Author: Sadiya Haque
নিজস্ব প্রতিবেদক, যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের গোয়ালদাহ এলাকার সুপার ইটভাটার সামনে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে মাটি ব্যবসায়ী মোঃ শান্তর বিরুদ্ধে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে সুপার ইটভাটায় বিক্রি করছেন। ১৫ থেকে ২০টি টলি দিয়ে মাটি নিতে দেখা যায় আশপাশের ফসলি জমির খতি করার কারণে এই বছরে তাদের ফসল ফলানো সম্ভব হবে না জানিয়েছেন। শুধু তাই নয় এমন ভাবে রাস্তায় মাটি পড়েছিল এখন বৃষ্টি হওয়ার পর রুপ নিয়েছে কাঁদায়, এমন ভাবে কাঁদা হয়েছে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে স্থানীয়রা অভিযোগ করেন। সুপার ইটভাটার সামনে দিয়ে মাটির গাড়ি চলাচলের…
স্টাফ রিপোর্টার , বামনা উপজেলার ৪ নং ডৌয়াতলা ইউনিয়নের কৃতি সন্তান রাশেদ খাঁন মামুন সাহেবের কথাই বলছিলাম। তিনি ডৌয়াতলার ঐতিহ্যবাহী পরিবার খাঁন বংশের ছেলে। তার রাজনৈতিক জীবন শুরুটাই বিএনপি থেকে, তিনি ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির সাবেক আহব্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘ সময় ধরে। তিনি ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি’র সকল নেতাকর্মী সহ সাধারন জনগণের সাথে সুখে দুঃখে সব সময় তাদের পাশে ছিলেন। তিনি তার নিজস্ব অর্থায়নে অসংখ্য মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ সামাজিক কর্মকান্ডে তিনি ব্যাপক অবদান রেখেছেন। তিনি ডৌয়াতলা ইউনিয়নের যুব সমাজের আইকন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ডৌয়াতলা ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং কঠোর হুশিয়ারি দিয়েছেন। তিনি যুব…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের নাম ব্যবহার করে নামজারি (খারিজ) ও জমাখারিজের নামে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এই প্রতারক চক্রের অপতৎপরতা রুখতে এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে গত বুধবার বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে উপজেলা ভূমি অফিস। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, সরকারি ভূমি সেবার নাম করে একটি প্রতারক চক্র সেবাগ্রহীতাদের বিভ্রান্ত করছে। তারা নামজারি দ্রুত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কোথাও কোথাও লাখ টাকা পর্যন্ত দাবি করছে, যা ভূমি অফিসের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সেবার স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করছে। সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা…
সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া প্রবেশপত্র তৈরির মাধ্যমে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে গিয়ে এক পরীক্ষার্থী ও তাঁর সহযোগী আটক হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কসবা পৌর শহরের তফাজ্জল আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন কসবা মহিলা ডিগ্রি কলেজের অকৃতকার্য শিক্ষার্থী তাসফিয়া রহমান জান্নাত (১৮) এবং তাঁর ফুফাতো ভাই ইনজামামুল হক (১৯)। পরীক্ষা কেন্দ্র সূত্র জানায়, অভিযুক্ত তাসফিয়া রহমান জান্নাত তাঁর এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ছবি ব্যবহার করে এআই প্রযুক্তির মাধ্যমে এইচএসসি পরীক্ষার একটি ভুয়া প্রবেশপত্র প্রস্তুত করেন। পরবর্তীতে ফুফাতো ভাই ইনজামামুল হকের সহযোগিতায় তিনি পরীক্ষায় অংশ…
কামরুজ্জামান বান্টি, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ২টি ইউনিয়নের ৬টি গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গণ শুরু হয়েছে। গ্রামগুলো সোনাতনী ইউনিয়নের শ্রীপুর, ধীতপুর, কুরসি, বারপাখিয়া, গালা ইউনিয়নের মোহনপুর ও বৃ-হাতকোড়া গ্রাম। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত এই ভয়াবহ ভাঙ্গণের তান্ডবে এ ৬টি গ্রামের অধিকাংশ ফসলি জমি, বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা নদীগর্ভে বিলিন হয়ে গেছে। অবশিষ্ট যেটুকু রয়েছে তাও বিলিন হওয়ার পথে। গত ১ মাস আগেও যেখানে বাড়িঘর ছিল, এখন সেখানে অথৈ পানি। এখানকার জমিতে প্রচুর পরিমানে পটল, বেগুন, ধান, বাদাম, মাষকালাই, সরিষা, ইরি-বোরো, বাঙ্গী, সব্জি, ধনিয়া সহ সব ধরণের ফসল উৎপন্ন হয়ে থাকে। এছাড়া এখানকার কৃষকেরা ষাড় গরু, ছাগল-ভেড়া ও হাঁস-মুরগী লালন পালন…
পটিয়া প্রতিনিধি, চট্টগ্রামের পটিয়ায় একটি কবরস্থান থেকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ল্যাংগার দোকানসংলগ্ন কবরস্থান থেকে প্রায় ২৮ বছর বয়সী ওই নারীকে স্থানীয়রা উদ্ধার করেন। পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে তিনি মারা যান। উদ্ধারের সময় নারীর পাশে একটি বিষের বোতল পাওয়া যায়। এতে স্থানীয়দের ধারণা ছিল তিনি বিষপান করেছেন। তবে হাসপাতালের চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় বিষক্রিয়ার কোনো আলামত পাওয়া যায়নি। চিকিৎসকদের মতে, তার মুখ দিয়ে ফেনা ও…
আসাদুল্লাহ হাদিস, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কাঁচামাটিয়া নদের ওপর নির্মিত সেতুর পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়ন বাজারসংলগ্ন ব্রিজের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টার মধ্যে যেকোনো সময় দুর্বৃত্তরা ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে যায়। নিহতের মাথার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং ঘাড়ে প্রায় ৬ ইঞ্চি গভীর কোপের দাগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, সকালে সেতুর পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে খবর দেন। তাদের ভাষ্য,…
বিশেষ প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের মধ্য দিয়ে মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এম মকবুল হোসেন ভবনের তিন তলায় আনুষ্ঠানিকভাবে এ মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করা হয়। লেহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক মুন্সী মোস্তাফিজুর রহমান। এ মসজিদের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী…
দীপক শর্মা ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ড বাজার এলাকায় প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ট্যাবলেট বিক্রির অভিযোগে এক ফার্মেসি মালিকের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (১ জুলাই) দুপুরে বাসস্ট্যান্ড বাজারের স্বপ্ননীল ফার্মেসি নামে একটি ওষুধের দোকানে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দোকানটির মালিক সুবেন্দ্র বর্মন চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই ঘুমের ট্যাবলেট ট্রিপটিন বিক্রি করছিলেন। খবর পেয়ে স্থানীয় কয়েকজন যুবক ও এলাকাবাসী সেখানে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি করেন। স্থানীয় যুবকদের দাবি, ওই ঘুমের ট্যাবলেট কিছু ব্যক্তি মাদক হিসেবে অপব্যবহার করতেন। তাদের অভিযোগ, প্রেসক্রিপশন ছাড়া এ ধরনের ওষুধ সহজলভ্য হওয়ায় তরুণদের মধ্যে এর অপব্যবহার বাড়ছিল। এছাড়া তাদের অভিযোগ, সুবেন্দ্র বর্মন দীর্ঘদিন…
মোঃ আব্দুল আলীম, বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বগুড়ায় র্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বক্তারা বলেন, দেশের ক্রীড়াঙ্গনের বিকাশে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে স্থানীয় ক্রীড়ার উন্নয়ন এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা। আলোচনা সভা বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ…
কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুরের কমলনগরে এক রাতে এক অভিনব ও দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সিনিয়র সাংবাদিক জাহেদের বাড়িসহ অন্তত ১০টি বসতঘরে একযোগে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র এসব বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, দামি মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুটে নিয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত রাতে উপজেলার এখানে নির্দিষ্ট এলাকার নাম বা গ্রামের নাম দিতে পারেন এলাকায় একদল সংঘবদ্ধ চোর হানা দেয়। চোরচক্র কৌশলে সিনিয়র সাংবাদিক জাহেদের ঘরের দরজা/জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে চোরেরা আলমারি ও ওয়ারড্রব ভেঙে নগদ টাকা, স্বর্ণের গহনা এবং একাধিক স্মার্টফোন নিয়ে…
দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঠাকুরগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যক্তিকে ভুয়া চিকিৎসক হিসেবে শনাক্ত করে জরিমানা করা হয়েছে। অভিযোগ রয়েছে, তারা চিকিৎসক না হয়েও দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। অভিযানে সুবাস রায় ও রবীন্দ্রনাথ রায় নামে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আদালত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের নিরাপত্তায় অবৈধ চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে চিকিৎসা নেওয়ার আগে চিকিৎসকের বৈধ পরিচয় যাচাই করার আহ্বান জানানো হয়েছে।
দীপক শর্মা ঠাকুরগাঁওয়ের লাহিড়ীতে আনাস গাড়ীর চালক ও হেলপার এই তরুণীকে এনে খাওয়া-দাওয়া করার পর স্থানীয়দের পরামর্শে বালিয়াডাঙ্গী থানা পুলিশকে বিষয়টি অবগত করেন। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছে। পুলিশের হেফাজতেই থাকবেন এই তরুনী। পুলিশ জানিয়েছে, তরুনীর দেওয়ার বর্ণনা মিলছে না। ধারণা করা হচ্ছে নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছে ওই তরুণীকে। মেয়েটির বাড়ী প্রাথমিক ভাবে সুনামগঞ্জ জেলায় বলে ধারনা করা হচ্ছে। ছবি দেখে চিনতে পারলে বালিয়াডাঙ্গী থানায় অবগত করার জন্য অনুরোধ করা হলো।
নিজস্ব প্রতিনিধি, জনগণের ওপর সরকারনিয়ন্ত্রিত ও অকার্যকর জাতীয় মানবাধিকার কমিশন চাপিয়ে দেওয়া হলে শেষ পর্যন্ত তা সরকারের জন্যই আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তার ভাষায়, এমন একটি প্রতিষ্ঠান তৈরি করা মানে সরকারের নিজের জন্যই ‘ফ্র্যাঙ্কস্টাইন’ তৈরি করা, কারণ ক্ষমতা কখনোই স্থায়ী নয়। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে অনুষ্ঠিত ‘খসড়া জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০২৬: হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি) ও টিআইবির পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক অধিপরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। ইফতেখারুজ্জামান বলেন, স্বাধীনভাবে কাজ করতে না পারা মানবাধিকার কমিশন রাষ্ট্রের জন্য যেমন ক্ষতিকর, তেমনি যে সরকার এমন প্রতিষ্ঠান গড়ে তোলে, শেষ পর্যন্ত…
নিজস্ব প্রতিনিধি, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী যেকোনো অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দেশকে ভিন্নভাবে উপস্থাপনের যে কোনো অপচেষ্টা বা অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে।’ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাইবার অপরাধ ও অপপ্রচারের সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।’…
নিজস্ব প্রতিনিধি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে বদলিপূর্বক মূল কর্মপদের স্বত্ব অক্ষুণ্ণ রেখে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে পদায়ন করেছে সরকার। বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলামকে তার বর্তমান কর্মস্থল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বদলি করে প্রেষণে দুদক-এর মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম। এ প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। সূত্র : কালবেলা
নিজস্ব প্রতিনিধি, দুবাই থেকে ঢাকায় আসা একটি বিমানের কার্গো হোলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। প্রায় ১৯ কেজি ওজনের ১৬০টি স্বর্ণের বারের বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চাঞ্চল্যকর এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা না হলেও স্বর্ণের চালানের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কার্গো বিমানের হোল অংশে অভিযান চালিয়ে প্রাথমিকভাবে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৯ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি…
নিজস্ব প্রতিনিধি, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামকে প্রধান করে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের জন্য মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে পাঁচ সদস্যের এই কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। প্রজ্ঞাপনে জানানো হয়, কমিটি ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। সূত্র : আমাদের সময়
নিজস্ব প্রতিনিধি, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ, ফুটপাত ও সড়ক দখলমুক্ত এবং জনসাধারণের অবাধ চলাচল সচল রাখতে মোবাইল কোর্ট ও বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বুধবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ধানমন্ডি কাকলি হাই স্কুল অ্যান্ড কলেজ ও এর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে স্কুলের আশেপাশে অবস্থান নেওয়া বখাটেদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। একই সাথে, জনসাধারণের চলাচলের বিঘ্ন ঘটিয়ে ফুটপাত ও রাস্তার ওপর গড়ে ওঠা সকল অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে রাস্তাটি সম্পূর্ণ পরিষ্কার করা হয়। ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা…
মোঃ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের ভুল চিকিৎসায় মো: আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা বিক্ষোভ প্রদর্শন করেছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিহত আনোয়ার হোসেনের শতাধিক স্বজন চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা হাসপাতালে প্রবেশ করতে চাইলে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বাধা দেয়। নিহতের ভাই মো: কামাল হোসেন জানান, মঙ্গলবার রাতে আনোয়ার হোসেন (নিহত রোগী) গ্যাসজনিত অসুস্থতা নিয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রাতেই তার শারীরিক অবস্থার উন্নতি হলে তারা রোগীকে বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন। তবে ডাক্তার আরও একদিন রোগীকে হাসপাতালে রাখতে বললে…
নিজস্ব প্রতিনিধি, জুলাই শহীদদের স্মরণে আগামী শনিবার (৪ জুলাই) একটি বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’র যৌথ আয়োজনে এই স্মরণ সভা অনুষ্ঠিত হবে। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এই বিশেষ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহিদ ব্যক্তিদের পরিবারের সদস্যরা এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা উপস্থিত…
নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত সংস্থা সিআইডি এদিন প্রতিবেদন দাখিল না করায়, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থপাচার করে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ওই…
নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ কার্যকরভাবে এগিয়ে নিতে অত্যন্ত দক্ষ, পেশাদার ও যোগ্য কূটনীতিক বাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ‘রিফ্রেশার্স কোর্স ফর ডিরেক্টরস-২০২৬’-এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন, আন্তঃসীমান্ত নদীর পানি বণ্টন, অভিবাসন, মুক্ত বাণিজ্য চুক্তি, শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম, রোহিঙ্গা সংকটসহ জাতীয় অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন বিষয়ে কূটনীতিকদের আরও গভীর দক্ষতা ও বিশেষজ্ঞ জ্ঞান অর্জন অত্যন্ত জরুরি। বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম বলেন, মধ্য-পর্যায়ের কূটনীতিকদের…
নিজস্ব প্রতিনিধি, শিক্ষার্থীদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং ঝরে পড়া রোধে ছবি আঁকা, মাটির কাজ ও বিভিন্ন উপকরণ তৈরির মাধ্যমে ‘খেলার ছলে শেখা’ কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সম্প্রতি ডিপিই’র পলিসি অ্যান্ড অপারেশন বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অংশ হিসেবে ‘লার্নিং উইথ হ্যাপিনেস (আনন্দময় শিক্ষা)’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে বলা হয়, বর্তমানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণীত প্রথম থেকে পঞ্চম শ্রেণির চারু ও কারুকলা বিষয়ে শিক্ষক সহায়িকা রয়েছে। এসব সহায়িকার আলোকে শ্রেণিভিত্তিক বিভিন্ন ছবি আঁকতে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। পাশাপাশি মাটি…
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের মধ্যনগরে আগামীকাল ৩ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম দিশারী প্রাথমিক মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬। মধ্যনগর উপজেলার মধ্যনগর বিশ্ববিদ্যালয় পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেছে দিশারী এডুকেশন ট্রাস্ট, মধ্যনগর, সুনামগঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর ও জামালগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুলের। এছাড়াও উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আয়োজক কমিটির সদস্য সচিব মৌজ আলী তালুকদার জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে অবদান রাখার লক্ষ্যেই প্রতিবছরের ধারাবাহিকতায়…
নিজস্ব প্রতিনিধি, সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ও পরিবর্তিত হুমকি মোকাবিলায় আরো জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা, এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থা, ভার্চুয়াল অ্যাসেটসহ বিভিন্ন ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের কার্যক্রম বিস্তৃত করছে বলেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে ‘জাতিসংঘ বৈশ্বিক সন্ত্রাসবাদবিরোধী কৌশল’ বিষয়ক আলোচনায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী এ আহ্বান জানান। আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বার্তায় এ তথ্য জানায়। রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী সন্ত্রাস ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসে অর্থায়ন মোকাবিলায় বাংলাদেশের একটি শক্তিশালী আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো রয়েছে। একই সঙ্গে…
নিজস্ব প্রতিনিধি, ভোক্তা পর্যায়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বিদ্যমান দাম থেকে ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম এক হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে এক হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। আজ বৃহস্পতিবার রমনায় কমিশনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন। এসময় চেয়ারম্যান জানিয়েছেন, আরামকোর জুলাই মাসের সৌদি সিপির ভিত্তিতে এলপিজির দাম…
সাকিব হাসান নাইম দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ডোবার পানিতে ডুবে সাজ্জাদ হোসেন মারুফ (১৪) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার ১ নং বুলাকিপুর ইউপির বরাতিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মারুফ ওই গ্রামের মুদি দোকানদার মিজানুর রহমানের পুত্র। মৃত মারুফ স্থানীয় সমাজসেবা কার্যালয় থেকে প্রতিবন্ধী ভাতাভোগী ছিল। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মারুফের বাবা বাড়ির পেছনে কিছু চারাগাছ রোপণ করেছিলেন। আজ সকালে মারুফ সবার অগোচরে একটি বদনা নিয়ে বাড়ির পেছনের ডোবা থেকে পানি তুলে চারাগাছগুলোতে দিতে যায়। পানি নিয়ে আসার সময় অসতর্কতাবশত পা পিছলে সে ডোবায় পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন…
নিজস্ব প্রতিনিধি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন খণ্ডে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। তিনি জানান, বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজী রচিত গ্রন্থটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তাঁর বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। সূত্র :বাসস
নিজস্ব প্রতিনিধি, জ্বর কমে গেলেও সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র না দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে মেডিকেলের প্যাথলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরি যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এডিস মশার লার্ভা ধ্বংসে নতুন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ এবং চিকিৎসকদের জন্য চিকিৎসা প্রটোকল চালুর কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে দুই মাস ধরে সরকার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং রোগীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এডিস মশা নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তির কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, লার্ভা ধ্বংস করার জন্য…
নিজস্ব প্রতিনিধি, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত দীর্ঘ ৯ বছরের আইনি জটিলতার অবসান ঘটেছে। তিনি বলেন, সরকারের আপিল মঞ্জুর হওয়ায় সারা দেশে ৩৬ হাজার ২৩৫টি শূন্য পদে প্রধান শিক্ষকদের পদোন্নতি প্রক্রিয়া শুরু হবে। একইসঙ্গে এসব পদে খালি হতে যাওয়া পদসহ আরও ৩৮ হাজার ৪৪৩টি পদে নতুন সহকারী শিক্ষক নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত রায়ের বিবরণ ও সরকারের পরবর্তী পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী এসব…
নিজস্ব প্রতিনিধি, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের প্রতি দৃঢ় সমর্থন বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে তাদের ন্যায্য অধিকার এবং একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি অটল থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা করেন। হুমায়ুন কবির ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে…
সাধন সাহা জয় বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে পথচলার দুই বছর পূর্ণ করল জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “উজ্জ্বল বাংলাদেশ”। আজ বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ তারিখে পত্রিকাটি গৌরবের সঙ্গে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই “উজ্জ্বল বাংলাদেশ” দ্রুত ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে বিশেষ আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। সংবাদমাধ্যমটি নিয়মিতভাবে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ, সমসাময়িক ঘটনা, শিক্ষা, প্রযুক্তি, খেলাধুলা, বিনোদন, অর্থনীতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর তথ্য প্রকাশ করে আসছে। তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠানটির সম্পাদক ও প্রকাশক মো: রাজিবুল করিম রোমিও এক শুভেচ্ছা বার্তায় পাঠকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, “উজ্জ্বল বাংলাদেশের এই পথচলা সম্ভব হয়েছে…
দীপক শর্মা , ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার এক কলেজছাত্রী গত কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর নাম সঙ্গীতা রানী সেন (১৯)। তিনি ঠাকুরগাঁও গিন্নিদেবী আগারওয়াল মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার পিতা শিবেন্দ্রনাথ সেন। তাদের বাড়ি রুহিয়া উপজেলার পশ্চিম ইউনিয়নের কষালগাঁও গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, গত রোববার (২৮ জুন) কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সঙ্গীতা। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় ২৯ জুন রুহিয়া থানায় একটি সাধারণ ডায়েরি…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, প্রবাসী কমিউনিটি নেতা ও লন্ডন প্রবাসী মোহাম্মদ মুশফিক আহমদের সঙ্গে কুলাউড়ার সাংবাদিকদের এক আন্তরিক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় উপজেলার সামি ইয়ামি চাইনিজ বাংলা রেস্টুরেন্টে টিম জার্নালিস্টের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কুলাউড়ার উন্নয়ন, প্রবাসীদের অবদান, সামাজিক উদ্যোগ এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মতবিনিময়কালে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির পাশাপাশি নিজ নিজ এলাকার উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সেই উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রবাসী সমাজ, স্থানীয় জনগণ এবং গণমাধ্যমের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম জার্নালিস্টের উপদেষ্টা ও দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক…
শেখ মোহাম্মদ পারভেজ পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ড কর্তৃক মঞ্জুরীকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক তুলে দেন। পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, বিআরটিএর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আলতাফ হোসেন, মোটরযান পরিদর্শক এস. এম. ফরিদুর রহিম এবং মোটর মালিক ও শ্রমিক সংগঠনের…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহারের আলোকে দেশের শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কারই হবে আগামী দিনের সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার মৌলিক ভিত্তি। তিনি বলেন, ‘একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের দেশপ্রেমিক, সুনাগরিক, যোগ্য ও বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।’ আজ সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে জিপিই সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট (এসটিজি) এবং মাল্টিপ্লায়ার গ্রান্টের’ আনুষ্ঠানিক ঘোষণার অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই), ইউনেস্কো, ইউনিসেফ, এডিবি, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা…
নিজস্ব প্রতিনিধি, পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পের মাটি অপসারণ ও এ কারণে ভায়াডাক্টের নিরাপত্তা শঙ্কা নিয়ে ছড়ানো তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ভায়াডাক্টের নিচের মাটি কোনো অপরিকল্পিত বা স্বেচ্ছাচারী উপায়ে কাটা হচ্ছে না, বরং প্রকল্পের চুক্তি অনুযায়ী পূর্বের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতেই এই মাটি অপসারণ কার্যক্রম চালানো হচ্ছে। আজ সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পের আওতায় ভায়াডাক্টের নিচে মাটির অপসারণ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। রেলমন্ত্রী বলেন, ‘মাটি কাটা হয়েছেÑ এটি সত্য হলেও, যে প্রয়োজনে মাটি কাটা হয়েছে, বিষয়টি সেভাবে…
নিজস্ব প্রতিনিধি, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকারের প্রণীত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের এক অনন্য দলিল। তিনি বলেন, স্বাধীনতার পর এমন জনকল্যাণমুখী ও জীবনঘনিষ্ঠ বাজেট আর কখনও প্রণীত হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী জনপ্রিয় মেগা প্রকল্পের পরিবর্তে জীবনমুখী পদ্মা ও তিস্তা ব্যারেজ প্রকল্প গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত ছিলেন। চিফ হুইপ বলেন, এ বাজেট জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার লক্ষ্যকে সামনে…
নিজস্ব প্রতিনিধি, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষার মান উন্নয়ন ও শ্রেণিকক্ষের শিক্ষা কার্যক্রম সচল রাখতে বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে একটি ‘রেগুলেশন’ বা আইনি নিষেধাজ্ঞা থাকা উচিত। তিনি বলেন, ‘শিক্ষকরা শিক্ষকতার পেশায় থাকবেন আর নির্বাচনে গেলে তারা রাজনীতির পেশায় যাবেন- দু’টি একসঙ্গে চললে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়।’ আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এর আগে বাংলাদেশে ‘জিপিই সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট (এসটিজি) এবং মাল্টিপ্লায়ার গ্রান্টের’ আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই), ইউনেস্কো, ইউনিসেফ, এডিবি,…
আসাদুল্লাহ হাদিস , ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (৩য় পর্যায়) আওতায় ১১ জন চাষির মাঝে মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরের এ প্রকল্পের মাধ্যমে নির্বাচিত উপকারভোগী চাষিদের মাছের উন্নতমানের খাবার, গাছের চারা ও প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়। একই সঙ্গে প্রদর্শনী মৎস্য খামারের জন্য চাষিদের নাম সংবলিত দিকনির্দেশনামূলক সাইনবোর্ডও হস্তান্তর করা হয়। উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ ময়মুনা জাহান,…
মোঃ মোনাহার মিয়া জামালপুরের বকশীগঞ্জে হাইওয়ে থানার পুলিশ অভিযান চালিয়ে ৪৫ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে। তবে এ সময় মোটরসাইকেলের চালক কৌশলে পালিয়ে যায়। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়কের হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হাইওয়ে থানা সূত্রে জানা যায়, বকশীগঞ্জ-রৌমারী আঞ্চলিক মহাসড়কে হাইওয়ে থানার সামনে দিয়ে একটি মোটরসাইকেল অতিক্রম করার সময় কর্তব্যরত পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় চালক মোটরসাইকেলটি থামিয়ে কৌশলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে পেছনে বাঁধা একটি বস্তা থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন জানান,…
তাওহীদুল ইসলাম, পটুয়াখালীর বাউফলে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের ধানের বীজ, সবজির বীজ, ফলদ ও বনজ গাছের চারা এবং রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “কৃষিই দেশের অর্থনীতির প্রাণশক্তি। কৃষকের উন্নয়ন নিশ্চিত করতে পারলেই দেশ আরও সমৃদ্ধ হবে।” তিনি বলেন,…
তাওহীদুল ইসলাম, পটুয়াখালীর বাউফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও একটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তিনি নগদ অর্থ, টিন ও খাদ্যসামগ্রী প্রদান করেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এবং একটি বসতঘরের মালিককে প্রত্যেককে ৭ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেন। এছাড়া প্রত্যেককে দুই বান টিন এবং প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। পরিদর্শনকালে তিনি বলেন, “আপনাদের ক্ষতির তুলনায় আমাদের এই সহায়তা খুবই সামান্য। তবুও মানবিক…
নিজস্ব প্রতিনিধি, ছাত্র আন্দোলনের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। জাদুঘরটিতে জুলাই আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, ভিডিওচিত্র, দুর্লভ দলিল, সংবাদপত্রের সংরক্ষিত প্রতিবেদন, আন্দোলনে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, শহীদ ও আহতদের ব্যক্তিগত স্মারক, পোশাক, ব্যানার, প্ল্যাকার্ডসহ নানা নিদর্শন স্থান পেয়েছে। এছাড়া মাল্টিমিডিয়া ও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে আন্দোলনের ধারাবাহিক ঘটনাপ্রবাহ, গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং প্রত্যক্ষদর্শীদের অভিজ্ঞতাও তুলে ধরা হবে। গবেষক ও দর্শনার্থীদের জন্য সংরক্ষণ করা হয়েছে তথ্যভিত্তিক আর্কাইভও। সংশ্লিষ্টরা বলছেন, জাদুঘরটি শুধু স্মৃতিচারণের স্থান নয়, বরং জুলাই আন্দোলনের ইতিহাস, ত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার একটি…
নিজস্ব প্রতিনিধি, মন্ত্রীর পদ থেকে পদত্যাগের একমাস পর রাঙামাটিতে ফিরে দলীয় নেতাকর্মীদের অভ্যর্থনায় পেয়েছেন সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। বুধবার (১ জুলাই) বিকালে ঢাকা থেকে সড়ক পথে রাঙামাটির প্রবেশদ্বার কাউখালীর বেতবুনিয়ার গোদারপাড় ও ঘাগড়ায় দুপুরে হাজারো নেতাকর্মী ফুলেল অভ্যর্থনা জানান তাকে। রাঙামাটি শহরের কাঁঠালতলীয় দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য দেন তিনি। এ সময় তিনি বলেন, আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমি এখনও সংসদ সদস্য আছি। বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং হচ্ছে, আমি এখন তা বরদাশত করবো না। গত ১ জুন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ ছাড়ার ঠিক একমাস পর নিজের নির্বাচনি এলাকায় এসেছেন। দীপেন দেওয়ান। তিনি…
নিজস্ব প্রতিনিধি, জন্মের পর একটি শিশুর জন্য স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে একটি ইউনিফায়েড ডিজিটাল আইডি। সেই একটিমাত্র আইডির মাধ্যমেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্বাস্থ্য, শিক্ষা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ভূমিসেবাসহ সব ধরনের সরকারি সেবা ও তথ্য এক প্ল্যাটফর্মে পাওয়া যাবে। নাগরিককে আর আলাদা আলাদা পরিচয়পত্র বা বিভিন্ন দপ্তরে বারবার একই তথ্য জমা দিতে হবে না। প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদের ভাবনায় ‘ওয়ান সিটিজেন, ওয়ান ডিজিটাল আইডি, ওয়ান ওয়ালেট’ উদ্যোগের আওতায় এ পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের কর্মকর্তারা। সরকারের পরিকল্পনা অনুযায়ী, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট, স্বাস্থ্য তথ্য,…
নিজস্ব প্রতিনিধি, পুলিশ সদস্যদের নতুন পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। বুধবার (১ জুলাই) পূর্বাচল নতুন শহর প্রকল্পে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ সিনিয়র পুলিশ কর্মকর্তাদের নতুন পোশাকে দেখা যায়। নতুন পোশাক অনুযায়ী, মেট্রোপলিটনের পুলিশ পরবে হালকা জলপাই রঙের শার্ট আর খাকি প্যান্ট। আর বাকিদের পোশাকের রঙ গাঢ় নীল আর খাকি প্যান্ট। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের সংস্কারের অংশ হিসেবে পোশাকে বড় পরিবর্তন আনা হয়। তবে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আগের সেই পোশাক বদলে ফেলার সিদ্ধান্ত নেয় সরকার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন…
মোঃ মোনাহার মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পানির ট্যাংকের জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে পানির ট্যাংকের জন্য বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন আবু বক্কর। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল…
জুলফিকার আলী জুয়েল: গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকার এক্সিম ব্যাংক (EXIM Bank) শাখার বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। ব্যাংকে জমা রাখা এফডিআর (FDR)-এর ৫৭ লক্ষ টাকা তুলতে না পেরে চরম মানসিক ও শারীরিক বিপর্যয়ের মুখে পড়েছেন নূর হাসান সরকার নামের এক স্থানীয় ব্যবসায়ী। দিনের পর দিন ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরে ইতিমধ্যে তিনি দুইবার হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে নিজের কষ্টার্জিত অর্থ ফেরত পাওয়ার আকুতি জানাচ্ছেন। জানাযায় ভুক্তভোগী গ্রাহক নূর হাসান সরকার গাজীপুর মহানগরীর ৩৫ নং ওয়ার্ডের বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির সরকারের সন্তান। তিনি তাঁর বাড়ি ভাড়া ও ওষুধ ফার্মেসি ব্যবসার…
মোঃআব্দুল আলীম বুধবার বিকেরে বগুড়া শহরের প্রধান প্রধান সড়কগুলোতে এই আনন্দ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সহ-সভাপতি ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং সাংগঠনিক সম্পাদক সোলায়মান হোসেন। এছাড়াও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, মহানগর মহিলা দলের সভাপতি সানুসহ বগুড়া মহানগরের ২১টি ওয়ার্ড বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ এই আনন্দ মিছিলে অংশ নেন। মিছিলে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী…
হাফিজুর রহমান টাঙ্গাইলের মধুপুরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রী মীম আত্তার (১০)কে যৌন নিপীড়নের অভিযোগে প্রতিবেশী ,মহিষমারা গ্রামের ইয়াকুব আলীর ছেলে শাহ আলম( ৪০) কে দ্রুত গ্রেফতার করে বিচার দাবিতে মানববন্ধন করেন সহপাটি ও বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার মহিষমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কয়েক শত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দা এই কর্মসূচি পালন করেন। এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্কুল, মাদ্রাসা ও বাড়িতে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্ত শাহ আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। ভুক্তভোগী শিশুটির মা অভিযোগ করে বলেন, বুধবার সকালে তিনি তার স্বামী বাড়িতে খাবার খাচ্ছিলেন। এ সময় পাশের ঘরে তার মেয়ে স্কুলের পোশাক…
নিজস্ব প্রতিনিধি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে আজ সকালে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম, এমপি। স্পিকার আজ (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি এই ইরানি নেতার জানাজায় অংশ নেবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। গত ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে তিনি শাহাদাতবরণ করেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর দেশটির নতুন রাজনৈতিক ব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে তিনি কিছু সময়ের…
নিজস্ব প্রতিনিধি, সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, বিশেষ করে ‘একটি শিশু, এক বৃক্ষ’ কর্মসূচির আওতায় রোপণ করা চারার টিকে থাকা, বৃদ্ধি এবং কার্যক্রমের জবাবদিহি নিশ্চিত করতে ‘ট্রি মনিটরিং অ্যাপ’ তৈরি করা হচ্ছে। জাতীয় সবুজ মিশনের অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে প্রণীত ২০২৬-২৭ অর্থবছরের (এফওয়াই২৭) জাতীয় বাজেট বক্তৃতা এবং বাংলাদেশ জলবায়ু বাজেট প্রতিবেদন ২০২৬-২৭-এ এ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। বাজেট ও জলবায়ু নীতিসংক্রান্ত দলিল অনুযায়ী, দেশজুড়ে রোপণ করা গাছের ধারাবাহিক ডিজিটাল নজরদারি ও পরিচর্যার মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে অ্যাপটি তৈরি করা হচ্ছে। এই ব্যবস্থার মাধ্যমে চারার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ এবং রোপণের পর…
নিজস্ব প্রতিনিধি, মধুপুর থেকে দেওয়ানগঞ্জ সড়কের বেহাল দশা নিয়ে অভিযোগ আসে স্থানীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৯, নান্দাইল) এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নিকট। বিষয়টির খোঁজ নিয়ে দ্রুত তা মেরামতের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে অনুরোধ জানান তিনি। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন। নির্দেশনা পেয়ে সমস্যা দূর করে তা দ্রুত চলাচলের উপযোগী করতে সংস্কার কাজ শুরু করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), কিশোরগঞ্জ সড়ক বিভাগ। এ প্রসঙ্গে নান্দাইল সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. আবদুল্লাহ আল কবির জাতীয় বার্তা সংস্থা বাসস’কে বলেন, মেরামত চলাকালীন ভারী যানবাহন চলায় সড়কের বেশকিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মানুষের দুর্ভোগ…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সারাদেশের ন্যায় নোয়াখালীতেও নজরুল বর্ষের উদ্বোধন করেছেন। তিনি তাঁর তেজগাঁওস্থ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিটা কবিতা, গান আমাদের অনুপ্রেরণা জোগায়। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে নতুন সাংস্কৃতিক জাগরণের সূচনা হয়েছে এবং নজরুলের চেতনা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নতুন প্রেরণা জোগাচ্ছে। এই প্রেরণা নতুন প্রজন্মের মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। নজরুল বর্ষে সারা…
নিজস্ব প্রতিনিধি, নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ১১৮ কোটি ৭৪ লাখ ৫ হাজার ৪৫০ টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক মো. মাসুদুর রহমান। গতকাল বুধবার বিকেল ৫টায় পৌরসভায় তার নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মী, কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তাদের উপস্থিতিতে এই বাজেট ঘোষণা করেছেন তিনি। বাজেটে রাজস্ব আয় খাতে ট্যাক্সেস থেকে ৭ কোটি ৪৯ লাখ ৩০ হাজার টাকা, রেইট ১ কোটি ৫ লাখ, ফিস ১০ কোটি ৩৫ লাখ ৫০ হাজার, অন্যান্য আয় ৩ কোটি ১ লাখ, উন্নয়ন খাত ব্যাতীত আয় ৩০ লাখ, সরকারী অনুদান ৭৫ কোটি ৯৫ লাখ, পানি সরবরাহ ১৮ লাখ ৭০ হাজার, মূলধন আয় ২ কোটি টাকা ও প্রারম্ভিক জের ১৮…
মোঃ মোনাহার মিয়া বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা উপলক্ষে গত ৩০ জুন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হামিদুর রহমান ফর্সার সভাপতিত্বে বাজেট উপস্থাপন করা হয়। প্রস্তাবিত বাজেট অনুযায়ী রাজস্ব খাতে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রকৃত আয় ছিল ২৯ লাখ ৫০ হাজার ৬১৭ টাকা, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত আয় ২২ লাখ ৮৮ হাজার ২৭৭ টাকা এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত আয় ৩৭ লাখ ১৬ হাজার ১১৫ টাকা। অন্যদিকে রাজস্ব ব্যয় ২০২৪-২০২৫ অর্থবছরে ছিল ২৯ লাখ ২৯ হাজার ২২৮ টাকা, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত ব্যয় ২৮ লাখ ৭১ হাজার ১৬২ টাকা এবং ২০২৬-২০২৭ অর্থবছরের…
মোঃ শফিকুল আলম শাকিল গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহিনী এলাকায় রুমন হত্যাকাণ্ডের মূল আসামিসহ দুজনকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। র্যাবের সহায়তায় গত ১ জুলাই ২০২৬ তারিখে গাজীপুরের মাওনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— এএইচএম রেজাউল করিম ছানা (৫৫) এবং মো: নাসিরুল আহসান আকিব (৩৫)। তারা উভয়ই গাইবান্ধা সদর থানার পূর্ব পিয়ারাপুর গ্রামের বাসিন্দা। এএইচএম রেজাউল করিম ছানার পিতার নাম মৃত ফয়জার রহমান ওরফে মধু মিয়া এবং নাসিরুল আহসান আকিব তার ছেলে। মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৭ জুন ২০২৬ তারিখে গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহিনী এলাকার পূর্ব পিয়ারাপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা…
নিজস্ব প্রতিবেদক: এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে সকল পরীক্ষার্থীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানিয়েছেন গোদাগাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ অলিউল্লাহ রনি। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের কঠোর পরিশ্রম, ধৈর্য এবং আত্মবিশ্বাসই তোমাদের সাফল্যের মূল চাবিকাঠি। ভয় বা দুশ্চিন্তা নয়, আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করো। আল্লাহ তায়ালার ওপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা করো। ইনশাআল্লাহ, তিনি তোমাদের সহায় হবেন এবং কাঙ্ক্ষিত সফলতা দান করবেন।” তিনি আরও বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ পরীক্ষার মাধ্যমে তারা উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। তাই সকল শিক্ষার্থীকে সুস্থ, সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার…
নিজস্ব প্রতিবেদক , সাতক্ষীরার তালা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ওপর শারীরিক নির্যাতন দিন দিন বাড়ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি খলিলনগর রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় প্রতিবাদ ও মানববন্ধনের রেশ না কাটতেই, এবার একই উপজেলার মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তালা সদর ইউনিয়নের ৮৮ নম্বর মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রিয়াদ সরদার (৮) গত ২৯ জুন দুপুর আনুমানিক ২টার দিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রহিমা খাতুনের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়। এতে তার কানের পাশে আঘাত লেগে রক্তপাতের ঘটনা ঘটে বলে দাবি পরিবারের। ঘটনার পর বাড়ি ফিরে শিশুটি…
নিজস্ব প্রতিবেদক সারা দেশে আজ থেকে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের সমমান পরীক্ষাও শুরু হয়েছে। এবার তিন শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। আজ (২ জুলাই) বৃহস্পতিবার প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি)-এর বাংলা–২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে…
নিজস্ব প্রতিনিধি, নির্বাচনী ইশতিহারের ‘১ লাখ স্বাস্থ্যকর্মী’ নিয়োগ বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কর্মরত জনবল এবং শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে সরকার। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-৩ (মনিটরিং ও সমন্বয়) শাখা থেকে এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রমের অংশ হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অধিদপ্তর, সংস্থা ও বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং শূন্য পদের পদভিত্তিক তালিকা জরুরি ভিত্তিতে প্রেরণ করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে আগামী ৯ জুলাই ২০২৬-এর মধ্যে অনুমোদিত পদের সংখ্যা, কর্মরত জনবল এবং শূন্য পদের হালনাগাদ তথ্য নির্ধারিত ছকে প্রস্তুত করে স্বাস্থ্য সেবা…
নিজস্ব প্রতিনিধি, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার ইতোমধ্যে মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি গঠন করেছে এবং কমিটি এ বিষয়ে সক্রিয়ভাবে কাজ করছে। একই সঙ্গে তিনি অনলাইনভিত্তিক জনসচেতনতামূলক প্রচারণা আরো জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ইম্প্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিস প্রজেক্ট (আইইউপিএইচপিএসপি) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে ইতোমধ্যেই জাতীয় কমিটি গঠন করা হয়েছে। তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই কমিটির প্রথম সভা…
নিজস্ব প্রতিনিধি, মানবিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ ঝালকাঠি পৌরসভা’ এ প্রতিপাদ্যে চলাচলে অক্ষম ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ঝালকাঠি পৌরসভার আয়োজনে আজ বুধবার দুপুর ১টায় পৌর কার্যালয়ে অনুষ্ঠিত বিতরণ কর্মসূচিতে ১১ জন প্রতিবন্ধী ব্যক্তির হাতে এ হুইল চেয়ার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. ফিরোজ আলম। পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায়, অসচ্ছল এবং চলাচলে অক্ষম প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও পৌরসভার এমন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সূত্র:…
নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ জেলায় আজ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের আয়োজনে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা মোতাবেক এ গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সেবাপ্রার্থীরা তাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা এবং সহায়তার আবেদন উপস্থাপন করেন। গণশুনানিতে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান আবেদনকারীদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি বেশ কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খানসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সূত্র : বাসস
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে এক যুবক ও এক যুবতীকে স্থানীয়রা আটক করার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়নের খোলাবাড়ি-নারায়ণপুর ব্রিজ সংলগ্ন একটি কফি হাউসের এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের মো. আশরাফুল মিয়া ও মোছাম্মাদ মুন্নি বেগম। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ঐ কফি হাউস এলাকায় আশরাফুল ও মুন্নি বেগমের উপস্থিতি এবং গতিবিধি দেখে স্থানীয় কয়েকজন যুবকের সন্দেহ হয়। একপর্যায়ে তারা দুজনকে আটক করে। এরপর ঘটনাটি জানাজানি হলে আশপাশের কৌতূহলী মানুষ সেখানে ভিড় জমায় এবং এলাকায় এ নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা শুরু হয়।…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্টসহ একটি প্রতিনিধি দল। আজ বুধবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমাকি’র নেতৃত্বে প্রতিনিধি দলটি সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান। তিনি জানান, সাক্ষাৎকালে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, এমআরটি লাইনসমূহ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ জাইকা’র অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বলে জানান উপ প্রেস…
নিজস্ব প্রতিনিধি, জেলার সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম (৩৬) নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাফেজ মুফতি মাকছুদ আলম উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার নুরুল আলম মন্ত্রী সওদাগরের ছেলে। তিনি উপজেলা মডেল মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এলাকায় বৃষ্টি হয়। মাকছুদ ফজরের নামাজ পড়ানোর জন্য প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। যাত্রা পথে তিনি চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।…
মাসুম বিল্লাহ, আজ বৃহস্পতিবার (২ জুলাই, ২০২৬) থেকে সারা দেশের ন্যায় খুলনায়ও শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এই বিশেষ মুহূর্তে পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন খুলনা সিটি কলেজের সাবেক ভিপি, খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ ভিপি। এক শুভেচ্ছা বার্তায় আসাদুজ্জামান মুরাদ বলেন, “এইচএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। আমি সকল পরীক্ষার্থীর সাফল্য কামনা করছি। আশা করি, শিক্ষার্থীরা ভীতিহীন চিত্তে এবং আত্মবিশ্বাসের সাথে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমাদের মেধা ও পরিশ্রমই দেশের আগামী দিনের সমৃদ্ধি নিশ্চিত করবে।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা যেন কোনো প্রকার…
লোকমান হোসেন যশোর শার্শা থানার উলাশি ইউনিয়নের এলাপোল গ্রামের ২০ বছর বয়সী এক যুবতীকে ধর্ষণ করে। ধর্ষণকারীরা হলেন সাহেব আলী ছেলে আবুল কালাম, অপু, একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে সাব্বির, ২জনকে ধর্ষণের অভিযোগে শাশা থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। মঙ্গলবার ৩০ শে জুন অপু,সাব্বির দুজন মেয়েটিকে প্রলোভন দেখিয়ে একটি ঝোপঝাড়ে নিয়ে যেয়ে মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটি গুরুতর অসুস্থ হলে হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয়। মেয়েটির মা বাদী হয়ে শার্শা থানায় একটি এজাহার মামলা দায়ের করে। শার্শা থানার ওসি শামীমুল হক। নারী ও শিশু ধর্ষণ মামলায় আসামী দুজনকে জেল হাজতে প্রেরণ করে।
সাধন সাহা জয় ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। সোমবার (১ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে জেলা ছাত্রদলসহ বিএনপি, যুবদল ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন তিনি নিজেই এবং সঞ্চালনায় ছিলেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহাদাৎ হোসেন হৃদয় জিমি। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী আজম, সাংগঠনিক সম্পাদক…
বিশেষ প্রতিনিধি : স্কুলের নাম বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়। যশোরের বেনাপোল বন্দর ও কাস্টম হাউজের সামনে এর অবস্থান। দেশের সর্ববৃহৎ স্থলবন্দরের এই স্কুল থেকে পাশ করা ছাত্র-ছাত্রী আজ সমাজের উচ্চ আসনে প্রতিষ্ঠিত। এলাকার অনেক রাজনীতিবিদ এই স্কুলের ম্যানেজিং কমিটির দায়িত্ব নিয়েছেন। কিন্তুু কেউ কথা রাখেনি। এমপিদের পছন্দের লোক স্কুল পরিচালনা কমিটিতে নাম লেখাতে ব্যস্ত ছিলেন। স্কুলের উন্নয়নে তাদের কোন দায়িত্ব ছিল না। সে কারণে দীর্ঘ ৩০ বছরেও নির্মাণ করা হয়নি নতুন কোন ভবন। বর্তমানে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে দীর্ঘ দিন ধরে। যে কোন মূহুর্তে পরিত্যক্ত ভবন ধ্বসে ঘটে যেতে পারে…
শাহিনুর ইসলাম , পাটকেলঘাটা পাঁচ রাস্তার মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় পরিচালিত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে তিনটি হোটেলে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকার ইমরান হোসাইন এবং পাটকেলঘাটা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে মক্কা বিরিয়ানি হাউস-কে ১ হাজার টাকা, বিসমিল্লাহ হোটেল অ্যান্ড সুইটস-কে ৩ হাজার টাকা এবং মেসার্স আব্বাস হোটেলকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ…
স্টাফ রিপোর্টার বামনা উপজেলাধীন ৩ নং রামনা ইউনিয়নের কৃতি সন্তান জনাব জাহাঙ্গীর হোসেন (সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বামনা উপজেলা বিএনপি) তার কথাই বলছিলাম। জনাব জাহাঙ্গীর হোসেন তিনি শুধু রামনা ইউনিয়নের নয় সারা বামনার গরিব দুঃখী মেহনতী মানুষের আশ্রয়স্থল এবং পরম বন্ধু।তিনি দুঃসময়ে বামনা উপজেলা বিএনপি’র একজন অভিভাবক হিসেবে সব সময় নেতাকর্মীর পাশে ছিলেন এবং এখনো সবার পাশে আছেন।তিনি দলের দুঃসময়ে ৩ নং রামনা ইউনিয়নের ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যানি নির্বাচন করেছেন এবং নেতাকর্মী ও সাধারণ মানুষের পাসে ছিলেন এবং আছেন।তিনি ৩ নং রামনা ইউনিয়নের মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন,তিনি অসংখ্য গরীব দুঃখী মেহনতী মানুষের নিজ অর্থায়নে পাশে দাঁড়িয়ে তাদের…
শাহিনুর ইসলাম, খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ও রংপুর ইউনিয়নের থুকড়া বিজলীঘাটা মহাশ্মশানের একমাত্র চলাচলের সড়কটি দিন দিন ভেঙে মাছের ঘেরে বিলীন হয়ে যাচ্ছে। এমন কি মৃত ব্যক্তির লাশ কাঁধে নিয়ে বাজার ঘুরে যেতে হয়। দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নে প্রায় ১৪ হাজার ৫০০ ভোটার এবং প্রায় ৫০ হাজার মানুষের বসবাস রয়েছে। থুকড়া কাছারী বাড়ি আর,আর,জি,টি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত, বিদ্যালয়ের ঐ মাছের ঘেরে পানির চাপে সড়কটির বড় অংশ নষ্ট হয়ে গেছে। ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ইউনিয়ন বাসীকে। বিশেষ করে বিজলীঘাটা মহাশ্মশানে যাতায়াতের জন্য হিন্দু ধর্মাবলম্বীদের এটি একমাত্র রাস্তা।…
মোঃ কবির হোসেন রাজধানীর আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ড এলাকায় কথিত এক মোবাইল চোরকে আটক করে স্থানীয় জনতা গণধোলাই দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে এক যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন নিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও পরে এক বয়স্ক যাত্রীর পকেট থেকে মোবাইল নেওয়ার চেষ্টা করলে তিনি হাতেনাতে ধরে ফেলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি ওই বয়স্ক ব্যক্তিকে হুমকি দেওয়া এবং মারধরের চেষ্টা করেন বলেও অভিযোগ রয়েছে। পরবর্তীতে বয়স্ক ব্যক্তি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয়। স্থানীয়দের দাবি, আটক হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি মোবাইল ফোন ও মানিব্যাগ চুরির সঙ্গে জড়িত থাকার…
মোঃ হাসান আলী নওগাঁ জেলা পুলিশের আন্তরিক প্রচেষ্টা ও তথ্যপ্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোন। উদ্ধার হওয়া এসব মোবাইল যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে। হারানো প্রিয় মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। জেলা পুলিশের এমন জনবান্ধব উদ্যোগে সন্তোষ প্রকাশ করে পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। মঙ্গলবার (১ জুলাই) সকালে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে গত জুন মাসে নওগাঁ জেলা…
মোঃ মোনাহার মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে একটি বসতবাড়িতে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলাকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে একই পরিবারের বৃদ্ধা নারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। গত ৩০ জুন সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় এই হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী মোছাঃ কুলসুম বেগম (৬৫) বাদী হয়ে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বগারচর গ্রামের বাসিন্দা মোছাঃ কুলসুম বেগমের পরিবারের সাথে স্থানীয় প্রতিবেশীদের জায়গা-জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন কুলসুম বেগমের নিজ জায়গায় ঘর উত্তোলনকে কেন্দ্র করে একই এলাকার বাসিন্দা…
জুলফিকার আলী জুয়েল গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি মেট্রো থানা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং শিল্পকারখানার শ্রমিক-কর্মচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। অনেক এলাকায় দিনে একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মানুষের ঘুম ও দৈনন্দিন কর্মজীবনেও বিরূপ প্রভাব পড়ছে। ব্যবসায়ীরা জানান, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে দোকানপাট, ছোট শিল্পপ্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে উৎপাদন…
আল মুজাহিদ সিঙ্গাপুরে মোটা অংকের টাকার বেতনের প্রলোভন দেখিয়ে অন্তত ১০/১৫জন ব্যক্তির কাছ থেকে প্রতারণমূলক হাতিয়ে নেয়া হয়েছে ৩৫লাখ টাকা।প্রতারণার শিকার পরিবারগুলো সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। টাকা ফেরত ও ন্যায় বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন প্রতারিত আব্দুল করিমসহ অনেকে। গত(৩০জুন) মঙ্গলবার ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের কুলিয়া গ্রামের বাসিন্দা মো: আব্দুল করিম (৬২)সহ একাধিক ব্যক্তি ঝিকরগাছা প্রেসক্লাবে আসেন। বিদেশে পাঠানোর নামে তাকে সহ একাধিক ব্যক্তির কাছ থেকে সিঙ্গাপুরে চাকরির প্রলোভন দেখিয়ে ঝিকরগাছার চিহ্নিত ও আলোচিত আদম বেপারী উপজেলার গদখালী ইউনিয়নের বারবার পুর (স্কুলপাড়া) গ্রামের মো: দুলাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৫৫)’র বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ তুলে ধরে কান্নায় ভেঙে…
শেখ মোহাম্মদ পারভেজ মাদকমুক্ত পাবনা গড়ার প্রত্যয়ে পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা ৩০ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। অভিযানে ৩০ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়ের ১০,৫০০ টাকা, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার (১ জুলাই) ২০২৬ খ্রিষ্টাব্দ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। মাদকের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা-এর অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে। মাদক সরবরাহকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও…
মোঃ জাহিদ হোসেন জিমু গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি সামাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মিল্লাত সরকার মিলন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজার ওপর হামলার অভিযোগে বুধবার (১ জুলাই) গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার জন্য জামায়াত-শিবিরের নেতাকর্মীদের দায়ী করেন। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আহত নেতাদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকা…
আল মুজাহিদ যশোরের ঝিকরগাছা উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক তরুণীকে দা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ৩০ জুন( মঙ্গলবার) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত স্মৃতি (২২) উপজেলার ফুলতলা গ্রামের বাসিন্দা এবং আশিকুরের স্ত্রী। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত স্মৃতি ও তার পরিবারের অভিযোগ, একই এলাকার আতিয়ার (৪০) দীর্ঘদিন ধরে স্মৃতিকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। স্মৃতি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষোভে আতিয়ার তাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে পূর্বের বিরোধের জের ধরে আতিয়ার…
মোঃ শফিকুল আলম শাকিল গাইবান্ধা সদর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে কলেজছাত্র ফাহমিদ রুমন (১৯) হত্যা মামলার প্রধান দুই আসামি পিতা-পুত্রকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের এএইচএম রেজাউল করিম সানা (৫৫) এবং তার ছেলে মো. নাসিরুল আহসান আকিব (৩৫)। র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, গত ৭ জুন রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর এলাকায় বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র…
মোঃ জিমু গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের উত্তর আনালেতরড়ী গ্রামে পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে এক পৈশাচিক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, মারপিট এবং স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ১০ লাখ ২৭ হাজার টাকার মালামাল লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী মোছাঃ রিক্তা খাতুন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে জানা যায়, উত্তর আনালেতরড়ী গ্রামের রিক্তা খাতুনের পরিবারের সাথে প্রতিবেশী সোনা মিয়া, মঞ্জিল মিয়া…
শাহিনুর ইসলাম সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা আসননগর মোড় থেকে মাছখোলা রোড ভায়া হরিণখোলা পর্যন্ত নতুন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) বিকালে তালা উপজেলার গোয়ালপাতা মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, “এই এলাকার সবচেয়ে বড় সমস্যা পানি। যদি বৃষ্টির পানিতে জলাবদ্ধতা হয়, তাহলে সমস্যা হবে। গরিব মানুষ শান্তিপ্রিয় মানুষ। তাদের পাশে আমরা থাকবো। এই এলাকার রাস্তাঘাট ও মসজিদ-মন্দিরের উন্নয়ন কাজ করবো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানার ওসি মো. শফিকুল ইসলাম,তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ…
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মো. হামিদ খাঁন দীর্ঘ ৪০ বছরের গৌরবোজ্জ্বল শিক্ষকতা জীবন শেষে অবসরে গেছেন। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রধান শিক্ষক মুহাম্মদ ইব্রাহিম তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সহকারী প্রধান শিক্ষক এ. কে. এম. তাহিরুল হকসহ অন্যান্য শিক্ষক বিদায়ী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, হামিদ খাঁন তাঁর কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর হাত ধরে গড়ে ওঠা অসংখ্য শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনের…
নিজস্ব প্রতিনিধি, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান শিপলু এ কথা জানিয়েছেন। সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস
নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় শহরের কোর্ট রোডে অবস্থিত সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, ঝালকাঠি শাখায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের দেশীয় মৌসুমি ফল সম্পর্কে সচেতন করা, পুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহিত করা এবং আনন্দঘন পরিবেশে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদ রুমেন্স হাসান খান এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক…
তাওহীদুল ইসলাম , পটুয়াখালীর বাউফলে অপসাংবাদিকতা প্রতিরোধ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফল প্রেসক্লাব ও বাউফল রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে “অপসাংবাদিকতা রোধে করণীয়” শীর্ষক এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকু রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অতুল পাল, আল মামুন, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসীমউদ্দীন এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জি. এম. মশিউর রহমান মিলন। আলোচনা সভায় বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন, এম. এ. বাসার, এবিএম…
আসাদুল্লাহ হাদিস , ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা ১৫ থেকে ২০ লাখ টাকার জিনিস ও নগদ অর্থসহ আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্যসামগ্রী ও অন্যান্য মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। বুধবার (১ জুলাই) সকাল আনুমানিক ৮টা থেকে ৯টার মধ্যে শ্রীফলতলা গ্রামের বাসিন্দা মোহাম্মদ খোরশেদ আলমের (৬৫) বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি মৃত আব্দুল সোবহানের ছেলে। পরিবারের সদস্যরা জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তারা নিশ্চিতভাবে বলতে পারেননি। হঠাৎ ঘর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পেয়ে তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। পরে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন…
দীপক শর্মা ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানিয়েছেন, কিছুক্ষণ আগে নিখোঁজ চার স্কুলছাত্রীকে সিলেটের একটি বাস কাউন্টারে বাসের জন্য অপেক্ষারত অবস্থায় পাওয়া গেছে। তারা সিলেটের গোয়াইনঘাট যাওয়ার উদ্দেশ্যে অপেক্ষা করছিল। তিনি জানান, গতকাল মঙ্গলবার রাত থেকেই পুলিশ তাদের উদ্ধারে দিন-রাত এক করে অভিযান চালিয়ে আসছিল। পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে চার ছাত্রী ঢাকায় গিয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা একটি মানবপাচার চক্রের প্রলোভনের শিকার হয়েছিল। ওই চক্র তাদের ভারতে পাচারের চেষ্টা করেছিল বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় তাদের উদ্ধারের পর বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে আরও তথ্য জানা যাবে।
দীপক শর্মা ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসন, জেলা মাদকদ্রব্য অধিদপ্তর, পুলিশ ও ব্যাটালিয়ান আনসার সদস্যদের নিয়ে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার নারগুন ইউনিয়নের কৃষ্টপুর এলাকায় গুচ্ছগ্রামে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসনা হেনা লাবনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজাতুল কুবরা ফারিহা দুই মাদক ব্যবসায়ী নারীকে ছয় মাসের জেল ও ৫০০০ টাকা জরিমানা করেন এছাড়াও এক যুবককে মাদক সেবনের দায়ে সাত দিনের জেল ও ৫০ টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত গাজা সকলের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারি পরিচালক হারুনুর রশিদ, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান…
৫৫৮, হাই ড্রিমস টাওয়ার, ইসিবি চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬
- ফোনঃ +৮৮০ ১৭১১৪৭৫৪৪৮
- +৮৮০ ১৭১১০০০৪২৬
- +৮৮০ ১৫১৫৬০০১২৬
- info@jonojagoron.com
- jonojagoron@gmail.com
