
মোঃ পারভেজ
চট্টগ্রামের পটিয়া উপজেলার মহিরা গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, মহিরা ঐক্য পরিষদের সহ-সভাপতি, মহিরা ক্ষেত্রপাল মন্দির পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য এবং মহিরা ব্রজেশ্বরী প্রগতি সংঘের উপদেষ্টা প্রয়াত শ্রীযুক্ত বাবু দুলাল কান্তি মল্লিকের বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ২টায় অনুষ্ঠিত এ আয়োজনে মহিরা ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি শ্রীযুক্ত বাবু রনজিত কুমার চৌধুরীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় প্রয়াতের পুত্র বাবু অনুপম মল্লিক (রুবেল) উপস্থিত থেকে অতিথিদের স্বাগত জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিরা ক্ষেত্রপাল মন্দির পরিচালনা পরিষদের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু সুজিত গুপ্ত (নান্টু), পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য ব্যাংকার সম্ভু বিশ্বাস, বাবু অশোক বিশ্বাস, মহিরা গ্রামের সম্মানিত ব্যক্তিত্ব ও সমাজহিতৈষী শ্রীযুক্ত বাবু রনজিত মল্লিক, মহিরা ব্রজেশ্বরী প্রগতি সংঘের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু রূপন নাথ, বাবু প্রদীপ মল্লিক (ভর্ত), বাবু মিলন মল্লিক, বাবু সুজন চৌধুরী, বাবু সঞ্জয় সরকার, বাবু লিংকন নাথ, বাবু পুলক মল্লিক, বাবু বাসু মল্লিক, বাবু দোদুল সরকার, বাবু পরিমল মল্লিক, বাবু শিবু চৌধুরী, বাবু সুমন দাশসহ আরও অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত সবাই প্রয়াত শিক্ষক দুলাল কান্তি মল্লিকের আত্মার চিরশান্তি কামনা করেন। পরে তাঁর স্মরণে আয়োজিত শাকান্ন ভোজে অংশ নেন উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীরা

