
ঠাকুরগাঁও এ পরীক্ষার ফি পরিশোধ করতে না পারায় পরীক্ষা দিতে পারেনি শিক্ষার্থী
দীপক শর্মা
পরীক্ষার ফি পরিশোধ করতে না পারায় এক শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে রাণীশংকৈল উপজেলার জওগাঁও উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় পরীক্ষা দিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছে ওই শিক্ষার্থী।
পরিবারের দাবি, হতাশায় সে আত্ম/হত্যা/র কথা বলেছে, যা নিয়ে তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। এ বিষয়ে উপজেলা নিবার্হী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার ও রাণীশংকৈল প্রেসক্লাবে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থীর বাবা দুলাল হোসেন।

