
দীপক শর্মা
প্রেসক্লাবের ২য় হলরুমে এনটিভির স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মিঠু ও এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনটিভি দর্শক ফোরামের সভাপতি আহমেদুর রহমান কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রের সংগ্রামে এনটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এনটিভি সবসময় তাদের সক্রিয়তা বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছে। পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানও দেশের মানুষ ও জাতির জন্য ইতিবাচক ও কল্যাণমূলক ভূমিকা রেখেছে।

