
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মহানগর উত্তরের সম্মানিত প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন রাজনীতিতে গৌরবময় ৪২ বছরে পদার্পণ করেছেন। এই বিশেষ উপলক্ষে দৈনিক জনজাগরণ পত্রিকা পরিবার তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছে।
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা শফিকুল ইসলাম খান মিল্টনকে অনেকেই একজন দক্ষ সংগঠক, ত্যাগী নেতা এবং কর্মীবান্ধব ব্যক্তিত্ব হিসেবে মূল্যায়ন করেন। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তিনি ঢাকা মহানগর উত্তরসহ দেশের বিভিন্ন স্থানে তৃণমূল পর্যায়ে কর্মী সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি সাবেক ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা তাঁকে রাজনৈতিক অঙ্গনে একটি সুপরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
গত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান ও সাংগঠনিক সক্ষমতার পরিচয় দেন।
রাজনীতিতে ৪২ বছরে পদার্পণ উপলক্ষে দৈনিক জনজাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং ঢাকা মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন শুভেচ্ছা বার্তায় বলেন, “শফিকুল ইসলাম খান মিল্টনের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা আগামী দিনেও দেশ ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “ঢাকা মহানগর উত্তরকে যেভাবে তিনি আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আগলে রেখেছেন, সেই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি। মহান আল্লাহ তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আরও শক্তি দান করুন।”
রাজনীতিতে ৪২ বছরের এই গৌরবময় মাইলফলক উপলক্ষে জনজাগরণ পত্রিকা পরিবার আবারও জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।

