
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদক ও জুয়া বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আজ শনিবার (০৪ জুলাই) ভোররাত ০২:২০ ঘটিকায় গাইবান্ধা সদর থানাধীন ০৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর ধানঘড়া চারমাথা বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন— মোঃ শরীফ মিয়া (২৭), পিতাঃ মোঃ আব্দুর রউফ এবং মোঃ ফিরোজ (৩০), পিতাঃ মৃত নয়া মিয়া। তারা উভয়ই উত্তর ধানঘড়া এলাকার বাসিন্দা।
অভিযানের সময় মোঃ শরীফ মিয়ার মুদি দোকানের ভেতর থেকে তাদের ইয়াবা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় একটি নন-এফআইআর প্রসিকিউশন (নং ১০০, তারিখঃ ০৪/০৭/২০২৬) দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

