
শেখ মোহাম্মদ পারভেজ
পাবনার ভাঙ্গুড়ায় নাশকতার ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক হওয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় উপজেলার পার-ভাঙ্গুড়া শনিবার (৪ জুলাই) ২০২৬ খ্রিষ্টাব্দ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড (পাটুলিপাড়া) যুবলীগের সভাপতি রিপন সরকারকে নিজ গ্রাম থেকে আটক করে ভাঙ্গুড়া থানায় নিয়ে যায় পুলিশ। রিপন সরকার ওই গ্রামের হাবিবুর সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিপন সরকারকে আটকের পর রাত সাড়ে ৮টার দিকে প্রায় ২০০ গ্রামবাসী তার মুক্তির দাবিতে থানা চত্বরে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর কক্ষে পুলিশ এবং গ্রামের কয়েকজন প্রতিনিধির মধ্যে আলোচনা হয়। আলোচনা শেষে রাত সাড়ে ১০টার দিকে রিপন সরকারকে মুচলেকা নিয়ে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বলেন, “রিপন সরকার ওয়ার্ড যুবলীগের সভাপতি। নাশকতার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে থানায় আনা হয়েছিল। তবে প্রাথমিক যাচাইয়ে তার সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে গ্রামবাসীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

