Author: Sadiya Haque
শাহিনুর ইসলামঃ তালা (উপজেলা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে “নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, মানবপাচার প্রতিরোধ, আত্মহত্যা রোধ, মাদকাসক্তি প্রতিরোধ ও লিগ্যাল এইড প্রাপ্তি” বিষয়ক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন এবং তালা সদর ইউনিয়ন…
শাহিনুর ইসলাম, সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজের সঙ্গে তালা উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, তালা। সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা এবং সঞ্চালনা করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এমদাদুল হক, তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান, তালা থানার…
নিজস্ব প্রতিনিধি, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের সব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য, সচিব, কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশের বেতন-ভাতা ও সম্মানীসহ ৯টি খাতে প্রয়োজনীয় বরাদ্দের প্রস্তাব চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ লক্ষ্যে জেলা প্রশাসকদের নির্ধারিত ছকে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে সোমবার (৬ জুলাই) জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় সরকার বিভাগ যে ৯টি খাতে বরাদ্দের প্রস্তাব চেয়েছে, সেগুলো হলো, চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা, ইউপি সচিব/প্রশাসনিক কর্মকর্তার বেতন-ভাতা, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরের বেতন-ভাতা, গ্রাম পুলিশ প্রধানের বেতন-ভাতা, গ্রাম পুলিশ সদস্যদের বেতন-ভাতা, গ্রাম পুলিশের পোশাক ও…
নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ (তিন) নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। আজ (মঙ্গলবার) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অফিস জানায়, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটান। তিনি আজ সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হন। এরপর পুরো মহড়া এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। তিনি জানান, মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম…
নিজস্ব প্রতিনিধি, দেশের সব সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস-১ পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএসআই পরীক্ষা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সারাদেশের মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবার কাছে পাঠিয়েছে মন্ত্রণালয়। সূত্র :বাসস
নিজস্ব প্রতিনিধি, জেলার কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের বিরুদ্ধে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপ-শাখা এবং নৌ পুলিশের অভিযানে ১০ হাজার বর্গফুট কারেন্ট জাল, ১০ হাজার বর্গফুট সুতার জাল এবং ৪টি কাঠের নৌকা জব্দ করা হয়েছে। গত রোববার রাত ১২টা থেকে গতকাল সোমবার দিনব্যাপী অভিযান চালিয়ে কাপ্তাই লেকের বিলাইছড়ি উপজেলার গাছকাটা ছড়া, হাজাছড়া এবং রাঙ্গামাটি সদর উপজেলার গবাঘোনা ও বাঘছড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বলে বাসস’কে নিশ্চিত করেছেন কাপ্তাই বিএফডিসি’র উপ-ব্যবস্থাপক মো. জসিম উদ্দিন। তিনি জানান কাপ্তাই লেকে চলতি বছরের ২৪ এপ্রিল মধ্যরাত থেকে ৩ মাস মাছ ধরা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু…
নিজস্ব প্রতিনিধি, টানা ভারী বর্ষণে সৃষ্ট ঝুঁকির কারণে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে এ সময় জেলার ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সাধারণ মানুষের ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সাম্প্রতিক সময়ে অব্যাহত ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিদ্যমান আবহাওয়াজনিত পরিস্থিতি ও সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক এবং জনসাধারণের জানমালের…
নিজস্ব প্রতিনিধি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ’র সঙ্গে সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্ট (ডিওএস)-এর আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) অতুল খারে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। জাতিসংঘ সদর দপ্তরে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়, বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশি সামরিক ও পুলিশ কন্টিনজেন্টগুলোর পরিচালনাগত সহযোগিতা, আর্থিক ক্ষতিপূরণ বা প্রতিপূরণ দ্রুতকরণ, পরিবেশগত টেকসই উন্নয়ন, ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ (ডব্লিউ পিএস) এজেন্ডা এবং হাইতিতে বাংলাদেশের বিশেষায়িত পুলিশ কন্টিনজেন্ট মোতায়েনের প্রস্তুতিসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শুরুতে পারস্পরিক কুশল বিনিময়ের পর মন্ত্রী শান্তিরক্ষা…
নিজস্ব প্রতিনিধি, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) আগামীকাল বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পুনরায় শুরু হবে। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। সূত্র : বাসস
নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ নগরীতে রাজিব আহমেদ রুবেল ওরফে কাইল্যা রুবেল হত্যাকাণ্ডে চার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত সংস্থাটির দাবি, তাদের মাকে শ্লীলতাহানির অভিযোগে ক্ষুব্ধ হয়ে চার ভাই মিলে রুবেলকে হত্যা করেন। গতকাল সোমবার বিকালে এক প্রেস ব্রিফিংয়ে পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গ্রেপ্তাররা হলেন নগরীর রামকৃষ্ণ মিশন রোডের ছত্রিশবাড়ি এলাকার পারুল আক্তারের ছেলেÑ রহমত, জনি, রকি ও ইমরাজ। হত্যাকাণ্ডের পর গত রবিবার রাতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পিবিআই জানায়, প্রায় এক মাস আগে রুবেল পারুল আক্তারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে ওঠেন। অভিযোগ রয়েছে, তিনি সেখানে বন্ধুদের নিয়ে আড্ডা ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত…
নিজস্ব প্রতিনিধি, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই মুদ্রণের জন্য কোনো ধরনের কৃত্রিম সংকট ছাড়াই বাজারমূল্যে এবং সঠিক সময়ে প্রয়োজনীয় সব কাগজ সরবরাহের আশ্বাস দিয়েছেন দেশের পেপার মিল মালিকরা। আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের শীর্ষস্থানীয় পেপার মিল মালিক ও প্রতিনিধিদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিগত বছরগুলোতে শেষ সময়ে এসে প্রেস মালিকদের প্রায়ই অভিযোগ থাকত যে তারা সময়মতো কাগজ পাচ্ছেন না কিংবা বাজারে কাগজের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম চাওয়া হচ্ছে। এই সমন্বয়হীনতা…
নিজস্ব প্রতিনিধি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের ৭০ ভাগ মানুষ ‘‘হ্যাঁ’’ ভোটের পক্ষে সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এখনো সরকার তা বাস্তবায়ন করেনি। তাই বিএনপি সরকার জাতির সাথে গাদ্দারি করেছে, বেইমানী করছে।’ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রায় অংশ নিতে তিনি সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত জুলাই বিপ্লবীদের মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, ‘এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বিদ্যুতের সমস্যা সমাধান করবে, কিন্তু এই বাজেটে তা আমরা প্রতীয়মান দেখতে পাই নাই। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়েই মাদক এসে সারাদেশে…
নিজস্ব প্রতিনিধি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মালিকানাধীন ফুলবাড়ীয়া সুপার মার্কেট-২ (নগর প্লাজা) দখল করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী পরিচয়ে চাঁদাবাজি ও বিপুল অর্থ আত্মসাত করা হচ্ছে বলে অভিযোগ করেছে মার্কেটের একদল দোকান মালিক ও ব্যবসায়ী। মার্কেটে বিএনপি বা এর অঙ্গসংগঠনের কোনো দখলদারি বা চাঁদাবাজি নেই বলেও দাবি করেছে তারা। আজ সোমবার দুপুরে নগর প্লাজার নিচতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রতিনিধিরা। ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন মো. কামরুজ্জামান। তিনি বলেন, ২০২৪ সালের আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মার্কেট সমিতির তৎকালীন সভাপতি এলাকা ছেড়ে চলে গেলে মো. আলী হাসান সুমন, আউয়াল,…
নিজস্ব প্রতিনিধি, বর্তমানে অনেক সরকারি ও আর্থিক সেবা ঘরে বসেই পাওয়া সম্ভব জানিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এসব সেবা সম্পর্কে জনগণকে জানাতে কার্যকর উদ্যোগ নিতে হবে। সোমবার (৬ জুলাই) সচিবালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, শুধু প্রকল্প বাস্তবায়ন করলেই হবে না, সেসব সেবা সম্পর্কে জনগণকে সচেতন করার উদ্যোগও নিতে হবে। দৈনন্দিন জীবনে সময়ের সদ্ব্যবহার এবং জীবনমান উন্নয়নে প্রযুক্তির কোনো বিকল্প নেই। তাই দেশের সব শ্রেণির মানুষকে ধীরে ধীরে ডিজিটাইজেশনের আওতায় নিয়ে আসতে হবে। প্রযুক্তির মাধ্যমে সেবার স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ…
নিজস্ব প্রতিনিধি, সাভারে ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে দুর্বৃত্তরা এই ককটেল বিস্ফোরণ ঘটায়। মঞ্চে ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী নাবিলা তাসনিদ যখন বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সমাবেশস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় সমাবেশ মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষ…
নিজস্ব প্রতিনিধি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শিশুদের আগামীর বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন যে, শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং তারাই আগামী দিনে দেশ গড়ার মূল কারিগর হিসেবে ভূমিকা রাখবে। সোমবার (৬ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিচর্যা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করতে যান ডা. জুবাইদা রহমান। সেখানে আয়োজিত মতবিনিময় সভায় তিনি শিশুদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক এই বক্তব্য দেন। অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের সদস্যরা নাচ, গান ও চমৎকার সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ডা. জুবাইদা রহমানকে স্বাগত জানান। তিনি শিশুদের এই বর্ণাঢ্য পরিবেশনা বেশ আগ্রহ নিয়ে উপভোগ করেন এবং তাদের প্রতিভার প্রশংসা…
নিজস্ব প্রতিনিধি, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানও নিজের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে ফেরত দেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদেরও তাদের বেতনের একটি অংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি। সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘গতকাল একটা মিটিং হয়েছে। একজন প্রধানমন্ত্রী, অনেক বড় প্রশ্ন…। একটা দেশের প্রশাসনিক প্রধান ব্যক্তি, উনি আমাদের মিটিংয়ে কী বলেছেন জানেন? খুব বিনয়ের সঙ্গে বলেছেন- মন্ত্রী মহোদয়গণ, আমি একটা কথা বলব আজকে,…
নিজস্ব প্রতিনিধি, বিগত ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে এর অর্ধেক খেয়ে ফেলেছে অভিযোগ করে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বলেছেন, তারা গ্রাম ধ্বংস করেছে; সংগঠন ধ্বংস করেছে। ব্যাপক লুটপাট করেছে। সেখান থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সোমবার (৬ জুলাই) পল্লী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করে পল্লী উন্নয়ন বোর্ড। সারা দেশের ১ লাখ ৮১ হাজার সংগঠক সমবায়ের ভিত্তিতে উৎপাদিত পণ্য বাজারজাত করেন। উৎপাদিত পণ্যের বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। দিবসের আলোচনা অংশ নিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার পল্লী উন্নয়নের লক্ষ্যেই নারীদের…
নিজস্ব প্রতিনিধি, বিগত সরকারের ভুল নীতি ও রাষ্ট্রের স্বার্থবিরোধী বিদ্যুৎ চুক্তির কারণেই দেশে বিদ্যুৎ খাতে বর্তমান সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগের সরকারের করা চুক্তিগুলোর সীমাবদ্ধতা বর্তমান সরকারকে উত্তরাধিকারসূত্রে বহন করতে হচ্ছে। সোমবার (৬ জুলাই) রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বলেন, “বিগত সরকারের ভুল নীতির কারণেই দেশের বিদ্যুৎ খাতে সংকট তৈরি হয়েছে। আমরা সেই পরিস্থিতি উত্তরাধিকারসূত্রে পেয়েছি। তবে নবায়নযোগ্য…
নিজস্ব প্রতিনিধি, প্রতিশোধপরায়ণ বা প্রতিহিংসার রাজনীতি নয়, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করাই বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে উলেখ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি জানান, আইন প্রয়োগ ও শাস্তির বিধান কার্যকর রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। সোমবার (৬ জুলাই) জাতীয় সংসদ ভবনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় এক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। এ সভায় সভাপতিত্ব করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। চিফ হুইপ বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও দীর্ঘদিন অন্যায়-অবিচারের শিকার হয়েছেন। কিন্তু তিনি প্রতিশোধপরায়ণ বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন…
শেখ মোহাম্মদ পারভেজ যমুনা ব্যাংক পিএলসি-এর উদ্যোগে পাবনার মাসব্যাপী (১০০ ঘণ্টা) উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৬ জুলাই) পাবনা সদরের গাছপাড়া এলাকায় ব্র্যাক লার্নিং সেন্টারে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যবস্থাপনায় পরিচালিত শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবনের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি–এর আওতায় বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র, কুটির, মাঝারি ও বিশেষ কর্মসূচি বিভাগের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে। যমুনা ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আমিরুল…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনা, ঈশ্বরদীতে পাঁচ রাউন্ড কার্তুজ, তিনটি ম্যাগাজিন, পাঁচটি ম্যাগাজিন স্লাইড, পাঁচটি অস্ত্রের ব্যারেল, তিনটি সুইচ গিয়ার চাকু, একটি হাতচাপ ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, ১০০টি এয়ারগান কার্তুজ, নয়টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১২, সিপিসি-২ পাবনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (৬ জুলাই) ভোর ৪টা ১৫ মিনিটে র্যাব-১২-এর অধিনায়কের নির্দেশনায় কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঈশ্বরদী উপজেলার চর রূপপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তাকৃতরা হলেন- ইসলাম মন্ডল এর ছেলে সুপ্ত ইসলাম জীবন (২৬), খবির ইসলাম এর ছেলে বাঁধন…
নিজস্ব প্রতিনিধি, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) সংশ্লিষ্ট অন্তত ২১টি সহিংসতার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে এসব ঘটনায় ১০ বাংলাদেশি নিহত, ১০ জন আহত এবং একজন অপহরণ বা আটক হওয়ার ঘটনা ঘটেছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সংকলিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, নিহত ১০ জনের মধ্যে সাতজন বিএসএফ সদস্যদের গুলিতে নিহত হন। বাকি তিনজন শারীরিক নির্যাতনের শিকার হয়ে মারা যান। এ ছাড়া সীমান্ত সহিংসতার বিভিন্ন ঘটনায় ১০ জন আহত হয়েছেন। একই সময়ে একজনকে বিএসএফ অপহরণ বা আটক করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে…
নিজস্ব প্রতিনিধি, মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। সোমবার (৬ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা হল রুমে শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, আপনারা শুনে অবাক হবেন আজকে আপনারা শুনে অবাক হবেন অথবা অবাক হবেন না। আপনারা জানেন এই যে মাদ্রাসাগুলো, আপনারা তো সরকারি, স্কুলে যান আর না যান, পড়াশোনা করান আর না করান, মাস শেষে সরকারের একটা নির্দিষ্ট বেতন আছে। অবসরের পর পেনশন ও গ্র্যাচুইটি আছে। কিন্তু মাদ্রাসায় কি কোনো সরকারি বড় অনুদান বা বেতন আছে? নাই। কোনো…
নিজস্ব প্রতিনিধি, সার্কে রাজনৈতিক আস্থার ঘাটতি দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সার্ক গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এর শীর্ষ সম্মেলন প্রক্রিয়া থমকে আছে। এখানে রাজনৈতিক আস্থার ঘাটতি দেখা দিয়েছে। সার্ক প্রতিষ্ঠাকালীন রূপকল্পটি স্পষ্ট ছিল। দক্ষিণ এশিয়ার জনগণের চ্যালেঞ্জ এবং আকাঙ্ক্ষাগুলো অভিন্ন, আর তাই তাদের একটি সাধারণ প্ল্যাটফর্ম বা অভিন্ন মঞ্চ প্রয়োজন। এই প্রয়োজনীয়তা আজও প্রাসঙ্গিক। বস্তুত, এটি এখন আরও বেশি জরুরি হয়ে পড়েছে। তিনি বলেন, এটি অস্বীকার করার উপায় নেই যে সার্ক গুরুতর চ্যালেঞ্জের…
নিজস্ব প্রতিনিধি, কক্সবাজারের পেকুয়া উপজেলায় টানা বৃষ্টির কারণে পাহাড় ধসে মিনহাজ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল প্রায় ৫টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলমের ঝিরি এলাকার খলিফা মুড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ স্থানীয় বাসিন্দা কলিম উল্লাহ ও রুবি আক্তারের ছেলে। স্থানীয় ইউপি সদস্য মঞ্জুর আলম জানান, কয়েক দিনের টানা ভারী বৃষ্টিতে পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এ সময় মিনহাজ মাটিচাপা পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)-কে ঘটনাস্থলে…
নিজস্ব প্রতিনিধি, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় দুই লাখ গাছের চারা রোপণের কর্মসূচির ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। সোমবার (৬ জুলাই) সকালে সোনারগাঁ উপজেলা স্টেডিয়ামে আয়োজিত ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, আজ যে ছোট্ট চারাটি তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, একদিন সেটিই বড় হয়ে আমাদের অক্সিজেন দেবে, মানুষের জীবন রক্ষা করবে এবং দেশকে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে ভূমিকা রাখবে। তিনি বলেন, দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী…
নিজস্ব প্রতিনিধি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান দাবি করেছেন, শিল্প পুলিশ, বিজিএমইএ ও বিকেএমইএর তথ্য বিশ্লেষণে চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ২০ হাজার শ্রমিক চাকরিচ্যুত বা ছাঁটাইয়ের শিকার হয়েছেন। সোমবার (৬ জুলাই) কুষ্টিয়া শিল্পকলা মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কুষ্টিয়া জেলা শাখার মজলিসে শুরার বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের অধিকাংশ শ্রমিক ন্যূনতম মজুরিতে কাজ করেন। আকস্মিক চাকরি হারালে তারা চরম আর্থিক সংকটে পড়েন। তাই তুচ্ছ কারণ, শৃঙ্খলা রক্ষা বা আর্থিক সংকটের অজুহাতে শ্রমিক ছাঁটাই বন্ধে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া প্রয়োজন।…
নিজস্ব প্রতিনিধি, দেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ব্যবস্থা ও অর্থনৈতিক অবস্থার ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবর্তন শুরু করে দিয়েছেন। পাঁচ বছরে তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, পরিবেশ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থাসহ সব ব্যবস্থাকে একটি পর্যায়ে নিয়ে আসতে চান। আজ সোমবার বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সখীপুর উপজেলা শাখার আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘আমি বলবো না, ৫ বছরে তিনি বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। তিনি যদি আরও কিছু সময় পান, তাহলে সত্যিকার…
নিজস্ব প্রতিনিধি, সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং টেকসই সামুদ্রিক বাণিজ্য নিশ্চিতকরণে আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে যোগ দিয়েছে বাংলাদেশ। লন্ডনে অনুষ্ঠিত তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে যোগদানের মাধ্যমে নৌপরিবহন মন্ত্রণালয় একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে। আজ লন্ডনে অবস্থিত আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)-এর সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব আরসেনিও ডোমিঙ্গেজ-এর হাতে আনুষ্ঠানিকভাবে কনভেনশনে যোগদানের দলিল হস্তান্তর করেন। এর ফলে দেশের সামুদ্রিক আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও সর্বোত্তম চর্চার সঙ্গে আরো সামঞ্জস্যপূর্ণ হবে। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. এম. নজরুল…
নিজস্ব প্রতিনিধি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোহা. রায়হান কাওছারকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে আদেশ জারি করা হয়েছে। অপর আদেশে একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন
নিজস্ব প্রতিনিধি, দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে পঠনের জন্য তিনটি নির্দিষ্ট বই সংরক্ষণের যে নির্দেশনা পূর্বে দেওয়া হয়েছিল, তা বাতিল করেছে সরকার। আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়। আদেশে বলা হয়েছে, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়া : রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া : জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক ৩টি বইয়ের সমন্বয়ে ১ সেট বই সংরক্ষণের জন্য গত ৩ জুন যে নির্দেশনা দেওয়া হয়েছিল, তা নির্দেশক্রমে বাতিল করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ সিটি করপোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৬৭৬ কোটি ৩ লাখ টাকা। এছাড়া ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ধরা হয়েছে ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকা। নতুন অর্থবছরে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৯০ কোটি ১১ লাখ টাকা। বাজেট ঘোষণাকালে সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন পার্শ্ববর্তী জেলার বিপুলসংখ্যক মানুষ ময়মনসিংহ নগরীতে আসেন।…
নিজস্ব প্রতিনিধি, নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। লন্ডনে অবস্থিত আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম আইএমও মহাসচিব আরসেনিও ডোমিঙ্গেজের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানের দলিল হস্তান্তর করেন। বাংলাদেশ তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে যোগদানের মাধ্যমে সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ, উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং টেকসই সামুদ্রিক বাণিজ্য নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এই ঐতিহাসিক উদ্যোগ দেশের সামুদ্রিক আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান ও সর্বোত্তম চর্চার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করবে। নিরাপদ নৌপরিবহন নিশ্চিতকরণ, সামুদ্রিক…
নিজস্ব প্রতিনিধি, দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। রাজশাহী ও রংপুর বিভাগের আওতাধীন জেলাগুলোতে কৃষি উৎপাদন, কৃষিপণ্যের সংরক্ষণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি কার্যক্রম জোরদারের মাধ্যমে এ অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও গতিশীল করতেই এ তহবিল গঠন করা হয়েছে। আজ সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ তহবিলের আওতায় বিতরণ করা ঋণ সম্পূর্ণ নতুন ঋণ হিসেবে মাঠ পর্যায়ে বিতরণ করতে হবে। কোনো অবস্থাতেই পুরোনো ঋণ সমন্বয়, পুনঃতফসিল বা চলমান ঋণের দায় সমন্বয়ে এ অর্থ ব্যবহার করা যাবে না। এছাড়া কোনো ব্যাংক নির্ধারিত সুদ সীমার বেশি…
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর নেছারাবাদ স্বরুপকাঠির উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়ন ভূমি অফিসে আলাউদ্দিন নামে এক বহিরাগত দালালের সরকারি ফাইলপত্রে অবাধ প্রবেশ ও ভূমি-সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। একই সঙ্গে এক সেবাগ্রহীতার কাছে জমির রেকর্ড করে দেওয়ার নামে ২০ হাজার টাকা দাবির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। পুরো ঘটনার কিছু অংশ সাংবাদিকদের ধারণ করা ভিডিওতে উঠে এসেছে।অভিযুক্ত আলাউদ্দীন উপজেলার সুটিয়াকাঠি ইউনিয়নের নান্দুহার গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য, তিনি এলাকায় দালাল হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়ন ভূমি অফিসে নিয়মিত যাতায়াত করে সরকারি নথিপত্র ঘাঁটাঘাঁটি এবং বিভিন্ন ভূমি-সংক্রান্ত কাজ করে আসছেন। এতে সরকারি নথির নিরাপত্তা ও সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।গত…
শেখ মোহাম্মদ পারভেজ, উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাবনার আটঘরিয়া উপজেলায় “জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো র্যালী, আলোচনা সভা ও উদ্যোক্তাদের মাঝে গাছের চারা ও ঋণ বিতরণ। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম। অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মারফুদ-উল-ইসলাম। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোড আটঘরিয়ার আয়োজনে এসময়…
যশোর প্রতিনিধি , যশোরের ঝিকরগাছা উপজেলার ছাত্রশিবিরের সাথী নাছিম খানকে আনুগত্য ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংগঠন-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানা যায়। মোঃ নাছিম খান ঝিকরগাছা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি নজরুল ইসলাম খানের ছেলে। সংগঠন-সংশ্লিষ্ট সূত্র জানায়, নাছিম খান বেশিরভাগ সময় সংগঠনের সিদ্ধান্ত অমান্য করে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে। জেলা দ্বায়িত্বশীলদের মাধ্যমে জানা যায়, কয়েকদিন আগে জেলা সভাপতি মো. ইসমাঈল হোসেনের মাধ্যমে কেন্দ্রীয় অঞ্চলের পরিচালকের অনুমোদনক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ১ জুলাই অনুষ্ঠিত থানা বৈঠকে জেলা সভাপতি বিষয়টি উপস্থিত নেতাকর্মীদের অবহিত করেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন। ৫ জুলাই ষান্মাসিক রিপোর্ট…
শাহিনুর ইসলামঃ সাতক্ষীরা জেলার তালা উপজেলার তিনটি রাস্তার উদ্বোধন করলেন এমপি ইজ্জত উল্লাহ। আজ ৬ জুলাই সকালে বৃষ্টি ভেজা আবহাওয়ার মধ্যে তিনি এই উদ্বোধন করেন। এলজিইডির আওতায় সাতক্ষীরা জেলার গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যেমে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। মাগুরা ইউনিয়নের চারা বটতলা হতে চর গ্রাম প্রাথমিক বিদ্যালয় অভিমুখে ১কিমি রাস্তা ও ইসলামকাটি ইউনিয়নের উথালী ফেরিঘাট থেকে গোপালপুর পর্যন্ত ২.৫ কিলোমিটার রাস্তাসহ মোট ৩.৫ কিলোমিটার রাস্তার মোট প্রাক্কলিত মূল্য ৪ কোটি ৯ লক্ষ টাকা ধরা হয়েছে। এছাড়া তালা কাঁচাবাজারের রাস্তা ও সাতটি শেড তৈরির কাজ উদ্বোধন করেন যার প্রাক্কলিত মূল্য ৫০ লক্ষ টাকা। এই রাস্তাগুলোর কাজের উদ্বোধনের জন্য আজকে দিন…
আসাদুল্লাহ হাদিস , পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের নিজস্ব অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌর ঈদগাহ মাঠে আয়োজিত এ কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির দুই শতাধিক গাছের চারা রোপণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, পৌর সচিব জাহাঙ্গীর আলমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। উদ্বোধনী বক্তব্যে উপজেলা…
নিজস্ব প্রতিনিধি, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, দেশের সাধারণ মানুষ, বিশেষ করে গরিব-অসহায় ও সুবিধাবঞ্চিতরা ইতোমধ্যেই সরকারের সুফল পেতে শুরু করেছেন। বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার কাজ। তিনি বলেন, আগামীতে একটি সমৃদ্ধশালী ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে যা যা করা প্রয়োজন, তার সবই করা হবে। আজ সোমবার সকালে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এক মানবিক সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও…
নিজস্ব প্রতিনিধি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবদান অনস্বীকার্য। আজ রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে অনেকেই বিশ্বব্যাপী সেবা দিয়ে যাচ্ছেন। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সর্বোচ্চ অবদান রাখা মরহুম মাদার বখশের প্রতি আমি শ্রদ্ধা জানাই। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান রয়েছে, তাদের প্রতিও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভূমিমন্ত্রী মিনু বলেন, উপাচার্য আমার কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবি তুলে ধরেছেন। আমি সবসময় এই বিশ্ববিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী। আমাদের সবার প্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়ে এসেছেন এবং শিক্ষার্থীদের…
নিজস্ব প্রতিনিধি উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে শরীয়তপুরে বিপুল উৎসাহ উদ্দীপনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একইস্থানে এসে শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগমের সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। প্রধান অতিথি বলেন, আমাদের সকল কর্মকাণ্ডের মূল হচ্ছে গ্রাম। আর গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হলে…
নিজস্ব প্রতিনিধি জেলায় ‘উন্নত পল্লী সমৃদ্ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড’র (বিআরডিবি) আয়োজনে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় এক বর্ণাঢ্য র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। জেলা সমবায় অফিসের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মো. মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রফিকুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেরনূর আলী,…
নিজস্ব প্রতিনিধি ‘জলবায়ু পরিবর্তন’ আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এ প্রতিপাদ্যে নানা আয়োজন টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে র্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ বিষয়ক সেমিনার, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। পরে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর ইএসআরএম বিভাগের সেমিনার হলে পরিবেশ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল…
নিজস্ব প্রতিনিধি জেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৬ লক্ষাধিক টাকার ভারতীয় মালামালসহ দুই চোরকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার দিনব্যাপী সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, হিজলদী, কাঁকডাঙ্গা ও বাঁকাল চেকপোষ্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা, মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও বাংলাদেশি একটি ট্রাকসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন, সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের মো. আবুল হাসানের ছেলে ট্রাকচালক মো. আফ্রিদি হোসেন (২৩) ও একই এলাকার মো. আনারুল ইসলাম মধুর ছেলে ট্রাকের সহকারী চালক মো. মেহেদী হাসান (২৫)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির আভিযানিক দল সদর উপজেলার ভোমরা বিজিবি…
নিজস্ব প্রতিনিধি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কঠোর মনিটরিংয়ের আওতায় আনা হবে। তিনি বলেন, ‘শ্রেণিকক্ষে সঠিকভাবে পাঠদান করা হচ্ছে কিনা তা নজরে রাখার জন্য প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নেওয়া হবে।’ আজ সোমবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেন সঠিকভাবে মনিটরিং করা যায়, সেজন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপন করা হবে। এর মাধ্যমে যেকোনো সময় যেকোনো ক্লাসরুম সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব…
নিজস্ব প্রতিনিধি দেশে সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার ২০২৬ সালের জুন মাসে কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে। মে মাসে এ হার ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল মাসে সার্বিক পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ০৪ শতাংশ। বিবিএসের তথ্য অনুযায়ী, জুন মাসে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৬০ শতাংশে দাঁড়িয়েছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ০৬ শতাংশ। একই সময়ে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিও কমে ৯ দশমিক ৬১ শতাংশে নেমে এসেছে, যা মে মাসে ছিল ৯ দশমিক ৭১ শতাংশ। বিবিএস জানিয়েছে, জুন মাসের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) দেশের ৬৪টি জেলার সংগৃহীত তথ্যের…
নিজস্ব প্রতিনিধি প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সমস্যা থাকবেই। সেই সমস্যার মধ্য দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশ এক সময় আমাদের চেয়েও অনুন্নত ছিল। অথচ আজ তারা অনেক দূর এগিয়ে গেছে। আমাদেরও এগিয়ে যেতে হবে। সবাই একসঙ্গে আন্তরিকভাবে কাজ করলে সেটি অবশ্যই সম্ভব। আজ সোমবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান। তিনি বলেন, সভায় প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পণ্যের মান নিয়ন্ত্রণ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান…
নিজস্ব প্রতিনিধি নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকারের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হবে। তিনি বলেন, ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সীমানা নির্ধারণ, ওয়ার্ড পুনর্বিন্যাসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সরকারের এখতিয়ারভুক্ত হওয়ায় বাস্তবতা ও আইনগত প্রয়োজনেই সরকারের সঙ্গে লিখিত ও অলিখিত সমন্বয়ের ভিত্তিতে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিতে হবে। তবে কমিশন অক্টোবরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে।’ আজ সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ফল উৎসবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা অক্টোবরকে সামনে রেখে কাজ করছি। কিন্তু এর অর্থ এই নয় যে, নির্বাচন অক্টোবরে…
মোঃ রফিকুল ইসলাম মৃধা (স্টাফ রিপোর্টার) পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট থেকে যাওয়া একটি মাছ ধরার ট্রলার বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে ডুবে গেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১১ জন জেলের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন। জানা গেছে, রোববার দিবাগত রাতে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে গেলে গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকার মো. এমাদুল সিকদারের মালিকানাধীন ফিশিং ট্রলারটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারে মোট ১১ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর ৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকি ৬ জনের কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। নিখোঁজ ও উদ্ধার হওয়া জেলেদের সবাই গলাচিপা উপজেলার বাসিন্দা…
নিজস্ব প্রতিনিধি, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের সব জাহাজ রিসাইক্লিং ইয়ার্ডকে পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন হতে হবে। গ্রিন লাইসেন্স ছাড়া জাহাজ রিসাইক্লিং ব্যবসা পরিচালনার সুযোগ থাকবে না। যারা এ খাতে নতুন করে ব্যবসা করতে চান, তাদেরও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া হবে। সোমবার (৬ জুলাই) চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ রিসাইক্লিং পরিদর্শন ও শিল্প-সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩১টি গ্রিন লাইসেন্সধারী জাহাজ রিসাইক্লিং ইয়ার্ড রয়েছে। এসব প্রতিষ্ঠানের মতো অন্য সব ইয়ার্ডকেও আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করে গ্রিন লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। তিনি বলেন, একসময় জাহাজ রিসাইক্লিং শিল্পকে পরিবেশবিরোধী, শ্রমিক শোষণনির্ভর…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ রোধ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন। গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকার ভবনগুলোর পয়ঃনিষ্কাশন সংযোগ ব্যবস্থা যাচাই এবং লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।তিনি জানান, সভায় প্রধানমন্ত্রী লেকের বর্জ্য অপসারণ, পানি দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, লেক দূষণমুক্ত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি…
নিজস্ব প্রতিনিধি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম বন্ড। আজ মন্ত্রীর অফিস কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণ এবং অভিবাসীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকের শুরুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী আইওএম’র নতুন চিফ অব মিশনকে বাংলাদেশে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানান। তিনি নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিতকরণে আইওএম’র ধারাবাহিক সমর্থন ও পেশাদারিত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।মন্ত্রী বলেন, অভিবাসন নীতি প্রণয়ন এবং গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে আইওএম’র…
নিজস্ব প্রতিনিধি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, শেখার ঘাটতি দূর করা এবং বিশ্বমানের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার সমন্বিত ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ, নতুনভাবে পুনর্বিন্যাসকৃত কারিকুলাম, শিক্ষক উন্নয়ন নীতিমালা এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে একযোগে কাজ চলছে। আজ সোমবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান কারিকুলামকে আরও সহজ, কার্যকর ও শিক্ষার্থী-কেন্দ্রিক করে পুনর্বিন্যাস করা হচ্ছে। একই সঙ্গে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন, কর্মদক্ষতা মূল্যায়ন,…
নিজস্ব প্রতিনিধি, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েন প্রধানমন্ত্রী তারেক রহমানকে গ্লোবাল গেটওয়ে ফোরাম ২০২৭-এ মূল বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র রাষ্ট্রদূত মাইকেল মিলার এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রস্তাবিত এ সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লায়েনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ারও সুযোগ সৃষ্টি হবে। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয় ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রীর এ ফোরামে অংশগ্রহণের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল গেটওয়ে উদ্যোগের আওতায় টেকসই…
নিজস্ব প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র বদলি, নিয়োগ, পদোন্নতি ও প্রশিক্ষণের প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মাউশি। আজ সোমবার মাউশির এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন প্রতারক চক্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও এর আওতাধীন বিভিন্ন দপ্তর বা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের নাম ব্যবহার করে পদোন্নতি, নিয়োগ, প্রশিক্ষণ ও বদলিসহ বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করছে। কোনো কোনো ক্ষেত্রে এই অসাধু চক্রটি কর্মকর্তাদের ছবি…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গ্রামীণ সমাজ ও জনগণের জীবনমানের গুণগত পরিবর্তন আনতে দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘সরকার শিক্ষা ও স্বাস্থ্যখাতকে অগ্রাধিকার দিয়েছে, যা গ্রামীণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।’ আজ সোমবার রাজধানীর সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দ্বিতীয় বিশ্ব পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন এই সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে নির্বাচিত সরকার। কৃষি সহযোগিতা,…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা সদর উপজেলায় ৩য় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মোঃ নোবেল (২০)-কে ঢাকার দারুস সালাম এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। ভিকটিম শিশুটির বাবা-মা জীবিকার তাগিদে ঢাকায় থাকায় সে গ্রামে দাদা-দাদীর সাথে থাকতো। প্রতিবেশী নোবেলের বোনের সাথে খেলাধুলা করতে প্রায়ই তাদের বাড়িতে যেতো সে। গত ৮ জুন খেলা শেষে বাড়ি ফেরার পথে নোবেল ও তার সহযোগী তারেক ভিকটিমকে জোরপূর্বক একটি নির্মাণাধীন বাড়ির ছাদে নিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই নৃশংস ঘটনার পর ভিকটিমের মা…
নিজস্ব প্রতিনিধি, গ্রামে লোডশেডিং থাকলেও তা আগের চেয়ে কম বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, ‘গ্রামে-গঞ্জে যে লোডশেডিং হচ্ছে, এটা বেশির ভাগই টেকনিক্যাল (কারিগরি) কারণে, বিদ্যুতের শর্টেজের (ঘাটতি) জন্য নয়। এটা আমরা ঠিক করার চেষ্টা করছি।’ আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ শীর্ষক নাগরিক সংলাপে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎমন্ত্রী বলেন, ‘শতভাগ বিদ্যুতায়ন করতে গিয়ে অপরিকল্পিতভাবে যে লাইনগুলো করা হয়েছে, সেখানে যখনই লোড বেশি দেওয়া হয়, তখন লাইনগুলোতে সমস্যা হয় এবং ওই এলাকাগুলোতে বিদ্যুৎ চলে যায়। এ সমস্যার সমাধানে…
নিজস্ব প্রতিনিধি, রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বর্তমান বাসভবনকে ‘বিশেষ শ্রেণির’ গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর ফলে এই বাসভবন ও এর আশপাশের পুরো এলাকা এখন থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার আওতায় চলে এসেছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। জানা যায়, গত ৭ জুন কেপিআই-সংক্রান্ত কমিটির (কেপিআইডিসি) মাসিক সভায় গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে ‘বিশেষ শ্রেণির’ কেপিআই হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। পরে সরকারের অনুমোদনের ভিত্তিতে ১৫ জুন প্রজ্ঞাপন জারি করা হয়। গত শুক্রবার (৩ জুলাই) এ বিষয়ে গেজেট প্রকাশিত হয়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকেই সরকারি কার্যক্রম পরিচালনা করছেন। রাষ্ট্রীয় অতিথি…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনা সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বিলকুলা গ্রামের ৮ম শ্রেণির ছাত্রী বাড়ি থেকে তুলে ধর্ষন করে জুয়েল ও মামুন এর বিচারে দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসি। রবিবার (০৫ জুলাই) দুপুরে বিলকুলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসী আয়োজন ঘন্টাব্যাপি এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল ও মামুন ধর্ষণ সহ এলাকায় বিভিন্ন অপকর্ম করে আসছে। গত বুধবার দিবাগত রাতে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষন বিলকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ০৮ম শিক্ষার্থীর এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। দ্রুত ধর্ষণকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান এবং থানা পুলিশের গাফিলতি অভিযোগও করেন বক্তারা। এসময়…
নিজস্ব প্রতিনিধি, মহানগরীতে চেক ডিজঅনার মামলায় আদালত নসরুল জামান নামে একজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে ৮১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার খুলনার যুগ্ম মহানগর ২য় আদালতের বিচারক মো. বেল্লাল হোসেন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আসামি রূপসা উপজেলার চর রূপসার বাসিন্দা রশিদ মোড়লের ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. কামরুজ্জামান পলাশ। রায় ঘোষণার সময় আসামি নসরুল জামান পলাতক ছিলেন সূত্র:বাসস
নিজস্ব প্রতিনিধি, জেলায় অনলাইন জুয়া ও বেটিং দমনে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের প্রণীত ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ বাস্তবায়নে জেলায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ রোববার দুপুরে জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সচেতনতামূলক বার্তায় এতথ্য জানানো হয়। ওই বার্তায় জানানে হয়, গত ১ জুলাই থেকে সারা দেশে কার্যকর হওয়া ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ অনুযায়ী সকল প্রকার জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়ার পাশাপাশি ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, বায়োমেট্রিক জালিয়াতি, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ভিপিএন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিচালিত জুয়া-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ…
নিজস্ব প্রতিনিধি, জেলার কলাপাড়ায় পুনঃখনন করা স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খাল পুনঃখননের পর এর দুই পাড়ে বৃক্ষরোপণের মাধ্যমে কলাপাড়ায় এ কর্মসূচির সূচনা হলো। তিনি আরও বলেন, কৃষি ও মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি এবং…
নিজস্ব প্রতিনিধি, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করেছেন। আজ বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্রমন্ত্রী এ শোক ও সংহতির কথা জানান বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বৈঠকে ইরানের রাষ্ট্রদূত, তেহরানে সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজা ও শেষকৃত্যানুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সংলাপ ও কূটনীতির গুরুত্ব তুলে…
নিজস্ব প্রতিনিধি, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) তাঁর নামে একটি আবাসিক হল নির্মাণের ঘোষণা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান মেগা প্রকল্পের আওতায় নির্মাণ হতে যাওয়া চারটি নতুন আবাসিক হলের মধ্যে একটি হলের নাম হবে ‘শহীদ আবু সাঈদ হল’। তিনি বলেন, শহীদ আবু সাঈদ একজন জাতীয় বীর। ২০২৪ সালের জুলাই আন্দোলনের বীরদের স্মৃতি ও জুলাইয়ের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অম্লান রাখতে হবে। তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও লেখককে হারালো। তিনি বলেন, তাঁর মৃত্যুতে দেশের শিক্ষা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আজ বিকেলে রাজধানীতে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন।…
নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলালকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে তাকে নাশকতার মামলায় তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। দিনাজপুর সদর কোতোয়ালি থানার ওসি পরিদর্শক মো. নুরুন নবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৪-এ জুলাই আন্দোলনে সদর উপজেলার রাজবাড়ী মহল্লার এবিএম সিদ্দিকে ছেলে ফাহিম ফয়সাল বাদী হয়ে একই সালের ১৩ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় একটি নাশকতার মামলা করেন। ওই মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়। ওই মামলার ৩১ নম্বর এজাহারনামীয় আসামি ছিলেন দিনাজপুর উপ-শহর ৪নং ব্লকের বাসিন্দা সাবেক…
নিজস্ব প্রতিনিধি, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানগুলোতে দেশি-বিদেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পাঁচটি রাষ্ট্রায়ত্ত সংস্থার আওতায় ৪৪টি বিনিয়োগযোগ্য সুযোগ চিহ্নিত করা হয়েছে। দেশের প্রধান অর্থনৈতিক করিডরগুলোতে অবস্থিত এসব শিল্প সম্পদের সম্মিলিত আয়তন ১০ হাজার একরেরও বেশি। সড়ক যোগাযোগ, ইউটিলিটি সুবিধা এবং বিদ্যমান শিল্প অবকাঠামো থাকায় এসব সম্পদে বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। উদ্যোগটি উপস্থাপনকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, সরকার এমন একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে, যেখানে সরকার নিজে ব্যবসায়িক প্রতিযোগী না হয়ে বিনিয়োগের সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে। তিনি বলেন, এ পরিকল্পনার লক্ষ্য হলো দীর্ঘদিন ধরে অব্যবহৃত শিল্পসম্পদের অর্থনৈতিক…
নিজস্ব প্রতিনিধি, নান্দাইল উপজেলায় শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। তিনি বলেন, নান্দাইলের উন্নয়নে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এখনো সরকারের পাঁচ মাস পূর্ণ না হলেও, এরই মধ্যে তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় নান্দাইলের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার কাজে ৯০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের জারি করা পৃথক দুটি আদেশ থেকে যায়, ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের আওতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের চারটি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের দুটি শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার কাজের জন্য এই…
নিজস্ব প্রতিনিধি, নির্ভরযোগ্য ডাটা সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মাইক্রোডাটা বিশ্লেষণ, ল্যাব গবেষক ও নীতিনির্ধারকদের জন্য নিরাপদ ও নিয়ন্ত্রিত পরিবেশে গভীরতর বিশ্লেষণের সুযোগ থাকবে, যা গবেষক ও শিক্ষার্থীদের সরকারি ডাটা নতুন নতুন আঙ্গিকে গবেষণা বিশ্লেষণের সুযোগ সৃষ্টি করবে। রবিবার আগারগাঁওয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। আমির খসরু বলেন, বিবিএস নিয়মিতভাবে জাতীয় শুমারি ও জরিপ পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ মাইক্রোডাটা উৎপাদন করে। এই ল্যাবের মাধ্যমে সেই ডাটা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও গবেষণাবান্ধব উপায়ে ব্যবহার…
নিজস্ব প্রতিনিধি, রাজধানীতে মেট্রোরেলের যাত্রী চাহিদা মেটাতে ২০২৭ সালের এপ্রিলে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশ চালু হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, বর্ধিত লাইনে আগামী বছরের এপ্রিলে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হবে। এর আগে আগামী বছরের জানুয়ারি মাস থেকে খালি ট্রেন চালিয়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হবে। তিনি বলেন, নিয়মিত যাত্রীসেবার সময় পার হওয়ার পর রাতের বেলা উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটজুড়ে এই পরীক্ষামূলক চলাচল পরিচালনা করা হবে। এটি দেশের প্রথম মেট্রোরেল রুট, যাকে কর্মকর্তারা লাইন-৬ বলে অভিহিত করছেন। প্রকল্প কর্মকর্তারা জানান, চলতি বছরের…
নিজস্ব প্রতিনিধি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক যদি ভেস্তে যায়, তবে তা দুই দেশের মধ্যে তৃতীয় দফায় বড় ধরনের সংঘাতের সূত্রপাত করতে পারে বলে সতর্ক করেছেন তেহরানভিত্তিক এক বিশ্লেষক। ২০১৫ সালের ১২ দিনের যুদ্ধ এবং চলতি বছরের ৪০ দিনের যুদ্ধের পর নতুন কোনো সংঘাত পুরো অঞ্চলের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে বলে মনে করছেন তিনি। ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক মোস্তফা খোশচেশম এ বিষয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি এই সমঝোতা স্মারকের শর্তাবলী মেনে না চলে, তবে আমাদের তৃতীয় একটি যুদ্ধ প্রত্যক্ষ করতে হবে। এই সম্ভাব্য যুদ্ধটি আগের দুটি সংঘাতের চেয়েও অনেক বেশি বিধ্বংসী ও ভয়াবহ হবে। চলতি…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৫ আগস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন। আজ রোববার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় ইউনিট উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আগামী ১৫ আগস্ট ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী হাসপাতালটি পরিদর্শন করলে, এর উন্নয়নে যা যা প্রয়োজন, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।’ বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করা হবে জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন,…
নিজস্ব প্রতিনিধি, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হলো নির্ভরযোগ্য ডাটা। তিনি বলেন, সরকারি পরিসংখ্যানের ওপর জনগণের আস্থা বৃদ্ধিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সক্ষমতা, পেশাদারিত্ব এবং তথ্য প্রকাশের স্বাধীনতা আরো জোরদার করতে হবে। আজ রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার, বিবিএস’র ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. মীর হোসেন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, বিবিএস কর্মকর্তাদের পেশাগত দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের লক্ষ্যে…
মোঃ শফিকুল আলম শাকিল গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের খিদির শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে বিদ্যালয়ের ওয়াশরুম থেকে অবৈধভাবে পাশের বাসায় সংযোগ নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, বিদ্যালয়ের ওয়াশরুম থেকে একটি বৈদ্যুতিক তার বের করে পাশের টিনশেড ঘর পর্যন্ত নেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রোকনুজ্জামান ফারুকের যোগসাজশে এই অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে খিদির শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান ফারুকের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তিনি দাবি করেন, বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবস্থাপনা সরকারি নিয়ম অনুযায়ী পরিচালিত হয় এবং ব্যক্তিগতভাবে কাউকে…
আল মুজাহিদ যশোর শহরের বড় বাজার এলাকার এইচ এম এম রোডে অবস্থিত শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মন্দিরের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে দুটি দানবাক্স ও একটি প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ লুট করে পালিয়ে যায়। মন্দির কমিটি ও স্থানীয় সূত্র জানায়, রোববার ভোর ৪টা থেকে সকাল ৬টার মধ্যে কোনো এক সময় চোরচক্র মন্দিরের ছাদের সিঁড়িঘরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা নিরাপত্তার জন্য স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে আলামত নষ্টের চেষ্টা চালায়। পরে মন্দিরে থাকা দুটি দানবাক্স এবং একটি প্রণামী বাক্স ভেঙে ভেতরে থাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। মন্দির কমিটির প্রাথমিক ধারণা,…
নিজস্ব প্রতিনিধি, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফনের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ায় বিশ্বের ৭০টিরও বেশি দেশের প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি মন্তব্য করেন, বিশ্বনেতাদের এই উপস্থিতি ইরানের সঙ্গে তাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, আমাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি সম্মান জানাতে ৭০টির বেশি দেশের প্রতিনিধি তেহরানে এসেছেন। এর মধ্যে আমাদের বিশ্বস্ত আরব ভাইয়েরাও রয়েছেন। তাদের এই উপস্থিতি ইরানকে গভীরভাবে আনন্দিত করেছে। তিনি আরও বলেন, এই ঐতিহাসিক মুহূর্ত আমাদের পারস্পরিক সম্পর্কের পথচলায় আজীবন অম্লান হয়ে থাকবে। খামেনির জানাজা…
নিজস্ব প্রতিনিধি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি স্পষ্ট করেছেন যে, শেখ হাসিনার উচিত দেশে ফিরে তার বিরুদ্ধে হওয়া সাজা এবং বিচারাধীন মামলাগুলো আইনিভাবে মোকাবিলা করা। রোববার (৫ জুলাই) নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর এ মন্তব্য করেন। শেখ হাসিনার আপিল করার সুযোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মো. আমিনুল ইসলাম বলেন, সাধারণত রায় ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে আপিলের বিধান রয়েছে এবং সেই সময় ইতিমধ্যে পার হয়ে গেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, আমরা চাই তিনি দেশে…
নিজস্ব প্রতিনিধি, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জুলাই মাসকে কেন্দ্র করে বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে সরকার। রোববার (৫ জুলাই) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, প্রতি বছরের মতো এবারও ১৬ জুলাই দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, ওই দিন সংঘটিত দুটি আলোচিত হত্যাকাণ্ডের পর আন্দোলনের প্রভাব দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনেও এটি ব্যাপক গুরুত্ব পায়, যা মূলত গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, যেখানে…
নিজস্ব প্রতিনিধি, বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (৫ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর। বাংলা একাডেমির মহাপরিচালক ও অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের ছাত্র মোহাম্মদ আজম গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘বেলা আড়াইটা থেকে তিনটার মধ্যে মিরপুর-১ নম্বরের একটি রেস্তোরাঁয় স্যার খেতে গিয়েছিলেন। সেখানে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যতদূর শুনেছি, হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ আবুল কাসেম ফজলুল হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। আগামী ২৯ জুলাই অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক হাসনাত আব্দল্লাহসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন। দলীয় সূত্র জানিয়েছে, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ পদযাত্রার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি সফল করতে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি ও প্রচারণা জোরদার করা হয়েছে। আয়োজকদের আশা, কুলাউড়াসহ জেলার বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে কর্মসূচিটি সফল হবে।
মোঃ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা বাজার এলাকা থেকে গত ২ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে মো. রিদয় মিয়া (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। পরিবার জানায়, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তার স্ত্রী, সন্তান ও স্বজনরা দ্রুত তাকে ফিরে পাওয়ার আশায় সবার সহযোগিতা কামনা করেছেন। রিদয় মিয়ার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে ০১৭৫৬-৯৪৪৮১৩ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
নিজস্ব প্রতিনিধি, বিয়ের সময় ধার্য করাদেনমোহর আদায়ে নীতিমালা তৈরি করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে। আজ রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার জনস্বার্থে এ রিট দায়ের করেন। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার। রিটে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিবকে বিবাদী করা হয়েছে বলে জানা গেছে। রিটে কেন মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ নম্বর ধারার অধীনে একটি ব্যাপক নির্দেশিকা প্রণয়ন ও জারি করার নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, বিয়ের তারিখের এক বছর পর প্রদত্ত দেনমোহরের মূল্যায়ন ও…
নিজস্ব প্রতিনিধি, সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে শাকিব খানের বহু ব্যবসাসফল সিনেমার নির্মাতা বদিউল আলম খোকনসহ তিন সিনেমার পরিচালককে আজীবনের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। বহিষ্কৃত অন্য দুই পরিচালক হলেন মনজুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজু। গতকাল শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত পরিচালক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য ও নির্মাতা গাজী মাহবুব। তিনি জানান, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তিন পরিচালকের বিরুদ্ধে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরখানেক আগে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন বাতিল করার দাবিতে আদালতে মামলা করেছিলেন বদিউল আলম খোকন।…
নিজস্ব প্রতিনিধি, নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপর আমার আস্থা ও নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই।’ ওআজ রোববার ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন এবং পিজিআর সদরদপ্তরে একটি স্মারক বৃক্ষ রোপণ করেন। এ…
নিজস্ব প্রতিনিধি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে বিভাগের ৫৪তম ব্যাচের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, গত ৩ জুলাই দিবাগত রাত ১১টা থেকে রাত ১টার মধ্যে ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জড়ো করে গালিগালাজ, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ পাওয়া যায়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর সংশ্লিষ্ট ধারার পরিপন্থী হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন নাছিম উদ্দিন মজুমদার (শহীদ তাজউদ্দীন…
নিজস্ব প্রতিনিধি, রংপুরের গঙ্গাচড়া উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রান্তীক গোস্বামী রঙ্গন নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার বেতগাড়ী-পাগলাপীর সড়কের শাহপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। নিহত প্রান্তীক গোস্বামী রঙ্গন (১৭) উপজেলার বেতগাড়ী ইউনিয়নের রামনগরপাড়া গ্রামের প্রদীপ চন্দ্র গোস্বামীর ছেলে। তিনি ধনতলা রেয়াজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেল নিয়ে পাগলাপীর বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রঙ্গন। শাহপাড়া মোড়ে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গঙ্গাচড়া…
নিজস্ব প্রতিনিধি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, টানা শাসনামলে দল হিসেবে নানা অপরাধ সংগঠন করেছে আওয়ামী লীগ। সুপিরিয়র রেসপনসিবিলিটির দায় থেকেও বহু কর্মকাণ্ড ঘটিয়েছেন দলটির শীর্ষ নেতারা। আইন অনুযায়ী এসবের বিচারের ব্যবস্থা রয়েছে। এর মধ্যে আওয়ামী লীগই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ ও সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ প্রণয়ন করেছিল। আর এই দুটি আইনেই এ ধরনের অপরাধের বিচারের ব্যবস্থা রয়েছে। আজ রোববার দুপুরে নিজ কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এসব কথা বলেন চিফ প্রসিকিউটর। আমিনুল ইসলাম বলেন, ‘৪ জুলাই একটি স্মরণ সভায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বক্তব্যটি আপনারা (সাংবাদিক) যেভাবে শুনেছেন, আমিও…
কান্ট্রি এডিটর, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী প্রতাবপুর এলাকায় আওয়ামী লীগের এক নেতাকে আটকের পর অর্থের বিনিময়ে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনাটি জানাজানির পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। এদিকে ছাড়া পাওয়ার পর ওই আওয়ামী লীগ নেতা ও তার পরিবারের সদস্যরা স্থানীয় এক মুদি দোকানীকে হুমকি দিচ্ছে। অভিযুক্ত ওই পুলিশ সদস্য হলেন, গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান। এলাকাবাসী সূত্র জানা গেছে, গত ২২ জুন রাত সাড়ে ১১ টার দিকে এসআই কামরুলসহ ৩-৪ জন পুলিশ সদস্য কোনাবাড়ী থানাধীন প্রতাবপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে গিয়ে ১১নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মতিন মিয়াকে আটক করে। এসময় কৃষক লীগ নেতা…
জুলফিকার আলী জুয়েল, গাজীপুর মহানগরের গাছা থানাধীন কলমেশ্বর এলাকায় আপন ছোট ভাই ও তার স্ত্রীর বিরুদ্ধে হামলা, হত্যাচেষ্টা, নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে গাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ শাহ আলম শেখ (৫৩)। অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ শাহ আলম শেখ (বয়স: ৫৩ বছর, জন্ম তারিখ: ০৪/০২/১৯৭৩, জাতীয় পরিচয়পত্র নং- ৬৮৬২৪২৯২০৩), পিতা- মোঃ সামছুল শেখ, মাতা- মৃত ভানু বেগম, সাং- কলমেশ্বর, আলী হোসেন মসজিদ রোড, ওয়ার্ড নং- ৩৫, থানা- গাছা, গাজীপুর মহানগর, গাজীপুর গত ০৩/০৭/২০২৬ তারিখে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদী ১। মোঃ শহিদ আলম শেখ…
নিজস্ব প্রতিনিধি, হামে মেয়ের মৃত্যুর অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন সিরাজুল ইসলাম। রবিবার (৫ জুলাই) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেন তিনি। বাদীপক্ষের আইনজীবী তাছলিমা জাহান পপি বিষয়টি নিশ্চিত করে জানান, “আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন।” মামলার আবেদনপত্র সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলামের ৯ মাস বয়সী মেয়ে সাউদা নুসকান হামে মারা গেছে। তিনি মামলার আবেদনে ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনেছেন। মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
