিত পড়ুন

জুলফিকার আলী জুয়েল শুক্রবার (৩ জুলাই ২০২৬) বিকেল সাড়ে ৫টায় গাজীপুরের কোনাবাড়ীতে, আব্দুল আলী ফিলিং স্টেশনের পূর্ব পাশে অবস্থিত ড্রিম কার জোন-এর নতুন শোরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের সার্বিক সফলতা, সমৃদ্ধি এবং দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে লাল ফিতা কেটে শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্রিম কার জোনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ মানিক হাসান বাদল। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শুভাকাঙ্ক্ষীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। অতিথিরা নতুন এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন এবং এলাকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এর ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয় নবীনগর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এবং দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নবীনগর প্রতিনিধি মো. কামরুল ইসলামের আজ শুভ জন্মদিন। বিশেষ এই দিনে তিনি শুভানুধ্যায়ী ও সহকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। মো. কামরুল ইসলাম সাংবাদিকতার পাশাপাশি পেশাগত জীবনে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজের একজন নিষ্ঠাবান সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং শিক্ষা প্রসারে তার ভূমিকা প্রশংসিত। তার জন্মদিনে ব্যক্তিগত ও পেশাগত জীবনের সাফল্য কামনা করেছেন নবীনগর প্রেসক্লাবের সকল সদস্য ও স্থানীয় শুভানুধ্যায়ীরা। আজ এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, “মো. কামরুল ইসলাম একজন বিনয়ী ও দায়িত্বশীল সাংবাদিক। তার লেখনী ও শিক্ষাদান কর্মকাণ্ড সমাজের উন্নয়নে আরও অবদান রাখবে বলে…

বিস্তারিত পড়ুন

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশেষ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা ও ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আখাউড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তিতন শাহ মাজারসংলগ্ন পাকা সড়কে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার চানপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে মানিক মিয়া (৩০) এবং নূরপুর গ্রামের মৃত ধন মিয়ার ছেলে সামাল মিয়া (৪৫)। পুলিশ জানায়, আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) আবদুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযানে টহল দিচ্ছিলেন। এ সময় তিতন শাহ মাজারসংলগ্ন এলাকায় দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের…

বিস্তারিত পড়ুন

আল মুজাহিদ যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) ভোর সাড়ে ৬টায় লাউজানী আল-হেলাল কমপ্লেক্সে শুরু হওয়া এ শিক্ষা শিবির বিকেল ৪টায় সমাপ্ত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং জাতীয় অগ্রগতির প্রতিটি ক্ষেত্রে শ্রমিকদের অবদান অপরিসীম। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অধিকার কেউ হাতে তুলে দেয় না, অধিকার আদায় করে নিতে হয়।” তিনি শ্রমিকদের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ন্যায্য দাবি…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ সাঁথিয়া থানার মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে উপজেলার বিভিন্ন স্থান থেকে ১ জন নারী ও ৩ জন পুরুষ কে আটক করা হয়। আসামী মো: সাব্বির (১৯), মো: মনসুর আহমেদ (৩৩), বেলাল হোসেন (৩১), মোছা: বৃষ্টি (৩০)। শুক্রবার (০৩ জুলাই) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না। ভ্রাম্যমান আদালতে আসামি চারজনকে বিভিন্ন মেয়াদী সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়। সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান জানান, মাদক বিরোধী অভিযান আমাদের প্রতিনিয়ত অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বিভিন্ন স্থান থেকে চারজনকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের রায় শেষে তাদেরকে জেল হাজতে…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষার্থী গার্মেন্টসে চাকরির খোঁজে বাড়ি ছেড়েছিলেন বলে দাবি করেছেন তাদের পরিবারের সদস্যরা। নিখোঁজ হওয়ার দুই দিন পর সিলেট থেকে তাদের উদ্ধার করে পুলিশ। শুক্রবার ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য নিশ্চিত করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে চার শিক্ষার্থীকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

বিস্তারিত পড়ুন

আসাদুল্লাহ হাদিস, “তরুণ যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা যুব বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়। এতে স্থানীয় যুবসমাজ, সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশ নেন। মোটরসাইকেল র‍্যালিটি ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের ইসলামী ব্যাংকের সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের…

বিস্তারিত পড়ুন

দীপক শর্মা দেশপ্রেম, সততা ও জনকল্যাণমূলক রাজনীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে জনতার দল-এর কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে পদায়ন করা হয়েছে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কৃতি সন্তান মো. নাহিদ রানা-কে। নাহিদ রানা দীর্ঘদিন ধরে শিক্ষা, গবেষণা, সাহিত্যচর্চা, সমাজসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তিনি একজন কবি, গবেষক, শিক্ষক ও আইনজীবী হিসেবে সুপরিচিত। পাশাপাশি তিনি যুবসমাজকে দক্ষ, সচেতন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ, সততা এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পৃক্ততাকে মূল্যায়ন করে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছে। নাহিদ রানা আরো বলেন আমার এই দায়িত্ব যেন স্রষ্টার সাথে…

বিস্তারিত পড়ুন

স্টাফ রিপোর্টার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গভীর রাতে গোয়ালঘর থেকে তিনটি গরু চুরির চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক হয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন দুই যুবক। পরে পুলিশ তাদের উদ্ধার করে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের দামোদরপুর সৌলা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া দুই যুবক হলেন, একই গ্রামের শরিফুল ইসলাম ওরফে সফি (৪০) এবং পার্শ্ববর্তী নবাবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর সৌলা গ্রামের সৈকত হোসেন (২৫)। মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা নূর ইসলাম রাতের বেলায় নিজের বসতবাড়ির ছাপড়া ঘরে তিনটি গরু বেঁধে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে অভিযুক্তরা গোয়ালঘরে প্রবেশ করে গরুগুলো খুলে নিয়ে…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ হোসাইন, শুক্রবার ০৩ জুলাই ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১৫ নং ঘাট সংলগ্ন এলাকায় গত ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ…

বিস্তারিত পড়ুন

মোঃ মোনাহার মিয়া প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের মানসিক বিকাশ, বাস্তব জ্ঞান অর্জন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা সফর ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে দুর্বার যুব সমাজসেবা সমিতি (ডিজেএসএস)। সংগঠনটির নির্বাহী পরিচালক মো. রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ শিক্ষা সফরে শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেয় এবং প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে ১৯৮৯ সালে তবে শিক্ষা কার্যক্রমের কাজ ২০২১ সাল থেকে যাত্রা শুরু হয়েছে।২০২১ সালে প্রতিষ্ঠিত দুর্বার যুব সমাজসেবা সমিতি (ডিজেএসএস)…

বিস্তারিত পড়ুন

ঠাকুরগাঁও এ পরীক্ষার ফি পরিশোধ করতে না পারায় পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থী দীপক শর্মা পরীক্ষার ফি পরিশোধ করতে না পারায় এক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে রাণীশংকৈল উপজেলার জওগাঁও উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় পরীক্ষা দিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছে ওই শিক্ষার্থী। পরিবারের দাবি, হতাশায় সে আত্ম/হত্যা/র কথা বলেছে, যা নিয়ে তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও রাণীশংকৈল প্রেসক্লাবে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থীর বাবা দুলাল হোসেন।

বিস্তারিত পড়ুন

মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ যাগোয়া এলাকায় তালাকের বিষয় জানতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের হামলার শিকার হয়েছেন এক গৃহবধূ বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ আনালেরতাড়ী (মুন্সিপাড়া) এলাকার মোঃ রানা মিয়ার মেয়ে মোছাঃ রিয়া খাতুনের সঙ্গে গত ২৬ নভেম্বর ২০২৫ সালে ঢাকায় নিবন্ধিত কাবিননামার মাধ্যমে মোঃ শান্ত মিয়ার বিয়ে হয়। বিবাহের পর তারা দাম্পত্য জীবনযাপন করলেও পরে গোপনে একতরফাভাবে তালাক দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, তালাকের বিষয়টি গোপন রাখার পাশাপাশি তালাকের পরও শান্ত মিয়া তাদের বাড়িতে এসে রিয়া খাতুনের সঙ্গে শারীরিক…

বিস্তারিত পড়ুন

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল মেয়ের বিয়ের খরচের জন্য লালন-পালন করা তিনটি গরু চুরির অভিযোগ এনে নিজের ভাতিজার বিরুদ্ধে মামলা করেছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক ব্যক্তি। মামলার বাদী মবশ্বির মিয়ার অভিযোগ, মনোহরপুর গ্রামে তার বাড়ি থেকে গত ২৮ জুন গভীর রাতে তিনটি গরু নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় তিনি ভাতিজা কবির আলী ও গাড়িচালক জামাল মিয়াকে আসামি করে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন। বাদীর দাবি, সিসিটিভি ফুটেজে ঘটনাটি দেখা গেছে এবং অভিযুক্তকে ধরার চেষ্টা করলে তিনি পালিয়ে যান। চুরি হওয়া গরুগুলোর মূল্য প্রায় তিন লাখ টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে…

বিস্তারিত পড়ুন

মোঃ মাহাবুল ইসলাম মুন্না  : রাজশাহী রেঞ্জের ডিআইজি ও রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশনায় গোদাগাড়ী মডেল থানা ও প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ উদ্যোগে প্রেমতলী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবনের দায়ে ১৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম। এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান, প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক…

বিস্তারিত পড়ুন

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পিছিয়ে পড়া ভাটি অঞ্চলের শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দিশারী প্রাথমিক শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই) দুপুর ১টায় মধ্যনগরের বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে দিশারী এডুকেশন ট্রাস্টের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন আয়ান এবং গীতা পাঠ করেন আদ্রিতা তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দিশারী শিক্ষা একাডেমির সভাপতি আবুল বাশার তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক পূর্ণিমা রানী চৌধুরী। প্রধান অতিথি…

বিস্তারিত পড়ুন

মোঃ পারভেজ পটিয়া চট্টগ্রামের পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকায় শহীদ শাহ আলম সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায় আরসিসি ঢালাই কাজের উদ্বোধন করেন খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মালেক মেম্বার। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মীর আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুর রহমান তারেক এবং ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী মোহাম্মদ লোকমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানা যায়, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনামের উন্নয়ন প্রকল্পের আওতায় বরাদ্দপ্রাপ্ত টিআর/কাবিখা কর্মসূচির অর্থায়নে ১১০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের এ…

বিস্তারিত পড়ুন

শেখ মোহাম্মদ পারভেজ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইনসহ মো. জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাকশী রেলওয়ে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার মো. মেহেদী হাসানের নির্দেশনায় বৃহস্পতিবার (২ জুলাই ) রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়। ট্রেনটি হরিয়ান রেলওয়ে স্টেশনে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, (ঝ) বগির করিডোরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি মাদক বহন করছেন। পরে ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের সহযোগিতায় সন্দেহভাজন মো. জাহাঙ্গীর…

বিস্তারিত পড়ুন

মোঃ শফিকুল আলম শাকিল গাইবান্ধায় পৌরসভার ময়লার গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। ০৩ জুলাই ২০২৬ খ্রি. শুক্রবার দুপুরে গাইবান্ধা সদরের পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো.মাসুদুর রহমান(২৭), পিতা- মোঃ বাদশা মিয়া, গ্রাম-জুম্মাপাড়া,গাইবান্ধা সদর,গাইবান্ধা। তিনি স্থানীয় মডেল মসজিদের খাদেম হিসেবে দায়িত্বরত ছিলেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, নিহত মাসুদুর রহমান মোটরসাইকেলযোগে জুম্মাপাড়া থেকে সাদুল্লাপুর রোডে সদরের বাকির মোড় নামক স্থানে মডেল মসজিদে জুমার নামাজের আজান দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথিমধ্যে বিররীতমূখী পৌরসভাসহ বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণকারী দ্রুতগামী একটি ট্রাক তাকে সামন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী মো. জাকির হোসেন…

বিস্তারিত পড়ুন